Tag: Weather Update

Weather Update

  • Bankura Weather: বাঁকুড়ায় তাপমাত্রা হাফসেঞ্চুরির পথে, আবহাওয়া দফতর জারি করল হাই-অ্যালার্ট

    Bankura Weather: বাঁকুড়ায় তাপমাত্রা হাফসেঞ্চুরির পথে, আবহাওয়া দফতর জারি করল হাই-অ্যালার্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমের ঝোড়ো ব্যাটিং অব্যাহত। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে লাল মাটির দেশের অবস্থা আরও বেহাল। বাঁকুড়ার (Bankura Weather) তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করেছে ইতিমধ্যেই। সকাল থেকেই হুহু করে বেড়েছে পারদ। বর্ষার কোনও খবর নেই আগামী সাতদিনে। তাপমাত্রা বৃদ্ধির এই হাল থাকলে আগামী দিনে ঘরেও টেকা দায় হয়ে উঠবে। এমতাবস্থায় বাঁকুড়ার বিভিন্ন জায়গায় মাইক প্রচার চালাচ্ছে পুলিশ। তাঁদের তরফ থেকে রাস্তার বিভিন্ন মোড়ে খোলা হয়েছে জলছত্র।

    ১০টা থেকে ৪টে পর্যন্ত রাস্তায় না বের হওয়ার পরামর্শ (Bankura Weather)

    বাঁকুড়ায় (Bankura Weather) এমনিতেই গরমে নাজেহাল মানুষ। তার উপর এদিন সকাল থেকেই এতটাই রোদের তেজ যে বাইরে বের হলেই মুখ হাত পুড়ে যাওয়ার মতন অবস্থা। গরম হলকায় চোখ মুখ পুড়ে যাওয়ার মতন অবস্থা। বাইরে বেরোলেই নিঃশ্বাস নিতে অসুবিধা অনুভব করেছেন বহু মানুষ। বাইরে বেরিয়ে অসুস্থ বোধ করেছেন অনেকে। পুলিশের তরফ থেকে জেলা জুড়ে জারি করা হয়েছে হাই এলার্ট। মাইকে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাস্তায় মানুষকে না বের হতে অনুরোধ করা হচ্ছে। আরও জানা গেছে গরমে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়েছে। বসন্ত থেকে মনসুনের আগে পর্যন্ত বাঁকুড়ার জঙ্গলে গাছের পাতা পড়া অব্যাহত থাকতে। শুকনো পাতায় আগুন লেগেছে দেখলেই দ্রুত প্রশাসনকে জানাতে অনুরোধ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। জঙ্গলে গিয়ে বিড়ি সিগারেট খেতে নিষেধ করা হচ্ছে স্থানীয় মানুষকে। কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

    প্রশাসনের বক্তব্য

    বিষ্ণুপুরের (Bankura Weather) এসডিও সুপ্রকাশ দাস বলেছেন, “প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ যেতে না বের হন তাঁর জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন থানার পক্ষ থেকে জলছত্র খুলতে বলা হয়েছে। যে সকল পুলিশ রাস্তায় ডিউটি করছেন তাঁদের ওআরএস ও জল সঙ্গে রাখতে বলা হয়েছে। ছাতা ব্যবহার করতে বলা হয়েছে। গরমের সময় জঙ্গলে আগুন লাগার সম্ভাবনা তৈরি হয়। এবারও কয়েকটি জায়গায় আগুন লক্ষ্য করা গেছে। সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ৭০ বছরের রেকর্ড ভাঙল তিলোত্তমা! পারদ পৌঁছল ৪৩ ডিগ্রিতে, মেদিনীপুরে ৪৭

    Weather Update: ৭০ বছরের রেকর্ড ভাঙল তিলোত্তমা! পারদ পৌঁছল ৪৩ ডিগ্রিতে, মেদিনীপুরে ৪৭

