Tag: Weather Today

Weather Today

  • Weather Update: রাত থেকে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া! শহরে পারদ নামল ছ’ডিগ্রি, কতদিন চলবে নিমনচাপ?

    Weather Update: রাত থেকে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া! শহরে পারদ নামল ছ’ডিগ্রি, কতদিন চলবে নিমনচাপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তের মাঝেই বৃষ্টির ছোঁয়া। রাতভর বৃষ্টি হল কলকাতায়। শনিবার সকাল থেকেও আকাশের মুখ ভার। রোদ ওঠেনি। উল্টে ঝিরঝির বৃষ্টি হয়ে চলেছে। কয়েকদিন এমন আবহাওয়া (Rain in Bengal) থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও দেখা দিতে পারে শিলাবৃষ্টি। সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রও আপাতত দু’দিন উত্তাল থাকবে। ঘূর্ণাবর্তের কারণেই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর (Weather Update)।

    দক্ষিণবঙ্গে ধারাপাত

    শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অঞ্চলে আজ ঝড়ো হাওয়ার গতি আরও বেশি হতে পারে- ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। সেই সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টির সম্ভাবনাও। কলকাতা ও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (West Bengal Today) দমকা হাওয়ার গতি ৫০-৬০ কিমির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। রবিবারও বৃষ্টি (Rain Forecast) চলবে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার হালকা বৃষ্টিপাত (Weather Update) দেখা যেতে পারে।

    রাজ্য জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর এবং ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। তা গিয়েছে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে অক্ষরেখাটির উচ্চতা ০.৯ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই রাজ্য জুড়েই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

    ঠান্ডা হাওয়ার দাপট

    ঝড়বৃষ্টির (Rain Forecast) কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে তা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়েও যা ৪.৪ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, দু’দিন পারদ নামার পর ফের তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গেও দুর্যোগ চলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মালদা, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধ বা বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে।

  • Winter in Bengal: বছরের শেষ দিনই শীতলতম! নতুন বছরের শুরুতেও কনকনে ঠান্ডার পূর্বাভাস

    Winter in Bengal: বছরের শেষ দিনই শীতলতম! নতুন বছরের শুরুতেও কনকনে ঠান্ডার পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের ঝোড়ো ব্যাটিং চলছে বাংলায়। নেটিজেনদের ভাষায় কলকাতাও হয়ে গিয়েছে ‘কোল্ডকাতা’। বুধবার ভোরে কলকাতায় এক ধাক্কায় পারদ নেমে গেল ১১ ডিগ্রিতে! এখনও পর্যন্ত শহরে এটাই এই মরসুমের শীতলতম দিন (Winter in Bengal)। এর আগে সবচেয়ে কম তাপমাত্রা হয়েছিল মঙ্গলবার। তবে বুধবার তার চেয়েও অনেকটা পারদপতন হয়েছে। পুরু কুয়াশার চাদরে মুড়ে আছে শহরতলির পথঘাট। তার ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে।

    কনকনে কলকাতা

    আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এক ধাক্কায় তা হয়েছে ১১ ডিগ্রি। অর্থাৎ, এক দিনে পতন প্রায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়েও তা ২.৮ ডিগ্রি কম। এ ছাড়া মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রাও ১৯.৬ ডিগ্রির উপরে ওঠেনি, স্বাভাবিকের চেয়ে যা ৫.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল থেকে বেলা পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত হবে। গত কয়েক দিনে জাঁকিয়ে শীত পড়েছে শহরে। অনেকেই মনে করতে পারছেন না, শেষ কবে এমন হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল। গত বছরের সঙ্গেও চলতি মরসুমের শীতের তুলনা টানা যাচ্ছে না।

    বাংলায় শীতের সুনামি

    শীতের (Winter in Bengal) প্রবল স্রোত বয়ে যাচ্ছে গোটা বাংলা জুড়ে। কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই মারকাটারি ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ফলে রাজ্য জু়ড়ে অবাধে তা প্রবেশ করছে। তার প্রভাবেই শীত বাড়ছে। অর্থাৎ নতুন বছরের শুরুর দিকেও জেলায় জেলায় বইবে শীতের সুনামি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে। এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

