Tag: tmc

tmc

  • Balurghat: নাগরিক পরিষেবা বন্ধ রাখা তৃণমূল কাউন্সিলরকে ‘শিক্ষা’! বাড়ির সামনে জঞ্জাল ফেললেন পুরবাসী

    Balurghat: নাগরিক পরিষেবা বন্ধ রাখা তৃণমূল কাউন্সিলরকে ‘শিক্ষা’! বাড়ির সামনে জঞ্জাল ফেললেন পুরবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বালুরঘাট (Balurghat) পুরসভার ২৫টি ওয়ার্ডে প্রায় ২৫০০০ ভোটে লিড পান বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। ফল ভালো হওয়ায় বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে কাজ বন্ধ করে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলার প্রলয় সরকার। এলাকার যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে থাকত। তাতে অতিষ্ট হয়ে উঠেছিলেন এলাকার মানুষ। নাগরিক পরিষেবা ঠিক করার জন্য বারবার বলা হয়েছিল কাউন্সিলরকে। কিন্তু, কর্ণপাত করেননি তিনি। দিনের পর দিন ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কার না হওয়ায় শনিবার ওয়ার্ডের জঞ্জাল তুলে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ফেললেন ওয়ার্ডের বাসিন্দারা। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (Balurghat)

    স্থানীয় বাসিন্দারা বলেন, লোকসভা নির্বাচনে কে কাকে ভোট দিয়েছেন তা আমাদের জানা নেই। বালুরঘাট (Balurghat) কেন্দ্রে বিজেপির সুকান্ত মজুমদার জয়ী হওয়ার পর থেকে এই ধরনের আচরণ দেখা দিয়েছে। দিনের পর দিন কাউন্সিলরকে জঞ্জাল পরিষ্কারসহ পুর পরিষেবার কথা জানানো হলেও কোনও কাজ করেন নি। বাধ্য হয়ে আমরা এই কাজ করলাম। আগামীদিনে যদি কাউন্সিলর নোংরা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ না করেন তাহলে আমরা আবার কাউন্সিলরের বাড়ির সামনে এভাবেই নোংরা ফেলে যাব।

    আরও পড়ুন: ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার

    তৃণমূল কাউন্সিলর কী সাফাই দিলেন?

    এই বিষয়ে ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর প্রলয় সরকার বলেন, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালনে জেলার সব নেতৃত্ব কলকাতায় থাকায় বিজেপি এই নোংরা খেলাটি খেলেছে। আমার ওয়ার্ড প্রতিদিন পরিষ্কার করা হয়। ওরা মিথ্যা অভিযোগ করছে। সবই বিজেপির চক্রান্ত।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই বিষয়ে বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, লোকসভা নির্বাচনে বালুরঘাট পুরসভার প্রতিটি ওয়ার্ডে বিজেপি ভালো ফল করেছে। বেশ কিছু ওয়ার্ডের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছেন তৃণমূল কাউন্সিলররা (Trinamool Congress)। যেমন, ২৫ নম্বর ওয়ার্ডে গত এক মাস ধরে কোনও আবর্জনা পরিষ্কার করছেন না কাউন্সিলর। আমরা এই নিয়ে সোমবার প্রমাণসহ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেব। এই বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান  ইনচার্জ মুনমুন কর বলেন, পুরসভার প্রতিটি ওয়ার্ডে দিনে দুবার নোংরা পরিষ্কার করা হয়। পুরোটা মিথ্যে কথা। বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ২১ জুলাইয়ের সমাবেশে না গেলে আইসিডিএস কর্মীদের জরিমানার ফতোয়া জারি তৃণমূল নেতার

    Murshidabad: ২১ জুলাইয়ের সমাবেশে না গেলে আইসিডিএস কর্মীদের জরিমানার ফতোয়া জারি তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাই সমাবেশে আইসিডিএস কর্মীদের যাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল হুমায়ুন কবীর নামে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সমাবেশে না গেলে দাবি মতো জরিমানা দিতে হবে। এমনই ফতোয়া জারি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার আমতলা এলাকায়। এই ঘটনা জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী অভিযোগ? (Murshidabad)

    শহিদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ উঠল হুমায়ুন কবীর নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। তাঁর স্ত্রী পঞ্চায়েত সমিতির সমস্যা। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে বিডিও এবং সিডিপিওর দ্বারস্থ হয়েছেন এক আইসিডিএস কর্মী। অভিযোগ পত্রে ফরাক্কার (Murshidabad) আমতলার ৬০ নম্বর কেন্দ্রের অঙ্গনওয়ারি কর্মী মহাশ্বেতা ঘোষ অভিযোগ করেছেন, “আমতলার  তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবীর বারবার আমাকে শহিদ সমাবেশে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। সমাবেশে না যাওয়ার কথা বললে জরিমানা বাবদ ১৫০০ টাকা দাবি করেন।” পরে, তিনি আরও বলেন, “ফরাক্কা এলাকায় আরও একাধিক আইসিডিএস কর্মীর কাছে ওই তৃণমূল নেতা জরিমানা  করেছেন। কারও কাছে দুহাজার টাকা, কারও কাছে আবার আড়াই হাজার টাকা দাবি করেছেন। আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে হুমকি এবং মারধরের চেষ্টা করেন ওই তৃণমূল (Trinamool Congress) নেতা। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”

    আরও পড়ুন: ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার

    তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    এদিকে শহিদ সমাবেশের জন্য আইসিডিএস সেন্টার থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠলেও অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতা হুমায়ুন কবীর। তিনি বলেন, “এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। আসলে আইসিডিএস কর্মী সেন্টার ঠিক মতো চালান না। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের প্রচুর অভিযোগ রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ariadaha Incident: পুলিশের চোখে ধুলো দিয়ে করেছেন বিয়েও! গ্রেফতার জয়ন্তের সাগরেদ রাহুল গুপ্তা

    Ariadaha Incident: পুলিশের চোখে ধুলো দিয়ে করেছেন বিয়েও! গ্রেফতার জয়ন্তের সাগরেদ রাহুল গুপ্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে আড়িয়াদহকাণ্ডে (Ariadaha Incident) জয়ন্ত সিংহের সাগরেদ রাহুল গুপ্তা (Rahul Gupta) গ্রেফতার হয়েছেন। গতকাল শুক্রবার রাতে আলমবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। মা এবং ছেলেকে পেটানোর ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এই রাহুল গুপ্তা। তিনি জয়ন্তের সঙ্গে একত্রিত হয়ে একটি বাচ্চা ছেলেকে হকিস্টিক দিয়ে পিটিয়েছিলেন। এই বিষয় ভিডিও সামজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। অপর দিকে জয়ন্ত এবং তাঁর সাগরেদদের বিরুদ্ধে মুখ খুলেছেন দক্ষিণেশ্বর-রথতলা অটো চালকদের একটা বড় অংশ। তাঁরা এলাকায় ব্যাপক ভাবে জুলুমবাজি চালাতেন। জয়ন্তের আরও এক ঘনিষ্ঠ রঞ্জিত চৌধুরীও অত্যাচার করতেন।

    মোট গ্রেফতার ৮ (Ariadaha Incident)

    এতদিন পুলিশের চোখে পলাতক ছিলেন রাহুল গুপ্তা (Rahul Gupta)। ইতিমধ্যে শুক্রবার লুকিয়ে বিয়েও করেছিলেন তিনি। সন্ধ্যে বেলায় আড়িয়াদহে (Ariadaha Incident) রিসেপশনও হয়। ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত তৃণমূল নেতা ফেরার ছিলেন। পরে তাঁকে বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। জয়ন্তর ৭ জন সঙ্গীকে আগেই ফতার করেছে পুলিশ। এবার রাহুলের গ্রেফতারির পর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮।

