Tag: Union Budget

Union Budget

  • Union Budget 2023: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

    Union Budget 2023: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হল মোদি ২.০ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

    এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই বাজেটে—

    • হস্তশিল্পের জন্য নয়া প্রকল্প আনা হচ্ছে। নাম হবে ‘পিএম বিকাশ’। বাজেটে পেশে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এই শিল্পসামগ্রীর বিক্রির ব্যবস্থা করবে সরকার।

    • কৃষক, শিল্প সংস্থা এবং সরকারের মধ্যে মেলবন্ধন থাকবে। ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজ়ড করা হবে। কৃষকরা উৎপাদনের সঠিক দাম পাবেন।

    • দেশ জুড়ে ১৫৭টি নতুন নার্সিং কলেজের ঘোষণা নির্মলা সীতারামনের। শিশুশিক্ষায় জোর দিয়ে তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি

    • পশুপালন এবং মৎস্যচাষে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

    • প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা। ১ লক্ষ প্রাচীন লিপির ডিজিটালকরণ।

    • ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ হল রেলের জন্য। জানালেন নির্মলা সীতারামন।

    • একলব্য মডেল আবাসিক স্কুল: আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। ঘোষণা করলে সীতারামন। যেখানে সাড়ে তিন লক্ষ জনজাতি পড়ুয়া পড়াশোনা করবে। 

    আরও পড়ুন: ‘সবার আগে দেশ, সব থেকে আগে দেশবাসী’, বাজেট প্রসঙ্গে বললেন প্রধানমন্ত্রী

    • ডিজিটাল ক্ষেত্রে প্যান কার্ডই হবে মূল পরিচয়পত্র। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

    • রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ আরও এক বছরের জন্য। 

    • মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য রাখা যাবে ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। নাম ‘মহিলা সম্মানপত্র’। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে।

    • ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হল ৩০ লক্ষ টাকা। এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড়।

    • আগামী ৩ বছরে ১ কোটি কৃষককে স্বাভাবিক কৃষিকাজে সাহায্য দেব। তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদ্যোগ নেওয়া হবে

    • মধ্যবিত্তদের জন্য সুখবর।  বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। আগে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হত না।

    • ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। ২৫ শতাংশ কমল আয়কর, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

    • নতুন ট্যাক্স রেটে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। ৩-৬ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ আয়কর। ৬-৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ আয়কর। ৯-১২ লক্ষ টাকাতে ১৫ শতাংশ আয়কর। ১২-১৫ লক্ষ টাকাতে ২০ শতাংশ আয়কর। ১৫ লক্ষের বেশিটাকাতে ৩০ শতাংশ আয়কর।
    • বিশেষ নজর জম্মু-কাশ্মীর,লাদাখ ও উত্তর-পূর্ব ভারতে। 

    • ৯.৬ কোটি রান্নার গ্যাসের কানেকশন উজ্জ্বলা যোজনায়।

    • ৫০টি নতুন এয়ারপোর্ট ও হ্যালিপ্যাড তৈরি হবে।

    • কিষাণ ক্রেডিট কার্ডের জন্য বারাদ্দ হল ২০ লক্ষ কোটি টাকা।

     

  • Union Budget: মানুষের জন্য মোদি সরকারের বাজেট পেশ আজ! জানুন কখন কোথায় দেখবেন

    Union Budget: মানুষের জন্য মোদি সরকারের বাজেট পেশ আজ! জানুন কখন কোথায় দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে আজ আর কিছুক্ষণের মধ্যেই বর্তমান মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে পঞ্চম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজনৈতিক মহলের ধারণা, দেশজুড়ে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে জনমোহিনী বাজেটের পথে হাঁটতে পারে সরকার। সেই ক্ষেত্রে আশা করা হচ্ছে, এই বাজেটে আয়কর, কর্মসংস্থান, পরিকাঠামো, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিষয়গুলিতে বেশি নজর দেবে সরকার।

