Tag: Virat Kohli

Virat Kohli

  • India vs England: চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া! ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে রান চান রোহিত-বিরাট

    India vs England: চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া! ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে রান চান রোহিত-বিরাট

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া শুরু হতে চলেছে ভারতের। বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) একদিনের সিরিজের প্রথম ম্যাচ। তিন ম্যাচের সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই নিচ্ছে রোহিত-গম্ভীর জুটি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার লড়াই দু’দলের ওয়ান ডে সিরিজের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিন ম্য়াচের এই ওয়ান ডে সিরিজ দু’দলের কাছেই মিনি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। কোচ হিসেবে এই সিরিজেও সোনা ফলাতে চান গম্ভীর। যা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্টে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

    রানে ফিরতে মরিয়া রোহিত-কোহলি

    অধিনায়ক রোহিতের জন্য এটা শুধুমাত্র একটি সিরিজ নয়। নিজের হারিয়ে যাওয়া জায়গা ফিরে পাওয়ার লড়াই। ২০২৩ বিশ্বকাপ থেকে অন্য ভূমিকায় দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। প্রত্যেক ম্যাচেই শুরুটা বিধ্বংসী মেজাজে করেন। যা ভারতীয় ব্যাটিংয়ের ফাউন্ডেশন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কিন্তু সম্প্রতি ছন্দে নেই রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যর্থতা কাটিয়ে রানে ফেরার চ্যালেঞ্জ হিটম্যানের সামনে। অন্যদিকে বিরাট কোহলির জন্যও চ্যাম্পিয়ন্স ট্রফি অগ্নিপরীক্ষা। তার আগে রানে ফিরতে মরিয়া থাকবেন। পরিসংখ্যান অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) সবচেয়ে সফল কোহলি। তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবেন। একদিনের সিরিজ শুরুর আগে নেটে হাই ইনটেনসিটি ট্রেনিংয়ে নিজেদের ডুবিয়ে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। নেটে দু’জনেরই পুরোনো ঝলক দেখা গেল। আগ্রাসী স্ট্রোক খেলতে দেখা যায় রোহিত, বিরাটকে। তাঁদের অনুশীলনের একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিসিসিআই।

    এগিয়ে ভারত

    ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (India vs England) পাল্লা অনেকটাই ভারী। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ১০৭ একদিনের ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৫৮ ম্যাচে জয়লাভ করেছে ভারত। ৪৪ ম্যাচে বাজিমাত করেছে ইংল্যান্ড। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই ব্যবধান বাড়াতেই মাঠে নামবে।

    ম্যাচের খুঁটিনাটি (India vs England)

    কোথায় হবে ম্যাচ: ভারত এবং ইংল্যান্ডের মধ্য়ে প্রথম একদিনের ম্যাচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

    কখন থেকে শুরু হবে ম্যাচ: ওয়ানডে সিরিজের প্রত্যেকটা ম্যাচ বেলা দেড়টা থেকে শুরু হবে। আর ম্যাচ শুরুর ঠিক আধঘণ্টা আগে টস হবে।

    কোথায় দেখবেন ম্যাচ: ভারত বনাম ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখবেন ডিজনি প্লাস হটস্টারে।

  • BCCI New Rule: কোহলির সঙ্গে মাঠে থাকবেন না অনুষ্কা! কেন এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই?

    BCCI New Rule: কোহলির সঙ্গে মাঠে থাকবেন না অনুষ্কা! কেন এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল (Indian Cricket Team)। ঘরের মাঠে প্রথমবার তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে রোহিতরা। অস্ট্রেলিয়ার মাটিতেও মুখ থুবড়ে পড়েছে দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ বিসিসিআই (BCCI New Rule) ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) কড়া নিয়মকানুন পুনরায় লাগু করতে চলেছে। ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য সফর চলাকালীন স্ত্রী-পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করছে বিসিসিআই। 

    সঙ্গে থাকবে না পরিবার

    মুম্বইয়ে নির্বাচকদের রিভিউ মিটিংয়ে নয়া নিয়ম নিয়ে কথা হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর। একটি রিপোর্টে জানা গিয়েছে, করোনার সময় জারি হওয়া নিয়মকেই আবার ফিরিয়ে আনছে বিসিসিআই। সম্পূর্ণ সিরিজের জন্য ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁদের স্ত্রী বা পরিবার। বিশেষত বিদেশ সফরের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন গোটা সিরিজ জুড়েই ক্রিকেটারদের সঙ্গে ছিলেন তাঁদের পরিবার। এবার তাতেই কোপ পড়তে চলেছে। ফলে সিরিজ জুড়ে একসঙ্গে মাঠে দেখা যাবে না বিরাট-অনুষ্কাকে।

