Tag: tmc

tmc

  • Suvendu Adhikari: ‘‘ব্যালটের পর ইভিএম খেতে তৈরি তৃণমূল’’, নন্দীগ্রামে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘ব্যালটের পর ইভিএম খেতে তৈরি তৃণমূল’’, নন্দীগ্রামে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রামের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নন্দীগ্রামের সভায় গণনায় কারচুপি নিয়ে সরব হন শুভেন্দু। তিনি বলেন, ‘‘গণনার দিন আমরা নন্দীগ্রামের একটি জেলা পরিষদ আসন জিততে পারতাম। রাত ২ টোর সময় এডিএম বিডিওকে নিয়ে চুরি করে জিতেছে। ব্যালটের পিছনে সই না রেখে আইপ্যাকের সঙ্গে বিডিও -প্রিসাইডিং অফিসার মিলে অবৈধভাবে জেতার চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজ যেখানে নেই, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবকে তদন্তের আবেদন জানিয়েছি।’’

    ব্যালটের পর ইভিএম খেতে প্রস্তুত তৃণমূল

    অন্যদিকে শাসকদলকে কটাক্ষ করে নন্দীগ্রামের বিধায়ক (Suvendu Adhikari) বলেন, ‘‘তৃণমুল কয়লা, বালির পর এখন ব্যালট খাচ্ছে। আগামীদিনে ইভিএম খাওয়ার জন্য তৈরি হচ্ছে।’’ প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের আসন থেকে শুভেন্দুর কাছে পরাস্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পঞ্চায়েত ভোটেও মেলে বিপুল সাফল্য। নন্দীগ্রামের সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত দখল করে গেরুয়া শিবির। এনিয়ে শুভেন্দু বলেন, ‘‘নির্বাচনের দিন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও রাস্তাতে ছিল। তাই এখানকার সাফল্য আশি শতাংশ। আমরা যেখানে ছিলাম না সেখানে নির্দল ছিল। আমরা সমর্থন করেছি।’’ শনিবার নন্দীগ্রামের সভায় পুলিশের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘নন্দীগ্রামের আইসিরা যেভাবে মিথ্যা মামলা করে ফাঁসাচ্ছে, সার্টিফায়েড কপি তুলে হাইকোর্টে যাবো।’’

    সংখ্যালঘু ভোট

    অন্যদিকে লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট বাড়ানোর লক্ষ্যে এবার সংখ্যালঘু এলাকায় সংগঠন বাড়ানোয় জোর শুভেন্দুর। নন্দীগ্রামের অন্তত ৫০টি বুথে সংগঠন বাড়ানোর কথা বলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তোপ দেগে তিনি বলেন, ‘‘পিসি ভাইপোকে উৎখাত না করা পর্যন্ত শান্তি নেই।’’ শুভেন্দু (Suvendu Adhikari) এদিন জানান, নন্দীগ্রাম রেল প্রকল্পের জন্য ২০৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এছাড়া বিজেপির জয়ী প্রার্থীদের শুভেন্দু পরামর্শ, ‘‘এবার থেকে মিড ডে মিলে খাবার ঠিক দেওয়া হচ্ছে কিনা তা লক্ষ্য রাখুন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: কুলটি বোরোতে ৮৭ লাখ টাকা উধাও, এফআইআর নিয়ে টালবাহানা মেয়রের, সরব বিজেপি

    Asansol: কুলটি বোরোতে ৮৭ লাখ টাকা উধাও, এফআইআর নিয়ে টালবাহানা মেয়রের, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোল (Asansol) পুরনিগমের কুলটি বোরো অফিস থেকে ৮৭ লাখ টাকা উধাও হয়ে যাওয়ার কথা ওঠে, পুরনিগমের গত মাসের বোর্ড সভায়। এই বিশাল অঙ্কের টাকা উধাও হয়ে যাওয়ায় এবার বিরোধীদের নিশানায় শাসকদল তৃণমূল। বিজেপির অভিযোগ তৃণমূল নেতাদের বাঁচাতে মেয়র থানায় এফআইআর করছেন না।

    কী ভাবে ঘটল ঘটনা (Asansol)?

    পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর গুলাম সরোবর বোর্ড মিটিং এ এই টাকা উধাও হয়ে যাওয়ার কথা তোলেন। তিনি অভিযোগ করে বলেন, কুলটি বোরো অফিসের অর্থ বিভাগের প্রায় ৮৭ লাখ টাকা পুরনিগমে জমা দেয়নি। বিভাগের কর্মীরা এই টাকা খেয়ছে। এই বিষয়ে ৩ জানুয়ারি ২০২১ সালে স্থানীয় কুলটি (Asansol) থানায় জেনারেল ডায়েরি হয়েছিল। এখনও কোনও এফআইআর হয়নি কেন? জানতে চান গুলাম সরোবর। তাঁর আরও দাবি, পুরনিগমের অর্থ বিভাগের দায়িত্ব নিয়মিত পরীক্ষা করা। কিন্তু সেই দপ্তরের আধিকারিক বা কর্মীরা কেন তার উপর নজর দেয়নি! একই ভাবে সরব হয়ে প্রতিবাদী হয়েছে বেজেপি।

    বিজেপির বক্তব্য

    এই অভিযোগে সরব হয়ে বিজেপির কাউন্সিলার চৈতালি তিওয়ারি জানিয়েছেন, ২০২১ সালে কুলটি বোরোতে (Asansol) ৮০-৯০ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। কিন্তু এই অভিযোগের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা কেন কোনও ব্যবস্থা নিলেন না! প্রশ্ন করেন। মেয়র সব দুর্নীতির কথা শুনে কেন সক্রিয় হননি! কেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হল না। তাহলে কী এই টাকা চুরির মধ্যে কোনও তৃণমূলের নেতারা জড়িয়ে রয়েছেন। ঠিক এইভাবেই অভিযোগ করে বিজেপি নেত্রী কাউন্সিলার চৈতালি তিওয়ারি।

    আসানসোল মেয়রের বক্তব্য

    আসানসোল (Asansol) মেয়র বিধান উপাধ্যায় বলেন, বোর্ড মিটিংয়ে এই অভিযোগ ওঠে, তাঁর মেয়র হওয়ার বহু পূর্বে এই ঘটনা ঘটেছে বলে জানান। বোর্ড মিটিংয়ে টাকা লোপাটের কথা ওঠায় সেই বিষয়ে তিনি জানতে পারেন। তিনি আরও বলেন, বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই টাকা লোপাটের ঘটনার জন্য আসানসোল পুরনিগম থানায় এফআইআর করবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • TMC: টোল প্লাজায় গাড়ি আটকানো অপরাধ! টোল কর্মীকে গলা ধাক্কা তৃণমূল সাংসদের, ভাইরাল ভিডিও

    TMC: টোল প্লাজায় গাড়ি আটকানো অপরাধ! টোল কর্মীকে গলা ধাক্কা তৃণমূল সাংসদের, ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রকাশ্যে এক পুলিশ আধিকারিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। প্রশাসনের কর্তাদের গায়ে হাত তোলার নজিরও রয়েছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। এবার টোল প্লাজায় কিছুক্ষণ গা়ড়ি দাঁড় করানোর ‘অপরাধে’ এক টোল কর্মীকে গলা ধাক্কা দিয়ে মারতে উদ্যত হলেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। আর টোল প্লাজার সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সিসি ক্যামেরার এই ভিডিও ফুটেজটি বৃহস্পতিবার রাতে ‘ভাইরাল’ হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি গাড়ি টোলপ্লাজার সামনে দাঁড়ালো। টোল প্লাজার কর্মী এসইউভি গাড়িটিকে দাঁড় করান। গাড়ির চালক সঙ্গে সঙ্গে সামনে থাকা ব্যারিয়ারটিকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় তা পড়ে যায়। সেটি টোলকর্মী তুলে পাশে সরিয়ে রাখেন। ঠিক তার ১০ সেকেন্ড পরেই গাড়ি থেকে নীল পাঞ্জাবি আর সাদা পাজামা পরে থাকা এক ব্যক্তি মারমুখি অবস্থায় ছুটে আসেন। ওই টোল কর্মীকে গলায় ধাক্কা দেন। তারপর দেখা যায় তিনি কর্মীর দিকে হাত তুলে মারতে যাচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মারতে উদ্যত হওয়া ব্যক্তিটি হলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল (TMC) সাংসদ সুনীল মণ্ডল। আর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পৌনে একটা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর মেমারির পালসিট টোলপ্লাজায়।

