Tag: Uzaid

  • Meerut Terrorist Uzaid: ভারতীয় সেনা ছাউনিতে আত্মঘাতী হামলার ছক! মিরাটে গ্রেফতার পাক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যুবক

    Meerut Terrorist Uzaid: ভারতীয় সেনা ছাউনিতে আত্মঘাতী হামলার ছক! মিরাটে গ্রেফতার পাক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনা ছাউনিতে আত্মঘাতী হামলার পরিকল্পনা বানচাল করল উত্তরপ্রদেশ পুলিশ। পাক-সমর্থিত জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের মিরাট থেকে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করা হয়েছে (Meerut Terrorist Uzaid)। ধৃতের নাম উজাইদ। অভিযোগ, ভারতীয় সেনা শিবিরে ফিদায়েঁ হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। এই ষড়যন্ত্রের পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি চক্রের হাত ছিল বলে দাবি তদন্তকারীদের।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের মতাদর্শে প্রভাবিত হয়েছিল উজাইদ। জম্মুভিত্তিক এক জঙ্গি মহম্মদ সাজিদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল (Suicide Attack)। গত বছরের নভেম্বর মাসে সাজিদকে গ্রেফতার করে জম্মু পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই উজাইদের নাম সামনে আসে।

    মিরাটের পুলিশ সুপারের বক্তব্য (Meerut Terrorist Uzaid)

    মঙ্গলবার মিরাটের পুলিশ সুপার বি বি জি টি এস মূর্তি জানান, সোশ্যাল মিডিয়ায় উজাইদের উগ্রপন্থী ও ভারতবিরোধী প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। গোপন বার্তা আদানপ্রদানের মাধ্যমে পরিচালিত বিভিন্ন গোষ্ঠীতে সে সক্রিয়ভাবে অংশ নিত এবং দেশবিরোধী কার্যকলাপে উৎসাহ জোগাত।

    পুলিশ সুপারের আরও দাবি, আত্মঘাতী হামলার মাধ্যমে দেশের রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনী এবং পুলিশকর্মীদের নিশানা করার মতাদর্শ প্রচার করত উজাইদ। ১৪ বছরের বেশি বয়সি কিশোরদেরও জঙ্গি কার্যকলাপ এবং জিহাদে যুক্ত হওয়ার জন্য প্ররোচিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    উগ্রপন্থায় প্রভাবিত করার ছক

    তদন্তকারীদের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট বলে পরিচিত গ্যাংস্টার শাহজাদ ভাট্টির পরিচালিত অনলাইন উগ্রপন্থী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল উজাইদ। তার সহযোগী মহম্মদ সাজিদকে সঙ্গে নিয়ে তরুণদের প্রভাবিত ও জঙ্গি কার্যকলাপে নিয়োগ করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক গোষ্ঠী পরিচালনা করত তারা।

    ইনস্টাগ্রাম এবং গোপন বার্তা আদানপ্রদানের মাধ্যম ‘সেশনে’ তাদের পরিচালিত গোষ্ঠীগুলির নাম ছিল ‘টিউশন-৪০’, ‘০০৫ ব্রিগেড’ এবং ‘আল-মুজাহিদ’। পুলিশের দাবি, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিয়মিত ভারতবিরোধী প্রচারমূলক বিষয়বস্তু দেখত উজাইদ। সেই সমস্ত প্রচারের মধ্যে মাসুদ আজহারের বক্তব্য এবং ভিডিওও ছিল (Meerut Terrorist Uzaid)।

    সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা ফাঁস

    তদন্তে উঠে এসেছে, গত বছরের ৮ নভেম্বর ‘সেশন’ নামের গোপন বার্তা আদানপ্রদানের মাধ্যমে ‘০০৫ ব্রিগেড’ গোষ্ঠীতে সেনাবাহিনীর শিবিরে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।

    পুলিশের হাতে আসা বার্তালাপ অনুযায়ী, সাজিদ গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে জানতে চেয়েছিল, “পরিকল্পনা কী?”

    এর পরেই ‘ড্রাগস’ ছদ্মনাম ব্যবহারকারী আমির হামজা নামে এক পাকিস্তানি সহযোগী হামলার পরিকল্পনা জানায়। তার বার্তায় লেখা ছিল, “পরিকল্পনা হল, সাজিদকে বিস্ফোরকভর্তি জ্যাকেট পরিয়ে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্টে পাঠানো হবে এবং সেখানে বিস্ফোরণ ঘটানো হবে।”

    জবাবে সাজিদ আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি জানিয়ে লেখে, “ইনশাআল্লাহ, পুরো চেকপোস্ট উড়িয়ে দেব। ইনশাআল্লাহ, আমি আমার ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করব।”

    এই কথোপকথনের সময় ‘ইবনাদম’ ছদ্মনাম ব্যবহারকারী উজাইদ জানতে চেয়েছিল, “জ্যাকেট কোথায়?” আমির হামজা জানায়, “বাড়িতেই তৈরি করে নেওয়া হবে।”

    পুলিশের দাবি, ২০২৫ সালের নভেম্বর মাসে একটি বড় সেনা ছাউনিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ওই জঙ্গি চক্র। এই পরিকল্পনায় সাজিদের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট সেনা শিবির ও আশপাশের এলাকা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা। অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরকভর্তি জ্যাকেটের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছিল উজাইদকে। তবে সাজিদ গ্রেফতার হওয়ায় তাদের পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।

    যেভাবে পুলিশের জালে উজাইদ

    জম্মুর বাহু ফোর্ট থানায় জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হওয়ার পর ২০২৫ সালের ২৪ নভেম্বর এই চক্রের বিষয়ে তদন্ত শুরু হয়। তদন্তের সময় মহম্মদ সাজিদকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই উজাইদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারীরা।

    এর পর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জম্মু এবং মিরাট পুলিশের যৌথ দল মিরাটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। যদিও সেই সময় উজাইদের সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয় (Suicide Attack)।

    পুলিশ আরও জানিয়েছে, সাজিদের একটি ভিডিওতে মন্তব্য করার সূত্রেই তার সঙ্গে উজাইদের যোগাযোগ হয়েছিল (Meerut Terrorist Uzaid)। ওই ভিডিওতে উজাইদ লিখেছিল, “আমরাও প্রস্তুত রয়েছি।” তদন্তকারীদের অনুমান, এই মন্তব্যের পরেই ধীরে ধীরে ওই জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়।

     

LinkedIn
Share