    কেন এই নিয়ম

    বিসিসিআই (BCCI New Rule) সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি কোনও টুর্নামেন্ট বা সিরিজ চললে, তার মধ্যে ১৪ দিন ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবে তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা। কম দিনের সফরের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা নেমে আসবে ৭ দিনে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বোর্ড মনে করছে, দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।

    আরও পড়ুন: ভোকাট্টা.. ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    আর কী কী নতুন নিয়ম 

    নয়া নিয়ম (BCCI New Rule) মতো, প্রতিটি খেলোয়াড়কেই দলের সকলের সঙ্গে টিম বাসে সফর করার নিয়মও চালু করতে আগ্রহী বোর্ড। অর্থাৎ একা একা নিজের ইচ্ছামতো সফর আর করা যাবে না। দলের একতা বজায় রাখার জন্য টিম বাসে করেই প্রত্যেক ক্রিকেটারকে যাতায়াত করতে হবে। যত বড় ক্রিকেটারই হন না কেন, কাউকেই অনুমতি দেওয়া হবে না আলাদাভাবে যাওয়ার। শুধু তাই নয়। কোচ গৌতম গম্ভীরের ম্যানেজার গৌরব আরোরাকেও এবার থেকে দলের সঙ্গে এক হোটেলে রাখা হবে। বিমানযাত্রায় কোনও খেলোয়াড়ের লাগেজ ১৫০ কেজির গণ্ডি পার করলে এবার থেকে আর বিসিসিআই তাঁর ব্যয় বহন করবে না, বরং খেলোয়াড়দের নিজেদেরই এই খরচ দিতে হবে বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI: অজি-ভূমে বিরক্তিকর পারফরম্যান্স! রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে বিসিসিআই?

    BCCI: অজি-ভূমে বিরক্তিকর পারফরম্যান্স! রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে লজ্জাজনক হারের পর ভারতীয় দলের (India Cricket) প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং দলের প্রধান ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) সমালোচনার মুখে পড়েছেন। দলের খারাপ পারফরম্যান্সের ময়নাতদন্তে ব্যস্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অস্ট্রেলিয়ায় হারের দায় কার? কেন এত খারাপ খেলল দল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে বিসিসিআই। তবে বোর্ড সূত্রে খবর, একটি সিরিজের খেলা বিচার করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই। তারা দলকে সময় দিতে চাইছে।

    দলের খারাপ পারফরম্যান্স

    টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাদের সবচেয়ে খারাপ সিজন নিয়ে ভারতীয় দল বছর শেষ করেছে। ভারতীয় দল ১২ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল। প্রথমবার ভারতীয় দল তার ঘরের মাঠে তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শিকার হয়। এর পরই ভারত ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া করে। এই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে না ভারত। কাঠগড়ায় বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। তাঁদের ভবিষ্যৎ কী? বোর্ডের সিদ্ধান্তের উপরেই সব কিছু নির্ভর করছে।

    ব্যর্থ কোহলি-রোহিত

     অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মা। ন’টি ইনিংসে ১৯০ রান করেছেন কোহলি। তার মধ্যে পার্‌থে দ্বিতীয় ইনিংসে ১০০ রান রয়েছে। অর্থাৎ, বাকি আটটি ইনিংসে মাত্র ৯০ রান করেছেন তিনি। রোহিতের অবস্থা আরও খারাপ। পাঁচটি ইনিংসে মাত্র ৩১ রান করেছেন তিনি। সিডনিতে শেষ টেস্টে দলের বাইরে থাকতে হয়েছে অধিনায়ককে। 

    গম্ভীরকে নিয়েও জল্পনা

    দলের (BCCI) খারাপ পারফরম্যান্সের দায় এড়াতে পারছেন না কোচ গৌতম গম্ভীরও। নিশানায় তাঁর বেছে নেওয়া সাপোর্ট স্টাফেরাও। দ্রাবিড়ের হাত থেকে দায়িত্ব নেওয়ার পর গম্ভীর জমানাতে শুধুই ব্যর্থতা। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তিনটে লজ্জাজনক সিরিজ হার। ২৬ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারে ভারত। ঘরের মাঠে প্রথমবার ০-৩ এ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর এবার বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। 

    বোর্ডের অন্দরে গুঞ্জন

    বোর্ডের (BCCI) এক সূত্র জানান, ‘অস্ট্রেলিয়ায় ব্যর্থতা নিয়ে একটা রিভিউ মিটিং হবে। তবে কারোর ওপর কোপ পড়বে না। আলোচনা চলছে। কিন্তু একটা সিরিজে ব্যাটারদের ব্যর্থতার জন্য কোচকে ছাঁটাই করা যায় না। গৌতম গম্ভীর কোচ থাকছে। ইংল্যান্ড সিরিজে খেলবে বিরাট, রোহিত। রোহিত, কোহলি দীর্ঘ দিন ভারতীয় ক্রিকেটকে টেনেছে। তাই ওদের কারও শাস্তি হবে না। আমাদের ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফি।’ নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্তার কথায় বোঝা যাচ্ছে, গম্ভীর, বিরাট, রোহিতকে আরও কিছুটা সময় দিতে চাইছে বিসিসিআই।

    আরও পড়ুন: শহরে পারদ পতন, পৌষ সংক্রান্তির আগে হাওয়া বদল বঙ্গে, কী পূর্বাভাস আলিপুরের?

