Tag: Vande Bharat

Vande Bharat

  • Vande Bharat: রাজ্যে চালু হবে দ্বিতীয় বন্দে ভারত! ছুটবে কোন রুটে?

    Vande Bharat: রাজ্যে চালু হবে দ্বিতীয় বন্দে ভারত! ছুটবে কোন রুটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা পেল আরও একটি বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। কিন্তু দ্বিতীয় বন্দে ভারত (Vande Bharat) ছুটবে কোন রুটে? শোনা যাচ্ছে, হাওড়া-পুরী ও হাওড়া-রাঁচী রুটে বন্দে ভারত চালানোর বিষয়ে আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটিও সম্ভাব্য রুট। জানা গিয়েছে, প্রথম শ্রেণির সেই ট্রেনের রেক ইতিমধ্যে হাওড়া অভিমুখে রওনা হয়ে গিয়েছে।

    রেলের চিঠি

    বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলার ভাগ্যে আসতে চলেছে আরও একটি বন্দে ভারত। এবার সেই সম্ভাবনাই সত্যি হল। সূত্রের খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ-কে পঞ্চদশ ও ষোড়শ বন্দে ভারতের রেক দক্ষিণ-পূর্ব রেল এবং উত্তর-সীমান্ত রেলের জন্য বরাদ্দ রাখার নির্দেশ দেয় রেল বোর্ড। সরকারি নির্দেশ অনুসারে ওই দু’টি রেক রেলের এই দুই জোন বা বিভাগের কাছে আসার কথা। রেল বোর্ডের তরফে চেন্নাইয়ের আইসিএফ এবং দুই বিভাগের কাছে ২৪ এপ্রিল পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই এই নিয়ে জল্পনা ছড়ায়। তার পরেই নতুন রেকের রওনা হওয়ার খবর মেলে।

    হাওড়া-রাঁচী রুটের প্রধান অন্তরায়…

    হাওড়া-রাঁচী রুটে শতাব্দী এক্সপ্রেসের গড় গতিবেগ ঘণ্টায় মাত্র ৫৯ কিলোমিটার। ধানবাদের পরে বোকারো-চন্দ্রপুরা শাখায় খনি এলাকায় ভূগর্ভস্থ আগুনের জন্য ট্রেনটি ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার গতিবেগে ছোটে। রেলপথের সমস্যা ওই রুটে বন্দে ভারত চালু করার অন্তরায়। খড়্গপুর, টাটানগর, পুরুলিয়া হয়ে রাঁচী যাওয়ার পথও বিবেচনায় আছে। অভিজ্ঞ মহলের মতে, হাওড়া-পুরী রুটে যাত্রী বেশি। রেললাইনের সমস্যাও কম। তীর্থক্ষেত্র ও পর্যটনের নিরিখে পুরীর গুরুত্ব সমধিক।

    কী বলছেন রেল আধিকারিকরা

    রেল আধিকারিকরা বলছেন, বন্দে ভারত কোথায় কী ভাবে চলবে, সেই সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রক তথা রেল বোর্ড। দুই বিভাগের জন্য ১৬ কোচের পূর্ণাঙ্গ বন্দে ভারত বরাদ্দ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব, চালালেন বন্দে ভারত এক্সপ্রেসও

    Vande Bharat: এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব, চালালেন বন্দে ভারত এক্সপ্রেসও

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস সৃষ্টি সুরেখা যাদবের (Surekha Yadav)। এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলট বা ট্রেনচালক হিসেবে রেকর্ড তৈরি করলেন তিনি। সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা লোকো পাইলট, যিনি অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেন চালালেন৷ সুরেখা যাদব গত সোমবার (১৩ মার্চ) সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালান। একথা ট্যুইট করে জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট

