Tag: West Bengal

West Bengal

  • Election Commission: মমতার তর্জন-গর্জন টিকল না কমিশনের সামনে, সাসপেন্ড করতেই হল চার আধিকারিককে

    Election Commission: মমতার তর্জন-গর্জন টিকল না কমিশনের সামনে, সাসপেন্ড করতেই হল চার আধিকারিককে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগ ছিল রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে। এরপরে এই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নবান্নকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে সপ্তম সুরে বলেছিলেন যে, কোনও আধিকারিকের বিরুদ্ধে তিনি কোনও ব্যবস্থা নেবেন না। এরপরই রাজ্যের মুখ্যসচিবকে তলব করে নির্বাচন কমিশন (Election Commission)। তারপরেই রাজ্যের ওই চার আধিকারিককে সাসপেন্ড করতে বাধ্য হল মমতা সরকার। যে তর্জন-গর্জন মুখ্যমন্ত্রী শুনিয়েছিলেন ঝাড়গ্রামে, তা আর ধোপে টিকল না নির্বাচন কমিশনের সামনে—সাসপেন্ড করতেই হল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করবেন মুখ্যসচিব।

    ৮ অগাস্ট চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)

    প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে গত ৮ অগাস্ট চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন এবং ওই চিঠিতে (Election Commission) উল্লেখ করা হয় যে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে, বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং তাদেরকে সাসপেন্ড করতে হবে। এ জন্য ৭২ ঘণ্টা সময়ও বেঁধে দেওয়া হয়েছিল (West Bengal)। কিন্তু এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কারোর পানিশমেন্ট হতে দেব না।’’

    ১৩ অগাস্ট মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠায় কমিশন

    পরবর্তীকালে ১৩ অগাস্ট মুখ্যসচিবকে (West Bengal) দিল্লিতে ডেকে পাঠায় কমিশন। তারপরেই বৃহস্পতিবার সামনে এল খবর এবং নবান্ন সূত্রে জানা গেল যে, ওই চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ, নির্বাচন কমিশনের (Election Commission) সামনে মমতার অবৈধ ভোটারদের পক্ষের যে প্রতিবাদ, তা টিকল না। এখানেই উঠছে প্রশ্ন—সরকারি আধিকারিকদের নাম জড়িয়েছে যে তাঁরা অবৈধ ভোটারদের নাম তালিকায় তুলছেন, তাঁদের বিরুদ্ধে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন যখন পদক্ষেপ করতে বলছে, তখন কেন রাজ্য সরকার তার বিরোধিতা করছিল এতদিন? কমিশনের (Election Commission) বিরুদ্ধে গিয়ে কি অবৈধ ভোটারদের তালিকায় রেখে দিতে চাইছিল নবান্ন? এ প্রশ্নও উঠছে। তবে এসবের মাঝে ওই আধিকারিকদের সরাতেই হল।

  • Indo-Bangladesh Border: জমি দিচ্ছে না তৃণমূল সরকার! ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ থমকে, রাজ্যসভায় জানাল কেন্দ্র

    Indo-Bangladesh Border: জমি দিচ্ছে না তৃণমূল সরকার! ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ থমকে, রাজ্যসভায় জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার জমি দিচ্ছে না বলে ভারত-বাংলাদেশ সীমান্তে (Indo-Bangladesh Border) ৪৫০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। রাজ্যসভায় এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। রাজ্যসভায় সংসদ সদস্য শম্ভু শরণ প্যাটেল ও নীরজ শেখর সীমান্ত বেড়া নির্মাণের অগ্রগতি, ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে বেড়ে চলা অনুপ্রবেশ সমস্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রশ্ন তোলেন।

    স্বরাষ্ট্র মন্ত্রকের জবাব

    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় জানান, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২,২১৬.৭ কিলোমিটার, যার মধ্যে ১,৬৪৭.৬৯৭ কিমি ইতিমধ্যেই বেড়া দেওয়া হয়েছে। বাকি ৫৬৯.০০৪ কিমির মধ্যে ১১২.৭৮০ কিমি “অসাধ্য” বলে চিহ্নিত হয়েছে, এবং ৪৫৬.২২৪ কিমি এলাকা “সাধ্য” এবং সেখানে বেড়া ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ সম্ভব। কিন্তু জমি-জটের কারণে সেই অঞ্চলে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। কেন্দ্রের অভিযোগ, যখনই বেড়া দেওয়ার কাজ শুরু হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীরা তাণ্ডব করে, ধর্মীয় স্লোগান দেয়। এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য সরকার ক্ষমা করে দেয় বলে কাজ শেষ হচ্ছে না।

    ভূমি অধিগ্রহণে বড় প্রতিবন্ধকতা

    মন্ত্রী জানান, ৭৭.৯৩৫ কিমি অঞ্চলের জন্য ইতিমধ্যে জমি হস্তান্তর হয়েছে, কিন্তু বাকি ৩৭৮.২৮৯ কিমি এলাকার জমি অধিগ্রহণের কাজ এখনও অসম্পূর্ণ। এর মধ্যে ১৪৮.৯৭১ কিমির জন্য এখনও রাজ্য সরকার প্রক্রিয়া শুরুই করেনি। বাকি ২২৯.৩১৮ কিমির মধ্যে ৩১.০১৯ কিমি জমি রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১৮১.৬৩৫ কিমির জন্য অর্থপ্রদান সম্পন্ন হলেও জমি এখনও হস্তান্তর হয়নি। ৭.০৮৫ কিমি জমির মূল্যায়ন এখনও রাজ্য সরকার করেনি। ৯.৫৭৯ কিমির জন্য অর্থপ্রদান মন্ত্রকের তরফে বাকি রয়েছে। মন্ত্রী আরও জানান, এই বিষয় নিয়ে কেন্দ্র নিয়মিতভাবে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করছে, পর্যালোচনামূলক সফর করছে এবং অর্থ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফে উদ্যোগে ঘাটতি রয়েছে।

    অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধের পরিসংখ্যান

    মন্ত্রী রাই আরও জানান, ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গ সীমান্তে ৩,৯৬৪ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এই সময়কালে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল ১৩,৮৬৩ কেজি মাদকদ্রব্য, ২০,০০০-র বেশি গবাদি পশু, সোনা, জাল নোট-সহ আরও অনেক কিছু। অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে দ্রুত ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Sukanta Majumdar: মেডিক্যালে ভর্তি বন্ধের বিজ্ঞপ্তি রাজ্যের, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত? প্রশ্ন সুকান্তর

