Tag: West Bengal

West Bengal

  • South 24 Parganas: কথা রাখেননি মুখ্যমন্ত্রী! সমুদ্র সাথি প্রকল্পের এক টাকা পেলেন না রাজ্যের মৎস্যজীবীরা

    South 24 Parganas: কথা রাখেননি মুখ্যমন্ত্রী! সমুদ্র সাথি প্রকল্পের এক টাকা পেলেন না রাজ্যের মৎস্যজীবীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: কথা রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণার পরও সমুদ্র সাথি প্রকল্পের এক টাকাও পেলেন না দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) সহ রাজ্যের লক্ষ লক্ষ মৎস্যজীবীরা। স্বাভাবিকভাবে মৎস্যজীবীরা এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    সমুদ্র সাথি প্রকল্পে মৎস্যজীবীদের জন্য কী ঘোষণা করা হয়েছিল (South 24 Parganas)

    দুমাস আগে রাজ্য সরকারের মৎস্য দফতর থেকে মৎস্যজীবীদের জন্য  একটি বিজ্ঞপ্তি জারি করা হয়,১৫ ই এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত যন্ত্র চালিত ট্রলার কিংবা ভুটভুটি নিয়ে নদীতে কিংবা সমুদ্রে মাছ ধরতে পারবেন না মৎস্যজীবীরা। একই সঙ্গে দুমাস বেকার হয়ে থাকা মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথি প্রকল্পে দশ হাজার টাকা করে পরিবার পিছু অনুদান দেবে সরকার। মৎস্যজীবীদের (South 24 Parganas) বক্তব্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা দুমাস হয়ে গেল। আজও পর্যন্ত সেই সমুদ্র সাথি প্রকল্পের ১০ হাজার টাকা দেওয়া হল না। ১৪ জুনের পর পুনরায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন ওই মৎস্যজীবীরা। তবে, হাতে টাকা না থাকায় দেনা করছেন তাঁরা। আর এরজন্য তৃণমূল সরকারকে দায়ী করছেন মৎস্যজীবীরা।

    আরও পড়ুন: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক অরুনাভ দাস বলেন, ভোটের আগে এটা তৃণমূলের চমক ছিল। এই সব লোভ দেখিয়ে ভোট করিয়ে নিয়েছে। এখন ভোট শেষ। তাই, মৎস্যজীবীদের জন্য তৃণমূল সরকারের চিন্তা করার সময় নেই। অন্যদিকে, এই বিষয় নিয়ে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, ভোট থাকার কারণে অনেক মৎস্যজীবী এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন করতে পারেননি। আবেদন করলে অবশ্যই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, অবশ্যই মৎস্যজীবীরা টাকা পাবেন। কোনও চিন্তার কারণ নেই। আর বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা সারাক্ষণই অভিযোগ করে। কোনও কাজ করে না, সেই কারণেই লোকসভা নির্বাচনে মানুষ তাদের গ্রহণ করেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি

    Lok Sabha Election 2024: ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটাল লোকসভার ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা (Lok Sabha Election 2024) দায়ের করতে চলেছে বিজেপি। দলের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী সপ্তাহে ‘ইলেকশেন-পিটিশন’ দায়ের করা হবে। প্রধান অভিযোগ করা হবে কেশপুর এবং সবং কেন্দ্র নিয়ে। এই দুই বিধানসভায় ব্যাপক ভাবে তৃণমূলের দুষ্কৃতীরা ভোট লুট করেছে। আদালতে এই নিয়ে তথ্য দিয়ে অভিযোগ করা হবে।

    বিজপির বক্তব্য (Lok Sabha Election 2024)

    রাজ্যের চারটি লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রের ফলাফল নিয়ে দলের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থীরাই কোর্টে ইলেকশন পিটিশন দায়ের করবেন। একই ভাবে ঘাটালের নির্বাচন নিয়ে আদালতে যাবে দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “আগামী সপ্তাহের মঙ্গলবার-বুধবারে আমরা কোর্টে যাবো। ছয় মাসের মধ্যে মামলা নিস্পত্তি করতে হবে।” আবার ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেছেন, “কেশপুরে প্রায় পুরোটাই ছাপ্পা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই বিধানসভার ভোট বাতিল করতে হবে। সবং এবং এই বিধানসভায় প্রচুর ভোট লুট হয়েছে। সব তথ্য আমরা সংগ্রহ করে রেখেছি। পিটিশন দিয়ে আমরা জানাবো।”

