Tag: Vande Bharat

Vande Bharat

  • PM Modi News: ‘‘এটা ট্রেলার দেখছেন, আমাকে আরও অনেক দূর যেতে হবে’’, গুজরাটে মোদি

    PM Modi News: ‘‘এটা ট্রেলার দেখছেন, আমাকে আরও অনেক দূর যেতে হবে’’, গুজরাটে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘এটা আপনারা ট্রেলার দেখছেন, আমাকে আরও অনেক দূর যেতে হবে।’’ আমেদাবাদে ১ লাখ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News)। রাজনৈতিক মহলের একাংশের মতে, ‘‘বিগত ১০ বছরে মোদি সরকার একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ৩৭০ ধারা সরানো, দেশকে অর্থনীতিতে পঞ্চম স্থানে নিয়ে যাওয়া, রাম মন্দির নির্মাণ সমেত সর্বশেষ সংযোজন সিএএ লাগু করা। এর বাইরেও তাঁর অনেক কিছু করা বাকি আছে প্রধানমন্ত্রী হিসেবে, সেটাই মঙ্গলবার গুজরাটে বোঝাতে চাইলেন তিনি।’’

    ‘‘আমাদের কাছে উন্নয়ন মানে দেশ গঠন’’

    গুজরাটে ১ লাখ কোটি টাকার প্রকল্পের ঘোষণার মধ্যে ছিল রেলওয়ে, পেট্রোকেমিক্যাল সংক্রান্ত নানা প্রজেক্ট। এদিনই নরেন্দ্র মোদি দশটি আরও বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। তিনি জানান, দেশে বন্দে ভারতের সংখ্যা বর্তমানে ১০০-তে পৌঁছে গেল। প্রধানমন্ত্রীর মতে, ‘‘আমাদের কাছে উন্নয়ন বলতে আবার একবার সরকার গঠন নয়, আমাদের কাছে উন্নয়ন মানে দেশগঠন।’’ এদিন প্রধানমন্ত্রীকে (PM Modi News) বলতে শোনা যায়, ‘‘আমি গ্যারান্টি দিচ্ছি আগামী পাঁচ বছরে যুবকরা দেখবে, ভারতীয় রেলের কীভাবে পরিবর্তন হচ্ছে। যেটা তাঁরা কল্পনাও করতে পারবেন না। যুবকরা সিদ্ধান্ত নেবেন, কেমন ধরনের দেশ তাঁরা চান। এটা আপনারা ট্রেলার দেখছেন, আমাকে আরও অনেক দূর যেতে হবে।’’ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণার মধ্যে ছিল ২০ হাজার কোটি টাকার ‘পেট্রোন্যাট এলএনজি’র উদ্বোধনও। এদিন প্রধানমন্ত্রীকে আরও বলতে শোনা যায়, ‘‘এই প্রকল্পগুলি ভারতের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎকেই গ্যারান্টি দিচ্ছে। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি সরকারই তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধিকে প্রাধান্য দিত এবং এর প্রভাব পড়তো ভারতের রেলের উপরে।’’

    মারুতি-সুজুকি গাড়ি কারখানার ভিতর পর্যন্ত রেল লাইন

    গুজরাটের হনসলপুরের একটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পেরও এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Modi News)। ওই প্রকল্পে মারুতি-সুজুকি গাড়ি কারখানার ভিতর পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হবে। মূল রেললাইন থেকে আলাদা হয়ে এই লাইন চলে যাবে। সেই লাইন দিয়ে কেবলমাত্র সংস্থার গাড়ি মালগাড়িতে তোলার কাজই হবে। আবার গাড়ি তোলা হয়ে গেলে, ওই লাইন দিয়ে গিয়ে মূল লাইনে যুক্ত হয়ে মালগাড়ি বিভিন্ন দিকে বেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। দেশের প্রথম কোনও গাড়ি কারখানায় এমন ডেডিকেটেড ‘ইন প্ল্যান্ট রেলওয়ে সাইডিং’ প্রকল্প হল। রাস্তা দিয়ে ট্রাকে চাপিয়ে গাড়ি পাঠানোর ফলে যে জ্বালানি লাগত, তা প্রয়োজন হবে না। এরফলে কার্বন নিঃসরণ কমবে। পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। সড়কে যানজট কমবে। মোট ৯৭৬ কোটি টাকার এই রেল প্রকল্পের মধ্যে মারুতি-সুজুকি বিনিয়োগ করছে ৩৫৯ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: লোকসভার ঢাকে কাঠি! কেন দেশের মানুষ মোদিকে পছন্দ করেন? নয়া থিম সং বিজেপির