    ঘরোয়া ক্রিকেটে খেলুক বিরাট- রোহিত

    ব্যাটে রান নেই। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বর্ডার-গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ দুই তারকা ক্রিকেটার (India Cricket)। যার ফলে লাল বলের ক্রিকেট তো বটেই, এমনকী সাদা বলের ক্রিকেটে তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি যা তাতে একদিনের ক্রিকেটেও খুব বেশি দিন দেখা নাও যেতে পারে আধুনিক ক্রিকেটের দুই সেরাকে। এমন পরিস্থিতিতে কোনও রাখঢাক না করেই দুই সুপারস্টারকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেন তাঁদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী জানালেন, অবসর তাঁদের হাতে থাকলেও, নিজেদের কেরিয়ার এবং সুনাম ফেরাতে অবিলম্বে ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত রোহিত এবং বিরাটের। রবি শাস্ত্রী বলেন, ‘সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটে ফেরা উচিত। দীর্ঘ বছর ধরে টেস্ট ক্রিকেট খেললে, ঘরোয়া ক্রিকেটে খেলা গুরুত্বপূর্ণ। তার দুটো কারণ আছে। বর্তমান প্রজন্মের সঙ্গে খেলার সুযোগ পাওয়া যায়। পাশাপাশি তরুণ প্রজন্মের সঙ্গে খেললে নিজের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করা যায়। আত্মবিশ্বাস বাড়ে।’ ২০১৬ সালে শেষবার ঘরোয়া ক্রিকেটে খেলেন রোহিত। ২০১২ সালের পর আর খেলেননি কোহলি। স্পিনের সামনে দুর্বিষহ দেখাচ্ছে বিরাট এবং রোহিতকে। গোটা বছরই হিমশিম খায় তাঁরা। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ মনে করেন, স্পিনের বিরুদ্ধে টাচ ফেরত পেতে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত দুই তারকার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Australia: ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের, সিডনিতে কি আর বল করতে পারবেন বুমরা?

    India vs Australia: ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের, সিডনিতে কি আর বল করতে পারবেন বুমরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিডনিতে (India vs Australia) অপ্রত্যাশিত পিচ। যেখানে মূলত স্পিন সহায়ক পিচ দেখা যায়। এ বার পেস বাউন্সি গ্রিন টপ। ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। প্রথম ইনিংসে ভারত মাত্র ১৮৫ রানেই অলআউট। তখনও মনে হয়েছিল, এক তরফা ম্যাচ হতে চলেছে। যদিও দ্বিতীয় দিন খেলা ঘুরে গেল পুরোপুরি। এখান থেকে যে কেউ জিততে পারে। তবে বুমরার চোটে কিছুটা হলেও পাল্লা ভারি অজিদের।

    দুরন্ত বোলিং সিরাজদের

    প্রথম দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ভারতের দাপট। বোলাররা যেমন দুর্দান্ত তেমনই ক্যাচিং। স্লিপ কর্ডনে লোকেশ রাহুল, বিরাট কোহলি এবং গালিতে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ক্যাচ নেন। স্টিভ স্মিথ অনবদ্য ব্যাটিং করছিলেন। ৫ রানের জন্য টেস্টে দশ হাজার ক্লাবে ঢোকা হয়নি স্মিথের। হয়তো দ্বিতীয় ইনিংসে সেই কীর্তি গড়বেন। অভিষেক টেস্ট খেলতে নামা বিউ ওয়েবস্টারের হাফসেঞ্চুরি। তাতেও অবশ্য লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮১ রানেই শেষ তাদের ইনিংস।

    বুমরার চোট নিয়ে চিন্তা

    সিডনির টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে অসহায় দেখিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে। তবে এই ইনিংস চিন্তায় রেখেছে ভারতকেও। মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই চোটের জন্য মাঠ ছাড়তে হয় বুমরাকে। স্ক্যান করাতে হাসপাতালেও নিয়ে যেতে হয় তাঁকে। আর বল করতে পারেননি। মাঠ ছাড়ার আগে ৩৩ রানে ২ উইকেট নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর পরিবর্তে দলের কঠিন সময়ে এদিন ফের ক্যাপ্টেন ব্যান্ড হাতে নেন কোহলি। বুমরার অভাব এদিন অবশ্য বুঝতে দিলেন না সিরাজেরা। হায়দ্রাবাদের জোরে বোলার ৫১ রানে ৩ উইকেট নিলেন। কাঁধে কাঁধ দিয়ে লড়লেন প্রসিদ্ধ (৪২ রানে ৩ উইকেট) এবং নীতীশও (৩২ রানে ২ উইকেট)। অস্ট্রেলিয়াকে বাড়তে দিলেন না বোলারেরা। 