    হিরণের বক্তব্য

    বিজেপি নেতা হিরণ বলেন, “ভোটের (Lok Sabha Election 2024) দিন কেশপুরে পাগলু ড্যান্স করেছে তৃণমূল। লুঙ্গি তুলে হাতে বাঁশ নিয়ে সর্বত্র তাণ্ডব চলেছে। এখানে ২৮২টি বুথ, ভোটের দিনে শতাধিক এজেন্ট বুথে বসতে পারেননি। নোটায় ভোট পড়লেও অনেক বুথে বিজেপিতে ভোট পড়েনি। ৩০টির বেশি বুথে ১-৯টি করে ভোট পড়ছে। তাই বিজেপি কোর্টে যাবে।”

    আরও পড়ুনঃ কাঁচরাপাড়ার বুকে যেন রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, মৃত মেয়েকে আগলে বাবা!

    তৃণমূলের বক্তব্য

    জেলার তৃণমূল নেতা অজিত মাইতি বলেছেন, “ঘটালে সুষ্ঠভাবে ভোট (Lok Sabha Election 2024) হয়েছে। দেব ১ লাখ ৮২ হাজার ভোটে জয়ী হয়েছেন। কেশপুরে তিনি ১ লাখ ৩ হাজার এবং সবং বিধানসভায় ৩২ হাজার ৭০০ ভোটে এগিয়ে গিয়েছেন। দুটি বিধানসভা বাদ দিলে তৃণমূল জয়ী হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: কাঁচরাপাড়ার বুকে যেন রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, মৃত মেয়েকে আগলে বাবা!

    North 24 Parganas: কাঁচরাপাড়ার বুকে যেন রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া, মৃত মেয়েকে আগলে বাবা!

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার কাঁচরাপাড়ার বুকে। দুদিন আগে মৃত হয়েছেন মেয়ে, এবার সেই মেয়েকে আগলে ধরে তাঁর বাবা পাশে শুয়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বীজপুর থানার অন্তর্গত বিনোদনগরের ১০ নম্বর ওয়ার্ডে। খবর জানাজানি হতেই পুলিশ পৌঁছায় বাড়িতে, এরপর দেহ উদ্ধার করা হয়।

    কীভাবে ঘটল ঘটনা (North 24 Parganas)?

    বীজপুর North 24 Parganas) থানার এই ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা নিতাই কুন্ডুর মেয়ে ছত্রিশ বছরের টুম্পা কুন্ডু দুদিন আগেই বাড়িতে মারা গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঠিক তারপরেও দাহ না করে মেয়েকে আগলে পড়েছিলেন বাবা। প্রতিবেশীরা, বাড়ির থেকে পচা দুর্গন্ধ পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করলেও তা এড়িয়ে যান সকলে। ইতিমধ্যে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ এসে পৌঁছান। এরপর খবর দেওয়া হয় বিজপুর থানায়। তারপরে বীজপুর থানার পুলিশ এসে দুদিন আগেই মৃত টুম্পা কুন্ডুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে বাবা নিতাই কুন্ডুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু কী ভাবে টুম্পা কুন্ডুর মৃত্যু হয়েছে? এই ঘটনায় তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

    স্থানীয়দের বক্তব্য

    পাশের বাড়ির (North 24 Parganas) এক বাসিন্দা বাণী সরকার বলেছেন, “আমরা মেয়েটির শব্দ না পেয়ে ভেবেছিলাম কিছু একটা ঘটনা ঘটেছে! কিন্তু এতও দুর্গন্ধ কেন! নিশ্চই কুন্ডুর মেয়ে মারা গেছে। এরপর বাড়ির লোকজনকে বললেও কেউ সঠিক ভাবে উত্তর দেয়নি। শেষে আমরা পুলিশকে খবর দিলে মেয়ের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হই।”

    আরও পড়ুনঃশনি-রবি শিয়ালদা উত্তর-দক্ষিণ শাখায় চলবে মেরামতির কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন

    স্থানীয় কাউন্সিলর বক্তব্য

    স্থানীয় (North 24 Parganas) জনপ্রতিনিধি কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ বলেন, “আমি খবর পেয়ে এই বাড়িতে এসেছি। গত দুদিন আগে মেয়ের মৃত্যু হয়েছে। কিন্তু মৃত দেহকে সঙ্গে নিয়েই বসে ছিলেন বাবা নিতাইবাবু। প্রতিবেশীরা বাড়ি থেকে দুর্গন্ধ পান। দুর্গন্ধ সম্পর্কে মৃতার মামাকে জিজ্ঞাসা করলে কেউ মুখ খুলতে চাননি। কিন্তু দুর্গন্ধ আরও মারাত্মক হয়ে উঠলে পুলিশে খবর দেওয়া হয়। পরে বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয় এবং নিতাইবাবুকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতলে পাঠানো হয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durgapur: পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর, তৃণমূলের ঝান্ডা ধরার হুমকি

    Durgapur: পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর, তৃণমূলের ঝান্ডা ধরার হুমকি

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। ভোট পরিবর্তী হিংসার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের (Durgapur) নিউ টাউনশিপ থানায় ভ্যাম্বে কলোনি এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রঞ্জিত অধিকারী। তিনি বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    তৃণমূলের ঝান্ডা ধর, নাহলে এলাকা ছাড় (Durgapur)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির ওই পোলিং এজেন্টকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দলীয় দুই কর্মী অভিজিৎ ঘোষ, শতদল রায়ের বিরুদ্ধে। সেখানেই তৃণমূল করার জন্য চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ, শতদল রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুরের (Durgapur) নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মী রঞ্জিত অধিকারী বলেন,” নির্বাচনের ফলাফলের পর থেকেই আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যেত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের দলীয় কার্যালয়ে আমাকে যাওয়ার জন্যও বলা হত। আমি না যাওয়াই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দলীয় কার্যালয়ে বলা হয়, তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, নাহলে এলাকা ছাড়তে হবে। সেখানে মারধরও করা হয়।”

    আরও পড়ুন: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বর্ধমান-দুর্গাপুর (Durgapur) বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন,”দিকে দিকে আমাদের কর্মীরা ঘরছাড়া এবং আক্রান্ত। রঞ্জিতকেও পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।” এদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”এইসব বিজেপির নাটক। বাংলা থেকে বিদায় হয়ে গিয়েছে ওরা। তাই, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cooch Behar: “আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারল তৃণমূলের দুষ্কৃতীরা”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    Cooch Behar: “আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারল তৃণমূলের দুষ্কৃতীরা”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহারে (Cooch Behar) বিপুল ভোটে জয়লাভ করার পর বিজেপি কর্মীদের ওপর বারবার হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। বিজেপি করার অপরাধে অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

     বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল (Cooch Behar)

    স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি করার অপরাধে দিনহাটা (Cooch Behar) -২ নম্বর ব্লকের নিগমনগর এলাকায় বাপ্পা বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে হামলা চালানোর সময়েই বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বিজেপি কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি কর্মীর স্ত্রী বীনা হেমব্রমের বলেন, গভীর রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দুষ্কৃতী আমাদের বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর চালায়। আমার স্বামী বিজেপির কর্মী বলে তাঁর ওপর চড়াও হয়। আমি তাঁকে বাঁচাতে গেলে আমার ওপর হামলা চালায়। আমি মেঝেতে পড়ে যায়।

    আরও পড়ুন: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি  (BJP) কর্মী বাপ্পা বিশ্বাস বলেন, আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, এটা জানার পরেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর পেটে লাথি মারল। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছি। তবে, সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। বিজেপি কর্মীরা নিজেদের বাড়িঘর ভেঙে এইসব নাটক এবং আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sealdah Division Train: শনি-রবি শিয়ালদা উত্তর-দক্ষিণ শাখায় চলবে মেরামতির কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন

    Sealdah Division Train: শনি-রবি শিয়ালদা উত্তর-দক্ষিণ শাখায় চলবে মেরামতির কাজ, বাতিল একাধিক লোকাল ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শিয়ালদা ডিভিশনে রেল (Sealdah Division Train) বিভ্রাটের আশঙ্কা! শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পাওয়ার ব্লক ডানকুনি এবং ডায়মন্ড হারবার শাখায়। ফলে পূর্ব রেল বেশকিছু লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে। একই ভাবে বেশকিছু এক্সপ্রেস ট্রেনের পথও সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফ থেকে এই সংবাদে আরও একবার দুর্ভোগের মধ্যে পড়তে হবে যাত্রীদের।