    PM Modi: লোকসভার ঢাকে কাঠি! কেন দেশের মানুষ মোদিকে পছন্দ করেন? নয়া থিম সং বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গিয়েছে লোকসভা নির্বাচনের। আজ ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী (PM Modi)। ঠিক এই আবহে বৃহস্পতিবারই বিজেপির তরফে একটি গান প্রকাশ করা হল। গানের নির্যাস, ‘‘কেন জনগণ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে পছন্দ করেন এবং তাঁকে বারবার নির্বাচিত করেন?’’ ২ মিনিট ১০ সেকেন্ডের এই গানটির নামও দেওয়া হয়েছে ‘তাবহি তো সব মোদি কো চুনতে হ্যায়’। গানের মধ্যেই রয়েছে ‘স্বপ্নে নেহি হকিকত বুনতে হ্যায়, ইস লিয়ে তো সব মোদি (PM Modi) কো চুনতে হ্যায়’ এই নতুন স্লোগানও।

    বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লঞ্চ করেন এই গান

    বৃহস্পতিবার এই স্লোগানটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিক মহলের একাংশের ধারনা, ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর (PM Modi) সভা এবং একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে বিজেপির থিম সং এর লঞ্চ হওয়াতেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল গেরুয়া শিবির। গোটা মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে কিভাবে প্রধানমন্ত্রী কোটি কোটি ভারতীয় স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করেছেন। প্রসঙ্গত, ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। মিলেছে ৫০০ বছরের সংঘর্ষের সাফল্য। রাম মন্দিরের স্বপ্ন রূপ পেয়েছে বাস্তবে, একইভাবে দেশের কয়েক কোটি মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী। রান্নার গ্যাসও বাড়ি বাড়ি সাপ্লাই দিয়েছেন তিনি। ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতিতে পরিণত হয়েছে। অর্থাৎ বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের উন্নয়নের মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এরই প্রতিফলন দেখা গেল বিজেপির ওই থিম সং-এ।

     

    বন্দে ভারত থেকে চন্দ্রযান, সবকিছুই রয়েছে এই থিম সং-এ

    গানটি শুরুতেই বর্ণনা করা হয়েছে কংগ্রেস আমলে দেশের কী বেহাল অবস্থা হয়েছিল। কীভাবে উন্নয়নের গতি থমকে গিয়েছিল। এরপরেই দেশবাসী নরেন্দ্র মোদিকে (PM Modi) নির্বাচিত করেন। বাড়ি, বিদ্যুৎ, জল, গ্যাসের সংযোগ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের মতো যাবতীয় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী পূরণ করেছেন। আত্মপ্রচারের বদলে প্রধানমন্ত্রী যে কাজকেই প্রাধান্য দেন সে কথা বলা হয়েছে ওই গানে। এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্র নেতারাও তাঁর কথা শোনেন, তারও উল্লেখ করা হয়েছে ওই গানে। দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস এর পরিষেবা থেকে শুরু করে চন্দ্রযান-৩ এর সাফল্যও স্থান পেয়েছে গানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vande Bharat: লাইনে পাথর, লোহার রড! চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল বন্দে ভারত

    Vande Bharat: লাইনে পাথর, লোহার রড! চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল বন্দে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৫০ মিটার জুড়ে লাইনের ওপর সারি সারি বসানো ছোট-বড় পাথর। তা দেখেই লোকো পাইলট বুঝতে পেরেছিলেন, কিছু গণ্ডগোল রয়েছে। সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষলেন চালক। সঙ্গে সঙ্গে থেমে যায় উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। দেখা যায়, শুধু পাথর নয়, ফিশ প্লেটের জায়গায় লাইন বেঁকিয়ে লম্বালম্বি পুঁতে রাখা রয়েছে প্রায় এক ফুট দৈর্ঘ্যের একটি লোহার রড! বুঝতে অসুবিধা হয় না যে, ট্রেন দুর্ঘটনা ঘটাতে কোনও নাশকতামূলক চক্রান্ত ছিল এটা। তবে, কপালজোরে এবং চালকের বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রেল। প্রাণে বেঁচে যান বহু মানুষ। 

    প্রধানমন্ত্রীর সফরের আগে নাশকতার ছক!