    Sukanta Majumdar: মেডিক্যালে ভর্তি বন্ধের বিজ্ঞপ্তি রাজ্যের, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত? প্রশ্ন সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে রাজ্যে এমবিবিএস-এর প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া (West Bengal)। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ডেন্টালে ভর্তি। এ নিয়ে সামনে এসেছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে, ওবিসি জটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিজের সামাজিক মাধ্যমে সুকান্তবাবু লিখেছেন, রাজ্যে মেডিক্যালে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার একটি ‘জরুরি বিজ্ঞপ্ত’রি করে অনির্দিষ্টকালের জন্য মেডিক্যাল-ডেন্টাল কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার মেডিক্যালপ্রার্থী ও তাঁদের অভিভাবকরা দিশাহারা হয়ে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশ্ন (Sukanta Majumdar), রাজনীতির জন্য এক নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করতেই কি কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হল? সংরক্ষণের নামে কোনও বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে কি এই পদক্ষেপ? তাঁর কটাক্ষ, এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।

    মমতা সরকারকে আক্রমণ শুভেন্দুর (West Bengal)

    সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং জয়েন্ট ফল না প্রকাশ করার ইস্যুতে রাজ্যকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন মুখ্যমন্ত্রী! যত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে পড়বে, তত মমতার ঘনিষ্ঠদের প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান বাড়বে, ব্যবসা ফুলেফেঁপে উঠবে।” তাঁর দাবি, এইভাবে ১ হাজার কোটি টাকার ব্যবসা করার সুযোগ দিচ্ছে তৃণমূল সরকার। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কথায়, জাতীয় ওবিসি (OBC) তালিকার বাইরে থাকা ৭৬টি মুসলিম জনগোষ্ঠীকে ভোটব্যাঙ্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তালিকায় ঢোকাতে চায়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াতেও যাতে এরা বঞ্চিত না হয়, সেই চেষ্টা করা হচ্ছে। ফলত, সকল পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলির পথে।

    উদ্বেগ বাড়ছে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে (Sukanta Majumdar)

    প্রসঙ্গত, রাজ্য সরকারের এমন বিজ্ঞপ্তির ফলে উদ্বেগ বাড়ছে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে। কতদিন এভাবে চলবে, এনিয়েও উঠছে প্রশ্ন, এবং তাদের বছর নষ্ট হবে কিনা, সে আশঙ্কাও করছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত কী কারণে স্বাস্থ্য ভবন এই সিদ্ধান্ত নিয়েছে, তা অবশ্য স্পষ্ট করে বলা হয়নি। এক্ষেত্রে উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই এমবিবিএস ও বিডিএস (বিডিএস মানে ডেন্টাল)-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের কাজ রবিবার রাতেই মিটে গিয়েছিল। বুধবারেই এর ফল প্রকাশের কথা ছিল, অর্থাৎ ২০ অগাস্ট। জানা যাচ্ছে, এ রাজ্যে পাঁচ হাজারের বেশি আসন রয়েছে, যেখানে পছন্দের ভিত্তিতে নাম দাখিলের হিসেবে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ইতিমধ্যে ১১ হাজার পড়ুয়া। কিন্তু এর ঠিক পরেই স্থগিত করে দেওয়া হয় কাউন্সেলিং।

    অনেক মেধাবী পড়ুয়া রাজ্যের বাইরে পা বাড়াবেন?

    এর ফলে একেবারে অনিশ্চয়তা শুরু হয় ১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে। মেডিকেল পড়ুয়াদের ভর্তি থেকে শুরু করে বার্ষিক যে পরীক্ষা—সেটা সমস্তটাই সারাদেশের এনএমসির একটি গাইডলাইন মেনে হয়। কিন্তু এক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। এর জন্য দায়ী স্বাস্থ্য ভবন, কারণ গোটা দেশের সঙ্গে অন্যান্য রাজ্যগুলির তুলনায় পিছিয়ে পড়ছে বাংলার মেডিক্যাল পড়ুয়ারা। ভর্তি প্রক্রিয়াতে অচলাবস্থা। এই আবহে বিশ্লেষকরা মনে করছেন, অনেক মেধাবী পড়ুয়া রাজ্যের বাইরে পা বাড়াবেন, এবং রাজ্যের বাইরে কোনও জায়গায় তারা ভর্তি হবেন। অন্যদিকে জয়েন্টের ফল কবে প্রকাশ হবে? সে প্রশ্নেরও উত্তর মিলছে না। কারণ, ওবিসি জটিলতা এমন পর্যায়ে গিয়েছে যে পুরোটাই এখন অন্ধকারে চলছে।

  • PM Modi: ২২ অগাস্ট রাজ্যে আসছেন মোদি, তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন, বক্তব্য রাখবেন দলীয় জনসভায়

    PM Modi: ২২ অগাস্ট রাজ্যে আসছেন মোদি, তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন, বক্তব্য রাখবেন দলীয় জনসভায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর আগে রাজ্যবাসীকে এক ‘ঐতিহাসিক উপহার’ দিচ্ছে মোদি সরকার (PM Modi)। এমাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ অগাস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি, তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন তিনি। সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন ওই দিনই তিনি পরিবর্তন সংকল্প সভাতেও বক্তব্য রাখবেন।

    কোন কোন পথে ছুটবে নতুন মেট্রো?

    রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি নতুন পাতালরেল রুট হল:

    শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড (West Bengal)

    বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ (বিমানবন্দর)

    এই তিনটি রুট চালু হলে শহরের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

    হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন (West Bengal)

    ২২ অগাস্টের একই অনুষ্ঠানে হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী (PM Modi)। হাওড়া স্টেশন থেকে মেট্রো পরিষেবা নিতে যাত্রীদের চলাচলের সুবিধার্থে তৈরি এই সাবওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমাজমাধ্যমে এই খবর ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাওয়ার পর তিনি এই খবর প্রকাশ্যে আনেন। এই উদ্যোগকে তিনি পশ্চিমবঙ্গের জন্য এক ‘ঐতিহাসিক উপহার’ বলে বর্ণনা করেছেন (PM Modi)। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবছরের বাজেটেই পশ্চিমবঙ্গ পেয়েছে ১৩,৯৫৫ কোটি টাকা। বর্তমানে রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে।

    ১০১টি স্টেশনকে বিশ্বমানের রূপে পুনর্নির্মাণ

    ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ও ২টি অমৃত ভারত ট্রেন চালু

    পরিকাঠামোগত উন্নয়নের একাধিক প্রকল্প

    আরও বিস্তৃত হচ্ছে কলকাতার মেট্রো নেটওয়ার্ক

    এই নতুন তিনটি রুট চালুর মাধ্যমে কলকাতা মেট্রোর পরিষেবা আরও বিস্তৃত হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে দ্রুত, আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রেলের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Demographic Reconstruction Research: পশ্চিমবঙ্গে রয়েছেন ১.০৪ কোটিরও বেশি অতিরিক্ত ভোটার, বলছে সমীক্ষা