    এবারে বাজেটে পিএম কিষাণের অনুদানের পরিমাণ বাড়ানো হতে পারে। উত্তর ভাবতের রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল কৃষি প্রধান। এই আবহে কৃষকদের মন জয় করতে এবং বিতর্কিত কৃষি আইনের স্মৃতি ভুলিয়ে দিতে ৬ হাজার থেকে বাড়িয়ে পিএম কিষাণের বার্ষিক অনুদানের পরিমাণ ৮ হাজার করা হতে পারে। এছাড়া মহিলা, গরিব, অনগ্রসর, দলিত, জনজাতির ভোটারদের জন্য বেশ কিছু বড় ঘোষণা করা হতে পারে আজকের বাজেটে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব ঠেকাতেও কিছু পদক্ষেপের ঘোষণা করা হতে পারে কেন্দ্রের তরফে। আন্তর্জাতিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা ঘনাচ্ছে, সেখানে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে অর্থমন্ত্রী কী কী পদক্ষেপ করেন তাই দেখার। 

    নির্মলার আজকের দিন…

    বুধবার গুরুত্বপূর্ণ দিন। সীতারামনের এদিনের শুরুটা করলেন সকালে পুজো দিয়ে। সেখান থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যান অর্থমন্ত্রকে। এরপর সেখান থেকে যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। এই সময় রাষ্ট্রপতি মুর্মু বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন দেবেন।

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অনুমোদন নেওয়ার পরে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বহিখাতা (আদতে, ট্যাবলেট। এখন কেন্দ্রের পেপারলেস নীতি অনুযায়ী ডিজিটাইজড ভার্সান ব্যবহৃত হয়) নিয়ে সংসদে পৌঁছাবেন। সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে মন্ত্রিসভা থেকে বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া হবে।

    অতঃপর, অর্থমন্ত্রী সকাল ১১টায় সংসদে সাধারণ বাজেট পেশ করবেন এবং এ বিষয়ে বক্তৃতা শুরু করবেন।

    আরও পড়ুুন: বিপুল জনসমাগম! নেতাইয়ের সভা থেকে মমতা-অভিষককে আক্রমণ শুভেন্দুর

    কখন দেখবেন

    মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে সরকার অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ পেশ করেছে। আগের দুটির মতো, ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটও পেপারলেস হবে। আজ বাজেট বক্তৃতা সকাল ১১ টায় শুরু হবে। গতবার, সীতারামন তার ২০২২-২৩ কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় প্রায় ৯২ মিনিট সময় নিয়েছিলেন, যা এখনও পর্যন্ত  সবচেয়ে ছোট বক্তৃতা। এবার তিনি কতক্ষণ সময় নেন, তা-ও দেখার।

    কোথায় দেখবেন

    সংসদ টিভি ও দূরদর্শনে কেন্দ্রীয় বাজেটের লাইভ-স্ট্রিম করা হবে। সরাসরি সম্প্রচার তাদের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) তাদের অনলাইন প্ল্যাটফর্মে বাজেট 2023 স্ট্রিম করবে।

    মোবাইল অ্যাপ

    ফিনান্স বিল সহ সব ১৪টি কেন্দ্রীয় বাজেটের নথি, “ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ”-এ পাওয়া যাবে – সংসদ সদস্য ও সাধারণ জনগণের এই বাজেট নথি বিনামূল্যে নিতে পারবেন। অর্থমন্ত্রকবিবৃতিতে সেই বিষয়টি জানিয়েছে। অ্যাপটি  (ইংরেজি ও হিন্দি)  অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে । এটি কেন্দ্রীয় বাজেট ওয়েব পোর্টাল www.indiabudget.gov.in  থেকেও ডাউনলোড করা যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Budget Session: আজ, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু বাজেট অধিবেশন! আর্থিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী

    Budget Session: আজ, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু বাজেট অধিবেশন! আর্থিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন (Budget Session 2023)। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ভাষণ দিয়ে এই অধিবেশনের সূচনা হবে।  রাষ্ট্রপতির ভাষণের পর সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

    কী কী থাকবে

    এরপর সরকারের লক্ষ্য রাষ্ট্রপতির ভাষণে ধন্য়বাদ জ্ঞাপন ও আর্থিক বিলে অনুমোদন আদায় করা। আগামিকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি লোকসভায় পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪ -র নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদি সরকারের।  সরকার এই অধিবেশনে মোট ৩৬ টি বিল নিয়ে আসতে পারে। এর মধ্যে ৪ টি এই অধিবেশনের বাজেট সংক্রান্ত। আজ থেকে শুরু করে ৬ এপ্রিল অবধি চলবে এই অধিবেশন। মোট ২৭ টি সিটিং থাকবে এই অধিবেশনে। একমাস ধরে বাজেট পেপারের পরীক্ষা করা হবে। তবে দুই ভাগে হবে এই বাজেট অধিবেশন। প্রথমা ভাগের অধিবেশন শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তারপর কিছুদিনের বিরতি। আবার ১২ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ।

    আরও পড়ুন: সীমান্ত সুরক্ষিত, ভয় নেই! সর্বদলীয় বৈঠকে বললেন রাজনাথ

    রাষ্ট্রপতি হিসাবে সংসদের যৌথ অধিবেশনে আজ প্রথম বক্তৃতা দেবেন দ্রৌপদী মুর্মু। গত বছরই তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। লোকসভা ও রাজ্যসভায় বিতর্কের পর বিরোধীদের উত্তর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশন চলাকালীন, সরকারের ফোকাস রাষ্ট্রপতির ভাষণ এবং ২০২৩-২৪ আর্থিক বছরের সাধারণ বাজেটের ধন্যবাদ প্রস্তাবের উপর মসৃণ আলোচনার উপর থাকবে। অন্যদিকে, বিরোধী দলগুলি আদানি গোষ্ঠী, কয়েকটি রাজ্যে রাজ্যপালদের কাজকর্ম, জাতিভিত্তিক আদমশুমারি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সংক্রান্ত বিষয়ে সরকারকে ঘেরাও করার ইঙ্গিত দিয়েছে।  বাজেট অধিবেশনের আগে সোমবার সর্বদলীয় বৈঠকের পর বিরোধীদের তরফে সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget: এবারও ‘পেপারলেস’ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ, কেন জানেন?

    Union Budget: এবারও ‘পেপারলেস’ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামণ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কী বলবেন একে? বাজেট (Union Budget) পেশের পদ্ধতির বিবর্তন? নাকি অন্য কিছু? জানুয়ারির ৩১ তারিখে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। তার আগে ১ ফেব্রুয়ারি হবে বাজেট পেশ। নরেন্দ্র মোদি সরকারের এটাই শেষ পূ্র্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। প্রথা অনুযায়ী, সাধারণ নির্বাচনের বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় না। হয় ভোট অন অ্যাকাউন্ট পেশ। তাই এবারই শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)।

    ব্রিফকেস সংস্কৃতি…

    এতদিন আমরা দেখতাম যিনি পার্লামেন্টে বাজেট পেশ করতে চলেছেন, তিনি নিয়ে যাচ্ছেন ব্রিফকেস (Briefcase)। দীর্ঘ দিনের এই প্রথায় ছেদ পড়ে নির্মলার জমানায়, ২০১৯ সালে। সেবার বাজেট করতে তিনি নিয়ে যান চিরাচরিত বহিখাতা। বাজেট (Union Budget) পেশের ধরনের গা থেকে ইংরেজ শাসনের গন্ধ ঝেড়ে ফেলতেই এই ব্যবস্থা করেছিলেন তিনি। স্বাধীনতা-উত্তর কালে ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে শাঙ্কমুখম ছেট্টি লেদার পোর্টফোলিও ব্যাগে করে বাজেট পেশ করেছিলেন। তাঁর পরবর্তী কালের অর্থমন্ত্রীরা বাজেট পেশের জন্য নানা রকম ব্রিফকেস ব্যবহার করতেন। ২০২১ সালে ফের বাজেট পেশের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নেন সীতারামণ। এবার তিনি বাজেট পেশ করেন ভারতে তৈরি ট্যাবলেটে। মোদির ডিজিটাল ইন্ডায়ার স্বপ্ন সার্থক করতেই এই পন্থা অবলম্বন করেছিলেন তিনি। তাঁর আগে ভারতের কোনও অর্থমন্ত্রী এভাবে বাজেট পেশ করেননি। চলতি বছরও ‘পেপারলেস’ বাজেট পেশ করবেন বলে ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

