Tag: Viral video

Viral video

  • Malda: খুলে যাচ্ছে ব্লাউজ শাড়ি! নগ্ন করে দুই মহিলাকে মার মালদায়

    Malda: খুলে যাচ্ছে ব্লাউজ শাড়ি! নগ্ন করে দুই মহিলাকে মার মালদায়

    মাধ্যম নিউজ ডেস্ক: উন্মত্ত জনতার মাঝে প্রায় বিবস্ত্র দুই মহিলা। এনিয়ো ভাইরাল হয়েছে ভিডিও (যদিও ভিডিও-এর সত্যতা যাচাই করেনি মাধ্যম) দেখা যাচ্ছে বেধড়ক মার চলছে ওই ভিডিওতে। কারও হাতে উঠেছে জুতো, কেউ আবার চুলের মুঠি ধরে মারছে দুই মহিলাকে। খুলে গিয়েছে ব্লাউজ!

    বাংলার এহেন চিত্র দেখে লজ্জিত গোটা দেশ

    মণিপুরের ঘটনা নিয়ে যখন তোলপাড় হচ্ছে দেশ, তখন তৃণমূল শাসিত বাংলার এহেন চিত্র দেখে লজ্জিত গোটা দেশ। ভিডিওতে দেখা যাচ্ছে দূর থেকে কয়েক জন বলে উঠলেন, আর মেরো না। এবার মরে যাবে তো! তবে সে সবে কারও গ্রাহ্য নেই, নেই কোনও মায়া। প্রতি মুহূর্তেই যেন বেড়ে চলেছে মারের তীব্রতা। এদিকে মারের চোটে পরনে থাকা শাড়ি, ব্লাউজ খুলে মাটিতে লুটোপুটি খাচ্ছে। লজ্জা ঢাকার চেষ্টা করছেন মহিলা। কিন্তু পারছেন না। নগ্ন অবস্থাতেই চলছে মার। হাউহাউ করে কেঁদেই চলেছেন দুই মহিলা। পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এক সিভিক ভলান্টিয়ারকে। কিন্তু, তাতেও কমছে না মারের দাপট। 

    কোথায় ঘটল এমন ঘটনা?

    সূত্রের খবর, ঘটনাটি হল মালদার (Malda) বামোনগোলা থানার পাকুয়াহাটের। এখানে প্রতি মঙ্গলবার হাট বসে নিয়ম করে। এদিন হাটেই দুই মহিলাকে পকেটমার সন্দেহে আটক করা হয় বলে অভিযোগ। শুরু হয় মারধর। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিভিক ভলান্টিয়াররা। কিন্তু, তারাও শান্ত করতে পারেনি উত্তেজিত জনতাকে। কিল, চড়ের পাশাপাশি জুতো খুলেও মারতে দেখা যায় বহু মহিলাকে। প্রশ্ন উঠছে, সত্যিই যদি পকেটমার হবে এই দুই মহিলা তবে তাদের বিচারের জন্য আদালত রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই এখন জোর শোরগোল রাজ্যজুড়ে। বিরোধী দল বিজেপি সরব হয়েছে প্রতিবাদে। সূত্রের খবর, নির্যাতিত দুই মহিলা মানিকচকের বাসিন্দা। যদিও এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি পুলিশে, তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে আরও প্রশ্ন উঠছে, দীর্ঘ সময় ধরে এই মারধরের পালা চললেও কেন এল না পুলিশ? 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PARK: ‘আরণ্যক’ যুবক-যুবতীদের লীলাক্ষেত্র! অশ্লীল ভিডিও ভাইরাল হতেই তালা ঝোলানো হল পার্কে