    কী বললেন টোলপ্লাজার কর্মী?

    টোলপ্লাজার কর্মী উজ্জ্বল সিং সর্দার বলেন, আমি ভিআইপি গেটে ডিউটি করছিলাম। সেই সময় একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির মধ্যে কে আছে তা দেখতে চাই। তখনই গাড়ির চালক ব্যারিয়ারে ধাক্কা মারে। আমি বেরিয়ারটিকে সরিয়ে রাখতেই গাড়ি থেকে বেরিয়ে একজন এসে আমাকে গলা ধাক্কা দেন। পরে, জানতে পারি তিনি তৃণমূলের (TMC) এমপি। আমাকে ক্ষমা চাইতে হয়। আমি নিজের ডিউটি করছিলাম। কিন্তু, তিনি যে ভাবে আচরণ করলেন তাতে খুব কষ্ট পেয়েছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: বিরোধীদের সঙ্গে হাত মেলালেই দেখে নেওয়ার হুমকি তৃণমূল যুব নেতার

    TMC: বিরোধীদের সঙ্গে হাত মেলালেই দেখে নেওয়ার হুমকি তৃণমূল যুব নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি সহ বিরোধীদের উদ্দেশে হুমকি দেওয়া শুরু হয়েছিল। ভোট পর্ব শেষ হওয়ার পরও চলছে হুমকি। তৃণমূলের হুগলি জেলার পান্ডুয়া ব্লক সভাপতি সিপিএম নেতাদের নাম করে সরাসরি হুমকি দিয়েছিলেন। এরপর শহিদ দিবসের দিন মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন। এরপর বিরোধী দলের জয়ী প্রাথীদের নিজের দলে নিয়ে আসার জন্য একাধিক জেলায় শাসক দলের নেতারা হুমকি দিয়ে চলেছেন।  এবার খোদ মুর্শিদাবাদ জেলায় বড়ঞা ব্লকের পাঁচথুপি এলাকায় বাবাই চৌধুরী নামে যুব নেতা  সোশ্যাল মিডিয়াতে বিরোধীদের হুমকি দিয়েছিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    তৃণমূলের (TMC) যুব নেতা কী হুমকি দিয়েছেন?

    তৃণমূলের (TMC) ওই যুব নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন,’ তৃণমূল কংগ্রেসে  থেকে যারা পাঁচথুপি অঞ্চলে ভোটের সময় বা এখনও পর্যন্ত বিরোধীদের হাত মিলাচ্ছেন, সাবধান হয়ে যান। নাহলে আপনাদের বাপের দিন নাই আপনাদের কেউ বাঁচাবে। দলটার নাম তৃণমূল কংগ্রেস।’ সোশ্যাল মিডিয়াতে এইরকম হুমকি পোস্ট করার পর ওই তৃণমূল নেতা কোনও কথা বলতে চাননি।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    তৃণমূল (TMC) নেতা মাহে আলম বলেন, বাবাই চৌধুরী বাচ্চা ছেলে। আমি সোশ্যাল মিডিয়াতে বিষয়টি দেখেছি। ওর সঙ্গে কথা হয়েছে। আসলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থেকে দলের বিরুদ্ধে  যারা কাজ করছে তাদের বার্তা দিয়েছেন, ঠিক একইভাবে সেই বার্তার মাধ্যমে হয় তো গ্রামগঞ্জের ওই ছেলে আবেগবশত এসব বলে দিয়েছেন। এটা নিয়ে অন্য কিছু বিষয় নেই।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এ বিষয়ে বিজেপি নেতা লাল্টু দাস বলেন, পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত যেভাবে হওয়া দরকার সেভাবে হয়নি। এখন চমকাবে,ধমকাবে,ভয় দেখাবে এটাই হচ্ছে তৃণমূল (TMC)। এখন ওদের শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভয় দেখানো, প্রশাসনের কাছে বলব এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: ইছাপুরে দিনেরবেলায় প্রকাশ্যে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, এলাকায় আতঙ্ক

