Tag: West Bengal

West Bengal

  • Bangladesh: ‘চিকেন্স নেক’ কবজা করে ভারতে নাশকতার ছক ছিল বাংলাদেশি জঙ্গিদের! জেরায় মিলল তথ্য

    Bangladesh: ‘চিকেন্স নেক’ কবজা করে ভারতে নাশকতার ছক ছিল বাংলাদেশি জঙ্গিদের! জেরায় মিলল তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) জেল থেকে পলাতক জঙ্গিরা কি ভারতে? বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ভারতে ধরা পড়েছে আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-র ৮ জঙ্গি। জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন বাংলাদেশের ‘আনসারুল্লা বাংলা’। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর, যা চিকেন্স নেক নাম পরিচিত, সেটাই ছিল আল কায়দার শাখা সংগঠনের টার্গেট! বাংলা, অসম, কেরল থেকে ৮ জঙ্গি গ্রেফতারে এমনটাই সন্দেহ গোয়েন্দাদের। পুলিশ সূত্রে খবর, অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু। নভেম্বরে ভারতে মহম্মদ শাদ রদির অনুপ্রবেশ। কেরল থেকে গ্রেফতার মহম্মদ শাদ রদি, বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। আনসারুল্লা বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ ইসরাতের নির্দেশেই অনুপ্রবেশ। এছাড়া মুর্শিদাবাদ থেকে গ্রেফতার মণিরুল শেখ, মহম্মদ আব্বাস আলি নামে দুই জঙ্গি।

    বাংলাদেশ থেকে স্লিপার সেল নিয়ন্ত্রণ! (Bangladesh)

    শিলিগুড়ির এই করিডর অর্থাৎ যাকে ‘চিকেন্স নেক’ বলা হয়, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পূর্ব তথা দেশের বাকি অংশের যোগসূত্র স্থাপন করে। সেই করিডর ব্যবহার করেই ওপার বাংলার (Bangladesh) জঙ্গিরা (Militant) এপার বাংলায় জঙ্গি কার্যকলাপ করতে চাইছে। এমনটাই জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। গোপনে অস্ত্র সংগ্রহ এবং স্লিপার সেলের মাধ্যমে ভারত-বিরোধী কাজে সক্রিয় হয়ে উঠতেই ওই অংশটি ব্যবহার করার চেষ্টা হচ্ছে। সুপ্রতীম জানিয়েছেন, অসম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ মিলে এই তদন্ত করছে। ধৃতদের জেরা করে এবং যে জিনিসপত্র উদ্ধার হয়েছে তার ওপর ভিত্তি করে আপাতত এইটুকু বলা যায় যে, ওপার বাংলা থেকেই এপার বাংলায় স্লিপার সেল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছিল। একই সঙ্গে, জামাত এবং এবিটি’র মতো জঙ্গি সংগঠন ফের একবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলায় অনুপ্রবেশ করার চেষ্টাও জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আরও পড়ুন: হিন্দুদের ওপর আক্রমণ চলছেই বাংলাদেশে, ফের তিন মন্দিরে হামলা, ভাঙা হল ৮ মূর্তি

    জঙ্গি মডিউল তৈরির ছক

    সম্প্রতি মুর্শিদাবাদ থেকে যাদের পাকড়াও করা হয়েছে তারা হল আব্বাস আলি ও মণিরুল শেখ। ধৃতদের কাছ ছেকে উদ্ধার হয়েছে কয়েকটি মোবাইল ফোন, সিমকার্ড, নথিপত্র। সেগুলি সবই বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু পর্যবেক্ষণের পরে পুলিশের স্পষ্ট ধারনা দুজনেই এই রাজ্যে জঙ্গি মডিউল তৈরির ছক কষেছিল। অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষছিল ধৃত জঙ্গিরা। বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মহম্মদ শাদ রদির। বাজেয়াপ্ত ৪টি পেনড্রাইভ, বাংলাদেশি সার্টিফিকেট-সহ একাধিক ভারত-বিরোধী নথি। আরএসএস-এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল, দাবি অসম পুলিশ সূত্রের। বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী- কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে! পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশি জঙ্গির ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ‘নেপাল-ভুটান সীমান্তে অনুপ্রবেশ নিয়ে চিন্তিত নয় ভারত ’, কেন বললেন শাহ?

