Tag: West Bengal

West Bengal

  • 5 Rupees Coin: চলছে দেদার চোরাচালান, তৈরি হচ্ছে ব্লেড! মোটা ৫ টাকার কয়েন কি বাতিল করবে রিজার্ভ ব্যাঙ্ক?

    5 Rupees Coin: চলছে দেদার চোরাচালান, তৈরি হচ্ছে ব্লেড! মোটা ৫ টাকার কয়েন কি বাতিল করবে রিজার্ভ ব্যাঙ্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুরনো ধাঁচের মোটা ৫ টাকার কয়েন (5 rupees coin) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর আগে ২০১৬ সালে পুরনো ৫০০ টাকা আর ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। গত বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোটও তুলে নিয়েছে। এবার কি মোটা আকারের ৫ টাকার কয়েনের পালা? সূত্র মারফত এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। যদিও সরকারি স্তরে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরানো ৫ টাকার কয়েন (5 rupees coin) ছাপানো বন্ধ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এর পিছনের আসল কারণ…

    কেন আরবিআই পদক্ষেপ নিচ্ছে? (RBI)

    বর্তমানে বাজারে একাধিক ধরনের পাঁচ টাকার মুদ্রা চালু রয়েছে। এর মধ্যে একটি মোটা ধাতুতে নির্মিত। কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে খবর, মোটা ধাতুর তৈরি পাঁচ টাকার মুদ্রার প্রচলন দিন দিন কমছে। আর তাই পুরু ধাতুর পাঁচ টাকার মুদ্রা (5 rupees coin) নতুন করে আর বিলি করছে না রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) । আমজনতা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করছে পাঁচ টাকার অন্য মুদ্রাগুলি। আরবিআইয়ের পদস্থ কর্তাদের দাবি, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাটির ব্যাপক চোরাচালান শুরু হয়েছে। এটি গলিয়ে তৈরি হচ্ছে ব্লেড, যার দাম পাঁচ টাকার বেশি। এতে অর্থনীতির ক্ষতি হচ্ছে। ফলে মোটা ধাতুর মুদ্রাটি চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরবিআইয়ের এক শীর্ষ কর্তা। তাঁর কথায়, “মোটা ধাতুর পাঁচ টাকার (5 rupees coin) একটি মুদ্রা গলিয়ে অন্তত পাঁচ থেকে ছ’টি ব্লেড তৈরি করা সম্ভব। সেগুলির প্রতিটির দাম দু’টাকা করে হলে, নির্মাণকারী ১০ বা ১২ টাকা উপার্জন করতে পারবেন। আর এ ভাবেই মুদ্রায় ব্যবহৃত ধাতুটির অন্তর্নিহিত মূল্য তার আর্থিক মূল্যকে ছাড়িয়ে যাচ্ছে। সুস্থ অর্থনীতির নিরিখে এটি কখনওই হওয়া উচিত নয়।”

    আরও পড়ুন: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    বাংলাদেশে যথেচ্ছ পরিমাণে চোরাচালান!

    এ ছাড়া পাঁচ টাকার পুরনো মুদ্রা (RBI) বন্ধ করার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। সেটি হল, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাগুলির (5 rupees coin) বাংলাদেশে যথেচ্ছ পরিমাণে চোরাচালান হচ্ছে। এতে ঘরোয়া বাজারে দেখা দিচ্ছে মুদ্রা সঙ্কট। এটি প্রতিহত করতে মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাগুলি বাতিল করা হতে পারে। যদিও পিতল এবং অন্যান্য সংকর ধাতুর তৈরি পাঁচ টাকার কয়েন এখনই বাতিল করার পরিকল্পনা নেই আরবিআইয়ের। পাতলা মুদ্রা দিয়ে ব্লেড তৈরি করা যায় না বলে সেগুলির চোরাচালানের প্রবণতা যথেষ্ট কম।

    কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। কেন্দ্রের নির্দেশ অবশ্য মানতে হয় এই কমিটিকে। মোটা ধাতুর পাঁচ টাকার কয়েন পুরোপুরি বন্ধ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে আরবিআইকে। আগামী বছরের (পড়ুন ২০২৫) ফেব্রুয়ারিতে ফের বসবে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক। সেখানে মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা (5 rupees coin) নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: শীতের ঝোড়ো ইনিংসের মধ্যে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, কুয়াশার দাপট কোথায় কোথায়?