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড পারদ চড়ল কলকাতায় (Weather Update)। গরমে ইতিহাস গড়ল তিলোত্তমা। পারদ পৌঁছল ৪৩ ডিগ্রিতে। মঙ্গলবার নথিভুক্ত হল শহরের উষ্ণতম দিন হিসেবে। এর আগে ১৯৫৪ সালের এপ্রিল মাসে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছিল কলকাতার তাপমাত্রা। সে সময় পারদ ওঠে ৪৩.৩ ডিগ্রিতে। কিন্তু মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে গেল। কলকাতার পারদ উঠল ৪৩.৪৪ ডিগ্রিতে। অর্থাৎ মঙ্গলবার ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিল কলকাতা। জেলাগুলির (Weather Update) তাপমাত্রাতেও এদিন রেকর্ড দেখা গেল। মেদিনীপুরে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে।

    রেকর্ড গড়ল মেদিনীপুর

    প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই জেলার কলাইকুন্ডাতে তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল (Weather Update)। স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রিরও বেশি উঠছিল তাপমাত্রা। তবে মঙ্গলবার সে সমস্ত কিছু রেকর্ড একেবারেই ভেঙে গেল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মেদিনীপুরের তাপমাত্রা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে মঙ্গলবার। প্রসঙ্গত, গতকাল সোমবারে কলকাতা তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের পর এটি ছিল কলকাতার এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা। তবে মঙ্গলবার তাও ভেঙে গেল।

    ৩ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ

    অন্যদিকে ইতিমধ্যে আবহাওয়া দফতর ঘোষণা করেছে, রবিবারের আগে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এর পাশাপাশি আগামী ৩ মে পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। গরমের দাপট থাকবে রাতের বেলাতেও। আগামী তিন চারদিন এমন শুষ্ক আবহাওয়া দেখা যাবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। অন্য জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা।

    কী বলছেন হাওয়া অফিসের অধিকর্তা? 

    আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘‘প্রচণ্ড উষ্ণ পশ্চিমি হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে। কিন্তু তা বেশ দুর্বল। তবে এই সপ্তাহে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে (Weather Update) দক্ষিণ দিকে আসবে। তার ফলে সপ্তাহান্তে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: গরমে ৪৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতা! চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় বাংলা

    Weather Update: গরমে ৪৪ বছরের রেকর্ড ভাঙল কলকাতা! চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় বাংলা

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র দহনজ্বালায় জ্বলছে বাংলা। আজও রক্ষা নেই বঙ্গবাসীর। সোমবারই ৪৪ বছরের রেকর্ড ভেঙে এক লাফে কলকাতার তাপমাত্রা (Weather Update) পৌঁছেছিল ৪১.৭ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। আজও রেহাই নেই। বরং আজ মঙ্গলবার তাপপ্রবাহের মাত্রা আরও চড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতাতে আজ তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছে যেতে পারে।

    রেকর্ড গরম কলকাতায়

    ইতিমধ্যেই নিয়মিত ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থেকেছে কলকাতার তাপমাত্রা (Weather Update)। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। টানা চলছে! কলকাতায় ইতিমধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে এপ্রিল মাসে। ১৯৮০ সালের ২৫ এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ২০২৪ সালের ২৯ এপ্রিল বেলা আড়াইটার সময় সেই তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস পারদ উঠেছিল। এখনও পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড। আজ, মঙ্গলবারও কলকাতায় দিনের তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বেলা ৩টের পর পারদ উঠতে পারে ৪২ ডিগ্রির ঘরে। দমদমে একটানা ৪২ ডিগ্রি যাচ্ছে। 

    আরও পড়ুন: সোমবার রাজ্যের উষ্ণতম ছিল কলাইকুন্ডা, কলকাতার তাপমাত্রা কত?