    Amit Shah: ‘নেপাল-ভুটান সীমান্তে অনুপ্রবেশ নিয়ে চিন্তিত নয় ভারত ’, কেন বললেন শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের হুমকি, হুঁশিয়ারিকে গুরুত্বই দিতে চাইছে না ভারত। শুক্রবার শিলিগুড়িতে এসএসবি (সশস্ত্র সীমা বল)-র অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ নিয়ে একটি শব্দও ব্যয় করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নেপাল এবং ভুটান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে ভারত যে একেবারেই চিন্তিত নয়, তাও জানালেন তিনি। তবে সেটাও সম্ভব হয়েছে সশস্ত্র সীমা বলের জন্য। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। মাওবাদী কার্যকলাপ প্রতিহত করা থেকে মানব পাচারকারীদের পাকড়াও, এসএসবি বা সশস্ত্র সীমা বলের জন্যই অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং হচ্ছে। শাহের কথায়, “শুধু ২০২৪ সালেই চার হাজার পাচারকারীকে পাকড়াও করেছে এসএসবি। উদ্ধার হয়েছে ১৬ হাজার কেজি মাদক।”

    কী বললেন শাহ?(Amit Shah)

    সশস্ত্র সীমা বলের ৬১তম প্রতিষ্ঠা দিবসে শুক্রবার এসএসবি-র শিলিগুড়ি (Siliguri) হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন শাহ। মাওবাদী মোকাবিলায় সশস্ত্র সীমা বলের প্রশংসা করে তিনি (Amit Shah) বলেন, “বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধার। সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না। কিন্তু, যেখানে মুক্ত সীমান্ত রয়েছে, সেখানে জওয়ানদের কাজ অনেকটা কঠিন এবং জটিলও। সে দিক থেকে এসএসবি যে ভূমিকা পালন করছে, তা সত্যিই অনস্বীকার্য। আমার বলতে দ্বিধা নেই যে, আমরা আমাদের প্রতিবেশী দুই দেশ নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই।”বস্তুত, নেপাল এবং ভুটানের প্রায় ২,৪৫০ কিলোমিটার সীমান্তে ‘নো ম্যান্ডস ল্যান্ডে’ জ়িরো টলারেন্স নীতি নিয়েছে এসএসবি। শাহ জানান, গত তিন বছরে ১১০০ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে সশস্ত্র সীমা বল। ১০০০ একরের বেশি জমি জবরদখল মুক্ত করেছে তারা। চার হাজারের বেশি পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ১৮১ জন মানব পাচারকারীকে গ্রেফতার করেছেন জওয়ানেরা। অভিযানে ৮০১ জনকে পাচারের আগেই উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে ২৩১ জন নাবালক-নাবালিকা।

    আরও পড়ুন: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    শিলিগুড়ি করিডর ভৌগোলিক ভাবে খুব গুরুত্বপূর্ণ

    শিলিগুড়ি করিডর এবং জম্মু-কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “শিলিগুড়ি করিডর ভৌগোলিক ভাবে খুব গুরুত্বপূর্ণ। শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার থাকায় তা আমাদের অনেকটাই নিশ্চিন্ত করেছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের প্রতিরোধে দারুণ ভূমিকা নিয়েছে এসএসবি।” শাহ জানান, ৬০০-র বেশি মাওবাদীকে গ্রেফতার করা, ১৫ জন মাওবাদী নেতাকে ‘এনকাউন্টার’ করতে সমর্থ হয়েছেন সশস্ত্র সীমা বলের জওয়ানেরা। একই ভাবে ১৯ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে সশস্ত্র সীমা বলের জওয়ানদের হাতে। এছাড়া বিহারকে মাওবাদী মুক্ত করার ক্ষেত্রেও এসএসবি বিশেষ ভূমিকা নিয়েছিল বলে উল্লেখ করেছেন শাহ।

    পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য তৈরি ভবনের উদ্বোধন

    শিলিগুড়ি থেকে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের জন্য একটি আধুনিক ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, সাড়ে তিন একর জমির ওপরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মোট চারটি ভবন তৈরি হয়েছে। ওই ভবন উদ্বোধনের সময়ে পেট্রাপোল সীমান্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁর কাউন্সিলর দেবদাস মণ্ডল-সহ বিভিন্ন দফতরের আধিকারিক।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: এবার ভারতে ঢুকে অত্যাচার বাংলাদেশি দুষ্কৃতীদের, মুর্শিদাবাদে আক্রান্ত দুই চাষি!

    Murshidabad: এবার ভারতে ঢুকে অত্যাচার বাংলাদেশি দুষ্কৃতীদের, মুর্শিদাবাদে আক্রান্ত দুই চাষি!