    কুয়াশায় ঢাকা উত্তরবঙ্গ

    উত্তরবঙ্গে কুয়াশার পরিস্থিতি আরও ভয়াবহ। কোচবিহার, জলপাইগুড়ির মতো জায়গায় বিকেলের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা থাকবে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। আপাতত আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তিন দিন পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার গতিও কিছুটা কমতে পারে।

  • Weather Update: আরও নামল পারদ! শৈত্যপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

    Weather Update: আরও নামল পারদ! শৈত্যপ্রবাহের পরিস্থিতি একাধিক জেলায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: চেনা ছন্দে ফিরল শীত। বুধবারের পর বৃহস্পতিবার আরও কমল কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা (Weather Update) আরও এক ডিগ্রি কমেছে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

    পারদ পতন অব্যাহত

    অর্থাৎ সব মিলিয়ে বছরের শুরুর দু’দিনেই ৪ ডিগ্রি নামল পারদ। কনকনে ঠান্ডা না হলেও শীতের এই পর্ব চলবে শুক্র-শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার সারা দিন পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। বুধবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশেই থাকবে। ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এবার রাজ্যে তেমন কামড় বাসাতে পারেনি শীত।  তবে শীতের এই দাপটও বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের গায়েব হবে শীত। সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টিও। 

    কোথায় কত তাপমাত্রা

    আবহাওয়া দফতর (Weather Update) থেকে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে শীতলতম ছিল আসানসোল। সেখানে তাপমাত্রা নেমেছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। শুধু আসানসোল নয়, পশ্চিমের সমস্ত জেলাতেই তাপমাত্রা ছিল এক সংখ্যায়। হাঁড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বোলপুরও। সেখানে পারদ নেমেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বর্ধমানে ৯.৬ ও বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪, আলিপুরে ১৩.২, বিধাননগরে ১৩। কৃষ্ণনগরে ১২, অশোকনগরে ১১.৫, বহরমপুরে ১২.৬, মেদিনীপুরে ১১.৩, দিঘায় ১২.৪।

    আরও পড়ুন: অবশেষে মুক্তি! গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর বিষাক্ত বর্জ্য সরল ভোপাল থেকে

    উত্তরবঙ্গে কুয়াশার দাপট

    উত্তরবঙ্গে (Weather Update) মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫, জলপাইগুড়িতে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে ৫.৬ ও কালিম্পঙে ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের তিন জেলায় সপ্তাহান্তে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। শনি ও রবিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলে তুষারপাতও হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশায় ঢাকবে পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সপ্তাহের শেষে পারদ পতন, ইঙ্গিত হাওয়া অফিসের, কবে থেকে শীত কলকাতায়?

    Weather Update: সপ্তাহের শেষে পারদ পতন, ইঙ্গিত হাওয়া অফিসের, কবে থেকে শীত কলকাতায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের শুরুতেও সেভাবে শীতের দেখা নেই শহরে। শীত-কাতুরে বাঙালির এখন একটাই চিন্তা কবে, থেকে জাঁকিয়ে শীত (Winter in Kolkata) পড়বে শহরে? এখনও স্বাভাবিকের চেয়ে বেশি কলকাতার তাপমাত্রা, তবে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত দিল হাওয়া অফিস (Weather Update)। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা আগামী সপ্তাহ থেকেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২ দিন পর থেকেই ধীরে ধীরে পারদ নামবে। চলতি সপ্তাহের শেষেই ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার আশা রয়েছে।

    শহরের আবহাওয়া

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই পারদ নামতে পারে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা পড়বে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৩.৪ ডিগ্রি বেশি। রবিবার ১৯ ডিগ্রিতে নেমেছিল শহরের (Winter in Kolkata) তাপমাত্রা। সোমে তা আবার এক ডিগ্রি বেড়েছে। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া।

    আরও পড়ুন: খাবার নেই, জল নেই! কুয়েত বিমানবন্দরে ১৩ ঘণ্টা দুর্ভোগের শিকার ভারতীয় যাত্রীরা

