Tag: West Bengal

West Bengal

  • Cyclone Remal: নদীর বাঁধ ভেঙে জল ঢুকল গ্রামে, সন্দেশখালিতে দুর্গতদের পাশে রেখা পাত্র

    Cyclone Remal: নদীর বাঁধ ভেঙে জল ঢুকল গ্রামে, সন্দেশখালিতে দুর্গতদের পাশে রেখা পাত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় রবিবার রাতেই আছড়ে পড়েছে বাংলার বুকে। সুন্দরবনের ওপর দিয়ে দুই ২৪ পরগনা ছুঁয়ে  তা চলে গেছে বাংলাদেশের দিকে। সেই ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) হাত ধরে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি এলাকায় রবিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। রবিবার রাতে ঝড়টি বাংলাদেশের দিকে চলে গেলেও সোমবার সকাল থেকেই খবর আসতে থাকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকাতেও ব্যাপক ক্ষতি করেছে রেমাল।

    শিয়ালদা- হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগ (Cyclone Remal)

    রেমালের (Cyclone Remal) দাপটে একাধিক গাছ উপড়ে পড়তে শুরু করে। ফলে, ভোরের আলো ফুটতেই বিপর্যয় মোকাবিলাকারী দল বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে গাছ কেটে জনজীবন স্বাভাবিক করার কাজ শুরু করে। রেমাল-দুর্যোগে শিয়ালদা- হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ ছিল। বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের ওপর গাছ ভেঙে পড়ে। সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হন হাজার হাজার ট্রেন যাত্রী। রেমালের প্রভাবে অতি বর্ষণে হিঙ্গলগঞ্জে ৬টি নদীবাঁধের বেহাল দশা হয়। রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর বাঁধকে প্লাস্টিক দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেন গ্রামবাসীরা। আর এই ঘটনাই আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষ। 

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    সন্দেশখালিতে দুর্গতদের পাশে রেখা পাত্র

    এই ঘটনার পরেই সোমবার বিকেলে ঝড় বৃষ্টি (Cyclone Remal) মাথায় করে সন্দেশখালির খুলনা এলাকার অসহায় মানুষদের কাছে ছুটে যান এবারে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শন করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র।এদিন তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের অসহায় অবস্থার কথা শোনেন। পাশাপাশি এদিন তিনি নদীবাঁধের যা বর্তমান অবস্থা হয়েছে তা ক্ষতিও দেখেন এলাকায় গিয়ে। সব রকম সাহায্যের আশ্বাস দেন। আর ঝড়ে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকারও আশ্বাস দেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।

    নদী বাঁধ কাটছে তৃণমূল!

    এদিন উত্তর আখড়াতলা এলাকায় বেতনী নদীর বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। প্রথম পর্যায়ে গ্রামের ছেলেরা গিয়ে নদীর বাঁধ ভাঙ্গন রোখার চেষ্টা করেন। ততক্ষণে গ্রামের মধ্যে জল প্রবেশ করে আতঙ্কে নদীপাড়ে এসে ভিড় জমায় গোটা গ্রামবাসী। এদিকেই নদী বাঁধ ভাঙ্গন নিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই প্রসঙ্গে বসিরহাট সংগঠনিক জেলার বিজেপির ইনচার্জ শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, মিনাখাঁ, সন্দেশখালি বিস্তীর্ণ এলাকায় নদীর বাঁধ তৃণমূলের পক্ষ থেকে কেটে দেওয়া হচ্ছে। আর এই বাঁধ কেটে দিয়ে সংস্কার করার আশ্বাস দিয়ে মানুষজনকে তাঁদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: দিনভর রেমালের দাপাদাপি! হাওড়ায় জলমগ্ন রেললাইন, ব্যাহত পরিষেবা, দুর্ভোগ

    Cyclone Remal: দিনভর রেমালের দাপাদাপি! হাওড়ায় জলমগ্ন রেললাইন, ব্যাহত পরিষেবা, দুর্ভোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনভর দাপট দেখাল ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) । সোমবার  সকাল থেকে অঝোরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার কারণে ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। সকাল থেকে হাওড়া-শিয়ালদা শাখায় ট্রেন দেরিতে চলছে। আর এবার নাগাড়ে বর্ষণে ব্যাহত হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচলাও।

    পাম্প চালিয়ে রেল লাইনের জল নামানোর চেষ্টা, বহু ট্রেন বাতিল (Cyclone Remal)

