Tag: West Bengal weather

West Bengal weather

  • West Bengal Weather: মাঘেও উধাও শীত! গরমেই কাটবে সরস্বতী পুজো, জানিয়ে দিলেন আবহবিদরা

    West Bengal Weather: মাঘেও উধাও শীত! গরমেই কাটবে সরস্বতী পুজো, জানিয়ে দিলেন আবহবিদরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘের শুরুতেও আবহাওয়ার খামখেয়ালি চলছেই। কখনও উষ্ণ তো কখনও শীতের আমেজ৷ জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে গরমেই কাটাতে হবে সরস্বতী পুজো, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরেরে। আজ, সোমবার থেকেই পারদ চড়তে শুরু করেছে শহরে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সোমবার সকালে তা বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীতের মরশুমে প্রথমে জাঁকিয়ে শীত পড়লেও ইনিংসটা লম্বা হল না, আর এর পিছনে কারণ ঝঞ্ঝা। প্রধানত পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের কারণেই রাজ্যে তাপমাত্রা চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া থাকবে রবিবারের মতই। সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী তিন চার দিনে আরও দু’থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। এর ফলে সরস্বতী পুজোর সময় ঠাণ্ডার বদলে উষ্ণ থাকবে আবহাওয়া। হাওয়া অফিস বলছে, শীত তার পুরনো ছন্দে এই মরশুমে আর ফিরবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ফিরলেও সেই দাপট আর দেখা যাবে না।

    আরও পড়ুন: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিনদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না৷ ঠান্ডার ভাব বজায় থাকবে৷ সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্জ্বল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আমেজ অনেকটাই উধাও হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। ফলে উত্তরবঙ্গ থেকে শীত এখনওই বিদায় নিচ্ছে না।

    আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে প্রধানত আগামী পাঁচদিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে। আগামী তিন চারদিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে৷ আগামী কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিরও রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এর ফলে দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে।

  • West Bengal Weather: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

    West Bengal Weather: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী হলেও আজ একধাক্কায় অনেকটাই পারদ পতন হল। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তা প্রায় ৩ ডিগ্রি কমে হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এই শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বিশেষ করে নেতাজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোতেও থাকবে না শীতের আমেজ। আবহাওয়া দফতরের অনুমান, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি হতে পারে৷ এই পারদের ঊর্ধ্বমুখী হওয়ার কারণ পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত।

    কলকাতার আবহাওয়া

    শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম বলেও হাওয়া অফিস জানিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সকালের দিকে কলকাতার আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বলেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

    রাজ্য থেকে শীত বিদায়ের পালা শুরু!

    আজ তাপমাত্রা কমলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল, শনিবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে বাড়তে বাড়তে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা। এ বছরই উষ্ণতম বড়দিন ও বর্ষবরণের সাক্ষী থেকেছে শহরবাসী। আবার আবহাওয়া দফতর জানিয়েছে যে, আসন্ন উৎসবের দিনগুলোতেও শীত থাকবে না। অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গরমে কাটবে। গরমেই কাটবে সরস্বতী পুজোও।  

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা!

    দক্ষিণবঙ্গের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চারদিনে রাতের তাপমাত্রার পারদ ২-৪ ডিগ্রি চড়বে৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বাকি অংশে আবহাওয়া শুষ্ক৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা থাকবে। তবে উত্তরবঙ্গে ঠান্ডায় সে রকম কোনও হেরফের হবে না বলেও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে।

    শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত

    আজ ২০ জানুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে৷ পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত৷ ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে৷ ঠান্ডা বাতাসের বদলে জলীয় বাষ্প প্রবেশ করছে৷ তাই তাপমাত্রা বাড়তে পারে৷ ফলে শীতের আয়ু বেশিদিন না থাকারই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

  • West Bengal Weather: শহরে ফের চড়ল পারদ! রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বর্ষণের সম্ভাবনা?