    ঘটনাটি সোমবারের। ঘটেছে রাজস্থানের চিতোরগড়ে। ওই দিন সকালে জয়পুর যাওয়ার পথে রেললাইনে পাথর, লোহার রড দেখে সতর্ক হয়ে যান চালক। আপৎকালীন ব্রেক কষে উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত (Vande Bharat) থামিয়ে দেন চালক। রেলের কন্ট্রোলে খবর দেন চালক। রেলকর্মীরা এসে লাইনের উপর থেকে পাথর সরিয়ে দেন। রেলের তরফে জানানো হয়েছে, চিতোরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে লাইনে রাখা ছিল পাথর, লোহার রড। আর এই ঘটনা ঘটল এমন এক দিনে, যেদিন সেই শহরেই সভা ছিল খোদ প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। 

    রাজস্থান ভোটকে লাইনচ্যুত করতেই কি!

    সামনেই রাজস্থানে বিধানসভা ভোট (Assembly Elections 2023)। সেই প্রেক্ষিতে সোমবারই চিতোরগড়ে নির্বাচনী প্রচার সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঠিক তার কিছুক্ষণ আগে সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই রাজস্থানে বন্দে ভারত লাইনচ্যুত করার ছক কষা হয়েছিল কি? এই মুহূর্তে ভারতীয় রেলের পোস্টার বয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) এই ট্রেনের ভূয়সী প্রশংসা করেছেন। কেন্দ্রীয় সরকার বন্দে ভারতকেই ভবিষ্যতে ভারতীয় রেলের প্রধান ট্রেন হিসেবে তুলে ধরেছে। এর আগে, ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। কিন্তু, লাইনে এক ফুট লম্বা লোহার রড পোঁতা! এটা কখনও হয়নি।

    উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ এ প্রসঙ্গে বলেন, ‘‘লাইনে দু’টি এক ফুট লম্বা লোহার রড ছিল। চালকের তৎপরতায় সেগুলি সরানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: রবিবার থেকে রাজ্যে ছুটবে আরও ২টি বন্দে ভারত, উদ্বোধনে প্রধানমন্ত্রী

    Vande Bharat: রবিবার থেকে রাজ্যে ছুটবে আরও ২টি বন্দে ভারত, উদ্বোধনে প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বমানের সুবিধা যাত্রী স্বাচ্ছন্দ্য সবটাই রয়েছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে। যা নিয়ে  সারা ভারতবর্ষে চর্চা চলে। এরই মধ্যে রবিবার আরও ন’টি নতুন বন্দে ভারতের (Vande Bharat) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে সারাদেশে ২৫টি বন্দে ভারত ট্রেন চলে। নতুন ন’টি চালু হওয়ার পর বন্দে ভারত ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৩৪টি। যার মধ্যে বাংলাতে পাটনা-হাওড়া বন্দেভারত এবং হাওড়া-রাঁচি  রয়েছে এই তালিকায়। নতুন বন্দে ভারতগুলিকে ২৫টি নয়া ফিচার জোড়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

    প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নয়া ট্রেনগুলির

    জানা গিয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই ট্রেনগুলির উদ্বোধন করবেন। নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি রবিবার ন’টি বন্দে ভারতের (Vande Bharat) উদ্বোধন করতে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। যে ২৫টি নতুন ফিচার যোগ করা হচ্ছে নয়া বন্দে ভারত ট্রেনগুলিতে সেগুলির মধ্য উল্লেখযোগ্য হল, ট্রেনের সিটগুলিকে আরও বেশি ঘোরানো যাবে, বসার আসনগুলি আরও আরামদায়ক হচ্ছে। কামরাগুলির সিটের রং এবার থেকে লাল থেকে বদলে নীল হয়ে যাচ্ছে, সিটের নিচে যে মোবাইল চার্জিং পয়েন্টগুলি থাকে, সেগুলিও সহজেই হাতের নাগালে পাওয়া যাবে। এর পাশাপাশি সামনে পা রাখার জায়গাটাও প্রশস্ত করা হচ্ছে। ওয়াশ বেসিনের জল যাতে ছিটকে যাত্রীদের গায়ে না লাগে সেজন্য ওয়াশ বেসিনগুলিকে আরও পর্যাপ্ত পরিমাণে গভীর করা হচ্ছে। পাশাপাশি ভোল বদলে যাচ্ছে টয়লেটগুলির।