    Weather Update: শীতের ঝোড়ো ইনিংসের মধ্যে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি, কুয়াশার দাপট কোথায় কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। গত কয়েকদিনে হু হু করে নেমেছিল রাজ্যের তাপমাত্রা। বলা যেতে পারে, একধাক্কায় প্রায় ৫ ডিগ্রির মতো পারদ পতন হয়েছে। শীতের (Winter) ঝোড়ো ইনিংসের মধ্যে রাজ্যে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস (Weather Update)। জানা যাচ্ছে, নিম্নচাপের প্রভাবে ফের রাজ্যের তাপমাত্রা বাড়তে চলেছে। আর বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।

    কোন কোন জেলায় বৃষ্টি? (Weather Update)

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে। সেই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে চলেছে। এর জেরে আগামী দু’দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না-হওয়ার সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    আরও পড়ুন: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    কোথায় কোথায় কুয়াশা?

    মঙ্গলবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন, বেলায় রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (Weather Update) প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। এদিকে গতকাল শহর কলকাতার (Weather Update) তাপমাত্রা রবিবারের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে। রবিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার যা খানিক বেড়ে দাঁড়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘনকুয়াশার সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে। আজ ঘনকুয়াশা থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বুধবার ঘনকুয়াশা সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়ছে। মঙ্গলবার ঘনকুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বুধবার ঘনকুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: বিপদ বাড়ল ‘কালীঘাটের কাকু’র! সিবিআই মামলায় আগাম জামিনের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট

    CBI: বিপদ বাড়ল ‘কালীঘাটের কাকু’র! সিবিআই মামলায় আগাম জামিনের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকুর’ আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। এরই মধ্যে সিবিআই (CBI) তাঁকে হেফাজতে নিতে চাইছে। এই অবস্থায় নতুন করে গ্রেফতার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান সুজয়কৃষ্ণ। সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারক জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

    সিবিআইয়ের আইনজীবী কী বললেন?(CBI)

    নিয়োগ দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআই (CBI) উভয় কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডিই তাঁকে গ্রেফতার করেছিল। সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি হয়েছে। সিবিআইয়ের মামলায় আগে অসুস্থতার কারণে সুজয়কৃষ্ণ আদালতে উপস্থিত না থাকলেও, ইডির মামলায় ভার্চুয়ালি হাজিরা দেন। জেল হাসপাতালের বিছানা থেকে লাল কম্বল গায়ে, মাথায় মাফলার জড়িয়ে ভার্চুয়াল হাজিরা দেন তিনি। সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে নিম্ন আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। যার অর্থ, তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ফলে তাঁকে যে কোনও মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিতে পারে।

    কেন সুজয়কৃষ্ণকে হেফাজতে নেওয়া হয়নি? প্রশ্ন বিচারপতির

    বিচারপতি বাগচি জানান, সিবিআই (CBI) গ্রেফতার করলে অভিযুক্তকে আদালতে পেশ করতে হবে। তা কেন সম্ভব হয়নি, জানতে চান বিচারপতি। গ্রেফতারের জন্য যে আইনি কাজগুলি করা দরকার, সেগুলি করা হয়েছে কি না, সে বিষয়েও আইনজীবীকে প্রশ্ন করেন তিনি। সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, কেন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়নি। বিচারপতি বাগচির মন্তব্য, যদি অভিযুক্তকে গ্রেফতার করা হয়, তবে জামিন পাওয়ার অধিকার থাকবে। সিবিআইয়ের আইনজীবী জানান, সুজয়কৃষ্ণ হাসপাতালে ছিলেন বলে তাঁকে গ্রেফতার করা যায়নি। জেল সুপার তাঁদের জানিয়েছিলেন, অভিযুক্ত সেই অবস্থায় নেই। বর্তমানে যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে এবং অভিযুক্তকে যে কোনও মুহূর্তে হেফাজতে নেওয়া যায়, তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান সিবিআইয়ের আইনজীবী। সে ক্ষেত্রে অভিযুক্তকে জামিনের আবেদন করা প্রয়োজন বলে মত তাঁর।

    সুজয়কৃষ্ণের আইনজীবী কী বললেন?

