Tag: Weather Update

Weather Update

  • Weather Update: সপ্তাহের শেষেই তাপমাত্রা ৩৬-৪০ ডিগ্রি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়ছে পারদ

    Weather Update: সপ্তাহের শেষেই তাপমাত্রা ৩৬-৪০ ডিগ্রি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়ছে পারদ

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই চৈত্রের কাঠ-ফাটা রোদে পথে বেরনো দায় হয়ে পড়েছে। শহরে তীব্র গরমে কাহিল জনজীবন। চলতি সপ্তাহের শেষেই তাপমাত্রা (Weather Update) ৩৬ থেকে ৪০ ডিগ্রি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বাড়বে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।

    তাপপ্রবাহের আশঙ্কা

    আলিপুর আবহাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে । অর্থাৎ, চৈত্র মাসে গরমের এই পূর্বাভাস বৈশাখে তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    আরও পড়ুন: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    এল নিনো কী

    সম্প্রতি ২০২৩ সালকে ‘উষ্ণতম বর্ষ’-এর তকমা দিয়েছে বিশ্ব আবহাওয়া (Weather Update) সংস্থা (ডব্লুএমও)। ছিল এল নিনো পরিস্থিতি। এর আগে উষ্ণতম বছর বলা হয়েছিল ২০১৬ সালকে। এবারও তাপমাত্রার পারদ চড়ার ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেশি হলে এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে ভারত সহ বিশ্বের একটা বড় অংশ জুড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে বৃষ্টিপাতও কমে। গতবছর দেশে বর্ষার মরশুম শুরু হওয়ার পর এল নিনো পরিস্থিতি তৈরি হয়। যার ফলে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়। সেক্ষেত্রে লা নিনা পরিস্থিতি শুরু হওয়ার পরেও বিশ্বের উষ্ণতা বাড়ার প্রবণতা বজায় থাকে কি না, সেদিকে বিশেষজ্ঞদের নজর থাকবে। আর বিশ্ব উষ্ণায়নের সময় ভারত যে পুড়বে তা বলাই যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: ঝড়-বৃষ্টি দিনভর, সোমবার  ভিজবে কোন কোন জেলা?

    Weather Update: ঝড়-বৃষ্টি দিনভর, সোমবার  ভিজবে কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ শহরে। রোদের দেখা নেই, সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুসারে, সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমের চার জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ হবে বেশি। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির (Rain in Bengal) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ।

    বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া দফতর সূত্রে (Weather Update) জানা গিয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বৃষ্টির (Rain in Bengal) অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায়। সোমবার দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। তার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলাও। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সিকিম এবং অরুণাচলপ্রদেশে হতে পারে তুষারপাতও। আর সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

    আরও পড়ুন: শিলিগুড়িতেও সভা করবেন মোদি! কবে, কখন কী বললেন সুকান্ত?

    শহরের আকাশ

    কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Weather Update)  রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার কলকাতায় সকাল থেকে হালকা হাওয়ায় মৃদু শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ চড়বে মহানগরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বসন্ত-বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গ, কমবে তাপমাত্রা, শুকনো থাকবে উত্তরবঙ্গ

    Weather Update: বসন্ত-বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গ, কমবে তাপমাত্রা, শুকনো থাকবে উত্তরবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরা বসন্তেও সোঁদা মাটির গন্ধ। গত কয়েক দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বাংলায় (Weather Update)। আজ, সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারা জানিয়ে দিল, এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবেই কমবে তাপমাত্রাও। হাওয়া অফিসের খবর, এদিন দক্ষিণের সব জেলায়ই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বুধবারও। মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কেবল পুরুলিয়া ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের থাকবে শুকনো আবহাওয়া।

    শীত আর ঘুরে দাঁড়াবে না

    বসন্ত-বর্ষণের (Weather Update) কারণ আগেই জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছিল, ছত্তিসগড়ের ওপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে সেটাই। এই ঘূর্ণাবর্তের দোসর হয়েছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, যা ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে। এসব কারণেই অকাল বর্ষণ। নাকে আসছে সোঁদা মাটির ঘ্রাণ। বিক্ষিপ্ত এই বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে শীত আর ঘুরে দাঁড়াবে না বলেই অনুমান আবহবিদদের।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    বসন্ত-বর্ষণে দক্ষিণ ভিজলেও (Weather Update), উত্তরবঙ্গ সেভাবে ভিজবে না বলেই খবর। তবে এদিন বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদায়। উত্তরের বাকি জেলাগুলির আবহাওয়া হবে যথার্থই বাসন্তিক। আপাতত উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানা গিয়েছে।

