Tag: viral audio

viral audio

  • Political Violence Extortion Case: উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাস, কেন পাকড়াও জানেন?

    Political Violence Extortion Case: উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাস, কেন পাকড়াও জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক তৃণমূলের খোকন দাস গ্রেফতার। আজ, রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পার্ক এলাকা থেকে পাকড়াও করে (Political Violence Extortion Case) তাঁকে। হুমকি, তোলাবাজি এবং রাজনৈতিক হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোকনকে (Khokan Das)। অভিযোগগুলি সেই সময়কার, যখন ক্ষমতায় ছিল খোকনের দল তৃণমূল।

    খোকনের বিরুদ্ধে অভিযোগ (Political Violence Extortion Case)

    পুলিশ সূত্রে খবর, মুলতুবি মামলার বিষয়ে তথ্য পাওয়ার পর রবিবার সকালে আটক করা হয় তাঁকে। ট্রানজিট রিমান্ডের জন্য উত্তরপ্রদেশের স্থানীয় একটি আদালতে তোলা হয় খোকনকে। তৃণমূলের প্রাক্তন এই বিধায়ককে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ২০২১ সালে তৃণমূলের প্রতীকে জিতে বর্ধমান দক্ষিণের বিধায়ক হন খোকন। তার পরেই তাঁর বিরুদ্ধে নির্বাচনোত্তর রাজনৈতিক হিংসার একাধিক অভিযোগ ওঠে। বামেদের হটিয়ে তৃণমূল ক্ষমতায় আসায় সেই সময় পুলিশ খোকনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। রাজনৈতিক হিংসার পাশাপাশি তৃণমূলের এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে।

    ‘আমি এখন বিজেপি নেতা’

    জানা গিয়েছে, ছাব্বিশের বিধান নির্বাচনে তৃণমূল গোহারা হেরে যেতেই খোকন নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিতে শুরু করেন। ভোটের ফল ঘোষণার পর তাঁর একটি অডিও কথোপকথন ভাইরাল হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর এসব নিয়ে এত হইচই করছেন! মনে রাখবেন, আমি এখন বিজেপি নেতা।” এরপরেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। পুলিশ ব্যবস্থা নেওয়ার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যান খোকন। শেষমেশ রবিবার বর্ধমান জেলা পুলিশের একটি দল উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের দীনদয়াল উপাধ্যায় মার্গ এলাকা থেকে গ্রেফতার করে তাঁকে।

    গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

    খোকনের বিরুদ্ধে অতীতেও তোলাবাজি এবং জমি-সংক্রান্ত অনিয়ম-সহ একাধিক অভিযোগ উঠেছিল। তদন্ত এড়ানোর চেষ্টাও করেছেন তিনি (Political Violence Extortion Case)। তবে এবার আর শেষরক্ষা হল না। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার খোকন। এই ঘটনায় পূর্ব বর্ধমানে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এদিকে, এদিনই পুলিশ গ্রেফতার করেছে পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কেও। তাঁর (Khokan Das) বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের ত্রিপল এবং ফুটবল উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ। কাটোয়ার এক শীর্ষস্থানীয় তৃণমূল নেতাকেও গ্রেফতার করা হয়েছে আর্থিক অনিয়মের একটি (Political Violence Extortion Case) মামলায়।

     

  • TMC: ‘ম্যানেজ’ করে দিঘায় রাত কাটানোর প্রস্তাব গৃহবধূকে, তৃণমূল নেতার অডিও ভাইরাল

    TMC: ‘ম্যানেজ’ করে দিঘায় রাত কাটানোর প্রস্তাব গৃহবধূকে, তৃণমূল নেতার অডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: এক গৃহবধূকে দিঘায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন তৃণমূলের (TMC) উপপ্রধান। সকাল থেকেই এই সংক্রান্ত কল রেকর্ডিং ভাইরাল সামাজিক মাধ্যমে। বিরোধীদের নিশানায় শাসক শিবির। অডিও-র সত্যতা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূলের সভাপতির।

    ঘটনা কী হয়েছে?

    সকাল থেকেই বিভিন্ন সামাজিক গণ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি অডিও রেকর্ড। ফোনের এক প্রান্তে রয়েছেন এক মহিলা, অপর প্রান্ত থেকে শোনা যাচ্ছে এক পুরুষ (TMC) কণ্ঠস্বর। দাবি করা হয়েছে, পুরুষ কন্ঠস্বরটি দাসপুর দু’নম্বর ব্লকের গৌরা ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী তৃণমূলের উপ প্রধান সুশান্ত রায়ের।

    ফোনের অডিওতে কী কথা রয়েছে?

    অডিও কলে শোনা যাচ্ছে, ফোনের অপর প্রান্তে থাকা মহিলাকে দিঘায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছেন তৃণমূল নেতা সুশান্ত রায় (TMC)। ‘ম্যানেজ’ করে রাত কাটানোর প্রস্তাবও দিচ্ছেন তিনি। যদিও মহিলা কন্ঠের দাবি, তিনি মেয়ের সমতুল্য, তাই এই প্রস্তাব অত্যন্ত অসম্মানজনক। প্রায় ছয় মিনিটের কল রেকর্ড রীতিমতো ভাইরাল সামজিক গণমাধ্যমে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

    বিজেপির বক্তব্য

    কল রেকর্ড ভাইরাল হওয়ার পর রীতিমতো সুর চড়িয়েছে বিজেপিও। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সম্পাদক প্রশান্ত বেরা বলেন, এভাবেই তৃণমূল (TMC) নেতারা গ্রামের মেয়েদের সাথে প্রতারণা করে। নানারকম প্রলোভন দেখিয়ে মেয়েদের সাথে এই ধরনের আচরণ করছে ওরা। সবেমাত্র একটা রেকর্ড ভাইরাল হয়েছে। একটু খুঁজলে এই ধরনের আরও অনেক কল রেকর্ড পাওয়া যাবে।

    তৃণমূলের বক্তব্য

    দলের নেতার নাম জড়ানোয় রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির তৃণমূল। জেলা (Paschim Medinipur) তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত (TMC) বলেন, এখনও পর্যন্ত এই অডিওর সত্যতা প্রমাণিত হয়নি। তবে এই অডিওর সত্যতা প্রমাণ হলে কড়া পদক্ষেপ করবে দল। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। গোটা ঘটনা প্রসঙ্গে দাসপুরের তৃণমূল নেতা সুশান্ত রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও ভাবেই তা সম্ভব হয়নি। তবে আর যাই হোক, ভাইরাল হওয়া এই অডিও রীতিমতো মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে দাসপুরের অলিতে গলিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share