    আরও পড়ুনঃ বর্ষায় অজানা পোকার কামড়ে এক গৃহবধূর মৃত্যু! তীব্র আতঙ্ক রায়গঞ্জে

    অটো চালকদের বক্তব্য

    এক অটো চালক বলেছেন, “রঞ্জিত, এক কথায় জয়ন্তের ডান হাত। নিজের হাতে জয়ন্তের ট্যাটু করেছেন এই অনুগামী। একসঙ্গে সব জায়গায় অত্যাচার করত ওঁরা। আড়িয়াদহ (Ariadaha Incident) দোলপিঁড়ি এলাকায় জয়ন্তের চালু করা টোটো স্ট্যান্ডের চালকেরা অটোচালকদের উপর অত্যাচার করতেন। অটোয় যাত্রী তুলতে গেলে তাঁদের জবরদস্তি করে নামিয়ে দিতেন।” আরেক অটো চালক বলেছেন, “আমরা দক্ষিণেশ্বর-রথতলা রুটে গাড়ি চালাই। আদ্যাপীঠ-রথতলার যে অটো-টোটো স্ট্যান্ড রয়েছে, তার মাথায় রয়েছেন জয়ন্ত সিংহ। ওই স্ট্যান্ডের প্রেসিডেন্ট হল জয়ন্তের সঙ্গী রাহুল গুপ্ত। রাহুল আমাদের উপর জোর করে তোলাবাজি করতেন। এই বছর দোলের দিন আমাদের কিছু আটো চালকদের মারধর করেন। একই ভাবে যখন তখন মারধরও চলত আমাদের উপর। আমরা এলাকায় আতঙ্কিত। আমরা রঞ্জিতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশ দ্রুত তাঁকে গ্রেফতার করুক এটাই আমরা চাই।” তবে এই দিকে জয়ন্তের খবর আসার পর থেকেই রঞ্জিতকে এলাকায় পাওয়া যাচ্ছেনা। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • TMC Conflict: দলেরই নেতার হাতে মার খেলেন তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    TMC Conflict: দলেরই নেতার হাতে মার খেলেন তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাইয়ের ঠিক আগেই পার্টি অফিস চত্বরে নিজেদের মধ্যে মারপিটে জড়ালেন তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের দুই নেতা। তৃণমূল শিক্ষক সংগঠনের (মাধ্যমিক) জেলা সভাপতি ভাস্কর মজুমদারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল দলেরই জেলা সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তীর বিরুদ্ধে। তিনি আবার প্রাক্তন ডিপিএসসির চেয়ারম্যানও। তিনি হাইস্কুলের ক্লার্কে চাকরি করেন। প্রকাশ্যে জেলার দুই নেতাকে মারপিট করতে দেখে সাধারণ মানুষ হাসাহাসি করেছেন। তৃণমূল কংগ্রেসের কোন্দল (TMC Conflict) প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (TMC Conflict)

    শুক্রবার বিকেলে একুশে জুলাইয়ের জন্য একটি বাসে করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ধর্মতলার উদ্দেশে রওনা হতে দলের জেলা কার্যালয়ে এসেছিলেন। সেখানে দলের জেলা নেতারা ওই কর্মীদের জল ও শুকনো খাবার তুলে দেন। ওই কর্মসূচি চলাকালীন দলের জেলা কার্যালয় চত্বরে ভাস্কর মজুমদার ও অনুপ চক্রবর্তী দুজনেই বচসায় জড়িয়ে পড়েন। তাঁদের বচসার মূল বিষয়বস্তু ছিল, কে স্কুলে যান, কে স্কুলে যান না, তা নিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন দুই নেতা। পরবর্তীতে যা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। ভাস্করবাবুর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অনুপবাবুর বিরুদ্ধে। শাসকদলের জেলার দায়িত্বশীল নেতাদের মধ্যে প্রকাশ্যে এই ধরনের মারধরের ঘটনায় চরম বিড়ম্বনায় জেলা নেতৃত্ব। হাতাহাতির ঘটনার সময় দুই নেতাকে সামাল দিতে শাসকদলের অন্যান্য কর্মী-সমর্থকরা এগিয়ে আসেন। দুজনকেই শান্ত করার চেষ্টা করেন তাঁরা। ভাস্করবাবু বলেন, “সামান্য কথা নিয়ে বচসা হয়। অনুপবাবু আচমকা আমার ওপর হামলা চালায়।” অন্যদিকে, অনুপবাবু বলেন, “ভাস্করবাবু আমাকে মারতে এগিয়ে আসেন। আমি তাতে বাধা দিয়েছি। হামলা চালাইনি।”

