Tag: Vande Bharat

Vande Bharat

  • Modi 3.0: বিনিয়োগ ১০ লক্ষ কোটি! মোদি হ্যাটট্রিক করলে প্রথম একশো দিনে রেলে থাকবে ঢালাও চমক

    Modi 3.0: বিনিয়োগ ১০ লক্ষ কোটি! মোদি হ্যাটট্রিক করলে প্রথম একশো দিনে রেলে থাকবে ঢালাও চমক

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি ২.০-এর আদলে মোদি ৩.০-এর (Modi 3.0) রোড ম্যাপ এখন থেকেই শুরু হয়েছে। যার প্রাণভোমরা ভারতীয় রেল। মোদি ৩.০-তে বঙ্গে বুলেট ট্রেন, স্লিপার বন্দে ভারত সহ বর্ধিত মেট্রো পরিষবা থাকার সম্ভাবনা রয়েছে। এর জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।

    প্রথম ১০০ দিনে রেলের পরিকল্পনা (Modi 3.0)

    জানা গিয়েছে, মোদির হ্যাটট্রিক (Modi 3.0) সরকারে রেলের প্রথম ১০০ দিনের (100 days) রোডম্যাপ হিসেবে ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগে কথা বলা হয়েছে। ২০২৪ এর নির্বাচন শেষ হতেই ভারতীয় রেল (Indian Railways) প্রথম ১০০ দিনের পরিকল্পনা নিয়ে সামনে এল। এই পরিকল্পনায় যাত্রীদের জন্য স্টেশনে আধুনিক ব্যবস্থাপনা, যাত্রীবান্ধব সুপার অ্যাপ (Rail App) থেকে শুরু করে ২৪ ঘন্টায় রিফান্ড স্কিম প্রদানের চিন্তাভাবনা শুরু করা হয়েছে। এছাড়াও থাকবে যাত্রাকালীন বিনামূল্যের বীমা। থাকছে তিনটি ইকোনমিক করিডোর (Economic Corridor) এবং স্লিপার বন্দে ভারত ট্রেন।

    সুপার অ্যাপ আসবে রেলে

    সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনে এক রেলের আধিকারিক আগামী দিনের সরকার (Modi 3.0) সম্পর্কে জানিয়েছেন, “টিকিট বাতিল করার ২৪ ঘন্টার মধ্যেই রিফান্ডের ব্যবস্থা করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। বর্তমানে টিকিট বাতিল করলে টাকা ফেরত পেতে তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত লাগে। এছাড়াও রেল একটি সুপার অ্যাপ আনার কথা ভাবছে। যার মাধ্যমে রেলের সমস্ত রকমের বুকিং, ট্রেনের লাইভ ট্র্যাকিং ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। বর্তমানে আইআরসিটিসির অ্যাপের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন ব্যবহারকারীরা। কিন্তু নতুন সুপার অ্যাপে আরও অনেক প্রকার বুকিং (Booking) ও পরিষেবা গ্রহণ করা সম্ভব হবে। নয়া ১০০ দিনের পরিকল্পনার অঙ্গ হিসেবে ‘পিএম রেল যাত্রী বীমা যোজনা’ (PM Rail Yatri Bima) লাগু করা হবে। যা সমস্ত দুরপাল্লার রেল যাত্রীদের জন্য লাগু হবে।

    আমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন চলবে

    ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকা আগামী পাঁচ বছরে বিনিয়োগ করা হবে যাতে রেলকে আধুনিক দেশগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মত তৈরি করা যায়। এছাড়াও বন্দে ভারত ট্রেনগুলিকে তিনটি বিভাগে ভাগ করা হবে। ১০০ কিলোমিটারের কম দূরত্বে চলবে এমন বন্দে ভারত (Vande Bharat) মেট্রো আনার কথা ভাবা হচ্ছে। এছাড়াও ১০০ থেকে ৫৫০ কিলোমিটার অবধি বন্দে চেয়ার কার এবং ৫৫০ কিলোমিটারের উর্ধ্বে বন্দে ভারত স্লিপার ট্রেন আনার কথা হচ্ছে। বর্তমানে প্রায় পঞ্চাশটি রুটে বন্দে ভারত ট্রেন চলছে। এছাড়াও ২০২৯ এর এপ্রিলের মধ্যে আমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন (bullet Train) চালু করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর, পূর্ব ও দক্ষিণ ভারতে তিনটি বুলেট ট্রেন চালু করার প্রস্তাব রয়েছে মোদি ৩.০ (Modi 3.0) সরকারের।