    Demographic Reconstruction Research: পশ্চিমবঙ্গে রয়েছেন ১.০৪ কোটিরও বেশি অতিরিক্ত ভোটার, বলছে সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালে পশ্চিমবঙ্গে যত ভোটার ছিলেন, এবার ভোটার লিস্টে নাম রয়েছে তার চেয়েও ১.৪ কোটিরও বেশি ভোটারের। সাম্প্রতিক এক ডেমোগ্রাফিক রিকনস্ট্রাকশন রিসার্চেই উঠে এসেছে এই তথ্য। এটি মোট ভোটারের সংখ্যার তুলনায় ১৩.৬৯ শতাংশেরও বেশি বৃদ্ধি। এই অতিরিক্ত নামগুলিকে জন্ম, মৃত্যু বা অভিবাসন দিয়ে ব্যাখ্যা করা যায় না ঠিকই, তবুও সেগুলি তালিকায় রয়েই গিয়েছে (Demographic Reconstruction Research)।

    ভোটার তালিকার যথার্থতা (Demographic Reconstruction Research)

    একটি গণতন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচনের বৈধতা সর্বাগ্রে নির্ভর করে ভোটার তালিকার যথার্থতার ওপর। যদি ভোটাধিকারপ্রাপ্তদের তালিকা (West Bengal) এমন সব নাম দিয়ে ফুলে ওঠে যেগুলি আর প্রকৃত যোগ্য বাসিন্দাদের প্রতিনিধিত্ব করে না, তবে নির্বাচনী সততার মৌলিক ভিত্তিটাই পড়ে বিপদের মুখে। দুর্ভাগ্যবশত, পশ্চিমবঙ্গের ভোটার বাস্তবতা এই মানদণ্ডে খাপ খায় না। সমীক্ষকদের গবেষণা- “পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ফুলে ওঠা: বৈধ ভোটার গণনার জনমিতি পুনর্গঠন (২০২৪)” – যা সম্পূর্ণ সরকারি তথ্যের ভিত্তিতে এবং কঠোর জনমিতিক হিসাবপদ্ধতিতে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার সংখ্যা পুনর্গঠন করে দেখায় যে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার রয়েছেন ১.০৪ কোটি।

    বিস্তর ফারাক

    এই পরিসংখ্যান উঠে এসেছে শুধুমাত্র সরকারি তথ্যভাণ্ডারের ওপর নির্ভরশীল এক পুনর্গঠন প্রক্রিয়া থেকে। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী ভোটার তালিকা, জনগণনা থেকে প্রাপ্ত বয়স্কভিত্তিক প্রোফাইল, বেঁচে থাকার হার, জন্ম এবং নিট অভিবাসন সংক্রান্ত তথ্য। সমীক্ষকরা একটি যাচাইকৃত প্রাথমিক ভোটার তালিকা থেকে শুরু করে, জন্ম, মৃত্যু ও অভিবাসনের হার অনুযায়ী কীভাবে তা দু’দশকে বদলানো উচিত, তার হিসেব করেন এবং সেটি নির্বাচন কমিশনের বর্তমান তালিকার সঙ্গে তুলনা করেন।তাতেই চোখে পড়ে এই বিস্তর ফারাক। দেখা যায়, গড়ে প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৩৫ হাজারেরও বেশি যাচাইহীন নাম যুক্ত হচ্ছে। বহু নির্বাচনে এই ব্যবধানই নির্বাচনের ফল বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই প্রভাব নিয়ে আলোচনা করার আগে গবেষণায় ব্যবহৃত জনমিতি পুনর্গঠন প্রক্রিয়া ও পদ্ধতিটি বোঝা জরুরি। সমীক্ষদের সূচনাবিন্দু হল ২০০৪ সালের নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত ৪.৭৪ কোটি নিবন্ধিত ভোটার। এঁরা ২০০৪ সালের সাধারণ নির্বাচনে ভোট দিয়েছিলেন। এই ভোটার তালিকাটি বেছে নেওয়ার কারণ এটি ২০০২ সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর উপলব্ধ সরকারি ভোটার সংখ্যা। তাই এটি একটি নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে কাজ করেছে।

    প্রথম ধাপ

    প্রথম ধাপে সমীক্ষকরা ২০০৪ সালের ভোটারদের বয়সভিত্তিক দলে ভাগ করেছিল। ২০০১ সালের জনগণনার বয়সবণ্টন ব্যবহার করে প্রতিটি বয়সগোষ্ঠীকে তিন বছর এগিয়ে নিয়ে গিয়ে ২০০৪ সালের সঙ্গে সামঞ্জস্য করেছিলেন। পরে প্রতিটি গোষ্ঠীতে মৃত্যুহার বিবেচনা করতে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম জীবন-সারণী থেকে প্রাপ্ত সরকারি বেঁচে থাকার সম্ভাবনা প্রয়োগ করা হয়েছিল। ২০০৪ সালের নির্বাচনী তালিকার বয়সভিত্তিক বিভাজনের তথ্য পাওয়ার পর সেগুলিকে আরও ২০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন সমীক্ষকরা। এভাবে জানতে চেয়েছিলেন ২০০৪ সালের ভোটারদের মধ্যে কতজন ২০২৪ সালেও জীবিত থাকবেন (Demographic Reconstruction Research)।

    প্রথম ধাপ

    দ্বিতীয় ধাপে ২০০৪ সালের পর যাঁরা ১৮ বছরে পা দিয়ে ভোটদানের যোগ্য হয়েছেন, তাঁদের হিসেব নেওয়া। এর মধ্যে রয়েছেন ১৯৮৬ থেকে ২০০৬ সালের মধ্যে জন্ম নেওয়া নাগরিকরা, যাঁরা ২০০৪ সালের সাধারণ নির্বাচন থেকে ২০২৪ সালে ভোট দেওয়ার যোগ্য হয়েছেন। এই সময়সীমার প্রতিটি জন্মবর্ষের জন্য বার্ষিক জন্মসংক্রান্ত অনুমান নেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স থেকে। এরপর এই জন্ম-গোষ্ঠীগুলির ওপর প্রয়োগ করা হয়েছে নমুনা নিবন্ধন পদ্ধতির জীবন-সারণি অনুযায়ী বয়সভিত্তিক টিকে থাকার সম্ভাবনা, যাতে ২০২৪ সালে প্রতিটি গোষ্ঠীর কতজনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে, তা অনুমান করা যায়।

