Tag: Weather Report

Weather Report

  • Weather Report: আজ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা! বুধবার থেকে ফের চড়বে পারদ

    Weather Report: আজ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা! বুধবার থেকে ফের চড়বে পারদ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি (Weather Report)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সঙ্গে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা (Weather Report)। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোমবার দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে এবং মঙ্গলবারে দমকা ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় ঝড়, বৃষ্টির সম্ভাবনা বেশি। দু’ এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহবিদদের। বুধবারও হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। গত কয়েকদিনে তাপপ্রবাহের জেরে হাঁসফাঁস অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। বেলা দশটার পরে রাস্তায় বেরোনো দায় হয়ে পড়েছিল। রাজ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন। তীব্র দাবদাহে রাজ্য সরকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে সাতদিন। এরপর পরই নামে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়।

    রাজ্য জুড়ে তাপমাত্রা কেমন থাকবে (Weather Report) !

    এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শনিবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, আজ রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather report: আর নয় তাপপ্রবাহ! মঙ্গলবার অবধি বৃষ্টি, স্বস্তির খবর দিল হাওয়া অফিস

    Weather report: আর নয় তাপপ্রবাহ! মঙ্গলবার অবধি বৃষ্টি, স্বস্তির খবর দিল হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে তাপপ্রবাহ থেকে স্বস্তি পেল রাজ্যবাসী। অন্তত এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে (Weather report)। গতকালই দেখা মিলেছে বৃষ্টির। আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।  গত সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ চড়ছিল। সঙ্গে বইছিল লু। দুপুরের পর রাজ্যের পথ ঘাট জনশূন্য হয়ে যাচ্ছিল। বৃষ্টির কোনও আশা দেখাতে পারছিল না আবহাওয়া দফতর(Weather report)। তবে এবার হাওয়া বদলাতে শুরু করেছে। সূত্রের খবর, পশ্চিমি ঝঞ্ঝাই দিল গরম থেকে মুক্তি। মঙ্গলবার পর্যন্ত, রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালই কিছু জেলায় বৃষ্টি হয়েছে। মার্চে গরম থেকে রেহাই দিয়েছিল একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এ বারও ত্রাতা তেমনই একটি ঝঞ্ঝা। মেঘ-বৃষ্টির হাত ধরে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, আশ্বাস হাওয়া অফিসের। কলকাতার সমেত দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমে যেতে পারে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

    গতকাল বৃষ্টি হয়েছে কলকাতায়

    কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকেই মুখভার করে ছিল আকাশ। পরে শুরু হয় স্বস্তির বৃষ্টি। গত কয়েক দিন ধরে প্রবল গরমে হাঁসফাঁস করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। তবে, আর নয়,আপাতত ইতি তাপপ্রবাহে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। উত্তরের জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

    আজ ভোরেও বৃষ্টি

    ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি। তবে, পরিমান খুবই কম। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। আবহাওয়া দফতর বলছে, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। কিছু অংশে চলবে তাপপ্রবাহ। অন্য়দিকে কিছু অংশে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতা থাকবে না। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: বেলা বাড়তেই বইবে লু! কতদিন চলবে তাপপ্রবাহ? কী বলছে হাওয়া অফিস?

    Weather Report: বেলা বাড়তেই বইবে লু! কতদিন চলবে তাপপ্রবাহ? কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। ৪০ ডিগ্রি পার করেছে পারদ, আপাতত তা নামার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Report)। ইতিমধ্যে কলকাতা সমেত  দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে সোমবার তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বেলা যত গড়াবে ততই বাড়বে লু। দরকারি কাজ না থাকলে এই সময় বাইরে বেরতে নিষেধ করছেন চিকিৎসকরা।

    সোমবার থেকে আবহাওয়া শুকনো থাকবে, তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার অবধি

    গত দু দিন জলীয় বাষ্প ঢুকে পড়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি ছিল। সেই প্রভাব কেটে গিয়ে সোমবার থেকে ফের শুকনো আবহাওয়া (Weather Report) দেখা যাবে, এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Report)। আরও চার-পাঁচ দিন দাবদাহ চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত, এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতর (Weather Report)। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও ৩-৪ দিন।

    বৃষ্টির দেখার মিলবে না আপাতত

    আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে। আজ সোমবার থেকে আরও একটু তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ প্রায় সব জেলাতেই ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

    কলকাতার আবহাওয়া

    উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। পার্বত্য ২-৩টি জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে সোমবার। মালদা ও দুই  দিনাজপুরে লু বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.১ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৪ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: আগামী ৫ দিন আরও চড়বে পারদ! তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে, কলকাতায় কী হবে?