    আরও পড়ুনঃ ভোটের তিনদিন আগেই পাহাড়ে শিবির বদল! রাজুকে সমর্থনের বার্তা বিনয় তামাং-এর

    স্টেশনগুলি হবে বিশ্বমানের

    জানা গিয়েছে, রেলের ইকনোমিক করিডোর ৪০ হাজার কিলোমিটার বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৩০০-র বেশি রেলস্টেশনকে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক করা হবে। আধুনিক স্টেশন গুলিতে বিশ্বমানের সুবিধা পাওয়া যাবে। যেমন শপিংমল, এয়ারপোর্টের মত ওয়েটিং লাউঞ্জ, আধুনিক ক্যাফেটেরিয়া ইত্যাদি। একইসঙ্গে মেট্রো নেটওয়ার্ক বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ভারতে মাত্র কুড়িটি শহর আছে যেখানে নয় মেট্রোর কাজ চলছে নাহলে মেট্রো পরিষেবা রয়েছে। আরো বেশ কয়েকটি শহরে মেট্রো পরিষেবা চালু করার কথা ভাবছে মোদি সরকার। দিল্লি ও মিরাট মধ্যে স্পিডরেল চালু করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় র‍্যাপিড রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে জানা গেছে। শেষ শুক্রবার সচিব পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের আধিকারিকরা মোদি ৩.০-এর (Modi 3.0) প্রথম ১০০ দিনের এজেন্ডা নিয়ে আলোচনা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: ফের বাংলায় সফট টার্গেট বন্দে ভারত! কাচ ভাঙল ইটে, চিন্তায় রেল

    Malda: ফের বাংলায় সফট টার্গেট বন্দে ভারত! কাচ ভাঙল ইটে, চিন্তায় রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় বন্দে ভারত (Vande Bharat) কি এখন দুষ্কৃতীদের সফট টার্গেটে! প্রশ্ন উঠল নববর্ষের দিনেও। পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের ছোড়া ইটে ফের ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের কাচ। মালদায় (Malda) পাথরের আঘাতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে গিয়েছে বলে রেল দফতর সূত্রের খবর। বারবার একই ধরনের ঘটনা ঘটায় বন্দে ভারত এক্সপ্রেসের সুরক্ষা নিয়ে পুনরায় প্রশ্ন উঠতে শুরু করেছে ।

    কীভাবে ঘটল ঘটনা (Malda)?

    জানা গিয়েছে, হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়িগামী (New Jalpaiguri) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মালদা (Malda) স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে সামসি স্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় ট্রেনের সি৮ কোচ লক্ষ্য করে পাথর ছোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। কেন বারবার আক্রমণের মুখে পড়ছে  এই প্রশ্ন এখন বন্দে ভারতের যাত্রীদের। ঘটনায় সকল যাত্রীরা সুরক্ষার অভাব বোধ করছেন।

    তদন্তে আরপিএফ

    এদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশনে যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনের বন্দে ভারত এক্সপ্রেস আসার পর মালদার (Malda) আরপিএফ (RPF) কর্মীরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁরা রেল যাত্রীদের সঙ্গেও কথা বলেন। এর আগে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছিল। এবারও সেই আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: উত্তরবঙ্গে শেষ বেলায় মনোজ টিগ্গার হয়ে জমকালো রোড শো-তে মহাগুরু

    যাত্রীর বক্তব্য

    বন্দে ভারতের এক যাত্রী এদিন বলেন, “আগে এই ধরনের পাথর ছোড়ার ঘটনা শুনেছিলাম। এবার মালদায় (Malda) নিজের চোখে দেখলাম। বিষয়টি বন্ধ করা উচিত। না হলে এত টাকা খরচ করে এই ট্রেনে ঝুঁকি নিয়ে যাওয়ার কোনও মানেই হয় না। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vande Bharat: ফের বাংলা পেল বন্দে ভারত, কোন রুটে চলবে এই এক্সপ্রেস?

