Tag: West Bengal Weather update

West Bengal Weather update

  • West Bengal Weather Update: নিম্নচাপের ভ্রুকুটি, রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

    West Bengal Weather Update: নিম্নচাপের ভ্রুকুটি, রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়রে নিম্নচাপ। যার প্রভাবে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আবহাওয়া দফতর (West Bengal Weather Update) জানিয়েছে, রাতভর বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, কোথাও মাঝারি। যার জেরে জলমগ্ন কলকাতা তো বটেই বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। রাতভর বৃষ্টিতে কোথাও গোড়ালি ভেজা জল জমে, আবার কোথাও হাঁটু সমান। বিপর্যস্ত হয় জনজীবন। এমনকি, শুক্রবারও নিস্তার নেই বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার সকাল থেকে বৃষ্টির তেজ কমলেও আকাশ মেঘলা। আগামী কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rainfall Alert) দিয়েছে আবহাওয়া দফতর । ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও শহরতলিতেও।

    কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ?

    আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়ায় নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গের সব জায়গায় (West Bengal Weather Update)৷ জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতা থেকে ১৭০ কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব ১৫০ কিমি। নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও পশ্চিম-উত্তর থেকে পশ্চিম দিকে সরবে৷ যার অভিমুখ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের দিকে। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে নিম্নচাপটি। আবহাওয়া দফতরের অনুমান, এদিন দুপুরে বাংলা হয়েই স্থলভাগে ঢুকবে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপটি। সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে।

    কী বলছে আবহাওয়া দফতর?

    এর প্রভাবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rainfall Alert) পূর্বাভাস দিয়েছে আবহাওায়া দফতর। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আরও ৪ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে (West Bengal Weather Update)। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়।

    শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather Update)। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে।

    কী পূর্বাভাস উত্তরবঙ্গে?

    দক্ষিণের পাশাপাশি, ভারী বৃষ্টির (Heavy Rainfall Alert) পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, বৃহস্পতিবারই রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়। শুধু বাঁকুড়াতেই মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়াও পূর্ব বর্ধমানে ৫ জন, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে আরও ১ জন করে প্রাণ হারিয়েছেন বজ্রাঘাতে। শুক্রবারও, একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস (West Bengal Weather Update) দিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার আবেদন জানানো হয়।

  • Weather Update: পারদ পতন অব্যাহত, রাজ্যে শীতের আমেজ, কলকাতা ১৯, পুরুলিয়ায় ১৩ ডিগ্রি!

    Weather Update: পারদ পতন অব্যাহত, রাজ্যে শীতের আমেজ, কলকাতা ১৯, পুরুলিয়ায় ১৩ ডিগ্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারের পর রবিবারও পারদ পতন অব্যাহত রাজ্যে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ার তাপমাত্রা (Weather Update) সব চেয়ে কম। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর বলছে, গতি বাড়ছে উত্তরের হাওয়ার। তাতেই শীতের আমেজ গোটা বাংলাজুড়ে। পশ্চিমের জেলাগুলিতে পারদের পতন একটু বেশিই হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, আগামী দু’দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা (Weather Update) কমতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়তে পড়তে ডিসেম্বর।

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ছিল ১৯ ডিগ্রি, পুরুলিয়া ১৩.১ 

    শনিবারই কলকাতার (West Bengal) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা ১৯ ডিগ্রিতে নেমে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, বীরভূমের শ্রীনিকেতন (১৩.৬ ডিগ্রি সেলসিয়াস), ঝাড়গ্রাম (১৪.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সিউড়িতে (১৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কম। দমদমে ১৭.২ ডিগ্রি, বর্ধমানে ১৬ ডিগ্রি, আসানসোলে ১৬.১ ডিগ্রি পর্যন্ত পারদ নেমেছে।

    রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)

    হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে (West Bengal) উত্তরের হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনের জন্য পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া (Weather Update)।
      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: শীতের পালে হাওয়া! সপ্তাহান্তেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে রাজ্যে, পূর্বাভাস

    Weather Update: শীতের পালে হাওয়া! সপ্তাহান্তেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে রাজ্যে, পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহান্তেই পারদ-পতন রাজ্যে। তাপমাত্রা স্বাভাবিক (Winter in Bengal) অথবা স্বাভাবিকের চেয়েও কমে যেতে পারে। তারপরই শীতের আমেজ শুরু হবে বাংলায়, এমনই খবর দিল হাওয়া অফিস (Weather Update)। ১৫ নভেম্বরের পর উত্তরে হিমালয়ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

