Tag: West Bengal

West Bengal

  • Lok Sabha Election 2024: লক্ষ্য শান্তিপূর্ণ ভোট, পঞ্চম দফায় রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

    Lok Sabha Election 2024: লক্ষ্য শান্তিপূর্ণ ভোট, পঞ্চম দফায় রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত রাজ্যে প্রথম চার দফার ভোট (Lok Sabha Election 2024) শেষ হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া প্রায় নির্বিঘ্নেই কেটেছে নির্বাচন। বাকি রয়েছে এখনো পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট। তাই ভোটে যাতে কোনরকম অশান্তির ছবি না উঠে আসে তার জন্য আরো আটোসাঁটো নিরাপত্তায় রাজ্যকে মুড়ছে নির্বাচন কমিশন। জানা গেছে প্রথম চার দফার থেকে আরো বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হবে বাকি তিন দফার ভোটে।

    ধাপে ধাপে বারবে বাহিনীর সংখ্যা 

    নির্বাচন কমিশন জানিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে পঞ্চম দফা থেকে। বাংলায় শেষ তিন দফায় (Lok Sabha Election 2024) কমিশনের প্রস্তাবিত বাহিনীর থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। পঞ্চম দফার পর ষষ্ঠ দফায় তা আরও বাড়বে। আর সপ্তম তথা শেষ দফায় আরও বৃদ্ধি করা হবে বাহিনী।

    কী কারনে এই সিদ্ধান্ত? 

    চতুর্থ দফার ভোটে (Lok Sabha Election 2024) বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা সামনে এসেছে৷ আর তার জেরেই পঞ্চম দফায় বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। কমিশন সূত্রে জানা গিয়েছে, হুগলিতে ৮৫ শতাংশ এবং আরামবাগে ৮৭ শতাংশ বুথ স্পর্শকাতর। মূলত সেই কারণেই পঞ্চম দফা ভোটের আগে বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগে বাহিনী ছিল ৭৬২ কোম্পানি৷ আর এবার থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ অর্থাৎ রাজ্যে আরও অতিরিক্ত ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এই ৩৭ সংখ্যার মধ্যে ২০ কোম্পানি আসছে মণিপুর থেকে, ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে মধ্যপ্রদেশ থেকে। প্রসঙ্গত পঞ্চম দফায় মোট ৫৬৭ সেকশন কিউআরটি থাকবে বলে খবর কমিশন সূত্রে। 

    আরও পড়ুন: পাকিস্তানি শরণার্থীরা পেলেন ভারতীয় নাগরিকত্ব, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

    পঞ্চম দফা থেকে ভোট (Lok Sabha Election 2024) শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে৷ আগামী সোমবার অর্থাৎ ২০ মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। হাওড়া, হুগলি, উলুবেরিয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর ও আরামবাগ এই সাতটি আসনে নির্বাচন হবে পঞ্চম দফায়৷ যেহেতু এবার কেন্দ্রের সংখ্যা  বেশি তাই সেই অনুয়ায়ী শান্তিপূর্ণ ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে চলেছে কমিশন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: ১৫ দিনে ১০ জন প্রসূতির মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে, চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন

    Siliguri: ১৫ দিনে ১০ জন প্রসূতির মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে, চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৫ দিনে ১০ জন প্রসূতির মৃত্যুতে চরম অস্বস্তিতে পড়েছেন স্বাস্থ্য কর্তারা। রাজ্যের তৃণমূল সরকার মাতৃত্বকালীন মৃত্যু কমিয়ে আনার জন্য বার বার কৃতিত্বের দাবি করে। এভাবে ১০ জন প্রসূতির মৃত্যুতে রাজ্য সরকারের সেই দাবি জোর ধাক্কা খেয়েছে বলে ওয়াকিবহল মহল মনে করছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) উত্তরবঙ্গের একমাত্র রেফারেল সেন্টার ৫৫ বছরের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

     প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Siliguri)