    রেমালের দাপটে (Cyclone Remal) টিকিয়াপাড়া রেল ওয়ার্ডে রেল লাইনের ওপর জল উঠে গিয়েছে। সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ছয়টি লোকাল ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে টিকিয়াপাড়া রেল ইয়ার্ড জলমগ্ন হয়ে পড়ার কারণে। ৩৮৪৩৩ হাওড়া-পাঁশকুড়া লোকাল, ৩৮৪৪৮ পাঁশকুড়া-হাওড়া লোকাল, ৩৮৩১৭ হাওড়া-মেচেদা লোকাল, ৩৮৩০৪ মেচেদা- হাওড়া লোকাল, ৩৮৪২৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল এবং ৩৮৪৪০ পাঁশকুড়া-হাওড়া লোকাল এদিনের জন্য বাতিল রাখার সিদ্ধান্ত মেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বাতিল রয়েছে আপ দিঘা ও ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেসও। যদিও এছাড়া আর কোনও দূরপাল্লার ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই পাম্প চালিয়ে রেল লাইনের ওপর থেকে জল নামানোর চেষ্টা শুরু করা হয়েছে।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ

    সোমবার দুপুরে বন্ধ হয়ে গেল শেওড়াফুলি-তারকেশ্বর লাইনের ট্রেন চলাচল। এই লাইনে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায়, স্তব্ধ হয়ে গিয়েছে জি টি রোডও। জানা গিয়েছে, রেমালের (Cyclone Remal) জেরে ঝড় হওয়ায় নসিবপুর স্টেশনের কাছে একটি বাঁশগাছ হেলে পড়েছে। ট্রেনের রোডও। জানা গিয়েছে, রেমালের জেরে ঝড় হওয়ায় নসিবপুর স্টেশনের কাছে একটি বাঁশগাছ হেলে পড়েছে। ট্রেনের ওভারহেড তারে ঠেকে রয়েছে সেটি। সেই কারণে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। দুপুরের পর থেকে আপ লাইনে কোনও ট্রেন এগোতে পারছে না।শেওড়াফুলি চার নম্বর রেল গেটে দাঁড়িয়ে আছে একটি আপ লাইনের ট্রেন। ফলে গেট খোলা যাচ্ছে না। গেট বন্ধ থাকায় শেওড়াফুলিতে জিটি রোড স্তব্ধ গিয়েছে। কতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তা বুঝতে পারছেন না রেল যাত্রী থেকে পথচলতি মানুষ। ডাউন লাইনে ট্রেন চলছে স্বাভাবিক গতিত খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন ট্রেনের কর্মীরা।

     ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

    রেলের তরফে আগেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল। পরে ঝড়ের প্রভাবে আরও বেশি কিছু লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে, রীতিমতো দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। পরে, রেমাল-এর ধাক্কা সামলে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুর হয় সোমবার সকালে। শিয়ালদা ও হাওড়া থেকে একে একে সব লোকার ট্রেন এবার ছাড়তে শুরু করে। তবে, শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল করা হল একাধিক ট্রেন। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট- হাসনাবাদ, বনগাঁ সহ একাধিক লাইনে ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের দাপটে সোমবার বিকেলেও বৃষ্টি শহরে, কবে কাটবে দুর্যোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: অঝোরে বৃষ্টি (Rain in Kolkata) হচ্ছে শহর কলকাতায়। রবিবার দুপুর থেকে শুরু হয়ে সোমবার বিকেল এখনও থামার নাম নেই। ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাবে সপ্তাহের প্রথম দিনে কার্যত অবরুদ্ধ শহর। ঘর বন্দি সাধারণ মানুষ। যাঁরা বেরিয়েছেন, তাঁরা দুর্ভোগের শিকার। উত্তর কলকাতার বেশিরভাগ এলাকাই কার্যত জলে ভাসছে। ক্যামাকস্ট্রিট, বালিগঞ্জ, পার্ক সার্কাস সহ জলমগ্ন শহরের একাধিক এলাকা।  

    কী বলছে হাওয়া অফিস

    আলিপুরের তরফে জানানো হয়েছে, শক্তি খুইয়ে ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে রেমাল (Cyclone Remal)। প্রতি ঘণ্টায় ঝড়টির গতিবেগ মাত্র ১৫ কিলোমিটার। সোমবার বিকেলের দিকে ঝড়টি আরও খানিকটা শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে মনে করছেন আবহবিদেরা। রাতের দিকে গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্বে অগ্রসর হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের মধ্যবর্তী জেলাগুলির উপর দিয়ে যাওয়ার সময় দুর্যোগ ঘটাবে রেমাল।