    চূড়ান্ত ধাপ

    চূড়ান্ত ধাপটি করা হয়েছে স্থায়ী অভিবাসনের সঙ্গে সমন্বয় সাধন করে। পশ্চিমবঙ্গ বহু দশক ধরে ধারাবাহিকভাবে একটি নিট বহিঃঅভিবাসন রাজ্য, যেখানে প্রাপ্তবয়স্করা চাকরি ও শিক্ষার জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন। সমীক্ষকরা ২০০১ ও ২০১১ সালের জনগণনা অভিবাসন তথ্য ব্যবহার করেছেন (West Bengal), যেখানে নথিভুক্ত আছে সেই ব্যক্তিদের তথ্য, যাঁদের শেষ স্থায়ী বাসস্থান ছিল বর্তমানে তাঁরা রাজ্যের বাইরে রয়েছেন এক বছরেরও বেশি সময় ধরে। এটি একটি স্থায়ী অভিবাসনের জন্য প্রচলিত মানদণ্ড। তাঁরা বহিঃঅভিবাসন ও অন্তঃঅভিবাসন প্রবাহ উভয়ের যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (CAGR) গণনা করেছেন। তারপরেই তা ২০২৪ সালের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে (Demographic Reconstruction Research)।

    পশ্চিমবঙ্গের ভোটার তালিকা গত দু’দশকেরও বেশি সময় ধরে বাড়ি- বাড়ি গিয়ে যাচাই করা হয়নি। এর ফলে এমন একটি তালিকা তৈরি হয়েছে যা প্রকৃত জনসংখ্যাগত বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে। যার ফলে ভোটদানের হার, প্রতিনিধিত্ব ও বৈধতার ভিত্তি হিসেবে ব্যবহৃত মোট সংখ্যাটি কৃত্রিমভাবে (West Bengal) ফুলে উঠেছে। যার জেরে রমরমা শাসক দলের (Demographic Reconstruction Research)।

  • Weather Update: ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গে, দুর্যোগ চলবে উত্তরেও

    Weather Update: ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গে, দুর্যোগ চলবে উত্তরেও

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। একইসঙ্গে বইতে পারে ব্যাপক ঝোড়ো হাওয়া (Weather Update)। অন্যদিকে, বৃহস্পতিবারও উপকূলের দুই জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই গোটা সপ্তাহ ধরেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সতর্কতা রয়েছে।

    দক্ষিণবঙ্গের পূর্বাভাস (Weather Update)

    মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এর পাশাপাশি এদিন বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, বুধবার দুই ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (Weather Update)। তবে বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। প্রসঙ্গত, ভারী বৃষ্টির ফলে রাজ্যের নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে শহরের এলাকাতে যান চলাচলেও সমস্যা দেখা দিতে পারে।

    উত্তরবঙ্গের পূর্বাভাস (West Bengal)

    অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে যে এই সপ্তাহজুড়ে অতিভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। মঙ্গলবার থেকে এই জেলাগুলিতে ভারী বর্ষণ নামবে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।

    মৌসুমী অক্ষরেখা (Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বাল্মিকীনগর, ছাপরা হয়ে কোচবিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। একইসঙ্গে পশ্চিমী ঝঞ্জা রয়েছে হিমাচল প্রদেশ ও সংলগ্ন জম্মু-কাশ্মীর এলাকায়। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

  • West Bengal Trade: ৬,৬৮৮টি সংস্থার রাজ্যছাড়া! বাণিজ্যে বেহাল বাংলা, রাজ্যে শাসনব্যবস্থার কী বার্তা দেয় এই ট্রেন্ড?

    West Bengal Trade: ৬,৬৮৮টি সংস্থার রাজ্যছাড়া! বাণিজ্যে বেহাল বাংলা, রাজ্যে শাসনব্যবস্থার কী বার্তা দেয় এই ট্রেন্ড?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় শিল্প ও উদ্যোগের ক্ষেত্রে দেশের অগ্রগামী রাজ্য (West Bengal Trade) ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু গত এক দশকে রাজ্য থেকে শিল্পপ্রতিষ্ঠানগুলির ধারাবাহিক প্রস্থান (Companies exit from Bengal) এখন এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত দশ বছরে ৬,৬৮৮টি সংস্থা তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়েছে। চুপচাপ বড় বড় সংস্থা নিজেদের অফিস সরিয়ে নিয়ে গিয়েছে। এই ঘটনায় কোনও প্রতিবাদও হয়নি তৃণমূল-শাসিত বাংলায়। বেশিরভাগ ক্ষেত্রেই সংস্থাগুলি নিজেদের অফিস সরে নিয়ে গিয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলিতে। উদ্যোগপতিদের কথায়, ওই রাজ্যগুলিতে ব্যবসাবান্ধব পরিবেশ এবং নীতির স্থিতিশীলতা স্পষ্ট।

    ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ থেকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো

    রাজ্যে (West Bengal Trade) পালা বদলের পর ২০১১ সালে তৃণমূল কংগ্রহ সরকারের ক্ষমতায় আসার সময় থেকে শুরু হয় শিল্পপতির ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি। কিন্তু ২০১৫–১৬ থেকে ২০১৭–১৮ পর্যন্ত সময়টা হল সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এই তিন বছরে ২,৮১৪টি কোম্পানি রাজ্য ছেড়েছে। যা রাজ্য ত্যাগের মোট সংস্থার প্রায় ৪২ শতাংশ। ২০১৭–১৮ সালে সর্বাধিক ১,০২৭টি কোম্পানি রাজ্যছাড়া হয়, যা ছিল ইঙ্গিতবহ। সবচেয়ে আশঙ্কাজনক দিক হল, ১০০-রও বেশি পাবলিক লিমিটেড কোম্পানি, যারা স্টক এক্সচেঞ্জে লিস্টেড, তারাও পশ্চিমবঙ্গ ছাড়ে। এরা কেবলমাত্র আর্থিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বহু মানুষের চাকরি এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে জড়িত। এই সরে যাওয়া দেশের বিনিয়োগ-বাজারে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নিয়েও গুরুতর প্রশ্ন তোলে।

    বিজেপি-শাসিত রাজ্যগুলিই ‘প্রেফার্ড ডেস্টিনেশন’