    উত্তরবঙ্গ (Siliguri) মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসা পরিষেবা নিয়ে  দীর্ঘদিন ধরে নানান অভিযোগ রয়েছে। অভিযোগ, জুনিয়র ডাক্তারদের দিয়ে চলছে প্রসূতি বিভাগ। অনেক সময় নার্সরা প্রসব করান। দুপুরের পর থেকে সিনিয়র ডাক্তারদের দেখা মেলে না। গত ১ মে থেকে ১৫ মে পর্যন্ত ১০ জন প্রসূতির মৃত্যুতে এই অভিযোগগুলিই সামনে চলে এসেছে। দু’সপ্তাহে ১০ জন প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় অবহেলার দিকটি দেখছে ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: সন্দেশখালিতে থেকেই অভিযোগ শুনবে সিবিআই, চালু হল অস্থায়ী শিবির

    কী বলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ

    হাসপাতালের (Siliguri) অ্যাসিস্ট্যান্ট সুপার (মেডিক্যাল) ডাঃ নন্দন কুমার বন্দোপাধ্যায় বলেন, ১৫ দিনে ১০ জন প্রসূতির মৃত্যু উদ্বেগজনক। যে দশজন মারা গিয়েছেন তাদের মধ্যে  ইসলামপুর থেকে ২ জন,   জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২ এবং ফাঁসিদেওয়া, মাটিগাড়া ও শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে একজন করে প্রসূতি সঙ্কটজনক অবস্থায় রেফার হয়ে এসেছিলেন। এদের কারও কিডনির, কারও হার্টের সমস্যা এবং অন্যান্য জটিলতা  ছিল। তাই তাদের প্রয়োজনীয় সব রকম  চিকিৎসার পরিষেবা দেওয়ার পরও বাঁচানো সম্ভব হয়নি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের ফেসিলিটি নোডাল অফিসার ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, প্রসূতিদের শুরুতেই দেখা উচিত, কারও কিডনির অসুখ, লিভারের সমস্যা রয়েছে কিনা বা অন্য কোনও জটিল রোগব্যাধিতে আক্রান্ত কিনা প্রসূতিরা সেটা প্রথমেই নির্ণয় করা প্রয়োজন। চিকিৎসার একদম নীচু স্তরে যাতে প্রসূতিদের এই দিকগুলির ওপর নজর দেওয়া হয় সে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওয়াকিবহাল করা হবে।

     প্রসূতিদের চিকিৎসায় গাফিলতি?

    রাজ্যের তৃণমূল সরকার দাবি করে, ব্লক থেকে জেলা, সব সরকারি হাসপাতালে পরিকাঠামোর উন্নয়ন করে এবং সুযোগ সুবিধা বাড়িয়ে মাতৃত্বকালীন মৃত্যুর ঘটনা উল্লেখজনকভাবে কমিয়ে আনা হয়েছে। গর্ভবতী মহিলাদের প্রথম থেকেই সরকারি স্বাস্থ্যকর্মীরা দেখভাল করেন, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করেন। প্রসূতিদের অহেতুক রেফারও বন্ধ করা হয়েছে। তাহলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ১০ জন প্রসূতির মৃত্যু হয়েছে তাদের সঙ্কটজনক অবস্থায় রেফার করা হল কেন? শুরুতে  চিকিৎসা ও অন্যান্য ব্যবস্থায় গাফিলতি ছিল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jalpaiguri: তৃণমূল নেতার মদতেই সক্রিয় মাফিয়ারা, রমরমিয়ে চলছে বালি-পাথর পাচার

    Jalpaiguri: তৃণমূল নেতার মদতেই সক্রিয় মাফিয়ারা, রমরমিয়ে চলছে বালি-পাথর পাচার

    মাধ্যম নিউজ ডেস্ক: জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা যেন বালি -পাথর মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ভোট পার হতেই ফের সক্রিয় বালি-পাথর মাফিয়ারা। এই মাফিয়াদের দৌরাত্ম্য এতটাই যে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের মারধর, তাঁদের গাড়ি ভাঙচুর সহ প্রাণে মারার হুমকিও দিচ্ছে। তৃণমূল নেতাদের মদতেই এই বেআইনি কারবার চলছে। ভূ-ততত্ত্ববিদদের আশঙ্কা,  বালি -পাথর উত্তোলনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এখনই যদি লাগাম না টানা হয় তাহলে আগামীদিনে ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়বে গোটা ডুয়ার্স সহ গোটা জলপাইগুড়ি জেলা।

    মাফিয়াদের হাতে বার বার আক্রান্ত প্রশাসনের কর্মীরা (Jalpaiguri)

