Tag: UGC

UGC

  • UGC to Universities: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    UGC to Universities: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও প্রকাশিত হয়নি সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল (CBSE 12th Result 2022)। এবার স্নাতক স্তরে (UG) নতুন বর্ষে ভর্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলিকে (Universities) সিবিএসই-র ফল বেরোনোর পরেই ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার আর্জি জানিয়েছে ইউজিসি।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি 

    সিবিএসই সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে দ্বাদশ শ্রেণীর ফল। এমতাবস্থায় সিবিএসই বোর্ডের পড়ুয়ারা যাতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই ইউজিসির এই বিজ্ঞপ্তি।

    আরও পড়ুন: ইজিসি নেট পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, জেনে নিন তারিখ  

    বিষয়টি ট্যুইট করে জানান, ইউজিসি চেয়্যারম্যান জগদেশ কুমার (UGC Chairman Jagdesh Kumar)। তিনি লেখন, “বিশ্ববিদ্যালয়গুলিকে সিবিএসই-র ফল প্রকাশের পরেই স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার অনুরোধ করেছে ইউজিসি। যাতে ওই বোর্ডের পড়ুয়ারাও স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্যে পর্যাপ্ত সময় পান।”  

    [tw]


    [/tw]

    সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয় ১৫ জুন। বেশির ভাগ রাজ্য বোর্ডগুলিই ইতিমধ্যে নিজেদের পরীক্ষার ফল প্রকাশ করেছে। এখন অপেক্ষা চলছে কেন্দ্রীয় বোর্ডের ফলাফলের। কবে ফল প্রকাশিত হবে এই নিয়ে চিন্তায় অভিভাবক এবং পড়ুয়ারা। আজ থেকে শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। সিবিএসই বোর্ডের পড়ুয়ারা এখনও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ইউজিসির এই বিজ্ঞপ্তিতে সেই চিন্তার মেঘ খানিকটা হলেও কাটবে।  

     

  • Pak MBBS seats: “পাকিস্তানে যাচ্ছে এমবিবিএস পড়তে, ভারতে ফিরছে জঙ্গি হয়ে!” চাঞ্চল্যকর দাবি গোয়েন্দাদের

    Pak MBBS seats: “পাকিস্তানে যাচ্ছে এমবিবিএস পড়তে, ভারতে ফিরছে জঙ্গি হয়ে!” চাঞ্চল্যকর দাবি গোয়েন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক:  দেশে সন্ত্রাস চালানোর জন্য শিক্ষিত ভারতীয় তরুণদেরই (Indian Youths) ব্যবহার করা হচ্ছে! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন গোয়েন্দারা। তাঁদের মতে,  যে সব কাশ্মীরি (Kashmiri) তরুণরা ডাক্তারি (MBBS) পড়তে বা অন্য কোনও বিষয়ে উচ্চশিক্ষা লাভের জন্য পাকিস্তানে (Pakistan) যাচ্ছেন, তাঁদেরই একাংশের মগজধোলাই করে জঙ্গি শিবিরে টেনে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় এর প্রমাণ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা।

    ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা জাফর ভাট নামে এক হুরিয়ত নেতা-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাতে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি কাশ্মীরি যুবকদের সুলভে উচ্চশিক্ষার টোপ দিয়ে পাকিস্তানের বিভিন্ন মেডিক্যাল কলেজের সিট (Pak MBBS seats) বিক্রি করেছেন! পাকিস্তানে পৌঁছনোর পর এই যুবকদের মধ্যে থেকেই একাধিক জনকে বাছাই করে সন্ত্রাসবাদী সংগঠনের মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারপর এই যুবকদের আবার ভারতে ফেরত পাঠানো হচ্ছে। প্রতিবছর এরকম অন্তত ১০০ জন কাশ্মিরী যুবক পাকিস্তানে যায় উচ্চশিক্ষার জন্য।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ (AICTE) এই প্রসঙ্গে একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, “যদি কোনও ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক পাকিস্তান থেকে উচ্চশিক্ষার পাঠ নিয়ে আসেন, তাহলে তাঁরা সেই শংসাপত্রের ভিত্তিতে ভারতে উচ্চশিক্ষা বা চাকরির জন্য আবেদন করতে পারেন না।” বিশেষজ্ঞদের অনুমান, এই কারণেই ওই শিক্ষিত ও মেধাবী তরুণদের নিশানা করে তাঁদের মগজধোলাই করছে পাক গুপ্তচর সংস্থা (ISI)। তাঁদের বোঝানো হচ্ছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা ভারতে বঞ্চিত এবং অবহেলিত। 

    ভারতীয় গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে, কাশ্মীর উপত্যকায় সাম্প্রতিক জঙ্গিদমন অভিযানে নেমে এমন অন্তত ১৭ জন তরুণের খোঁজ পাওয়া গিয়েছে, যাঁরা পাকিস্তানে গিয়েছিল পড়াশোনা করতে। কিন্তু, দেশে ফেরত আসে সন্ত্রাসবাদী হয়ে। এই ১৭ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, কারণ, এদের সকলেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। 