    West Bengal Weather: শহরে ফের চড়ল পারদ! রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বর্ষণের সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘের শুরুতেই বৃষ্টিতে ভিজবে বাংলা! এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মকর সংক্রান্তির আগে উধাও হয়েছিল শীত। কিন্তু সংক্রান্তি কাটতেই ফের শীতের ব্যাটিং শুরু হয়েছে। তবে আগের মত হাড়কাঁপানো ঠা্ন্ডা নেই। মঙ্গলবার থেকে আজ তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে। রয়েছে হালকা শীতের আমেজ। তবে উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। আগামী কয়েকদিনে আরও নামতে পারে তাপমাত্রা। তার মধ্যেই হাওয়া অফিসের আভাস, বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে।

    কলকাতার আবহাওয়া

    বুধবার সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতার আকাশ। পরে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছে। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার এই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৩ থেকে ৮৩ শতাংশের মধ্যে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়ায় তাপমাত্রার পারদ উপরের দিকে চড়েছে।

    আরও পড়ুন: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস

    দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, ১৮ জানুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আজ দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিনে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন ঘটবে না।

    উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আগামী দু’ তিন দিন হালকা বৃষ্টি থাকবে দার্জিলিং, কালিম্পং-এ। ১৮ ও ১৯ জানুয়ারি দার্জিলিং-ও হালকা বৃষ্টি হতে পারে। আজ হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং-এ। আলিপুরদুয়ারেও আজ বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। কোচবিহার,  উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

  • West Bengal Weather: ফের নামল পারদ! মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস

    West Bengal Weather: ফের নামল পারদ! মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত এখনই শেষ না। মকর সংক্রান্তিতে শহরে শীত উধাও থাকলেও ফের নিম্নমুখী পারদ। তবে পৌষ সংক্রান্তির পর তাপমাত্রার পারদ খানিকটা নামলেও, গত সপ্তাহের মত জাঁকিয়ে ঠান্ডার আমেজ একেবারেই নেই। রয়েছে হালকা শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আবার এর সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। নতুন সপ্তাহে উত্তর থেকে দক্ষিণ, বাংলার সব প্রান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতায় তেমন বৃষ্টি হবে না বলে জানা গিয়েছে।

    কলকাতার আবহাওয়া

    সকালের দিকে কুয়াশা থাকবে। পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদিন এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি।

    বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলোতে

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মাঘের শুরুতেই রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে।  আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া এই দুই জেলাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বগামী হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: মকর সংক্রান্তিতে উধাও শীতের আমেজ! বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

    অন্যদিকে উত্তরবঙ্গে ১৬, ১৭, ১৮ জানুয়ারি দার্জিলিং-এ হালকা বৃষ্টি হতে পারে। ১৬, ১৭ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং-এ। শুধুমাত্র আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে আজ, ১৬ জানুয়ারি। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী এক সপ্তাহ আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা যাব। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

    তাপমাত্রা নামলেও জাঁকিয়ে ঠান্ডা নেই কেন?

    আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি বুধবার ও আরেকটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে হাড়কাঁপানো শীত অনুভব করা যাচ্ছে না।

  • West Bengal Weather: মকর সংক্রান্তিতে উধাও শীতের আমেজ! বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

    West Bengal Weather: মকর সংক্রান্তিতে উধাও শীতের আমেজ! বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: মকরসংক্রান্তির দিনে কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘলা। অন্যদিকে হু হু করে বেড়েই চলেছে শহর কলকাতার তাপমাত্রা। ইতিমধ্যেই কি তবে রাজ্য থেকে শীত বিদায়ের পথে! এই মরশুমে বড়দিন ও বর্ষবরণে তেমন ভাবে শীত অনুভব করতে পারেনি কলকাতাবাসী। তবে নতুন বছর থেকে অবশ্য টানা শীতের ঝোড়ো ইনিংস শহরে। কিন্তু কাল থেকে ফের পরিবর্তন শীতের চালে। গতকালই সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আর তা সামান্য কমে হয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

    কেন তাপমাত্রা বৃদ্ধি ও ফের কবে তাপমাত্রা কমবে?

    আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া আটকে গিয়েছে। সেই কারণে পৌষ সংক্রান্তিতেও ১৯ ডিগ্রির ওপরে তাপমাত্রা। যদিও সোমবার থেকে তা সামান্য কমবে। কলকাতায় ১৫ ডিগ্রিতে নামবে তাপমাত্রা। পাশাপাশি জেলা গুলিতেও তা সামান্য নিম্নমুখী হবে। যদিও সোমবার তাপমাত্রা কমলেও বুধবার তা ফের বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি বুধবার কলকাতা-সহ উপকূলের জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজ রবিবার, ঘন কুয়াশার দাপট আপাতত বজায় থাকবে।

    কলকাতার তাপমাত্রা

    আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সকালের দিকে দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

    আরও পড়ুন: মকর সংক্রান্তির আগেই বিদায় শীত? কলকাতায় পারদ উঠল ৫ ডিগ্রি

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

    ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বুধবার নাগাদ উপকূলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