    PARK: ‘আরণ্যক’ যুবক-যুবতীদের লীলাক্ষেত্র! অশ্লীল ভিডিও ভাইরাল হতেই তালা ঝোলানো হল পার্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল পরিচালিত বালুরঘাট পঞ্চায়েত সমিতির “আরণ্যক” পার্ক (PARK) অসামাজিক ও অশ্লীল কাজকর্মের লীলাক্ষেত্র হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল, পার্কে ঘটে চলা নানা ঘটনার অশ্লীল ভিডিও নিয়ে সরব হয়েছেন সবাই। এমনকী, পার্কে ঘুরতে আসা প্রেমিক যুগলদের কাছ থেকে টাকা তোলার মাধ্যমে এইসব ঘটনায় মদত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ‌ উঠেছে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের উপকণ্ঠে মঙ্গলপুর এলাকায় ‘আরণ্যক’ পার্কটি বালুরঘাট পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে। জয় রাইড হিসেবে পার্কের মধ্যবর্তী পুকুরে বোটের ব্যবস্থা এবং শিশুদের জন্য টয় ট্রেন চালু করা হয়। বর্তমানে অবশ্য দুটিই অচল অবস্থায় রয়েছে। রয়েছে টিকিটের ব্যবস্থা। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকে। দেখভালের জন্য পঞ্চায়েত সমিতির তিনজন কর্মী রয়েছেন। কিন্তু শহরের বাইরে হওয়ায় ধীরে ধীরে কমেছে শিশুদের যাওয়া-আসা, পাশাপাশি বেড়েছে যুবক-যুবতীদের ভিড়। দুপুরের দিকে ফাঁকা থাকায় চলছে অসামাজিক ও অশ্লীল কাজকর্ম। ইতিমধ্যেই বেশ কিছু অশ্লীল ভিডিও প্রকাশ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বালুরঘাট পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে পার্কে নজরদারির অভিযোগ উঠেছে। বিরোধীদল বিজেপি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে টাকা নিয়ে অসামাজিক কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ তুলেছে।

    বন্ধ করে দেওয়া হল পার্ক, কিন্তু কেন?

    এদিকে খোলামেলা অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের ভিডিও ভাইরাল হতেই তালা ঝোলানো হয়েছে আরণ্যক উদ্যানে (PARK)। অনির্দিষ্টকালের জন্য উদ্যান বন্ধ করে দিয়েছে বালুরঘাট ব্লক প্রশাসন। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের একটি বৈঠক হবে। এরপরেই তা ফের খোলা হবে। তবে ব্লকের তরফে আরণ্যকে পুলিসি নিরাপত্তা দেওয়ার জন্য কিছুদিন আগেই চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও নিরাপত্তা মেলেনি। তাই পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করেই ফের আরণ্যক খোলা হবে বলে জানা গিয়েছে। 

    কী বলছেন পুলিশ-প্রশাসনের কর্তারা?

    এবিষয়ে বালুরঘাট ব্লকের বিডিও অনুজ সিকদার সংবাদমাধ্যমকে জানান, অনির্দিষ্টকালের জন্য আরণ্যক (PARK) বন্ধ থাকবে। এনিয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতি জরুরি ভিত্তিতে একটি সভা করবে। সেই সভার মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে৷ তা নির্বাহী আধিকারিক কার্যকর করবে। বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় মন্ডল বলেন, আরণ্যক কোনওভাবেই বন্ধ হবে না। আমরা নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশকে জানিয়েছি। নিরাপত্তা বাড়ানো হলেই তা খোলা হবে। এবিষয়ে জেলা পুলিস সুপার রাহুল দে বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

    যুবক-যুবতীদের লীলাক্ষেত্র হয়ে উঠল কীভাবে?

    বালুরঘাট শহর ঘেঁষে অবস্থিত আরণ্যক উদ্যান। দীর্ঘদিন ধরেই ওই উদ্যান বেহাল হয়ে পড়েছে৷ উদ্যানের (PARK) ভিতরে বোর্টিং, টয় ট্রেন থাকলেও তা অকেজো হয়ে পড়ে রয়েছে। গাছগাছালির তেমন পরিচর্যা হয় না। কিন্তু ওই উদ্যানে টিকিট কেটে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা অবধি মানুষজন ঘোরাফেরা করে। তবে সম্প্রতি ওই উদ্যানে তিনজন সিকিউরিটি থাকলেও তারা কোনও নজর দেয় না। বর্তমানে ওই উদ্যানে বড়রা যাওয়া-আসা খুবই কম করে। যার ফলে দিনের বেলা উদ্যানের নানা ফাঁকা ও আনাচ-কানাচকে কার্যত কিছু যুবক-যুবতী নিজেদের লীলাক্ষেত্র বানিয়েছে। প্রকাশ্যেই চলছে অসামাজিক কাজ। যার ভিডিও কে বা কারা তুলে ভাইরাল করে দিয়েছে। ওই ভিডিওতে বহু যুবক-যুবতী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। যার ফলে সংস্কৃতির শহরের গরিমা নষ্ট হচ্ছে বলে সরব হয়েছে বিভিন্ন মহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি! ফেসবুকে ভাইরাল ভিডিও