    তাপপ্রবাহের সতর্কতা

    চাতক পাখির মতো বৃষ্টি বৃষ্টি করলেও আবহাওয়া দফতর (Weather Update) বলছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ। অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়া এই আট জেলায় অতি তীব্র তাপপ্রবাহ। উত্তর ২৪ পরগনা-তেও চরম তাপপ্রবাহ। বেশিরভাগ জেলায় ‘লু’ বইবে। আজও বেলা বাড়লেই গরম হাওয়ার দাপটে নাস্তানাবুদ হতে হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেভাবে এগোচ্ছে, এপ্রিলেই ৪৫ পার, তাতে আগামী দিনগুলোয় কোথায় গিয়ে থামবে, তা অনুমান করাও দুরূহ হয়ে যাচ্ছে।

    ৩০.০৪.২৪ থেকে ০১.০৫.২৪ (লাল সতর্কতা): তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে।

    ৩০.০৪.২৪ থেকে ০১.০৫.২৪ (কমলা সতর্কতা):  দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

    ০২.০৫.২৪ (লাল সতর্কতা)বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা।

    ০২.০৫.২৪ (কমলা সতর্কতা): বাকি সব জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

    ০৩.০৫.২৪ (কমলা সতর্কতা): তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

    কবে থেকে বৃষ্টি

    হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার ৩ মে অবধি তাপপ্রবাহ চলবে। ৪ মে বৃষ্টি হলেও হতে পারে। ৪-৫ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কারণ, বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা ৭০-৮০ শতাংশের কাছাকাছি হলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: সোমবার রাজ্যের উষ্ণতম ছিল কলাইকুন্ডা, কলকাতার তাপমাত্রা কত?

    Weather Update: সোমবার রাজ্যের উষ্ণতম ছিল কলাইকুন্ডা, কলকাতার তাপমাত্রা কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিদিনই বাড়ছে গরম (Weather Update)। স্বস্তির কোনও চিহ্ন নেই। ঝলসে যাচ্ছে গাছের পাতা। ছাদে গাছ থাকলে তার করুণ দশা, সকালবেলা বাইরে বেরোলে রোদে পুড়ে যাচ্ছে চামড়া। সকাল ৮টাতেও যেন বাঘের মতো রোদ। সোমবার রাজ্যের ১১টি এলাকায় তীব্র তাপপ্রবাহ হয়েছে। ওই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। দার্জিলিঙেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেয়েছে অনেকটাই। চালাতে হচ্ছে পাখা।

    রাজ্যের মধ্যে কোথায় কত তাপমাত্রা

    সোমবার রাজ্যের মধ্যে সব থেকে বেশি গরমের সাক্ষী থেকেছে কলাইকুন্ডা। সেখানে দিনের তাপমাত্রা (Weather Update) ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। তার পরেই রয়েছে মেদিনীপুর। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাঁকুড়া, সিউড়ির তাপমাত্রাও ৪৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। পুরুলিয়ায় ত্রাহি ত্রাহি রব। পশ্চিমের জেলাগুলিতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লু-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

    কোথায় তাপপ্রবাহ

    দক্ষিণবঙ্গের উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, বাঁকুড়া, ক্যানিং, কলাইকুন্ডা, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর, সিউড়িতে চলেছে তীব্র তাপপ্রবাহ। কাঁথি, দিঘা, হলদিয়া, বসিরহাট ছাড়া সব জায়গাতেই সোমবার দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। বসিরহাটে তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে মাত্র ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিঘায় তাপমাত্রা (Weather Update) ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কাঁথিতে দিনের তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ায় তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। 

    আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় কেনা ধনসম্পদের ক্ষয় হয় না, জানেন এই বিশেষ দিনের গুরুত্ব?

    কলকাতার তাপমাত্রা

    কলকাতায় দিনের তাপমাত্রা (Weather Update) ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে ১৯৮০ সালে কলকাতায় এপ্রিলের তাপমাত্রার পারদ এতটা উঠেছিল। উত্তরবঙ্গের মালদহেও সোমবার চলেছে তীব্র তাপপ্রবাহ। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। বালুরঘাটেও দিনের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দার্জিলিঙে দিনের তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। পাহাড়ের রানিও এখন উত্তপ্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: তাপপ্রবাহের কবলে বাংলা, নয়া রেকর্ড গড়ল কলকাতা