    আরও পড়ুন: ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    যদিও বিষয়টি নিয়ে শিক্ষক মহল থেকে শহরের আনাচে-কানাচে এখন একটাই চর্চা, নেতারাই যদি আক্রান্ত হন, সাধারণ কর্মীদের নিরাপত্তা কোথায়? বিজেপির জেলা সভাপতি তথা আলিপুরদুয়ারের (Alipurduar) সাংসদ মনোজ টিগ্গা বলেন, “শাসক দলের নিজেদের গোষ্ঠী কোন্দল এতটাই চরমে যে আলিপুরদুয়ারে তার বহিঃপ্রকাশ ঘটেছে। রাজ্যজুড়েই ওরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক।” তৃণমূল কংগ্রেসের জেলা (Alipurduar) সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন,”দুজনের কাছেই অভিযোগ শুনেছি কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘রাজ্যে হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূল সরকার”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘রাজ্যে হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূল সরকার”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “পুলিশ প্রশাসনকে সামনে রেখে তৃণমূল বিধানসভা উপনির্বাচনের আগেরদিন হিন্দুদের বেছে বেছে বাড়ি ভাঙচুর করেছে। ভোটের দিন দুপুরে হিন্দু ভোটারদের গ্রেফতার করা হয়েছে। শুধু বিজেপি নয়, হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।” শুক্রবার নদিয়ার পায়রাডাঙ্গায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে একথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, পুলিশকে সামনে রেখে তৃণমূলের জেহাদিরা এসব করে বেড়াচ্ছে। এসব বেশিদিন চলতে পারে না। আক্রান্তদের পাশে থাকার বার্তা দিতেই এসেছিলাম। আমাদের স্পষ্ট বার্তা, স্বৈরাচারী মমতার সরকারের অবসান করতে হবে। এরজন্য হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

    শুভেন্দুকে বাধা তৃণমূলের (Suvendu Adhikari)

    বিধানসভা উপনির্বাচনের আগে রানাঘাট এবং গাংনাপুর এলাকার বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং তাঁদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যান। তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি যখন গাংনাপুরে গিয়ে পৌঁছান, ঠিক তখনই তৃণমূলের পতাকা নিয়ে বেশ কয়েকজন দলীয় কর্মী তাঁকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি কালো পতাকা দেখানো হয়। এরপরই দেখা যায়, গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারী তাঁর প্রতিবাদ জানান। প্রকাশ্যে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখালেও পুলিশ নীরব দর্শক ছিল বলে অভিযোগ।

    আরও পড়ুন: ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার

    তৃণমূল-পুলিশকে তুলোধনা করলেন শুভেন্দু

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “এটা তৃণমূলের কালচার। আমাকে ওরা আক্রমণ করেছিল। ভেবেছিল আমি ভয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাব। কিন্তু, আমি একা তার প্রতিবাদ করেছি। ওদের বিক্ষোভ রুখে দিয়েছি। পুলিশের সামনেই সব কিছু হয়েছে। ওরা কিছু করেনি। আসলে গাংনাপুর থানার ওসি সম্পূর্ণ বিষয়টি সামনে থেকে করিয়েছেন। আমি সকলকে চিহ্নিত করব এবং গাংনাপুর থানার ওসির বিরুদ্ধে আদালতে জানাব। আমি কোনওভাবেই এই ধরনের নোংরামো সহ্য করব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Purba Medinipur: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের অন্দরে আরও প্রবল অখিল-উত্তম কোন্দল!

    Purba Medinipur: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের অন্দরে আরও প্রবল অখিল-উত্তম কোন্দল!