    Murshidabad: সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি! ফেসবুকে ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: অধ্যাপক নিয়োগের সেট পরীক্ষায় কলেজের ক্যান্টিনে বসে দেদার টুকলি চলছিল। এই ঘটনায় অভিযোগ জানিয়ে ফেসবুকে লাইভ করলেন কেলেজেরই এক প্রতিবাদী অধ্যাপক। ঘটনায় মুর্শিদাবাদের (Murshidabad) নরুল হাসান কলেজের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অপর দিকে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস কলেজ কর্তৃপক্ষের।

    ঘটনা কীভাবে ঘটল (Murshidabad)?

    সূত্রে জানা গিয়েছে, সেট পরীক্ষা অর্থাৎ স্টেট এলিজিবিলিটি পরীক্ষার মাধ্যম কলেজ-বিশ্ববিদ্যালয়ের নিয়োগ করা হয়। গতকাল রবিবার ছিল এই সেট পরীক্ষার দিন। এই পরীক্ষা নিয়ে থাকেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। কলেজের মধ্যেও একটি ঘরে চারজন পরীক্ষার্থী টুকলি করছিল। খবর পেয়ে কলেজের (Murshidabad) এক বাংলার অধ্যাপক সঞ্জয় মণ্ডল সেই ঘরে ঢুকে টুকলি করার ভিডিও করেন। সেই সঙ্গে তিনি চুরি করে পাশ করানোর কথা বলে অভিযোগ করে ফেসবুকে লাইভ করেন। এরপর মুহূর্তেই সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়।

    সঞ্জয় বাবুর অভিযোগ কী?

    কলেজের (Murshidabad) অধ্যাপক সঞ্জয় মণ্ডল বলেন, “সাধারণ ভাবে সেট পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কলেজের এক ক্যান্টিনে বসে চারজন পরীক্ষা দিচ্ছিল। খবর জানতেই আমরা অনেকে ঘরে ঢুকে দেখি টুকলি চলছে। সঙ্গে সঙ্গে চোরেরা পালিয়ে যেতে চেষ্টা করে। সম্পূর্ণ চুরির কাজ কলেজের অধ্যক্ষের সামনেই ঘটছিল। তিনি মোটা অঙ্কের টাকা খেয়ে এই অনৈতিক কাজ করেছেন। তবে এই ঘটনা প্রথম নয়। বছর বছর সেট পরীক্ষায় এই ভাবেই টাকার বিনিময়ে পাশ করানো হয়। চোখের সামনে এতও বড় দুর্নীতি দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। ফেসবুক লাইভ করে সকলের কাছে দুর্নীতি কথা রাখলাম।”

    কলজের অধ্যক্ষের বক্তব্য

    সেট পরীক্ষায় টুকলি নিয়ে কলজের (Murshidabad) অধ্যক্ষ শিবাশিস বলেন, “বাংলার ওই অধ্যাপক নিজে পরীক্ষার নিয়ম ভেঙেছেন। তাঁর বিরুদ্ধে আমরা আইন আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”

    কলেজ পরিচালন সমিতির বক্তব্য

    টুকলির বিষয়ে কলজের (Murshidabad) পরিচালন সমিতির পক্ষ থেকে বক্তব্য দিয়ে জানানো হয় পরীক্ষায় এই রকম দুর্নীতি কাম্য নয়। পরিচালন সমিতির সভাপতি সৌমেন পাণ্ডে বলেন, “ফেসবুকে লাইভ দেখেছি। অধ্যাপকের কাছ থেকেও অভিযোগ পেয়েছি। গোটা ঘটনাকে খতিয়ে দেখা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Viral Video: কিং কোবরাকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    Viral Video: কিং কোবরাকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঘিরে এখন জোর চর্চা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কিং কোবরা সাপকে শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছেন এক যুবক। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিও দেখে সাধারণ মানুষের তো চক্ষু চড়কগাছ। অনেকেই ভিডিও দেখে মন্তব্য করছেন যে, সাপের কামড়েই একদিন মৃত্যু হবে যুবকের।

    কী রয়েছে এই ভিডিওতে (Viral Video)?

