Tag: Tribal Conversion

  • Sanatan Dharma: ছত্তিশগড়ে ঘরওয়াপসি, সনাতন ধর্মে ফিরলেন ৫০০ পরিবার! পা ধুইয়ে স্বাগত জানালেন বিজেপি নেতা

    Sanatan Dharma: ছত্তিশগড়ে ঘরওয়াপসি, সনাতন ধর্মে ফিরলেন ৫০০ পরিবার! পা ধুইয়ে স্বাগত জানালেন বিজেপি নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে বড়সড় ঘরওয়াপসি কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে। গত ২২ নভেম্বর রাজ্যের (Chhattisgarh) কোরবা জেলায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ৫০০টি পরিবার প্রকাশ্যে সনাতন ধর্মে (Sanatan Dharma) ফিরে আসার কথা ঘোষণা করেছে। এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে প্রত্যাবর্তনকারী পরিবারগুলির সদস্যদের পা ধুইয়ে স্বাগত জানান ছত্তিশগড় বিজেপির সহ-সভাপতি প্রবল প্রতাপ সিং জুদেও। তাঁদের এই প্রত্যাবর্তনকে পূর্বপুরুষের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের উদ্যোগ হিসেবে তুলে ধরেন তিনি।

    ঘরওয়াপসি (Sanatan Dharma)

    মা সর্বমঙ্গলার পবিত্র ভূমিতে আয়োজিত এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, প্রথাগত ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সাধুসন্তদের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। বড় আকারের এই কর্মসূচি ঘরওয়াপসি আন্দোলনের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। এই আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে প্রবল প্রতাপের বাবা দিলীপ সিং জুদেওর নাম।

    অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন প্রবল প্রতাপ। সেখানে ৫০০টি পরিবারের সনাতন ধর্মে ফিরে আসাকে গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “৫০০টি পরিবারের ঘরে ফিরে আসা তাঁদের চিরন্তন শিকড়, পূর্বপুরুষদের গৌরবময় ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এক গর্বের অধ্যায়।”

    সনাতন ধর্মের সঙ্গে ভারতের সভ্যতা ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। বাবার শুরু করা ঘরওয়াপসি অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান বিজেপির এই নেতা।

    উত্তরাধিকার এগিয়ে নিয়ে চলেছেন প্রবল প্রতাপ

    কোরবার এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রয়াত দিলীপ সিং জুদেওর শুরু করা আন্দোলনের ধারাবাহিকতাও সামনে এসেছে। আটের দশক থেকেই ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী মধ্যপ্রদেশের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ঘরওয়াপসি কর্মসূচি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

    খ্রিস্টধর্ম গ্রহণ করা মানুষদের পুনরায় হিন্দুধর্মে ফিরিয়ে আনার উদ্যোগের জন্য দিলীপ হয়ে উঠেছিলেন ঘরওয়াপসি আন্দোলনের পরিচিত মুখ। বাবার মৃত্যুর পর সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন ছেলে প্রবল প্রতাপ। তাঁর কর্মসূচির অন্যতম লক্ষ্য, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তাঁদের পূর্বপুরুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পুনরায় যুক্ত (Sanatan Dharma) করা।

    কোরবার অনুষ্ঠানে প্রত্যাবর্তনকারী পরিবারগুলির সদস্যদের পা ধুইয়ে অভ্যর্থনা জানানোর বিষয়টিও বিশেষ তাৎপর্য বহন করেছে। আয়োজকদের বক্তব্য, এই আচার ছিল ফিরে আসা পরিবারগুলির প্রতি সম্মান, শ্রদ্ধা ও স্বাগত জানানোর প্রতীকী উদ্যোগ।

    একাধিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন

    এই আয়োজনের ক্ষেত্রে একাধিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন প্রবল প্রতাপ। এর মধ্যে ছিল ধর্মসেনা, সংগঠনটির মহিলা শাখা, দিলীপ সিং জুদেও সনাতন ফাউন্ডেশন এবং সেবা ন্যায় উত্থান ফাউন্ডেশন।

    অনুষ্ঠান সফল করতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক, মহিলাদের পাশাপাশি অন্যান্য সহযোগীদেরও ধন্যবাদ জানান তিনি। ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা এবং গোটা কর্মসূচির আয়োজনের ক্ষেত্রে তাঁদের অবদানের কথা বিশেষভাবে (Chhattisgarh) উল্লেখ করেন বিজেপি নেতা।

    বাবার আদর্শ ও উদ্যোগের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রবল প্রতাপ জানান, দিলীপ সিং জুদেও যে সনাতন ধর্মের প্রদীপ প্রজ্বলিত করেছিলেন, তা নিভতে দেওয়া হবে না। ঘরওয়াপসি অভিযানও আগামী দিনে একইভাবে (Sanatan Dharma) অব্যাহত থাকবে।

     

LinkedIn
Share