    মাধ্যম নিউজ ডেস্ক: একুশে জুলাইয়ের আগে আরও প্রবল অখিল-উত্তম কোন্দল! রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির শিবির ২১ জুলাই উপলক্ষে সভা এবং মিছিল করলে, তার পাল্টা কর্মসূচি গ্রহণ করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে আরও প্রকাশ্যে এনেছেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) জেলা পরিষদের সভাপতি উত্তম বারিকের গোষ্ঠী। গতকাল শুক্রবার রামনগরে এই ঘটনা ঘটেছে। এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।

    রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে সভা হয়েছিল (Purba Medinipur)!

    গত বৃহস্পতিবার রামনগরে ২১ জুলাই কর্মসূচী উপলক্ষে প্রস্তুতি সভা এবং মিছিল আয়োজন করেছিল তৃণমূলের একাংশ। রামনগর বাজারের পথসভার পাশাপাশি স্থানীয় বাড় সোলেমানপুর থেকে মিছিল করা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন অখিল গিরি। একই সঙ্গে মিছিলে যোগদান করেছিলেন কাঁথি তৃণমূল যুব সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। ঠিক তারপরের দিন শুক্রবার এই একুশে জুলাই উপলক্ষে তৃণমূল নেতা উত্তম বারিক গোষ্ঠী পাল্টা প্রস্তুতি কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। আর তাকে ঘিরেই দুই গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    লোকসভার ভোটের সময় থেকেই কোন্দল

    মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “চক্রান্তকারীদের ধোলাই হবে, পেটাই হবে।” তবে এই চক্রান্তকারী বলতে যে তৃণমূল নেতা উত্তমা বারিকের (Purba Medinipur) কথাই বলছেন, সে কথা তৃণমূলের সমর্থকেরা মেনেও নেন। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী উত্তম বারিকের পরাজয়ের পর থেকে শাসকদলের মধ্যে কোন্দলের ঘটনা ঘটে চলেছে। তৃণমূলের শক্ত ঘাঁটির জায়গায় মন্ত্রী অখিলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন উত্তম বারিক। ভোট পর্ব থেকে একুশে জুলাই, যেন এই কোন্দল থামছেই না। দল চরম অস্বস্তির মধ্যে পড়েছে।

    আরও পড়ুনঃ ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার

    জেলা তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার (Purba Medinipur) সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেছেন, “সব শাখা সংগঠনগুলিকে নিজের মতো করে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। আর তাই যুব তৃণমূলের ব্যানারে কর্মসূচি করা হয়েছে। কোন্দলের কোনও ব্যাপার নেই। দল বড় হলে একটু সমস্যা হয়। তাই নিজেদের পরিবারের বিষয়।” তবে বিজেপির পক্ষ থেকে জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল এই কোন্দলকে কটাক্ষ করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা, হাড়হিম করা ভিডিও ভাইরাল

    Nadia: তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা, হাড়হিম করা ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: মাছের ব্যবসায়ী তোলা না দেওয়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র শোরগোল পড়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে। এই হাড়হিম করা ভিডিও সামজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। একই সঙ্গে আবার পিস্তল উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আরও এক ব্যক্তি। ওঁই ব্যবসায়ীর পায়ে একটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত শহরের তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি। বিজেপির অভিযোগ এই রাজ্যে তৃণমূল মস্তানতন্ত্র চলছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। 

    চার রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা (Nadia)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর (Nadia) কোতোয়ালি থানার গোয়ারী বাজারে। নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমির ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ নামে দুই ভাই মাছ ব্যবসা করেন। প্রতিদিন তাঁরা কৃষ্ণনগর গোয়ারা বাজার থেকে মাছ কিনে পাত্র বাজারে বিক্রি করেন। প্রতিদিনের মতো আজ ভোররাতেও তাঁরা গোয়ারি বাজারে মাছ কিনতে যান। অভিযোগ উঠে, হঠাৎ ওই এলাকার কিছু নামজাদা তৃণমূল দুষ্কৃতী তাঁদেরকে আচমকা ঘিরে ধরে এবং টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় হঠাৎ একটি পিস্তল বের করে ওই দুই মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। প্রথমে একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে বিশ্বনাথ ঘোষের পায়ে গুলি লাগার কারণে মাটিতে পড়ে যান। এরপরেই বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। এরপর চিৎকার চেঁচামেচি এবং গুলির আওয়াজে, ওই বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ ঘোষকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে গিয়ে ওই দুই মাছ ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ এবং ঘটনার বিবরণ শোনেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত আটক কিংবা গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    অভিযুক্ত ২৩ নম্বর ওয়ড়াক্ট প্রাক্তন তৃণমূল সভাপতি