    TMC: ইছাপুরে দিনেরবেলায় প্রকাশ্যে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, এলাকায় আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের বেলায় প্রকাশ্যে বারাকপুর মহকুমার ইছাপুরে শ্যুটআউটের ঘটনা ঘটল। এক তৃণমূল (TMC) কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, জখম তৃণমূল কর্মীর নাম রবীন দাস। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছিল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রবীনবাবু ইছাপুর এলাকায় তৃণমূলের (TMC) সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি ইমারতি দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মাঝেমধ্যেই বাজার থেকে ফুল কিনে বাড়িতে দিয়ে কাজে বের হতেন। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হয়ে ২১ নম্বর রেল গেটের কাছে ফুল কিনতে গিয়েছিলেন। আচমকা তিনজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। কোনও কিছু বুঝে ওঠার আগেই রবীনবাবুকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি করে বলে অভিযোগ। তাঁর শরীরে তিনটে গুলি লাগে। একটি গুলি হাতে লাগে। পেট ছুঁয়ে আর একটি গুলি বেরিয়ে যায়। আর অন্যটি পীঠের শিড়়দাঁড়ার পাশে লাগে। এমনিতেই সকালের দিকে ২১ নম্বর রেল গেটের কাছে বাজারে লোকজনের ভিড় লেগে থাকে। আর অফিস টাইম হওয়ায় ভিড় অনেকটাই বেশি ছিল। আচমকা গুলির শব্দ শুনে বাজারে থাকা লোকজন ছুটে পালাতে শুরু করে। দুষ্কৃতীরা বাইকে করে না পায়ে হেঁটে এসেছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর পরই তৃণমূল কর্মী মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে, স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    কী বললেন তৃণমূল (TMC) বিধায়ক?

    দলীয় কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে যান জগদ্দলের তৃণমূল (TMC) বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, রবীনের ডাকনাম ডন। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী। কী কারণে দুষ্কৃতীরা তাঁকে এভাবে গুলি করল তা বুঝতে পারছি না। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের! বরখাস্ত করা হল হুগলি গার্লস স্কুলের ৯ জন রাঁধুনিকে

    TMC: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের! বরখাস্ত করা হল হুগলি গার্লস স্কুলের ৯ জন রাঁধুনিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ জন রাঁধুনিকে কাজ থেকে বরখাস্ত করার অভিযোগ উঠল তৃণমূল (TMC) পরিচালিত স্কুল পরিচালন কমিটির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি গার্লস হাইস্কুলে। মূলত এই রাঁধুনিরা তৃণমূল কাউন্সিলার ঝন্টু বিশ্বাসের অনুগামী ছিলেন। তাঁকে পরিচালন কমিটি থেকে সরিয়ে অন্যজনকে ওই পদে বসানো হয়েছে। এরপরই ওই ৯ জন রাঁধুনিকে ছাঁটাই করে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে স্কুলে তাঁরা বিক্ষোভও দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    কী কারণ দেখিয়ে ৯ জনকে সরিয়ে দেওয়া হল?