    সুজয়কৃষ্ণের আইনজীবী মিলন মুখোপাধ্যায় জানান, ওই প্রোডাকশন ওয়ারেন্ট এখনও কার্যকর হয়নি। তাই আগাম জামিনের আবেদন করা যেতেই পারে। হেফাজতে নেওয়ার জন্য শুধু নোটিশ জারি করা হয়েছে। তবে গ্রেফতার করা হয়নি বলেই জানান আইনজীবী। তবে শেষ পর্যন্ত ওই আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bhagavad Gita: শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর যেন জনসমুদ্র! হিন্দুত্ববোধে জাগরিত বাংলা

    Bhagavad Gita: শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর যেন জনসমুদ্র! হিন্দুত্ববোধে জাগরিত বাংলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকারের আমলে অশান্ত বাংলাদেশ। দিনের পর দিন হিন্দুদের ওপর লাগামছাড়া অত্যাচার চলছে। জোর করে হিন্দুদের ইসলামে ধর্মান্তরিত করা চলছে। এই আবহের মাঝে রবিবার শিলিগুড়িতে বসল গীতা (Bhagavad Gita) পাঠের আসর। এক বছর আগে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের পর কওয়াখালি ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করল সনাতন সংস্কৃতি সংসদ।

    কারা অংশ নিলেন গীতা পাঠে? (Bhagavad Gita)

    রবিবার বেলা বারোটায় কাওয়াখালির কুরুক্ষেত্র ময়দানে শুরু হয় লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সনাতনী সংস্কৃতি সংসদের আয়োজনে এই গীতা পাঠে (Bhagavad Gita) লক্ষ নয়, তারও বেশি কণ্ঠ সামিল হয়। কাওয়াখালির মাঠ থেকে এশিয়ান হাইওয়েতে মানুষের ঢল নামে সকাল থেকে। বেলা আড়াইটা পর্যন্ত চলে এই গীতা পাঠ। হাজির হয়ে গীতা পাঠ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ ডাঃ জয়ন্ত রায়, রাজু বিস্তা সহ একাধিক বিজেপি বিধায়ক। ছিলেন বহু সাধারণ ও অরাজনৈতিক মানুষ। এই জনসমুদ্রে আট থেকে আশি সব বয়সের মানুষ ছিলেন। উত্তরবঙ্গ বিজেপির গড়। সম্প্রতি সেখানে তৃণমূল দাগ কাটতে শুরু করলেও এখনও শক্তি বেশি বিজেপির। সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শিলিগুড়িকে (Siliguri)  বেছে নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    কী বললেন সুকান্ত?

    সুকান্ত মজুমদার এদিন বলেন, “গীতার বাণী (Bhagavad Gita) একমাত্র সারা পৃথিবীতে শান্তির বার্তা আনতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পথ ভিন্ন ভিন্ন হতে পারে, লক্ষ্য সবার এক। সেই লক্ষ্যে সবার চলা উচিত। বিশ্বে শান্তি আসা উচিত। এটা ভাবা উচিত নয়, আমরা এখন ৩৩ শতাংশ রয়েছি, ৬৩ শতাংশ করে সব দখল নেব। হিন্দুদের মন্দির পোড়াব। মূর্তি ভাঙব। এটা ঠিক নয়।” এরপর তিনি আরও বলেন, “একদিকে ফিরহাদ হাকিম হুংকার দিচ্ছেন, তারা ৩৩ শতাংশ হয়ে গিয়েছেন। এরপর সংখ্যাগুরু হবেন। আর মুখে বলেননি, যে তারপর তারা ছালে-চামড়া ছাড়াবেন। অন্যদিকে হুমায়ুন কবীর হুংকার দিচ্ছেন তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। ওই মুর্শিদাবাদে আমরা তার দ্বিগুণ আকৃতির রাম মন্দির তৈরি করব। হিন্দু সমাজকে গীতার বাণীকে সঙ্গে নিয়ে এগোতে হবে। ভয় ত্যাগ করে যুদ্ধ জয়ের জন্য লড়াই করতে হবে। কুরুক্ষেত্র যেভাবে পান্ডবরা লড়াই করেছিল, সেভাবে হিন্দুদের লড়াই করতে হবে। কেননা এই মুহূর্তে বাংলাদেশ তো বটেই বাংলারও পরিস্থিতি উদ্বেগজনক।”