    Vande Bharat: ফের বাংলা পেল বন্দে ভারত, কোন রুটে চলবে এই এক্সপ্রেস?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া, গুয়াহাটির পর এবার এনজেপি থেকে পাটনা পর্যন্ত চালু হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। ১৫ মাসের মধ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেল এনজেপি। মঙ্গলবার সকাল সাড়ে নটায় গুজরাত থেকে ভার্চুয়ালি এই ট্রেনের যাত্রা শুভারম্ভ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে দশটি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন ছিল। পাশাপাশি চারটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণে শুভারাম্ভ করেন তিনি। অন্যান্য প্রকল্পগুলির মধ্যে  বিভিন্ন স্টেশনে বৈদ্যুতিকরণ, সিগনালিং ব্যবস্থার আধুনিকীকরণের উদ্বোধন বেশি ছিল।

     কবে থেকে শুরু এনজেপি- পাটনা বন্দে ভারত এক্সপ্রেস? (Vande Bharat)

    বৃহস্পতিবার এনজেপি থেকে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি সব দিন চলবে এনজেপি- পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। সকাল ৫:১৫ মিনিটে এনজিপি থেকে ছেড়ে বিহারের রাজধানী পাটনা পৌঁছবে বেলা ১২:১০ মিনিটে। পাটনা থেকে আবার বেলা ১ টায় ছেড়ে রাত ৮ টায় পৌঁছবে এনজেপিতে। স্টপেজ দেওয়া হয়েছে কিষাণনগঞ্জ এবং কাটিহারে। গত শুক্রবার এনজেপি থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসের  ট্রায়াল সফল হয়। ট্রেনটিতে ৫৩০টি সিটিং ক্যাপাসিটি-সহ ৮টি কোচ থাকবে। একটি এগজিকিউটিভ ক্লাস, পাঁচটি চেয়ার কার এবং দুটি ড্রাইভার ট্রেইল কোচ থাকবে।

    ভাড়া কেমন?

    নিউ জলপাইগুড়ি-পাটনা জংশনের মধ্যে ট্রেন ভ্রমণের ভাড়া ক্যাটারিং মাসুল ছাড়া এগজিকিউটিভ ক্লাসের জন্য ২০৮০ টাকা, চেয়ার কারের জন্য ১০৪০ টাকা এবং ক্যাটারিং মাসুল-সহ যথাক্রমে ২২৫০ টাকা ও ১১৮০ টাকা হবে। বিহার ও উত্তরবঙ্গের মধ্যে এই অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেনটির ফলে বিশেষভাবে উভয় রাজ্যের জনগণ বর্ধিত গতি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক্সপ্রেস রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন। যেহেতু এই সেমি হাই-স্পিড ট্রেনটি সমস্ত ধরনের বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত, তাই যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় এই পার্থক্য ভালভাবেই অনুভব করতে পারবেন।

     স্বাগত জানাল বণিক মহল

    এনজেপি থেকে  হাওড়া, গুয়াহাটির পর বিহারের রাজধানী পাটনা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাল শিরিগুড়ির বণিক মহল। উত্তরবঙ্গ বণিক মহলের অন্যতম কর্মকর্তা সুরজিৎ পাল বলেন, বিহারের সঙ্গে যোগাযোগ আরও সহজ হল। অল্প সময়ে মানুষ বিহারে যাতায়াত করতে পারবেন। এতে দু’জায়গার ব্যবসা- বাণিজ্যে উন্নতি হবে।

