Tag: Waqf Act

  • Suvendu Adhikari: ‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    Suvendu Adhikari: ‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র কিংবা রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। মুর্শিদাবাদের বেলডাঙায় দাঁড়িয়ে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য (Bharat Mata Protection Priority), রাজ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখাই তাঁর সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

    দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়াই কাজ (Suvendu Adhikari)

    অনুষ্ঠানের মঞ্চ থেকে দেশের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং বাংলাদেশ প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের রাষ্ট্রবাদী সরকারের কাজ হল দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র প্রথম। ভারতমাতা যাতে সুরক্ষিত থাকে, ভারতমাতার বিরুদ্ধে যাতে কোনও ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মাটিতে না হয়, সেটা দেখা আমাদের প্রথম কর্তব্য। আমাদের দ্বিতীয় কর্তব্য, নারীসুরক্ষা ফিরিয়ে আনা। তৃতীয় কর্তব্য, জনগণকে সুরক্ষিত রাখা। সর্বজনীন শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ সুবিধা পৌঁছে দেওয়া। তার সঙ্গে সঙ্গে রয়েছে সংস্কৃতি এবং আধ্যাত্মিক জাগরণ।”

    মুর্শিদাবাদে অতীতে ঘটে যাওয়া একাধিক অশান্তির ঘটনাও এদিন তাঁর বক্তব্যে উঠে আসে। গত বছর সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে বিক্ষোভের সময় জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই পর্বে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের হত্যাকাণ্ড ঘিরেও ব্যাপক বিতর্ক তৈরি হয়। যদিও পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছিল, ওই ঘটনার পিছনে ব্যক্তিগত বিবাদ ছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

    মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ধর্মীয় আচার পালনের জন্য মানুষকে আদালতের দ্বারস্থ হতে হবে কেন? তাঁর কথায়, “ধর্ম পালন করতে গেলে কোর্টে যেতে হবে? কেন হরগোবিন্দ, চন্দন দাসকে বামপন্থী হওয়া সত্ত্বেও খুন হতে হবে? কেন ধুলিয়ান, সামশেরগঞ্জে অশান্তি হবে? কেন কথায় কথায় বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ হবে? কেন দূরপাল্লার ট্রেনে পাথর ছোড়া হবে?”

    সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়েও উদ্বেগ

    সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে ধর্মাচরণের পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “খুব কাছেই বাংলাদেশ। সেখানে ধর্ম পালন করতে গেলে কী ভাবে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে জানেন… আজ আমি, আপনিও কিন্তু বাংলাদেশে থাকতাম! যদি না ঠাকুর (প্রণবানন্দ) মহারাজ সে দিন আওয়াজ তুলতেন, সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়… আমাদের পরিণতি চিন্ময়কৃষ্ণ প্রভুর থেকেও খারাপ হত।”

    ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শুভেন্দু। কার্তিক মহারাজের উদ্যোগে আয়োজিত (Bharat Mata Protection Priority) ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির প্রশংসা করেন তিনি। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে বেলডাঙার অনুষ্ঠান শেষে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

     

LinkedIn
Share