Tag: west bengal weather forecast

west bengal weather forecast

  • Weather Update: দিনে কাঁপছে কলকাতা! রাতে বাড়ল তাপমাত্রা, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: দিনে কাঁপছে কলকাতা! রাতে বাড়ল তাপমাত্রা, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: কুয়াশা-মাখা সকালেই ঘুম ভাঙল কলকাতার। লেপ-কম্বল ছাড়তেই ইচ্ছে করছে না। তবু স্কুল-অফিস, ছুটি তো নেই! বেলা বাড়তে সূর্যের মুখ দেখা গেলেও অনবরত বইছে ঠান্ডা হাওয়া। তারপর গতকালের বৃষ্টি। যার জেরে কার্যত জুবুথুবু অবস্থা শহরবাসীর। দিন যেন দিন নয়। স্বাভাবিকের অনেকটা নিচে সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) । আবার মেঘে ঢাকা আকাশ থাকার জন্যই রাতে পারদপতনে বাধা।

    শীতের আমেজ শহর জুড়ে

    ঠান্ডার মধ্যে মূলত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্যাঁতসেঁতে পরিবেশে অস্বস্তি বাড়ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আবহবিদরা (Weather Update) বলছেন, আজ দক্ষিণবঙ্গের ২ জেলায়, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, শুক্রবারেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। শুক্রবার সকালের দিকে শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। শীতের আমেজ থাকলেও কাঁপন কমেছে।  কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামবে না, বরং বাড়তে পারে। 

    আরও পড়ুন: মৃত্যুর পর এল চাকরির চিঠি! ষাটোর্ধ্ব ৬২ জনকেও শিক্ষকের নিয়োগপত্র রাজ্যের

    কুয়াশার দাপট

    আবহাওয়া দফতর সূত্রে (Weather Update) জানা গিয়েছে, আপাতত আগামী দিন চারেক উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার (Fog) দাপট থাকবে। এমনিতেই মারাত্মক ঠান্ডায় কাঁপছে শৈলশহর দার্জিলিং (Darjeeling)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) বলছে এবার শূন্যের নীচে নেমে যেতে পারে পাহাড়নগরী দার্জিলিঙের পারদ (Darjeeling Weather)। হতে পারে তুষারপাতও। আগামী  দু-তিনদিন ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকাগুলি। পার্বত্য এলাকাগুলিতে হতে পারে শিলাবৃষ্টিও। জমিয়ে শীত উপভোগ করছেন উত্তরবঙ্গবাসী। আগামী কয়েক দিন একইরকম থাকবে আবহাওয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: সকালেই আঁধার! আকাশে কালো মেঘ সঙ্গে বৃষ্টি, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? 

    Weather Update: সকালেই আঁধার! আকাশে কালো মেঘ সঙ্গে বৃষ্টি, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশ ঘিরে মেঘ করেছে। ভোর থেকেই অন্ধকার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলা। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে ভোর-রাত থেকে। কলকাতা,হাওড়া,পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সকাল থেকেই চলছে বৃষ্টি। উপকূল সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। 

    বৃহস্পতি, শুক্র বৃষ্টি চলবে

    আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বর্তমানে ওড়িশা উপকূল থেকে এটি ছত্তিশগঢ়ের অভিমুখে অবস্থান করছে। যার জেরে এই দুই রাজ্য়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর পরোক্ষ প্রভাবই পড়ছে বাংলায়। আগামী পাঁচ দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে বাড়বে গরম। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গ ভাসলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়তে পারে তাপমাত্রা।

    আরও পড়ুন: নারদকাণ্ডে ফের নাড়াচাড়া! ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় তলব সিবিআইয়ের

    বৃষ্টির জেরে সমস্যা

    বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু নীচু জায়গায় জল জমেছে। সপ্তাহের মধ্যে কর্মব্যস্ত দিনে বৃষ্টির ফলে যানজট সৃষ্টি হয়েছে শিয়ালদা, শ্যামবাজার, গড়িয়া, বেহালা-সহ বেশ কয়েকটি জায়গায়। সকালে স্কুলে যেতে সমস্যায় পড়েন বাচ্চারা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ। এ দিকে, নিম্নচাপের জেরে আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

    Weather Update: তাপপ্রবাহ থেকে মুক্তি! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। আগামী ১৮ থেকে ২১ জুনের মধ্যেই বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গেও, জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে এটাও সত্যি, বৃষ্টি নামলেও গরম থেকে এখনও মুক্তি পাচ্ছেন না বঙ্গবাসী। বুধবার, সারাদিন ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে কলকাতাবাসী। 

    শহরে কবে বর্ষা

    কলকাতায় তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম থেকে এখনই মিলবে না রেহাই। ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা থাকবে। ভ্যাপসা গরম যেমন রয়েছে তেমন থাকবে। তবে বর্ষা আসার পর পরিস্থিতি কিছুটা অনুকূল হবে বলে মনে করছে আবহাওয়া অফিস। তবে, আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার রাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে কলকাতা ও শহরতলির বেশ কিছু এলাকায়। সন্ধের দিকের এই বৃষ্টিতে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও নিস্তার মিলছে শহরবাসীর। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। পরের দিন সকাল হতেই আবার সূর্যের প্রচণ্ড তেজ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। 

    বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা

    উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত।  এরপর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী পাঁচ দিন দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের মণীশ জৈনকে তলব সিবিআই-এর

    পশ্চিমে তাপপ্রবাহ

    উত্তরে বৃষ্টি হলেও পশ্চিমে নাজেহাল অবস্থা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ‌তাপপ্রবাহের সম্ভাবনা জারি থাকছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। ‌এই দহনজ্বালা থেকে কবে মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী, তা নিশ্চিত ভাবে জানায়নি হাওয়া অফিস। পুরুলিয়া জেলাতে ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। বৃষ্টির দেখা নেই বললেই চলে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share