    সনাতনি ধর্মের আবহে উৎসবের আমেজ

    লক্ষাধিক কণ্ঠে  গীতা (Bhagavad Gita) শ্লোক, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। তৈরি হয় এক পবিত্র আবেগঘন সনাতনী হিন্দু সংস্কৃতির বাতাবরণ। এদিন সকাল থেকে পাহাড়-সমতল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ভিড় করেন এই কাওয়াখালির মাঠে। চড়া রোদকে উপেক্ষা করে মানুষের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি হিন্দুত্ববোধে জাগরিত হয়। চারদিক উৎসবময় হয়ে ওঠে।

    শিলিগুড়িতে কেন এই গীতা পাঠ

    কাওয়াখালির ময়দান ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে। বাংলাদেশে হিন্দু ও হিন্দুত্বের ওপর আক্রমণ চলছে। কাওয়াখালি থেকে কয়েক কিলোমিটার দূরে ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত। এদিনের গীতা পাঠ (Bhagavad Gita) সীমান্ত পেরিয়ে ওপারেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশকে বার্তা দিতে ও ওপার বাংলার হিন্দুদের মনোবল বাড়াতে এই গীতা পাঠ। উদ্যোক্তাদের তরফে স্বামী নির্গুনানন্দ বলেন, “এদিন সীমান্তের কাছে লক্ষাধিক মানুষ হিন্দু ঐক্য ও শক্তির দৃষ্টান্ত রাখল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা আজ জমায়েত হলেন। এরপরেও বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে কোটি কোটি সাধু সীমান্তে জমায়েত করব।”

    বনগাঁয় কেন গীতা পাঠ?

    শিলিগুড়ির পাশাপাশি বনগাঁয় গীতা পাঠের আয়োজন করা হয়। মূলত, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত সকলেই। সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্বিচারে অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে। আর বনগাঁ হল বাংলাদেশের পার্শ্বস্ত একটি শহর। সেখানে এই গীতাপাঠ (Bhagavad Gita) ওপারের সংখ্যালঘু হিন্দুদের মনে যে মনোবল বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Firhad Hakim: “ওপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরু হব”, বললেন ফিরহাদ, তোপ দাগলেন সুকান্ত-মালব্য

    Firhad Hakim: “ওপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরু হব”, বললেন ফিরহাদ, তোপ দাগলেন সুকান্ত-মালব্য

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগামছাড়া অত্যাচার চলছে। বহু হিন্দু দেশ ছেড়ে সীমান্তে পেরিয়ে ভারতে এসে আশ্রয় নিচ্ছেন। এই আবহের মাঝে ভারতে মুসলিমকে সংখ্যাগুরু করার ডাক দিলেন তৃণমূলের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একটি অনুষ্ঠানে তিনি রাজ্য ও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব তুলে ধরেন। একইসঙ্গে বলেন, ওপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা। যদিও তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি (BJP)।

    ঠিক কী বলেছেন ফিরহাদ?(Firhad Hakim)

    শনিবার ধনধান্য অডিটোরিয়ামে ‘ফিরহাদ ৩০’ নামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু, দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, ওপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। ওপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”

    সরব বিজেপি

    ফিরহাদের (Firhad Hakim) মন্তব্যের নিন্দা করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সাম্প্রদায়িক কারা, এটা আর বলতে হবে না। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ হয়ে উঠতে না পারে, তার জন্য পদক্ষেপ করতে হবে।”

    বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির ব্লুপ্রিন্ট!

    বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারও তীব্র নিন্দা করেছেন ফিরহাদের এই মন্তব্যের। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এটা শুধু ঘৃণা ভাষণ নয়, ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির ব্লুপ্রিন্ট। ইন্ডি জোটের শরিকরা কেন চুপ? ফিরহাদের (Firhad Hakim) এই মন্তব্য নিয়ে তাঁদের মতামত জানানোর চ্যালেঞ্জ জানাচ্ছি।”

    পরিস্থিতি উদ্বেগজনক!

    ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মন্তব্য দুর্ভাগ্যজনক বললেন বিজেপির আইটি সেলের প্রধান তথা বাংলায় বিজেপির কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। ফিরহাদ হাকিমের মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে।”

    নিন্দা করেছে অখিল ভারতীয় সন্ত সমিতি

    ফিরহাদের (Firhad Hakim) মন্তব্য নিয়ে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ অধ্যক্ষ পরমাত্মানন্দজী। তিনি বলেন, “কাণ্ডজ্ঞানহীন মন্তব্য। এরকম একটা পদে থেকে এরকম মন্তব্য করা অনুচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ঠান্ডায় কালিম্পংকে ছাপিয়ে গেল পুরুলিয়া, দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা!

    Weather Update: ঠান্ডায় কালিম্পংকে ছাপিয়ে গেল পুরুলিয়া, দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। পাশাপাশি শৈত্যপ্রবাহ নিয়ে বড়সড় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া (Weather Update) অফিস। চলতি সপ্তাহে তো বটেই, আগামী সপ্তাহের গোড়াতেও কনকনে শীতের (Winter) আমেজ থাকবে রাজ্যে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহ চলবে। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।

    ঠান্ডায় কালিম্পঙকে ছাপিয়ে গেল পুরুলিয়া (Weather Update)

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৫ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। পশ্চিমের সব জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম -এই পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা থাকবে। ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে থাকবে। আগামী সাতদিন তাপমাত্রা একই থাকবে। পাশাপাশি পরিবেশ ঘন কুয়াশার চাদরে ঢাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে কুয়াশা কাটবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কালিম্পঙকে ছাপিয়ে গেল পুরুলিয়া।

    আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    কুয়াশার দাপট কোন কোন জেলায়?

    আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদার বিস্তীর্ণ অংশ কুয়াশাচ্ছন্ন থাকবে। ফলে দৃশ্যমানতাও অনেকটা কম থাকবে। ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে সোমবারের পর থেকে তাপমাত্রা ফের বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

    ফের ঘূর্ণাবর্ত!

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামী দু’-তিন দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের সরাসরি প্রভাব না-পড়লেও আগামী সপ্তাহে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chikungunya: শীতের মধ্যেও কলকাতায় বাড়ছে চিকুনগুনিয়া, রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও

    Chikungunya: শীতের মধ্যেও কলকাতায় বাড়ছে চিকুনগুনিয়া, রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকিয়ে পড়েছে শীত। ক্রমশ নামছে পারদ। এই আবহের মধ্যে এবার কলকাতায় বাড়ছে চিকুনগুনিয়া (Chikungunya) আক্রান্তের সংখ্যা। তাপমাত্রা কমতে থাকলেও মশাবাহিত রোগ কমছে না। ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার নতুন আতঙ্কের নাম চিকুনগুনিয়া। শীতের শুরুতে এবার ভয় ধরাচ্ছে এই অসুখ। চিকুনগুনিয়ার প্রকোপ চোখে পড়ছে দক্ষিণ কলকাতা-সহ শহরের একাধিক জায়গায়। সঙ্গে রাজ্যজুড়ে ডেঙ্গিও বাড়ছে।

    কী কী উপসর্গ রয়েছে? (Chikungunya)