    বৃহস্পতিবারও বালি,পাথর বোঝাই ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ধূপগুড়ির (Jalpaiguri)  ভূমি রাজস্ব দফতরের এক রেভিনিউ অফিসার। দিন দুয়েক আগেও অবৈধ বালি  পাচার করা রুখতে গিয়ে ময়নাগুড়ির এক রেভিনিউ আধিকারিককে বালি মাফিয়ারা মারধর ও তাঁর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সব কিছু জেনেও প্রশাসন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নিতে পারেনি এই মাফিয়াদের বিরুদ্ধে। অন্যদিকে, মাল ব্লকের লিস, ঘিষ সহ বিভিন্ন নদী থেকে সারাদিন বালি এবং পাথর উত্তোলন করে চলেছে একদল বালি ও পাথর মাফিয়া। অভিযোগ, মাফিয়ারা পাহাড়ের গা ঘেষে বিভিন্ন মেশিন বসিয়ে পাহাড় কেটে পাথর নিয়ে পাচার করছেন। দিনভর নদীতে বালি উত্তোলন করে রাতে শুরু হয় তার পাচার। রাত বাড়তেই মাল ব্লকের ওদলাবাড়ি থেকে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত পর্যন্ত রাস্তার দখল নেয় বালি ও পাথর বোঝাই ডাম্পার। যে এলাকা থেকে বালি ও পাথর উত্তোলন করা হচ্ছে প্রকাশ্যেই তা দেখা যাচ্ছে। প্রশাসন এখানে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। প্রতিদিন কয়েকশ গাড়ি বালি এবং পাথর পাচার করছে তারা।

    আরও পড়ুন: সন্দেশখালিতে থেকেই অভিযোগ শুনবে সিবিআই, চালু হল অস্থায়ী শিবির

    জেলা তৃণমূল নেতার মদতেই চলছে এই কারবার!

    একটি সূত্রের খবর, শাসক দলের এক জেলা (Jalpaiguri) নেতার সক্রিয় মদতে এই পাচার চলছে। শুধু তাই নয় তাঁর মাথায় রাজ্যের এক মন্ত্রীর হাত আছে বলেও জানা  গিয়েছে। ওই জেলা নেতার বেশ কয়েকটি ডাম্পার, আর্থ মুভারসহ বিভিন্ন রকম খনন করার যন্ত্র রয়েছে। সেইসব যন্ত্রপাতি নদী বক্ষে নামিয়ে দিয়ে খনন করা হয়। যা কিনা পুরোপুরি বেআইনি। কিন্তু বেড়ালের গলায় ঘণ্টা বাধবে কে? কার সাধ্য আছে? মাথায় যে মন্ত্রীর হাত রয়েছে। তাই মালবাজার থানা, ক্রান্তি থানা, ময়নাগুড়ি থানা এলাকা পেড়িয়ে বুক চিতিয়ে বাংলাদেশ সীমান্তে পৌঁছে যাচ্ছে গাড়ি গুলি। রাতে পাচারের বড় সুবিধা সেই সময় রাস্তায় শুধু পুলিশ থাকে, ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিকরা থাকে না। তাই রাতের সময়টাকেই বেছে নেয় পাচারকারীরা।

    পাচারে যুক্ত তৃণমূলের লোকজন, স্বীকার শাসক দলের নেতার

    এই বিষয়ে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তমাল ঘোষ বলেন, এই পাচারের ব্যবসায় আমাদের দলের লোক সরাসরি জড়িত। দলের এক জেলা কমিটির সদস্যের সক্রিয়তায় এই পাচার চক্র চলে। তিনি এখন বালি পাথরের মাফিয়ায় পরিণত হয়েছেন। যার ফলে দল বিপাকে পড়ছে। অন্যদিকে, এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, গোটা পাচার চক্র চলছে তৃণমূলের মদতে। তাই সরকারি আধিকারিকদের গায়ে হাত তোলার সাহস পায় মাফিয়ারা। আর পুলিশ তাদের দেখতেই পায়না। তাই পাচারকারীরাও বুক চিতিয়ে ঘুরে বেড়ায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • DEV: নিয়োগ-দুর্নীতির সঙ্গে জড়িত দেব! অডিও প্রকাশ করে মারাত্মক অভিযোগ হিরণের