    গত ৯ মার্চ ডিএ বৃদ্ধির দাবিতে এক দিনের ধর্মঘটে সামিল হয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেই ধর্মঘটকে সামনে রেখে সেদিন অনেকের মতোই স্কুলে আসেননি ৯ জন রাঁধুনিও। কিন্তু সঠিক কারণ দর্শাতে না পারায় তাঁদের ছাঁটাই করে দিল স্কুল পরিচালন কমিটি। মঙ্গলবার ওই স্কুলের মিড ডে মিলের ৯ জন রাঁধুনি কাজে এলে তাঁদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। বলা হয় তাঁদের আর কাজ করার প্রয়োজন নেই। কারণ তাঁরা ওইদিন ধর্মঘটে যোগ দিয়ে স্কুলে আসেননি। স্কুলের বাচ্চারা সেদিন খেতে পায়নি। বাইরে থেকে খাবার কিনে এনে পড়ুয়াদের খেতে দিতে হয়েছে। প্রথমে তাঁদের শো-কজ করা হয়েছিল। তাঁরা জবাবও দিয়েছিলেন তাঁরা। কিন্তু স্কুল কমিটি তাতে সন্তুষ্ট হয়নি। এরপরই ওই ৯ কর্মীকে ছাঁটাই-এর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন স্কুলে এসে কাজ চলে গেছে শুনেই কেঁদে ফেলেন তাঁরা। স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

    কী বললেন বরখাস্ত হওয়া রাঁধুনিরা?

    বরখাস্ত হওয়া রাঁধুনিদের বক্তব্য, ৯ মার্চ প্রধান শিক্ষিকা সহ অনেক শিক্ষিকাই স্কুলে অনুপস্থিত ছিলেন। কিন্তু, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা স্থানীয় কাউন্সিলার তৃণমূলের (TMC)  ঝন্টু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আসলে হুগলি গার্লস স্কুলের পরিচালন কমিটির মাথায় ছিলেন স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। কিন্তু, স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে মনোমালিন্য চলায় ঝন্টুকে ছেঁটে সঞ্জনা সরকার নামে একজনকে পরিচালন কমিটির মাথায় বসানো হয়। এরপরই কোপ গিয়ে পড়ে ঝন্টুর পছন্দের লোকজনদের ওপর।

    কী বললেন তৃণমূল (TMC) কাউন্সিলার?

    এবিষয়ে তৃণমূল কাউন্সিলার ঝন্টু বিশ্বাস বলেন, এটা খুব দুঃখের বিষয়। বাম আমল থেকে ওই কর্মীরা মিড ডে মিলের কাজ করছেন। অত্যন্ত গরিব তাঁরা। এদের মধ্যে ২ জন বাদে বাকিরা বিধৰা। এইভাবে পেটের ভাত মারা ঠিক নয়। দিদি ক্ষমতায় আসার পর বলেছিলেন বদলা নয়, বদল চাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এখন উল্টোটা হচ্ছে।

    কী বললেন পরিচালন কমিটির সভাপতি?

    স্কুল পরিচালন কমিটির সভাপতি সঞ্জনা সরকার বলেন, ধর্মধটের দিন রাঁধুনিরা না আসায় বাচ্চারা খেতে পায়নি। বাইরে থেকে খাবার কিনে খেতে হয়েছিল। এটা ঠিক নয়। তাই, পরিচালন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এই ব্যাপারে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, এটা মূলত তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। যার শিকার হলেন ওই গরিব মহিলারা। তৃণমূল দল কেমন তা ওই রাঁধুনিরা হাড়ে হাড়ে বুঝতে পারছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: শান্তিপুরে মধুচক্রের আসরে তৃণমূল নেতা, লজে হানা দিয়ে আটক করল পুলিশ