    তিলোত্তমার আবহাওয়া

    রবিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। রবিবারের কলকাতার তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি। যা স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচ ডিগ্রি কম।

    আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপের কারণে জম্মু-কাশ্মীরে ৩০ বছর পরে পালিত হয়েছিল জন্মাষ্টমী, জানালেন অমিত শাহ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Updates: দক্ষিণবঙ্গে হঠাৎ ঝড়-বৃষ্টি, দিনভর দুর্যোগের পূর্বাভাস রাজ্যের এইসব জেলায়

    Weather Updates: দক্ষিণবঙ্গে হঠাৎ ঝড়-বৃষ্টি, দিনভর দুর্যোগের পূর্বাভাস রাজ্যের এইসব জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেব্রুয়ারিতে উষ্ণতার ছোঁয়া। শীত বিদায় নিয়েছে বাংলা থেকে। উত্তরবঙ্গে (Weather Updates) হালকা শীতের আমেজ থাকলেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফাগুন হাওয়ায় তান লেগেছে। এরই মধ্যে ফাল্গুনের শুরুতে আচমকাই বৃষ্টি দুর্যোগ বঙ্গে (West Bengal)। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। মঙ্গলবারই বৃষ্টি হয়েছে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। শহরে অবশ্য তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 

    বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝড়ো হওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহবিদদের। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্র এবং শনিবার পর্যন্ত ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে।

    আরও পড়ুন: রেল মানচিত্রে জুড়ল কাশ্মীর ও জম্মু, দেশের দীর্ঘতম সুড়ঙ্গের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    শহরে উষ্ণতার ছোঁয়া

    উত্তরবঙ্গ-সহ রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও, কলকাতায় শীতের আনুষ্ঠানিক বিদায় পর্ব শুরু হয়েছে। আগামী ৩ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ আংশিক মেঘলা আকাশ ও গুমোট অস্বস্তি থাকবে। কাল বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের তাপমাত্রা ২৯.৮ থেকে বেড়ে ৩১ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশ। বুধবার থেকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও। তিন জেলায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকা। জলপাইগুড়িতেও দুর্যোগের সম্ভাবনা। এই তিন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: সরস্বতী পুজোয় আবহাওয়া থাকবে কিছুটা উত্তপ্ত, বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়

    Weather Update: সরস্বতী পুজোয় আবহাওয়া থাকবে কিছুটা উত্তপ্ত, বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নামল শহরের পারদ। শনিবার কলকাতায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে রাজ্যের পুরুলিয়ায় সহ বাকি জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে শীতের প্রাবল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সরস্বতী পুজোর আগে এই আবহাওয়ার বদলে আমজনতার মনে খুশির বাতাবরণ। তবে সরস্বতী পুজোর দিনের আবহাওয়া থাকবে কিছুটা উত্তপ্ত।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন তাপমাত্রা ২০ ডিগ্রির (Weather Update) কাছাকাছি থাকবে। তবে আজ রবিবার তাপমাত্রার পারদ নিম্নমুখী। সকাল থেকেই কুয়াশার প্রভাব। বেলা বৃদ্ধির সঙ্গে দৃশ্যমানতা বৃদ্ধি পায়। তবে সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। তবে এদিন বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ছিল সবথেকে বেশি ৯০ শতাংশ এবং সবথেকে কম ছিল ৩৬ শতাংশ। আজ রবিবারের তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

    রাজ্যে ঊর্ধবমুখী তাপমাত্রার (Weather Update) মধ্যে সপ্তাহের শুরুতেই হাওয়া বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আগামী মঙ্গলবার পুরুলিয়া, দুই বর্ধমান এবং বাঁকুড়াতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই ভাবে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টিপাত আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজ্যের বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলায় হবে হালকা বৃষ্টিপাত।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে কুয়াশার (Weather Update) প্রভাব। আগামী সপ্তাহের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। কুয়াশার দাপট বেশি থাকবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। রবিবার, সোমবার ওড়িশা এবং ছত্তিশগড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব এবং মধ্য ভারতের রাজ্যের নানান জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: প্রতিদিনই নামছে পারদ, কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন

    Weather Update: প্রতিদিনই নামছে পারদ, কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিদিনই নামছে পারদ। সোমবার থেকেই ক্রমশ ঠান্ডা পড়ছে। মঙ্গলবার আরও নীচে। কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। চলতি বছর শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 

    শহরে শীতবিলাস

    মাঘের শীতে কাঁপছে কলকাতা-সহ গোটা বাংলা। সকালে লেপ-কম্বল ছাড়তে বেলা নটা বেজে যাচ্ছে। অফিস যাত্রীদের ভারি বিপদ। কুয়াশার চাদর সরতেই বেলা গড়াচ্ছে। আজ, ২৩ জানুয়ারি ছুটির দিনে ভিড় জমেছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, মিউজিয়ামে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে। এদিকে সোমবার তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। এদিকে সকালের দিকে কুয়াশা ছিল। বেলা গড়ালেও আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের আশেপাশেই। 

    আরও পড়ুন: আজও গায়ে কাঁটা দেয় ‘জয় হিন্দ’ ধ্বনি, ১২৭তম জন্মদিনে নেতাজির নানা কথা

    রাজ্যে শীতের দাপট

    উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো ঠান্ডা রাজধানী-সহ গোটা উত্তর-পশ্চিম ভারতে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে এই ক’দিন। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।আগামিকাল, বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalpataru Utsab: কল্পতরু উৎসবে কাশীপুর-বেলুড় মঠ-জয়রামবাটি-দক্ষিণেশ্বরে ব্যাপক ভক্তসমাগম

    Kalpataru Utsab: কল্পতরু উৎসবে কাশীপুর-বেলুড় মঠ-জয়রামবাটি-দক্ষিণেশ্বরে ব্যাপক ভক্তসমাগম

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ কল্পতরু উৎসব। আজকের দিনেই ঠাকুর রামকৃষ্ণ তাঁর ভক্তদের বলেছিলেন, ‘চৈতন্য হোক’। তাই ঠাকুরের স্মৃতি বিজড়িত মন্দিরগুলিতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি, বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি এবং তারাপীঠে ব্যাপক ভক্তের সমাগম হয়েছে। ঠাকুর রামকৃষ্ণকে তাঁর ভক্তরা ঈশ্বরের অবতার বলে থাকেন। আজ কল্পতরু উৎসবে (Kalpataru Utsab) সেজে উঠেছে মায়ের মন্দিরগুলিও।

    কাশীপুর-বেলুড় মঠে কল্পতরু উৎসব (Kalpataru Utsab)

    সময়টা ছিল ১৮৮৫-র শেষ। ঠাকুর রামকৃষ্ণের শরীর খুব একটা ভালো ছিল না। শীতে একেবারে কাবু হয়ে গিয়েছিলেন। চিকিৎসার জন্য শ্রী গোপাল ঘোষের বাগানবাড়িতে নিয়ে গিয়ে রাখা হয় তাঁকে। চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের কড়া নিষেধ ছিল, কথা বলা যাবে না। কথা বললেই গলায় যন্ত্রণা বাড়বে। ছিলেন কড়া নজরদারিতে। ভক্তদের মনে ঠাকুরকে ঘিরে দারুণ আশঙ্কা। তাঁকে দেখেতে আগ্রহী ছিলেন ভক্তরা। এরপর বছরের প্রথম দিনেই ১৮৮৬ সালে ভক্তরা দেখতে এলে, তাঁদের ঠাকুর বলেন ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই পালিত হয় ‘কল্পতরু উৎসব’ (Kalpataru Utsab)। কাশীপুর উদ্যানবাটীতে আজ ভোর ৪ টে থেকে পুজো দিয়ে শুরু হয় মঙ্গলারতি। এরপর সকাল ৭ টা থেকে শুরু হয় বিশেষ পুজো। সেই সঙ্গে চলছে ভক্তিগীতি এবং কীর্তন। বেলুড় মঠেও একই ভাবে পুজো অনুষ্ঠিত হয়। বছরের প্রথম দিনেই মা কালী, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকান্দের চরণকমলে ভক্তি, পুজা-অর্চনা করে ভক্তরা নতুন বছরের দিনটিকে শুরু করলেন।