    পশ্চিমবঙ্গ ছেড়ে যে সব সংস্থা (Companies exit from Bengal) চলে গিয়েছে, দেখা যায় তাদের সবচেয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে বিজেপি-শাসিত রাজ্যগুলিই। মহারাষ্ট্র (১,৩০৮টি), দিল্লি (১,২৯৭টি) ও উত্তরপ্রদেশে(৮৭৯টি) সরে যায় সংস্থাগুলি। মোট ৩,৪৮৪টি কোম্পানি, প্রায় ৫২ শতাংশ, এই তিন রাজ্যেই সরে গিয়েছে। ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, অসমের মতো রাজ্যগুলিও তালিকায় রয়েছে। এই রাজ্যগুলিতে শিল্পনীতির মধ্যে স্পষ্টতা, স্থায়িত্ব এবং বাস্তবায়নের ইচ্ছা রয়েছে। বিপরীতে, কংগ্রেস বা তৃণমূল-শাসিত রাজ্যগুলি বিনিয়োগের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করতে ব্যর্থ, বলেই মনে করছেন উদ্যোগপতিরা।

    প্রতিশ্রুতি বনাম বাস্তবতা

    বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি আসে। কিন্তু রিপোর্ট বলছে, যেখানে পশ্চিমবঙ্গ ₹৩৯,১৩৩ কোটির বিনিয়োগে চতুর্থ স্থানে ছিল (IEM Part A), সেখানে বাস্তবায়িত বিনিয়োগে (IEM Part B) মাত্র ₹৩,৭৩৫ কোটি টাকা রাজ্যে এসেছে। এক বছরে আরও কমেছে—২০২৩ সালে যা ছিল ₹৪,৯৩০ কোটি। এই ব্যাপক ফারাক বিনিয়োগকারীদের (Companies exit from Bengal) আস্থাহীনতার স্পষ্ট প্রতিফলন। কথা আর কাজে বিরাট ব্যবধান শিল্পপতিদের দ্বিধাগ্রস্ত করছে।

    শিল্পোন্নয়ন-পরিকাঠামোয় পিছিয়ে পড়া রাজ্য

    পশ্চিমবঙ্গ এখনও ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাঙ্কের (India Industrial Land Bank) অংশ নয়, যেখানে দেশের ২,৮৮৪টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের তথ্য রয়েছে। এটা রাজ্যের প্রশাসনিক অনীহা ও স্বচ্ছতার অভাবকে চোখে আঙুল দিয়ে দেখায়। এমনকি এফডিআই (বিদেশি বিনিয়োগ) ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য হয়েও ১১তম স্থানে রয়েছে, যা এক অদ্ভুত বৈপরীত্য তুলে ধরে।

    নীতির অস্পষ্টতা মূল সমস্যা

    শিল্পোন্নয়ন ব্যর্থতার অন্যতম প্রধান উদাহরণ হল সিঙ্গুর আন্দোলনের উত্তরাধিকার। টাটার ন্যানো কারখানা আটকে যাওয়ার পরে, তৃণমূল সরকার ‘হ্যান্ডস-অফ’ ভূমি নীতি গ্রহণ করে। ফলে রাজ্য (West Bengal Trade) শিল্পের জন্য জমি দিতে অস্বীকার করে এবং কোম্পানিগুলিকে হাজার হাজার জমির মালিকের সঙ্গে নিজেরা চুক্তি করতে হয়—যা বড় শিল্পপ্রকল্পের ক্ষেত্রে অসম্ভব হয়ে ওঠে। সম্প্রতি, ২০২৫ সালের এপ্রিলে, রাজ্য সরকার হঠাৎ করেই ১৯৯৩ সাল থেকে চালু থাকা আটটি শিল্প ভর্তুকি প্রকল্প বন্ধ করে দেয়। ডালমিয়া ভারত ও বিরলা কর্পোরেশনের মতো কোম্পানি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৪৩০ কোটি টাকার বেশি দাবি আটকে গেছে।

    রাজনৈতিক ভাষণ দিয়ে উন্নয়ন হয় না

    রাজ্যজুড়ে কর্মসংস্থানের (Companies exit from Bengal) ঘাটতি বাড়ছে। দক্ষ পেশাজীবীরা রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের জিএসডিপি (GSDP)-তে জাতীয় জিডিপি (GDP)-র অংশীদারিত্ব ১৯৬০–৬১ সালের ১০.৫% থেকে কমে ২০২৩–২৪ অর্থবর্ষে ৫.৬ শতাংশে নেমে এসেছে। এই পতন কেবলমাত্র পরিসংখ্যান নয়, একটি বড় আঞ্চলিক অসাম্যের চিত্র। ৬,৬৮৮টি কোম্পানির রাজ্য ছেড়ে চলে যাওয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদি ব্যর্থতার প্রতিচ্ছবি। আজকের বিশ্বে শুধুমাত্র রাজনৈতিক জনপ্রিয়তা দিয়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না। বিনিয়োগের জন্য চাই স্থিতিশীল নীতি, জমির স্বচ্ছতা, এবং প্রশাসনিক সদিচ্ছা। পশ্চিমবঙ্গের (West Bengal Trade) অবস্থা থেকে বোঝা যায়, শাসনব্যবস্থা উন্নয়নবান্ধব না হলে, শিল্প আসবে না, কর্মসংস্থান হবে না, আর রাজ্য দীর্ঘমেয়াদে কেন্দ্রনির্ভর হয়ে পড়বে।

  • Mamata Govt Fake Voter Card: মমতা সরকার বিপাকে, পলাশ নামে মালদার ভোটার কার্ড নিয়ে বাংলাদেশি শেখ মঈনুদ্দিন গ্রেফতার মধ্যপ্রদেশে

    Mamata Govt Fake Voter Card: মমতা সরকার বিপাকে, পলাশ নামে মালদার ভোটার কার্ড নিয়ে বাংলাদেশি শেখ মঈনুদ্দিন গ্রেফতার মধ্যপ্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের মতো বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়ছে ৬৫ লক্ষ ২০ হাজার। এই প্রেক্ষাপটে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হলে প্রায় এক কোটি নাম বাদ পড়তে পারে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি যে খুব একটা মিথ্যে নয় তার প্রমাণ মিলল ফের। বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা শেখ মঈনুদ্দিন দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে ‘পলাশ অধিকারী’ নামে ভারতের নাগরিক হিসেবে জীবন কাটাচ্ছেন। হিন্দু পরিচয়ে, মালদার এক স্থানীয় পরিবারের সদস্য হিসেবে দিন গুজরান করছেন পলাশ। সম্প্রতি মধ্যপ্রদেশের রাইসেন জেলায় পলাশ গ্রেফতার হওয়ার পর সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য।