    TMC: শান্তিপুরে মধুচক্রের আসরে তৃণমূল নেতা, লজে হানা দিয়ে আটক করল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মধুচক্রের আসর থেকে মহিলা সহ হাতেনাতে ধরা পড়ল তৃণমূল (TMC) নেতা অসিত ঘোষ। তিনি নদিয়ার শান্তিপুর ব্লক তৃণমূলের  সদস্য। গোপন সূত্রের খবর পেয়ে একটি বেসরকারি লজ থেকে তাদের আটক করে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার একটি বেসরকারি লজে দীর্ঘদিন ধরেই মধুচক্রের আসর বসত। এবার সেই সূত্র ধরে মঙ্গলবার দুপুরে ওই লজে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। সেখানেই অর্ধনগ্ন অবস্থায় তৃণমূল (TMC)  নেতা সহ মহিলাদের দেখা যায়। প্রশাসন হাতেনাতে তাদের ধরে ফেলে। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত তৃণমূল নেতা অসিত ঘোষ শান্তিপুর থানার ফুলিয়া এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তাঁর মতো দাপুটে নেতা মধুচক্রের আসরে কী করছিল তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় সকলেই হাসাহাসি শুরু করেছেন। তৃণমূল নেতাকে দল থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন একাংশ। তবে, এ বিষয় নিয়ে তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে উঠে এসেছে নিন্দার ঝড়।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?  

    বিজেপির নদিয়া দক্ষিণের সম্পাদক সোমনাথ কর বলেন, গোটা বাংলার পরিবেশকে নষ্ট করছে রাজ্যের শাসক দল। চোলাই মদের ঠেক  থেকে শুরু করে প্রশাসনের নজরদারিতে রমরমিয়ে চলছে বেআইনি ব্যবসা। বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি সব পথে নামিয়ে এনেছে তৃণমূল (TMC)। মধুচক্রের আসরে তৃণমূল নেতা থাকার ঘটনা নতুন কিছু নয়। আসলে এসবই তৃণমূলের কালচার। অবিলম্বে গোটা সমাজের মানুষকে এই সরকারের বিরুদ্ধে পথে নামতে হবে। না হলে গোটা রাজ্যটাই ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: ধূপগুড়িতে তৃণমূলের বিজয় উৎসবে অশ্লীল নাচ, বিতর্ক

    TMC: ধূপগুড়িতে তৃণমূলের বিজয় উৎসবে অশ্লীল নাচ, বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের (TMC) বিজয় উৎসব ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজয় উৎসবে শালীনতার মাত্রা ছাড়ানোর অভিযোগ। আক্রমণ বিরোধীদের। পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস পালন করছেন বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা। তবে একটা ভিন্ন দৃশ্য দেখা গেল তৃণমূলের বিজয় উল্লাসে। অভিযোগ, ডিজের তালে নাচতে দেখা গিয়েছে বৃহন্নলাদের। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।

    ভাইরাল হওয়া ভিডিওতে কী রয়েছে ?

    ভিডিওতে দেখা যাচ্ছে, “খেলা হবে”, এই গানে কোমর দোলাচ্ছেন তৃণমূল (TMC) কংগ্রেসের দলীয় কর্মীরা। কিন্তু, বৃহন্নলাদের সঙ্গে তৃণণূল কর্মীরা কোমর দোলাচ্ছেন। সেই সঙ্গে চলছে নানান অঙ্গভঙ্গি। আর তৃণমূল নেতা-কর্মীদের এই ধরনের অশ্লীল নাচ নিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পার হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, সেই সমস্ত প্রকল্পের নাম লেখা পোস্টার শরীরে জড়িয়ে চলছে উদ্দাম নাচ।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক কমলেশ সিংহ রায় বলেন, তৃণমূল (TMC) অপসংস্কৃতির ধারক ও বাহক। এদের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। তাছাড়া তৃণমূলের এই অপসংস্কৃতি আজকে নতুন নয়। এর আগেও বহুবার তারা এই ধরনের অপসংস্কৃতির নজির রেখেছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের (TMC) জলপাইগুড়ি জেলার সম্পাদক রাজেশ সিং বলেন, কারা এটা করল, কেন এটা করল, এই বিষয়ে তাঁরা দলীয় ভাবে তদন্ত করবেন। আর এই ধরনের বিষয় তৃণমূল অনুমোদন করে না। দলীয় তদন্তে অভিযোগ প্রমাণ হলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ধূপগুড়ির আরেক তৃণমূল নেতা দীনেশ মজুমদার বলেন, ভুল খবর ছড়ানো হচ্ছে। তারা স্থানীয় বাসিন্দা, তাদেরই আত্মীয়-স্বজন ভোটে জয়ী হয়েছে। তাই আনন্দে তারা নাচানাচি করেছে। এলাকার বেশ কয়েকজন ব্যক্তি মহিলা সেজে নাচানাচি করেন বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। তবুও তাঁরা দলীয় ভাবে বিষয়টির তদন্ত করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের! আড়াই মাস ধরে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ খালি