     এনজেপি-র গুরুত্ব বাড়ছে

    এদিকে ১৫ মাসের মধ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) চালু হওয়ায় এনজেপি  স্টেশনের গুরুত্ব আরও বাড়লো। এর জবাবে ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপি নেত্রী শিখা চট্টোপাধ্যায় বলেন, প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বিজেপি প্রথম থেকেই এখানকার রেল পরিষেবা উন্নত করার উপর জোর দিয়েছে। সেই পরিকল্পনা মতো তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পাশাপাশি এনজেপি স্টেশনকে বিশ্বমানের করে তোলারও কাজ শুরু হয়েছে। শিলিগুড়ি জংশন সহ উত্তরবঙ্গের একাধিক স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে আধুনিকীকরণের কাজও চলছে। এর আগে এনজেপি- হাওড়া, এনজিপি -গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। তার মধ্যেই বার্তা ছিল যে এনজিবি থেকে আরও বন্দে ভারত এক্সপ্রেস চলবে। তাই এনজেপি- পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু হল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: হাওড়ায় বন্দে ভারতে উঠতে গিয়ে বিপত্তি! মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী

    Vande Bharat: হাওড়ায় বন্দে ভারতে উঠতে গিয়ে বিপত্তি! মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সাত সকালে হাওড়া স্টেশনে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে যে ঘটনা ঘটল দেখে কার্যত হতবাক রেল কর্মী থেকে যাত্রী সকলেই। এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার জন্য স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মী বিনোদকুমার চৌধুরীকে কুর্ণিশ জানিয়েছেন সকলে। আর বন্দে ভারত এক্সপ্রেসের সেই যাত্রী এখনও বেঁচে ফিরে আসার অভিজ্ঞতা ভাবলেই আঁতকে উঠছেন। আপাতত তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের আধিকারিকরা বলছেন, ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার ব্যাপারে রেলের তরফে বারবার যাত্রীদের সতর্ক করা হচ্ছে, তা সত্ত্বেও একশ্রেনির যাত্রীদের হুঁশ ফিরছে না।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্ল্যাটফর্মে দাড়িয়েছিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। সকাল ৬টা ১০ মিনিটে ছাড়া কথা ছিল ট্রেনটির। সেই মতোই ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা হওয়ার আগে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ট্রেনটি নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম ছাড়ার সময়ই দাঁড়িয়েছিল। ট্রেনটি নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম ছাড়ার সময়ই বিপত্তি ঘটে। বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যাত্রী। চলন্ত ট্রেনে ওঠার সময় ওই যাত্রীর পা পিছলে যায়। পড়ে গিয়ে তাঁর একটি পা ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে আটকে যায়। একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে পা আটকে যায় তাঁর। ওই যাত্রী মরিয়া হয়ে পা বার করে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা খেয়ে কয়েক মিটার এগিয়ে যান তিনি। সেই দৃশ্য দেখতে পেয়ে ওই যাত্রীকে বাঁচাতে ছুটে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মী বিনোদকুমার চৌধুরী। ট্রেনের ভিতর থেকেও এক জন সাহায্যের হাত বাড়িয়ে দেন। টেনে তোলেন ওই যাত্রীকে। অল্পের জন্য রক্ষা পান ওই যাত্রী।

    প্রত্যক্ষদর্শীরা কী বললেন?

    উচ্চগতির বন্দে ভারত ট্রেন (Vande Bharat) তখন সবেমাত্র স্টেশন ছেড়েছে, আর লাগেজ কাঁধে সেই চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন ওই যাত্রী। চোখের সামনে দেখলাম, ওই যাত্রী পা হড়কে প্রায় ট্রেনের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছেন। কর্তব্যরত আরপিএফ অফিসার ছুটে গিয়ে তাঁকে রক্ষা করেছেন। না হলে বড় দুর্ঘটনা ঘটে যেত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: এবার বন্দে ভারতে মিলবে স্লিপার কোচের সুবিধা, কবে থেকে জানেন?

    Vande Bharat: এবার বন্দে ভারতে মিলবে স্লিপার কোচের সুবিধা, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিকতা, গতি, বিশ্বমানের সুবিধা এসব কিছুর কারণে বন্দে ভারত নিয়ে চর্চা সারা বছর ধরেই চলে। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে স্লিপার কোচ আসছে! যা নিয়ে যাত্রীদের মধ্যে কৌতূহলের সীমা নেই। এবার এ সংক্রান্ত খবরে সিলমোহর দিল ভারতীয় রেল (Vande Bharat)। অর্থাৎ বন্দে ভারতে আর শুধু চেয়ার কারই থাকছে না, জুড়ছে স্লিপার কোচও। যাত্রী মহলের একাংশের মতে, নতুন এই ফিচার বন্দে ভারতের সঙ্গে যুক্ত হলে জার্নি আরও বেশ আরামদায়ক হবে। ওয়াকিবহাল মহলের মতে, স্লিপার কোচ বন্দে ভারতে জুড়লে দূরপাল্লার ট্রেন হিসেবেও বন্দে ভারতকে ব্যবহার করা যাবে।