    রমেশের ছেলে পলাশ

    মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশি সন্দেহে সম্প্রতি ধরা হয় পলাশ অধিকারীকে। অভিযোগ তিনি বাংলাদেশি। কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিল সে সঙ্গে সঙ্গে ইত্যাদি দেখিয়ে প্রমাণ করল সে খাঁটি ভারতীয় এবং একজন হিন্দু। সে কোনমতেই বাংলাদেশি নয়। তখনো পুলিশের সন্দেহ সে বাংলাদেশি। শেষ পর্যন্ত তাকে আদালতে তোলা হল। আদালত জিজ্ঞাসা করল- আপনার নাম? অভিযুক্ত উত্তর দিলেন পলাশ অধিকারী। বয়স? ৪২। বাবার নাম? রমেশ অধিকারী। ঠিকানা? কাশিমপুর, মালদা, পশ্চিমবঙ্গ। ভোটার লিস্ট এবং আধার কার্ড মিলিয়ে দেখা গেল পলাশ যা যা বলছে সবই সত্যি। রমেশ অধিকারীর চার ছেলে পলাশ, সুব্রত, মিহির, সৌমেন ও রাহুল। কিন্তু পুলিশ তখনও অভিযোগ করে যাচ্ছে সে বাংলাদেশি। কিন্তু তা কি করে হয়? রমেশ অধিকারী ভারতীয়। তার জন্ম ১৯৬২ সালে মালদায়। ১৯৮৪ সাল থেকে সে নিয়মিত ভোট দিচ্ছে এবং তার পরিবারের একজন স্ত্রী ও চার পুত্র সবাই এখন ভোটার তালিকায় যুক্ত। তাহলে কি পুলিশ ভুল বলছে? খোলা হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা। সেখানেও একই ছবি। রমেশ বাবু ভারতীয় ও হিন্দু অতএব তাঁর স্ত্রী সহ চার ছেলেও ভারতীয়। তাহলে পলাশ অধিকারীকে ছেড়ে দেওয়া হোক।

    কীভাবে হলেন ভারতীয়

    পলাশের উচ্চারণ, স্থানীয় ভাষা ও পারিবারিক তথ্য নিয়ে কিছু অসঙ্গতি চোখে পড়ে পুলিশের। সব কিছু দেখে বিচারকের সন্দেহ হয়। তিনি বলেন ২০০২ সালের এসআইআর এর রেকর্ড খোলা হোক। রেকর্ড দেখে সামনে এল আসল সত্য। রমেশবাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। একজনের বয়স ২৮ একজনের ৩০। তাহলে পলাশ ও রাহুল কার ছেলে? ২০১০ সালের রেকর্ড খোলা হল সেখানেও রমেশ বাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। সেখানেও পলাশ ও রাহুলের নাম নেই। খোলা হল ২০১৫ সালের রেকর্ড সেখানে রমেশ বাবুর চার ছেলে হয়ে গেল। চলে এলো পলাশ ও রাহুলের নাম। সঙ্গে সঙ্গে পলাশের অভিযোগ ২০১৫ সালে তার নাম ভোটার লিস্টে উঠেছে। বেশ ভালো কথা। এবার চেক করা হলো রমেশ বাবুর রেকর্ড। দেখা গেল রমেশবাবু বিবাহ করেছেন ১৯৯৩ সালে। প্রথম সন্তান সুব্রত জন্মগ্রহণ করে ১৯৯৫ সালে তার বয়স বর্তমানে ৩০, দ্বিতীয় সন্তান সৌমেন জন্মগ্রহণ করে ১৯৯৭ সালে তার বয়স বর্তমানে ২৮। তাহলে ৪২ বছর বয়সী পলাশ কিভাবে রমেশ বাবুর পুত্র হন? কোনভাবেই যখন কিছু মেলানো গেল না তখন বেরিয়ে এলো আসল সত্য। বায়োমেট্রিক যাচাইয়ে ধরা পড়ে পলাশ অধিকারী আসলে শেখ মইনুদ্দিন। বাড়ি বাংলাদেশের খুলনা, আহমেদপুরে। আরও আশ্চর্যের বিষয়ে রমেশ অধিকারী এই শেখ মইনুদ্দীনকে চেনেন না। জিজ্ঞাসা করা হল রাহুল অধিকারীর কথা। রমেশ তাঁর নামই শোনেননি। আদালতে নিজেই সে কথা জানিয়েছেন রমেশ।

    কীভাবে ভারতীয় নথি পেল মঈনুদ্দিন?

    তদন্তে উঠে এসেছে যে, মঈনুদ্দিন ২০১২ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এরপর বিহার, ঝাড়খণ্ড হয়ে পৌঁছে যায় মধ্যপ্রদেশে। এই সময়েই স্থানীয় দালালদের সহায়তায় সে জোগাড় করে, জাল পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট। ভোটার আইডি, যেখানে রমেশ অধিকারীর ছেলের নাম হিসেবে নিজেকে নিবন্ধন করে মঈনুদ্দিন। নাম নেয় পলাশ। আধার কার্ড, ভোটার আইডির ওপর ভিত্তি করেই তৈরি হয় প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

    ‘রাহুল অধিকারী’ কে? আরও একজন অনুপ্রবেশকারী?

    ২০১৫ সালের তালিকায় থাকা অপরিচিত নাম ‘রাহুল অধিকারী’ নিয়েও চলছে তদন্ত। অনুমান করা হচ্ছে, তিনিও শেখ মঈনুদ্দিনের মতোই আরেক বাংলাদেশি, যিনি একই চক্রের মাধ্যমে ভারতের বৈধ নথি পেয়েছেন। মালদার স্থানীয় কিছু সচেতন নাগরিক অভিযোগ করছেন, পঞ্চায়েত ও রাজনৈতিক নেতারা বহু বছর ধরেই এই অনুপ্রবেশ ও জাল নথিপত্র তৈরির বিষয়ে অবগত। ভোট ব্যাংক বজায় রাখতে এসব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়া হয়েছে।

    সন্ত্রাসবাদ সংযোগের আশঙ্কা

    গোপন গোয়েন্দা তথ্য অনুযায়ী, শেখ মঈনুদ্দিন পূর্ব ভারতে সক্রিয় কিছু মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখত। যদিও এখনো পর্যন্ত সরাসরি কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তদন্তকারী সংস্থা ধারণা করছে সে একটি রিক্রুটার ও কুরিয়ার হিসেবে কাজ করত। এই ঘটনা শুধু একটি ব্যক্তির জালিয়াতির গল্প নয়, এটি একটি সিস্টেমের ব্যর্থতার প্রতিচ্ছবি এবং একটি গভীর নিরাপত্তাজনিত সংকেত। প্রশাসনের দুর্বলতা, রাজনৈতিক স্বার্থ এবং সীমান্ত এলাকায় নথিপত্র জালিয়াতির সহজলভ্যতা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এ কথা বারবার বলছে কেন্দ্র। তাই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রয়োজন। কিন্তু ভোট-ব্যাঙ্ক ধরে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদাসীন।