    একটি কিং কোবরা বা শঙ্খচূড় সাপ কীভাবে পোষ্য হতে পারে! সেই চিত্র প্রতিফলিত হল ভিডিওর (Viral Video) স্নানের দৃশ্যতে। শুধু তাই নয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এই পোষ্য সাপটিকে গায়ে শ্যম্পু মাখিয়ে বাথরুমে স্নান করানো হচ্ছে। একটি ট্যুইটার পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও দেখে রীতিমতো শোরগোল পড়েছে। অনেকেই বলছেন, সত্যই ভাবা যায় না! এই রকম একটি অবিশ্বাস্য ভিডিও। অনেকে কমেন্টে লিখেছেন স্নানের এই দৃশ্য অত্যন্ত বিরল!

    মানুষের প্রতিক্রিয়া

    সাধারণত সাপের প্রতি মানুষের একটা ভয় থাকেই। সেই সাপের বিষ থাকুক আর নাই থাকুক। তবে মানুষের গরু, বিড়াল, কুকুরের প্রতি পোষ্য স্বভাব দেখা যায়। এই ধরনের পোষ্যদের খাওয়ানো, আদর করা, স্নান করানোর দৃশ্যও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে চোখে পড়ে। তাই বলে সাপ! তাও আবার কিং কোবরা! এই ভিডিও শিহরিত করেছে নেট দুনিয়াকে। এই রকম বিষধর সাপকে বাথরুমে স্নান করানোর দৃশ্য খুব একটা সহজলভ্য নয়। অনেকেই কমেন্টে লিখছেন, এটাই হয়ত দেখার বাকি ছিল! নতুন ডিজিটাল যুগে বিষধর সাপ যে মানুষের বাথরুমে স্নান করতে পারে, তা ভাবাই যায় না। মূল ভিডিও (Viral Video) টির কমেন্টে গিয়ে একজন লিখেছেন, সাপকে স্নান করানো হচ্ছে ঠিকই, কিন্তু একদিন এই সাপ আপনার প্রাণ কেড়ে নেবে। আরেক ব্যাক্তি লিখেছেন, সাপের সঙ্গে বন্ধুত্ব হতেই পারে কিন্তু সাবান দিয়ে স্নান! এই দৃশ্য আগে চোখে দেখিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • NPP: মাত্র ৫ আসনে জয়, নাগাল্যান্ডে টাকা উড়িয়ে জয়োৎসব এনপিপি-র

    NPP: মাত্র ৫ আসনে জয়, নাগাল্যান্ডে টাকা উড়িয়ে জয়োৎসব এনপিপি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: নেতার বাড়ির সামনে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়। তার মধ্যেই উড়ছে রাশি রাশি টাকা। কোনটিও ২০ টাকার, কোনওটি ৫০ টাকার, কোনওটি আবার ১০০ টাকার। উড়ছে ২০০ টাকার নোটও। এ ছবি নাগাল্যান্ডের (Nagaland) কিফিরে এলাকার। চলতি মাসের ২ তারিখে ফল বেরিয়েছে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের (Nagaland Assembly Elections)। ৬০ আসনের এই বিধানসভায় ন্যাশন্যাল পিপলস পার্টি (NPP) পেয়েছে ৫টি আসন। সেই জয়োৎসব পালন করতেই নেতার বাড়ির সামনে ওড়ানো হচ্ছে রাশি রাশি টাকা।

    ন্যাশন্যাল পিপলস পার্টি (NPP)…

    দলের নেতা সি কিপিলি সংগতমের বাড়ির সামনে ন্যাশনাল পিপলস পার্টির এই উল্লাসের ছবি হয়েছে ভাইরাল। মেঘ মুলুকের এই দলের নেতা কনরাড সাংমা। পর পর দুটো টার্ম মেঘালয়ে সরকারে ছিল এই দল। তবে নাগাল্যান্ডে এই প্রথমবার ৫টি আসনে জয় পেয়েছে তারা। এটাকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছে মেঘ রাজ্যের এই দল (NPP)। সেই কারণেই নোট উড়িয়ে উদযাপন হচ্ছে জয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে এনপিপির কর্মীরা শূন্যে উড়িয়ে দিচ্ছেন টাকা। তাঁরা নাচছেন, করছেন জয়সূচক চিৎকারও।

    ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভায় ৩৭টি আসন পেয়েছে বিজেপি-এনডিপিপি জোট। ম্যাজিক ফিগারের চেয়ে যা ঢের বেশি। সরকার গড়বে তারাই। নাগাল্যান্ডে খাতা খুলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডও। একটি আসন পেয়েছে তারা। আর ৭টি আসন পেয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। দুটি আসন পেয়েছে রাম বিলাসের লোক জনশক্তি দলও। নাগা পিপলস ফ্রন্ট এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আথাওয়ালে) দুই দলই পেয়েছে দুটি করে আসন। চারটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।

    আরও পড়ুুন: মমতা সরকার স্বৈরাচারী! কংগ্রেস নেতার গ্রেফতারের প্রতিবাদে মুখর শুভেন্দু

    নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। এই দলই ফের ফিরছে কুর্সিতে। মুখ্যমন্ত্রী নেইফুই রিও এনডিপিপি লেজিলেচার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এদিনই তিনি রাজ্যপাল লা গণেশনের কাছে জমা দিয়েছেন পদত্যাগপত্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Viral Video: বাবাকে ঠেলা গাড়িতে হাসপাতাল নিয়ে গেল ৬ বছরের একরত্তি, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও

    Viral Video: বাবাকে ঠেলা গাড়িতে হাসপাতাল নিয়ে গেল ৬ বছরের একরত্তি, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: যখন বাবা-মার সঙ্গে সন্তানের দুর্ব্যবহারের বিভিন্ন ঘটনা সামনে আসছে, তখন এক বিরল দৃশ্যের সাক্ষী হল দেশ। মধ্যপ্রদেশে তোলা একটি ভিডিও ভাইরাল (Viral Video) হল গোটা দেশজুড়ে। এক ছ বছরের ছেলে ঠেলাগাড়িতে করে বাবাকে নিয়ে গেল হাসপাতালে। এই দৃশ্য দেখে জল এল অনেকেরই চোখে। এই ভিডিও সামনে আসতেই মধ্যপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

    ভিডিওতে দেখা যায় তুঁতে শার্ট এবং পাউডার নীল ডেনিম পরা ছোট এক ছেলে ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। ঠেলা গাড়িতে রয়েছেন তার বাবা। ছেলেটির মাও উল্টো দিক থেকে ধাক্কা দিচ্ছে গাড়িতে। টলোমলো পায়েই ঘটনাটি প্রায় তিন কিলোমিটার বাবাকে ঠেলাগাড়িতে শুইয়ে ঠেলে নিয়ে যায় ওই একরত্তি। প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয় ভিডিও (Viral Video)।

     

    ভিডিতে (Viral Video) দেখা যায় শাহ পরিবারকে। এই পরিবার অ্যাম্বুলেন্সের জন্য সরকারি হাসপাতালে ফোন করে জানালেও কোনও লাভ হয়নি। ২০ মিনিট অপেক্ষা করার পর, পরিবার ওই ব্যক্তিকে একটি ঠেলাগাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

    আরও পড়ুন: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    কী জানা গেল? 

    শাহ পরিবারের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, হাসপাতালের তরফে সাফ জানানো হয় কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে ওই ব্যক্তিকে শুইয়ে হাসপাতালের দিকে রওনা দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Desi Treadmill: পৃথিবীর সবচেয়ে কম খরচের ট্রেডমিল, ভাইরাল ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন

    Desi Treadmill: পৃথিবীর সবচেয়ে কম খরচের ট্রেডমিল, ভাইরাল ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিটনেস ফ্রিকরা তাদের ফিটনেস লক্ষ্য পৌঁছতে কতই না কাঠখড় পোড়ান। আপনিও যদি ফিটনেস ফ্রিক হন, তাহলে আপনিও নিশ্চই নিয়মিত ব্যায়াম করেন। শরীরচর্চায় এখন বড় ভূমিকা পালন করে বিভিন্ন জিম ইনস্টুমেন্ট। এদের মধ্যে ট্রেডমিল (Desi Treadmill) অপরিহার্য। 

    ট্রেডমিলগুলি (Desi Treadmill) কার্ডিও প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। ট্রেডমিল কার্ডিওভাসকুলার স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে। এটি উরু, গ্লুটস এবং পেশীগুলিকে শক্তিশালী করে। এমনকি আপনি যদি ফিটনেস ফ্রিক নাও হন, শুধুমাত্র সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে স্ট্রেচিং, হাঁটা এবং দৌড়ানোর মতো সাধারণ ব্যায়াম করা আবশ্যক। অনেকে শরীর চর্চার জন্য বাড়িতেই ট্রেডমিল ইনস্টল করেন।   

    একটি সাধারণ ট্রেডমিলের (Desi Treadmill) দাম শুরু হয় ১২০০০ টাকা থেকে৷ উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে দাম আরও বাড়তে থাকে৷ কিন্তু এক ব্যক্তি এর এক সস্তা ব্যবস্থা বের করেছেন। যাতে গ্যাঁটের একটিও কড়ি খরচ করতে হবে না। রান্না ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে শরীর চর্চা।

    আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের আটকাতে রাজৌরিতে গ্রামবাসীরদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সিআরপিএফ

    কী সেই ভিডিও? 