    আরও পড়ুন: কম বয়সেও হার্ট অ্যাটাক! বিশ্ব হার্ট দিবসে জানুন হৃদযন্ত্র ভাল রাখার সহজ কিছু উপায়

    বন্দে ভারতে স্লিপার কোচ

    জানা গিয়েছে সম্প্রতি ভারতীয় রেল (Vande Bharat) এ নিয়ে চুক্তিও সেরে ফেলেছে রাশিয়ার সংস্থা কিনেট রেলওয়ে সলিউশনের সঙ্গে। সূত্রের খবর রাশিয়ার ওই সংস্থা ১২০টি বন্দে ভারত তৈরি করবে। শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী ৩৫ বছর ধরে সেগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এই রাশিয়ান সংস্থা। এক্ষেত্রে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড ও রাশিয়ার লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম যৌথভাবে কাজ করবে বলে জানা যাচ্ছে। 

    প্রকল্প নিয়ে আশাবাদী রাশিয়ান সংস্থা

    অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বেশ কিছু কোম্পানি প্রতিষ্ঠান এবং প্রযুক্তি নির্মাতাদের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। ঠিক এই আবহে ভারতে রাশিয়ার কাছ থেকে স্লিপার কোচের নির্মাণ করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যে সংস্থা এই স্লিপার কোচ গুলি নির্মাণ করবে সেই কিনেট রেলওয়ে সলিউশন অবশ্যই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে। এই প্রকল্প যে সফল হবে সে নিয়েও আশাবাদী কিনেট রেলওয়ে সলিউশন। তবে কবে নামবে স্লিপার কোচের (Vande Bharat) এই ট্রেন? জানা যাচ্ছে দু বছরের মধ্যে প্রথম স্লিপার ট্রেন ছুটবে ট্রাকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: চারটি বন্দে ভারতের ইঞ্জিন তৈরির বরাত পেল চিত্তরঞ্জন লোকোমোটিভ

    Asansol: চারটি বন্দে ভারতের ইঞ্জিন তৈরির বরাত পেল চিত্তরঞ্জন লোকোমোটিভ

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলে (Asansol) এবার বন্দে ভারতের ইঞ্জিন তৈরি করবে চিত্তঞ্জন রেল ইঞ্জিন কারখানা। ইতিমধ্যে চারটি বন্দে ভারতের ইঞ্জিন নির্মাণের বরাত তারা পেয়েছে। শুক্রবার এমনটাই দাবি করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল। এই ইঞ্জিন তৈরির বিষয় নিয়ে ইতিমধ্যেই তীব্র উচ্ছ্বাসের আবহ জেলায়।

    চিত্তরঞ্জনে তৈরি হবে বন্দে ভারত (Asansol)

    সূত্রে জানা গেছে, চিত্তঞ্জন লোকোমোটিভ কারখানার (Asansol) জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সেখানেই বন্দে ভারতের ইঞ্জিন তৈরি নিয়ে ইতিবাচক কথা হয়েছে। ফলে বন্দে ভারতের ইঞ্জিন তৈরির পরিকল্পনায় এবার বাংলার নাম যুক্ত হয়ে গেল।

    অগ্নিমিত্রা পলের বক্তব্য

    বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, বন্দে ভারত দেশের গর্ব। সেই জায়গায় আসানসোলের (Asansol) চিত্তঞ্জন রেল ইঞ্জিন কারখানায় বন্দে ভারত নির্মাণের বরাত পাওয়ার দিকটি আরও বেশি গর্বের। তিনি বলেন, শতাব্দীপ্রাচীন এই কারখানায় মোট চারটি ইঞ্জিন তৈরির বরাত এসেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই কারখানায় ইঞ্জিন তৈরি হবে বলে। এমনকি ইঞ্জিনের বিশেষ ডিজাইনিং এখানেই করা হবে। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, ভবিষ্যতে কীভাবে ট্রেন তৈরি হয়, সেই বিষয়টি দেখার ইচ্ছা রয়েছে তাঁর। তিনি সুযোগ পেলে কারখানায় ইঞ্জিন তৈরির দিকটাও নিজে এসে দেখে যাবেন।