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কা ছিল। এবার সেটাই বাস্তবে ঘটল। বাংলাদেশের দুষ্কৃতীরা সীমান্ত এলাকায় হামলা চালাতে শুরু করল। ইতিমধ্যেই মুর্শিদাবাদের (Murshidabad) রানিতলার নির্মল চরে ভারত-বাংলাদেশ সীমান্তে আক্রান্ত হয়েছেন ২ ভারতীয় চাষি। মাঠে কাজ করার সময় বাংলাদেশের (Bangladesh) দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এর আগে নদিয়া জেলায় গেদে সীমান্ত এলাকায় তারকাঁটার ভিতরে থাকা জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হুমকির মুখে পড়েন ভারতীয়রা। এমনকী জমি থেকে ফসলও কেটে নেওয়া হয়। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?(Murshidabad)

    বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী-কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া, পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশি জঙ্গির ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে। এই আবহের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের রানিতলা (Murshidabad) থানার নির্মলচরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে ২ ভারতীয় চাষিকে বেধড়ক মারধর করে বাংলাদেশি দুষ্কৃতীরা। জানা গিয়েছে, একাধিক ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় জমি দেখাশোনার কাজ করছিলেন। সেই সময় বাংলাদেশের দুষ্কৃতীরা এসে তাঁদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বিএসএফ। চাষিরা বলেন, এই এলাকায় সীমান্তে কোনও কাঁটাতার নেই। ফলে ওপারের দুষকৃতীরা ভারতীয় ভূখণ্ডে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে। এই ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় গিয়ে বিএসএফের সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার।

    আরও পড়ুন: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    গ্রামবাসীদের কী বক্তব্য?

    গ্রামবাসীদের (Murshidabad) অভিযোগ, “বেশ কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। কারণ এই সীমান্তে কিছু কিছু এলাকা অবহেলিতভাবে পড়ে রয়েছে। কাঁটাতারের বেড়াও নেই। বাংলাদেশিরা সেই জায়গা দিয়ে ঢুকে ভারতীয় কৃষকদের ফসল নষ্ট করে দিচ্ছে। গরু দিয়ে খাইয়ে দিচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Militant: অসম-বাংলায় স্লিপার সেল তৈরির ছক? মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ২  জঙ্গি

    Militant: অসম-বাংলায় স্লিপার সেল তৈরির ছক? মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ২ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী-কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি (Militant) পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া, পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশি জঙ্গির ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে। এই আবহের মধ্যে গত দুদিনে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ৮ জনের মধ্যে ২ জন মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা। মহম্মদ আব্বাস আলি হরিহরপাড়ার বাসিন্দা। মগুরার বাসিন্দা মিনারুল শেখ।

    ধৃতরা কোন জঙ্গি গোষ্ঠীর? (Militant)

    ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার (Militant) সদস্য বলে অনুমান পুলিশের। জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন বাংলাদেশের ‘আনসারুল্লা বাংলা’। এই জঙ্গিগোষ্ঠীর প্রধান জসিমউদ্দিন রহমানির সহযোগী মহম্মদ ফারহান ইশরাকের নির্দেশেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে একটি টিম। যার মধ্যে অন্যতম অসম পুলিশের জালে ধরা পড়া মহম্মদ শাদ রদি ওরফে শব শেখ। ধৃত শাদ রাদি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু, নভেম্বরে ভারতে পাঠানো হয় মহম্মদ শাদ রাদিকে।

    আরও পড়ুন: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক!

    অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষছিল ধৃত জঙ্গি। বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক জঙ্গির (Militant) সঙ্গে যোগাযোগ ছিল মহম্মদ শাদ রাদির। ধৃতদের থেকে উদ্ধার ৪টি পেনড্রাইভ, বাংলাদেশি সার্টিফিকেট সহ একাধিক ভারত বিরোধী নথি। আরএসএস-এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল, দাবি অসম পুলিশ সূত্রের। ধৃতদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছে। মুর্শিদাবাদে ধৃত জঙ্গির প্রতিবেশী বলেছেন, ‘‘ও তো বলল আমি বাচ্চা ছেলে পড়াব। তাই বলে নিয়েছে। দিনে পড়ত। রাতে চলে যেত।’’ ১০ ডিসেম্বর অসম পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্র মারফত খবর আসে। আধিকারিকরা জানতে পারেন, বাংলাদেশ থেকে নাশকতা চালানোর জন্য ভারতে ঢুকেছে বেশ কিছু জঙ্গি। এরপরই শুরু হয় ‘অপারেশন প্রঘাত’, ১৬ ও ১৭ নভেম্বর বাংলা, কেরল ও অসমে অভিযান চালায় অসম পুলিশের এসটিএফ। এরপরই জালে ধরা পড়ে ৮ জঙ্গি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Passport: জঙ্গিদের হাতে অনায়াসে কি চলে যাচ্ছে পাসপোর্ট? বিরাট আশঙ্কা গোয়েন্দাদের