    একটানা কদিন জ্বর ও গাঁটে ব্যথা হলেই বিশেষ রক্তপরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মশাবাহিত এই রোগ (Chikungunya) থেকে রেহাই পেতে ব্যবহার করতে হবে মশারিও। চিকিৎসকদের মতে, চিকুনগুনিয়ার উপসর্গ অনেকটাই ডেঙ্গির মতো। চিকুনগুনিয়া আর ডেঙ্গির বাহক একই-এডিস ইজিপ্টাই মশা। ফলে কার ডেঙ্গি হয়েছে আর কার চিকুনগুনিয়া তা নিয়ে প্রাথমিকভাবে তৈরি হচ্ছে একটা ধন্দ। এক্ষেত্রে রোগ নির্ণয়ে সেরোলজিক্যাল টেস্ট নামে একটি বিশেষ রক্ত পরীক্ষার সাহায্য নিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক অজয় সরকার বলেন, ‘‘গত ২ মাস চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের পাচ্ছি। ডেঙ্গির মতো উপসর্গ। সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে ধরা পড়ছে চিকুনগুনিয়া। শরীর দূর্বল হয়ে যাচ্ছে। ব্যথা ৬ সপ্তাহ পর্যন্ত থাকে। এর থেকে বেশি হলে ক্রনিক আর্থারাইটিসের মতো হয়ে যায়।”

    আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    বাড়ছে ডেঙ্গি!

    চিকুনগুনিয়ার (Chikungunya) পাশাপাশি ডেঙ্গির সংখ্যাও রাজ্যে বাড়ছে। স্বাস্থ্য দফতরের রেকর্ড অনুযায়ী, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ২৯ হাজার ৫২২। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে। ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের রেকর্ড হয়েছে মুর্শিদাবাদে। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২১৮ জন। একই সময়ে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মালদায় ডেঙ্গি আক্রান্ত ১০৩ জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: পুরুলিয়ায় ৭.৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ৯, কলকাতায় কত? সাত জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা

    Weather Update: পুরুলিয়ায় ৭.৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ৯, কলকাতায় কত? সাত জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের কামড়ের আঁচ আন্দাজ করে ইতিমধ্যে সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হু হু করে নামছে তাপমাত্রা। আরও কয়েকদিন এই ধারা বজায় থাকবে বলে হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে। ফলে, জাঁকিয়ে শীতের (Winter) পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত।

    শৈত্য প্রবাহের সতর্কতা কোন কোন জেলায়? (Weather Update)

    পশ্চিমের সাত জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকে নীচে থাকবে। জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, – ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। আগামীকালও পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি। কুয়াশার দাপট থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে কলকাতা সহ বাকি জেলাতেও। কুয়াশার পরিমাণ বাড়বে সোমবার ও মঙ্গলবার। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    পুরুলিয়ায় ৭.৫ ডিগ্রি, ঝাড়গ্রামে ৯, কলকাতায় কত?

    শনিবার কলকাতার (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি! রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে। আপাতত ১৫ ডিগ্রির নীচেই থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার প্রায় অর্ধেক! আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকালে পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ৮.২ ডিগ্রি, ঝাড়গ্রামে ৯ ডিগ্রি, পানাগড়ে ৯.৬ ডিগ্রি, কল্যাণীতে ১০.৫ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি, বাঁকুড়ায় ১১.৪ ডিগ্রি, দিঘাতে ১২ ডিগ্রি! একইভাবে উলুবেড়িয়ায় ১১.৪ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১৩.৪ ডিগ্রি, ক্যানিং: ১৩.৬ ডিগ্রি এবং দমদমে ১৪ ডিগ্রি। জাঁকিয়ে শীতের স্পেল উত্তরবঙ্গেও। স্বাভাবিকের নীচেই থাকবে পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ ডিসেম্বর পর্যন্ত।

    বৃষ্টির সম্ভাবনা কোথায়?