    Weather Update: তাপপ্রবাহের কবলে বাংলা, নয়া রেকর্ড গড়ল কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপপ্রবাহের (Weather Update) কবলে বাংলা। গত কয়েকদিনের দাবদাহে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। ছয়ের দশকের রেকর্ড ভেঙে সোমবার নয়া রেকর্ড গড়ল কলকাতা। বেলা ১১টায়ই তিলোত্তমার তাপমাত্রা পৌঁছল ৪১.৭ ডিগ্রিতে। দহনজ্বালা জুড়োতে প্রয়োজন ঘণ্টাখানেকের ঝমঝমিয়ে বৃষ্টি। তবে এখনই এ সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, এই সপ্তাহের শেষের দিকে মিলতে পারে সাময়িক স্বস্তি। বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়।

    নয়া রেকর্ড (Weather Update)

    গত কয়েক দিন ধরেই (Weather Update) পুড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এদিন সকাল ১১টায়ই কলকাতার তাপমাত্রা পেরিয়ে গিয়েছিল ৩৯ ডিগ্রির চৌকাঠ। দুপুর আড়াইটেয় সেটা বেড়ে দাঁড়ায় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা সাড়ে তিনটে নাগাদ পারদ ছোঁয় ৪২ ডিগ্রির ঘর। ৬৪ বছরের রেকর্ড ভেঙে তৈরি হয় নয়া রেকর্ড।

    দহনজ্বালা চলবে

    হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিনও দহনজ্বালায় পুড়তে হবে বাংলার একটা বড় অংশকে। দক্ষিণবঙ্গের সাত জেলায় রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই আরও পাঁচদিন সতর্কতা জারি থাকবে তাপপ্রবাহের। এই তালিকায় রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে লু (গরম হাওয়া) বইতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিতান্তই প্রয়োজন না হলে সকাল ১১টার পর বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুুন: সম্পদের পুনর্বণ্টন, সম্পত্তি কর, কংগ্রেসকে একেবারে ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী

    আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “আরও পাঁচদিন তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই। রবিবারের আগে বৃষ্টি হবে না। এই ক’টা দিন বঙ্গবাসীকে সইতে হবে দহনজ্বালা। কোনও কোনও জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।” প্রসঙ্গত, আগে ১৯৮০ সালের ২৫ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Weather Update: আগামী তিন দিন তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আলিপুর?

    Weather Update: আগামী তিন দিন তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আলিপুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখের মাঝামাঝিও নেই কাল বৈশাখি (Weather Update)। প্রতি বছর গরম থাকলেও, বিকেলের দিকে কালবৈশাখির ঝঞ্ঝা সাময়িক স্বস্তি দেয়। এবার যেন সেই স্বস্তিও নেই। সোমবার সকালেও রোদের হলকা বইছে। সকাল সাতটা না বেলা ১০টা বোঝা যাচ্ছে না। বেলা ১১টায় দুপুর ১টার গরম। তীব্র তাপপ্রবাহে (Heatwave) নাজেহাল রাজ্যবাসী। তবে এরই মাঝে সোমবার স্বস্তির খবর দিল আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) রয়েছে দক্ষিণবঙ্গে।

    কোন কোন জেলায় তাপপ্রবাহ

    চলতি সপ্তাহেও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাচ্ছে না দক্ষিণের জেলাগুলি। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত লাল সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। দক্ষিণের অন্য জেলাগুলিতেও সোমবার থেকে তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার সকাল থেকে তাপপ্রবাহের কারণে কলকাতা তাপের দহনে পুড়লেও বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ছ’ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলার পাশাপাশি তাপপ্রবাহের (Heat Wave) থাবা উত্তরেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।

    আরও পড়ুুন: হিন্দুত্ব-বিরোধী রাজনীতিই কাল হয়েছে কংগ্রেসের! অস্তিত্বের সঙ্কটে গান্ধিদের দল

    কবে থেকে বৃষ্টি

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, আবহাওয়ার গতিপ্রকৃতি লক্ষ করে তাঁরা দেখেছেন যে, রবিবার দখিনা বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করে আবার উল্টো দিকে ঘুরে যাচ্ছে। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়। তাই সব ঠিক থাকলে রবিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। যা চলবে অন্তত ৬ তারিখ পর্যন্ত। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Electricity Crisis: এপ্রিলেই ভাঙল গত বছরের জুনের রেকর্ড! রাজ্য কি বিদ্যুৎ বিপর্যয়ের মুখে?

