Tag: UCC

UCC

  • Uniform Civil Code: ‘সংবিধান-বিরোধী!’ অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ জমিয়ত উলেমা-এ-হিন্দের

    Uniform Civil Code: ‘সংবিধান-বিরোধী!’ অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ জমিয়ত উলেমা-এ-হিন্দের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের জন্য অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। এই সংক্রান্ত বিলটি (UCC Bill) যে কোনও সময় উত্থাপন হতে পারে সংসদে। তার আগেই প্রস্তাবিত এই বিধির বিরোধিতায় নেমে পড়ল জমিয়ত উলেমা-এ-হিন্দ (Jamiat ulama e hind)। রবিবার উত্তরপ্রদেশের দেওবন্দে একটি সভায় প্রস্তাবিত ওই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করে জমিয়ত উলেমা-এ-হিন্দ। মুসলিম (muslim) এই সংগঠনটি বলেছে, অভিন্ন দেওয়ানি আইন ব্যক্তিগত আইন পালনে বাধা দেবে। এটি ভারতীয় সংবিধানে দেওয়া অধিকারগুলির পরিপন্থী।  

    আরও পড়ুন : হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রী বললেন, পড়াশোনায় মন দাও

    ’১৪ সালে ক্ষমতায় আসার পরেই অভিন্ন দেওয়ানি বিধি তৈরির ওপর জোর দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) সরকার। উনিশের ভোটে বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পরে ফের অভিন্ন দেওয়ানি বিধি তৈরিতে উঠে পড়ে লাগে মোদি সরকার। সূত্রের খবর, এই সংক্রান্ত বিলটি যে কোনও দিন সংসদে উত্থাপন করা হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে। তার আগে উত্তরাখণ্ডে (Uttarakhand) এই আইন তৈরির মহড়া শুরু হয়েছে। আইন তৈরি করতে ওই রাজ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির খসড়া নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। এ থেকেই স্পষ্ট, আইনের খসড়া রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।

    আরও পড়ুন : ১৮৬২টি মন্দির ভেঙে বদলে দেওয়া হয়েছে মসজিদে! তালিকা প্রকাশ হিন্দুত্ববাদী সংগঠনের

    এর বিরুদ্ধেই ক্রমশ ঘুঁটি সাজাচ্ছে মুসলিম সংগঠন জমিয়ত উলেমা-এ-হিন্দ। রেজোলিউশনে বলা হয়েছে, এটি সংবিধানের প্রকৃত চেতনাকে উপেক্ষা করে। ইসলামিক আইনে হস্তক্ষেপ করা হোক, কোনও মুসলিমই চাইবেন না। কোনও সরকার অভিন্ন দেওয়ানি বিধি জোর করে চাপানোর চেষ্টা করলে ভুল করবে। মুসলমানেরা এই অবিচার মেনে নেবে না। সাংবিধানিক সীমার মধ্যে থেকে এর বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হবে। অভিন্ন দেওয়ানি বিধি এমন একটি প্রস্তাব যা দেশের সব নাগরিকের জন্য তাদের ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য।

    আরও পড়ুন : উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি? কী বললেন পুষ্কর ধামি

    অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব ছাড়াও জমিয়ত উলেমা-এ-হিন্দ বর্তমানে চলা মন্দির-মসজিদ বিরোধের বিষয়েও একটি প্রস্তাব পাশ করেছে। মুসলিমদের এই সংগঠনটি বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) মতো উপাসনালয় আইন (Places of worship act) নিয়ে বিতর্কেও ক্ষোভ প্রকাশ করেছে। সম্মেলনে জমিয়ত উলামায়-ই-হিন্দের প্রধান মাওলানা মাহমুদ আসাদ মাদানি বলেন, পাকিস্তানে যাওয়ার সুযোগ আমাদের ছিল। আমরা যাইনি। যারা সব সময় পাকিস্তান, পাকিস্তান করে, তাদের সেখানে যাওয়া উচিত। তিনি বলেন, মুসলমানদের নিজেদের দেশেই অপরিচিত করে ফেলা হয়েছে!

  • Uniform Civil Code: এবার অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে যোগী-রাজ্যও? ইঙ্গিত কেশব মৌর্যর সুরে

    Uniform Civil Code: এবার অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে যোগী-রাজ্যও? ইঙ্গিত কেশব মৌর্যর সুরে

    মাধ্য়ম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের পর এবার উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) ইউনিফর্ম সিভিল কোড  (Uniform Civil Code) বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে বিজেপি (BJP)। অন্তত এমনই ইঙ্গিত দিলেন দেশের যোগী আদিত্যনাথের (Yogi) ডেপুটি কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya)। উপ-মুখ্যমন্ত্রীর বক্তব্য, উত্তরপ্রদেশের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি অত্যন্ত প্রয়োজনীয়। দরকার পড়লে আমরাও সেটা চালু করার চেষ্টা করব।

    উত্তরাখণ্ডে ভোটের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে সে রাজ্যে ক্ষমতায় ফিরে এলে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী (Pushkar Dhami)। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই ওই বিল আনার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ধামী সরকার। কোনও রাজ্য সরকার এভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে পারে কিনা, সেটা নিয়ে আইনি পরামর্শও নেওয়া শুরু করে ফেলেছে উত্তরাখণ্ডের বিজেপি (BJP) সরকার।

    এবার, উত্তরপ্রদেশও আগামী দিনে উত্তরাখণ্ডের দেখানো পথে হাঁটতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তিনি জানিয়েছেন,”প্রত্যেকের উচিত অভিন্ন দেওয়ানি বিধি বা চাওয়া এবং অভিন্ন দেওয়ানি বিধির উদ্যোগকে সমর্থন করা। উত্তরপ্রদেশ সরকারও সেই দিশাতেই এগোচ্ছে।” মৌর্যর সাফ কথা, উত্তরপ্রদেশ এবং গোটা দেশের জন্য অভিন্ন দেওয়ানি বিধি ভীষণ জরুরি। তাছাড়া এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিও।

    সম্প্রতি, মধ্যপ্রদেশের ভোপালে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি আনার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন অমিত শাহ (Amit Shah)। বৈঠকে তিনি জানিয়েছেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করাটা দলের দীর্ঘ দিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। সেই লক্ষ্যে প্রথম ধাপে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথমে ওই আইন পাশ হবে।

     

LinkedIn
Share