    কবে কমবে বৃষ্টি

    আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নদিয়া এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain in Kolkata) কারণে সোমবার সারা দিন গেরুয়া সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনায়। ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান এবং দুই মেদিনীপুরে। তবে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় এবার দক্ষিণবঙ্গের উপর দিকের জেলাগুলিতে ঝড়বৃষ্টির (Cyclone Remal) প্রাবল্য বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

    পুনরায় চালু মেট্রো পরিষেবা

    ট্রেন ও বিমান পরিষেবার মতোই রেমালের জেরে আংশিক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেট্রো চলাচল বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়তে হয় বহু যাত্রীদের। এদিন সকালে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল পরিষেবা। এদিন পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকগুলিতে জল জমার খবর সামনে আসে। এরফলে আংশিকভাবে বিঘ্নিত হয় পরিষেবা। সকাল ৭টা ৫১ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যবর্তী স্টেশনগুলিতে মেট্রো চলাচল বন্ধ থাকার ফলে বিপাকে পড়েন বহু যাত্রী। এরপর ১২টা ৫ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল শুরু হয়। 

    আরও পড়ুন:রেমালের প্রকোপে প্রায় দশ ঘণ্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় চলল ট্রেন

    রাস্তায় যানবাহন কম

    এদিন ব্যাপক সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। একাধিক রাস্তায় গাছ পড়ে থাকার কারণে গাড়ির গতি স্লথ ছিল। তার উপর বৃষ্টি (Rain in Kolkata)। সুযোগ বুঝে অ্যাপ ক্যাবগুলিও ভাড়া বাড়িয়েছিল কয়েকগুণ। রাস্তাঘাটে এদিন বাস এবং ট্যাক্সির সংখ্যাও ছিল হাতে গোনা। শেয়ার ক্যাবগুলিও এদিন চড়া দাম হাঁকিয় পরিস্থিতির সুযোগ নেয়, অভিযোগ যাত্রীদের।

    বেশি বৃষ্টি বেহালা-বালিগঞ্জে

    ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) দাপটে রবিবার রাতে শহরে নানা জায়গায় রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ায় অবরুদ্ধ বিভিন্ন রাস্তা। কলকাতা পুরসভার  হিসেব অনুযায়ী সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বেহালা ও বালিগঞ্জে। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা গাছ সরানোর কাজ চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে ভেঙে পড়া গাছ সরাতে বেগ পেতে হচ্ছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: পঞ্চায়েতের পাঠানো ট্যাঙ্কের জল খেয়ে ২০ জন অসুস্থ, সরব বিজেপি

    Bankura: পঞ্চায়েতের পাঠানো ট্যাঙ্কের জল খেয়ে ২০ জন অসুস্থ, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য সরকারের উদ্যোগে এলাকায় পাইপ লাইন বসানো হয়েছে। তবে, এখনও পানীয় জল পরিষেবা শুরু হয়নি। এমনিতেই টিউবওয়েল থেকে জল ঠিক মতো বের না হওয়ায় জল সঙ্কট দেখা দিয়েছে বাঁকুড়ার (Bankura) সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর এলাকায়। আর জলের পরিষেবা দিতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পাঠানো পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো। সেই জল খেয়ে বিপত্তি।

    ঠিক কী অভিযোগ? (Bankura)

    বাঁকুড়ার (Bankura) সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর দাসপাড়া পানীয় জলের সমস্যার কারণে স্থানীয় গ্রামপঞ্চায়েত থেকে ট্যাঙ্কারে পানীয় জল পাঠিয়েছিল। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ২০ জন। এরইমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনজন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোটের দিন স্থানীয় গ্রামপঞ্চায়েতের তরফে ট্যাঙ্কার পাঠানো হয়। সেখান থেকেই জলপান করেন গ্রামের লোকেরা। অভিযোগ, সেই জল খেয়েই অসুস্থ হতে শুরু করেন লোকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমির উপসর্গ দেখা হয়। একজন বা দুজন নয়। এলাকায় ওই জল যাঁরা খেয়েছেন, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। ফলে, পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    আরও পড়ুন: রেমালে বিপর্যস্ত হাওড়া, জলমগ্ন নিচু এলাকা, বেহাল জনজীবন! নামখানায় মৃত ১