    মান বাঁচানোর লড়াই

    সিডনি টেস্টের দ্বিতীয় দিন ৮০ ওভার খেলা হল। উঠল ৩১৩ রান। আর উইকেট পড়ল ১৫টি। সিডনিতে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতের টপ অর্ডার। পন্থের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তুলে নিয়েছে ভারত। সব মিলিয়ে লিড ১৪৫। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর। এখন প্রশ্ন একটাই বুমরা কি পারবেন বল করতে? বোলারদের হাতেই যে এখন ভারতের মান বাঁচানোর লড়াই।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Australia: ব্রিসবেনে ব্যাটিংয়ে মনোনিবেশ ভারতের, দেড় ঘণ্টা নেটে অনুশীলন কোহলির

    India vs Australia: ব্রিসবেনে ব্যাটিংয়ে মনোনিবেশ ভারতের, দেড় ঘণ্টা নেটে অনুশীলন কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে শুরু পারথে দ্বিতীয় ইনিংস বাদে অস্ট্রেলিয়াতেও (India vs Australia) তিনটি ইনিংসেই ব্যর্থ ভারতের ব্যাটিং। তাই ব্রিসবেন টেস্টের আগে দলের ব্যাটিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। বিরাট কোহলি দেড় ঘণ্টা ব্যাট করেছেন। অনেক ক্ষণ ব্যাট করেছেন রোহিত শর্মাও। যে কোনও মূল্যে ব্রিসবেনে নিজেদের নামের প্রতি সুবিচার করতে চান রোহিত ও বিরাট।

    পুরোদমে অনুশীলন শুরু

    ব্রিসবেনে পৌঁছেই পুরোদমে অনুশীলন শুরু করেছে ভারত। বুধবার অনুশীলনের শুরুতে ক্রিকেটাররা গোল হয়ে দাঁড়ান। সেখানে কথা বলেন কোহলি। ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেন। তার পরে শুরু হয় অনুশীলন। প্রথমে গা গরম করেন ক্রিকেটাররা। তার পরে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে দেখা যায় কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুলদের। ইনিংসে ওপেন করার মতোই নেটেও সকলের আগে নামেন যশস্বী জয়সওয়াল ও রাহুল। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন তাঁরা। মাঝে মাঝে কোচ গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে। রোহিত নেটে ব্যাটিং শুরু করেন স্পিনারদের বিরুদ্ধে। এর থেকেই স্পষ্ট ব্রিসবেনেও মিডল অর্ডারে খেলতে দেখা যাবে তাঁকে। 

    দীর্ঘ অনুশীলন বিরাটের

    নেটে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করেন কোহলি। প্রায় দেড় ঘণ্টা ছিলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে বেশি নজর দিচ্ছিলেন তিনি। পাশাপাশি ব্যাকফুটে খেলার চেষ্টাও করছিলেন। বেশ কয়েকটি কাট-পুল খেলেন তিনি। থ্রো-ডাউন বিশেষজ্ঞ থেকে শুরু করে দলের বোলারদের সামনে ব্যাট করেন কোহলি। শেষ আধ ঘণ্টা কোহলি নিজের শট খেলার দিকে জোর দেন। বেশ কয়েকটি কভার ড্রাইভ মারতে দেখা যায় তাঁকে। দেড় ঘণ্টা পরে নেট থেকে বেরিয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে।

    স্পিনার বুমরা

    ব্রিসবেনে অনুশীলনে স্পিনার বুমরাকে দেখা যায়। রবিচন্দ্রন অশ্বিনের অফ স্পিনের পাশাপাশি লেগ স্পিন করতে থাকেন বুমরা। তখন অবশ্য কেউ ব্যাট করছিলেন না। কয়েকটি স্পিন বল করার পর নিজের স্বাভাবিক পেস বল করেন বুমরা। চলতি সিরিজে প্রথম টেস্টে ১২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। রোহিত শর্মা না থাকায় সেই টেস্টে ভারতের অধিনায়কও ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে ৪টি উইকেট নিয়েছেন তিনি। ব্রিসবেনেও বুম বুম বুমরা শো- দেখাতে চান তিনি। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর, শনিবার থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই সিরিজ দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ আপাতত ১-১ রয়েছে। সেই কারণে ব্রিসবেনে জেতার লক্ষ্যে নামবে দু’দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Border-Gavaskar Trophy: ১৪০ কোটি ভারতবাসীর গর্ব! বন্ধু অ্যালবানিজের সঙ্গে রোহিতদের দেখে খুশি মোদি