    Weather Report: আগামী ৫ দিন আরও চড়বে পারদ! তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে, কলকাতায় কী হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে নাজেহাল মানুষ। সকাল থেকেই গনগনে রোদ। বেলা গড়াতেই অস্বস্তির আবহাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ চৈত্র সংক্রান্তি এবং নববর্ষতে স্বস্তি মিলছে না আপাতত। পশ্চিমের জেলাগুলিতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Report), আগামী ৫ দিন এই তাপমাত্রা আরও বাড়বে। জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।

    আগামী ৫ দিন বাড়তেই থাকবে তাপমাত্রা

    সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে (Weather Report) বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল অবধি উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলিসয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

    বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে

    সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির ওপরে। কোথাও কোথাও তা ৪০ ডিগ্রিও ছাড়িয়ে গিয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

    বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই গরমে ত্বকে জ্বলুনি ভাব আসতে পারে। লু বইবার আশঙ্কা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের নতুন পরিস্থিতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় তাপমাত্রা আজই ৪০ ডিগ্রির কোঠা ছুঁয়ে যেতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৪৯ শতাংশ৷ ফিল লাইক তাপমাত্রা হবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: নববর্ষে তাপপ্রবাহের ভ্রুকুটি! কিছুদিন চলবে পোড়া গরম, বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

    Weather Report: নববর্ষে তাপপ্রবাহের ভ্রুকুটি! কিছুদিন চলবে পোড়া গরম, বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: কে বলবে তিনমাস আগেও শীতকাল ছিল! লেপ কম্বল মুড়ি দিয়ে থাকতে হতো। শেষ চৈত্রের তাপপ্রবাহ সেসব ভুলিয়ে দিয়েছে। আর ক’দিন পরে বাঙালি মেতে উঠবে নতুন বছরকে বরণ করতে। কিন্তু নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ চড়বে বলছেন আবহাওয়াবিদরা। সপ্তাহের প্রথম দিনেই চল্লিশ ছুঁয়ে ফেলতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। সপ্তাহের মাঝামাঝি চল্লিশের ঘরে ঢুকতে পারে কলকাতার তাপমাত্রাও। সংক্রান্তি, নববর্ষ– দু’দিনই ৪০-৪১ এমনকী ৪২ ডিগ্রির গরমও সইতে হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে। জলীয় বাষ্প তলানিতে। তাই তপ্ত মাটি ভেজার কোনও সম্ভাবনা আপাতত নেই। শুকনো গরমের একচ্ছত্র দাপট চলবে।

    কী বলছেন আবহাওয়াবিদরা (Weather Report)

    আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, সোমবার থেকেই রাজ্যে বাড়বে গরম। ৬-৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ। তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বীরভূম, বাঁকু়ডা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে। এছাড়াও দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের তাপমাত্রাও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দেখা না মিললেও আকাশ আংশিক মেঘলা থাকবে, এমনটাই বলছে হাওয়া অফিস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। 

    আপাতত নেই বৃষ্টির সম্ভাবনাও

    আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, আগানী পাঁচ দিন বাংলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উল্টে বাড়বে তাপপ্রবাহ। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চল, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে। তারপরে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘরও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: সপ্তাহান্তে বৃষ্টি জারি, সঙ্গী ঝড়ো হাওয়া! সোমবার থেকেই কি ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ?

    Weather Update: সপ্তাহান্তে বৃষ্টি জারি, সঙ্গী ঝড়ো হাওয়া! সোমবার থেকেই কি ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার মধ্য রাতেই শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আজ, শনিবার সপ্তাহের শেষ দিনেও আকাশের মুখ ভার। আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে। কলকাতা-সহ রাজ্যের ১৪টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতি বাড়ার পাশাপাশি বাড়বে বৃষ্টির পরিমাণও। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

    রবিবার থেকে পরিষ্কার আকাশ

    ঝড়-বৃষ্টির জেরে এপ্রিলের শুরুতেই সামান্য নামল শহরের তাপমাত্রা। এদিনও প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাংশে। আগামীকাল আবহাওয়ায় বিশেষ পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। রবিবার বিকেল থেকে আকাশ পরিষ্কার হবে। ৩ তারিখ থেকে রৌদ্রজ্বল দিন দেখতে পারে শহরবাসী। সেদিন থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহতেই ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে বৃষ্টিরও বিশেষ সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির পাশাপাশি বইবে দমকা হাওয়াও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।

    আরও পড়ুন: হাওড়ার শিবপুরের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল! মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা, কী বললেন শুভেন্দু?