    পঞ্চায়েতের পাঠানো ট্যাঙ্কের জল খেয়ে ২০ জন অসুস্থ

    হাসপাতালে ভর্তি থাকা এক গ্রামবাসী বলেন, “পঞ্চায়েতের পাঠানো ট্যাঙ্কের জল খেয়ে এরকম হয়েছে। ট্যাঙ্কের জল আসে এখানে। ওই জল খেয়ে ২০ জন হাসপাতালে ভর্তি। বমি, পায়খানা, পেটে ব্যথা। বাচ্চাদেরও হয়েছে।” জানা গিয়েছে, একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    এলাকার বিজেপি কর্মীদের বক্তব্য, পাইপ লাইন থাকলেও জলের বালাই নেই। ভোটের আগে জলের ট্যাঙ্কার এনে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে। তাতেই এমন কাণ্ড! আমরা এই ঘটনার তদন্ত দাবি করছি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনও কথা বলতে চাননি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: “বিজেপি নেতা গ্রামে এলে পিছমোড়া করে বেঁধে রাখুন”, নিদান তৃণমূল নেতার

    Lok Sabha Election 2024: “বিজেপি নেতা গ্রামে এলে পিছমোড়া করে বেঁধে রাখুন”, নিদান তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও শেষ দফা ভোট (Lok Sabha Election 2024) বাকি রয়েছে। ১ জুন বারাসত লোকসভা কেন্দ্রে ভোট। সপ্তমদফা ভোটের আগে বিজেপির জেলা সভাপতিকে তীব্র আক্রমণ করলেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তৃণমূল প্রার্থীর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল প্রার্থীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব।

    ঠিক কী বলেছেন তৃণমূল প্রার্থী? (Lok Sabha Election 2024)

    গত ২০ মে বনগাঁ লোকসভায় ভোটের (Lok Sabha Election 2024) দিন মালিদা ১১৭ নম্বর বুথে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলা হয়। হামলা এবং পাল্টা হামলার জেরে দুপক্ষের কর্মী-সমর্থক জখম হন। তবে, তৃণমূলের হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হন। জখম কর্মীদের দেখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল তৃণমূলের হামলার প্রতিবাদ করেছিলেন। কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে শাসক দলকে আক্রমণ করেছিলেন তিনি। বিজেপির জেলা সভাপতি ঘুরে যাওয়ার পর আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে যান তৃণমূল প্রার্থী তথা বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। ভোটপ্রচারে বেরিয়ে তাঁর মতো তৃণমূল নেতার মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য। তিনি বলেন, “বিজেপির জেলা সভাপতি গ্রামে এলে পিছমোড়া করে তাঁকে বেঁধে রাখবেন।” কর্মীদের এই নিদান দেওয়ায় তৃণমূলের জেলা সভাপতির সমালোচনায় মুখর হয়েছে গেরুয়া শিবির।

    আরও পড়ুন: রেমালে বিপর্যস্ত হাওড়া, জলমগ্ন নিচু এলাকা, বেহাল জনজীবন! নামখানায় মৃত ১

    বিজেপির জেলা সভাপতি কী বললেন?

    যদিও এ নিয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলও পাল্টা এক হাত নেন বিশ্বজিৎ দাসকে। তিনি বলেন, তৃণমূলের কাজ হল হুমকি দিয়ে ভয় দেখানো। এসব বলে কোনও লাভ নেই। মানুষ আর ওদের সঙ্গে নেই। সেটা ওরা বুঝতে পেরেছে। তাই, এই ধরনের আওয়াজ দিচ্ছে। আমি দলীয় কর্মীদের ওপর হামলার পর ওই এলাকা. গিয়েছিলাম। আবারও যাব। আমি ওইসব হুমকি কে ভয় পাই না। তবে, এটুকু বলতে পারি, ৪ জুনের পর সাধারণ মানুষই বিশ্বজিৎ দাসকে বেঁধে রাখবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: রেমালের থাবা ! দুর্গতদের পাশে দাঁড়ালেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত

    Cyclone Remal: রেমালের থাবা ! দুর্গতদের পাশে দাঁড়ালেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শনিবার মথুরাপুর লোকসভায় রয়েছে সপ্তম দফার শেষ ভোট। ভোট প্রচারের ব্যস্ততার পরিবর্তে রেমাল আছড়ে পড়ার পর সোমবার সকালে দুর্গতদের পাশে দাঁড়ালেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। কারণ, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) কারণে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কারও ঘরের চাল উড়ে গিয়েছে, কোথাও নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী।  

