Tag: Weather Update

Weather Update

  • Weather Update: শীতের প্রথম স্পেলেই ১০ ডিগ্রি দক্ষিণে! শীঘ্রই তুষারপাত দার্জিলিং-কালিম্পঙে?

    Weather Update: শীতের প্রথম স্পেলেই ১০ ডিগ্রি দক্ষিণে! শীঘ্রই তুষারপাত দার্জিলিং-কালিম্পঙে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘ সরতেই পারা-পতন! সোমবার থেকেই ঠান্ডা (Winter Kolkata) পড়তে শুরু করেছে শহরে। মঙ্গলবার সকালে ছিল শীতল হাওয়ার দাপট। কলকাতা-সহ (Winter Kolkata) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে ঠান্ডা। আবহাওয়া দফতরের (Weather Update) যা পূর্বাভাস, তাতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

    শীতের কলকাতা

    ইতিমধ্যেই  কলকাতার তাপমাত্রা (Weather Update) নেমে গিয়েছে ১৫ ডিগ্রিতে। রাতে তাপমাত্রা আরও নামত পারে। তাপমাত্রা ১৪ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। প্রবল সম্ভাবনা রয়েছে তার। হাওয়া অফিস বলছে, উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ফলে শীতও খেলা দেখাতে শুরু করেছে অনায়াসেই। স্বাভাবিকের থেকে কমেছে কলকাতার (Winter Kolkata) তাপমাত্রা। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম থাকায় কলকাতায় শীতের আমেজই বহাল থাকবে। আজ, মঙ্গলবার ভোরের তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৯৫ শতাংশ। রাতে মাত্র ৩৯ শতাংশ।

    পশ্চিমে কনকনে ঠান্ডা

    ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। রয়েছে কনকনে হাওয়া। ফলে সোয়েটার, মাফলার, চাদরের আদরে লেপটে থাকার দিন শুরু। সোমবারই পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৬, ঝাড়গ্রামে ১১। বীরভূমের শ্রীনিকেতনেও তাপমাত্রা ছিল ১১.৪। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়, আসানসোলে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। এই সপ্তাহ জুড়েই চলবে শীতের স্পেল। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

    আরও পড়ুন: দুবাইয়ে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা সুকান্তর

    উত্তরের আবহাওয়া

    আগামী দু-তিন দিনে দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের (Weather Update) সম্ভাবনা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে উত্তরের পার্বত্য এলাকায়। উত্তরের সমতলের ৫ জেলায় আজ, ১২ ডিসেম্বরে বা আগামী কাল, ১৩ ডিসেম্বর হালকা বৃষ্টি হতে পারে। শীতল এই বৃষ্টির হাত ধরে ‘কোল্ড-ডে’ পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। দার্জিলিঙের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: কলকাতায় শুরু বৃষ্টি! ঘূর্ণিঝড় মিগজাউম-এর পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে

    Cyclone Michaung: কলকাতায় শুরু বৃষ্টি! ঘূর্ণিঝড় মিগজাউম-এর পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে কলকাতায় শুরু হল বৃষ্টি। সকাল থেকেই আকাশে মেঘ ছিল। ভোর রাত থেকেই ছিল ঝোড়ো হাওয়ার দাপট। আজ, মঙ্গলবার দুপুরেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। সমতলে আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই অন্ধ্র উপকূল থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে এর প্রভাবে আগামী দু’দিন বৃষ্টি চলবে।

    ভিজবে বাংলা

    আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস, মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গের একাংশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১১টি জেলায়। আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও কলকাতায়। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। অন্ধ্র ও ওড়িশা উপকূলে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগের কারণে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। আজ এর্নাকুলাম-পাটনা এক্সপ্রেস ও তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।  

    আরও পড়ুন: নেল্লোরের কাছে ল্যান্ডফল! ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড চেন্নাই, মৃত ৫

    কবে থেকে পারদ-পতন

    আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, মঙ্গলবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাব পড়বে না দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিংবা মালদায়। এই সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে আজ। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের কোনও জেলায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। থমকে শীতের আমেজ। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।  শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা। পরবর্তী তিন থেকে চারদিনে একধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: শক্তিশালী সাইক্লোনের রূপ নেবে ‘মিগজাউম’! শনি-রবিবার বৃষ্টির সম্ভাবনা