    Passport: জঙ্গিদের হাতে অনায়াসে কি চলে যাচ্ছে পাসপোর্ট? বিরাট আশঙ্কা গোয়েন্দাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: খাস কলকাতাতেও জাল পাসপোর্ট (Passport) চক্রের সন্ধান চলছে। পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় সক্রিয় রয়েছে এই চক্র। দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন কাগজপত্র জোগাড় করে খুব সহজেই মিলছে পাসপোর্ট। ভারতের পাসপোর্ট পেতে রাজ্যজুড়ে যে কী কী জাল ছড়ানো হয়েছে, সেই তথ্য ক্রমশ সামনে আসছে। এমনকী, পাসপোর্ট অফিসের আধিকারিকরাও আশঙ্কা প্রকাশ করছেন। তাঁরাই বলছেন, জঙ্গিরা  (Militant) এসেও পাসপোর্ট তৈরি করে নিয়ে যেতে পারেন অনায়াসে। বিশেষ করে মালদায় যে পরিমাণ পাসপোর্ট তৈরি হচ্ছে, তা রীতিমতো আতঙ্কের। তাহলে কি পাসপোর্ট অফিসে জঙ্গিরা অনায়াসে যাতায়াত করছে, এই প্রশ্ন ভাবাচ্ছে গোয়েন্দাদের।

    মালদায় এক বছরে কত পাসপোর্ট তৈরি হয়েছে? (Passport)

    জঙ্গি বা অনুপ্রবেশকারীরা অনায়াসেই ডকুমেন্টস জমা দিয়ে যেতে পারেন পাসপোর্ট (Passport) অফিসে। সেই সব ডকুমেন্টস জাল কি না, সেই তথ্য খতিয়ে দেখার পরিকাঠামোই নেই। বিস্ফোরক দাবি মালদা জেলার পাসপোর্ট দফতরের আধিকারিকদের। জাল পাসপোর্টও ধরা পড়ছে বারবার। দালাল চক্র সক্রিয়! এমন খবরও পাওয়া যাচ্ছে মালদার সীমান্তবর্তী এলাকা থেকে। সন্দেহজনকভাবে মালদায় পাসপোর্টের জন্যে আবেদনপত্র জমা পড়ার সংখ্যা অনেক বেশি। গত বছরে ১৬ হাজার পাসপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এত বেশি পাসপোর্ট কেন তৈরি হচ্ছে মালদায়? মালদার পাসপোর্ট দফতরের ইনচার্জ অরুণ কুমার সরকার জানিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ঠিক থাকলে তাঁরা পাসপোর্ট দিতে বাধ্য হন। ওই ব্যক্তি কোথাকার বাসিন্দা, কীভাবে আধার কার্ড পেলেন, কতদিন ধরে ভারতে আছেন, এই সব জানার কোনও উপায় বা পরিকাঠামো নেই তাঁদের কাছে।

    আরও পড়ুন: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    জাল নথি দিয়ে পাসপোর্ট!

    জানা গিয়েছে, সবথেকে বেশি পাসপোর্ট (Passport) তৈরি হচ্ছে হজ করতে যাওয়ার জন্য। সেই সংখ্যাও ভাবাচ্ছে গোয়েন্দাদের। এছাড়াও চিকিৎসা ও পড়াশোনার নামে পাসপোর্ট করতে আসছেন অনেকেই। তবে সব ক্ষেত্রেই জাল বা অবৈধ ডকুমেন্টস দেওয়ার সম্ভাবনা থাকছে। সূত্রের খবর, সেই কারণেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে গোপনে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। অন্যদিকে, রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা জানাচ্ছেন, মালদার বৈষ্ণবনগর, কালিয়াচক, হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এপারে এসে পাসপোর্ট তৈরি করে নিচ্ছেন অনেকে। দেখা যাচ্ছে মাত্র কয়েকদিন আগে ভোটার, আধার, প্যান কার্ড তৈরি করেও পাসপোর্ট পেয়ে যাচ্ছেন কেউ কেউ। এবার রাজ্য গোয়েন্দা দফতর আবেদনকারীদের কাছ থেকে ১৯৭১ সালের আগের নথি দেখতে চাইছে। পাসপোর্ট হয়ে গিয়েছে, এমন কয়েকজন ব্যাক্তির খতিয়ে দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। জানা যায়, অনুপ্রবেশকারী হিসেবে ভারতে এসে সব পরিচয়পত্র এমনকী পাসপোর্টও বানিয়ে ফেলেছেন তাঁরা। সেইসব পাসপোর্ট আটকে রাখার জন্যেও ডিআইবি-র তরফ থেকে রিপোর্ট পাঠানো হচ্ছে। শতাধিক আবেদনকারীরর আবেদন বাতিল করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিস্তর গরমিল দেখা গিয়েছে।

    হাসিনা সরকারের পতনের পর ১ হাজার পাসপোর্ট ইস্যু!