    বঙ্গোপসাগর থেকে পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই এমন আবহাওয়ার ভোলবদল বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা৷ হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে আজ শনিবারও দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগও থাকবে বেশি৷ তাই বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Forecast: দোলের আগেই হাঁসফাঁস কলকাতায়, কেমন কাটবে রঙের উৎসব?

    Weather Forecast: দোলের আগেই হাঁসফাঁস কলকাতায়, কেমন কাটবে রঙের উৎসব?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত কাটলেই রঙের উৎসব। তার আগে তাপে পুড়ছে তিলোত্তমা। আনন্দোৎসবের মাঝেই অস্বস্তি বাড়াচ্ছে আবহাওয়া (Weather Forecast)। মার্চের শুরুতেই হাঁসফাঁস গরম। ক্রমশ বাড়ছে পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামিকাল তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকবে। বাঁকুড়াতে সবচেয়ে বেশি চড়বে পারদ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আপাতত সমগ্র দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।   

    তবে দোলের সময় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কিছু। দার্জিলিং ও কালিম্পংয়ে সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ (Weather Forecast)। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ে। দক্ষিণবঙ্গে বেড়েছে দিনের তাপমাত্রা। জেলায় জেলায় হাওয়ার বদল। পশ্চিমের শুকনো ও গরম বাতাস ঢুকছে এরাজ্যে। এর ফলেই পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা।

    আরও পড়ুন: কাটল জট! কেষ্টকে কলকাতায় আনার দায়িত্ব রাজ্য পুলিশেরই, নির্দেশ সিবিআই আদালতের

    ঝাড়খন্ড ও ওড়িশায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও মেঘলা আকাশ। বুধবার পুরুলিয়ায় এবং বৃহস্পতি ও শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

    উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংএ। সিকিম ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।  উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী ৪/৫ দিন।

    বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৭৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে (Weather Forecast)। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে আগামীকাল মঙ্গলবার। একটি ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট থেকে রাজস্থান ও সংলগ্ন এলাকা পর্যন্ত। আরও একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ কঙ্কন থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Forecast: তাপমাত্রার ওঠানামা জারি রাজ্যজুড়ে, রয়েছে বৃষ্টির পূর্বাভাস

    Weather Forecast: তাপমাত্রার ওঠানামা জারি রাজ্যজুড়ে, রয়েছে বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়ায় ওঠানামা জারি। পারদের ওঠানামা অব্যহত (Weather Forecast)। তাই কখনও কম্বল চাপাতে হচ্ছে তো, কখনও ফ্যান চালাতে হচ্ছে। গতকাল যেমন এক ধাক্কায় ৪ ডিগ্রি নেমে গিয়েছিল পারদ, তেমনই আজ তা ফের বেড়ে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। এবার যে পাকাপাকি বিদায় নিচ্ছে শীত, তা প্রায় স্পষ্ট করে দিয়েছেন আবহবিদরা। তবে শীতের এই বিদায় লগ্নে একধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।     

    এবার গোটা রাজ্যেই জমিয়ে পড়েছিল ঠাণ্ডা। বহু বছর পর এবার শীতের আমেজে মন ভরেছে কলকাতাবাসীরও (Weather Forecast)। এবার বিদায়ের পালা। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা শহরে আপাতত আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার পারদের ওঠানামা চলতে থাকবে। তবে ১৫ ফেব্রুয়ারির পর থেকে এবছরের মতো পাকাপাকিভাবে বিদায়ের পথ ধরে নেবে শীত।

    শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে।

    ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে (Weather Forecast)। দার্জিলিং এবং কালিম্পঙে অল্প বৃষ্টির সম্ভাবনা। যদিও রাজ্যের অন্যান্য এলাকা শুকনোই থাকবে। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যজুড়ে। বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। ভোররাতে এবং সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গেই। শনিবার এবং রবিবার আবারও বাড়বে তাপমাত্রা। সোম এবং মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে বাংলায়। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নীচে নামতে পারে পারদ।