    উল্লেখ্য কিছু দিন আগে শিয়ালদায় ১ থেকে ৫ নম্বর স্টেশন মেরামতি করার কাজ চলার জন্য নিত্যযাত্রীদের ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। সাধারণ যাত্রীরা বিক্ষোভ প্রকাশ করে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল বলে জানা গিয়েছে। একবার ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে বলে নিত্যযাত্রীরা জানিয়েছেন।

    কী জানিয়েছে পূর্ব রেল (Sealdah Division Train)?

    পূর্ব রেল (Sealdah Division Train) সূত্রে জানা গিয়েছে, দমদম এবং বরানগর স্টেশনের মধ্যে একটি সেতু মেরামতির কাজ করা হবে। এই কাজের জন্য দমদম-বরানগর আপ লাইনে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত, ওই অংশে ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ভাবে দমদম-বেলঘরিয়া শাখায় আপ-ডাউন লাইনে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে।

    আরও পড়ুনঃ মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    কোন কোন ট্রেন বাতিল?

    পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শেষ শিয়ালদা-ডানকুনি লোকাল এবং ডানকুনি-শিয়ালদা লোকাল (Sealdah Division Train) বাতিল করা হয়েছে। আবার রবিবার সকালে এই চার জোড়া লোকাল বাতিল করা হয়েছে। একই ভাবে কলকাতা সীতামাঢ়ি, শিয়ালদা-আজমের, পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা-জয়নগর স্পেশাল ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল দিয়ে ঘুরে যাবে। আবার শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত তিন ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। দেউলা এবং ডায়মন্ড হারবারের মধ্যে কাজ হবে বলে জানিয়েছে রেল। তবে মেরামতির জন্য লোকাল ট্রেন বাতিল হয়নি। তবে শনিবারের শেষ ডায়মন্ড হারবার লোকালটি মগরাহাট স্টেশন পর্যন্ত যাবে। পরের দিন রবিবার ভোরে মগরা থেকে শিয়ালদার উদ্দেশে ট্রেন ছাড়া হবে। তবে এই মেরামতির কাজ এখানেই শেষ হচ্ছে না, আরও কাজ জুলাই মাসের ২১ তারিখ সময় পর্যন্ত ধাপে ধাপে করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: বসিরহাটে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি, হামলাকারীর বাড়ি ভাঙচুর করে আগুন

    North 24 Parganas: বসিরহাটে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি, হামলাকারীর বাড়ি ভাঙচুর করে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল ভোটে জয়ের পরও অশান্ত উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট। জানা গিয়েছে, শুক্রবার রাতে বসিরহাটের বাঁশতলা এলাকায় আলতাফ মালি নামে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়া একজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (North 24 Parganas)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বাঁশতলা (North 24 Parganas) এলাকায় শুক্রবার সন্ধ্যায় আলতাফসাহেব একটি দোকানে বসেছিলেন। সেই সময় এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি করে। এরপরই জনবহুল রাস্তায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছুটে পালায়। তার সঙ্গে আরও কয়েকজন দুষ্কৃতী আশপাশের এলাকায় দাঁড়িয়ে ছিল। একজন তৃণমূল কর্মীকেও মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে, অবস্থার অবনতি হলে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে পিফা এলাকায় রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী -সমর্থকরা। ঘটনার পর পুলিশ সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে। আয়ুব গাজি নামে এক যুবক এই হামলার সঙ্গে জড়িত। তার বাড়ি শঙ্করপুর এলাকায়। উত্তেজিত জনতা আয়ুব গাজির বাড়িতে চড়াও হয়। তার দোকানপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূলের (Trinamool Congress) অঞ্চল সভাপতি অহিদুল শাহজি বলেন, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিরোধীরা। কোনও কারণ ছাড়াই দলীয় কর্মীকে গুলি করে খুন করার চেষ্টা করে। এরপরই স্থানীয় মানুষ একটু উত্তেজিত হয়ে পড়েছিল। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে, বসিরহাটের বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, বিরোধীরা এই হামলার সঙ্গে জড়িত নই। আসলে তৃণমূলের ক্ষমতা দখলের লড়াই। নিজেদের কোন্দলে এই ঘটনা ঘটেছে। এখন বিরোধীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update:  শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: শনি সকালেও ঘামছে শহরবাসী, আজ বিকেল থেকে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: আষাঢ়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে (Weather Update) বর্ষার দেখা মেলেনি। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনিবারও সকাল থেকেই ঘাম ঝড়ছে শহরবাসীর। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির গণ্ডি। তবে এবার স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শনিবার থেকেই ঝড়বৃষ্টির (Monsoon) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। 