     

     

     

  • Phantom Voters: ভুতুড়ে ভোটার ধরতে জেলাশাসকদের নির্দেশ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের

    Phantom Voters: ভুতুড়ে ভোটার ধরতে জেলাশাসকদের নির্দেশ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুতুড়ে ভোটারদের (Phantom Voters) চিহ্নিত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (Bengal CEO) মনোজ আগরওয়াল। সোমবার তিনি ওই নির্দেশ দিয়েছেন জেলাশাসকদের। গত এক বছরে রাজ্যের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাঁদের। জেলাশাসকরা একই সঙ্গে জেলার নির্বাচনী আধিকারিক (DEO) হিসেবেও কাজ করেন। তাই ১৪ অগাস্টের মধ্যে তাঁদের এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

    নির্বাচনী আধিকারিকদের নির্দেশ (Phantom Voters)

    জেলার নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা প্রবীণ আধিকারিকদের নিয়ে দল গঠন করে ফর্ম-৬ (যা ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা হয়) নিষ্পত্তির একটি নমুনা সমীক্ষা পরিচালনা করবেন। এই আধিকারিকরাই খতিয়ে দেখবেন এবং রিপোর্ট করবেন যে নির্বাচনী নথিভুক্তি আধিকারিকেরা (ERO) কীভাবে ফর্ম-৬-এর আবেদনের নিষ্পত্তি করছেন। জেলার নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে পাঠানো চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন, “অনেক নির্বাচনী কর্মী ১৯৬০ সালের ভোটার নথিভুক্তি আইনের বিধান যথাযথভাবে অনুসরণ করছেন না।” সিইও-র চিঠিটি এমন একটা সময়ে প্রকাশ্যে এল, যখন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ২০০২ সালের বিশেষ নিবিড় সংশোধন (SIR) ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে ১০৯টি বিধানসভা কেন্দ্রজুড়ে ১১টি জেলার ভোটারদের যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে।

    সিইওর নজরে ২

    সূত্রের খবর, ইতিমধ্যেই সিইওর নজরে রয়েছেন ময়না ও বারুইপুরের দু’জন ইআরও। কারণ ভোটার তালিকায় অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা ঠিকঠাক উত্তর দিতে পারেননি (Phantom Voters)। সিইওর (Bengal CEO) চিঠিতে বলা হয়েছে, “ক্রমাগত আপডেটের সময় ইআরওরা যে ফর্ম ৬ জমা দিয়েছেন, তার এক শতাংশেরও কম নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে দু’জন ইআরও ভুতুড়ে ভোটারদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ফর্ম ৬ নিয়েছেন।” চিঠিতে আরও বলা হয়েছে, “এই সব ক্ষেত্রে কোনও জরুরি প্রয়োজন বা বাস্তব প্রয়োজন ছাড়াই বিএলওদের যাচাই করা তথ্য বাদ দেওয়া হয়েছিল। একই ধরনের নথি বহু সংখ্যক আবেদনপত্র ও তাদের ভেরিফিকেশন রিপোর্টের জন্য নেওয়া হয়েছে।”

    অনিয়মের কথা কবুল!

    ওই চিঠি থেকেই জানা গিয়েছে, দুই ইআরও স্বীকার করেছেন যে, তাঁরা অন্যান্য আধিকারিক মায় ডেটা এন্ট্রি অপারেটরদেরও ইউজার অ্যাক্সেস দিয়েছিলেন। তাঁরা পরে ফর্ম ৬-এর আবেদনগুলি নিষ্পত্তি করে দেন। সূত্রের খবর, সিইও ওই দুই ইআরও-সহ আরও যে সব আধিকারিক এই ধরনের অনিয়মে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। নির্বাচন কমিশনের (Bengal CEO) এক আধিকারিক বলেন, “যদি কোনও (Phantom Voters) ইআরও, সহকারী ইআরও বা অন্য কেউ ভোটার তালিকা প্রস্তুতি, সংশোধন বা কোনও অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে কর্তব্যে গাফিলতি বা দুর্নীতি করেন, তাহলে তাঁদের ন্যূনতম তিন মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ দু’বছরের জেল ও জরিমানা হতে পারে।”

    নতুন ভোটার নয়, উল্লেখযোগ্যভাবে বেড়েছে বয়স্ক ভোটারদের নাম

    নির্বাচন কমিশনের নজরে এসেছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদা ও মুর্শিদাবাদ জেলার সীমান্ত অঞ্চলে ২৫-৪০ বছর বয়সিদের ভোটার তালিকায় নাম লেখানোর হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অথচ এই হার বেশি থাকার কথা ১৮-২১ বছর বয়সি নতুন ভোটারদেরই। ওই চিঠিতেই বলা হয়েছে, মাত্র এক শতাংশ ফর্ম পরীক্ষা করেই বিস্তর অনিয়ম ধরা পড়েছে। এ ক্ষেত্রে ইআরওকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁরা ভুয়ো আবেদনপত্র জমা নিয়েছেন। শুধু তাই নয়, বিএলওরা কোনও রকম যাচাই না করেই তার অনুমোদনও দিয়েছেন বলে চিঠিতে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Phantom Voters)।

    কী বলেছিল কমিশন?

    প্রসঙ্গত, ভোটার (Bengal CEO) তালিকা থেকে ভুয়ো ভোটারদের বাদ দিতে আগেই কমিশনের তরফে জানানো হয়েছিল রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার ডেটাবেস এবার যুক্ত করা হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে। ফলে যখনই কারও জন্ম বা মৃত্যু রেজিস্ট্রেশন করা হবে, তখন কমিশনের সিস্টেমেও সেই তথ্য নথিভুক্ত হয়ে যাবে। ভোটার তালিকায় কখনও কখনও মৃত ব্যক্তির নামও থাকে, বাদ যান যিনি জীবিত, তাঁর নাম। কমিশন সূত্রে খবর, এহেন বিভ্রান্তি এড়াতেই চালু হচ্ছে এই নয়া ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের তথ্যের ভিত্তিতেই ভোটার তালিকায় মৃত ভোটারের নাম দ্রুত ও সহজ পদ্ধতিতে বাদ দেওয়া যাবে। এজন্য একটি বিশেষ সফটওয়্যার বা সিস্টেমের সঙ্গে ইতিমধ্যেই ইআরও এবং বিএলওদের যুক্ত করা হয়েছে। ফলে এবার থেকে জন্ম বা মৃত্যুর রেজিস্ট্রেশন হলেই সেই তথ্য একেবারেই পৌঁছে যাবে ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত কর্মীদের কাছে। কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, ডুপ্লিকেট এপিক (EPIC) নম্বর বরাদ্দের সময় কিছু ভুলের কারণে বিভিন্ন রাজ্যে একাধিক ব্যক্তিকে একই নম্বর দেওয়া হয়েছে। এবার প্রযুক্তিগত (Bengal CEO) দল ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রতিটি ভোটারকে একক এপিক নম্বর দেওয়ার ব্যবস্থাও করা হবে (Phantom Voters)।

  • Illegal Bangladeshi: অবৈধ বাংলাদেশিদের ধরিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ীরা?