    বাংলায় বন্দে ভারত

    পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্দে ভারত ট্রেন চলছে। হাওড়া-জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত। যাত্রীদের মধ্যেও দেখা গেছে এই ট্রেন নিয়ে বেশ উদ্দীপনা। সূত্রের খবর, পুজোর আগেই হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস খুব তাড়াতাড়ি চালু হবে। আসানসোলে (Asansol) রেলের ইঞ্জিন তৈরি শুরু হওয়ায় বাংলার যোগদান আরও বৃদ্ধি পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই কারণেই অনেকে মনে করছেন, এটা শুধু ওই জেলার নয়, গোটা বাংলার পক্ষেই গর্বের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Vande Bharat: চতুর্থ বন্দে ভারত পেল রাজ্য! অগাস্টেই গড়াবে চাকা, ছুটবে কোন রুটে?

    Vande Bharat: চতুর্থ বন্দে ভারত পেল রাজ্য! অগাস্টেই গড়াবে চাকা, ছুটবে কোন রুটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের রেল মানচিত্রে জুড়তে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। জানা গিয়েছে রাজ্যের চতুর্থ এক্সপ্রেস হিসেবে অগাস্ট মাসেই গড়াবে বন্দে ভারতের চাকা। এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) চাকা গড়িয়েছে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত ছুটবে হাওড়া থেকে পাটনার মধ্যে। কলকাতা এবং পাটনার মধ্যে দ্রুততম সংযোগ স্থাপন করবে চতুর্থ বন্দে ভারত। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কখন ছাড়বে হাওড়া থেকে এবং পাটনা থেকেই বা কখন রওনা দেবে? সে নিয়ে আলোচনা চলছে। ভাড়া নিয়ে চিন্তাভাবনা চলছে।

    হাওড়া-পাটনা বন্দে ভারতের ভাড়া কত হবে?

    পাটনা থেকে হাওড়া রেলপথে দূরত্ব হল ৫৩৫ কিলোমিটার। জানা গিয়েছে এই দূরত্ব অতিক্রম করতে বন্দে ভারত সময় নেবে ৭ ঘণ্টা। সেমি হাই স্পিডের এই ট্রেন ছুটবে ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। পাটনা-হাওড়া বন্দে ভারতের (Vande Bharat) ভাড়া নিয়ে এখনও পর্যন্ত রেল কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে। তবে বিশেষজ্ঞরা  বিভিন্ন রুটে বন্দে ভারতের ভাড়া বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে হাওড়া থেকে পাটনা যেতে, এসি এক্সিকিউটিভের বন্দে ভারতের ভাড়া হতে পারে ২৬৫০ টাকা। অপরদিকে, এসি চেয়ারকারের জন্য ১,৪৫০ টাকা ভাড়া হতে পারে। হাওড়া থেকে পাটনা পর্যন্ত বন্দে ভারতের (Vande Bharat) স্টপেজ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে চিন্তাভাবনা চলছে বলেই জানা গিয়েছে।

    পুজোয় বন্দে ভারতে থাকছে স্পেশাল মেনু

    পুজোর আর খুব বেশিদিন দেরি নেই। ভ্রমণপ্রিয় বাঙালি পুজোর সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। সে কথাকে মাথায় রেখে বন্দে ভারত এক্সপ্রেসেও (Vande Bharat) আসতে চলেছে পুজোর স্বাদ। লুচি, আলুর দম, বাসন্তী পোলাও এইসব দিয়েই দুর্গাপুজোর স্পেশাল মেনু বানানোর পরিকল্পনা করেছে বন্দে ভারত। রসগোল্লা এবং মিষ্টি দইও থাকছে সঙ্গে। এমনটাই জানাচ্ছেন রেল আধিকারিকরা।  প্রসঙ্গত জানুয়ারি মাসেই বাংলা পেয়েছে প্রথম বন্দে ভারত (Vande Bharat)। তাই সেমি হাইস্পিডের এই ট্রেন রাজ্যে প্রথমবার দুর্গাপুজো দেখবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Vande Bharat: মধ্যপ্রদেশে বন্দে ভারতের কোচে আগুন! হতাহতের কোনও খবর নেই 