    Border-Gavaskar Trophy: ১৪০ কোটি ভারতবাসীর গর্ব! বন্ধু অ্যালবানিজের সঙ্গে রোহিতদের দেখে খুশি মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধু অ্যালবানিজকে রোহিত-কোহলিদের সঙ্গে গল্প করতে দেখে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে সে কথা জানালেনও তিনি। ক্রিকেট এখন ভারতের সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গ। রোহিত-কোহলিরা দেশবাসীর কাছে গর্বের। ১৪০ কোটি ভারতবাসী মেন ইন ব্লু-এর জন্য গর্বিত। মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ায় ভালো শুরু করেছে ভারত। বর্ডার-গাভাসকর সিরিজে (Border-Gavaskar Trophy) পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই উদ্দেশে ক্যানবেরায় পৌঁছেছে ভারতীয় দল। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়েছিলেন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরা-রা। সেখানে রোহিতদের কাছ থেকেই বন্ধু মোদির খোঁজ নেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

    অজি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

    প্রত্যেকবারই অস্ট্রেলিয়া সফরে এলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার রেওয়াজ রয়েছে ভারতীয় দলের। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই রোহিতদের সতর্ক করেন অ্যালবানিজ। সরাসরি না বললেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বোঝাতে চেয়েছেন, ভারতীয় দলকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। তিনি বলেন, “অসাধারণ একটা ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে প্রধানমন্ত্রী একাদশ। ওদের কাজ খুবই কঠিন হতে চলেছে। তবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগেই বলেছিলাম, জোরকদমে অজিদের সমর্থন করতে চলেছি যাতে ওরা জিততে পারে।”

    কোহলি-অ্যালবানিজ গল্প

    ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অ্যালবানিজের পরিচয় করিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। কোহলির সামনে এসে অ্যালবানিজ বলেন, “পারথে দারুণ সময় কাটিয়েছো তুমি। মনে হচ্ছিল আমাদের কষ্টটা যেন যথেষ্ট ছিল না।” কোহলি হাসতে হাসতে বলেন, “আমি সব সময় কিছুটা মশলা যোগ করার চেষ্টা করি।” এ কথা শুনে দু’জনেই হাসতে থাকেন। কোহলির ভক্ত অস্ট্রেলিয়ার সহকারী বিদেশমন্ত্রী টিম ওয়াটসও। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও ভক্ত। কোহলিকে সামনে পেয়ে আর নিজেকে সামলাতে পারেননি ওয়াটস। ভারতের প্রাক্তন অধিনায়কের কাছে এসে ছবির জন্য অনুরোধ করেন। কোহলিও হাসিমুখে সম্মতি জানান। কোহলির সঙ্গে ছবি তোলার পর সমাজমাধ্যমে পোস্ট করেছেন উচ্ছ্বসিত ওয়াটস। সঙ্গে জুড়ে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি পরা নিজের আরও একটি ছবি।

    ভারত-অস্ট্রেলিয়ার লম্বা ইতিহাস 

    খেলাধুলো হোক বা বাণিজ্য, ভারত এবং অস্ট্রেলিয়ার লম্বা ইতিহাস রয়েছে, বলে জানান ভারত অধিনায়ক রোহিত। পার্লামেন্ট হাউসে ভাষণের সময় রোহিত বলেন, “আমরা পৃথিবীর এই অংশে বার বার আসতে পছন্দ করি। ক্রিকেট খেলার পাশাপাশি সংস্কৃতিও শেখার চেষ্টা করি। অবশ্যই অস্ট্রেলিয়ায় এসে খেলা অন্যতম কঠিন কাজ। এখানকার সমর্থকদের আবেগ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা আমাদের খুব ভালো লাগে। তাই এখানে এসে খেলা খুব কঠিন।” রোহিত আরও বলেছেন, “গত সপ্তাহে আমরা এখানে সাফল্য পেয়েছি। ছন্দটা ধরে রাখতে চাই। সামনের কয়েকটা সপ্তাহে ক্রিকেট খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিনোদন দিতে চাই। কাজটা সহজ নয়। তবে আমরা ভালো ক্রিকেট খেলতে তৈরি।”

    অনুশীলনে ফিরলেন গিল

    পারথ টেস্ট জয়ের আনন্দ তুলে রেখে এ বার মিশন অ্যাডিলেড নিয়ে ভারতের ভাবার পালা। ক্যানবেরায় পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সেখানে এবার দিন দুয়েকের প্র্যাক্টিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। শুক্রবার ক্যানবেরায় অনুশীলন করে ভারত। শুভমনকে শুক্রবার অনুশীলনে দেখা গিয়েছে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন শুভমন গিল। প্রথম টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। ভারতের তরুণ ব্যাটার দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ফিরলেন। তবে অ্যাডিলেডে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। অ্যাডিলেড টেস্ট খেলা হবে গোলাপি বলে। সেই কারণে ক্যানবেরার প্রস্তুতি ম্যাচটিও হবে গোলাপি বলে। ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। ২ ডিসেম্বর ভারত রওনা দেবে অ্যাডিলেডের উদ্দেশে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ICC Ranking: আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে বুমরা, ব্যাটারদের তালিকায় দুইয়ে যশস্বী