    সম্প্রতি ভারতীয় ধনকুবের ব্যবসায়ী এবং মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও ট্যুইট করেছেন। ক্যাপশনে লেখেন, “বিশ্বের সবচেয়ে কম দামের ট্রেডমিল (Desi Treadmill)। এবং এই বছরের ইনোভেশন অ্যাওয়ার্ড ট্রফিটি যাচ্ছে…” 

     

    সেখানে যাচ্ছে, রান্নাঘরের সিঙ্কের পাশে রাখা বাসন ধোয়ার তরল সাবান। ওই যুবক এসে হঠাৎই মাটিতে ছ়়ড়িয়ে দিলেন কয়েক ফোঁটা। তার পর সিঙ্ক থেকে একটু জল নিয়ে ছিঁটিয়ে দিলেন মেঝেতে। এ বার মাটিতে সাবানের পিচ্ছিল ভাব কাজে লাগিয়ে শুরু করেছেন শরীরচর্চা। হুবহু ‘ট্রেডমিল’-এর (Desi Treadmill) মতো করে প্রথমে অল্প গতিতে হাঁটতে শুরু করলেন। তার পর ওই মেশিনে বোতাম টিপে গতি বাড়িয়ে নিচ্ছেন। কখনও দৌড়োচ্ছেন, আবার কখনও গতি কমিয়ে নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী।

    ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তরুণ প্রজন্ম থেকে প্রৌঢ়, সকলেই মজেছেন এই ভিডিওতে। মাত্র ৫২ সেকেন্ডের ভিডিওটি এখনও পর্যন্ত ৪ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Viral Video: দিদি কাঁদছে, চোখের জল মুছে দিচ্ছে ছোট্ট ভাই, আবেগে ভাসল নেটদুনিয়া

    Viral Video: দিদি কাঁদছে, চোখের জল মুছে দিচ্ছে ছোট্ট ভাই, আবেগে ভাসল নেটদুনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়া আসার ফলে আজকাল কত কিছুই না ভাইরাল হয়ে উঠছে! কখনও সেগুলি মানুষকে আনন্দে ভরিয়ে তোলে আবার কখনও তা আবেগপ্রবণ করে তোলে নেটিজেনদের। সম্প্রতি ভাইরাল হল সেরকমই এক মিষ্টি মুহূর্তের ভিডিও। এই ভিডিও-তে এক ভাই-বোনের মধুর সম্পর্ক ক্যামেরাবন্দি হয়েছে, আর যা দেখে আবেগঘন হয়ে পড়েছে নেটিজেনরা।

    ভিডিও-তে কী দেখা গেল?

    ভিডিওতে দেখা গিয়েছে, এক ২৫ বছরের মেয়ে কাঁদছে, আর তাকেই সান্ত্বনা দিচ্ছে, তাঁর ৭ বছরের ছোট্ট ভাই। আর এই আবেগ ভরা ভিডিওই নেটিজেনের কাঁদিয়ে দিয়েছে। দিদির প্রতি ভাইয়ের ভালোবাসা, যত্ন দেখে এই খুদে সবার মন জয় করে নিয়েছে।

    ভিডিওটি ইনস্টাগ্রামে PAPz নামে এক ব্যবহারকারী শেয়ার করেছেন। এটিতে দেখা যায়, ২৫ বছরের মেয়েটি চেয়ারে বসে আছে ও ছেলেটি তার দিদির পাশে দাঁড়িয়ে আছে। তাঁর মন খারাপ এবং তাঁর চোখে জল ছিল। ছেলেটি তখন তাঁর চোখের জল মুছে দেয় এবং তার দিদিকে জিজ্ঞেস করে, সে ঠিক আছে কিনা। এই ছোট ক্লিপটিতে দুই ভাইবোনের স্বার্থহীন ভালোবাসাই সবার নজর কেড়েছে।