    রাজ্যে ফের জোড়া বন্দে ভারত (Vande Bharat)

    কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন ন’টি বন্দে ভারত উদ্বোধনের (Vande Bharat) সময় ওড়িশা বা রাজস্থানে থাকবেন বলে জানা গিয়েছে। রবিবার থেকেই বাংলায় পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যাচ্ছে। এর আগে, হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী এই তিন রুটে বন্দে ভারত ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। রবিবার থেকে শুরু হচ্ছে পাটনা-হাওড়া এবং রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, আপ এবং ডাউন রুটে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস যে স্টেশনগুলিতে স্টপ নেবে সেগুলি হল, আসানসোল, জসিডি, ঝাঝা, লক্ষীসরাই, মোকামা এবং পাটনা সাহিব। হাওড়া-পাটনা বন্দে ভারতের ট্রায়াল গত ৫ অগাস্ট এবং ১২ অগাস্ট সম্পন্ন হয়েছে। প্রায় ৫৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে এই বন্দে ভারত (Vande Bharat) সময় নেবে সাড়ে ৬ ঘণ্টার মতো। অন্যদিকে হাওড়া-রাঁচি রুটে বন্দে ভারত চালু করার প্রস্তুতিও একেবারে শেষ। আগামী রবিবার থেকে শুরু হয়ে যাবে পরিষেবা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railway: মধ্যবিত্তের কথা ভেবে আসছে পকেট সাশ্রয়ী বন্দে ভারত! কবে গড়াবে চাকা?

    Indian Railway: মধ্যবিত্তের কথা ভেবে আসছে পকেট সাশ্রয়ী বন্দে ভারত! কবে গড়াবে চাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বমানের সুবিধা, হাতের নাগালে সমস্ত পরিষেবা, এবং গতির দৌলতে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আলোচনার শেষ নেই। বাংলা থেকেও ছুটছে দু’দুটি বন্দে ভারত। বন্দে ভারতকে এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে রেল (Indian Railway), এমনটাই অন্তত জানা গিয়েছে। মধ্যবিত্তের বিমান চড়াকে আরও সুলভ করেছে মোদি সরকারের উড়ান প্রকল্প। ঠিক তেমনই মোদি সরকারের নয়া পরিকল্পনা হল, বন্দে ভারত-এর সমস্ত সুবিধা সহ একটি নন-এসি ট্রেন (Indian Railway) চালু করা। যেখানে চড়তে মধ্যবিত্তের পকেটে টান পড়বে না। যদিও বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে বলে জানা গিয়েছে।

    কবে থেকে ছুটবে এই ট্রেন (Indian Railway)

    রেলের আধিকারিকরা জানাচ্ছেন, চলতি বছরের শেষের দিকেই ট্রাকে ছুটতে পারে এই ট্রেন। প্রসঙ্গত, ২০১৭ সালেও এন প্রকল্প নেওয়া হয়েছিল। রেল অন্ত্যোদয় এক্সপ্রেসও চালু করা হয়েছিল সেসময়। তবে রেল সূত্রে খবর মিলেছে, এই নয়া ট্রেনে আগের থেকে অনেক বেশি সুবিধা থাকবে। তবে সমস্ত বিষয়টি এখনও পরিকল্পনা স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, লোকোমোটিভের সাহায্যে চলবে এই নতুন ট্রেন। ভারতীয় রেলে সাধারণত একটি লোকোমোটিভ থাকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে এই নতুন ট্রেনের দুই দিকেই লোকোমোটিভ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এরফলে ট্রেনের (Indian Railway) গতি বেশ বাড়বে।