    DEV: নিয়োগ-দুর্নীতির সঙ্গে জড়িত দেব! অডিও প্রকাশ করে মারাত্মক অভিযোগ হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চমদফা নির্বাচনের আগে ফের আরও এক অডিও ভাইরাল হয়েছে। এবার ঘটনার কেন্দ্রে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এই লোকসভা কেন্দ্রের দুইজন তারকা প্রার্থী। এক দিকে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এবং অপরে তৃণমূলের প্রার্থী দেব। একটি অডিও (DEV) এবার প্রকাশ্যে এনেছেন বিজেপি প্রার্থী। যদিও মাধ্যম এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। হিরণের দাবি, চাকরির জন্য ৯ লক্ষ টাকা দিয়েছে এক মহিলা। দেব-ঘনিষ্ঠ এই চক্রের সঙ্গে যুক্ত। চাকরি না মেলায় এবার টাকা ফেরত চান ওঁই মহিলা। মহিলার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ এই ভিডিওতে উঠে এসেছে। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    ভিডিওর বক্তব্য (DEV)

    হিরণ যে অডিও (DEV Video) টি সামনে এনেছেন তাতে রয়েছে-

    মহিলাঃ দেব দা কেমন আছেন?

    দেবঃ ভালো আছি, তুমি কেমন আছো?

    মহিলাঃ একদম ভালো আছি দাদা। দেবদা (DEV) একটা ছোট বিষয় ছিল। সমস্যার সমাধান হচ্ছে না, তাই ফোন করতে বাধ্য হলাম। রাম আমার কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছিল। চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আমি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নই। সমস্যার সমাধান চাই।

    দেবঃ বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখছি।

    আরও পড়ুনঃপূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতার বাড়িতে সিবিআই

    দেবের বক্তব্য

    তৃণমূল প্রার্থী দেব এই বিষয়ে বলেন, “মহিলার কণ্ঠস্বর (DEV Video) এডিট করা হয়েছে। বিজেপি ভোটের মুখে অপপ্রচার করছে। এই সব কাজের ভিত্তি নেই, মিথ্যা। দরকার হলে এবার মামলা করব।” অপর দিকে তৃণমূল নেতা এবং দেব ঘনিষ্ঠ রামপদ মান্না বলেছেন, “এটা বিজেপির চক্রান্ত, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” আবার বিজেপি প্রার্থী হিরণ বলেন, “দেব সবটাই জানেন, চাকরি বিক্রি করার একটা চক্র চলছে। মানুষ সাহস করে মুখ খুলছে। তৃণমূলের সর্বত্র স্তরে দুর্নীতি ঢুকে রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিতে থেকেই অভিযোগ শুনবে সিবিআই, চালু হল অস্থায়ী শিবির

    Sandeshkhali: সন্দেশখালিতে থেকেই অভিযোগ শুনবে সিবিআই, চালু হল অস্থায়ী শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশের পরেই তদন্তের জন্য একাধিকবার সন্দেশখালিতে  (Sandeshkhali) গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। অভিযোগকারীদের মধ্যে কয়েকজনের বাড়ি গিয়ে কথা বলা এবং জমি সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখেছেন তাঁরা। কিছুদিন আগে সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে শাহজাহান-ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করে তদন্তকারী সংস্থা। এবার সন্দেশখালি নিয়ে যাবতীয় অভিযোগ শুনতে সেখানেই অস্থায়ী শিবির বা ক্যাম্প অফিস তৈরি করল সিবিআই।

    অস্থায়ী শিবির চালু করল সিবিআই (Sandeshkhali)

     কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালিতে (Sandeshkhali) থেকেই এ বার তদন্ত করবেন সিবিআই আধিকারিকেরা। ধামাখালিতে একটি ব্যাঙ্কের কাছে অস্থায়ী শিবির করেছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে সন্দেশখালি নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, সেগুলি খতিয়ে দেখার কাজ হবে ওই অস্থায়ী শিবিরে। এর পাশাপাশি সেখানে অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথাও বলবেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অস্থায়ী শিবিরে অভিযোগকারীদের সঙ্গে কথা বলার জন্য  কলকাতার সিবিআই দফতর থেকে কয়েকজন আধিকারিক সন্দেশখালি পৌঁছে গিয়েছেন। এসপি পদমর্যাদার এক আধিকারিকও সন্দেশখালি যান। অস্থায়ী শিবিরে অনেক সহজেই এলাকার মানুষ তাঁদের অভাব অভিযোগ জানাতে পারবেন।

    আরও পড়ুন: জেরক্সের দোকানে জাল আধার-ভোটার কার্ড সক্রিয়, সিমবক্স উদ্ধারে জঙ্গি যোগ!