    [insta]https://www.instagram.com/reel/Ckpif4UOdf7/?utm_source=ig_web_copy_link[/insta]

    ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারী লিখেছেন, “এটি গত বছর, ২০২১ সালে ঘটেছিল। আমার ভাই খেলছিল এবং হঠাৎ সে আমার বোনকে কাঁদতে দেখে সে সবকিছু ছেঁড়ে তার কাছে ছুটে গেল এবং সে ঠিক আছে কিনা তা দেখার করার জন্য। সে বোঝার চেষ্টা করেছিল তার কি হয়েছে। আমার দিকে তাকিয়ে বা আমাকে জিজ্ঞাসা করে আমি কিছু করেছি কি না।”

    এই ভিডিওটি ৭ নভেম্বর শেয়ার করা হয়েছিল এবং ইতিমধ্যেই এতে ৬ মিলিয়ন ভিউ এবং চার লাখেরও বেশি লাইক এসেছে। অনেক ইউজার ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ও কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “ছেলেটি জীবনে এক আদর্শ মানুষ হয়ে উঠবে।” অন্য একজন লিখেছেন, “এই মিষ্টি ছেলে এবং তাদের সুন্দর বন্ধনকে ভগবান যেন আশীর্বাদ করে!”

    এককথায় বলতে ভাই-বোনের সম্পর্ক সব সম্পর্কের থেকে একেবারেই আলাদা। এই পৃথিবীতে নিজের পরিবারের চেয়ে প্রিয় কেউ হয় না। আর পরিবারের দিদি বা দাদার সঙ্গে ভাই বা বোনের সম্পর্ক হাসি-কান্না-ঠাট্টা-আনন্দ-খুনসুটি সবেতেই ভরা। যার টানই আলাদা। আর বলাই বাহুল্য, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে ও চোখে জল এনে দিয়েছে।

  • Gujarat Election: নরেন্দ্র মোদির জনসভার প্যান্ডেল থেকে নাট-বোল্ট খোলার ভিডিও ভাইরাল, গ্রেফতার যুবক

    Gujarat Election: নরেন্দ্র মোদির জনসভার প্যান্ডেল থেকে নাট-বোল্ট খোলার ভিডিও ভাইরাল, গ্রেফতার যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে নরেন্দ্র মোদির জনসভার প্যান্ডেল থেকে নাট-বোল্ট খোলার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।  ভিডিওতে দেখা যায় ভিড়ের মাঝে এক ব্যক্তি সন্তর্পণে খুলছেন প্রধানমন্ত্রীর জনসভার প্যান্ডেলের নাট বোল্ট (Nut bolt)। এই ঘটনায় বিস্মিত গোটা দেশ। মোদির বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে অনেকে।

     

    গুজরাটের (Gujarat) বানাসকাঁথার (Banaskantha) জনসভার একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। ওই ব্যক্তি সন্তর্পণে নাট বোল্ট খোলেন। তারপর কিছুক্ষণ পরে সেই নাট বোল্ট নিয়ে চেয়ারে বসে পড়েন। ইতিমধ্যেই সেই ব্যক্তির ছবিও প্রকাশ্যে এসেছে। তারপরেই গ্রেফতার। তিনি এমন ভাবে কাজ করছিলেন যাতে কেউ দেখতে না পায়। তবে সেখানে উপস্থিত কেউ একজন ঘটনাটির ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই শুরু হয় জল্পনা। উল্লেখ্য, ৩১ অক্টোবর বানাসকাঁথায় জনসভা ছিল মোদির।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত, ভোট হবে দুই দফায়

    চলতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গুজরাট নির্বাচন। আর তার আগেই এমন ঘটনায় শঙ্কিত গোটা দেশ। এই মুহূর্তে গুজরাটে বহু প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বানাসকাঁথাতেও প্রায় ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মনে করা হচ্ছে, দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়েই এই কাজ করা হয়েছে। ভাইরাল ভিডিওই তার সবচেয়ে বড় প্রমাণ। ২০১৮ সালের জুলাই মাসেও ঠিক এমন ধরনের একটি ঘটনা ঘটে। মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সমাবেশে একটি প্যান্ডেল ভেঙে প্রায় ৯০ জন আহত হন। তখন প্রধানমন্ত্রী নিজে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছিলেন।