    কী কী সুবিধা মিলবে ট্রেনে

     জানা গিয়েছে নতুন এই ট্রেনে (Indian Railway) ২টি লাগেজ, গার্ড এবং দিব্যাং কোচ থাকবে। এছাড়া থাকবে ৮টি সেকেন্ড ক্লাসের জেনারেল কোচ ও ১২ টি স্লিপার কোচ। তবে ভাড়া সাশ্রয়ী এই ট্রেনে সব কোচগুলিই হবে নন এসি। তবে এখনও ট্রেনের নামকরণ ঠিক করা হয়নি। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে নতুন ট্রেনের লোকোমোটিভ তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বগি তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। এই ট্রেন খুবই নিরাপদ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহের সোমবারই মধ্যপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্যাটারি বক্সে আগুন লেগে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। রেলওয়ে আধিকারিকদের মতে, এই ট্রেনে (Indian Railway) ইউরোপীয় প্রযুক্তির কারণে বড় ধরনের আগুন লাগতে পারে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NJP: গুয়াহাটি থেকে এনজেপি স্টেশনে বন্দে ভারত পৌঁছতেই সেলফি তোলার হিড়িক

    NJP: গুয়াহাটি থেকে এনজেপি স্টেশনে বন্দে ভারত পৌঁছতেই সেলফি তোলার হিড়িক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এনজেপি (NJP) স্টেশনে পৌঁছালো গুয়াহাটি-এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। এদিন এনজিপিতে বন্দে ভারত এক্সপ্রেসকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। বন্দে ভারত এক্সপ্রেস দেখতে স্থানীয় মানুষ স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় জমিয়েছিলেন। স্টেশনে অন্য ট্রেন ধরতে আসা যাত্রীরাও চলে আসেন বন্দে ভারত এক্সপ্রেস দেখতে। সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সেই যাত্রীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

    কী বললেন বিজেপি সাংসদ?

    বিজেপি সাংসদ জয়ন্ত রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে গোটা ভারতবর্ষ যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে। উত্তরবঙ্গও তার শরিক। আমরা জানি কোনও অঞ্চলের উন্নয়ন করতে গেলে তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হয়। সেই মতো আমরা রেলের মধ্য দিয়ে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছি। তাই উত্তরবঙ্গ দুটো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল। এনজেপি (NJP)- গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে উত্তরবঙ্গের সঙ্গে অসমের যোগাযোগ সহজ হল। এতে এই দুই অঞ্চলের পর্যটনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

    কী বললেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক?

    এদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের ঐতিহাসিক দিন হয়ে থাকল। বাংলার তৃতীয় এবং অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের এদিন বেলা ১২টায় গুয়াহাটি থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১২টায় গুয়াহাটি থেকে বন্দে ভারত এক্সপ্রেস এদিন রাত ৭ টা ১৫ মিনিটে এনজেপিতে (NJP) পৌঁছায়। উদ্বোধনী যাত্রায় কিছু বাড়তি স্টপেজ দেওয়ায় এনজেপিতে নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে পৌঁছায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, বুধবার এনজেপি থেকে এই ট্রেনটি যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন এই এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে। এনজেপি থেকে প্রতিদিন সকাল ৬টা ১০মিনিটে ট্রেনটি ছাড়বে এবং গুয়াহাটিতে পৌঁছাবে প্রতিদিন সকাল ১১ টা ৪০ মিনিটে। আবার গুয়াহাটি থেকে সেদিন  বিকাল সাড়ে চারটায় ছেড়ে রাত দশটায় এনজেপিতে এসে পৌঁছবে। কামাখ্যা, নিউ বঙ্গাইগাও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার ও নিউ কোচবিহারে বন্দে ভারত এক্সপ্রেস থামবে। মোট ৪১১ কিলোমিটার পথ চলবে পাঁচ ঘণ্টা ৩০ মিনিটে। এই বন্দে ভারত এক্সপ্রেসে পাঁচটি এসি চেয়ার সহ মোট আটটি কোচ থাকবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Guwahati-NJP Vande Bharat: বাংলার তৃতীয়! গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সূচনা মোদির

    Guwahati-NJP Vande Bharat: বাংলার তৃতীয়! গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সূচনা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারত পেল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার দিল্লি থেকে ভার্চুয়ালি গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Guwahati-NJP Vande Bharat) আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এর ফলে, পশ্চিমবঙ্গ পেল তার তৃতীয় বন্দে ভারত। এর আগে প্রথমে হাওড়া-নিউ জলপাইগুড়ি ও পরে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা।