    সুরেখা যাদব ছিলেন ভারতের ফার্স্ট ফিমেল ড্রাইভার। প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে ট্রেন চালানো শুরু করেন তিনি ৷ পশ্চিম মহারাষ্ট্রের সাতারা এলাকার একটি পরিবারে সুরেখার জন্ম ৷ নিজের কৃতিত্বের জন্য ইতিমধ্য়েই সুরেখা রাজ্য ও জাতীয়স্তরে বহু পুরস্কার পেয়েছেন ৷  গত ৩৫ বছর ধরে ট্রেন চালানোর অভিজ্ঞতা রয়েছে সুরেখার। ২০২১ সালের নারী দিবসে এক সাক্ষাৎকারে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। আর তাঁর সেই ইচ্ছাপূরণ করল ভারতীয় রেল। প্রথম দিনের প্রথম সফরে ৪৫০ কিলোমিটার যাত্রাপথ পাড়ি দেন সুরেখা৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে পৌঁছনোর পর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়৷ মধ্য রেলের তরফে থেকেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল৷ 

    আরও পড়ুন: গ্রেফতার কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারি, এবার কি সুকন্যার পালা?

    নতুন দায়িত্ব পাওয়ার পর সুরেখা বলেন, “আমি ভারতীয় রেলের কাছে কৃতজ্ঞ যে আমাকে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সুযোগ দেওয়া হয়েছে।” প্রথম দিনই সুরেখা সঠিক সময়ে সোলাপুর থেকে ছেড়েছিলেন বন্দে ভারত এক্সপ্রেস। এরপর সময়ের পাঁচ মিনিট আগেই তিনি ট্রেন নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি স্টেশনে পৌঁছেছিলেন। বন্দে ভারত চালানোর আগে দীর্ঘ দিন প্রশিক্ষণ নিতে হয়েছে বলেও জানান সুরেখা।

    সাতারার বাসিন্দা সুরেখা ট্রেনচালক হিসাবে কর্মজীবন শুরুর আগে স্থানীয় সেন্ট পল কনভেন্ট থেকে তাঁর প্রাথমিক শিক্ষা শেষ করেন। এর পর ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন তিনি। ১৯৮৯ সালে এক জন সহকারী ট্রেনচালক হিসাবে কর্মজীবন শুরু করেন সুরেখা। ১৯৯৬ সালে এক জন মালগাড়ির চালক হিসাবে নিযুক্ত হন। ২০১০ সালে তাঁকে মুম্বই-পুণেগামী ডেকান কুইন এক্সপ্রেসের দায়িত্ব দেওয়া হয়। দেশের সবচেয়ে খাড়া এবং কঠিনতম রেলপথ বলে পরিচিত ভোর ঘাট দিয়েও ট্রেন চালিয়েছেন সুরেখা। 

    রেলমন্ত্রীর ট্যুইট

    সুরেখার কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘বন্দে ভারত এবার নারী শক্তির মাধ্যমে চালিত হচ্ছে। শ্রীমতী সুরেখা যাদব প্রথম লোকো পাইলট হলেন বন্দে ভারত এক্সপ্রেসের।’

  • Vande Bharat: আরও তাড়াতাড়ি গন্তব্যে, শীঘ্রই গতি বাড়তে চলেছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের

    Vande Bharat: আরও তাড়াতাড়ি গন্তব্যে, শীঘ্রই গতি বাড়তে চলেছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার রেলযাত্রীদের জন্য সুখবর! খুব শীঘ্রই গতি বাড়তে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের। এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। গতিবেগ প্রতি ঘণ্টায় আরও ২০ থেকে ৩০ কিলোমিটার বাড়ানোর পরিকল্পনা চলছে। সেই কারণেই পরিকাঠামো ও রেলপথ সরেজমিনে পরিদর্শন করলেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার ড. জয়দীপ গুপ্তা। আগামী কিছুদিনের মধ্যেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ছুটতে চলেছে বলে তিনি জানিয়েছেন।

    হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের গতি বৃদ্ধি

    মঙ্গলবার মালদহ টাউন স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার জয়দীপ গুপ্তা। তিনি সাংবাদিকদের জানান, বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে চলছে। এই গতি বাড়িয়ে অন্তত ১৩০ কিলোমিটার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য রেলের মালদহ ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে মাস তিনেকের মধ্যেই আরও বেশি গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ের কাজ প্রায় শেষের দিকে। সমস্ত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি কন্ট্রোল রুমের বিভিন্ন বিভাগ, ট্র্যাক, সিগন্যালিং ব্যবস্থা ইত্যাদি নিজে পরিদর্শন করেও সন্তোষ প্রকাশ করেছেন জয়দীপ গুপ্তা।

    গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় মালদায় ডিভিশনের পদস্থ ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার। বৈঠক শেষে তিনি বলেন, “হাইস্পিড ট্রেন চলাচলের জন্য রেল ট্র্যাক একেবারেই নিরাপদ। আমরা মালদহে সেই পরিকাঠামোও দেখেছি। খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিবেগে চালানো হবে। বর্তমানে ১১০-এ চলছে। ধীরে ধীরে গতি বাড়িয়ে ১৬০ পর্যন্ত করা যাবে।”

    আরও পড়ুন: মালদায় উদ্ধার ‘সোনার দুর্গা’ ঘিরে চলছে পুজো-অর্চনা, মূর্তি প্রশাসনকে দিতে নারাজ গ্রামবাসীরা

    বন্দে ভারতের গতি বৃদ্ধি পেলে হাওড়া থেকে উত্তরবঙ্গ পৌঁছনোর সময় কমে যাবে। দ্রুত গতির এই ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সঠিক সময়েই চলাচল করছে বলে জানিয়েছে রেল এবং তাতে খুশি রেলযাত্রীরাও। উল্লেখ্য, রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ছুটতে পারে। তবে তার জন্য রেলের রেক, বৈদ্যুতিকরণ, সিগন্যাল, স্টেশনের পরিকাঠামো উন্নয়ন-সহ বেশকিছু অগ্রগতির প্রয়োজন রয়েছে। এজন্যই পরিকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছে রেল কর্তৃপক্ষ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vande Bharat: বঙ্গে ফের বন্দে ভারত! ফেব্রুয়ারিতেই ছুটবে হাওড়া পুরী রুটে?

    Vande Bharat: বঙ্গে ফের বন্দে ভারত! ফেব্রুয়ারিতেই ছুটবে হাওড়া পুরী রুটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)! তবে এবার ট্রেনে পাথর ছোড়ার ঘটনার জন্য নয়, উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্যও নয়, সম্পূর্ণ একটি ভিন্ন কারণে বঙ্গবাসীর চর্চায় চলে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। কারণটি হল, হাওড়া (Howrah) নিউ জলপাইগুড়ির পর এবার বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে হাওড়া পুরীর (Puri) মধ্যে। রেলের একটি সূত্রেই এ খবর মিলেছে। এও জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই হাওড়া থেকে নীলাচলের দিকে রওনা দিতে পারে সেমি হাইস্পিড এই ট্রেন।

    বন্দে ভারত…

    নববর্ষের প্রাক্কালে বঙ্গবাসীকে বন্দে ভারত এক্সপ্রেস উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ট্রেনটি যাত্রা শুরু করে চলতি বছরের প্রথম দিকে, হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি পৌঁছায় নিউ জলপাইগুড়ি। উত্তরবঙ্গের জনপ্রিয়তার কথা মাথায় রেখে চালু করা হয় ট্রেনটি। মাত্র আট ঘণ্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছায় এই ট্রেন। বোলপুরের পাশাপাশি ট্রেনটি দাঁড়াচ্ছে মালদহ টাউন ও বারসোই স্টেশনে। যাত্রী স্বাচ্ছন্দ্যে বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বমানের যে কোনও ট্রেনকে টক্কর দিতে প্রস্তুত। ট্রেনটির পুরোটাই এসি চেয়ারকার। প্রতিটি আসনই ঘোরে ৩৬০ ডিগ্রি। ট্রেনের মধ্যেই রয়েছে খাওয়াদাওয়ার ব্যবস্থা।

    আরও পড়ুুন: বীরভূমে ফের বিক্ষোভের মুখে ‘দিদির দূত’! অস্বস্তি এড়াতে পাশ কাটিয়ে গেলেন বিধায়ক