    অনলাইনে অভিযোগও জমা নেওয়া হবে

    সিবিআইয়ের ওই সূত্র মারফত জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়াও বন্ধ করছে না তারা। তবে, গ্রামের মানুষ যাতে সহজে অভিযোগ জানাতে পারেন, তাই সেখানেই অস্থায়ী শিবির খোলার সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী সংস্থাটি। গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সন্দেশখালির (Sandeshkhali) নারী নির্যাতন এবং জমি সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই। অভিযোগ জানাতে অনলাইন পোর্টাল খুলতে বলা হয়। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সন্দেশখালির নিগৃহীতেরা কী ভাবে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাবেন, তা সন্দেশখালি জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে। সেই মতো প্রচার করা হয়েছিল। সিবিআই দফতরে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল। ইতিমধ্যে একাধিকবার সিবিআই আধিকারিকরা সন্দেশখালিতে গিয়ে তদন্ত করেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলেছিলেন। অভিযোগের সত্যতা খতিয়ে দেখেন। এবার অস্থায়ী শিবির করেই এই কাজ করবে সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI Raids: পূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতার বাড়িতে সিবিআই

    CBI Raids: পূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতার বাড়িতে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চম দফা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতার বাড়িতে সিবিআই (CBI Raids) হানা শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালের ভোটপরবর্তী মামলায় তদন্তে এই হানা দেওয়া হয়েছে। শুক্রবার মারিশদা থানা এলাকায় এই তল্লাশি করা হয়। তবে সিবিআইয়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সেনারাও ছিলেন। ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। আগামী ২৫ মে এই কেন্দ্রে লোকসভার ভোট। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানের জল কোথায় গড়ায় তাই এখন দেখার।

    সিবিআই সূত্রে খবর (CBI Raids)

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৫টা নাগাদ কাঁথি থেকে ১৪ কিমি দূরে মারিশদা থানা এলাকায় ভাজাচাউলির সিজুয়া গ্রামে পৌঁছে সিবিআই (CBI Raids) তল্লাশি শুরু করে। তদন্তকারী অফিসারদের একটি দল তৃণমূলনেতা দেবব্রত পাণ্ডার বাড়িতে যায়। কিন্তু তিনি বাড়িতে না থাকায় তাঁর মেয়েকে অনেক সময় ধরে জিজ্ঞাসবাদ করে সিবিআই। অপর আরেকটি দল ইছাঘেরা গ্রামের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব মাইতির বাড়িতে হানা দেয়। তবে সেখানেও বুদ্ধদেবকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে বুদ্ধদেবকে না পেলেও বাবা নন্দদুলাল মাইতি, স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের ভোটের কার্ড, আধার কার্ড নথিপত্র সংগ্রহ  করা হয়েছে বলে জানা গিয়েছে।

    তৃণমূলের বক্তব্য

    উল্লেখ্য, গত এপ্রিল মাসে এই খুনের মামলায় ৩০ জন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই (CBI Raids)। কিন্তু অনেক তৃণমূল নেতা হাজিরা দেয়নি। অপর দিকে তৃণমূল নেতা নন্দুলাল বলেন, “সকালে আমার বাড়িতে বড় বাহিনী নিয়ে ঢুকে পড়ে সিবিআই। আমার স্ত্রী, মেয়ে, বৌমাকে ধরে টানাটানি শুরু করে। আমি আগেও ওদের জানিয়েছি, আমার ছেলে বাইরে থাকে। আমরা কেউ এই ঘটনায় অভিযুক্ত নই। আমাদের কারও বিরুদ্ধে অভিযোগ নেই।”

    আরও পড়ুনঃ “যে ব্যক্তি যত আক্রমণ করতে পারে, সে তৃণমূলের তত বড় নেতা”, কল্যাণকে আক্রমণ মিঠুনের

    কী ঘটেছিল?

