Tag: uk parliament

uk parliament

  • UK: ‘গ্রুমিং গ্যাং’ যৌন কেলেঙ্কারি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে হাঁড়ি ভাঙলেন সাংসদ

    UK: ‘গ্রুমিং গ্যাং’ যৌন কেলেঙ্কারি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে হাঁড়ি ভাঙলেন সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের পার্লামেন্টে হাঁড়ি ভেঙে দিলেন সে দেশের সাংসদ রুপার্ট লো (Rupert Lowe)। তিনি দেশের বহুল আলোচিত ‘গ্রুমিং গ্যাং’ (Pakistan Grooming Gang) যৌন কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত বেঁচে যাওয়া ভুক্তভোগীদের (survivors) সাক্ষ্য থেকে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন। আইনপ্রণেতাদের উদ্দেশে লো বলেন, “শুধু বিতর্ক নয় (UK), এখন এসেছে উপযুক্ত পদক্ষেপ করার সময়।” পার্লামেন্টে তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত একটি তদন্তে উপস্থাপিত সাক্ষ্যগুলি ভয়াবহ রকমের পদ্ধতিগত নির্যাতনের তথ্য প্রকাশ করেছে।

    গ্যাংভিত্তিক শিশু যৌন শোষণ (UK)

    তিনি বলেন, তদন্তে জানা গিয়েছে, ব্রিটেনের অন্তত ৮৫টি এলাকায় গ্যাংভিত্তিক শিশু যৌন শোষণের (gang-based child sexual exploitation) প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, তিনি আরও একটি অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত দাবিরও ফের উল্লেখ করেন। তাঁর দাবি,  এই সব গোষ্ঠীর অনেকগুলির সঙ্গেই যুক্ত ছিল পাক বংশোদ্ভূত পুরুষরা। লোর মতে, “প্রধানত পাকিস্তানি পুরুষদের জড়িত থাকার একটি ধারা এবং সরকারি সংস্থাগুলির গুরুতর অবহেলা লক্ষ্য করা গিয়েছে। এই বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে।”

    চরম যৌন হিংসা

    পার্লামেন্টে তাঁর পেশ করা সাক্ষ্যগুলিতে উঠে এসেছে চরম যৌন হিংসা, ভয়ভীতি প্রদর্শন এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর দীর্ঘমেয়াদি নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা। ভুক্তভোগীরা জানান, অল্প বয়সেই তাঁদের টার্গেট করা হয়েছিল। উপহার, মদ খাওয়ানো বা হুমকি দিয়ে তাদের প্রভাবিত করা হত। কিছু সাক্ষ্যে আবার এমনও দাবি করা হয়েছে যে, ভুক্তভোগীরা বছরের পর বছর ধরে একাধিক অপরাধীর দ্বারা নির্যাতিত হয়েছেন (UK)।আরও কিছু অভিযোগে বলা হয়েছে, জাতি (race) ও ধর্মকে (religion) ব্যবহার করে তাদের অপমান ও নিয়ন্ত্রণ করা হত (Pakistan Grooming Gang)। কয়েকজন ভুক্তভোগী আবার জানান, খ্রিস্টান হওয়ায় তাঁদের উপহাস করা হত অথবা বলা হত তাঁদের “মূল্য কম”।প্রাতিষ্ঠানিক ব্যর্থতার (institutional failure) গুরুতর অভিযোগও উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নির্যাতনের স্পষ্ট লক্ষণ থাকা সত্ত্বেও পুলিশ, হাসপাতালের কর্মী এবং শিশু সুরক্ষা কর্তৃপক্ষ যথাযথ হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন।

    নির্যাতনে জড়িত পুলিশ কর্তারাও!