    Cyclone Michaung: শক্তিশালী সাইক্লোনের রূপ নেবে ‘মিগজাউম’! শনি-রবিবার বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। আগামী কয়েক দিনের মধ্যেই আমূল বদলে যাবে আবহাওয়া, পূর্বাভাস মৌসম ভবনের। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আগামী শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে বৃহস্পতিবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হবে। যদিও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হলে এ রাজ্যে তার প্রভাব কতটা পড়বে বা কতটা ঝড়বৃষ্টি হবে, সে ব্যাপারে এখনই নিশ্চিত নন আবহবিদেরা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে।

    ঘূর্ণিঝড়ের গতিপথ

    ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) রুট এবং সর্বোচ্চ গতি নিয়ে আবহাওয়াবিদদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। একদল বিজ্ঞানীদের অনুমান, তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়টি।  ৫ ডিসেম্বর সম্ভাব্য ল্যান্ডফল হবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশার মধ্যবর্তী উপকূলে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে মিগজাউম। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আবার, অপর একটি আবহাওয়া বিজ্ঞানীদের মডেল অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে আগামী ৬ ডিসেম্বর। ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ৬৫ থেকে ৭০ কিলোমিটার। 

    ওড়িশায় সতর্কতা

    ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) জেরে সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে সাত জেলাকে সতর্ক করেছে ওড়িশা প্রশাসন। এই জেলাগুলি হল বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগতসিংহপুর, পুরী, খুরদা এবং গঞ্জাম। রাজ্যের ত্রাণ এবং উদ্ধার সংক্রান্ত দফতরের বিশেষ কমিশনার সত্যব্রত সাহু ওই সাত জেলার জেলাশাসকদের সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েক দিন সমুদ্র ভয়াল রূপ ধারণ করতে পারে। রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় মৎসজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    আরও পড়ুন: দু’বছরেই বুলেট ট্রেন চলবে দেশে! সময় ঘোষণা রেলমন্ত্রীর, কবে চালু?

    বাংলায় প্রভাব

    নিম্নচাপের জেরে আজ, ফের কলকাতায় কুড়ি ডিগ্রির ওপরে উঠল পারদ। আপাতত রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাতে। রাজ্যে পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সাইক্লোনের (Cyclone Michaung) প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Cyclone Michaung: ডিসেম্বরের প্রথমেই ঘূর্ণিঝড়! ‘মিগজাউম’-এর প্রভাবে থমকে  শীত

    Cyclone Michaung: ডিসেম্বরের প্রথমেই ঘূর্ণিঝড়! ‘মিগজাউম’-এর প্রভাবে থমকে শীত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শীতের পথে বাধা ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। ঘূর্নিঝড় মিধিলির (Cyclone Midhili) পর ‘মিগজাউম’ (Cyclone Michaung)। বাংলায় এর কোনও প্রভাব পড়বে কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

    কী বলছে হাওয়া অফিস

    মৌসম ভবন (India Meteorological Department) সূত্রে খবর, ইতিমধ্যেই আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপর। হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপটি ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামিকাল, ২৯ নভেম্বরের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। গভীর নিম্নচাপটি আগামী দুই দিনের মধ্যে গভীর ঘূর্ণিঝড়ে (Cyclone Michaung) পরিণত হবে। আবহবিদদের কথায়, ‘সাইক্লোনের গতিপ্রকৃতি ঠিক কী হতে চলেছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এই ঘূর্ণিঝড় কোন দিকে অগ্রসর হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এর জন্য আরও বেশ কিছুটা সময় প্রয়োজন রয়েছে।’ বেশ কয়েকটি আবহাওয়া মডেল এই সাইক্লোনের একটি সম্ভাব্য গতিপথের ইঙ্গিত দিয়েছে। আর এই পূর্বাভাস মডেলগুলি অনুযায়ী, ৬ ডিসেম্বর নাগাদ স্থলভাগ ছুঁতে পারে সাইক্লোনটি। বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকে তা যেতে পারে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামানসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

    শীত পড়তে দেরি

    ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে উত্তরবঙ্গে (North Bengal) ভারী বা মাঝারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দার্জিলিং কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সাইক্লোনের ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে। আর যার ফলে পারদ পতনেও হচ্ছে বিলম্ব। আপাতত আগামী কয়েকদিন রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal) বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তাহান্তে উপকূলীয় এলাকাগুলির হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: শীত পড়ার আগে ফের নিম্নচাপ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী বলছে আবহাওয়া দফতর