    নিহত এই জঙ্গিদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গিয়েছে, এঁরা সকলে বৈধ ভিসা নিয়ে পাকিস্তানে পড়তে গিয়েছিলেন। এবং সকলেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ২০১৫ সাল থেকেই কাশ্মীরি তরুণদের পাকিস্তানের যাওয়ার প্রবণতা নজরে আসার মতো বেড়ে গিয়েছে। এঁদের অধিকাংশই পড়াশোনা করতে গেলেও কেউ কেউ আবার আত্মীয়দের সঙ্গে দেখা করতে কিংবা বিয়ের মতো পারিবারিক কোনও অনুষ্ঠানে যোগ দিতেও বৈধভাবে সীমান্তে পেরিয়ে ওদেশে গিয়েছেন। সেখান থেকেই নতুন করে তদন্ত শুরু করেন গোয়েন্দারা।

    সূত্রের দাবি, এই বাছাই করা মেধাবী যুবকদের জঙ্গি বানানোর পিছনে রীতিমতো একটি লবি কাজ করছে। এমনকী, এই যুবকদের কাশ্মীর (Kashmir) থেকে পাকিস্তানে (Pakistan) যেতে যাতে কোনও আইনি সমস্যা না হয়, তার জন্য ভারতের পাক দূতাবাসও (Pak High Commission in India) পূর্ণ সহযোগিতা করছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।

  • CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে নিয়ম। ৪২টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) প্রোগ্রামে ভর্তি হতে এবার থেকে একটিই পরীক্ষা দিতে হবে। এই সাধারণ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। মার্চ মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এই নয়া নীতির ঘোষণা করেছে। পরীক্ষার নাম ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’ (CUET UG 2022)।

    [tw]


    [/tw]

    গতকালই শেষ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) দ্বারা পরিচালিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET UG 2022) রেজিস্ট্রেশন। তার একদিন পরেই ইউজিসি জানাল ১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে টাকা জমা দিয়েছেন ৯,১৩,৫৪০ জন। ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার একটি ট্যুইট করে জানিয়েছেন, “১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে ৯,১৩,৫৪০ জন পরীক্ষার ফি জমা দিয়েছেন। বেশিরভাগ পরীক্ষার্থীই গ্রামীণ এলাকার বাসিন্দা। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে পড়ুয়ারা পরীক্ষার জন্যে আবেদন করেছেন।” 

    নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসিনেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

    তিনি আরও জানান, কুয়েট প্রতিটি পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ দেবে, তার জন্যে দ্বাদশ শ্রেণিতে প্রচুর নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি লেখেন, “বোর্ডের পরীক্ষায় ৯৯%-১০০% নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। কুয়েট- এর মাধ্যমেই দেশের সবচেয়ে ভাল বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাওয়া যাবে। আগে যে পড়ুয়াদের বোর্ডের পরীক্ষায় প্রচুর নম্বর থাকত না, তাঁরা ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। এখন থেকে সেই সুযোগ পাওয়া যাবে।” 

    [tw]


    [/tw]

    অধ্যাপক কুমার আরও জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চান তাঁরা সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। আশা করছি ভবিষ্যতে আরও অনেক বিশ্ববিদ্যালয় কুয়েটের সঙ্গে যুক্ত হবে। পরের বছর থেকে বছরে দুবার হতে পারে কুয়েট এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। তিনি লেখেন, “কুয়েটের বছরে দুবার হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারও একটি সুযোগে না হলে, সে পরবর্তী কুয়েটের জন্যে প্রস্তুতি নিতে পারবেন।”

    বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরেই এই কমন এন্ট্রান্স টেস্ট জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। জগদেশ কুমার জানিয়েছেন,”পরীক্ষাগুলি সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক হবে। ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বিষয়ে বিশেষ দক্ষতা না থাকলেও হবে। এখন প্রায় সকল ছাত্র-ছাত্রী স্মার্টফোন ব্যবহার করেন। ফলে, কোনও অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে তারা মাউস ব্যবহার করে মাল্টিপল চয়েস এর প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন।” প্রসঙ্গত, কুয়েট স্নাতকোত্তরেরও (CUET PG 2022) রেজিস্ট্রেশন চলছে।  

     

  • Two Full Time Degree: স্নাতকস্তরে একইসঙ্গে দুটো ডিগ্রি কোর্স করা যাবে, নয়া নিয়ম ইউজিসির