    এদিন দুপুর ১২টা মিনিটে দিল্লি থেকে পতাকা নাড়িয়ে গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এছাড়াও প্রধানমন্ত্রী নতুন করে ১৮২ কিমি বৈদ্যুতিকীকরণ সেকশনের পাশাপাশি অসমের লামডিঙে নব নির্মিত ডেমু/মেমু শেডেরও উদ্বোধন করেন। এই উপলক্ষে মোদি ট্যুইটারে লেখেন, অসম সহ গোটা উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগের ক্ষেত্রে আজকের দিন গুরুত্বপূর্ণ। বন্দে ভারত এক্সপ্রেসের ফলে মানুষের জীবন আরও সহজ হবে। একইসঙ্গে এই রাজ্যের পর্যটন ক্ষেত্রও উপকৃত হবে।

     

    কখন ছাড়বে? গন্তব্যে পৌঁছবে কখন?

    রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি দুটি স্টেশনের মধ্যে মোট ৪১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ট্রেনের সূচিও ঘোষণা করেছে রেল। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৬টা ১০ মিনিটে যাত্রা করবে। গুয়াহাটি পৌঁছবে বেলা ১১টা ৪০ মিনিটে। এর পরে এই ট্রেনটি গুয়াহাটি থেকে বিকাল ৪টে ৩০ মিনিটে ছাড়বে এবং প্রায় রাত ১০টা ২০ মিনিটে যাত্রীদের নিউ জলপাইগুড়িতে পৌঁছবে। অর্থাৎ সাড়ে ৫ ঘণ্টায় ৪১১ কিমি অতিক্রম করবে আপ ও ডাউন এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। আগামী বুধবার, ৩১ মে থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু করবে গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Guwahati-NJP Vande Bharat)।

    আরও পড়ুন: কোভিড ভ্যাকসিন থেকে বন্দে ভারত! ৯ বছরে মোদি সরকারের সাফল্যের নানা ছবি

    কোন কোন স্টেশনে স্টপেজ?

    জানা গিয়েছে, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি (Guwahati-NJP Vande Bharat) অসমের কামরূপ মেট্রোপলিটান, কামরূপ রুরাল, নলবাড়ি, বরপেটা, চিরাং, কোকরাঝাড় জেলা ও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি জেলা হয়ে অতিক্রম করবে। ৫টি স্টেশনে থামবে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দিয়ে ট্রেনটি প্রথম স্টপেজ দেবে নিউ কোচবিহারে। তারপর নিউ আলিপুরদুয়ার, কোকড়াঝাড়, নিউ বঙ্গাইগাঁও এবং কামাখ্যায় থামবে। তারপর সোজা পৌঁছে যাবে গুয়াহাটি। মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত ট্রেন।

    কত ভাড়া হতে পারে?

    এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে (Guwahati-NJP Vande Bharat) মোট ৮ টি কামরা থাকছে। যার মধ্যে ১টি এক্সিকিউটিভ ক্লাস এবং ৫টি চেয়ার কার থাকবে। চেয়ার কারে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির ভাড়া ৭৮৮ টাকা। এগ্‌জ়িকিউটিভ ক্লাসে ১৬১২ টাকা। তবে, এর সঙ্গে কেটারিং চার্জ ধার্য করা হবে। জানা গিয়েছে, গুয়াহাটি গামী সকালের ট্রেনে চা-জলখাবারের চার্জ ধরা হবে। অন্যদিকে, নিউ জলপাইগুড়িগামী ফিরতি ট্রেনে নৈশভোজের চার্জ ধার্য করা হবে। ফলে, এই টিকিটের দাম বেশি হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • 9 Years Of PM Modi: কোভিড ভ্যাকসিন থেকে বন্দে ভারত! ৯ বছরে মোদি সরকারের সাফল্যের নানা ছবি