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে জানা গিয়েছে, আগামী দু’তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোম, মঙ্গলবার নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কেরালাতে। ঘন কুয়াশার দাপট থাকবে ওড়িশা, অসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। চরম শৈত্য প্রবাহ থাকবে পঞ্জাব, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর-সহ একাধিক রাজ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIA: আরামবাগে পাক-জঙ্গির হদিশ! অভিযুক্তের বাড়িতে এনআইএ, তল্লাশিতে কী কী মিলল?

    NIA: আরামবাগে পাক-জঙ্গির হদিশ! অভিযুক্তের বাড়িতে এনআইএ, তল্লাশিতে কী কী মিলল?

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশ পরিস্থিতির আবহে হুগলির আরামবাগে এক জঙ্গির হদিশ পেল এনআইএ। শুক্রবার ওই জঙ্গির খোঁজে আরামবাগের সানাপাড়া এলাকায় হানা দেয় এনআইএ (NIA)। সাবিরউদ্দিন নামে ওই সন্দেহভাজন যুবক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে তদন্তকারীরা মনে করছেন।

    তল্লাশিতে কী কী পেল এনআইএ? (NIA)

    শুক্রবার দেশের ৮টি রাজ্যের ১৯ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ। তাঁদের (NIA) কাছে খবর ছিল রাজ্যে রাজ্যে জাল ছড়িয়েছে জৈশ-ই-মহম্মদ। বিভিন্ন রাজ্যে রয়েছে তাদের লোক। ধৃত শেখ সুলতান সালাউদ্দিন আয়ুবির থেকে এই তথ্য পেয়ে রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েন এনআইএ গোয়েন্দারা। তল্লাশি চালানো হয়, অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা, জম্মু-কাশ্মীর, রাজস্থান, গুজরাটে। বাংলায় এনআইএ-র দলটি চলে যায় হুগলিতে। সেখানে এক যুবককের খোঁজ করা হয় বলে খবর। সূত্রের খবর, এনআইএ বৃহস্পতিবার আরামবাগের (Arambagh) মায়াপুরের সানাপাড়া এলাকায় হানা দেয়। সেখানে শেখ সাবিরউদ্দিন আলি নামক এক যুবকের খোঁজ চালান গোয়েন্দারা। যদিও এখনও তার খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, আরামবাগে এনআইএ টিম বেশ কিছু ক্ষণ সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালায়। তাতে নাকি পাওয়া গিয়েছে ল্যাপটপ, পেনড্রাইভ, নগদ টাকা, সিডি, হার্ড ডিস্ক। এ থেকেই মিলেছে সন্দেহজনক চ্যাট। এরপর থানার হাজিরা দিতে একটি নোটিশও ঝুলিয়ে দেন গোয়েন্দারা।

    আরও পড়ুন: সংখ্যালঘুদের কারও পদোন্নতি আটকে, কাউকে কমিশনে না রেখে সমানে চলেছে দমন-পীড়ন!

    কী বললেন পরিবারের লোকজন?

    নোটিশ পেয়েই সাবিরউদ্দিন ও তাঁর বাবা সাইফুদ্দিন কলকাতার অফিসে (NIA) হাজিরা দিতে চলে যান। এদিকে খবর চাউর হতেই এলাকায় রীতিমতো হইচই কাণ্ড শুরু হয়ে গিয়েছে। তবে এলাকার অনেক বাসিন্দাই বলছেন, সাবিরউদ্দিন মেধাবি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিএড পাশও করেছেন। আচরণও ভালো। এলাকায় কারও সঙ্গে কোনও ঝামেলা করতে না। সেই তিনি কী করে এই ধরনের কাজে যুক্ত থাকতে পারেন তা ভেবে কূল-কিনারা পাচ্ছেন না কেউ। সন্দেহভাজনের এক আত্মীয় জানালেন, কারও সঙ্গে মেলামেশা করে না সাবিরউদ্দিন। চুপচাপই থাকে। বাড়ির ছেলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, তাও বুঝে উঠতে পারেননি তাঁরা। তাঁদের দাবি, দিল্লির কোনও কেসে সাবিরউদ্দিনের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

    হতবাক প্রতিবেশীরা!