    শহরে শীতের আগমনী

    দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে না বলে জানাল আলিপুর (Weather Update)। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলা ও ওড়িশায়। এর ফলে জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার অর্থাৎ আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৯-৯৬ শতাংশ। আকাশ আজ থেকে মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: খনিজ সম্পদেও ‘আত্মনির্ভর ভারত’! নিলামে প্রথম বিক্রি টাংস্টেন-কোবাল্ট

    জেলায় শুকনো আবহাওয়া

    আলিপুরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী,  আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তার পর থেকে দিন দুয়েকের জন্য রাতের পারদে পতন হতে পারে। তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। পাহাড়ঘেঁষা এলাকায় আগামী তিন দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে সকালের দিকে আবহাওয়া থাকবে কুয়াশাচ্ছন্ন। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গেও দু’দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের (Winter in Bengal) আমেজ দেখা দিতে পারে উত্তর থেকে দক্ষিণে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আগামী সপ্তাহেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট! বাংলায় শীত কবে থেকে?

    Weather Update: আগামী সপ্তাহেই বাড়বে উত্তুরে হাওয়ার দাপট! বাংলায় শীত কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকিয়ে না হলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে কমবে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়ার দাপট দেখা যাবে। সাধারণত, যখন উত্তুরে হাওয়া (Weather Update) শক্তিশালী হতে শুরু করে, তখনই তাপমাত্রা দ্রুত কমতে থাকে। চলতি বছরে ১৫ নভেম্বরের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তুরে হাওয়ার (Weather Update) প্রবাহ বাড়বে বলে জানা যাচ্ছে, যা শীতের আবহ তৈরি করতে সাহায্য করবে।

    রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশ

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তা নিম্নচাপে পরিণত হতে পারে। চলতি সপ্তাহের শেষে নিম্নচাপ তৈরি হলে নভেম্বরের মাঝামাঝি সময়ে তা কোন দিকে যায়, তা নজরে রেখেছেন আবহবিদেরা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৫ নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। শীতের আমেজ (Winter in Bengal) অনুভূত হবে বিস্তীর্ণ অংশে। উত্তুরে হাওয়া ঢোকার সঙ্গে সঙ্গেই রাতরাতি পরিবর্তন দেখা যাবে আকাশেও। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশাবৃত আবহওয়া দেখা যাবে। বেলা বাড়লেও কোনও কোনও জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। 

    রাজ্যে শীত শীত ভাব

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে রাজ্যজুড়ে শীত শীত ভাব অনুভূত হবে। উত্তুরে হাওয়া বঙ্গে শীত নিয়ে আসে। এই হাওয়া মূলত উত্তর ভারত ও হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসে এবং এটাই বঙ্গে শীতল আবহাওয়া (Weather Update) সৃষ্টি করে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এই হাওয়ার শক্তি বাড়তে শুরু করলে রাতের দিকে তাপমাত্রা হ্রাস পায় এবং শীতের আবহ স্পষ্ট হতে শুরু করে। তবে এরই মধ্যে আবার আছে নিম্নচাপের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে, তা বঙ্গে শীতের (Winter in Bengal) প্রভাবকে কিছুটা বিলম্বিত করতে পারে। সাধারণত নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আর্দ্রতা বৃদ্ধি পায়। ফলে দিনের বেলায় গরম অনুভূত হতে পারে, যদিও রাতের দিকে ঠান্ডা হাওয়া বইতে পারে। এ কারণে শীতের প্রকৃত প্রভাব অনেক সময় পিছিয়ে যেতে পারে। তবে, এই নিম্নচাপের প্রকৃতি কেমন হবে এবং তার প্রভাব কতটা হবে তা এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। আবহাওয়া দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে।

    আরও পড়ুন: দূরদৃষ্টি এবং বুদ্ধিমত্তার জন্য সর্বত্র সমাদৃত, ৯৭ বছরে লালকৃষ্ণ আডবানিকে শুভেচ্ছা মোদি-শাহের

    উত্তরবঙ্গে অবশ্য আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার। তবে উত্তরের আর কোনও জেলায় আপাতত বৃষ্টি হবে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: ভোর ও রাতে ঠান্ডার আমেজ! আগামী সপ্তাহেই কমতে পারে তাপমাত্রা