    ভাইরাল ভিডিওটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেন মনে করছেন, মোরবি সেতুর দুর্ঘটনার প্রতিশোধে নিতে এই ষড়যন্ত্র করা হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Car Accident: ভবিষ্যতবাণীই হল সত্যি! বিএমডব্লিউ-তে ৩০০ কিমির গতি তুলতে গিয়ে হল মর্মান্তিক মৃত্যু

    Car Accident: ভবিষ্যতবাণীই হল সত্যি! বিএমডব্লিউ-তে ৩০০ কিমির গতি তুলতে গিয়ে হল মর্মান্তিক মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভবিষ্যতবাণীই হল সত্যি! মৃত্যুর আগেই ফেসবুকে লাইফে বলেছিল “চারজনই মরব”, আর তারপরেই ঘটল মর্মান্তিক ঘটনা (Car Accident)। বিএমডব্লিউ-এর গতি সর্বোচ্চ কত হয়, তা দেখতেই এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হল চার ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। গত শুক্রবার, ১৪ অক্টোবর গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। দুঃখের বিষয় যে, মৃত্যুর আগেই তাঁদের ফেসবুক লাইফে বলতে শোনা গিয়েছিল যে, “চারো মারেঙ্গে (আমরা চারজনই মারা যাব)”। আর এটিই সত্যি হয়ে যায়।

    সম্প্রতি, সাইরাস মিস্ত্রির ভয়াবহ গাড়ি দুর্ঘটনা (Car Accident) হওয়ার পরেও যে মানুষ শিক্ষা পায়নি, তা এই ঘটনা দেখলেই বোঝা যায়। জানা যায়, গত শুক্রবার, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বিএমডব্লিউ গাড়িটি চলছিল ২৩০কিমি গতিতে। আর গাড়িতে উপস্থিত চার বন্ধু সুলতানপুর থেকে দিল্লি যাচ্ছিলেন। তাঁদের মধ্যে একজন আবার ফেসবুক লাইফ করছিলেন ও ভিডিও-তে তাঁরা বিএমডব্লিউ গাড়িটির সর্বোচ্চ গতি রেকর্ড করতে চেয়েছিলেন। তাঁরা প্রতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগ তুলেছিলেন। তবে, তাঁদের মধ্যে একজন ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে চেয়েছিলেন। তখনই তাঁকে চারজনের মরার কথাটি বলতে শোনা যায় ভিডিওতে। আর এরপরে সত্যিই এই ঘটনাটি ঘটে। একটি কন্টেইনার ট্রাক ধাক্কা দেয় বিএমডব্লিউ গাড়িটিকে, আর তারপরেই মৃত্যু হয় তাঁদের।

    আরও পড়ুন: বিয়েবাড়ির যাত্রী বোঝাই বাস পড়ল উত্তরাখন্ডের খাদে 

    সূত্রের খবর অনুযায়ী, বিহারের রোহতাসের একটি বেসরকারি মেডিকেল কলেজের ৩৫ বছর বয়সী অধ্যাপক ডাঃ আনন্দ প্রকাশ বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। ফেসবুক লাইভে তাঁদের একজনকে এও বলতে শোনা গেছে, স্পিডোমিটার পরবর্তীতে এই গানটিতে ৩০০ কিমি প্রতি ঘণ্টায় ছুঁতে পারে। আপনার সিট বেল্ট বেঁধে রাখুন। (“ইয়ে গান পে ৩০০ পাহুচা দেগা। থোড়া কানেক্ট তোহ কর, সিট বেল্ট লাগা লিজিয়ে”)। আর এর কিছুক্ষণ পরই দ্রুতগামী গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে ধাক্কা দেয়। ফলে তাঁরা চারজনই ছিটকে বেরিয়ে যায় গাড়ি থেকে, আর সেখানেই মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম আনন্দ প্রকাশ (৩৫), অখিলেশ সিং (৩৫) এবং দীপক কুমার (৩৭), চতুর্থ মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে, ডিএম জানিয়েছেন।

    অন্যদিকে, সুলতানপুরের এসপি সোমেন বর্মা জানিয়েছেন, ট্রাকচালক এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে ও তার নামে মামলাও দায়ের করা হয়েছে। ফরেন্সিক স্টেট ল্যাবরেটরির সহায়তায় বিএমডব্লিউ এবং কন্টেইনার ট্রাককে খতিয়ে দেখা হচ্ছে।

LinkedIn
Share