    এদিকে সাবিরের বাড়ির আর্থিক অবস্থাও বিশেষ ভালো নয়। ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে মাটির বাড়ি। দিন আনা দিন খাওয়া পরিবারের সম্বল বলতে শুধুই কিছু জমি। এলাকার লোকজন জানাচ্ছেন, ধান চাষের ওপর নির্ভর করেই মূলত চলে সংসার। সেই পরিবারের ছেলে কী করে এমন কাজ করতে পারে তা ভেবেই অবাক প্রতিবেশীরা। এদিকে এনআইএ আসতেই কান্নায় ভেঙে পড়েছেন মা নাসিমা বেগম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: জয়নগরের পর বিচার পেল ফরাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা

    Murshidabad: জয়নগরের পর বিচার পেল ফরাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়নগরের পর মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা। আবারও নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত বিচার পেল নির্যাতিতার পরিবার। প্রায় দুমাসের মধ্যেই এই ঘটনায় মূল দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোরতম সাজা শোনাল আদালত। ঘটনায় অন্যতম অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা দেওয়া হল। আর এক অভিযুক্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় শুক্রবার বিকেলে দুই অভিযুক্তের সাজা ঘোষণা করেন।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (Murshidabad)

    আদালত সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কায় (Farakka ) নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছিল ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন। ওই নাবালিকার বাবা ও মা দু’জনেই কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। তাই, নাবালিকাও তাঁদের সঙ্গে ভিন রাজ্যে থাকত। কিন্তু, পুজো উপলক্ষে সে ফরাক্কায় তার মামাবাড়িতে বেড়াতে এসেছিল। দশমীর সকালে মেয়েটি অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। সেই সময়েই দীনবন্ধু হালদার তাকে ভুলিয়ে নিজে ঘরে নিয়ে যায়। সেখানে বাচ্চাটির ওপর চরম যৌন অত্যাচার করা হয় এবং পরে তাকে খুন করে বস্তাবন্দি করে রাখা হয়। এই কুকীর্তিতে দীনবন্ধুকে পূর্ণ সহযোগিতা করে শুভজিৎ। এই দু’জনই এই এলাকার বাসিন্দা এবং তারা দু’জনই মাছ বিক্রেতা। এই প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, “মূল দুই অপরাধী এই ঘটনা ধামাচাপা দেওয়া চেষ্টা করলেও, তাতে লাভ হয়নি। তারা যে নাবালিকাকে সঙ্গে নিয়ে ওই ঘরে ঢুকেছিল, সেটা স্থানীয় এক মহিলা দেখে ফেলেন। পরবর্তীতে পুলিশের তদন্তে গোটা ঘটনা পরিষ্কার হয়ে যায়।”

    আরও পড়ুন: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন! দাবায় সেরা ডি গুকেশ, কুর্নিশ সচিন-মোদি-মুর্মুদের

    ময়না তদন্তের রিপোর্টে কী জানা যায়?

    ময়না তদন্তের (Murshidabad) রিপোর্টে জানা যায়, ওই নাবালিকার ওপর পৈশাচিক অত্যাচার করা হয়েছিল। মেঝেয় মাথা থেঁতলে খুন করা হয়েছিল মেয়েটিকে। যে কারণে তার গলার হাড় ভেঙে যায়! এমনকী, মৃত্যুর পরও নাবালিকার মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয়! পুলিশের দাবি, তথ্য-প্রমাণ যথাযথ থাকায় ধৃত দীনবন্ধ ও শুভজিতের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে কোনও সমস্যা হয়নি। পাশাপাশি, আদালতও অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি করেছে। বৃহস্পতিবারই জঙ্গিপুরের আদালত ধৃতদের দোষী সাব্যস্ত করেছিল এবং শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হল। উল্লেখ্য, জয়নগরেও নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র ৬২ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা এবং তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ করা হয়েছিল। তারপর সমান দ্রুততার সঙ্গে ফরাক্কাতেও দোষীদের শাস্তি দেওয়া হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share