    ২০২১ সালের ৩০ মার্চ বিধানসভার নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের আগে কাঁথি-৩ ব্লকে জনমেজয় দুলই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছিল। মারিশদা থানায় অভিযোগ করা হয়েছিল। মৃত এই বিজেপি কর্মীর ছেলে হাইকোর্টে অভিযোগ করে সিবিআই (CBI Raids) তদন্তের দাবি জানিয়েছিলেন। আদালতের নির্দেশে এরপর এই তদন্ত শুরু হয়।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: “যে ব্যক্তি যত আক্রমণ করতে পারে, সে তৃণমূলের তত বড় নেতা”, কল্যাণকে আক্রমণ মিঠুনের

    Mithun Chakraborty: “যে ব্যক্তি যত আক্রমণ করতে পারে, সে তৃণমূলের তত বড় নেতা”, কল্যাণকে আক্রমণ মিঠুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার নিশানা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। “যে ব্যক্তি যত আক্রমণ করতে পারেন সেই ব্যক্তি তত বড় তৃণমূলের নেতা, ঠিক এই ভাষায় কটাক্ষ করেন মিঠুন। বৃহস্পতিবার হাওড়া ডোমজুড়ে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসের প্রচারে নেমে তৃণমূলকে তোপ দাগেন তিনি।  

    কী বললেন মিঠুন (Mithun Chakraborty)?

    বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “যে মহিলাদের অপামান করতে পারবে সে তৃণমূলের আরও বড় নেতা। এই পার্টির একটা দুর্দান্ত জ্ঞান আছে জানেন? মুসলমান ভাই-বোনেরা কেবলমাত্র ভোট ব্যাঙ্ক। দুর্নীতি হল ভোট ব্যাঙ্ক। যে দুর্নীতি করে সেই এই পার্টির মেম্বার। যে যত বড় দুর্নীতি করবে সে বড় লিডার। আবার কোনও মহিলাকে যে বেশি অপমান করবে সে আরও বড় নেতা। তৃণমূলের কাছে লিডারদের ব্যাঙ্ক রয়েছে। এখন আপনারা সাধারণ মানুষ ভাবুন কাদের ভোট দেবেন?”

    কল্যাণকে তোপ

    মহাগুরু (Mithun Chakraborty) তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বলেন, “এখানকার তৃণমূল নেতাকে মায়ের পুজো করতে করতে কাঁদতে দেখি। আর মায়ের স্বামী শিবকে এত অপমান করা হল তাঁর মুখে কথা শুনতে পেলাম না। আরেক জন নেত্রী মহুয়া বলেছিলেন মা কালী মদ খান, মাতাল, কিন্তু তাঁর চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ল না। কী অদ্ভূত তাঁর ভালোবাসা।”

    আরও পড়ুনঃ রাজ্যে এক দিনে বাজ পড়ে মৃত ১৩! শোকের ছায়া পরিবারে

    কল্যাণের বক্তব্য

    এই পরিপ্রেক্ষিতে মিঠুনকে (Mithun Chakraborty), কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, “শ্রীরামপুরের সঙ্গে কবীরের কী সম্পর্ক? ২৩ হাজার ভোটে হেরেছিলেন। এই এলাকার মানুষের সঙ্গে রাজনৈতিক সমাজিক যোগ নেই। নিজের পরিচয় কিছু নেই। প্রাক্তন শ্বশুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙ্গিয়ে চলেছেন। এটা কি পরিচয় হতে পারে। আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভোটে জিতবেন অর্জুন”, রোড শোয়ে ভিড় দেখে বললেন সুকান্ত

    Sukanta Majumdar: “১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভোটে জিতবেন অর্জুন”, রোড শোয়ে ভিড় দেখে বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে  অর্জুন সিং জয়ী হয়ে দিল্লি যাবেন। ভোটের ফলাফলের পর আওয়াজ বন্ধ হবে অভিষেকের দাবি সুকান্ত মজুমদারের। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই বারাকপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এমনিতেই এই লোকসভায় তৃণমূল বিজেপি, বাম সকলেই চুটিয়ে প্রচার করছে। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রীর পর আবারও প্রার্থীর প্রচারে এলেন হেভিওয়েট নেতা।

    অর্জুনের সমর্থনে রোড শো (Sukanta Majumdar)