    এ বিষয়ে বিশ্বনাথ ঘোষ বলেন, “আমাদের অভিযুক্তদের সঙ্গে পুরনো কোনও শত্রুতা নেই। তবে যারা গুলি চালিয়েছে তারা ওই এলাকার সমাজবিরোধী হিসেব কাজ করে বেড়ায়। ওরা টাকা চেয়েছিল আমি দিতে অস্বীকার করাতেই এই আক্রমণ করেছে। আমার এবং ভাইয়ের কাছ থেকে ওরা প্রায় ৪০ হাজার নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক।” আবার বিশ্বনাথের ভাই সমির ঘোষ বলেছেন, “সৈকত হালদার ওরফে ডাকু এই ভাবে গুলি করেছে। এলাকার মার্কামারা দুষ্কৃতী। মাত্র দুইদিন আগেই জেল থেকে ফিরছে। মদ খাওয়ার জন্য টাকা চাইছিল ওরা, কিন্তু না দেওয়ায় গুলি করে। এলাকায় তৃণমূল নেতা ডাকু, এক সময় শহরের (Nadia) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি (TMC) ছিলেন।”

    বিজেপির বক্তব্য

    এই গুলিকাণ্ডের ঘটনায় বিজেপির তরফ থেকে তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ হয়েছে। বিজেপি নেতা রাহুল সিন্‌হা বলেছেন, “এই রাজ্যে তৃণমূলের আমলে মস্তানতন্ত্র (Nadia) চলছে। সারা রাজ্যে একই বিষয় চলছে।”

    আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের (TMC ) পক্ষ থেকে রাজ্যের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, “মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা বিষয়টি দেখছি। এলাকায় (Nadia) ঘটনা একদম সহ্য করা যাবে না। প্রশাসনকে বলব উপযুক্ত ব্যবস্থা নিতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    Ghatal: বিজেপির পঞ্চায়েত সদস্যকে কোমরে পিস্তল ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে মারধর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির গ্রামপঞ্চায়েত সদস্যের কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তুলে নিয়ে যাওয়াই নয়, সেই সঙ্গে মারধরের অভিযোগে শোরগোল পড়েছে। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) ব্লকের মনসুকা-১ গ্রামপঞ্চায়েতের খড়কপুর গ্রামে। যদিও বিজেপির অভিযোগকে পাল্টা তৃণমূল অস্বীকার করেছে।

    তৃণমূলে যোগদান করার হুমকি (Ghatal)!

    খড়কপুর গ্রামের (Ghatal) পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডল বলেছেন, “আমি আমার বাড়ির পাশের জমিতে কাজে গিয়েছিলাম। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা আমার কোমরে একটা বন্দুক ঠেকিয়ে খাসবাড়ের তৃণমূল পার্টি অফিসে নিয়ে যায়। এরপর পার্টি অফিসেরর মধ্যে আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়। সেই সঙ্গে চলে লাথি, চড়, কিল, ঘুষি। অত্যাচারের পর একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। তারপর কাগজে লেখা হয় চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়েছি। আমাকে অন্যায় ভাবে যারা মেরেছে সেখানে তৃণমূলের ৬ জন স্থানীয় নেতা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। তাদের মধ্যে গঙ্গা কারকও ছিল। আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো। ওদের কড়া শাস্তির দাবি করি। তৃণমূলে যোগদান করার জন্যও আমাকে হুমকি দেওয়া হয়।” এই ঘটনার পর সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই ঘাটালের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    আরও পড়ুনঃ মাত্র সাত বছর বয়সেই এশিয়ার সেরা ‘ক্যারাটে কিড’ হুগলির আরাত্রিকা