    Weather Update: ভোর ও রাতে ঠান্ডার আমেজ! আগামী সপ্তাহেই কমতে পারে তাপমাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টিহীন হেমন্তের দিনে শীতের (Winter in Bengal) অপেক্ষায় বঙ্গবাসী। ভোর এবং রাতে শিশির ভেজা ঠান্ডার অনুভূতি। রাতের দিকে ঠান্ডা হাওয়া (Weather Update), ভোরবেলা বন্ধ পাখা, হালকা চাদরে গা ঢাকা, এমনই আবহাওয়া কয়েকদিন ধরে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি এখন অতীত। ফের তার দেখা মিলবে নতুন বছরে। এবার শীতের প্রস্তুতি। আগামী চার দিনে দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও কমতে পারে তাপমাত্রা।

    শহরের হাওয়া

    ঘূর্ণিঝড়, নিম্নচাপের প্রভাবে (Weather Update) কয়েকদিন আগে কলকাতায় হালকা ঠান্ডার (Winter in Bengal) অনুভূতি হয়েছিল। কিন্তু নিম্নচাপ কাটতেই গরম হাওয়া শহরে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। এই তাপমাত্রাই আগামী চার দিনে কমতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার দিনের আকাশ পরিষ্কার হলেও পরের দিকে হালকা মেঘ হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। আপাতত শহরে তাপমাত্রা কমলেও এখনই স্থায়ী শীত পড়ছে না। নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের শুরুতে শীতের হাওয়া প্রবেশ করবে শহরে। হাওয়া অফিস জানিয়েছে, ৭ নভেম্বর অর্থাৎ, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গল এবং বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদেও হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার দু’-এক জায়গায় হতে পারে বৃষ্টি। সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। 

    আরও পড়ুন: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, জেনে নিন রবিবার ভাইকে টিকা পরানোর শুভ সময়

    উত্তরে ঠান্ডার পরশ

    দক্ষিণের মতো উত্তরবঙ্গ শুষ্ক থাকবে না। সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের (Weather Update) সব জেলাতেই ৬ নভেম্বর, আগামী বুধবার পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার— হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই চার জেলায়। বাকি চার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও (Winter in Bengal) আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: গোটা পুজোয় ঝড়বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? কী পূর্বাভাস মৌসম ভবনের?

    Weather Update: গোটা পুজোয় ঝড়বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? কী পূর্বাভাস মৌসম ভবনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর তিনদিন পর মহালয়া। দেবীর আগমনী বার্তা আকাশে-বাতাসে। তবে, জোড়া ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টি (Rain Forecast) লেগেই রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমলেও পুজোয় ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। ১৩ অক্টোবর (একাদশী) পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। 

    পুজোয় বৃষ্টির আশঙ্কা

    পুজোর মাত্র আর কয়েকটা দিন, পুজোতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি (Rain Forecast) হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা-সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার বেশির ভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ অক্টোবর, সপ্তমী থেকে ১৩ অক্টোবর, একাদশী পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ডকেই ডুবে গেল পারমাণবিক সাবমেরিন! প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধাক্কা চিনের

    জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্য দিকে, দক্ষিণ গুজরাট থেকে উত্তর-পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, ৩ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে। ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত (Rain Forecast) হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: উত্তরবঙ্গে তিন জেলায় লাল সতর্কতা! দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, তীব্র গরমে নাজেহাল

    Weather Update: উত্তরবঙ্গে তিন জেলায় লাল সতর্কতা! দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, তীব্র গরমে নাজেহাল

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ যেখানে বানভাসি, সেখানে দক্ষিণবঙ্গ গরমে নাজেহাল! চাতকের মতো প্রহর গুনছেন মানুষ। ইতিমধ্যে রবিবার উত্তরের তিন জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। পাহাড় লাগোয়া অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া ওফিস (Weather Update)। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। আগামী মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে সতর্কতা (Weather Update)!

    আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতি বার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণ (Weather Update) চলবে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত। তবে কোথাও কোথাও তার চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রবিবার এবং সোমবারে লাল সতর্কতা জারি করা হয়েছে। একই ভাবে দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সোমবার পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া চলবে। তবে এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ নেই।

    আরও পড়ুনঃহিংসা খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় কলকাতায় আসছে বিজেপির প্রতিনিধি দল, কোথায় কোথায় যাবেন?

    দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেনি

    আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে এখনও বর্ষা (Weather Update) প্রবেশ করেনি। রবিবার থেকে সব জেলায় বর্ষার আগের অনুকুল পরিস্থিতি সৃষ্টি হবে। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বৃদ্ধি পাবে। আজ সকালের পূর্বাভাসে জানা গিয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদবাদে ঝড়বৃষ্টি হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবারের আগে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। মঙ্গলবার থেকে সব জেলায় বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আবার কোথাও কোথাও হাওয়ার বেগ ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত হতে পারে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। অপর দিকে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ দেরিতে, পারদ চড়ছে শহরে, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা

    Weather Update: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ দেরিতে, পারদ চড়ছে শহরে, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়ের আগে বাংলায় বর্ষা (Monsoon in Bengal) প্রবেশ করলেও তা আটকে থেকেছ উত্তরেই। দক্ষিণবঙ্গে বর্ষা আসার দিনক্ষণ এখনও জানায়নি হাওয়া অফিস (Weather Update)। প্রতিদিনই চড়ছে তাপমাত্রার পারদ।  দক্ষিণবঙ্গের অন্তত তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১০ জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে ১২ বা ১৩ জুন। 

    কোথায় কোথায় তাপপ্রবাহ

    গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি (Monsoon in Bengal) হলেও গরম থেকে নিস্তার মেলেনি। এই পরিস্থিতিতে হাওয়া অফিস (Weather Update) জানিয়ে দিল, আগামী কয়েক দিনেও পরিস্থিতি বদলের কোনও আশা নেই। আলিপুর আরও জানিয়েছে যে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  ওই তিন জেলা বাদে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

    আরও পড়ুন: পাশে নীতীশ, নায়ডু, মোদির নেতৃত্বেই সরকার গড়ার পথে এনডিএ

    কবে থেকে বৃষ্টি

    উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা (Weather Update) প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon in Bengal) প্রবেশ করতে দু’তিন দিন দেরি হতে পারে বলে মনে করছেন আবহবিদদের একাংশ। মৌসুমি বায়ুর প্রবাহ কমে যাওয়ার কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। গত ৩১ মে কেরল হয়ে বর্ষা প্রবেশ করার কথা ছিল দেশে। কিন্তু দেশবাসীকে দহনজ্বালার হাত থেকে মুক্তি দিতে এক দিন আগেই, অর্থাৎ ৩০ মে কেরল উপকূলে এসে পৌঁছয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কেরলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে একটু একটু করে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হচ্ছে। যার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমেও। বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। কিন্তু দক্ষিণে বর্ষামঙ্গলের ধ্বনি বাজতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: রেমাল-দুর্যোগে কলকাতায় দুর্ভোগ! রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, সোমেও জারি সতর্কতা

    Cyclone Remal: রেমাল-দুর্যোগে কলকাতায় দুর্ভোগ! রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর, সোমেও জারি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে বিপর্যস্ত কলকাতার বিভিন্ন অংশ। রাতভর বৃষ্টির ফলে মহানগরীর বিভিন্ন প্রান্ত জলমগ্ন। কোথাও গোড়ালি সমান তো কোথাও আবার হাঁটু-সমান। তার ওপর, একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী (Weather Update), কলকাতায় রবিবার রাতেই বৃষ্টি হয়েছে প্রায় ১৪৪ মিলিমিটার। এর সঙ্গেই, সোমবারও শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    স্তব্ধ কলকাতার রাজপথ

    পুরসভা ও পুলিশের দেওয়া তথ্যানুসারে, রেমালে (Cyclone Remal) বিপর্যস্ত কলকাতার রাজপথ। তিলোত্তমার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা জায়গায় হাঁটুজল জমে। লেক মার্কেট, সল্টলেক, লেকটাউনে গাছ উপড়ে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট। জলমগ্ন বেলেঘাটা, পার্কস্ট্রিট, রবীন্দ্রসদনও। প্রাকৃতিক দুর্যোগে (Weather Update) লন্ডভন্ড সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল। রাস্তাঘাট প্রায় ফাঁকা। গাড়ি চলাচল কম। রাস্তাঘাটে বাস, ট্যাক্সির সংখ্যাও খুবই কম। যেগুলি চলছে, তার গতিও অত্যন্ত স্লথ। এদিকে, রাতভর বৃষ্টিতে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবাও। পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেডের মেট্রো ট্র্যাকে জল জমিার ফলে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। গিরিশপার্ক থেকে টলিগঞ্জ পর্যন্ত চলছে না মেট্রো। ট্র্যাক থেকে দ্রুত জল সরানোর কাজ চলছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