    Two Full Time Degree: স্নাতকস্তরে একইসঙ্গে দুটো ডিগ্রি কোর্স করা যাবে, নয়া নিয়ম ইউজিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নাতকস্তরে দ্বৈত ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (University Grants Commission)। এবার থেকে স্নাতকস্তরে (Under Graduate) পড়ুয়া হিসেবে একসঙ্গে দুটি পাঠক্রমে ভর্তি হওয়া যাবে। এতদিন পর্যনেত এই সুযোগ ছিল না। এবার থেকে নিয়মিত জোড়া কোর্স একসঙ্গে করতে পারবেন পড়ুয়ারা।মঙ্গলবার ইউজিসি কর্তা জগদীশ কুমার জানান, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা চাইলে আরেকটি ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারবেন। এক্ষেত্রে দুটি ডিগ্রিতেই অফলাইন ক্লাস করা যাবে কিংবা একটি ডিগ্রি অনলাইন, আরও একটি অফলাইন ক্লাস বা দু’টি ডিগ্রিই অনলাইনে ক্লাস করলেও ইউজিসির কোনও আপত্তি নেই। ১৩ এপ্রিল অর্থাৎ বুধবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইউজিসি। আগের নিয়ম অনুযায়ী একটি নিয়মিত পাঠক্রমের সঙ্গে শুধুমাত্র একটি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা যেত। সেটাও করতে হত অনলাইনে। এই নয়া নিয়মে সেই নিষেধাজ্ঞা উঠে গেল। এমনটাই জানান শিক্ষাবিদরা।
    তবে এই পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। দুটি পাঠক্রম যাতে পরম্পরের সঙ্গে জড়িত বিষয়ের না হয়, সে বিষয়টি দেখতে হবে। নিয়মিত পাঠক্রমের ক্ষেত্রে দুটি ভিন্ন বিষয়ের কোর্সের ক্লাস যেন একইসঙ্গে না চলে তা পড়ুয়াকে দেখতে হবে। উল্লেখ্য, বিষয়টি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। এতদিনে তা বাস্তবরূপ পেল। এই নয়া নিয়মে খুশি শিক্ষার্থীরা।

     

  • UGC Update: সেরা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে শীঘ্রই যৌথ ডিগ্রি প্রদান ভারতীয় প্রতিষ্ঠানের : ইউজিসি চেয়ারম্যান

    UGC Update: সেরা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে শীঘ্রই যৌথ ডিগ্রি প্রদান ভারতীয় প্রতিষ্ঠানের : ইউজিসি চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চশিক্ষায় (Higher Education) এবার আরও দরজা খুলে যাচ্ছে ভারতীয় পড়ুয়াদের। খুব শীঘ্রই দেশের মাটিতে গড়ে উঠবে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তার জন্য বিশেষ একটি প্যানেল তৈরি করা হয়েছে। দেশের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সদস্যদের নিয়ে ওই প্যানেল তৈরি করা হয়েছে। এটা এই কর্মসূচীর প্রথম ধাপ। এছাড়াও বিভিন্ন কোর্সে যৌথভাবে ডিগ্রি (Degree) প্রদান করতে পারে ভারত ও বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। এমনকী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর অনুমোদনের ভিত্তিতে একসঙ্গে কোনও প্রোগ্রামের সুবিধা দিতেও পারে। এমনই জানালেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমার। মঙ্গলবার উচ্চশিক্ষা নিয়ন্ত্রকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    ভারতের উচ্চ শিক্ষার মান বিশ্বমানের করার জন্য এক অন্যতম পদক্ষেপ নিল ইউজিসি। বহু শিক্ষার্থী আছেন যারা বিদেশে পড়াশোনা করতে চান, সে ক্ষেত্রে এবার নিজের দেশের মধ্যেই সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে অর্থাৎ আন্তর্জাতিক স্তরের শিক্ষা ব্যবস্থার কাঠামো গড়ে তুলতে চাইছে ইউজিসি । এই সংক্রান্ত বিধিমালা ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ভারতে থাকতে পারবেন কিন্তু পড়াশোনা করতে পারবেন বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে। আসলেই ইউজিসি বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের যে কোনো শীর্ষ বিদ্যালায়ের যৌথ কোর্স চালু করতে চলেছে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে একটি আলোচনা চলাকালীন ইউজিসির সভাপতি এম জগদেশ কুমার এই নিয়মের অনুমোদনের কথা জানান। এছাড়াও তিনি জানিয়েছেন নতুন শিক্ষানীতিতেও এই সুপারিশ করা হয়েছে।

    এরপর এক সাংবাদিক বৈঠকে এম জগদীশ কুমার বলেন, “ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল অনুমোদিত যে কোনও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান যারা ন্যূনতম ৩.০১ স্কোর করেছে বা  সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের ক্যাটেগরিতে রয়েছে অথবা ইনস্টিটিউট অফ এমিনেন্স পর্যায়ে রয়েছে, তারা টাইমস হায়ার এডুকেশন বা QS World University-র সেরা 500 বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্বন্বয় স্থাপন করতে পারে। ইউজিসি-র কাছ থেকে আগাম কোনও অনুমোদন ছাড়াই। এই প্রোগ্রামে ছাত্রদের বিদেশি প্রতিষ্ঠান থেকে ৩০ শতাংশের বেশি নম্বর পেতে হবে।”

LinkedIn
Share