    বারাকপুরের দলীয় প্রার্থী অর্জুন সিংকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন তিনি দলীয় প্রার্থীকে পাশে নিয়ে পলতা বাসস্ট্যান্ড থেকে রোড-শো শুরু করেন। এরপর ঘোষপাড়া রোড ধরে লালকুঠি,বারাকপুর স্টেশন হয়ে এস এন ব্যানার্জ্জী রোড ধরে চিড়িয়া মোড়ে গিয়ে রোড শো শেষ করেন। এদিন রাস্তার দুধারে ভিড় উপচে পড়ে। মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পলতা, বারাকপুর সর্বত্র রাস্তায় জনগনের ভিড়ের কারণে রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়।

    আরও পড়ুন: জেরক্সের দোকানে জাল আধার-ভোটার কার্ড সক্রিয়, সিমবক্স উদ্ধারে জঙ্গি যোগ!

    ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভোটে জিতবেন অর্জুন

    বর্নাঢ্য মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, রোড শোয়ে ভিড় উপচে পড়েছে। এর থেকেই প্রমাণ গতবার অর্জুন সিং ১৪ হাজার ভোটে জিতেছিলেন। এবার ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে অর্জুন সিং দিল্লি যাবেন। রাজ্য সভাপতি দাবি, অভিষেক বন্দোপাধ্যায় এখন বড় বড় কথা বলছেন। ভোটের ফলাফল বের হলে তাঁর মুখ দিয়ে আওয়াজ বের হবে না। কারণ, মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফল, বের হলেই তা টের পাবে। তাছাড়া রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির নিশানায় অনেক ধেঁরে ইঁদুর আছে। তার মধ্যে একটা মোটাসোটা ইঁদুর এবার জেলে যাবে। তবে,সেটা কে তা তিনি স্পষ্ট করেননি। তাঁর কথায়,বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না। শীঘ্রই বিদায় নেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: রাজ্যে এক দিনে বাজ পড়ে মৃত ১৩! শোকের ছায়া পরিবারে

    Malda: রাজ্যে এক দিনে বাজ পড়ে মৃত ১৩! শোকের ছায়া পরিবারে

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে রাজ্যে আচমকা ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে রাজ্যে মৃত্যু হল ১৩ জনের। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫ জন। এর মধ্যে মালদায় (Malda) মৃত ১১ জন এবং মুর্শিদবাদ-জলপাইগুড়িতে ১ জন করে মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনায় পরিবারে ব্যাপক শোকের ছায়া। মালদা জেলা শাসক নিতিনি সিংহানিয়া জানিয়েছেন, “মৃতদের পরিবারকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকারি তরফ থেকে সবরকম সাহায্য করা হবে।”

    আচামকা বাজ পড়ে মৃত্যু (Malda)

    মালদায় (Malda) মৃতদের মধ্যে দুই জন স্কুলের ছাত্র। মালাদার মৃত ১১ জনের মধ্যে তিন জনের বাড়ি পুরাতন মালদা থানার সাহাপুরে। অপর আরও দুই জনের বাড়ি গাজোল থানার আদিনা এবং রতুয়া থানার বালুপুর এলাকায়। বাকিদের বাড়ি হরিশ্চন্দ্রপুর এবং ইংরেজ বাজার থানা এলাকায়। মৃত দেহগুলিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য আনার ব্যবস্থা করেছে পুলিশ। মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ

    মালদায় (Malda) বজ্রপাতের ফলে ১১ জনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা ইতিমধ্যে নিজের এক্সহ্যান্ডেল শোক প্রকাশ করেছেন। পরিবারগুলিকে সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম, চন্দন সাহানি (৪০), রাজা মৃধা (১৬), মনোজিৎ মণ্ডল (২১), অসিত সাহা (১৯), সুমিত্রা মণ্ডল (৪৬), পঙ্কজ মণ্ডল (২৩), নয়ন রায় (২৩), প্রিয়াঙ্কা সিংহ রায় (২০), রানা শেখ (৮), আতুল মণ্ডল (৬৫) এবং সাবারুল শেখ (১১)।

    আরও পড়ুনঃ জেরক্সের দোকানে জাল আধার-ভোটার কার্ড সক্রিয়, সিমবক্স উদ্ধারে জঙ্গি যোগ!