    TMC: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের! আড়াই মাস ধরে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ খালি

    মাধ্যম নিউজ ডেস্ক: দণ্ডিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল (TMC) কাউন্সিলার প্রদীপ্তা চক্রবর্তীকে দল পুরসভার ভাইস চেয়ারম্যান পদকে সরিয়ে দেয়। গত আড়াই মাস ধরে উপ পুরপ্রধানের পদ খালি বালুরঘাট পুরসভায়। ঠিক কী কারণে এতদিন পর্যন্ত পুরপ্রধান অশোক মিত্র উপ পুরপ্রধান মনোনীত করতে পারেননি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক জল্পনাও। বিজেপির দাবি, গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

    এলাকাবাসীর কী অভিযোগ?

    উপ পুরপ্রধানের পদ হারালেও এখনও তৃণমূল (TMC) কাউন্সিলার পদে রয়েছেন দণ্ডিকাণ্ডে অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী। তিনি নিজেকে গৃহবন্দি করে নেওয়ায় তাঁর ওয়ার্ডের কাজেও প্রভাব পড়েছে। সমস্যায় পড়ছেন ওয়ার্ডের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন শংসাপত্র, শরিকি শংসাপত্র, ট্রেড লাইসেন্স নবীকরণ সংক্রান্ত কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এলাকায় পথবাতি খারাপ হলে বা নিকাশি সমস্যা নিয়ে কাকে বলবেন তা নিয়েও ধন্দে রয়েছেন তাঁরা। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বালুরঘাটে দণ্ডি কাটিয়ে তিন আদিবাসী মহিলাকে তৃণমূলে যোগদান করানো হয়। যা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। অভিযোগ যায় রাষ্ট্রপতি, জাতীয় মহিলা কমিশন, এসটি কমিশন সহ নানা জায়গায়। ওই ঘটনায় অভিযোগ ওঠে বালুরঘাট পুরসভার উপ পুরপ্রধান তথা তৎকালীন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। প্রথমে দলীয় পদ থেকে তাঁকে সরানো হয়। পরে জেলায় আসেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মে মাসে তপনে গিয়ে ওই তিন আদিবাসী মহিলার কান্না অভিষেক শোনার পর রাতারাতি প্রদীপ্তা চক্রবর্তীর উপ পুরপ্রধানের পদ যায়। আইনি ব্যবস্থাও নেয় প্রশাসন। পরে তিনি এই মামলায় আদালত থেকে জামিন নেন। তবে এরপর থেকে তাঁকে আর কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রদীপ্তা চক্রবর্তীর উপর পুরসভার যাবতীয় কর আদায়েরও দায়িত্ব ছিল। প্রায় আড়াই মাস ধরে উপ পুরপ্রধানের পদ ফাঁকা থাকায় সেসব কাজ পুরপ্রধান নিজেই সামলাচ্ছেন। পঞ্চায়েত ভোট মিটতেই উপ পুরপ্রধানের পদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওই পদের জন্য ইতিমধ্যেই বহু কাউন্সিলার জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে দরবার করেছেন। দলের তরফেও একটি সম্ভাব্য তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলে খবর। তবে শহরে তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও জেলা ও রাজ্য নেতৃত্ব দেখছে বলে জানা গিয়েছে।

    কী বললেন পুরসভার চেয়ারম্যান ও জেলা নেতৃত্ব?