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ভুয়ো নথিতে তৈরি হয়েছে অসংখ্য জাল পাসপোর্ট। চার মাসে ভুয়ো নথিতে হাজার পাসপোর্ট (Passport) তৈরি হয়েছে বলেই সূত্রের খবর। চলতি বছরের অগাস্ট থেকে নভেম্বর ভুয়ো নথির ভিত্তিতে প্রায় হাজার পাসপোর্ট ইস্যু। বনগাঁ ও বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্র থেকেও পাসপোর্ট ইস্যু করা হয়। পুলিশ সূত্রে দাবি প্রায় ৯০০-১০০০ পাসপোর্ট তৈরিতে ব্যবহার হয়েছে ভুয়ো নথি। হাসিনা সরকার পতনের পর এই পাসপোর্ট গুলো ইস্যু হয়েছে, তদন্তে মিলেছে তথ্য। কাদের হাতে গেল এই পাসপোর্ট শুরু হয়েছে খোঁজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Fake Passport: পোস্ট অফিস কর্মীকে হাত করে রাজ্যে সক্রিয় জাল পাসপোর্ট চক্র, কী করে আড়ালে চলছিল দুষ্কর্ম?

    Fake Passport: পোস্ট অফিস কর্মীকে হাত করে রাজ্যে সক্রিয় জাল পাসপোর্ট চক্র, কী করে আড়ালে চলছিল দুষ্কর্ম?

    মাধ্যম নিউজ ডেস্ক: বসিরহাট বা পঞ্চসায়র ডাকঘরই নয়, ভুয়ো পাসপোর্ট- চক্রের (Fake Passport) সঙ্গে যোগসূত্র মিলেছে রাজ্যের আরও বেশ কয়েকটি ডাকঘরের। সেগুলি কলকাতার উপকণ্ঠে অবস্থিত। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত ডাককর্মী সমরেশ বিশ্বাসের চক্রের হাত ধরে শেষ পাঁচ বছরে প্রায় তিন হাজার ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি হয়েছে। এই খবর সামনে আসতেই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে। উদ্বেগ বেড়েছে আম-নাগরিকদের মধ্যে।

    তল্লাশিতে কী কী মিলল? (Fake Passport)

    এই পাসপোর্ট চক্রের (Fake Passport) ঘটনায় গ্রেফতার হওয়া সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস আগে থেকে আর এক অভিযুক্ত দীপঙ্কর দাসের মাধ্যমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাসপোর্টের জন্য ভুয়ো পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, এমনকী জন্মের শংসাপত্র তৈরি করাত। এর পরে সেগুলি দিয়ে ডাকঘরের পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদন জমা দেওয়া হত। এক পুলিশ অফিসার জানান, সংশ্লিষ্ট আবেদনপত্রগুলি এতটুকু যাচাই না করেই জমা নিয়ে নিত এই মামলায় ধৃত তারকনাথ সেনের মতো ডাকঘরের কর্মীরা। ফলে, কোনও রকম পরীক্ষ নিরীক্ষা ছাড়াই জমা পড়ে যেত ভুয়ো নথি ও তথ্য। প্রসঙ্গত, বসিরহাট ডাকঘরের কর্মী তারককেও ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ধৃত দীপঙ্কর দাস যার নির্দেশে ভুয়ো নথি তৈরি করত, সেই ব্যক্তির খোঁজে বুধ এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। ওই ব্যক্তির ভাড়া করা অফিস থেকেই মঙ্গলবার উদ্ধার করা হয়েছিল প্রচুর জাল নথি, নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্য সামগ্রী। মিলেছিল দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিল, ৩৬টি ভারতীয় পাসপোর্টের ফোটোকপি এবং শেনগেন ও ব্রিটেনের ভিসা।

    আরও পড়ুন: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    কীভাবে জাল করা হত পাসপোর্ট?

    জাল পাসপোর্ট (Fake Passport) তৈরি করে কীভাবেই বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে যাচ্ছে সেই পাসপোর্ট? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পোস্ট অফিসের (Post Office) কিছু লোকজন এর সঙ্গে জড়িত আছে। ওরা কেমিকেল দিয়ে পাসপোর্টের যে আসল খাম সেটা খুলে ফেলছে। তারপর তার ভিতরে নকল পাসপোর্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জাল পাসপোর্ট সুনির্দিষ্ট জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের দিচ্ছে তাদের কিন্তু ওরা চেনে না।” এখানেই শেষ নয়। সত্যজিতবাবু প্রশ্ন তুলছেন পাসপোর্ট অফিস থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়েও। এমনকী ভুয়ো পাসপোর্ট পেতে এখানকার স্থানীয়রাও সাহায্য করছে বলে দাবি তাঁর। বলছেন, ‘‘কেউ নিয়ে যাচ্ছে সঙ্গে করে। অন্য ব্যক্তিকে দেখিয়ে বলছে এ আমাদের এখানে ২৫ বছর ধরে রয়েছে। অথচ সে এখানে ছিলই না। হয়ত বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছে। তারাই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে।”

    পাসপোর্ট চক্রের সিংহভাগ জাল কোথায় ছিল?