    ICC Ranking: আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে বুমরা, ব্যাটারদের তালিকায় দুইয়ে যশস্বী

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটা টেস্টে বড় জয়েই বদলে গেল ছবিটা। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) ফের দাপট ভারতীয়দের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬১ রানের ইনিংস খেলে সকলকে চমকে দিয়েছেন যশস্বী। তারই ফলস্বরূপ আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর টেস্ট বোলার আবার যশপ্রীত বুমরা। আর এখনও পর্যন্ত জীবনের সেরা স্থান, টেস্ট ব্যাটারদের তালিকায় দুই নম্বরে যশস্বী জয়সওয়াল।

    সিংহাসনে বুমরা

    প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বল হাতেও অস্ট্রেলীয় ব্যাটারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন বুমরা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে একাই আয়োজকদের ইনিংসে ধস নামিয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন। তাঁর এই সাফল্য স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে টপকে আবার শীর্ষে চলে এলেন বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রাবাডার সংগ্রহ ৮৭২ রেটিং পয়েন্ট। ক্রমতালিকায় তৃতীয় স্থানে নেমে যাওয়া হ্যাজেলউডের রেটিং পয়েন্ট ৮৬০। রবিচন্দ্রন অশ্বিন ৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। বুমরা এবং অশ্বিন ছাড়াও টেস্ট বোলারদের তালিকার প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আর এক ভারতীয়। এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৪।

    যশস্বীর যাদু

    আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। দু’ধাপ এগিয়ে ২২ বছরের ওপেনার এখন দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫।  সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির যোগ্য উত্তরসূরি। ভয়ডরহীন ক্রিকেট, ব্যাটিং দক্ষতায় সচিন-বিরাটের পথেই হাঁটছে তরুণ বাঁহাতি ওপেনার। এমনই দাবি ভারতের প্রাক্তন হেডকোচে গ্রেগ চ্যাপেলের। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর সংগ্রহ ৯০৩ রেটিং পয়েন্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ঋষভ পন্থও। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে পন্থ। 

    আরও পড়ুন: ‘প্রজ্ঞান’-এর চেয়ে ১২ গুণ ভারী হবে চন্দ্রযান ৪-এর রোভার! জানাল ইসরো, আর কী কী পরিবর্তন?

    পারথে বিরাট ইনিংস

    পারথে অনবদ্য সেঞ্চুরির সুবাদে এক লাফে অনেকটা উঠে এসেছেন বিরাট কোহলিও। নিউজিল্যান্ড সিরিজে খারাপ পারফরম্যান্সের জেরে দীর্ঘদিন বাদে প্রথম কুড়ি থেকে ছিটকে ২২ নম্বরে নেমে গিয়েছিলেন বিরাট। পারথে সেঞ্চুরি করে একধাক্কায় ৯ ধাপ উপরে উঠে ১৩ নম্বরে জায়গা পেয়েছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় প্রথম দু’টি স্থান আগের মতোই রবীন্দ্র জাদেজা এবং অশ্বিনের দখলে। এক ধাপ এগিয়ে সাত নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Border Gavaskar Trophy: সবার আগে পারথে কিং কোহলি, দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন না রোহিত

    Border Gavaskar Trophy: সবার আগে পারথে কিং কোহলি, দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন না রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: সতীর্থদের ছাড়াই সবার আগে ডনের দেশে অনুশীলন শুরু করলেন কিং কোহলি। ফর্মে ফিরতে মরিয়া তিনি। গোটা বছরে মাত্র দুটো অর্ধশতরান। বাংলাদেশের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খারাপ পারফরম্য়ান্স। এবার সামনে বর্ডার-গাভাস্কর ট্রফি (Border Gavaskar Trophy)। প্রথম টেস্ট যেখানে হবে, সেই পার্থে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। রবিবার পারথে পৌঁছে সোমবারা থেকেই নিজের মতো করে ক্রিকেট চর্চা শুরু করেছেন কোহলি। অজি-ভূমে রানের খরা কাটানোই লক্ষ্য বিরাটের।

    বিরাট-চর্চা

    বিরাটের ব্যাটে বারুদ যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারে। সাম্প্রতিক সময়ে ব্যাটে রান না থাকলেও বিরাট সব সময়ই প্রতিপক্ষের মূল লক্ষ্য। ২০১১-২০২০ অবধি বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশের মাটিতে ১৩টি ম্যাচ খেলেছেন। সেখানে ২৫টি ইনিংসে ১৩৫২ রান করেন বিরাট। রয়েছে ৬টি শতরান ও ৪টি অর্ধশতরান। অজি-ভূমে বিরাটের সর্বাধিক ইনিংস ১৬৯। এবার সেই ইনিংসকে ছাপিয়ে যেতে হবে কোহলিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে অস্ট্রেলিয়ায় ভালো ফল করতেই হবে বিরাটদের। 

    প্রথম ম্যাচে নেই রোহিত!

    ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। দলের সঙ্গে যাননি শুধু এক জনই। তিনি অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক কারণে কিছুদিন ছুটি চেয়েছিলেন রোহিত। কোচ গৌতম গম্ভীরও নিশ্চত নন অধিনায়াককে কবে থেকে পাওয়া যাবে, সেই বিষয়ে। তিনি শুধু এটা জানিয়েছেন, প্রথম টেস্টে রোহিত যদি খেলতে না পারেন, তা হলে অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা। সেক্ষেত্রে যশস্বীর সঙ্গে ওপেন করবেন কে এল রাহুল অথবা অভিমুন্য ঈশ্বরণ। মঙ্গলবার থেকেই ভারতীয় দলের অনুশীলন শুরু করার কথা। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফি। প্রথম টেস্ট পারথে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rohit Virat: অস্ট্রেলিয়ায় ব‍্যর্থ হলেই ছাঁটাই! দাবি উঠছে রোহিত-বিরাটের অবসরের, কী ভাবছে বোর্ড?

    Rohit Virat: অস্ট্রেলিয়ায় ব‍্যর্থ হলেই ছাঁটাই! দাবি উঠছে রোহিত-বিরাটের অবসরের, কী ভাবছে বোর্ড?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে এক যুগ পর সিরিজ হারল ভারত। শুধু হার নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ টেস্ট সিরিজের ফল। পুরোপুরি ব্যর্থ ব্যাটিং অর্ডার। চূড়ান্ত ফেল ‘রো-কো’ (রোহিত-কোহলিকে একসঙ্গে এই নামেই ডাকা হয়) জুটি। যা নিয়ে নেটিজেনদের কটাক্ষের শেষ নেই। অনেকেরই দাবি, এবার সরে দাঁড়াক বিরাট-রোহিতরা। এই আবহেই বিসিসিআই সূত্রে খবর, আগামী দিনে জাতীয় দলের দরজা পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে। অস্ট্রেলিয়া সফরের পরেই ভারতীয় দলের কিছু সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যত ঠিক হয়ে যাবে। 

    কী ভাবছে বোর্ড

    নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে চলেছে বোর্ড। পরবর্তী টেস্ট বিশ্বকাপের আগে ধীরে ধীরে সিনিয়রদের সরিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে তারা। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া সফর রোহিত, কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার কাছে শেষ সুযোগ হতে পারে। প্রত্যেকেই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্বে। খারাপ ফল হলেই কোপ পড়তে পারে তাঁদের উপর। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দল রওনা দেওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হার যে বড়সড় ধাক্কা তাতে সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষিত। সেখানে বদলের কোনও সম্ভাবনা নেই। যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারে, তা হলে নিশ্চিত থাকুন চার সিনিয়র ক্রিকেটার পরবর্তী ইংল্যান্ড সফরের বিমানে উঠবে না। হয়ত, ওই চার জন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলল।” 

    ভারতীয় ক্রিকেট প্রেমীদের দাবি

    দেশের মাটিতে পরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ৫টি টেস্ট ম্যাচ খেলল টিম ইন্ডিয়া (Team India)। এই পাঁচ টেস্টে দুই তারকা রোহিত ও  বিরাটের পরিসংখ্যান ভারতীয় ক্রিকেট প্রেমীদের যথেষ্ট রাগের কারণ হতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপ হওয়ার পর কোহলি ও রোহিতের উপর চটেছেন ভক্তরাও। রোহিত শর্মা দেশের মাটিতে শেষ ৫ টেস্ট ম্যাচে ১০ ইনিংসে করেছেন ১৩৩ রান। গড় ১৩.৩০। সর্বাধিক রান ৫২। যা এসেছিল বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে। এ বছরের মার্চে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত।

