Tag: Walmart

Walmart

  • US Shooting: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ হামলা, ওয়ালমার্ট স্টোরে এলোপাথারি গুলিতে মৃত অন্তত ১০

    US Shooting: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ হামলা, ওয়ালমার্ট স্টোরে এলোপাথারি গুলিতে মৃত অন্তত ১০

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বন্দুকবাজ হামলার (US Shooting) সাক্ষী হল যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ায় ওয়ালমার্টে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। একই সঙ্গে এই ঘটনায় আহত  হয়েছেন অসংখ্য মানুষ। ভার্জিনিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে ওয়ালমার্ট স্টোর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই ওয়ালমার্টের আশপাশের এলাকা সিল করেছে মার্কিন পুলিশ। পুলিশ সূত্রে খবর বন্দুকবাজ নিজেও এই হামলার পর আত্মঘাতী হয়েছেন।

     

    তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। চেসাপিক সিটি পুলিশ জানিয়েছে, গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে উপস্থিত হন।

    ওয়ালমার্ট স্টোর পৌঁছেই পুলিশ মৃত ও আহত ব্যক্তি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। চেসাপিক সিটি পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিক লিও কোসিন্সকি সাংবাদিকদের বলেন, “আমরা বেশ কিছু মৃতদেহ ও আহত ব্যক্তিদের দেখতে পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তৎক্ষণাৎ স্টোরের মধ্যে ঢুকে পড়ে।” চেসাপিক সিটি পুলিশের অনুমান, কোনও একজন বন্দুকবাজই এই হামলা চালিয়েছে। সেই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে খবর।

     

    সহকর্মীদের ওপর ম্যানেজারের আক্রমণ 

    বিবিসির রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ওয়ালমার্ট স্টোরের ম্যানেজারই সহকর্মীদের ওপর গুলি চালায়। পরে নিজেকে গুলি করে আত্মহত্যা করে সে। ঘটনায় শোকপ্রকাশ করেছে ওয়ালমার্ট কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলায় একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন বন্দুকবাজ। এই নিয়ে চারদিনে দ্বিতীয়বার এই ধরনের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল আমেরিকায়। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।   

  • US Pilot Threatens: ওয়ালমার্ট ওড়ানোর হুমকি বিমান চালকের! আমেরিকায় ফিরল ৯/ ১১-র স্মৃতি

    US Pilot Threatens: ওয়ালমার্ট ওড়ানোর হুমকি বিমান চালকের! আমেরিকায় ফিরল ৯/ ১১-র স্মৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ আকাশে চক্কর কাটছে বিমান (Plane)। ক্রমাগত হুমকি আসছে স্থানীয় বিপণন সংস্থা ওয়ালমার্ট (Walmart) উড়িয়ে দেওয়ার। হুমকি দিচ্ছেন খোদ পাইলট (Pilot)। সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায় পুলিশ-প্রশাসন। নামানো হয় বিমানটিকে। গ্রেফতার করা হয় বিমান চালককে। আমেরিকার (US) মিসিসিপির (Mississippi) ঘটনায় ফের ফিরল ৯/ ১১ (9/11) দুঃসহ স্মৃতি।

    স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে বিমানটির চালক হুমকি দিচ্ছিল, সেটি বিচক্র্যাফ্ট কিং এয়ার সি ৯০ এ। বিমানটি চুরি করা হয়েছিল। এই বিমানটির চালকই হুমকি দিচ্ছিলেন। পরে প্রশাসনিক তৎপরতায় নিরাপদেই অবতরণ করে বিমানটি। গভর্নর টেট রিভস (Tate Reeves) ট্যুইট বার্তায় জানান, পরিস্থিতি আয়ত্তে। কেউ জখম হননি। বিমানটিকে নিরাপদে অবরতরণ করানোয় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বিমানটির চালক ছিলেন কোরি প্যাটারসন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশ করা হয়েছে তাঁর মুখের ছবিও। জানা গিয়েছে, শনিবার ভোরে টুপেলো শহরের ওপর ক্রমাগত চক্কর কাটছিল বিমানটি। শেষমেশ স্থানীয় সময় ১১টা ২৫ মিনিট নাগাদ বিমানটিকে নামানো হয়।

    একটি সংবাদ সংস্থার তরফে বিমানটির একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি বিমান খুব নিচু এলাকা দিয়ে বারবার চক্কর কাটছে। সকাল পাঁচটায় চক্কর কাটতে শুরু করেছিল বিমানটি। তিন ঘণ্টারও বেশি সময় সেটি চক্কর কেটেছে ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, পাইলট কোনওভাবে ৯১১ অপারেটেরের সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই ওয়েস্ট মেইন অঞ্চলের ওয়ালমার্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি। এর পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। দ্রুত খালি করে দেওয়া হয় ওয়ালমার্ট। আশপাশ এলাকার বহুতলগুলির বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। তার পরেই নামানো হয় বিমানটি। গ্রেফতার করা হয় বিমান চালককে।

    আরও পড়ুন : আগ্রহী খোদ আমেরিকা, ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে মোদির দেশ?

    এদিনের ঘটনা জেরে ফের একবার উসকে উঠেছে ৯/১১র স্মৃতি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আমেরিকার ওপর আত্মঘাতী হামলা চালায় আল কায়েদার চারটি বিমান। ঘটনায় মৃত্যু হয়েছিল ২ হাজার ৯৯৭ জনের। জখম হয়েছিলেন ছ হাজারেরও বেশি মানুষ। ক্ষয়ক্ষতি হয় প্রচুর সম্পদের। এদিন বিমানটি নিরাপদে অবরতণ করা হলে হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয়রা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share