    আরও পড়ুন: জিট্টি ভাইয়ের সঙ্গে রয়েছে মমতার ভাতৃবধূ কাজরীর যৌথ সম্পত্তি! মিলল হদিশ

    মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পাকিস্তান থেকে রাজস্থান পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে (Weather Forecast)। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। এই মুহূর্তে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশ্মীর ভ্যালি, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। পঞ্জাব, চন্ডীগড় এবং হরিয়ানার কিছু অংশেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। আসাম এবং মেঘালয়ে শনি ও রবিবার ঘন কুয়াশার দাপট দেখা যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Forecast: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    Weather Forecast: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ রাত থেকেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ (Weather Forecast)। দুই মেদিনীপুর-সহ দক্ষিণ ২৪ পরগণায় ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৭, ১৮, ১৯ জানুয়ারি দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। ১৮ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

    কী জানাচ্ছে হাওয়া অফিস? 

    আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Forecast)। 

    আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে রাতের তাপমাত্রা। কালিম্পং, আলিপুরদুয়ার, মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা কুয়াশা (Weather Forecast) থাকবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপমাত্রায় খুব একটা পার্থক্য হবে না। 

    আগামী ১৮ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সকালের আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন (Weather Forecast)। এরপর ১৯  এবং ২০ জানুয়ারিতেও সর্বনিম্ন তাপমাত্রায় কোনও হেরফের হবে না। এই দুই দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।  

    আগামী ২১ জানুয়ারি শহর কলকাতায় পারদ চড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Forecast) বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেইদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২২ জানুয়ারি রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২৮ ডিগ্রির কাছে। আগামী ১৯ থেকে ২২  জানুয়ারি কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে।

    আরও পড়ুন: মুম্বই হামলার অন্যতম চক্রী! আবদুল রহমান মাক্কিকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ ঘোষণা রাষ্ট্রসংঘের

    কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে মঙ্গলবার সকালে আকাশ কুয়াশাচ্ছন্ন (Weather Forecast) থকাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রির কাছাকাছি। আগেরদিন অর্থাৎ সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিনমাণ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ৫০ শতাংশ ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

         

  • Weather Report: বছরের শেষ দিনেও শীত উধাও! কলকাতায় ঠান্ডা কবে থেকে?

    Weather Report: বছরের শেষ দিনেও শীত উধাও! কলকাতায় ঠান্ডা কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ-পৌষেই শীত বাড়ি ফেরার পথে। ডিসেম্বর মাসের শেষ থেকেই চলছে আবহাওয়ার খাম-খেয়ালিপনা। একবার ঠান্ডা-একবার গরম। সকালে কুয়াশা, পরে ফের পরিষ্কার আকাশ। জাঁকিয়ে শীতের মুখ এখনও দেখেনি কলকাতাবাসী। তাই ঠান্ডা উপভোগ করতে শীতবিলাসীরা পাড়ি জমিয়েছেন দার্জিলিং, কালিম্পং, কার্শীয়াংয়ে। যাঁদের হাতে সময় রয়েছে তাঁরা ছুটি কাটাতে গিয়েছেন হিমাচল, উত্তরাখণ্ড। কলকাতায় জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে তা-ও বলতে পারছে না হাওয়া অফিস।

    জাঁকিয়ে শীতের দেখা নেই

    আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর,আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে শীতল হওয়ারও দাপট থাকবে। তাই বছর শেষ ও বর্ষবরণে শীতের ভাব থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। শনিবার সকালে  শুক্রবারের থেকে বেশ কিছুটা তাপমাত্রা বেড়েওছে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।  সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা। 

    আরও পড়ুন: শুক্রবারও শহরে শীতের আমেজ! কেমন থাকবে বর্ষশেষের রাত?

    দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে প্রায় উধাও শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক অবস্থা হচ্ছে মাঝেমাঝেই। আগামী চার-পাঁচ দিন কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রা ওঠানামা করলেও স্বাভাবিকের খুব নীচে নামবে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ায় কিছুটা গতি কমলেও শীতের আমেজ বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই রাজ্যে। নেই বৃষ্টির সম্ভাবনাও। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share