    কুয়াশা ঘেরা সকাল

    রাজ্যে সেভাবে শূত না পড়লেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকছে আকাশ। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি। শহর কলকাতাতেও ভোরের দিকে কুয়াশা থাকছে। দক্ষিণে সেভাবে শীত না পড়লেও ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড়ে। দার্জিলিংয়ের বিভিন্ন জায়গার পাশাপাশি সিকিমেও চলছে তুষারপাত। কনকনে ঠান্ডায় কাঁপছে কালিম্পং, কার্শিয়াং। সান্দাকফুতে বরফ দেখতে নেমেছে পর্যটকদরে ঢল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ব্যাট হাতে প্রস্তুত শীত! কলকাতা ১৮.৮, পুরুলিয়ায় ১২.৭ ডিগ্রি, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ব্যাট হাতে প্রস্তুত শীত! কলকাতা ১৮.৮, পুরুলিয়ায় ১২.৭ ডিগ্রি, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাট হাতে প্রস্তুত শীত। চলছে শেষ পর্বের অনুশীলন। প্রতিদিনই নামছে পারদ। রবিবার পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। সোমবার তা আরও কমে ১৮ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। সেই কারণেই পারদ (Winter in Bengal) নামছে, জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। পূর্বাভাস, আর কয়েকদিনের অপেক্ষা, তারপরই ঝোড়ো ব্যাটিং করবে শীত।

    কলকাতার পারদ

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা (Winter in Bengal) নতুন করে আর কমবে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। সোমবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায়। সেখানে পারদ নেমে গিয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া উলুবেড়িয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং কল্যাণীতে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ।

    আরও পড়ুন: গোলাপি টেস্টে ফিরছেন রোহিত! পারথে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা, ওপেনার কে?

    কুয়াশার সতর্কতা 

    উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দার্জিলিঙে (৮.৪ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া আলিপুরদুয়ারে ১৬, কোচবিহারে ১৬.৭, রায়গঞ্জে ১৫.৯ এবং কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজের প্রথম স্পেল অন্তত আগামী ৮ দিন থাকছে বলে আশ্বাস আলিপুর হওয়া অফিসের। আগামী ৭২ ঘণ্টায় আরও পারদ পতনের (Winter in Bengal) সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় পতনের সূচক বেশি। গাঙ্গেয় বঙ্গে পতনের সূচক সেই অনুপাতে কিছুটা কম। আগামী ৭২ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: শীতের পালে হাওয়া! সপ্তাহান্তেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে রাজ্যে, পূর্বাভাস

    Weather Update: শীতের পালে হাওয়া! সপ্তাহান্তেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে রাজ্যে, পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহান্তেই পারদ-পতন রাজ্যে। তাপমাত্রা স্বাভাবিক (Winter in Bengal) অথবা স্বাভাবিকের চেয়েও কমে যেতে পারে। তারপরই শীতের আমেজ শুরু হবে বাংলায়, এমনই খবর দিল হাওয়া অফিস (Weather Update)। ১৫ নভেম্বরের পর উত্তরে হিমালয়ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

    শহরে শীতের আগমনী

    দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে না বলে জানাল আলিপুর (Weather Update)। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলা ও ওড়িশায়। এর ফলে জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার অর্থাৎ আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৯-৯৬ শতাংশ। আকাশ আজ থেকে মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: খনিজ সম্পদেও ‘আত্মনির্ভর ভারত’! নিলামে প্রথম বিক্রি টাংস্টেন-কোবাল্ট

    জেলায় শুকনো আবহাওয়া

    আলিপুরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী,  আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তার পর থেকে দিন দুয়েকের জন্য রাতের পারদে পতন হতে পারে। তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। পাহাড়ঘেঁষা এলাকায় আগামী তিন দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে সকালের দিকে আবহাওয়া থাকবে কুয়াশাচ্ছন্ন। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গেও দু’দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের (Winter in Bengal) আমেজ দেখা দিতে পারে উত্তর থেকে দক্ষিণে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আগামী সপ্তাহেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট! বাংলায় শীত কবে থেকে?