    Weather Update: শীত পড়ার আগে ফের নিম্নচাপ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কী বলছে আবহাওয়া দফতর

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের পথে কাঁটা নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহে হালকা শীতের আমেজ থাকলেও, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। এরপর গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মিগজাউম’ (Michaung)।  এর প্রভাবে বাংলাদেশে উপকূল ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঘূর্ণিঝড়ের আশঙ্কা

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, মিধিলির পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের উপকূলে। এটা হবে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড়। এই ঝড়ের জেরে বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপটে সাফ হয়ে যেতে পারে বাংলাদেশ উপকূলের একাংশ বলেও আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুসারে আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রবেশ করবে। ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে শক্তি সঞ্চয় করবে। শক্তি বাড়িয়ে ২৯ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তটি। রবিবার তা প্রবেশ করবে পূর্ব আন্দামান এলাকায়। ক্রমশ শক্তি বাড়িয়ে ৩০ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটা। ৩ ডিসেম্বর চট্টগ্রামের কাছ গিয়ে ভূখণ্ডে প্রবেশ করতে পারে ওই ঝড়টি। ঘূর্ণিঝড় মিগজাউময়ের কেন্দ্রে হাওয়ার গতি ঘণ্টায় ১৫০ কিমি অতিক্রম করতে পারে। 

    আরও পড়ুন: সেবিকে ছাড়! আদানি-হিন্ডেনবার্গকাণ্ডের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

    শহরে শীতের আমেজ

    এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। রবিবার শহর কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির নীচে। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ স্পষ্ট। ১৫ ডিগ্রির আশেপাশে ঘুরছে তাপমাত্রা। কলকাতাতেও ২০র নিচে নেমেছে পারদ। ১৫-১৬ ডিগ্রিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: মরশুমে প্রথম বার ২০ ডিগ্রি কলকাতায়! শীত কি চলে এল?

    Weather Update: মরশুমে প্রথম বার ২০ ডিগ্রি কলকাতায়! শীত কি চলে এল?

    মাধ্যম নিউজ ডেস্ক: হালকা চাদর গায়ে তুলেছে কলকাতা। রাতে কিংবা ভোরের দিকে হিমেল হাওয়ায় শিরশিরে ভাব। গ্রামাঞ্চলে তো বটেই, কলকাতা ও শহরতলিতেও অনায়াসেই ঠাওর করা যাচ্ছে পারদ পতন। এসবের মধ্যেই বুধবার চলতি মরশুমে এই প্রথম ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার তাপমাত্রা (Weather Update)। বুধবার সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস।

    মেঘ সরতেই পারদ-পতন

    ডিসেম্বর আসতে হাতে মাত্র কিছুদিন। মেঘ সরতেই পারদ নেমেছে কলকাতায় (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আরও কিছুটা নামতে পারে কলকাতার পারদ। তবে শীত আসতে এখনও ঢের দেরি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে দক্ষিণবঙ্গে। ২০ ডিগ্রির পাশাপাশি আসতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বর্তমানে ২০ ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। শনি-রবিবারের মধ্যে এই জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা। তবে, এখনই কড়া শীত পড়বে না। হেমন্তের এই সময়ে প্রতি বছরই আবহাওয়া এরকমই থাকে বলে মত বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: ঘরের মাঠে অপরাজেয় তকমা হাতছাড়া! কাতারের বিরুদ্ধে ৩-০ গোলে হার ভারতের

    কী বলছে হাওয়া অফিস

    হাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস রয়েছে, আগামী শুক্র-শনিবারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের দুই জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসগারে এবং অন্যটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরের কোরোমিন অঞ্চলে। মাঝেমাঝেই এই নিম্নচাপ শীত প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: জগদ্ধাত্রী পুজোতে শীতের আমেজ, আগামী সপ্তাহ থেকে আরও কমবে তাপমাত্রা?