    9 Years Of PM Modi: কোভিড ভ্যাকসিন থেকে বন্দে ভারত! ৯ বছরে মোদি সরকারের সাফল্যের নানা ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড ভ্যাকসিন থেকে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস, উজ্জ্বলা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা,বেটি বাঁচাও, বেটি পড়াও, আবাস যোজনা, আয়ুষ্মান ভারত প্রকল্প মোদি সরকারের ৯ বছর পূর্তিতে উঠে এল মোদি সরকারের সাফল্যের নানা ছবি। ২৬ মে মোদি (9 Years Of PM Modi) সরকারের ৯ বছর পূর্ণ হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব শুক্রবার গত ৯ বছরে দেশের সমৃদ্ধির এক খতিয়ান তুলে ধরেছেন। তাতেই উঠে এসেছে সফলতার গল্প। এই সাফল্যই আাগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের হাতিয়ার।

    মেগা প্রচারের পরিকল্পনা 

    ২৬ মে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি (9 Years Of PM Modi) । এই ৯ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে, বিজেপি একটি মেগা প্রচারের পরিকল্পনা করেছে। এতে কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান জনগণের কাছে তুলে ধরা হবে। ৩১ মে রাজস্থানের আজমীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে। পাশাপাশি চালু করা হবে ‘কন্টাক্ট টু সাপোর্ট’ কর্মসূচিও। ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫১টি বড় জনসভা করা হতে পারে। যেখানে প্রায় ৮টি সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। তিনি ছাড়াও অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য নেতারাও সমাবেশে ভাষণ দেবেন।  বিজেপি হিন্দি, ইংরেজি ছাড়াও রাজ্যগুলির জন্য আঞ্চলিক ভাষায় প্রচারের পরিকল্পনা করেছে।

    ভিডিও সিরিজ চালানোর প্রস্তুতি

    এই প্রচারের সময় একটি বিশেষ ভিডিও সিরিজ চালানোর প্রস্তুতিও নিয়েছে বিজেপি। ৪টি ভিডিও সিরিজে মোদি সরকারের ৯ বছরের সাফল্যকে তুলে ধরা হবে। তার মধ্যে যেমন রয়েছে ‘উজ্জ্বলা যোজনা’, তেমনই রয়েছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বন্দে ভারত ট্রেনের যাত্রা। সেই সঙ্গে কোভিড ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে মোদির নেতৃত্বে ভারত যে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে পথ দেখিয়েছে সেই সাফল্যের খতিয়ানও তুলে ধরা হবে।

    আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অন্দরসজ্জা কেমন? ভিডিও শেয়ার করে ঝলক দেখালেন প্রধানমন্ত্রী

    একই সঙ্গে কোভিড কালে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বিতরণ, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে বিশ্বের বৃহত্তম জনস্বাস্থ্য পরিচর্যা কর্মসূচির খতিয়ানও এই সময়ের মধ্যে সাধারণের সামনে পেশ করার পরিকল্পনা রয়েছে বিজেপির। এই সময় দেশে ৭৪টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হয়েছে।

    জলপথ, রেলপথ, বিমান পরিষেবা

    ৫৪হাজার কিমি জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি ১১১ টি জলপথ এবং ১৫টি শহরে মেট্রো রেল চালু করা হয়েছে সেই সঙ্গে ১৭টি বন্দে ভারত ট্রেন চালু করেছে কেন্দ্র সরকার। আগামী দিনে দেশের সব বড় শহরকে বন্দে ভারতের মাধ্যমে জোড়ার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। ইতিহাস এবং সংস্কৃতিকে সম্মান দিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, রাণসীতে কাশী বিশ্বনাথ করিডোর, উজ্জয়িনে মহাকাল লোক প্রকল্প-এর মত সাফল্যও দেশবাসীর সামনে তুলে ধরতে চাইছে বিজেপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: প্রবল ঝড়ে ভেঙে পড়ল গাছ, মাঝপথে আটকে গেল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস

    Vande Bharat: প্রবল ঝড়ে ভেঙে পড়ল গাছ, মাঝপথে আটকে গেল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল ঝড়ে বিপত্তির মুখে পড়ল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যেটুকু জানা গিয়েছে, কালবৈশাখীর প্রবল ঝড়ের দাপটে একটি বড় গাছ এসে পড়ে ট্রেনের উপরে। তার জেরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। ইঞ্জিনের কাচেও নানা জায়গায় চিড় ধরে যায়। কয়েকটি কামরায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। রেল জানিয়েছে, যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতের কাজ চলছে। তা সম্পন্ন হলেই ট্রেন ছাড়বে। তবে গোটা কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। দক্ষিণ পূর্ব রেলের আধিকারিক জানিয়েছেন, ভদ্রকের কাছে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময় দুপুর ১ টা ৫০ মিনিটে পুরী স্টেশন থেকে ছেড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। ওড়িশায় ট্রেনটি বিপর্যয়ের মুখে পড়ে। ঝড়ের গতিবেগ এতটাই তীব্র ছিল যে একটি গাছ উড়ে এসে ট্রেনের ওপর পড়ে। তাতেই বিপর্যয় ঘটে।