    সূত্রের খবর, সমরেশের পাসপোর্ট চক্রের (Fake Passport) সিংহভাগ জাল ছড়িয়েছিল দুই চব্বিশ পরগনা, নদিয়ার মতো জেলাতে। তবে তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতেই তাঁদের গতিবিধি নজরে এসেছে। তবে এই তিন জেলার ডাক বিভাগের অফিসার, কর্মী, পাসপোর্ট সেবা কেন্দ্রের অফিসাররাও এখন কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল বিভাগের গোয়েন্দাদের নজরে রয়েছেন। যারা এই সমস্ত পাসপোর্ট ব্যবহার করেছেন তাঁরা এখন কোথায় রয়েছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই সমস্ত পাসপোর্ট ব্যবহার করে অনেকে বিদেশেও পাড়ি দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    Amit Shah: রাজ্যে এলেন অমিত শাহ, দিনভর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিনের সফরে শুক্রবার রাতেই পশ্চিমবঙ্গের (West Bengal) মাটিতে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার ঠিক রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান। অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে বিমানবন্দর উপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও। প্রসঙ্গত অমিত শাহের এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি হবে না বলেই জানা গিয়েছে। এবারের বঙ্গ সফরে তিনি সশস্ত্র সীমা বল বা এসএসবি-র অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরে ফের আজ শুক্রবার বিকালে বিশেষ বিমানে দিল্লির পথে রওনা হবেন শাহ।

    দুপুর একটা পর্যন্ত প্যারেড গ্রাউন্ডে চলবে সশস্ত্র সীমা বলের নানা অনুষ্ঠান

    বৃহস্পতিবার রাতে বাংলায় (West Bengal) এসে এসএসবি-র সদর দফতরেই ছিলেন অমিত শাহ (Amit Shah)। আর সকালে তিনি সেখান থেকেই যাবেন সশস্ত্র সীমা বলের প্যারেড গ্রাউন্ডে। প্রসঙ্গত, নেপাল এবং ভুটানে সীমান্ত রক্ষাকারী বাহিনী হল সশস্ত্র সীমাবল। আজ অর্থাৎ ২০ ডিসেম্বর সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানেই যোগ দেবেন অমিত শাহ (Amit Shah)। দুপুর একটা পর্যন্ত প্যারেড গ্রাউন্ডে চলবে সশস্ত্র সীমা বলের নানা অনুষ্ঠান। এরপরে ফের অমিত শাহ এসএসবি-র সদর দফতরে ফিরে যাবেন। সেখানেই তাঁর মধ্যাহ্নভোজে সাড়ার কথা। সীমা সুরক্ষা বলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন শাহ।

    দুপুর ৩টে ১০ নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে উড়ে যাবেন তিনি

    এরপর দুপুর ৩টে ১০ নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে উড়ে যাবে অমিত শাহের (Amit Shah) বিশেষ বিমান। প্রসঙ্গত, এর আগে গত মাসের ২৭ নভেম্বর বেশ কয়েক ঘণ্টার জন্য বাংলার মাটিতে পা রেখেছিলেন অমিত শাহ। সেবার অবশ্য সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তিনি। তবে এবারে দলীয় কোনও কর্মসূচি হবে না বলেই জানানো হয়েছে। শুক্রবার বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে অমিত শাহের আলোচনার কোন সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: উত্তপ্ত বাংলাদেশ-সীমান্ত! শুক্রবার উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, ঢাকাকে কী বার্তা দেবেন?

    Amit Shah: উত্তপ্ত বাংলাদেশ-সীমান্ত! শুক্রবার উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, ঢাকাকে কী বার্তা দেবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তপ্ত বাংলাদেশ (Bangladesh)। উত্তপ্ত পরিস্থিতি সীমান্তেও। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছেন ভারতীয় জওয়ানরা। এই আবহের মধ্যে এবার ঝটিকা সফরে শিলিগুড়ি আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সশস্ত্র সীমা বল (SSB)-এর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সব কিছু ঠিকঠাক থাকলে ২০ ডিসেম্বর, শুক্রবার শিলিগুড়ি যাবেন তিনি। বাংলাদেশের অশান্তির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    কেন আসছেন শাহ? (Amit Shah)