    Vande Bharat: মধ্যপ্রদেশে বন্দে ভারতের কোচে আগুন! হতাহতের কোনও খবর নেই 

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) একটি কোচে আগুন! যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল বন্দে ভারত। কিছুক্ষণ পরেই মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা এলাকায় হঠাৎ ট্রেনের একটি কোচে আগুন ধরে যায় বলে খবর। এর জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও তরতাজা। এর মাঝেই অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। রেল সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। কোচের যাত্রীদের নিরাপদে বাইরে বার করে আনা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

    কীভাবে লাগল আগুন?

    রেলের আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে আগুন দেখা যায় ব্যাটারি বক্সে। প্রসঙ্গত, আগুন লাগার ঘটনা সামনে আসতেই রেল একটি বিবৃতিতে জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) তলায় থাকা ব্যাটারির বাক্সে আগুন দেখা দিয়েছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নিভিয়েছেন। যদিও ব্যাটারি বক্সে আগুন কীভাবে লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রেল অবশ্য বলছে, আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কোচে (Vande Bharat) আগুন লাগার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

    সকাল ৮টায় আগুন লাগার ঘটনা ঘটে

    রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৫:৪০ নাগাদ মধ্যপ্রদেশের ভোপালের রানি কমলাপতি স্টেশন থেকে ট্রেনটি (Vande Bharat) রওনা হয়। এরপর ৮টা নাগাদ আগুন লাগার ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, এক্ষেত্রেও এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। ভোপাল-দিল্লিগামী এই বন্দে ভারত ট্রেনটি সাড়ে সাত ঘণ্টায় ৭০১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশনে পৌঁছয় ভোপাল থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: হাওড়া থেকে আরও একটি রুটে বন্দে ভারত, ৫ থেকে ৬ ঘণ্টাতেই পুরী?

    Vande Bharat: হাওড়া থেকে আরও একটি রুটে বন্দে ভারত, ৫ থেকে ৬ ঘণ্টাতেই পুরী?

    মাধ্যম নিউজ ডেস্ক: শৈলশহর দার্জিলিং, ডুয়ার্স বা গ্যাংটকের পর্যটকদের জন্য মুশকিল আসান হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। বেড়াতে বেরিয়ে পর্যটকদের কাছে পাহাড়, কাঞ্চনজঙ্ঘা  বা বনজঙ্গলের মতোই সমান আকর্ষণীয় হয়ে উঠেছে এই বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে চলাচলকারী এই হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি বাংলার নয়া আইকনও বলা চলে। উল্লেখ্য, এটিই হল রাজ্যের প্রথম এবং একমাত্র বন্দে ভারত। পর্যটকদের জন্য আরও একটি উপহার আসতে চলেছে কেন্দ্রের তরফে। শীঘ্রই অন্য একটি রুটে দেখা যাবে বন্দে ভারতকে। সম্ভবত দ্বিতীয় বন্দে ভারতটি চলবে বাঙালির চিরকালের পছন্দের পর্যটন কেন্দ্র পুরী রুটে। সেক্ষেত্রে হয়তো পাঁচ-ছয় ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ ধামে। যদিও অন্য একটি সূত্রে জানা গিয়েছে, নতুন রেকটি হাওড়া থেকে রাঁচি রুটেও চলতে পারে। তবে সামগ্রিকভাবে পুরীর পাল্লাই ভারী।