    Weather Update: জগদ্ধাত্রী পুজোতে শীতের আমেজ, আগামী সপ্তাহ থেকে আরও কমবে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুমের মধ্যেই ধীরে ধীরে শীতের (Weather Update) প্রভাব ক্রমশ বাড়ছে। পারদ ক্রমশ নিম্নমুখী। আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা কেটে যাচ্ছে, আকাশ আরও পরিষ্কার হয়ে উঠেছে। একে একে দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজোর পর জগদ্ধাত্রী পুজোতে শীতের আমেজ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস, সকাল-সন্ধ্যায় ক্রমশ শীতের প্রাবল্য বাড়বে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

    জেলার তাপমাত্রা ২০ ডিগ্রির কম থাকবে (Weather Update)

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। মেঘ কেটে গেলেও দিনের উষ্ণতা সামান্য বাড়বে। বাতাসে কিছুটা জলীয় বাস্পের পরিমাণ বৃদ্ধি থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। সন্ধ্যা হলেই আবার শীতের (Weather Update) আমেজ অনুভূত হবে। সেই সঙ্গে জেলার তাপমাত্রা মোটামুটি ২০ ডিগ্রির কম থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কম হবে বলে জানা গিয়েছে। দিনের তুলনায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি করে কম হবে।

    উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতো তাপমাত্রা অনেকটাই কম হবে বলে জানা গিয়েছে। তবে আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। শীত (Weather Update) ক্রমশ বাড়ছে। পাহাড়ি এলাকায় অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণ হবে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরের সমস্ত জেলায় শীতের প্রভাব বাড়বে।

    কলকাতার আবহাওয়া

    গত শুক্রবার কলকাতা শহরের আবহাওয়া মেঘলা ছিল। কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত হয়েছে। আজ আকাশ বেশ পরিষ্কার। রাতের তাপমাত্রা অনেকটাই কম হয়েছে। সকাল এবং সন্ধ্যায় অপেক্ষাকৃত কম তাপমাত্রার কারণে শীতের (Weather Update) আমেজ অনুভব করা যাবে। মঙ্গলবার থেকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির থেকে আরও কম থাকবে। রবিবার কলকাতা সহ আশেপাশের এলাকায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Report: জাঁকিয়ে শীত কবে থেকে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

    Weather Report: জাঁকিয়ে শীত কবে থেকে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও বেশ খানিকটা নেমে গিয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার আবহাওয়া আরও পরিষ্কার থাকবে। হাওয়া অফিসের (Weather Report) তরফে আরও জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবের আশঙ্কা এখন একেবারেই নেই। তবে জাঁকিয়ে শীত ঠিক কবে থেকে পড়বে তা অবশ্য জানাতে পারেনি হাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে।  যদিও মিধিলের প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কোনও কোনও জায়গায়। জানা গিয়েছে ১৮ নভেম্বর বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ডিপফেক নিয়ে উদ্বিগ্ন স্বয়ং প্রধানমন্ত্রীও, হুঁশিয়ারি দিলেন চ্যাট জিপিটিকে

    ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে রাজ্যে

    আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা রাজ্যে আরও এক থেকে দুই ডিগ্রি নিচে নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Report)। আগামী সপ্তাহের শেষের দিক থেকে শীতের আমেজ আরও বাড়বে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মেঘলা আকাশ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা কিছুটা বাড়বে। যদিও  বাতাসে বাষ্পের পরিমাণ বেসি থাকায় কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে অস্বস্তিও থাকবে। ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ একটু ফিরবে।

    মেঘমুক্ত আকাশ উত্তরবঙ্গে, খালি চোখেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা

    অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে (Weather Report) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরিষ্কার আকাশ দেখা যাবে দার্জিলিঙ সমেত গোটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ইতিমধ্যে পর্যটকদের ভিড়ও শুরু হয়েছে। মেঘ না থাকায় খালি চোখেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

    আরও পড়ুুন: জমির দালাল থেকে তৃণমূলের প্রধান, রকেট গতিতে উত্তরণই কাল হল রূপচাঁদের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • El Nino Effect : আসছে সুপার এল নিনো! অতিবৃষ্টি না হয় খরা, সতর্ক করলেন আবহবিদরা

    El Nino Effect : আসছে সুপার এল নিনো! অতিবৃষ্টি না হয় খরা, সতর্ক করলেন আবহবিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। কখনও অতিরিক্ত গরম কখনও অতিবৃষ্টি। অসময়ে বৃষ্টিপাত, ঝড়ঝঞ্ঝা লেগেই আছে। এরই মধ্যে ভয় ধরাচ্ছেন আবহবিদরা। ২০২৪ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে উত্তর গোলার্ধে আছড়ে পড়বে সুপার এল নিনো (El Nino Effect), দাবি আবহবিদদের। এই পরিস্থিতির জেরে আবহাওয়ায় বিরাট পরিবর্তন হতে চলেছে। এমনটাই জানাচ্ছে ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমস্ফরিক অ্যাডমিনিস্ট্রেশন।