    কবে থেকে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই শনিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত। যদিও বর্ষা আসতে এখনও একটু দেরি। 

    দক্ষিণে বর্ষার প্রবেশ

    মৌসম ভবনের পূর্বাভাস (Weather Update), আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা (Monsoon) আসতে পারে দক্ষিণবঙ্গে। আবহবিদেরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী চার-পাঁচ দিনের মধ্যে ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। আগামীকাল অর্থাৎ ১৬ জুন থেকেই এটির অবস্থানে বদল হতে শুরু করবে। ১৭ তারিখ বিকেলের মধ্যে উত্তরের মালদা এবং দুই দিনাজপুর সহ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আনুষ্ঠানিক প্রবেশ ঘটবে বর্ষার। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। প্রথম দিকে অর্থাৎ ২০ বা ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বর্ষা কিছুটা দুর্বল থাকবে। প্রত্যাশার চেয়ে কম বৃষ্টি হবে। কিছুটা বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। তবে সেই আক্ষেপ পূরণ হবে ২২ থেকে ২৭ জুনের মধ্যে। বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণের সব জেলায়। কমবে তাপমাত্রা।

    শহরের তাপমাত্রা

    শুক্রবার শহর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ৩০.২ ডিগ্রি হয়েছিল। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শনিবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে কিছুটা বেড়ে ৩৭.৪ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৫৪ শতাংশ। সকালে ৮৫ শতাংশ। দুপুরের পর প্রায় ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছবে।

    আরও পড়ুন: উষ্ণ আলিঙ্গন বাইডেনকে, খালিস্তানি সমস্যার মধ্যেও ট্রুডোর হাতে হাত রেখে সৌজন্য মোদির

    উত্তরে কতদিন ভারী বৃষ্টির শঙ্কা

    দক্ষিণ যখন গরমে কাহিল, তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে। সেখানে বর্ষা (Monsoon) ঢুকে গিয়েছে জুনের প্রথম সপ্তাহেই। গত কয়েক দিন প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। সেখানে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকেরা। তিস্তার জল ক্রমশ বাড়ছে। এর মাঝে শনিবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং— তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই তিন জেলায় ঝড়বৃষ্টির লাল সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত সেটি আসাম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপরে। মূলত এর টানেই উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় অতি ভারী এবং নীচের দিকের জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী অন্তত আরও ৫ দিন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bird Flu: মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    Bird Flu: মালদায় বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুর বাড়িতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কালিয়াচকের শেরশাহী মিস্ত্রিপাড়া গ্রামে বার্ড ফ্লুতে (Bird Flu) আক্রান্ত শিশুর বাড়িতে যান স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। পাশাপাশি ওই প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। এলাকা ছাড়ার সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, আমরা শুধু নজরদারি করতেই এসেছিলাম।

    মালদার কালিয়াচকে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল (Bird Flu)

    গত ১২ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে জানায়, পশ্চিমবঙ্গে দু’জন বার্ড ফ্লু (Bird Flu) আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে আড়াই বছরের একটি শিশু আছে, যে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। বিমানে কলকাতায় ফিরেছিল। দ্বিতীয় শিশুটি মালদার (Malda) কালিয়াচকের। তার বয়স চার বছর। দুজনেই বিরল এইচ নাইন এন টু ভাইরাসে আক্রান্ত। হু’র রিপোর্টে আরও বলা হয়েছিল, কালিয়াচকের শিশুটি বাড়ির পোলট্রি ফার্ম থেকে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। এরপরই আতঙ্ক ছড়ায় রাজ্যে। শুক্রবার দীপঙ্কর মাঝির নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দল কালিয়াচকে যায়। প্রথমেই দলের সদস্যরা সিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন। সেখান থেকে তাঁরা যান ওই শিশুর বাড়িতে। যদিও সেখানে ওই শিশুকে দেখতে পাননি বলে দাবি করেছেন তাঁরা।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের কর্মকর্তা কী বললেন?

    রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের পক্ষ থেকে দীপঙ্কর মাঝি বলেন, “এখানে বিভিন্ন রোগের সার্ভিল্যান্স নিয়ে আলোচনা হয়েছে। যে শিশুটি বার্ড ফ্লুতে (Bird Flu) আক্রান্ত হয়েছিল, তাকে নিয়েও আলোচনা হয়েছে। তবে, এই ভাইরাস আর কারও মধ্যে পাওয়া যায়নি। এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। যা পদক্ষেপ করার তা করা হয়েছে। কীভাবে নজরদারি চালানো হবে, তা প্রাণী কল্যাণ বিকাশ দফতর সঠিক ভাবে বলতে পারবে।”

    আক্রান্ত শিশুর পরিবারের লোকজন কী বললেন?

    আক্রান্ত শিশুর বাবা বলেন, “পেটে ব্যাথা নিয়ে ছেলেকে মালদা মেডিক্যালে ভর্তি করেছিলাম। কয়েকদিন চিকিৎসার পর ওকে ছেড়েও দেওয়া হয়। বাড়ি ফেরার পর ছেলে ফের অসুস্থ হয়ে যায়। ওকে আবার মালদা মেডিক্যালে নিয়ে যাই। চিকিৎসকরা জানান, ছেলেকে পোকা কামড়েছে। তা থেকে গোটা শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। ছেলেকে এখান থেকে নীলরতনে রেফার করে দেওয়া হয়। সেখানে দু’মাস ওর চিকিৎসা চলে। জানা যায়, এইচ নাইন এন টু ভাইরাসে আক্রান্ত হয়েছে। সব কিছু বিক্রি করে প্রচুর টাকা ঋণ নিয়ে ছেলের চিকিৎসা করেছি। তাই সরকারের কাছে আমার আবেদন, আমাকে আর্থিক সহায়তা করা হোক। অথবা বিনা পয়সায় অক্সিজেনটুকু দেওয়া হোক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: দলেরই পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ, চলল গুলিও, অভিযুক্ত তৃণমূলের অন্যগোষ্ঠী

    Nadia: দলেরই পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপ, চলল গুলিও, অভিযুক্ত তৃণমূলের অন্যগোষ্ঠী

    মাধ্যম নিউজ ডেস্ক: দলেরই পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকী গুলি চালানোর অভিযোগও উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) তেহট্ট থানার বিনোদনগর গ্রামে। জখম ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম লতিফ শেখ। এই ঘটনায় তৃণমূলের দলীয় কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    এমনিতেই তেহট্টের (Nadia) বিনোদনগর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি লেগেই থাকে। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে আক্রান্ত লতিফ শেখ নির্দল প্রার্থী হয়ে পঞ্চায়েতে লড়াই করেছিলেন। ভোটের ফলাফলে দেখা যায় লতিফ শেখ তৃণমূল প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। এরপর তেহট্টের বিধায়ক তাপস সাহার হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করেন। এরপরেই শুরু হয় ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ছোটখাটো গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকত ওই এলাকায়। শুক্রবার সকালে হঠাৎ  তৃণমূলের ওই সদস্যকে অপর গোষ্ঠীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি কোপ মারে। গুলিও চালায় বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা আরও দুজন কর্মী জখম হন। এরপর ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা প্রথমে রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে তেহট্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আহত তৃণমূল (Trinamool Congress) কর্মী।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    আক্রান্ত তৃণমূল কর্মীর প্রতিবেশী কী বললেন?

    অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ। পুলিশ এসে লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের উদ্দেশ্যেও তদন্ত শুরু করে পুলিশ। যদিও এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পঞ্চায়েত সদস্য লতিফ শেখের প্রতিবেশী নারায়ণ সাহা বলেন, “হঠাৎ আমি খবর পাই রক্তাক্ত অবস্থায় লতিফ পড়ে রয়েছে। প্রথমে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি। সকালে কী ঘটনা ঘটেছিল তা আমি জানি না।” ভোট মিটে গেলেও এই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও নতুন করে অনেকটাই সমস্যায় ফেলেছে রাজ্যের শাসক দলকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share