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের বিরুদ্ধে তোলা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাটাল (Ghatal) তৃণমূল নেতা বিকাশ কর বলেছেন, “এই অভিযোগের কোনও বাস্তাব ভিত্তি নেই। বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমাদের পঞ্চায়েত বোর্ড ভালোভাবে কাজ করছে। একজন পঞ্চায়েত সদস্যকে জোর করে দলে নেওয়ার জন্য আমাদের অতো মাথা ব্যাথা নেই। কোনও রকম মারধর এবং অত্যচারের ঘটনাকে আমাদের দল আনুমোদন করে না। পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের কথা বলব।”

    মনসুকা-১ গ্রাম (Ghatal) পঞ্চায়েতের মোট আসন ১৫। এখানে বিজেপি পেয়েছে ৪টি। বাকি ১১টি আসন দখল করেছে তৃণমূল। যদিও বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূল যোগদান করেছেন। ফলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২টি এবং বিজেপির আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩টি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Barrackpore: নোয়াপাড়ায় তৃণমূল ছাত্রনেতার হাতে সেভেন এমএম পিস্তল! সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

    Barrackpore: নোয়াপাড়ায় তৃণমূল ছাত্রনেতার হাতে সেভেন এমএম পিস্তল! সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাটপাড়ার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নেতা শুভাশিস চক্রবর্তীর পিস্তল হাতে ছবি সামজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। যদিও এই ভিডিওর সত্যতা মাধ্যম যাচাই করেনি। কিন্তু কীভাবে হাতে এলো এই দেশি অস্ত্র? কোন প্রভাবশালী নেতা এই যুবকের পিছনে রয়েছেন? পুলিশ কেন গ্রেফতার করেনি? একাধিক প্রশ্ন উঠছে। ফলে বারাকপুরের (Barrackpore) রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে।

    অস্ত্র হাতে চোখেমুখে উল্লাস (Barrackpore)!

    সামজিক মাধ্যমে যে ছবিটি ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে, নোয়াপাড়া (Barrackpore) বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) কনভেনার শুভাশিস চক্রবর্তী হাতে একটি দেশি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র রয়েছে। এই অস্ত্র হাতে নিয়ে চোখে মুখে ব্যাপক উল্লাসের চিত্র ধরা পড়েছে তাঁর। একই ভাবে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতা এবং তৃণমূল ছাত্রপরিষদের নেতার সঙ্গে তাঁর ছবিও বিনিময় করতে দেখা গিয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল দল।

    তৃণমূল করলেই অস্ত্র নেওয়ার ছাড়!

    এই বিষয় নিয়ে জেলা (Barrackpore) বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে এটাই তো স্বাভাবিক। আবার প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন, “তৃণমূল করলেই অস্ত্র নেওয়ার ছাড় রয়েছে। তৃণমূলকে পুলিশ সব রকম বেআইনি কাজের অনুমোদন দিয়ে রেখেছে। এই রাজ্যে স্কুল কলেজে পড়াশুনা হয় না। এই রাজ্যে আইনের শাসন নেই বললেই চলে। স্কুলে ১০০০ কোটি টাকার মিড ডে মিল কেলেঙ্কারি হয়েছে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে।”

    আরও পড়ুনঃ জামাল অট্টালিকায় থাকলেও মায়ের স্থান কুঁড়ে ঘরেই! অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলাও

    তৃণমূলের বক্তব্য সামজিক অবক্ষয়

    অপরদিকে ভাটপাড়া (Barrackpore) শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেছেন, “যদি কোনও দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে তার দায় তৃণমূল কংগ্রেস নেবেনা। আইন আইনের পথে চলবে। প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে বলব। সবটাই সামাজিক অবক্ষয়ের চিত্র মাত্র।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sonarpur:  জামাল অট্টালিকায় থাকলেও মায়ের স্থান কুঁড়ে ঘরেই! অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলাও

    Sonarpur: জামাল অট্টালিকায় থাকলেও মায়ের স্থান কুঁড়ে ঘরেই! অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলাও

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনারপুরে (Sonarpur) শিকলকাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামাল (Jamal Sardar) এখনও অধরা। তিনি ভোট পরবর্তী হিংসায় একটি খুনের মামলায় গ্রেফতার হয়েছিলেন ২০২১ সালে। তাঁর নির্মাণ করা প্রাসাদোপম বাড়ি এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ছেলের অট্টালিকা থাকলেও ঠাই নেই মায়ের। একটি জীর্ণ কুঁড়েঘরেই দিন কাটাচ্ছেন, সেই সঙ্গে জামালের বাকি তিন ভাইয়ের আশ্রয়স্থল ঝুপড়িতেই। এই খবরে ব্যাপক শোরগোল পড়েছে।

    ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত জামাল (Sonarpur)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় সোনারপুরের (Sonarpur) একটি খুনের মামলায় জামালের নাম জড়িয়েছিল। সিবিআই তদন্ত করে যে কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল তাঁদের মধ্যে তিনিও ছিলেন। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে দুমাস পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও তাঁর দৌরাত্ম্য থেমে যায়নি। পুলিশ এদিন তাঁর এই বিরাট বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল, কিন্তু বাড়ির গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার সার্চ ওয়ারেন্ট নিয়ে এই প্রাসাদোপম বাড়ি তল্লাশি অভিযান করবে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “সম্ভাব্য যে সমস্ত জায়গায় জামাল থাকতে পারে, সেখানেই তল্লাশি চলছে। আশা করছি খবু তাড়াতাড়ি ধরা পড়বে।”

    জোড়াতাপ্পি দেওয়া কুঁড়ে ঘরে দিন কাটছে মা!

    জামালের বাড়ির (Sonarpur) খানিক কাছেই বাঁশ বাগানের মধ্যে জোড়াতাপ্পি দেওয়া কুঁড়ে ঘরে দিন কাটছে মা শাহজাদি সর্দার। প্রতিমাসে যে বিধবা ভাটার হাজার টাকা করে পান, তা দিয়েই কোনও রকমে সংসার চলে। তিনি অবশ্য ছেলেকে দোষারোপ করেননি। তিনি বলেছেন, “আমাকে অনেক বার ওর বাড়িতে থাকার জন্য বলেছে। আমিই রাজি হইনি। ওর দিন ভালই কাটছে, তবে ভালো থাকে বলে শত্রু বেশি। কোনও অবৈধ কাজ করেনি।” আবার জামালের মেজদা থাকেন তাঁরই বাড়ির রাস্তার উল্টো দিকে। তবে কেন ছেলে এই ভাবে রাজপ্রাসদে থাকেন আর মা ও ভাইয়েরা ঝুপড়িতে থাকেন, তার উত্তর পাওয়া যায়নি।

    আরও পড়ুনঃ ১০ বছরে রেজিনগরের তৃণমূল বিধায়ক কোনও কাজ করেননি, বললেন দলেরই নেতা

    দালালি পেশা

    জানা গিয়েছে জামালের (Jamal Sardar) আয়ের উৎস হল জমি কেনাবেচা, দলালি এবং টাকার বিনিময়ে সালিশি করে বিচার করা। তবে বিচারের নিদান না মানলে ধরে এনে বাড়িতে শিকল বেঁধে অত্যাচার করা তাঁর কাজেরই অঙ্গ। রুজিনা বিবি নামক এক মহিলকে অন্ধকার ঘরে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। এরপর থেকেই পলাতক জামাল। এদিকে ঘটনায় মুজিদ খাঁ এবং অরবিন্দ সরকার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার বারুইপুর (Sonarpur) আদালতে তোলা হয়েছিল। অপর দিকে জামাল এখনও পলাতক এলাকায়। পুলিশের কাছে ইতিমধ্যে ভূরি-ভূরি অভিযোগ জমা পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share