    হাওড়া থেকে ট্রেনটি (Vande Bharat) কখন ছাড়বে, পুরীই বা পৌঁছবে ক’টায়, তা এখনও জানা যায়নি। তবে অসমর্থিত একটি সূত্রের খবর, পাঁচ থেকে ছ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে পুরী পৌঁছানো যাবে। হাওড়া থেকে ছেড়ে ট্রেনটির প্রথম স্টপেজ হতে পারে ভুবনেশ্বর। এছাড়াও আরও একটি স্টেশনে দাঁড়াতে পারে সেমি হাইস্পিড এই ট্রেন। বঙ্গবাসীর জগন্নাথ দর্শন আরও অনায়াস  করতেই এই ব্যবস্থা।

    এদিকে, শুক্রবার ফের হামলার শিকার হয় হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। এদিন সব মিলিয়ে মোট তিনবার হামলা হয়েছে ট্রেনটিতে। দুষ্কৃতীদের নাগাল পেতে তৎপর আরপিএফ। হাওড়া পুরী রুটের ট্রেনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেদিকে রেল বিশেষ নজর দিচ্ছে বলেও সূত্রের খবর।

    আরও পড়ুুন: মোষের গাড়িতে কয়লা পাচার! পুলিশ দেখেই অন্ধকারে মিলিয়ে গেল চালকরা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথরবৃষ্টি! আতঙ্কিত যাত্রীরা

    Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথরবৃষ্টি! আতঙ্কিত যাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। মালদা, নিউ জলপাইগুড়ি, বিহারের মাঙ্গুরজান, বারসইের পর এবারে চন্দরনগর ও বর্ধমান স্টেশনের মাঝপথে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে জানা গিয়েছে। এই নিয়ে চতুর্থ দিন হামলার মুখে বাংলার প্রথম সেমি হাইস্পিড ট্রেন। সোমবার হাওড়া থেকে বন্দে ভারত বর্ধমানে ঢোকার মুখে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেন যাত্রীরা। রেল সূত্রে খবর, আজ সকাল ৬ টা ৪০ মিনিট নাগাদ হুগলির চন্দরনগর ও বর্ধমানের মাঝামাঝি ছোড়া হয়েছে জানালা। ফলে বন্দে ভারত ট্রেনে পাথর হামলার ঘটনায় প্রবল চাঞ্চল্য। বারবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর-হামলায় আতঙ্কিত যাত্রীরা। যদিও রেলের তরফে সরকারিভাবে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি।

    ফের ‘পাথরবৃষ্টি’ বন্দে ভারত এক্সপ্রেসে

    উদ্বোধনের পর থেকেই বার বার হামলার নিশানায় বাংলার বন্দে ভারত এক্সপ্রেস। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একইসঙ্গে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তাও। ২ জানুয়ারি প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয়। সেদিন মালদার কুমারগঞ্জ স্টেশন পার করার সময়ে ট্রেনের সি ১৩ কোচে পাথর ছোড়া হয়েছিল। এর পর দিন ঘুরতে না ঘুরতেই ফের হামলা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসে। সেদিন হামলা হয়েছিল নিউ জলপাইগুড়িতে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। তার পরের দিনই বিহারের মাঙ্গুরজানে বন্দে ভারতের ওপর পাথর হামলা হয়। আবার বিহারের বারসইয়েও উঠেছে পাথর হামলার অভিযোগ। আর আজও একই অভিযোগ উঠল। ফলে এই নিয়ে যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে।

    আরও পড়ুন: মজা করেই পাথর নিক্ষেপ বন্দে ভারত এক্সপ্রেসে! জেরায় জানাল ধৃত তিন নাবালক

    হামলায় প্রতিক্রিয়া যাত্রীদের

    আজকের ঘটনা দিয়ে বিগত ৮ দিনে মোট ৪ বার হামলা করা হল বন্দে ভারত এক্সপ্রেসে। ফলে এই সব ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাদের অভিযোগের আঙুল ছিল শাসকদলের দিকে। অন্যদিকে আজ এক যাত্রীকে বলেত শোনা যায়, “বারবার, একের পর এক প্রতিদিনই হচ্ছে… এত ভালো ট্রেন পেয়েছি আমরা। এটা নিয়ে কী হচ্ছে। মুখ্যমন্ত্রীর এটা নিয়ে শক্ত পদক্ষেপ করা উচিত।” এছাড়াও এদিনের ঘটনায় এই ট্রেনে যাত্রা করা সাধারণ যাত্রীরা জানিয়েছেন, যারা এই কাজ করছেন তাঁরা অন্যায় করছেন। কঠোর শাস্তি হচ্ছে না বলেই এমন ঘটনা ঘটছে বার বার।

  • Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি মালদায়! ভাঙল জানলার কাচ, তদন্তে রেল

    Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি মালদায়! ভাঙল জানলার কাচ, তদন্তে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। নতুন বছরেই সাধারণের জন্য চালু হয়েছে এই ট্রেন। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল মালদায়। দুষ্কৃতীদের মুহুর্মুহু পাথরের হামলায় ভেঙে যায় ট্রেনের কাচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও দ্রুত হামলার জায়গা পেরিয়ে এগিয়ে চলতে শুরু করে বন্দে ভারত। তবে কে বা কারা এই ট্রেনকে টার্গেট করল, খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: কোনও কথা বললেন না, কর্তব্যে অবিচল! সবুজ পতাকা নেড়ে বন্দে ভারতের সূচনা মোদির

    কী ঘটেছিল

    ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন করেছেন। বাংলায় বন্দে ভারতের সূচনা লগ্নে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই ট্রেনের চাকা গড়াতেই এমন কাণ্ড। রেল সূত্রে খবর, তখন সবেমাত্র সন্ধে নেমেছে। এনজেপি থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশন পার করার সময়ে ট্রেনে সি ১৩ কোচে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে দরজার কাচে চিড় ধরেছে। এরপর ট্রেন যখন মালদা টাউন স্টেশনে থামে, তখন ঘটনাটি নজরে পড়ে। কিন্তু কারা এ কাজ করল? কেনই বা করল? তা স্পষ্ট নয়।  ঘটনায় কেউ গ্রেফতার হননি।

    রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গোটা ঘটনাটিকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করে ট্যুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে। এই ঘটনা কি উদ্বোধনের দিনে জয় শ্রীরাম স্লোগানের প্রতিশোধ?’ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই হামলার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি। পূর্ব রেলের তরফে বলা হয়, ট্রেনে পাথর ছোড়া একটা সামাজিক ব্যাধি। সারা বছর এ নিয়ে সচেতনতা কর্মসূচি চালান হয়। আরপিএফের সঙ্গে এটা জিআরপিরও দেখার কথা। রাজ্য প্রশাসনের সঙ্গে রেলের তরফে এটা নিয়ে কথা বলা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Suvendu Adhikari: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ উদ্বোধন হল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও শুরু হল বিতর্ক। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে বিজেপির একাংশের জয় শ্রীরাম (Jay Sree Ram) স্লোগান ঘিরে জোর বিতর্ক চলছে। এই স্লোগানের জেরে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী। ফলে জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই চলছে জোর রাজনৈতিক তরজা। আর এরই মাঝে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নাকি বিরোধী দলনেতাকে স্বীকার করেন না। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিবিদ।”

    উদ্বোধনী অনুষ্ঠানে কী ঘটেছিল?

    শুক্রবার নাটকীয়তায় ভরপুর ছিল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী মঞ্চ। এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়া সেখানে উপস্থিত হয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর পর দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন। এর পর বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি। পুরো সময়টাই গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। হাতজোড় করে তাঁকে মঞ্চে ওঠার অনুরোধ জানান রেলমন্ত্রী স্বয়ং। তার পরেও পুরো অনুষ্ঠান পর্ব মমতা বসে রইলেন মঞ্চের পাশের একটি চেয়ারে। রাজ্যপালের অনুরোধে অবশ্য বক্তব্য রাখতে রাজি হন মুখ্যমন্ত্রী। মঞ্চের নীচে দাঁড়িয়েই ভাষণ দেন তিনি। সেখান থেকেই সবুজ পতাকা নেড়ে সূচনা করেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের যাত্রার।

    কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু

    সাংবাদিকদের সামনে হাজির হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযথাই মনে করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি। একই সুর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলাতেও। এর পর শুভেন্দু ক্ষোভ উগরে বলেন, “নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিবিদ। দুর্ভাগ্যবশত যাঁকে আমি সহ ৪০ হাজার লোক খেটে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওনাকে আমি প্রাক্তন করেই ছাড়ব। একরম ঘটনা আরও হবে, যেটা ওনাকে পরে ঘরে বসে দেখতে হবে। একইরকম ভাবে ড্রামা আগেও করেছিলেন। আসলে নন্দীগ্রামে আমার কাছে হারটা ভুলতে পারেননি। যতদিন রাজনীতি করবেন এই হারটা মাথায় নিয়েই থাকতে হবে।”

  • Vande Bharat: ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’, মোদির বাংলা সফরে কেন এহেন প্রচার বিজেপির জানেন?