    জয়রামবাটিতে পুজো

    ১ জানুয়ারি কল্পতরু (Kalpataru Utsab) উৎসব উপলক্ষে কামারপুকুর, বেলুড়ের পাশাপাশি মা সারদার বাঁকুড়ার জয়রামবাটিতেও বিশেষ পুজো এবং উৎসব পালন করা হয়। প্রতি বছরের মতো এই বছরেও ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। মন্দিরে সকাল থেকেই পুজো অনুষ্ঠিত হয়। ভক্তদের মধ্যে বিশ্বাস, মন থেকে যা চাইবে, ঠাকুরের আশীর্বাদে সেই ইচ্ছাপূরণ হয় কল্পতরু উৎসবে।

    দক্ষিণেশ্বরে সেজে উঠেছেন মা

    দক্ষিণেশ্বরে সেজে উঠেছেন মা ভবতারিণী। কল্পতরু উৎসবকে (Kalpataru Utsab) ঘিরে ভক্তদের ব্যাপক সমাগম হয়েছে। মাকে নতুন বেনারসি, গহনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরে এদিন এসেছেন ভিন রাজ্য থেকে ভক্তরা। অতিরিক্ত চাপ সামলাতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

    তারাপীঠে মায়ের পুজো

    কল্পতরু উৎসবকে (Kalpataru Utsab) ঘিরে তারাপীঠে ভাক্তদের ব্যাপক ঢল লক্ষ্য করা গেল। সকাল থেকেই মন্দির চত্বরে চলছে পুজো। নতুন বছর ভালোভাবে কাটুক, এই কামনায় তারামায়ের কাছে গিয়ে প্রার্থনা করতে দেখা গিয়েছে ভক্তদের। মন্দিরে রয়েছে ব্যাপক ভিড়। তাই গর্ভগৃহে যাতে কেউ ঢুকে ছবি না তোলে, সেই দিকে কড়া নজরদারি রাখা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বছরের প্রথম দিনেও শীতের সেই দাপট নেই, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা!

    Weather Update: বছরের প্রথম দিনেও শীতের সেই দাপট নেই, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম দিনেও শীতের (Weather Update) দাপট কম। নেপথ্যে সেই ঘূর্ণাবর্ত। এমনকী, চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। দক্ষিণে যেখানে বৃষ্টির ভ্রুকুটি, সেখানে উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অপরদিকে, শীতে জবুথবু উত্তর ভারত। প্রবল ঠান্ডায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অনেক জায়গায় স্বাভাবিক জনজীবন ব্যাহত।

    কেমন কলকাতার আবহাওয়া (Weather Update)?

    নববর্ষের দিনে শহর কলকাতায় শীতের (Weather Update) দেখা নেই। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি। কবে থেকে কনকনে ঠান্ডা পড়বে তা এখনও স্পষ্ট নয়। আবার সপ্তাহের শেষেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি প্রথম দিনে কলকাতার তাপমাত্রা হল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক থেকে ২ ডিগ্রি বেশি। গত নয় দিনের তুলনায় আজ তাপমাত্রা এক ডিগ্রি কম। তবে আকাশ পরিষ্কার থাকলে সকাল-সন্ধ্যায় কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা ২৫ এবার রাতের দিকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে।

    দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা

    আবার বাংলাদেশ এবং বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলের (Weather Update) উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। পূর্বদিক থেকে বাতস ঢুকছে রাজ্যে। ফলে বাতাসে জলীয়বাস্পের পরিমাণ বাড়ছে। বৃহস্পতিবার ও শুক্রবারের দিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। সকাল এবং সন্ধ্যায় কুয়াশার ইঙ্গিত রয়েছে। গাঙ্গেয় জেলাগুলির তেমন তাপমাত্রা পরিবর্তনের ইঙ্গিত নেই। আবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টিপাত হতে পারে। পর্যটকের কাছে আনন্দের খবর— আগামী সোমবার থেকে দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তর ভারতে লাল সতর্কতা জারি

    দিল্লির মৌসম ভবন জানিয়েছে, সোমবার পাঞ্জাবের অমৃতসর, ফতেগড়, সাহিব, গুরুদাসপুর, জলন্ধর, লুধিয়ানা, পাঠানকোট, রূপনগর ইত্যাদি জেলায় ঘন কুয়াশা (Weather Update) থাকবে। দৃশ্যমান কম হতে পারে কুয়াশার কারণে। রেল, বিমান, সড়কপথে যাতায়াত ব্যাহত হতে পারে। হরিয়ানার আম্বালায় দৃশ্যমানতা কমে গিয়েছে ২৫-এর নীচে। ফলে প্রাণহানির আশঙ্কা থাকার ইঙ্গিত রয়েছে বলে আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যেপ্রদেশে শীতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে দিল্লির অনেক বিমান বাতিল করা হয়েছে। অনেক বিমান দিল্লির বদলে অন্যত্র অবতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী কয়েক দিনে কুয়াশার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বর্ষশেষ ও নববর্ষে শীত অধরাই, তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই

    Weather Update: বর্ষশেষ ও নববর্ষে শীত অধরাই, তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠান্ডার কামড় কী, তা এই ভরা শীতের মরশুমেও মানুষ ভুলতে বসেছে। বাতাসে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মাঝে আর মাত্র একটা দিন। তার পরই বর্ষশেষের উন্মাদনায় গা ভাসিয়ে দেবে আপামর জনতা। একই সঙ্গে চলবে ইংরাজি নতুন বছরকে স্বাগত জানানোর পালা। সবার মনেই একটা প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে। তা হল, ওই সময় কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Update)। শীত কি ফের ঘুরে দাঁড়াবে, নাকি এমনটাই চলবে আরও কয়েক দিন। এসবেরই উত্তর মিলেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছে।

    কী জানালেন আবহাওয়া অফিসের কর্তা? (Weather Update)

    সঞ্জীববাবু যা জানিয়েছেন, তাতে আপাতত দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না (Weather Update)। আবহাওয়া থাকবে শুষ্ক, অর্থাৎ বৃষ্টি হবে না। ওই ৫ দিন পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে। ৩১ শে ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারির মধ্যে রাতের তাপমাত্রা খুব সামান্য কমতে পারে। সেটা এক ডিগ্রির বেশি নয়। মোটের উপর একই রকম আবহাওয়া থাকবে আগামী সাতদিন। একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। তাই আগামী ৭ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা নেই। কলকাতায় দিনের তাপমাত্রাও বেশি থাকার কারণে শীতের পোশাক হয়তো গায়ে তুলতে হবে না। এর পাশাপাশি পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। আর তার ফলে খুব ভোরে বা সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা (Weather Update) থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে।

    ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে (Weather Update)

    উত্তরবঙ্গেও দুটি জেলা ছাড়া সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা (Weather Update) রয়েছে দার্জিলিঙে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পয়ে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: কনকনে কলকাতা! আজ মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে নামছে তাপমাত্রা

    Weather Update: কনকনে কলকাতা! আজ মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে নামছে তাপমাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীত পড়েছে কলকতা-সহ দক্ষিণবঙ্গে। বেলায় রোদের জন্য সামান্য গরম অনুভূত হলেও সকাল এবং রাতের দিকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। বুধবার, সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ শহরে। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এ পর্যন্ত আজই কলকাতার শীতলতম দিন। 

    শহর থেকে জেলায় শীতের স্পেল

    আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারের থেকে আরও কিছুটা ঠান্ডা বেড়েছে রাজ্যে। একদিনে প্রায় এক ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। জেলায় ঠান্ডা আরও বেশি, পশ্চিমাঞ্চলে ১০-১১ ডিগ্রিতে নেমেছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত ঠান্ডা থাকবে, রাতের তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। স্বাভাবিকের নিচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রাও। আজকে দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস নিচে। এদিকে আজ রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকায় কনকনে ঠান্ডা অনুভূত হবে। দিনের বেলায় কলকাতার তাপমাত্রা সামান্য বাড়লেও, রাতের তাপমাত্রা কমে ১৪ ডিগ্রিতে পৌঁছতে পারে। হিমেল হাওয়ার দাপট থাকবে। 

    আরও পড়ুন: প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি! কত দিন চলবে?

    উত্তরবঙ্গে শীত-বৃষ্টি

    উত্তরবঙ্গের ওপরের দিকে ৫ জেলা ১৩ ডিসেম্বর হালকা বৃষ্টিতে ভিজতে পারে। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে আজ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের নিচু এলাকায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি দার্জিলিং ও কালিম্পংয়ে। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও নামবে।

    সারা দেশে নামছে পারদ

    শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। আজ থেকে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে। উত্তর-পশ্চিম ভারতে ১০ ডিগ্রির নিচে নামবে পারদ। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে উত্তরপ্রদেশের কিছু অংশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে যাবে। কোথাও কোথাও ৬ ডিগ্রিতেও নামতে পারে পারদ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share