    Electricity Crisis: এপ্রিলেই ভাঙল গত বছরের জুনের রেকর্ড! রাজ্য কি বিদ্যুৎ বিপর্যয়ের মুখে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মরুশহরকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ছে কলকাতার গরম। পাশাপাশি বিদ্যুতের (Electricity Crisis) চাহিদা ব্যাপক আকার নিয়েছে। সিইএসসি এবং বণ্টন সংস্থার সর্বকালীন চাহিদা এখন শীর্ষে। শহর কলকাতার নাগরিকদের একটা বড় অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটে ভুগতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা নেই বিদ্যুৎ। চরম গরমে নাকাল মানুষের জীবন। অথচ বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে বিদ্যুৎ জোগানের ঘাটতি নেই বলে জানিয়েছে। কিন্তু মানুষের জীবন নাজেহাল।

    পথ অবরোধ বেলগাছিয়ায় (Electricity Crisis)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কাল শনিবার বিদ্যুৎ বিভ্রাট সমস্যার প্রতিবাদ জানিয়ে বেলগাছিয়া লাল ময়দান এলাকার মানুষ পথ অবরোধ করেছিলেন। সকাল সাড়ে ৮ টা নাগাদ তাঁরা বেলগাছিয়া সেতুর কাছে মূল রাস্তায় বসে প্রতিবাদ করেন। ফলে সাময়িক ভাবে রাস্তায় বেশ কিছু সময়ের জন্য যানজট হয়ে যায়। এমনকী আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হয় রোগীদের। অবশেষে সকাল ৯ টার সময় পুলিশ কোনও রকম বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়।

    এলাকাবাসীর অভিযোগ

    এলাকার এক বাসিন্দা মহম্মদ এতেশাম নামে এক অবরোধকারী বলেন, “গত তিন দিন ধরে পরিস্থিতি একদম খারাপ। বিদ্যুৎ (Electricity Crisis) এই থাকে এই নেই। সিইএসসি-কে বার বার ফোন করেও লাভ হচ্ছে না। গত বছর এই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার তাতে কিছুই যায় আসে না। এই বছর অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই মানষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।” আবার বেলগাছিয়ার মিল্ক কলোনির এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “আমার বয়স্ক মাকে দিনে চারবার নেবুলাইজার নিতে হয়। বেলা ১১ টায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। নেবুলাইজারে ওষুধ তখন অর্ধেক ব্যবহার করা গিয়েছিল। পরে যতক্ষণে বিদ্যুৎ এসেছিল ততক্ষণে সেই ওষুধ ব্যবহার করার সুযোগ হয়নি। তীব্র গরমে প্রশাসনের উচিত মানুষের অসুবিধাগুলিকে নজরে রাখা।”

    রাজ্য বিদ্যুৎ সংস্থাগুলির বক্তব্য

    রাজ্য বিদ্যুৎ সংস্থাগুলির পক্ষ থেকে ডব্লউবিএসইডিসিএল জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১ টায় বিদ্যুতের মোট চাহিদা পৌঁছেছিল ৯৯৩৫ মেগাওয়াট। যা ছিল সর্বকালীন রেকর্ড। আবার গত বছর সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ৯২০০ মেগাওয়াট। গতবারের ১৮ জুনের চাহিদা এবারে এপ্রিল মাসেই ছাপিয়ে গিয়েছে। আবার শুক্রবার ৩ টে ১৫ মিনিটে সিইএসসি সবথেকে বেশি চাহিদা ছিল ২৭২৮ মেগাওয়াট। যা এই বছরের সবথেকে বেশি চাহিদা। একই ভাবে গত বছর ১৬ জুন এই চাহিদার পরিমাণ ছিল ২৬০৬ মেগাওয়াট। তবে চাহিদা ভালো ভাবেই মেটানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। তবে গরম বাড়লে বিদ্যুৎ চাহিদা বাড়বে এটাও স্বাভাবিক। ফলে গত বছরের চাহিদাকে মাথায় রেখে এই বছর কেন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাই মানুষের মনে বড় প্রশ্ন।

