Tag: Vodafone

Vodafone

  • TRAI: বড় ঘোষণা ট্রাইয়ের! অযাচিত ফোন কল থেকে রেহাই পেল আমজনতা 

    TRAI: বড় ঘোষণা ট্রাইয়ের! অযাচিত ফোন কল থেকে রেহাই পেল আমজনতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: অযাচিত ফোন কল বা মেসেজে জেরবার অনেকেই। আপনার ফোন নম্বর লটারিতে জিতেছে ১ কোটি টাকা! এমন মেসেজ প্রত্যেকেই পান। বোঝা যায় এগুলো ভুয়ো! তাই মেসেজ বা ফোন এড়াতে আমরা সাধারণত নম্বরগুলো ব্লক করে দিই। কিন্তু তাতে কী? প্রতারকরা আবার নতুন নম্বর থেকে মেসেজ করে। আবার ঋণের প্রলোভন দেখিয়েও ফোন আসে, কখনও বা আসে পণ্য পরিষেবার বিজ্ঞাপন। এবার এইসব ভুয়ো ফোন কল থেকে রেহাই পেতে চলেছেন গ্রাহকরা। অন্তত এমনটাই জানা যাচ্ছে ট্রাইয়ের (TRAI) সূত্রে। ১ মে, সোমবার থেকে নয়া নিয়ম চালু করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। 

    কীভাবে মিলবে রেহাই?

    সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ট্রাইয়ের (TRAI) নির্দেশ, প্রতিটি ফোনকল এবং মেসেজে বাধ্যতামূলকভাবে বসাতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ছাঁকনি। শোনা যাচ্ছে, ভুয়ো কল রুখতে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এবং জিয়োর সঙ্গে হাত মেলাতে চলেছে ট্রুকলার। এতে ভুয়ো ফোনের উৎস শনাক্ত করতে সুবিধা হবে। এছাড়া, প্রোমোশনাল কলের জন্য ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার না করার কথা জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। এতে মোবাইল ব্যবহারকারীরা সহজেই চিনতে পারবেন অযাচিত কল। ফলে, সারাদিনের ব্যস্ততার মাঝে অগণিত মানুষ মুক্তি পাবেন এই ধরনের স্প্যাম কল থেকে।

    টেলিকম সংস্থাগুলি কী ভাবছে?

    ট্রাই (TRAI) সূত্রে খবর, এই AIML স্প্যাম ফিল্টারগুলি ইনস্টলিংয়ের ট্রায়াল এক্কেবারে শেষ পর্যায়ে রয়েছে। তার জন্য ভোডাফোন আইডিয়া বা Vi ইতিমধ্যেই Tenla Platforms-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে, ট্রাইয়ের (TRAI) নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যে রাজি হয়েছে এয়ারটেল এবং রিলায়েন্স জিয়োর মতো টেলিকম সংস্থাগুলি। গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাবিশিষ্ট (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) স্প্যাম ফিল্টার পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে এয়ারটেল। অন্য দিকে, জিয়োর গ্রাহকদের জন্য শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mobile Users: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

    Mobile Users: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

    মাধ্যম নিউজ ডেস্ক: একমাসে ৭৫ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারীর (Active Mobile Users) সংখ্যা কমল দেশে। এমনটাই জানাল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India)। চারমাসে এই প্রথম কমল এই সংখ্যা। এমনই তথ্য উঠে আসছে একটি গবেষণার রিপোর্ট থেকে।

    জানা গিয়েছে, এপ্রিল মাসে এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন (Vodafone) ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ৩১ লক্ষ এবং ৩৮ লক্ষ কমেছে। জিও (Jio) ব্যবহারকারীর সংখ্যায় কোনও তারতম্য দেখা যায়নি এপ্রিল মাসে। গোটা দেশে ওই মাসে মোবাইল ফোনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০১ কোটিরও বেশি ছিল।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    বিশেষজ্ঞদের মতে, এই নিয়ে ১০ বছরে দ্বিতীয়বার মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমল টেলিকম সংস্থাগুলির। প্রথমবার ২০২০-র এপ্রিল মাসে কোভিডের লকডাউন ঘোষণার পরে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমেছিল।

    আরও পড়ুন: আলবিদা ইন্টারনেট এক্সপ্লোরার! নস্টালজিক নেটদুনিয়া

    বেশ কিছুদিন ধরেই মন্দার মুখ দেখছে এয়ারটেল। দৈনিক ব্যবহারকারীর সংখ্যা আগেই কমেছে এই সংস্থার। ভিজিটর লোকেটর রেজিস্টার থেকে ব্যবহারকারীর পরিসংখ্যান পাওয়া যায়। কিন্তু কেউ যদি নেটওয়ার্ক কভারেজ স্থানের বাইরে থাকেন বা ফোনটি বন্ধ রাখেন তাহলে তাঁর বিষয়ে কোনও তথ্য পাওয়া যাবে না।  

    যেহেতু এপ্রিল ভ্রমণের মরসুম, তাই যেসব উপভোক্তারা ঘুরতে গিয়ে নেটওয়ার্কের বাইরে থাকবেন তাঁদের সক্রিয় ব্যবহারকারী হিসেবে ধরা যাবে না। কারণ তাঁদের কোনও তথ্য পাবে না টেলিকম সংস্থাগুলি। সেই কারণেও সংখ্যায় পতন হতে পারে। 

    গত কয়েক বছরেই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৬০ লক্ষ থেকে ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এতে সবচেয়ে বেশি কৃতিত্ব জিওর। জিও এবং এয়ারটেলের একবছরে যথাক্রমে ১১ লক্ষ এবং প্রায় ১৭ লক্ষ গ্রাহক বেড়েছে। ভোডাফোন উল্টে একবছরে ১৭ লক্ষ গ্রাহক হারিয়েছে। 

      

LinkedIn
Share