    মেডিক্যাল কলেজেও জল

    রেমালের (Cyclone Remal) জেরে বেলাইন শহরের স্বাস্থ্য পরিষেবাও। জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও তাঁর আত্মীয়দের। হাসপাতালে যাতায়াতের লিফটও বন্ধ, চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে রোগী-পরিজনদের। এরই মধ্যে খবর মিলেছে, ঝড়ের মধ্যে ছেলেকে বাইরে থেকে আনতে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার এন্টালি এলাকার এক বাসিন্দার। তবে, কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। শিয়ালদা দক্ষিণ শাখাতেও ট্রেন পরিষেবা সোমবার বেলায় চালু হয়েছে বলে জানা গিয়েছে। 

    এখনও কাটেনি দুর্যোগ

    রবিবার রাত সাড়ে ১২টার মধ্যে রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তবে সাড়ে ১০ ঘণ্টা পার হয়ে গেলেও দুর্যোগের মেঘ বাংলার আকাশ থেকে সরেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে। এই দুই জেলায় আজ ২০০ মিমি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা। সেই সঙ্গে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। যে কারণে, সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। আরও পড়ুন: প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায়, ভাঙল গাছ, দাপট দেখাল রেমাল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ঘূর্ণিঝড় ও কোটালের জোড়া ফলায় বাঁধ ভাঙার শঙ্কা, কলকাতায় জারি কমলা সতর্কতা

    Weather Update: ঘূর্ণিঝড় ও কোটালের জোড়া ফলায় বাঁধ ভাঙার শঙ্কা, কলকাতায় জারি কমলা সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শক্তি বাড়াল ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শনিবার সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার সকালে এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়বে। বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে।

    ঘূর্ণিঝড়ের প্রভাব

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update), উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। রবিবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    ঝড়ের মোকাবিলায় পদক্ষেপ

    ঝড়ের (Cyclone Remal) মোকাবিলা করতে লালবাজারে খোলা হয়েছে ইন্ট্রিগেটেড কন্ট্রোল রুম। যেখানে দমকল বিভাগ, বিপর্যয় মোকাবিলা দফতর, পূর্ত দফতর, পুরসভা ও সিইএসসি-র প্রতিনিধিরা থাকবেন। কোনও অসুবিধা হলে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে। ২৭ মে, সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।

    সোমবারও চলবে দুর্যোগ

    আগামী সোমবারও দুই ২৪ পরগনায় লাল সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। রবিবারের থেকে ঝড়ের গতিবেগ কমার সম্ভাবনা রয়েছে। সোমবার ওই দুই জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও সোমবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলায় জারি হলুদ সতর্কতা।

    কবে কাটবে দুর্যোগ

    ঘূর্ণিঝড় ও নিম্নচাপের (Cyclone Remal) প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সাত থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে এরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করবে। কমবে বৃষ্টির পরিমাণও।

    আরও পড়ুন: ম্যালেরিয়া নাশে নয়া ভ্যাকসিন, আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানীরা

    বিপদের মুখে পড়েছে সুন্দরবন

    তিন বছর আগে আছড়ে পড়া ইয়াস ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) স্মৃতি ফেরাচ্ছে রেমাল, কারণ সেই একই দিনে (২৬ মে) এই সাইক্লোন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। মূলত দক্ষিণ উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে আরও এক বিপদ অপেক্ষা করছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আশঙ্কা করা হচ্ছে, ফের একবার বিপদের মুখে পড়েছে সুন্দরবন। হাওয়া অফিসের পূর্বাভাসে (Weather Update) বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কোটাল। আগামী রবিবার মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়বে রেমাল। আর ওই রাতেই নদী-সমুদ্র ফুলে-ফেঁপে উঠবে ভরা কোটালে। রাত ১১টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা কোটালের প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। রেমাল-কোটাল জোড়া ফলায় বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হচ্ছে সুন্দরবন ও সাগর দ্বীপ অঞ্চলে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share