    আরও পড়ুুন: ‘আমি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, তাঁদের সমস্যা বুঝি’, বাজেট প্রসঙ্গে বললেন সীতারামন

    ব্রিফকেস সংস্কৃতি থেকে বেরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ যখন বাজেট (Union Budget) পেশের জন্য সাবেকি বহিখাতার ওপর নির্ভর করলেন, তখন তাঁর কারণও ব্যাখ্যা করেছিলেন তিনি। সীতারামণ বলেছিলেন, আমি ভাবলাম ব্রিটিশদের অধীনতা থেকে আমাদের বেরিয়ে আসাই ভাল। আমি এটাও ভেবেছিলাম, আমাদের নিজেদের মতো করে কিছু একটা করা প্রয়োজন। তিনি বলেন, ভারতীয় এই জিনিসটি (বহিখাতা) বহন করা আমার পক্ষে সহজ ছিল। খুব বেশি করে ভারতীয় বলে মনেও হচ্ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Union Budget: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, জানুন বাজেটের সাত সতেরো

    Union Budget: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, জানুন বাজেটের সাত সতেরো

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ জানুয়ারি শুরু বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট (Union Budget) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি সরকারের অর্থমন্ত্রী হিসেবে এবারই তিনি পেশ করবেন শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই ওই বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না, হবে ভোট অন অ্যাকাউন্ট। অর্থমন্ত্রী হিসেবে এবার পঞ্চম পূর্ণাঙ্গ বাজেটে পেশ করবেন মোদি সরকারের অর্থমন্ত্রী সীতারামন। ২০১৯ সালে সীতারামন প্রথম বাজেট পেশ করেন। এতদিন বাজেট পেশ করা হত বাজেট- ব্রিফকেসে। সীতারামন বাজেট পেশ করলেন বহি-খাতায়। যা গোটা দেশবাসীর নজর কাড়ে। ২০২১ সালে সীতারামন বাজেট পেশ করেন ট্যাবলেটে, মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার স্লোগানে উদ্বুদ্ধ হয়ে।

    বাজেট…

    বাজেট পেশ করার আগে প্রথা মেনে বাজেট (Union Budget) বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী। এই বাজেট বক্তৃতার দুটি অংশ। একটি পার্ট এ, অন্যটি পার্ট বি। বাজেট বক্তৃতার পার্ট এ অংশে অর্থমন্ত্রী বলবেন গত ও বর্তমান অর্থবর্ষ সম্পর্কে। সরকারের আয়-ব্যয় সম্পর্কে জানাবেন। সরকার কোন কোন ক্ষেত্রগুলিকে অগ্রাধিকারের তালিকায় রাখছে, সে সম্পর্কেও জানাবেন। সরকার ট্যাক্স বাবদ কত আয় করল, ধারই বা করল কত, তাও জানাবেন। প্রতিটি মন্ত্রকের ব্যয়ও জানাবেন।