    দুর্গতদের পাশে বিজেপি প্রার্থী (Cyclone Remal)

    রবিবার রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে বারোটায় ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) ল্যান্ডফল করেছে। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল ১৩৫ কিমি প্রতি ঘন্টায়। বাংলার ওপর দিয়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। তার ওপরে ভরা কোটাল। প্লাবিত ফ্রেজারগঞ্জ। জল ঢুকেছে নীচু এলাকায়। যে কোনও মুহূর্তেই ভাঙতে পারে বাঁধ। আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের ওপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তাই, সকাল থেকেই পুরসভার কর্মীরা নানান জায়গায় গাছ কাটার কাজ করছেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত নামখানার ফেজারগঞ্জ এলাকার সহ বিভিন্ন জায়গায় নদী বাঁধ পরিদর্শন করেন। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পাশে থাকার বার্তা দেন। যত শীঘ্রই সম্ভব সেই নদী বাঁধ সংস্কার করার উদ্যোগ নেওয়ার কথা তিনি জানান। অন্যদিকে, তৃণমূল প্রার্থী বাপি হালদার প্রত্যন্ত সুন্দরবন এলাকার লালুয়া রায়দিঘি সহ বিভিন্ন এলাকায় এদিন সকাল থেকে দুর্গতদের সঙ্গে তিনি কথা বলেন।

    আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    বিজেপি প্রার্থী কী বললেন?

    বিজেপি প্রার্থী অশোক পুরকাইত বলেন, দুর্যোগ মাথায় নিয়ে এদিন সকালে ফ্রেজারগঞ্জ এলাকায় যাই। দুর্গতদের সঙ্গে কথা বলি। তৃণমূলের দুর্নীতির কারণে বাঁধ সংস্কারের স্থায়ী সমাধান হয়নি। এবারও রেমালের (Cyclone Remal) দাপটে এলাকা প্লাবিত হয়েছে। আমরা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করেছি। দুর্গতদের পাশে আমরা সবসময় রয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kartik Maharaj: কার্তিক মহারাজ ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি! নৈহাটিতে মিছিল করলেন সাধু-সন্তরা

    Kartik Maharaj: কার্তিক মহারাজ ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি! নৈহাটিতে মিছিল করলেন সাধু-সন্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট আবহের মধ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে (Kartik Maharaj) উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর মন্তব্য করার ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বইছে। প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিন আগেই কলকাতার রাজপথে খালি পায়ে সাধুসন্তরা মিছিল করেন। রবিবার নৈহাটি শহরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে সাধু-সন্তরা মিছিল করেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

    ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? (Kartik Maharaj)

    শনিবার এক নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ (Kartik Maharaj) আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতিকরছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।’

    আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

    কার্তিক মহারাজ (Kartik Maharaj) ইস্যুতে নৈহাটি শহরে মিছিলে হেঁটে সাধু সন্তরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন। সেই সঙ্গে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে রবিবার বিকেলে নৈহাটির গৌরীপুর চৌমাথা থেকে মিছিল করেন সাধু-সন্তরা। এই মিছিল থেকে স্বামী আত্মপ্রকাশানন্দ সরস্বতী বলেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই সাধু-সন্ন্যাসীদের অপমান ও হিন্দুদের ওপর অপমান সহ্য করব না। মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা বৃহত্তর আন্দোলনে যাবে। কেননা মুখ্যমন্ত্রী অল্প সংখ্যক ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বিশাল হিন্দুসমাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করছেন। সাধু সন্তদের টার্গেট করে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি। হিন্দু জাগরন মঞ্চ বারাকপুর জেলার পক্ষ থেকে এই মিছিল নৈহাটির বড়মা মন্দিরের কাছে গিয়ে শেষ হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায়, ভাঙল গাছ, দাপট দেখাল রেমাল

    Cyclone Remal: প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায়, ভাঙল গাছ, দাপট দেখাল রেমাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) দাপট দেখল বাংলা। রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণা। জায়গায় জায়গায় জমে গিয়েছে জল। আজ, সোমবারও দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে, দুর্যোগ বাড়বে বই কমবে না। আর ঝড়ের দাপটে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।