    কাশ্মীরে তুষারধস

    ফের তুষারধস উপত্যকায়। দুই দিনে এই নিয়ে পরপর দুইবার তুষারধস নামল জম্মু-কাশ্মীরের সোনমার্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ফের সোনমার্গে তুষারধস নামে। পাহাড় থেকে আচমকাই নেমে আসে বরফের বড় বড় চাঁই। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তুষারধসে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগে বৃহস্পতিবারও সোনমার্গের বালতাল এলাকায় তুষারধস নামে। ওই ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়।

  • West Bengal Weather: শীতে জবুথবু রাজ্যবাসী, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি

    West Bengal Weather: শীতে জবুথবু রাজ্যবাসী, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুর থেকেই রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, হাঁড়কাপুনি ঠান্ডা। শুক্রবারই কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন ছিল। পাঁচ বছরের রেকর্ড ভেঙেছিল সেদিন। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ খানিকটা উর্ধ্বগামী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

    কলকাতার আবহাওয়া

    চলতি শীতের মরশুমে পরপর দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। শনিবার থেকে অবশ্য মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা সামান্য বেড়ে দাঁড়াল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’তিনদিন ঠান্ডার এই আমেজ বজায় থাকবে কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা ৩ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় অব্যাহত পারদপতন। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৩ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কলকাতায় পারদও ১২ ডিগ্রির আশেপাশেই থাকবে।

    শৈত্যপ্রবাহের পূর্বাভাস

    রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন থাকবে এই কনকনে ঠাণ্ডার দাপট। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়াতে কোনওরকম পরিবর্তন নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট থাকবে। এমনকি তাপমাত্রা ০.৫ বা ১ ডিগ্রি উপর-নীচ হতে পারে। সেই সঙ্গে রয়েছে শৈত্য প্রবাহের পূর্বাভাস। পাশাপাশি কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দক্ষিণবঙ্গ থেকেও উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩ জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমবে বলেও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কমে যাবে বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৭ ডিগ্রির আশেপাশে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জও রয়েছে সাতেই। ফলে পারদপতনের নিরিখে উত্তরবঙ্গের পাহাড় ঘেরা এলাকাগুলিকেও জোর টক্কর দিচ্ছে সমতল এলাকাগুলিও।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    হাওয়া অফিস জানিয়েছে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় কুয়াশা তেমন থাকবে না। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও,পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির আগে কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

  • West Bengal Weather: পৌষ সংক্রান্তিতে পারদ হবে ঊর্ধ্বমুখী! শীত কি তবে বিদায়ের পথে?

    West Bengal Weather: পৌষ সংক্রান্তিতে পারদ হবে ঊর্ধ্বমুখী! শীত কি তবে বিদায়ের পথে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই হাড়কাঁপুনি ঠান্ডায় কেঁপেছে গোটা বাংলা। কিন্তু আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন পর থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মকর সংক্রান্তির দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েক দিনে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ১৫ জানুয়ারি নাগাদ কলকাতায় ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।

    পৌষে শীত কি বিদায়ের পথে?

    ডিসেম্বরে তেমন শীতের আমেজ অনুভব করতে পারেনি শহরবাসী। তবে নতুন বছরের শুরুর থেকেই শীতের দাপট দেখা গিয়েছে। গোটা বাংলায় ছিল হাড়কাঁপানো ঠান্ডা। কিন্তু এই শীতও এখন বিদায়ের পথে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ফের বাড়তে পারে। সেই সঙ্গে দুর্বল হয়ে এসেছে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি। দু’টি পশ্চিমী ঝঞ্ঝার কারণেই আগামী ৪৮ ঘণ্টা পার হয়ে গেলে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। তবে শীতের আমেজ বজায় থাকবে।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশা থাকবে আগামী ৪৮ ঘণ্টা। এছাড়াও দুই দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশা থাকবে। দিনের বেলাতেও ভালো ঠান্ডা থাকবে এই জেলাগুলিতে। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ৪৮ ঘণ্টার পর থেকে তুলনামূলক ভাবে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গেও।

    ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

  • West Bengal Weather: হাড়কাঁপুনি ঠান্ডা গোটা বাংলা জুড়ে, ফের কবে বাড়বে তাপমাত্রা?