    সকালেও দুর্ঘটনা

    অন্যদিকে, শনিবার রাতে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাওড়া-পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস। চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে আলাদা হয়ে যায় ইঞ্জিন ও দুটো বগি। বেশ কিছুদূর এগিয়ে যায় ইঞ্জিন সহ বগি দুটি। জানা গেছে, সেই সময় ট্রেনের ভিতরে ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। আচমকাই ঝাঁকুনিতে শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আধিকারিকদের। ওই দুটি বগিকে মেরামতি না করতে পারায় নতুন করে দুটি বগি লাগানো হয় ট্রেনের সঙ্গে। যাত্রীদের নামিয়ে নতুন বগি লাগিয়ে প্রায় তিন ঘণ্টা পর পুরীর উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। শনিবার রাত ১.০৫ নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের নেকুরসেনি স্টেশনের কাছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: হাওড়া পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, কবে থেকে জানেন?

    Vande Bharat: হাওড়া পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, কবে থেকে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একটা বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। আগেরটি চলছে হাওড়া (Howrah) নিউ জলপাইগুড়ি রুটে। এবার চলবে হাওড়া পুরী (Puri) রুটে। শুক্রবার শুরু হবে মহড়া যাত্রা। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেল সূত্রেই এমন খবর মিলেছে। আগামী রবিবার হাওড়া থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত আরও একটি ট্রায়াল রান হবে ওই বন্দে ভারতের। জানা গিয়েছে, মহড়া যাত্রায় সময় লাগবে সাড়ে ছ ঘণ্টা।

    বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের ট্রায়াল রান…

    খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, ট্রায়াল রান সফল হলে খুব শীঘ্রই পুরোদমে ট্রেন পরিষেবা শুরু হবে। তবে যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানান তিনি। এদিকে, বুধবার রাতেই বন্দে ভারতের (Vande Bharat) একটি রেক এসেছে হাওড়ায়। ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছায় ১৬ কামরার ওই রেকটি। রেল সূত্রে খবর, মহড়া যাত্রায় শুক্রবার সকাল ৬টি ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারতের ওই রেকটি। দুপুর ১২টি ৩৫ মিনিটে সেটি পৌঁছাবে পুরী। মাঝে ২ মিনিটের জন্য ট্রেনটি দাঁড়াবে খড়্গপুরে। ফিরতি পথে ট্রেনটি পুরী ছাড়বে ১টা ৫০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে রাত্রি সাড়ে ৮টায়। খড়্গপুর ছাড়াও আরও ৬টি স্টেশনে দাঁড়ানোর কথা বন্দে ভারতের।

    আরও পড়ুুন: রামনবমী কাণ্ডে তদন্তভার এনআইএ-র হাতে যেতেই মমতাকে আক্রমণ শুভেন্দু-সুকান্তর

    জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের রেক চেন্নাইয়ের ইন্টিগ্রাল ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে সাঁতরাগাছি স্টেশনে ওই বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মে মাসের প্রথম দিকেই উদ্বোধন করা হতে পারে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। তবে ঠিক কবে উদ্বোধন হবে, তা জানা যায়নি। রাজেশ কুমার বলেন, বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের একটি রেক বুধবার রাতে এসেছে। খড়্গপুর হয়ে সেটা সাঁতরাগাছি কারশেডে পৌঁছেছে। কোন রুটে, কবে থেকে ট্রেন চলবে সেটা এখনও জানানো হয়নি। বুধবার রাতে ট্রেনটি বালেশ্বর হয়ে এসেছিল খড়্গপুর। ৫ মিনিট পর সেটি সাঁতরাগাছি চলে গিয়েছে। ট্রায়াল রান শুরু হবে কয়েক দিনের মধ্যে। তবে কবে থেকে চালু হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share