    পরিবারের বক্তব্য

    পুরাতন মালদার সাহাপুর এলাকার মৃত মনোজিৎ মণ্ডলের দাদা সঞ্জীব মণ্ডল বলেছেন, “গতকাল আমার ভাই সহ আরও তিনজন ভাটরা এলাকায় ধানের জমিতে কাজ করছিল। বৃষ্টির জন্য একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিল তারা। কিন্তু বৃষ্টির মধ্যে আচমকা বাজ পড়তে শুরু করে। এরপর বাজের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।” আবার গাজলে মৃতদের সম্পর্কে জানা গিয়েছে আমবাগান দিয়ে ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয় অসিত সাহার। রতুয়া থানার বালুপুরে গৃহবধূ সুমিত্রা জমিতে ধান কাটতে গেলে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: জেরক্সের দোকানে সক্রিয় জাল আধার-ভোটার কার্ড চক্র, সিমবক্স উদ্ধারে জঙ্গি যোগ!

    Siliguri: জেরক্সের দোকানে সক্রিয় জাল আধার-ভোটার কার্ড চক্র, সিমবক্স উদ্ধারে জঙ্গি যোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতে (Siliguri) ফের জাল আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাব্বির আলি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকার ফুলবাড়ির জোটিয়াকালিতে একটি জেরক্সের দোকানে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা শাখা অভিযান চালায়। সেখান থেকে বেশকিছু জাল আধার ও ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স  সহ এই নকল নথি তৈরির সামগ্রী উদ্ধার হয়। এই দোকান থেকে তিনটি সিমবক্স পাওয়া গিয়েছে। যা ভাবিয়ে তুলেছে পুলিশকে।

    সিম বক্স উদ্ধারে জঙ্গি যোগ! (Siliguri)

    শিলিগুড়ি (Siliguri) শহর  লাগোয়া ভারত-নেপাল সীমান্ত দিয়ে বারবার অনুপ্রবেশকারীদের গ্রেফতারের ঘটনায় শিলিগুড়িতে জাল আধার ও ভোটার কার্ড তৈরির দিকটি অনেক আগেই সামনে এসেছে। এজন্য গ্রেফতারও হয়েছেন একাধিক ব্যক্তি। তার পরেও যে শিলিগুড়িতে জাল আধার কার্ড ভোটার কার্ড তৈরি চক্র নিষ্ক্রিয় করা যায়নি তা প্রমাণ হল বৃহস্পতিবার ফুলবাড়িতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা জানিয়েছে, অপরাধমূলক কাজের জন্য সিম বক্স ব্যবহার করে আন্তর্জাতিক টেলিফোন করা হয়। সিম বক্সে টেলিফোন করা হলে তা ধরা পড়ে না। ভারত-বাংলাদেশ সীমান্ত কাছে থাকায়  গোয়েন্দাদের প্রাথমিক অনুমান জোটিয়াকালি থেকে সিম বক্সে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হত।  জঙ্গি কার্যকলাপের দিকটিও অস্বীকার করছে না রাজ্য গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে এই সিম বক্সের কারবার চলে আসাটা উদ্বেগজনক বলে মনে করছে গোয়েন্দা পুলিশ।

     কী বলছে পুলিশ?

    পুলিশ জানিয়েছে, দেশের নিরাপত্তার কারণে জানা দরকার, ধৃত  সাব্বির আলি সিম বক্স কেন বসিয়েছিল, কোথা থেকে সে পেয়েছে এবং এর মাধ্যমে কে বা কারা কোথায় কোথায় ফোন করত। আন্তর্জাতিক বিষয়ে এসব জানার জন্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো এবং আর্মি-ইন্টেলিজিন্সের সাহায্য প্রয়োজন। তাই তাদেরকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

    প্রশ্ন উঠেছে রাজ্য পুলিশ ও গোয়ান্দাদের ভূমিকা নিয়ে

    জাল আধার ও ভোটার কার্ড তৈরি ঘটনার সঙ্গে সিম বক্সের কারবার  সামনে আসতেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় রাজ্য পুলিশ ও গোয়েন্দাদের নজরদারি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, এই সীমান্ত এলাকায় যে ধরনের নজরদারি থাকা প্রয়োজন তা নেই। সেই সুযোগেই দিনের পর দিন জাল আধার, ভোটার কার্ড তৈরির পাশাপাশি সিম বক্স বসিয়ে এই কারবার চলছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share