    বাজেটের পার্ট বি অংশে তিনি আলোকপাত করবেন আগামী অর্থবর্ষে সরকারের ট্যাক্স-প্রস্তাবের ওপর। বক্তৃতার এই অংশে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে সরকারের অগ্রগতি সম্পর্কেও আলোকপাত করবেন। সরকারের ভবিষ্যৎ নীতি সম্পর্কেও দিক নির্দেশ করবেন। ট্যাক্সেসান সম্পর্কে সরকারের প্রস্তাব ব্যাখ্যা করবেন। বাজেট বক্তৃতার একেবারে শেষে কেন্দ্রীয়  অর্থমন্ত্রী বলবেন অ্যানুয়েল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে।      

    ২০২০ সালে দীর্ঘ সময় ধরে বাজেট (Union Budget) বক্তৃতা দিয়েছিলেন নির্মলা সীতারামন। সেবার তিনি বলেছিলেন দু ঘণ্টা ৪২ মিনিট। বাজেটের দুটো পাতা না পড়েই সেবার বক্তৃতা শেষ করেছিলেন তিনি। এর আগের বাজেট বক্তৃতা দিতে গিয়ে সীতারামন সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ১৭ মিনিট। ২০২২ সালে তিনি বক্তৃতা দিয়েছিলেন মাত্র ১ ঘণ্টা ৩১ মিনিট।

     

     

  • Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এটাই হবে বর্তমান মোদি (PM Modi) সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। আগামী বছর পেশ হওয়ার কথা ভোট অন অ্যাকাউন্ট। বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জেনে নিনি বাজেটের সাত সতেরো।

    বাজেট…

    প্রতি বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রক এবং নীতি আয়োগের সঙ্গে কথা বলে প্রস্তুত করেন অ্যানুয়েল বাজেট। সংসদে বাজেট পেশ হওয়ার আগে কতগুলি ধাপ পেরতে হয়। অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনই মূলত বাজেট প্রস্তুত করে। পূর্ববর্তী বছরগুলির মতো বাজেট পেশ হয় ১ ফেব্রুয়ারি। এবারও সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর নয়া অর্থবর্ষ শুরু হওয়ার আগেই সংসদের উভয় কক্ষে তা পাশ করাতে হবে। অর্থমন্ত্রক একটি সার্কুলার জারি করে সমস্ত মন্ত্রী, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্বয়ংশাসিত সংস্থাগুলিকে আগামী অর্থবর্ষের এস্টিমেট সম্পর্কে জানতে চাইবেন। এই এস্টিমেট ছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রক পূর্ববর্তী অর্থবর্ষের রাজস্ব এবং ব্যয় নিয়ে ডিটেলস তথ্য দেবে।

    আরও পড়ুুন: ‘রাহুলের উচিত আরএসএসের শাখায় উপস্থিত হওয়া’, কেন বললেন বিজেপি নেতা, জানেন?

    এর পর অর্থমন্ত্রক সেই তথ্য বিশ্লেষণ করবে, ঘাটতি কত, তাও দেখবে। এর পর কেন্দ্র মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। ঘাটতি মেটাতে সরকারকে কতটা ঋণ নিতে হবে, তা স্থির করবে। এর পর খরচের (Union Budget) জন্য বিভিন্ন দফতরের কাছে রেভিনিউ অ্যালোকেশন দেখে অর্থমন্ত্রক। এর পরে হবে প্রাক-বাজেট পর্বের বৈঠক। এই বৈঠকে রাজ্যগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত থাকবেন ব্যাঙ্কার, কৃষিবিদ, অর্থনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। এখানে আলোচনার পর অর্থমন্ত্রী আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তার পরেই চূড়ান্ত হবে বাজেট। বাজেট (Union Budget) চূড়ান্ত হয়ে গেলেই প্রথা মেনে হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান ‘হালুয়া সেরিমনি’ নামে পরিচিত। এই অনুষ্ঠানে হালুয়া রান্না হবে। তার পরেই বাজেট যাবে ছাপাখানায়, ছাপার জন্য। অর্থমন্ত্রকের সমস্ত কর্মীকে এদিন দেওয়া হবে রান্না করা হালুয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share