    আরও পড়ুন:চাঁদিফাটা রোদে হিট স্ট্রোক এড়াতে কী কী করবেন? দেখে নিন এক নজরে

    বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য

    রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, “জোগানে (Electricity Crisis) কোনও খামতি নেই। কয়েকমাস আগে থকেই সেই দিকে আমরা নজরে রেখেছি। সিইএসসি সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে। সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heatwave: রাজ্যে বৃষ্টি দূর অস্ত! দীর্ঘ দগ্ধ দিনের হাত থেকে নিস্তার কবে?

    Heatwave: রাজ্যে বৃষ্টি দূর অস্ত! দীর্ঘ দগ্ধ দিনের হাত থেকে নিস্তার কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির পথ চেয়ে গোটা দক্ষিণবঙ্গ। কিন্তু এখনই বৃষ্টির কোনো রকম আশা দেখাতে পারছেনা আলিপুর আবহাওয়া দফতর। আপাতত এই পরিস্থিতিই চলবে আরও বেশ কয়েকদিন। মে মাসের শুরুতেও থাকবে এই দহন-জ্বালা। রবিবারেও দক্ষিণবঙ্গের ৭ জেলায় তীব্র তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপপ্রবাহের থাবা রয়েছে উত্তরবঙ্গেও। রবিবার উত্তরবঙ্গের ৩টি জেলায় তাপপ্রবাহ চলবে।

    উত্তরে বৃষ্টির পূর্বাভাস (Heatwave)

    দার্জিলিং-কালিম্পংয়ে অবশ্য হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতেও ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে বৃষ্টি হলেও জলপাইগুড়িতে স্বস্তি মিলবে না। অন্যদিকে দক্ষিণদিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

    তাপপ্রবাহের পরিস্থিতি অব্যহত

    তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দুর্বিষহ (Heatwave) পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তাপপ্রবাহের দাপট জারি থাকবে। কোথাও তীব্র তাপপ্রবাহের জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় হবে, কোথাও আবার টানা তাপপ্রবাহের জেরে আরও নাকাল পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গে ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা (kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। অতি তীব্র তাপপ্রবাহ টের পাওয়া যেতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে বইবে লু। এর ফলে চরমে উঠবে আবহাওয়া। পশ্চিমের সব জেলাতেই শুকনো গরমের সতর্কতা জারি। কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু এর পরিস্থিতি বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: কলাইকুন্ডায় তাপমাত্রা ৪৬ ছুঁইছুঁই! তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি রব

    বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই

    উল্লেখ্য, পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের (Heatwave) কারণে ৪৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা (Temperature)। আপাতত এই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মুক্তির কোনও আশা নেই। অর্থাৎ তাপমাত্রা বাড়বে বই কমবে না। তবে শুধু পশ্চিমাঞ্চলই নয় দক্ষিণবঙ্গেও  (South bengal) এপ্রিল ও মে মাস জুড়ে চলবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। ফলে দীর্ঘ দগ্ধ দিনের হাত থেকে এখনই নিস্তার নেই। নেই বৃষ্টিপাতের সম্ভবনাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heatwave Alert: কলাইকুন্ডায় তাপমাত্রা ৪৬ ছুঁইছুঁই! তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি রব

    Heatwave Alert: কলাইকুন্ডায় তাপমাত্রা ৪৬ ছুঁইছুঁই! তীব্র তাপপ্রবাহে দক্ষিণবঙ্গে ত্রাহি ত্রাহি রব