    Weather Update: আগামী সপ্তাহেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট! বাংলায় শীত কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকিয়ে না হলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে কমবে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়ার দাপট দেখা যাবে। সাধারণত, যখন উত্তুরে হাওয়া (Weather Update) শক্তিশালী হতে শুরু করে, তখনই তাপমাত্রা দ্রুত কমতে থাকে। চলতি বছরে ১৫ নভেম্বরের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তুরে হাওয়ার (Weather Update) প্রবাহ বাড়বে বলে জানা যাচ্ছে, যা শীতের আবহ তৈরি করতে সাহায্য করবে।

    রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশ

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তা নিম্নচাপে পরিণত হতে পারে। চলতি সপ্তাহের শেষে নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি সময়ে তা কোন দিকে যায়, তা নজরে রেখেছেন আবহবিদেরা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। শীতের আমেজ (Winter in Bengal) অনুভূত হবে বিস্তীর্ণ অংশে। উত্তুরে হাওয়া ঢোকার সঙ্গে সঙ্গেই রাতরাতি পরিবর্তন দেখা যাবে আকাশেও। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশাবৃত আবহওয়া দেখা যাবে। বেলা বাড়লেও কোনও কোনও জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। 

    রাজ্যে শীত শীত ভাব

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে রাজ্যজুড়ে শীত শীত ভাব অনুভূত হবে। উত্তুরে হাওয়া বঙ্গে শীত নিয়ে আসে। এই হাওয়া মূলত উত্তর ভারত ও হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসে এবং এটাই বঙ্গে শীতল আবহাওয়া (Weather Update) সৃষ্টি করে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এই হাওয়ার শক্তি বাড়তে শুরু করলে রাতের দিকে তাপমাত্রা হ্রাস পায় এবং শীতের আবহ স্পষ্ট হতে শুরু করে। তবে এরই মধ্যে আবার আছে নিম্নচাপের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে, তা বঙ্গে শীতের (Winter in Bengal) প্রভাবকে কিছুটা বিলম্বিত করতে পারে। সাধারণত নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আর্দ্রতা বৃদ্ধি পায়। ফলে দিনের বেলায় গরম অনুভূত হতে পারে, যদিও রাতের দিকে ঠান্ডা হাওয়া বইতে পারে। এ কারণে শীতের প্রকৃত প্রভাব অনেক সময় পিছিয়ে যেতে পারে। তবে, এই নিম্নচাপের প্রকৃতি কেমন হবে এবং তার প্রভাব কতটা হবে তা এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। আবহাওয়া দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে।

    আরও পড়ুন: দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তার জন্য সর্বত্র সমাদৃত, ৯৭ বছরে লালকৃষ্ণ আডবানিকে শুভেচ্ছা মোদি-শাহের

    উত্তরবঙ্গে অবশ্য আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার। তবে উত্তরের আর কোনও জেলায় আপাতত বৃষ্টি হবে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত, মহালয়ার আগেই ভাসবে বাংলা! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: জোড়া ঘূর্ণাবর্ত, মহালয়ার আগেই ভাসবে বাংলা! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে ফের বৃষ্টি বাংলায়। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, সোমবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। তা থেকে পরবর্তী সময়ে নিম্নচাপও দানা বাঁধতে পারে। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। 

    কোথায় নিম্নচাপ

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমি অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে। তা ছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে ঘূর্ণাবর্তগুলি থেকে সোমবারই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। অন্যদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই দেশ থেকে মৌসুমী বায়ু একটু একটু করে সরে যাবে।  ২৩ সেপ্টেম্বর, সোমবার রাজস্থানের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। ধীরে ধীরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নেবে।

    কোথায় কত বৃষ্টিপাত

    আলিপুর হাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার জন্য। তবে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি (Heavy Rain) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র।

    আরও পড়ুন: প্রজ্ঞা-তানিয়াদের দাপট! দাবা অলিম্পিয়াডে প্রথম বার জোড়া সোনা ভারতের

    উত্তরবঙ্গে বৃষ্টিপাত

    সোমবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি (Heavy Rain), সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! কী বলল হাওয়া অফিস?

    Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ! কী বলল হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে। গত সপ্তাহ থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে শহরে (Rainfall in Kolkata)। নেমেছে তাপমাত্রার পারদও। আর্দ্রতা জনিত অস্বস্তি যদিও রয়েছে। আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে তাই বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

    হাওয়া অফিসের সতর্কতা

    বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে। তার ফলে সোমবার থেকে সমুদ্রে উত্তাল হতে পারে। আবহবিদেরা (Weather Update) জানিয়েছেন, সোমবার এবং মঙ্গলবার মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবেন না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  আগামী দু’দিন নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সোমবার এবং মঙ্গলবার উপকূলে ঢেউয়ের উচ্চতাও বেশি হতে পারে।

    ভারী বৃষ্টির সম্ভাবনা

    বুধবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। বেশি বৃষ্টি হবে কলকাতাতেও (Rainfall in Kolkata)। সোমবার সকাল থেকে শহরের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা বেশি বৃষ্টি কলকাতায়। এদিন রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে বেড়ে ২৭.৯ ডিগ্রি। রবিবার দিনের তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি থেকে কমে ৩০.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৬ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায়। 

    আরও পড়ুন: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    উত্তরে বৃষ্টি চলছেই

    উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ভিজল কলকাতা! হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ধারাপাত দক্ষিণের একাধিক জেলায়

    Weather Update: ভিজল কলকাতা! হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ধারাপাত দক্ষিণের একাধিক জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘নীল নবঘনে আষাঢ় গগনে’ অবশেষে এল বৃষ্টি (Weather Update)। জুনের প্রথম সপ্তাহ থেকেই গঙ্গা পাড়ে লুকোচুরি খেলছে বৃষ্টি। আসছি…আসছি করেও তার দেখা নেই। বৃহস্পতিবার বেলা ১২টার পর আকাশে কালো মেঘ দেখেও তাই অনেকে বলতে পারছিলেন না বৃষ্টি হবে। কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। নামল বৃষ্টি (Rain in Kolkata)। ঘড়িতে বেলা ১টা। নামল ঝিরঝিরে বৃষ্টি। রাস্তা-ঘাটে যাঁরা ছিলেন ছাতা না খুলেই ধারা স্নানে স্নিগ্ধ হলেন।

    কবে আসছে বর্ষা

    গত চার থেকে পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছিল। তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। এই সপ্তাহেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নীচের দিকে নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সপ্তাহান্তে বদলাতে পারে আবহাওয়া। রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা কমবে।

    কোথায় কোথায় বৃষ্টি

    গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসী চাতকের মতো অপেক্ষা করে ছিল বৃষ্টির জন্য। গত কয়েক দিন ধরে কলকাতা (Rain in Kolkata) এবং সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা, তবে বৃষ্টি হচ্ছিল না।  বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হয়েছে। দমদম, যাদবপুর, বেহালা, ধর্মতলা, নিউ টাউন, শোভাবাজার, শ্যামবাজার, কসবা এলাকায় বৃষ্টি হয়েছে। ভিজেছে একাধিক জেলাও। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। তবে,  বেশির ভাগ জায়গাতেই ঝিরঝিরে বৃষ্টি দেখা গিয়েছে। সেই বৃষ্টি খুব বেশি ক্ষণ স্থায়ীও হয়নি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মেঘ সৃষ্টি হচ্ছে স্থানীয় ভাবে। তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আর পড়ুন: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    উত্তরে দুর্যোগ অব্যাহত

    উত্তরবঙ্গে দুর্যোগ আরও কিছুদিন চলবে, বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। সিকিম ও ভুটান পাহাড়ের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার উপরেই রয়েছে। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। ফের বন্ধ যান চলাচল। জলে ভাসছে তিস্তাবাজার এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। গাড়ির লম্বা লাইন, আটকে পড়েছেন পর্যটকরা। এর মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন উত্তরবঙ্গবাসী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share