    একটি সাক্ষ্যে এমনও অভিযোগ করা হয়েছে, কিছু পুলিশ কর্তাও নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ অত্যন্ত গুরুতর, এবং তাই সুষ্ঠু তদন্তের প্রয়োজন। ব্রিটেনে ‘গ্রুমিং গ্যাং’ বলতে এমন সংঘবদ্ধ একটি গোষ্ঠীকে বোঝায়, যারা দীর্ঘ সময় ধরে শিশুদের শোষণের পাশাপাশি নির্যাতনও করে (UK)। রদারহ্যাম (Rotherham), রচডেল (Rochdale) এবং ওল্ডহ্যাম (Oldham)-এর মতো শহরগুলিতে মামলাগুলি প্রকাশ্যে আসার পর বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এসব মামলায় ব্যাপক নির্যাতন এবং কর্তৃপক্ষের বড় ধরনের ব্যর্থতা প্রকাশ পায় (Pakistan Grooming Gang)। জাতিগত পরিচয়, পুলিশি ব্যর্থতা এবং দীর্ঘসূত্রিতার কারণে এই বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল রয়ে গিয়েছে। ২০০০-এর শুরুতে অ্যান ক্রায়ার (Ann Cryer)-এর মতো রাজনীতিবিদরা প্রথম এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। লো বলেন, “দেশের নেতাদের উচিত এখনই উপযুক্ত পদক্ষেপ করা। আসন্ন তদন্ত রিপোর্ট ব্রিটেনকে স্থায়ীভাবে পরিবর্তন করে দেবে (UK)।

     

  • Hanuman Chalisa: ব্রিটেনের পার্লামেন্টে হনুমান চালিশা পাঠ, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে গলা মেলালেন সাংসদরাও

    Hanuman Chalisa: ব্রিটেনের পার্লামেন্টে হনুমান চালিশা পাঠ, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে গলা মেলালেন সাংসদরাও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের মাটিতে সমবেত কণ্ঠে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করে ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে’ নাম তুলেছিলেন মেহেন্দুপুর বালাজির মহন্ত নরেশপুরী মহারাজ। সেটা বছরদুয়েক আগের কথা। তবে সেটা ছিল ফ্রান্স। পরে ব্রিটিশ পার্লামেন্টে (UK Parliament) ‘ভারত গৌরব’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরেশপুরী মহারাজ। সেখানেও তিনি গেয়েছিলেন হনুমান চালিশা। তাঁর সঙ্গে গলা মিলিয়েছিলেন অনেকেই।

    ব্রিটেনের পার্লামেন্টে গীত হল হনুমান চালিশা (Hanuman Chalisa)

    এবার আরও একবার ব্রিটেনের পার্লামেন্টেই সমবেত কণ্ঠে গীত হল হনুমান চালিশা। এবার অবশ্য পার্লামেন্টে উপস্থিত ছিলেন পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ইউরোপীয় দেশ সফরের সময় পার্লামেন্ট ভবনের ভেতরে পাঠ করা হল ভগবান হনুমানের স্তবগাথা। বাগেশ্বর ধামের এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, ‘বাগেশ্বর ধামবাবা নামে পরিচিত পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর উপস্থিতিতে ভক্তি সহকারে শ্লোক পাঠ করতে দেখা গিয়েছে বেশ কিছু লোক, সাংসদ এবং পার্লামেন্ট আধিকারিকদের।’ ভিডিওটি শেয়ার করার সময় বাগেশ্বর ধামের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘লন্ডনের পার্লামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো শ্রদ্ধেয় সরকারের পক্ষ থেকে শ্রী হনুমান চালিশা পাঠ…পার্লামেন্টে উপস্থিত সকল অতিথি ভক্তি সহকারে পাঠ করেছেন…”

    পাক হাইকমিশনের বাইরেও পাঠ হনুমান চালিশা

    চলতি বছরের এপ্রিল মাসে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা বেছে বেছে হত্যা করে ২৬ জন হিন্দু পর্যটককে। তার প্রেক্ষিতে ঘটনার প্রায় পক্ষকাল পরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি ধ্বংস (Hanuman Chalisa) করতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। তবে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর প্রবাসী ভারতীয়রা পাক হাইকমিশনের বাইরে জড়ো হয়ে সমবেত কণ্ঠে পাঠ করেছিলেন হনুমান চালিশা। এবার ব্রিটিশ সাংসদদের হনুমান চালিশা পাঠ করিয়ে খবরের শিরোনামে এসেছেন ধীরেন্দ্র কৃষ্ণ। তবে তাঁর পোশাক এবং অস্ট্রেলিয়া সফরের সময়ও খবর হয়েছিলেন তিনি। মধ্যপ্রদেশের ছত্রপুরের এই তরুণ ঋষি স্টাইলিশ স্নানগ্লাস ও দামি জ্যাকেট পরা বিমানে চড়ে এমনকি ক্রুজ উপভোগ করার ছবি প্রকাশের পর অনলাইনে ব্যাপকভাবে ট্রোলড হয়েছিলেন।