    Illegal Bangladeshi: অবৈধ বাংলাদেশিদের ধরিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমদানি হয়েছে বাংলার ভাষার উপর সন্ত্রাসের এক নতুন তত্ত্ব। এই তত্ত্বে আবার সিলমোহর দিয়ে রাজ্যজুড়ে আন্দোলনের ডাকও দিয়েছেন মাননীয়া। আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দেশজুড়ে চলছে অভিযান। পদ্মা পার থেকে আসা বাংলাদেশিরা বাংলাতেই কথা বলেন। ঠিক আমি আপনি যেমন বলি। আবার তাদের শারীরিক গঠনও পশ্চিমবঙ্গের মানুষদের সঙ্গেই মিলে যায়। দিনকয়েক আগেই গুরগাঁও পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় বেশ কয়েকজনকে, যাদের মধ্যে শেষ পর্যন্ত রাখা হয় ১০ জনকে, বাকিদের ছেড়ে দেওয়া হয়। কারণ, এই ১০ জন ছিল সবাই অনুপ্রবেশকারী। The Wire সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে (Illegal Bangladeshi)।

    অভিযানে সবচেয়ে বেশি খুশি বাঙালি পরিযায়ীরাই

    বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Illegal Bangladeshi) বিরুদ্ধে এই অভিযান শুধুমাত্র যে বিজেপি শাসিত রাজ্যে চলছে, এমনটা নয় — দেশজুড়েই চলছে। সিপিএম শাসিত কেরালা কিংবা ডিএমকে শাসিত তামিলনাড়ুতেও চলছে। আর সত্যি কথা বলতে, এই অভিযানে সবচেয়ে বেশি খুশি বাঙালি পরিযায়ীরাই। অনেকেই বলছেন, সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরিয়ে দিতে ভিনরাজ্যের প্রশাসনকে সবচেয়ে বেশি সাহায্য করছে আমাদের রাজ্যের পরিযায়ীরাই। সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন কখনোই সেই খবরদাতাদের পরিচয় প্রকাশ করছে না। কেন জানেন? একেবারে নিরাপত্তার স্বার্থে। আপনাদের কৌতূহল জাগছে, কেন বাঙালি পরিযায়ীরা ধরিয়ে দিচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের? এই প্রশ্নেরই উত্তর খুঁজব আজ। এক কথায়, এর উত্তর হচ্ছে — বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়ে একের পর এক কাজ হারাচ্ছিলেন বাংলার হতভাগ্য পরিযায়ী শ্রমিকরা। স্বাভাবিক, এটাই। পেটের জ্বালা বড় জ্বালা। তাই নিজেদের পেট বাঁচাতেই তারা ভিনদেশী অনুপ্রবেশকারীদের বিষয়ে তাঁরা প্রশাসনকে খবর দিচ্ছেন।

    বাংলার পরিযায়ী শ্রমিক এখন কত বলা মুশকিল

    জানেন কি এই মুহূর্তে বাঙালি পরিযায়ী শ্রমিকের সংখ্যা ঠিক কত — সঠিক তথ্য কারও কাছেই নেই। ২০১১ সালে হয়েছিল শেষ জনগণনা। তখন বাংলায় পরিযায়ী শ্রমিক সংখ্যা কত ছিল তা জানা গিয়েছিল। কিন্তু এখন সেই সংখ্যা নেই কারও কাছেই। সে সময় বাংলা ছিল সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে। তার আগে ছিল উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান। মানে, একদা যে রাজ্যগুলোকে বিমারু রাজ্য বলা হত (West Bengal)। তবে গত এক দশকে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান তড়তড়িয়ে এগিয়ে গেছে, আর পিছিয়েছে পশ্চিমবঙ্গ। ২০২৬ সালের জনগণনা যতক্ষণ না হয়, বলা খুব মুশকিল যে বাংলার পরিযায়ী শ্রমিক এখন কত (Illegal Bangladeshi)।

    নোংরা ঘেঁটে বিক্রয় যোগ্য জিনিস সংগ্রহ করেন বাঙালি পরিযায়ীরা

    ইতিমধ্যে ‘The Indian Journal of Labour Economics’-এ একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সমীক্ষার শিরোনাম ছিল Bengali Migrant Workers in South India। এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে চোখে জল আসবে আপনারও। কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে, বাঙালি পরিযায়ীদের একটা বড় অংশ “Rag Pickers” — মানে, আস্তাকুঁড় থেকে নোংরা ঘেঁটে যা কিছু বিক্রয়যোগ্য জিনিস, তা সংগ্রহ করেন এবং সেগুলো তাঁরা মহাজনের কাছে পৌঁছে দেন। এভাবেই চলে তাঁদের পেট। এই আস্তাকুঁড়ের নোংরা ঘেঁটে যারা বিক্রয়যোগ্য জিনিস সংগ্রহ করে, তাঁদের ৭৮.৬ শতাংশই একেবারে নিরক্ষর।

    বাঙালি রক্ষার জিগির তুলে নিজের ভোট ব্যাঙ্ক বাঁচাতে চাইছেন মমতা

    কয়েকদিন আগে গুরগাঁওয়ের যে খাটোলা গ্রাম থেকে বাংলাভাষীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, সেখানকার পরিচিতিও “Bengali Rag Pickers’ Colony” হিসেবে দেওয়া হয়। ভিনদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানেই ভিড় জমাতে শুরু করেছিলেন। যার ফলে কাজ হারাচ্ছিলেন বাংলার হতভাগ্য পরিযায়ীরা। তাই স্বাভাবিকভাবেই নিজেদের পেট বাঁচাতে ও স্বার্থ রক্ষায় তাঁরা যা করার, সেটাই করেছেন। আসলে মমতা ব্যানার্জী বাঙালি রক্ষার জিগির তুলে নিজের ভোট ব্যাঙ্ক বাঁচাতে চাইছেন। তাঁর এই খেলা ধরে ফেলেছেন বাংলার গরিব পরিযায়ীরা। তাই নিজেদের কাজ বাঁচাতে তাঁরাই এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সাহায্য করছেন।

LinkedIn
Share