    West Bengal Weather: হাড়কাঁপুনি ঠান্ডা গোটা বাংলা জুড়ে, ফের কবে বাড়বে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁপুনি দিয়ে শীত গোটা বাংলায়। আজ কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও শহরজুড়ে শীতের দাপট রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়লেও পশ্চিমের জেলায় পারদপতন অব্যাহত ও সেখানে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আবার উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত। কুয়াশার দাপটও রয়েছে সেখানে।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে কলকাতার আকাশে ঘন কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আগামী ১২ জানুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রার পারদ।

    আরও পড়ুন: শীতে জবুথবু রাজ্যবাসী, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকলেও, জেলাগুলির কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এরপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার কোনও কোনও জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

     

  • West Bengal Weather: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে

    West Bengal Weather: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতাবাসী। আজ রেকর্ড শীত পড়েছে কলকাতায়। তাপমাত্রা নেমে এল দশের ঘরে। পাঁচ বছরের মধ্যে এই তাপমাত্রা সর্বনিম্ন। শুক্রবার এই মরশুমের শীতলতম দিন বলেও জানিয়েছে হাওয়া অফিস। বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত শীত উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। কিন্তু, নতুন বছরের কয়েকদিন কাটতে না কাটতে শীতের ঝোড়ো ব্যাটিং। জাঁকিয়ে বসেছে শীত। জেলায় জেলায় আরও নেমেছে পারদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে পারদ পতনের ধারা কিছুদিন অব্যাহত থাকবে।

    কলকাতায় রেকর্ড পারদ পতন

    কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ৫ বছরে এতটা পারদ পতন দেখেনি শহর কলকাতা। ফলে হাঁড় কাপানো ঠান্ডায় জবুথবু শহরবাসী। আগামী কয়েকদিন আরও পারদ পতন হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী এক সপ্তাহ জুড়ে এই পারদ পতনের ধারা জারি থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    কেমন ঠান্ডা পড়েছে জেলাগুলোতে?

    জমিয়ে ঠান্ডা পড়েছে জেলাগুলোতেও। অবাধ উত্তুরে হাওয়াতে কনকনে ঠান্ডা জেলায় জেলায়। কলকাতার পাশাপাশি রেকর্ড পারদ পতন হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শীতের জাঁকে জবুথবু মানুষ। বৃহস্পতিবার বর্ধমানের পারদ নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সেখানে তাপমাত্রা কমেছে আরও কিছুটা। হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া। তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কনকনে ঠান্ডার মধ্যে কুয়াশার দাপটে জবুথবু উত্তরবঙ্গের মানুষও। উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ৩ ডিগ্রি কমতে পারে বলে জানা গিয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপট।

    হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ বেলা অবধি কুয়াশার চাদরে ঢাকা থাকবে। বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ-ছয়দিন রাজ্যজুড়েই তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ওঠা-নামা করলেও শীতের আমেজ বজায় থাকবে।

  • West Bengal Weather: শীতপ্রেমীদের জন্য সুখবর! চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত শহরে

    West Bengal Weather: শীতপ্রেমীদের জন্য সুখবর! চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত শহরে

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে খুশির খবর শহরবাসীর জন্য। বড়দিন ও নতুন বছরের শুরুতে শীত না থাকলেও আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটাই কমবে। আজ, মঙ্গলবারও তাপমাত্রা সামান্য কমল। অর্থাৎ পারদ নিম্নমুখী এবং তাপমাত্রা পতনের ধারা জারি থাকবে কয়েকদিন। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা বাংলা (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমলেও তা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সকালের দিকে কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা পুরোপুরি কেটেও যাবে। আকাশ মূলত পরিস্কার থাকবে। বাতাসের জলীয় বাষ্পের ন্যূনতম পরিমাণ ৪৭ শতাংশ। আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে, শনি-রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি নীচে থাকবে (West Bengal Weather)।

    আরও পড়ুন: ফের টাকার পাহাড়ের খোঁজ কলকাতায়, ৫৬ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার ৯

    কবে থেকে জাঁকিয়ে শীত?

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ দিন এ রকম তাপমাত্রা বজায় থাকলেও ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, নতুন বছরের সপ্তাহান্তে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে পারদ নামতে শুরু করবে কলকাতায়। দেরিতে হলেও কনকনে শীত পড়তে চলেছে শহরে, অনুমান আবহবিদদের। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি নিচে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে। ফলে শীত উপভোগ করা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গত ক’দিন ধরে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। সারা দিন আকাশে থাকছে হালকা মেঘ। এই পরিস্থিতি বজায় থাকবে আগামী দুই দিন। উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে (West Bengal Weather)।

LinkedIn
Share