    প্রসঙ্গত, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বাগেশ্বর ধাম সরকার নামেও পরিচিত (UK Parliament)। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল ধীরেন্দ্র কৃষ্ণ গর্গ। বিশ্বজুড়ে ধর্মীয় বক্তৃতা দিয়ে বেড়ান তিনি (Hanuman Chalisa)।

  • UK Parliament: ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার বক্তৃতা রাখতে গিয়ে ঘুমে ঢুলে পড়ল রোবট আইদা

    UK Parliament: ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার বক্তৃতা রাখতে গিয়ে ঘুমে ঢুলে পড়ল রোবট আইদা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটার ও রোবটের ব্যবহার ক্রমাগতই বেড়ে চলেছে। দৈনন্দিন কাজকর্ম সহজ করে দেওয়ার জন্য বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এর সহায়তা নিচ্ছে। বর্তমানে এই প্রযুক্তি সেভাবে উন্নত না হলেও বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতে রোবটের মান আরও উন্নত হবে এবং রোবটগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের চাহিদাকে পূরণ করতে পারবে। বর্তমানে তাই বোরটের মানোন্নয়নের জন্য বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তারই উদাহরণ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে (UK Parliament) প্রথম বক্তব্য রাখল এক রোবট।

    ২০১৯ সালে এই রোবটিকে তৈরি করেন অ্যাডেন মেইলার। অত্যন্ত উন্নত এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত রোবটির নাম আইদা (Aida)। এই উন্নত রোবটটি আঁকতেও সক্ষম। ব্রিটিশ পার্লামেন্টের (UK Parliament) এক সদস্য ব্যারনেস বুল (Baroness Bull) তাঁকে জিজ্ঞাসা করেন আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তি কিভাবে চারুকলার উপর প্রভাব ফেলছে। এই প্রশ্নের জবাবে আইদা বলে, কম্পিউটারের সাহায্য নিয়ে আমি ছবি এঁকে থাকি। আমি বেঁচে নেই, তবু আমি শিল্প তৈরি করতে পারি। আমার চোখের ক্যামেরা এবং যান্ত্রিক হাত এই কাজে আমাকে সাহায্য করে। রোবট আইদা আরও বলে, আমি কবিতার জন্য একটি নিরপেক্ষ নেটওয়ার্ক ব্যবহার করি, যার মধ্যে সাধারণ বিষয়বস্তু এবং কাব্যিক কাঠামো চিহ্নিত করা এবং তারপর নতুন কবিতা তৈরির জন্য একটি বড় শব্দভাণ্ডার বিশ্লেষণ করা জড়িত।

    যদিও রোবটটি তার বক্তব্যের শুরুটা ভালোই করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয় ছন্দপতন। ভাষণ দিতে গিয়ে ঘুমে ঢলে পড়ে আইদা। রোবটের চোখ ঘুরতে শুরু করে। ব্রিটিশ সাংসদদের (UK Parliament) দাবি, রোবটটির চোখ ঠিকরে বের হয়ে আসায় তাঁকে জম্বির মতো দেখাচ্ছিল। এই ঘটনায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন রোবটের নির্মাতা অ্যাডেন মেইলার। রোবটটিকে রিস্টার্ট করেন তিনি। শুধু তাই নয়, রোবটটিকে কাচের উপর বসানো হয়। তার পরই বক্তৃতা শেষ করে আইদা (Aida)। কেন এই যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল, তা অবশ্য নির্মাতার তরফে স্পষ্ট করা হয়নি। গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তির মুখে পড়েছে লিজ ট্রাস সরকার। ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরব হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমের একাংশ। যদিও সরকারিভাবে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি।

    প্রসঙ্গত, গত কয়েক বছরে বিশ্বের একাধিক দেশ উন্নত রোবট তৈরির দিকে নজর দিয়েছে। পিছিয়ে নেই ভারতও। ২০২০-তেই সামনে আসে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র তৈরি যন্ত্র মানবী ‘ব্যোম মিত্র’। মহাকাশে মানুষ পাঠানোর আগে এই যন্ত্র মানবীকে পাঠানো হবে জানিয়ে দিয়েছে ‘ইসরো’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share