    প্লাবিত ফ্রেজারগঞ্জ, জল ঢুকেছে নীচু এলাকায় (Cyclone Remal)

     রবিবার রাত সাড়ে দশটা থেকে রাত সাড়ে বারোটায় ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) ল্যান্ডফল করেছে। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল ১৩৫ কিমি প্রতি ঘন্টায়। বাংলার ওপর দিয়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। তার ওপরে ভরা কোটাল। প্লাবিত ফ্রেজারগঞ্জ। জল ঢুকেছে নীচু এলাকায়। যে কোনও মুহূর্তেই ভাঙতে পারে বাঁধ। আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের ওপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তাই সকাল থেকেই পুরসভার কর্মীরা নানান জায়গায় গাছ কাটার কাজ করছেন।

    আরও পড়ুন: সকালেও ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে ভারী বৃষ্টি, রেমালের রেশ সোমেও

    কুলতলিতে ৫৪টি ত্রাণ শিবির

    প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। সোমবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে ওলটপালট হাওয়ায় নাকাল সুন্দরবন, কুলতলি, গোসাবা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) দিনভর দুর্যোগ চলবে। প্রস্তুত ব্লক প্রশাসনও। রাস্তার ওপর ভেঙে পড়েছে বিশালাকার গাছ। জেসিবি দিয়ে গাছ সরানোর কাজ তো চলছেই। এরইমধ্যে আবার দুর্ভোগের চিত্রও দেখা গিয়েছে। কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকার কৈখালি ইংলিশ মডেল স্কুলের আশ্রয় শিবিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠেছে। সেখানে আলোর ব্যবস্থা, পানীয় জল ও খাবারের যথাযথ ব্যবস্থা নেই বলে অভিযোগ। এই অব্যবস্থার কারণে ক্ষুব্ধ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষ। কুলতলিতে এখন পর্যন্ত ৫৪ টি আশ্রয় শিবির খোলা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ, দুর্ভোগ

    হাসনাবাদ থেকে নেবুখালি রোড ও একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। স্বরূপকাটি বাজার, আমবেড়িয়া, বাঁকড়া বাজারসহ একাধিক  জায়গায় ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে , ১১ হাজার লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙে ও তার ছিড়ে গেছে। দক্ষিণ হিঙ্গলগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। ইতিমধ্যে এই ত্রাণ শিবিরে প্রায় পাঁচ থেকে সাত জন উপস্থিত হয়েছেন। পাশাপাশি একজন বৃদ্ধ এবং তিনজন ছোট বাচ্চাও রয়েছে। নদীর তীরবর্তী এলাকায় দুর্বল মাটির বাড়ি থাকার জন্য তাঁরা এই ত্রাণ শিবিরে এসেছেন।

    পাহাড়ে হড়পা বানের শঙ্কা

    ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ নদিয়া-মুর্শিদাবাদে ব‍্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে দুর্যোগ থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ। অন্যদিকে, রাত থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আজ, সোমবার পাহাড় ও ডুয়ার্সে লাল-কমলা সতর্কতা জারি করা হয়েছে। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টিতে পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কাও তৈরি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal Update: রাতেই ল্যান্ডফল রেমালের, রাজ্যে কোন কোন জেলায় জারি হল লাল সতর্কতা?

    Cyclone Remal Update: রাতেই ল্যান্ডফল রেমালের, রাজ্যে কোন কোন জেলায় জারি হল লাল সতর্কতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ক্যানিংয়ের ১৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে রেমাল (Cyclone Remal Update)। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ রয়েছে ১৩ কিলোমিটার। বাংলাদেশের মোংলা থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে। সে সময়ে তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সাময়িকভাবে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ১৩৫ কিলোমিটার পর্যন্তও।

    রেমালের প্রভাবে দক্ষিণের কোন কোন জেলায় জারি লাল সতর্কতা? (Cyclone Remal Update)

    এই রেমাল (Cyclone Remal Update) ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে লাল সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি কমলা সতর্কতা। সোমবার নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি।

    আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, শুরু বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস

    উত্তরের জেলাতেও জারি লাল সতর্কতা

    ঘূর্ণিঝড়ের (Cyclone Remal Update) প্রভাবে সোমবার মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি কমলা সতর্কতা। কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। মঙ্গলবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। সোম এবং মঙ্গলবার মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র। ঢেউয়ের উচ্চতাও হবে স্বাভাবিকের চেয়ে বেশি। মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে আলিপুর হাওয়া অফিস।

    ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

    দুই ২৪ পরগনায় ঘূর্ণিঝড়ের (Cyclone Remal Update) কারণে রবিবার বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ হতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার। ঝড়ের সর্বোচ্চ গতি সাময়িক ভাবে হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। এ ছাড়া, নদিয়া, পূর্ব বর্ধমানেও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তার গতি অপেক্ষাকৃত কম থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। নদিয়া, মুর্শিদাবাদে সোমবার হাওয়ার গতি বেড়ে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: ফের জমি দখল! ১০ লক্ষ টাকা দাবি তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়ার, দায়ের হল অভিযোগ

    Siliguri: ফের জমি দখল! ১০ লক্ষ টাকা দাবি তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়ার, দায়ের হল অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা চুরি, গরু চুরির মতোই জমি দখলের ভয়ঙ্কর দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন শিলিগুড়ির (Siliguri) তৃণমূল নেতারা। সম্প্রতি জমি দখলের চেষ্টায় শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনার পর এমনই অভিযোগ মাথাচাড়া দিয়ে ওঠে। তার পরপরই একই এলাকায় ফের জমি দখলের অভিযোগ উঠেছে। জমি মাফিয়াদের এই দাপটের পিছনে তৃণমূলের স্থানীয় নেতাদের যুক্ত থাকার অভিযোগ জোরালো হয়েছে।

    ফের জমি দখল! ১০ লক্ষ টাকা দাবি তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়ার (Siliguri)

    এবার জমি দখলের অভিযোগ করলেন সুব্রত ছেত্রী নামে এক ব্যক্তি। রামকৃষ্ণ মিশন কাণ্ডে শোরগোল পড়ে যাওয়ায় পুলিশ প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব চাপে পড়ে গিয়েছে। আর তাতেই সাহস পাচ্ছেন জমিহারারা। এ রকমই একজন সুব্রত ছেত্রী। ভক্তিনগর থানার ঢিলছোড়া দূরত্বে ১৯৯৩ সালে তিনি পাঁচ কাঠা জমি কিনেছিলেন। তার অভিযোগ, জমি মাফিয়ারা সেই জমি দখল করে নিয়ে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করে। সেই টাকা দিলেই তারা জমি ফেরত দেবে। সেই মতো অনলাইনে কিছু টাকা দেওয়ার পর বাকি টাকা আর তিনি দিতে পারেননি। তাই জমিও ফেরত পাননি তিনি। সুব্রত ছেত্রী বলেন, থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম। কিন্তু, গিয়ে দেখি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থানার আইসির ঘরে বসে গল্প গুজব করছে। তাই ভয়ে চলে এসেছিলাম। কিন্তু, রামকৃষ্ণ মিশনের ঘটনার পর সাহস পাই। আবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি। পরে, আইনজীবীর মাধ্যমে চাপ সৃষ্টি হওয়ায় পুলিশ সেই অভিযোগ নেয়।

    আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, শুরু বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস

    তৃণমূল ক্ষমতায় আসতে জমি মাফিয়াদের দাপট বেড়েছে!

    শিলিগুড়ি (Siliguri) সেবক রোড এলাকা থেকে শুরু করে ইস্টার্ন বাইপাস পর্যন্ত একরের পর একর জমি মাফিয়ারা দখল করে নিয়েছে। অভিযোগ, তৃণমূল নেতা ও পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলেই জমি মাফিয়ারা বেপরোয়া হয়ে উঠেছে। থানায় বসে জমি মাফিয়াদের আড্ডা মারার ঘটনায় সেটাই প্রমাণ হয় বলে মনে করে ওয়াকিবহাল মহল।

    সিবিআই তদন্তের দাবি বিজেপির

    বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল নেতারা বড় জমি মাফিয়া। ডাবগ্রাম-ফুলবাডি বিধানসভা এলাকায় একসময় শিলিগুড়ির এক প্রভাবশালী তৃণমূল নেতা জমির অবৈধ কারবার নিয়ন্ত্রণ করতেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে আর দেখা যায় না। কিন্তু, তাঁর অনুগামীরা বসে নেই। রামকৃষ্ণ মিশনের ঘটনায় সেটাই প্রমাণ হয়েছে। আমরা চাই এনিয়ে সিবিআই তদন্ত হোক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share