    সাঁতরাগাছিতে হাজির বন্দে ভারতের নতুন রেক

    বুধবার রাতে সাঁতরাগাছিতে এসে পৌঁছেছে বন্দে ভারতের (Vande Bharat) নতুন একটি রেক। আর তারপরই একে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা বহুগুণ বেড়ে গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, খুব সম্ভবত এই সপ্তাহেই এর ট্রায়াল রান হবে। সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে বন্দে ভারত পুরী পৌঁছবে ১২ টা ৩৫ মিনিটে। পুরী থেকে ফের ১ টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে। আপাতত যে সমস্ত জায়গায় ট্রেনটি দাঁড়াবে, তার মধ্যে অবশ্যই থাকবে খড়্গপুর, কটক এবং ভুবনেশ্বর। এই ট্রেনটিতে ১৬ টি কামরা থাকবে এবং ক্যাটারিং-এর সুবিধা পাওয়া যাবে। তবে এই সূচি চূড়ান্ত নয়, যে কোনও সময় পরিবর্তন হতে পারে বলেই জানা গিয়েছে। 

    রুটের কথা খোলসা করল না রেল

    অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, বন্দে ভারতের একটি রেক (Vande Bharat) এসেছে, এ কথা ঠিক। তবে কোন রুটে চলবে, সে ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। তিনি জানান, এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে রেলমন্ত্রক। তারা ওই সংক্রান্ত ঘোষণা করলে তবেই তাঁরা রুটের ব্যাপারে বিশদ জানাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: ‘জয় শ্রীরাম’ ধ্বনি, মমতার ‘গোঁসা’য় তাল কাটল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে

    Vande Bharat: ‘জয় শ্রীরাম’ ধ্বনি, মমতার ‘গোঁসা’য় তাল কাটল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া (Howrah) স্টেশনে ফিরল ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্মৃতি! ফের সরকারি অনুষ্ঠানে দেওয়া হল জয় শ্রীরাম ধ্বনি। তার জেরে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে’র যাত্রার সূচনা করলেন মঞ্চের নীচে দাঁড়িয়ে সবুজ পতাকা নেড়ে। রাজ্যপালের অনুরোধে দিলেন বক্তৃতাও। তবে সেটাও করলেন মঞ্চের নীচে দাঁড়িয়েই। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বিসদৃশ আচরণে তাল কাটল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের।

    বন্দে ভারত এক্সপ্রেস…

    শুক্রবার হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্মে আয়োজন করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের। আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে এদিন ভোরে মা হীরাবেন মোদি প্রয়াত হওয়ায় ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মোদি। এই অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন বেলা এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী আসেন অনুষ্ঠানস্থলে। সেই সময় দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন। দর্শকদের থামানোর চেষ্টা করেন রেলমন্ত্রী।

    আরও পড়ুন: কোনও কথা বললেন না, কর্তব্যে অবিচল! সবুজ পতাকা নেড়ে বন্দে ভারতের সূচনা মোদির

    রেলের পদস্থ আধিকারিকরাও চেষ্টা করেন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার। পুরো সময়টাই গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চে ওঠেননি। হাতজোড় করে তাঁকে মঞ্চে ওঠার অনুরোধ জানান রেলমন্ত্রী স্বয়ং। তার পরেও পুরো অনুষ্ঠান পর্ব মমতা বসে রইলেন মঞ্চের পাশের একটি চেয়ারে। রাজ্যপালের অনুরোধে অবশ্য বক্তব্য রাখতে রাজি হন মুখ্যমন্ত্রী। মঞ্চের নীচে দাঁড়িয়েই ভাষণ দেন তিনি। সেখান থেকেই সবুজ পতাকা নেড়ে সূচনা করেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের যাত্রার। এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন মোদির উদ্দেশে শোকজ্ঞাপন করেন মমতা। আলাদা করে উল্লেখ করেন জোকা-তারাতলা মেট্রোর কথাও। এদিন ভার্চুয়ালি এই মেট্রোর সূচনাও করেন প্রধানমন্ত্রী। যদিও রেলমন্ত্রী থাকার সময় এই মেট্রো প্রকল্পের শিলান্যাস করেছিলেন মমতা স্বয়ং। প্রসঙ্গত, ২০২১ সালের ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। সেদিন মুখ্যমন্ত্রী মঞ্চে বক্তৃতা দিতে উঠতেই দর্শক আসনে থাকা দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন। ক্ষোভে সেদিন বক্তৃতা মাঝ পথে থামিয়ে দিয়েছিলেন মমতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share