    পুরপ্রধান অশোক মিত্র বলেন, ‘উপ পুরপ্রধানের পদ ফাঁকা থাকলেও পরিষেবায় কোনও খামতি হয়নি। পুর আইন অনুযায়ী প্রাক্তন উপ পুরপ্রধানের সব কাজ আমি সামলাচ্ছি। ওই পদে নিয়োগ কবে হবে জানা নেই। রাজ্য থেকেই তা জানানো হবে।’ তৃণমূলের (TMC) জেলা চেয়ারম্যান নিখিল সিংহ রায় বলেন, ‘উপপুরপ্রধানের পদ পূরণের জন্য আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। খুব তাড়াতাড়ি সেই নাম ঘোষণা করা হবে।’

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, তৃণমূলের (TMC) দলীয় কোন্দলের কারণে ওরা ভাইস চেয়ারম্যান পদে কাউকে বসাতে পারেনি। আসলে লোক দেখানোর জন্য ওই মহিলা কাউন্সিলারকে সরানো হয়েছে। কিছুদিন পর মানুষ ভুলে গেলে আবার সেই প্রদীপ্তা চক্রবর্তীকেই ফের ভাইস চেয়ারম্যান করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: ভয় দেখাতেই কি বিজেপির জয়ী প্রার্থীর বাড়ির পিছনে সকেট বোমা? অভিযুক্ত তৃণমূল

    Nadia: ভয় দেখাতেই কি বিজেপির জয়ী প্রার্থীর বাড়ির পিছনে সকেট বোমা? অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির জয়ী প্রার্থীর ঘরের পিছন থেকে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার। পরিবারের অভিযোগ, বিজেপিকে ভয় দেখাতেই এই ঘটনা ঘটিয়েছে শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনাটি নদিয়ার (Nadia) ভীমপুর থানার গোবিন্দপুর এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা।

    কীভাবে ঘটল ঘটনা (Nadia)?

    স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার বিজেপির জয়ী প্রার্থী ভক্ত বিশ্বাস প্রতিদিনকার মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে যান। এরপর তাঁর মেয়ে সকালে বাড়ির কাজ করার সময় পিছনে একটি বাজার করার ব্যাগ পড়ে থাকতে দেখেন। ওই বাজারের ব্যাগে কিছু রয়েছে বলে সন্দেহ হয় এবং এরপর তিনি বাড়ির লোকজনকে খবর দেন। বাড়ির লোকজন প্রাথমিকভাবে ব্যাগটি খুলতেই দেখেন, ভিতরে সকেট বোমা জাতীয় কিছু রয়েছে! এরপরেই খবর দেওয়া হয় ভীমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভীমপুর (Nadia) থানার পুলিশ। প্রাথমিকভাবে ওই জায়গাটি ঘিরে ফেলে পুলিশ। পরবর্তীকালে বোম নিষ্ক্রিয় করার আধিকারিকরা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

    বিজেপির জয়ী প্রার্থীর মেয়ের বক্তব্য

    ব্যাগে বোমার ঘটনায় বিজেপির জয়ী প্রার্থীর মেয়ে প্রীতি বিশ্বাস বলেন, সকালে কাজ করার সময় ওই ব্যাগটি আমার নজরে পড়ে। প্রথমে দেখে বুঝতে পারিনি। কিন্তু পরে দেখি ব্যাগে লোহার গোলাকার বস্তু! এরপর বাড়ির (Nadia) অন্যরাও দেখে বলেন এগুলি সকেট বোমা। এরপর বাড়ির সকলে আতঙ্কিত হয়ে পড়েন। 

    বিজেপি প্রার্থীর বক্তব্য

    ব্যাগে বোমার বিষয়ে বিজেপির জয়ী প্রার্থী ভক্ত বিশ্বাসের দাবি, যেহেতু গোটা এলাকায় বিজেপি আধিপত্য বিস্তার করেছে, সেই কারণেই ভয় দেখানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের গুন্ডারা। আমি নিজেও একজন বিজেপি জয়ী প্রার্থী। সেই কারণেই দুষ্কৃতীরা চাইছে আমাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখতে। কিন্তু এভাবে দমানো যাবে না। 

    লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে ভীমপুর (Nadia) থানার পুলিশ।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share