    বাংলাদেশ সীমান্তবর্তী শিলিগুড়ির রানিডাঙ্গায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে তিনি শিলিগুড়িতে আসছেন। শাহের এই সফরকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই সফরে বাংলাদেশ সংলগ্নবর্তী এই এলাকাগুলি সম্পর্কে ওয়াকিবহাল হতেই কি তিনি আসছেন? কারণ একদিকে যেমন এখানে বিএসএফের ক্যাম্প রয়েছে অপরদিকে রয়েছে এসএসবির ক্যাম্প। প্রসঙ্গত, উত্তরবঙ্গে ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তে মোট ৫৪৬ কিমি এলাকার মধ্যে ৩৩১ কিমি নেপাল সীমান্ত এবং ২১৫ কিমি ভুটান সীমান্তে এসএসবি ( SSB) মোতায়েন আছে। তবে বেশি উদ্বেগ উত্তরবঙ্গের ‘চিকেন্স নেক’ শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে। দুই পাশে আন্তর্জাতিক সীমান্ত। তাই এই এলাকা দিয়ে যাতে অনুপ্রবেশ না হয় তা ঠেকাতে তৎপর রয়েছেন এসএসবি-র জওয়ানরা। একইসঙ্গে চোরাচালান রুখতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সোজা কথায় বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে বিএসএফ ছাড়াও পশ্চিমবঙ্গে মোতায়েন বিভিন্ন বাহিনীও তৎপর রয়েছে। হাসিনা সরকারের পতনের পর কয়েক মাস কাটতে না কাটতেই দেখা যায় বাংলাদেশে অশান্তির পরিবেশ। অত্যাচারিত হচ্ছেন সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। যার আঁচ এসে পড়েছে এই রাজ্যেও। জায়গায় জায়গায় হচ্ছে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজের উঠছে। সেই সঙ্গে সীমান্তে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছেন জওয়ানরাও। কোনও হুঁশিয়ারি, হুঙ্কার বরদাস্ত করবে না ভারত। বাংলাদেশকে সেই বার্তা দিতেই আসছেন শাহ। এমনই মত রাজনৈতিক মহলের।

    আরও পড়ুন: কাকভোরে গুলির লড়াই, জম্মু-কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম ৫ জঙ্গি, জখম ২ জওয়ান

    এসএসবি ডিজি কী বললেন?

    এসএসবি ডিজি অমৃত মোহন প্রসাদ বলেন, “উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে দু’পাশে নেপাল ও ভুটান সীমান্ত পাহারা দিচ্ছে এসএসবি। প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ আসছে। অভ্যন্তরীণ নিরাপত্তাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। বাহিনী সদা সতর্ক রয়েছে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) আসছেন। তিনিই আমাদের নতুন বার্তা দেবেন।” জানা গিয়েছে, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানানোর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে। সঙ্গে টোটো উপজাতির সঙ্গীত-সহ মার্শাল আর্ট প্রদর্শনী হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tarapith Temple: মোবাইল নিয়ে আর তারাপীঠ মন্দিরে ঢোকা যাবে না, চালু একগুচ্ছ নতুন নিয়ম

    Tarapith Temple: মোবাইল নিয়ে আর তারাপীঠ মন্দিরে ঢোকা যাবে না, চালু একগুচ্ছ নতুন নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের (Birbhum) তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। এর আগে গর্ভগৃহে নিষিদ্ধ হয়েছিল আগেই। এবার আর তারাপীঠে মা তারার মন্দিরেও মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছে মন্দির কর্তৃপক্ষ।

    নতুন নিয়মে কী কী ঠিক হয়েছে? (Tarapith Temple)

    আগেই মন্দির চত্বরে মোবাইল (Tarapith Temple) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার তা কার্যকর করা হল। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের ‘নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায়’ রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নয়া নির্দেশ অনুযায়ী, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রেখে ঢুকতে হবে। মন্দির নির্দিষ্ট সময়ে খুলতে এবং বন্ধ করতে হবে। মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক করা হয়েছে। পুজোর জন্য মাত্র দু’টি লাইন রাখা হবে- একটি সাধারণ লাইন, অন্যটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে। তার পর বিশেষ লাইন চালু হবে। দুপুরে ভোগের জন্য বন্ধ থাকবে প্রায় ১ ঘণ্টার কাছাকাছি। মায়ের চরণ ছুঁয়ে ভক্তরা প্রণাম করতে পারলেও, জড়িয়ে ধরা যাবে না দেবীকে। এছাড়া, পুজোর জন্য যে সমস্ত উপাচার, তা সেবাইতরাই মায়ের পায়ে ছোঁয়াবেন। এ ছাড়াও নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা দেওয়া যাবে না। যদিও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, নতুন নিয়ম কিছু না। যে সমস্ত নিয়ম ছিল, সেগুলি যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেদিকে কড়া নজর থাকবে এ বার থেকে।

    মন্দির কমিটির সভাপতি কী বললেন?