    Vande Bharat: ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’, মোদির বাংলা সফরে কেন এহেন প্রচার বিজেপির জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুক্রবার। এদিন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সফরকে ঘিরে সাজো সাজো রব। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে হাতিয়ার করতে উদ্যোগী বঙ্গ বিজেপি (BJP)। সেজন্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। তাতে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির পাশে লেখা ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’।

    মোদি মানেই…

    কেন এভাবে প্রচার? বিজেপির একটি সূত্রের খবর, মোদি মানেই উন্নয়ন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। নানা কারণে বাংলায় স্তব্ধ হয়ে গিয়েছে উন্নয়ন। মোদি যদি মিস্টার ক্লিনের প্রতীক হন, তবে রাজ্য সরকারের গায়ে লেগেছে কেলেঙ্কারির পাঁক। কয়লা ও গরুপাচারকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের এক হেভিওয়েট নেতার। তিনি এখনও বন্দি রয়েছেন জেলের অন্ধকার কুঠুরিতে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম। বন্দিদশা ঘোঁচেনি তাঁরও। কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগও উঠেছে বঙ্গের তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে। পদ্ম শিবির সূত্রে খবর, রাজ্যের চলতি পরিস্থিতির কথা মাথায় রেখে মোদির স্বচ্ছ ভাবমূর্তিকে ক্যাশ করতেই দলের তরফে এহেন উদ্যোগ।

    প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের। এদিনই উদ্বোধন করবেন জোকা-তারাতলা মেট্রো রেলের। এছাড়া নমামি গঙ্গার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর যাত্রাপথের দুপাশে যেসব হোর্ডিং, ফেস্টুন লাগানো হবে, তাতে প্রধানমন্ত্রীর ছবির পাশেই থাকবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ছবি।

    এদিকে, প্রধানমন্ত্রীর বাংলা সফরে তাঁকে কীভাবে স্বাগত জানানো হবে, তা স্থির করতে বুধবার রাতে বৈঠকে বসে বিজেপির বঙ্গ শিবির। বৈঠকে সুকান্ত, শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অমিত মালব্য প্রমুখ। এই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমি নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে প্রণাম জানাতে যাব। তবে কোথায়, সেটা দলই ঠিক করব।

    আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vande Bharat: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

    Vande Bharat: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পেতে চলেছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। সোমবার হয়ে গেল তারই ট্রায়াল রান। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই চলছে ৬টি বন্দে ভারত এক্সপ্রেস। সাত নম্বর ট্রেনটি পাবে পশ্চিমবঙ্গ। সোমবার ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি দুপুর ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছয়। শুধুমাত্র মালদহ টাউন স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। আগামী ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ির বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

    এই ট্রেনে (Vande Bharat) হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে? তা জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি বলেন, “মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। আপাতত সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খানা থেকে মালদার মধ্যে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।” 
     
    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আরও বলেন, “আগামীদিনে আরও কম সময় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সেজন্য রেল ট্র্যাকের উন্নতি করা হচ্ছে। পরিবর্তন করা হচ্ছে ট্র্যাকের। পরিকাঠামো আরও উন্নত করছে রেল। যত তাড়াতাড়ি সম্ভব, তত আরও কম সময় বন্দে ভারত (Vande Bharat) চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না। যাত্রীদের সুরক্ষার উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে।”

    আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি

    রবিবারই হাওড়ায় আসে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। রাজ্যে এই ট্রেন প্রথম। ট্রেনটি রাখা হয়েছিল লিলুয়ার সর্টিং ইয়ার্ডে। সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে শুরু হয় ট্রেনটির ট্রায়াল রান। নীল-সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুত গতির ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করবে সপ্তাহে ৬ দিন।