    অন্যদিকে ভারতের মাটিতে বিরাট কোহলির শেষ ৫ টেস্ট ম্যাচে যদি নজর রাখা হয়, তা হলে দেখা যাবে তিনি ২১.৩৩ গড়ে করেছেন ১৯২ রান। তাঁর সর্বাধিক স্কোর ৭০। যা এসেছিল বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে। ২০২৩ সালের জুলাইতে পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ টেস্ট শতরান করেছিলেন বিরাট। এই আবহে রোহিত-বিরাট ম্যাজিকে পড়েছে টান। নেটিজেনদের দাবি, এবার ‘রো-কো’ জুটির থামা উচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    IPL 2025: কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার এখন রিঙ্কু! আইপিএল ২০২৫ নিলামের আগে কোন দলের হাতে কত টাকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দিল কেকেআর। এমনকি ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাও এখন রিটেনার নন। কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ারের নাম এখন রিঙ্কু সিং। তাঁকে দেওয়া হল ১৩ কোটি। তবে কী ভবিষ্যতে কেকেআর অধিপতি রিঙ্কু! এমন কথাও শোনা যাচ্ছে ক্রীড়া মহলে। ইতিমধ্যেই আগামী আইপিএলের জন্য রিটেনার লিস্ট প্রকাশ করেছে ১০ দল। কেউ ধরে রেখেছে ছ’জন ক্রিকেটারকে, কেউ আবার রেখেছে মাত্র দু’জনকে। 

    কোন দলে কোন কোন ক্রিকেটার

    আগামী আইপিএলে ৬জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা।  রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে রেখেছে তারা। রিঙ্কুকে ধরে রাখতে হলে কেকেআরকে ন্যূনতম ১১ কোটি দিতে হত। নাইটরা রিঙ্কুকে যে হারাতে চাইবেন না, তা জানাই ছিল। শুধু টিমে রেখে দেওয়া নয়। বাড়তি সম্মান ও মাইনে দুইই একসঙ্গে বাড়ানো হল। রিঙ্কুকে ১৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। আগে ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি। ১২ কোটি ৪৫ লক্ষ টাকা আয় বাড়ল তাঁর। এ ছাড়াও বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখেছে কলকাতা। তিন জনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে।  দু’জনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর। মোট খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। কেকেআর-এর হাতে রয়েছে ৫১ কোটি টাকা।

    কার হাতে কত টাকা

    পাঞ্জাব কিংসের হাতে রয়ছে ১১০.৫ কোটি টাকা। মাত্র দু’জন ক্রিকেটারকে ধরে রেখেছে পাঞ্জাব। শশাঙ্ক সিং এবং প্রভসিমরন সিংকে রেখেছে তারা। দু’জনেই আনক্যাপড (যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি) ক্রিকেটার। শশাঙ্ককে দেওয়া হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা। প্রভসিমরনকে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। পাঞ্জাবের খরচ হয়েছে ৯ কোটি ৫০ লক্ষ টাকা।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ৮৩ কোটি টাকা। তিন জন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। সেই সঙ্গে রজত পাটীদারকে ১১ কোটি টাকা দিয়ে রেখেছে। আনক্যাপড যশ দয়ালকে রেখেছে ৫ কোটি টাকা। ক্রিকেটার ধরে রাখার জন্য বেঙ্গালুরু মোট ৩৭ কোটি টাকা খরচ করেছে।

    দিল্লি-গুজরাট-চেন্নাই-মুম্বইয়ের অন্দর মহল

    দিল্লি ক্যাপিটালস চার জন ক্রিকেটারকে ধরে রেখেছে। গত বারের অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে তারা। অক্ষর প্যাটেলকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে রেখেছে তারা। স্পিনার কুলদীপ যাদবকে তারা রেখেছে ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে। ট্রিস্টান স্টাবসকে ১০ লক্ষ টাকা রাখল দিল্লি। সেই সঙ্গে রেখেছে বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে। তাঁকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। চার জন ক্রিকেটারকে ধরে রাখতে ৪৭ কোটি টাকা খরচ হয়েছে দিল্লির। হাতে আছে ৭৩ কোটি টাকা।

    পাঁচ জনকে ধরে রেখেছে চেন্নাই। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারকে আনক্যাপড হিসাবে রাখা যাবে বলে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই ধোনি এবারে আনক্যাপড। ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে রাখা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিসা পাথিরানা (১৩ কোটি) এবং শিবম দুবেকে (১২ কোটি)। চেন্নাই সুপার কিংস-এর হাতে রয়েছে ৫৫ কোটি টাকা।

    আরও পড়ুন: নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? রাজ্যের সরকারি ছুটিই বা কতদিন?

    পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। এনরিক ক্লাসেনকে ২৩ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। প্যাট কামিন্সকে তারা দিয়েছে ১৮ কোটি টাকা। অভিষেক শর্মা পেয়েছেন ১৪ কোটি টাকা। ট্রেভিস হেড ১৪ কোটি টাকা পেয়েছেন। পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। তিনি পাবেন ১৮ কোটি টাকা। সূর্যকুমার যাদবকে ১৬ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে রেখেছে মুম্বই। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে তারা রেখেছে ১৬ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে। হায়দরাবাদ ও মুম্বই দুই দলের হাতেই রয়েছে ৪৫ কোটি করে টাকা। ছ ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১৮ কোটি টাকা দিয়ে রেখেছে তারা। যশস্বী জয়সওয়ালও একই টাকা পাবেন। রাজস্থান রয়্যালস-এর হাতে আছে ৪১ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share