    এ দিন সকালে মন্দির (Tarapith Temple) চত্বরে বিশাল বোর্ড দেখা গিয়েছে। তাতে লেখা, ‘মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ’। রীতিমতো ব্যাগ পরীক্ষা করা হচ্ছে এ দিন থেকে। এবার থেকে ভক্তদের মোবাইল ফোন গেটেই জমা রেখে প্রবেশ করতে হবে মন্দিরে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘এই নিয়মগুলো আগে থেকেই ছিল। এ দিন থেকে নিয়মগুলি আরও ভালো ভাবে কার্যকরী করার ওপর নজর দেওয়া হবে। তারাপীঠে হাজার হাজার ভক্ত আসেন। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই দেখছি আমরা। আসলে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, দীর্ঘক্ষণ ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। গর্ভগৃহে ঢুকে মায়ের চরণ স্পর্শ করতে পারবেন। তবে অন্যান্য যা থাকবে সেবাইতরা তা মায়ের চরণে দেবেন। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই মোবাইল গর্ভগৃহে পুরোপুরি নিষিদ্ধ।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ONGC: রাজ্যের অসহযোগিতা, থমকে রানাঘাটের ওএনজিসি-র খনন প্রকল্প, মমতাকে তোপ বিজেপির

    ONGC: রাজ্যের অসহযোগিতা, থমকে রানাঘাটের ওএনজিসি-র খনন প্রকল্প, মমতাকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার (Nadia) রানাঘাটে মাটির নীচে রয়েছে জ্বালানির ভান্ডার। কয়েক বছর আগে ওএনজিসির (ONGC) অনুসন্ধানে মিলেছিল খনিজ তেলের এই সন্ধান। কিন্তু এখনও কেন কাজ শুরু হল না প্রশ্ন বিজেপি সাংসদের? রাজ্য সরকারের অসহযোগিতার কারণে পিছিয়ে যাচ্ছে কাজ, এমনই দাবি সাংসদের। পাল্টা দাবি তৃণমূল বিধায়কেরও। রানাঘাটে বিপুল পরিমাণ খনিজ তেলের সন্ধান নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (ONGC)

    গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে রানাঘাটে খনিজ তেল ও গ্যাসের ভান্ডারের (ONGC) সন্ধান পায় ওএনজিসি। মূলত রানাঘাট এবং ধানতলা থানার অন্তর্গত চাপরা এলাকার একাধিক জমিতে ডেনামাইট ফাটিয়ে পরীক্ষা করতে থাকে প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সংস্থার তরফে। যে যেসব জমিতে তারা এই পরীক্ষা চালায় সেই জমির এক মালিক সাধন বিশ্বাস বলেন, আমরা শুনেছি এই এলাকা থেকে অনুসন্ধান চালানোর পর এখানে খনিজ তেলের সন্ধান মিলেছে। আমরাও চাই যদি কেন্দ্রীয় সরকারের তরফে খনিজ তেল সংগ্রহের কাজ দ্রুত শুরু করুক। এলাকার স্থানীয় বাসিন্দা পিন্টু রায় এবং নীরাঞ্জন মল্লিকরা বলেন, যদি ভারত সরকারের তরফে দ্রুত এই খনিজ তেল সংগ্রহের কাজ শুরু হয়, তাহলে আমরাও অর্থনৈতিকভাবে উপকৃত হব এবং কর্মসংস্থান বাড়বে।

    আরও পড়ুন: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কী বললেন?

    সংসদে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত অনুসন্ধানের (ONGC) কাজ যতটা এগিয়েছে, তার ওপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে কেন্দ্র। পরিবেশগত এবং অন্যান্য ছাড়পত্র সংগ্রহের কাজ চলছে। আর সেই ক্ষেত্রেই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে অনেকটাই পিছিয়ে পড়ছে এই খনিজ তেল ও গ্যাস উৎপাদনের কাজ।

    বিজেপি সাংসদ কী বললেন?

    অন্যদিকে, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও পেট্রোলিয়াম মন্ত্রীর প্রতিক্রিয়া সমর্থন করে বলেন, ‘‘আমরা যত দ্রুত সম্ভব এই কাজ (ONGC) শুরু করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সংসদে গোটা বিষয়টি পেট্রোলিয়াম মন্ত্রীকে জানিয়েছি। তিনি বলছেন কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথেষ্ট তৎপরতা মিলেছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আসলে রাজ্যের এই সরকার চায় না দেশের উন্নয়ন হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চান না গোটা ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠুক। মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, রাজনীতিকে দূরে সরিয়ে রাজ্যের স্বার্থে এবং জেলার কর্মসংস্থানের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিন।’’ তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর দাবি, সাংসদ এবং বিজেপি যে অসহযোগিতার দাবি করছেন তা পুরোটাই ভিত্তিহীন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share