    কেন এই পরিবর্তন

    দক্ষিণ আমেরিকার কাছে প্রশান্ত মহাসাগরে ক্রমশই উষ্ণ হচ্ছে সমুদ্রের উপরিভাগের জল। এর জেরেই বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বাড়ছে তাপমাত্রা। খাদ্য উৎপাদন, পানীয় জল এবং জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়ে চলার ক্ষেত্রে জনজীবনে বড়সড় প্রভাব পড়ছে এই কারণেই। পরিবর্তিত হচ্ছে বিশ্বের নানা প্রান্তের আবহাওয়া।

    ভারতে এল নিনো-র প্রভাব

    ভারতে এল নিনো (El Nino Effect) চূড়ান্ত প্রভাব ফেলবে আগামী বছর। বিজ্ঞানীরা বলেছেন, এমন এল নিনোর প্রভাব ভারত কখনও দেখেনি৷ ক্রমশ বর্ষা দুর্বল হতে শুরু করেছে এ দেশে। এরপর তা শুষ্ক থেকে শুষ্কতর আবহাওয়া তৈরি করবে ভারতে। কমতে শুরু করবে বৃষ্টিপাত। এর ফলে খাদ্যশষ্যের উৎপাদন, জলের সুবিধা থেকে শুরু করে সাধারণ প্রাণী ও উদ্ভিদ জগতের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্থ হতে পারে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, শক্তিশালী এলি নিনোর প্রভাব প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷

    আরও পড়ুন: ভারতেই তৈরি হবে পিক্সেল-৮ স্মার্টফোন! উৎসবের আবহে বড় ঘোষণা গুগলের

    স্বাভাবিক ঋতুচক্রে প্রভাব

    সুপার এল নিনোর (El Nino Effect) জেরে ভারতে ঘন ঘন পরিবর্তন হবে আবহাওয়া। কখনও মারাত্মক বৃষ্টি, কখনও ঊর্ধ্বমুখী তাপমাত্রা আবার কখনও খরা পরিস্থিতি তৈরি হবে ভারতে। আবার হতে পারে ভয়াবহ বন্যাও। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে এই এল নিনোর দাপট বেশি হবে। বিজ্ঞানীরা বলছেন, সুপার এল নিনো আসলে ভারতের স্বাভাবিক ঋতুচক্রকে প্রভাবিত করতে পারে৷ কোথাও কোথাও চরমভাবাপন্ন আবহাওয়া বেড়ে যেতে পারে আবার কোথাও কোথাও খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: রবিবার পুজোর বাজার কি পণ্ড করবে নিম্নচাপের বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: রবিবার পুজোর বাজার কি পণ্ড করবে নিম্নচাপের বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ভারী বৃষ্টিপাত (Weather Update) হয়েছে রাজ্যের জেলায় জেলায়। রবিবার সকাল থেকেই কলকাতা সমেত শহরতলী এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। রোদ ঝলমলে আবহাওয়াতে আদ্রতাজনিত অস্বস্তিও নেই। আবহাওয়া দফতরের মতে, আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ আশেপাশের এলাকা মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশ্বকর্মা পুজোর দিনেই সাধারণত বাঙালির দুর্গা পুজোর বাজার শুরু হয়। তখনও নিম্নচাপের (Weather Update) প্রভাবে বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। রবিবার ছুটির দিনে বিকালে পরিবার সমেত বাজার করার পরিকল্পনা হয়তো অনেকেই করেছেন কিন্তু সেই পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে বৃষ্টি, এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা রবিবার থাকবে সর্বোচ্চ ৯৭ শতাংশ। আবহাওয়া দফতরের মতে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনিবার বিকেলে এই নিম্নচাপটির অবস্থান ছিল উত্তর ওড়িশার উপকূলে, পরবর্তী ১২ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ডে চলে গিয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    ১ অক্টোবর ও ২ অক্টোবর রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে ৩ অক্টোবর মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় অতিভারী (Weather Update) বৃষ্টি হতে পারে। ৪ অক্টোবর বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    ১ অক্টোবর রবিবার ভারী বৃষ্টির (Weather Update) পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২ অক্টোবর সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৩ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও জায়গায়। ৪ অক্টোবর বুধবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share