    এই ট্রায়াল রানের একটি সূচি তৈরি করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) নেবে ৭ ঘন্টা ৩০ মিনিট। মূলত ৫৭০ কিলোমিটার এই দীর্ঘ পথ অতিক্রম হবে ৮ ঘণ্টারও কম সময়ে। দুপুর ১: ২৫ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়িতে গিয়ে উপস্থিত হবে। আর তারপর ফের তিনটে পাঁচ মিনিটে জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে।

    কী কী সুবিধা পাবেন এই ট্রেনের যাত্রীরা?

    জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) যাত্রীরা পাবেন একাধিক পরিষেবা। যেমন ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ পরিবেশন করা হবে ট্রেনে। রয়েছে চা-স্ন্যাক্সের ব্যবস্থা। এই এক্সপ্রেস ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি চেয়ার কার কোচ রয়েছে। এছাড়াও রয়েছে ইকোনোমি এবং এক্সিকিউটিভ ক্লাস। জানা গিয়েছে, এই এক্সিকিউটিভ ক্লাসের চেয়ারগুলি সম্পূর্ণ ১৮০° পর্যন্ত ঘুরতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই বাংলাকে উপহার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পশ্চিমবঙ্গের প্রথম ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat) চালু হবে নতুন বছর থেকেই। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে, সূত্রের খবর। ফলে আগামী শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাত্রা করবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। তবে এই ট্রেনের ভাড়া কত, কোন কোন স্টেশনে থামবে, তা নিয়ে একাধিক প্রশ্ন রাজ্যবাসীর। তাই অবশেষে বন্দে ভারতকে নিয়ে এমন আরও অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

    বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের মূল্য

    রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া এবং এনজিপি-র মধ্য়ে ভাড়া হবে ৩২৫০ টাকা। এই এক্সিকিউটিভ ক্লাসেই ১৮০ ডিগ্রি ঘূর্ণায়মান আসন রয়েছে। এর পাশাপাশি চেয়ার কারে ভাড়া প্রায় ১,৮৭০ টাকার মত হতে চলেছে। বন্দে ভারত এক্সপ্রেসে ১১২৮ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। দেশের অন্য সমস্ত দ্রুতগামী এবং বিশেষ সুবিধাযুক্ত দূরপাল্লার ট্রেন দুরন্ত, তেজস, গতিমান, শতাব্দী, জন শতাব্দী, এমনকী রাজধানী এক্সপ্রেসের ভাড়াকেও টেক্কা দিচ্ছে বন্দে ভারত।

    আরও পড়ুন: শুধুই কী যাত্রী স্বাচ্ছন্দ্য? অন্যদের থেকে কোথায় আলাদা বন্দে ভারত এক্সপ্রেস?

    সোমবার অর্থাৎ ২৬ ডিসেম্বর ট্রায়াল রান হয় বন্দে ভারত এক্সপ্রেসের। সকাল ৬টা নাগাদ হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। ট্রায়ালেই বাজিমাত বন্দে ভারতের (Vande Bharat)। ৮ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে এনজেপি পৌঁছে যায় ট্রেনটি।

    কবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের যাত্রীবাহী পরিষেবা শুরু হবে?

    সূত্রের খবর, ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হলেও নয়া বছরের ১ জানুয়ারি থেকে যাত্রীদের নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু হবে। তবে এখনও সে বিষয়ে সরকারিভাবে ভারতীয় রেলের তরফে কিছু জানানো হয়নি। রাজ্যের প্রথম বন্দে ভারত (Vande Bharat) ট্রেন এটি। তবে সারা দেশের হিসাবে বাংলার বন্দে ভারত এক্সপ্রেস ষষ্ঠ। কবে থেকে এই ট্রেনে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ, তারই অপেক্ষায় রাজ্যবাসী।

    কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

    রেল সূত্রে খবর, হাওড়া এবং জলপাইগুড়ির মধ্যে মাত্র তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল- বোলপুর, নিউ ফারাক্কা এবং মালদহ।

     

LinkedIn
Share