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবদাহে (Heatwave Alert) জ্বলছে দক্ষিণবঙ্গ। বেশিরভাগ জেলায় বইছে লু। আগামী ৭ দিন গরম থেকে রেহাই নেই রাজ্যবাসীর। হু হু করে চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ। আর এরই মধ্যে রেকর্ড গড়ল রাজ্য। শনিবার দেশের উষ্ণতম স্থান ছিল কলাইকুণ্ডা। তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছুঁই ছুঁই। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে কলাইকুন্ডায় (kalaikunda Weather Update) এদিন তাপমাত্রার পারদ উঠে গিয়েছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই নিয়ে পর পর দুই দিন দেশের উষ্ণতম শহর কলাইকুন্ডা।

    দেশের মধ্যে সর্বাধিক তাপমাত্রা (Heatwave Alert) 

    উল্লেখ্য, গত কয়েকদিনে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার তাপমাত্রা (Heatwave Alert) দেশের মধ্যে সর্বাধিক বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে আরও পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    শনিবারও জ্বালাপোড়া গরম জেলায় জেলায়

    অন্যদিকে কলাইকুন্ডা (kalaikunda Weather Update) পাশাপাশি তাপপ্রবাহের (Heatwave Alert) পরিস্থিতি চলবে কলকাতাতেও। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি। এর আগে ৪৪ বছর আগে ১৯৮০ সালের এপ্রিল মাসে শহর কলকাতার তাপমাত্রা ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শনিবার বর্ধমান, ব্যারাকপুর, ঝাড়গ্রাম শহরে দিনের তাপমাত্রা (Temperature) ৪৩ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। শ্রীনিকেতন, কৃষ্ণনগর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ির তাপমাত্রা ছিল ৪২-এরও বেশি। আপাতত দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন বৃষ্টির (Rain fall) সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: সন্দেশখালিতে রোহিঙ্গা ক্যাম্প ছিল শাহজাহানের, মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ

    আবহাওয়া দফতরের সতর্কবার্তা

    কলাইকুন্ডার তাপমাত্রার (kalaikunda Weather Update) কথা মাথায় রেখে এমত পরিস্থিতিতে (Heatwave Alert) আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরোবেন না। বেরোলেও সাথে ছাতা, টুপি সানগ্লাস এবং পর্যাপ্ত জল নিয়ে বেরোতে হবে। সাদা বা হালকা রঙের সুতির জামা পরতে হবে। সর্বোপরি নিজেকে সুস্থ রাখতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update:  বৃষ্টির দেখা নেই রে! কলকাতা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, আগামী সাত দিন পুড়বে দক্ষিণবঙ্গ

    Weather Update:  বৃষ্টির দেখা নেই রে! কলকাতা ছুঁতে পারে ৪২ ডিগ্রি, আগামী সাত দিন পুড়বে দক্ষিণবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্বলছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না। পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টিপাতের (Weather Update) কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহেও বৃষ্টির দেখা নেই। কালবৈশাখী যেন ভ্যানিশ হয়ে গিয়েছে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম হাওয়ার দাপটও বাড়ছে।

    শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছিল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ। পূর্বাভাস, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। তবে, আগামী তিন দিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ। ফলে, কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি! সঙ্গে, কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু বইতে পারে। বাকি সময় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ

    আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহবিদেরা। তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে। এই জেলাগুলিতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। হাঁসফাঁসানি থেকে রেহাই মিলবে না। পাশাপাশি, কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছেন আবহবিদেরা। শুক্রবার রাজ্যে সব থেকে গরম পড়েছে কলাইকুন্ডায়। সেখানে দিনের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। স্বাভাবিকের থেকে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। কম যায়নি পানাগড়ও। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। দুই জায়গাতেই চলেছে তীব্র তাপপ্রবাহ। 

    উত্তরবঙ্গেও চড়ছে পারদ

    উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকে জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ। গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে পাহাড় সংলগ্ন তিন জেলাতেও। ২৮ ও ৩০ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও তাপমাত্রার পারদ চড়ছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share