Tag: Whatsapp Messages

Whatsapp Messages

  • PM Modi: ঝাড়গ্রামের সেই ঝালমুড়িওয়ালাকে হুমকি ফোন পাকিস্তান-বাংলাদেশের দুষ্কৃতীদের

    PM Modi: ঝাড়গ্রামের সেই ঝালমুড়িওয়ালাকে হুমকি ফোন পাকিস্তান-বাংলাদেশের দুষ্কৃতীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে (PM Modi) ঝালমুড়ি বিক্রি করে বিপাকে দোকানদার বিক্রম সাও। তাঁর দাবি, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে তিনি (Jhalmuri vendor) প্রাণনাশের হুমকি পাচ্ছেন। ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঝালমুড়ি খাইয়েছিলেন বিক্রম। তার পরেই শুরু হয়েছে ফোনে নিয়মিত হুমকি দেওয়া। বিক্রমের দাবি, গত কয়েকদিন ধরে তিনি অজ্ঞাত আন্তর্জাতিক নম্বর থেকে হুমকিমূলক ফোন এবং ভিডিও কল পাচ্ছেন।

    হুমকি ফোন বিক্রমকে (PM Modi)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমি পাকিস্তান ও বাংলাদেশ থেকে বারবার ভিডিও কল এবং ফোন কলের মাধ্যমে হুমকি পাচ্ছি। তারা আমায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। যারা ভিডিও কল করছে তারা ভয় দেখানোর জন্য ভীতিকর অঙ্গভঙ্গি করছে এবং অস্ত্রও দেখাচ্ছে। তারা আমায় সতর্ক করেছে যে আমায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।” বিক্রম জানান, যারা ফোন করে, তারা প্রথমে ধর্মীয় শুভেচ্ছা জানায়, পরে দেয় খুনের হুমকি। তিনি বলেন, “তারা আমায় জিজ্ঞেস করে, তুমি বেঁচে আছ নাকি মারা গেছ। আমি হোয়াটসঅ্যাপেও মেসেজ পেয়েছি। তাতে লেখা, বোমা বিস্ফোরণে তোমায় মেরে ফেলা হবে।”

    চর্চায় ঝালমুড়ি

    হাইভোল্টেজ নির্বাচনী প্রচারের সময় ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী বিক্রমের দোকান থেকে ঝালমুড়ি কিনে খান। এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী দোকানদারকে ঝালমুড়ি মাখাতে বলছেন। তিনি (PM Modi) দাম দিতে চাইলে বিক্রম প্রথমে নিতে অস্বীকার করেন, পরে প্রধানমন্ত্রীর জোরাজুরিতে টাকা নেন। ঝালমুড়ি হল মুড়ি, কাঁচালঙ্কা, পেঁয়াজ এবং সর্ষের তেল দিয়ে তৈরি একটি জনপ্রিয় খাবার।প্রধানমন্ত্রীর সেই সংক্ষিপ্ত সফরের পর থেকেই চর্চায় চলে আসেন বিক্রম। তিনি জানান, যারা তাকে হুমকি দিচ্ছে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু বলেনি। কিন্তু প্রধানমন্ত্রীর (PM Modi) সফরের পর থেকেই এই ফোন আসা শুরু হয়েছে। বিক্রম (Jhalmuri vendor) ও তাঁর পরিবারের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

     

  • Mumbai Attack: ফিরে আসবে ২৬/১১- র স্মৃতি? জঙ্গি হামলার হুমকি মুম্বইয়ে, জারি হাই অ্যালার্ট 

    Mumbai Attack: ফিরে আসবে ২৬/১১- র স্মৃতি? জঙ্গি হামলার হুমকি মুম্বইয়ে, জারি হাই অ্যালার্ট 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ২৬/১১-এর সাক্ষী হবে মুম্বই (Mumbai)। বাণিজ্য নগরীতে চালানো হবে জঙ্গি হামলা (Terrorist Attack)। সম্প্রতি এমনই হুমকি (Threat) পেল মুম্বই পুলিশ (Mumbai Police)।  পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে মেসেজ আসে যেখানে ৬ জন জঙ্গি হামলা চালাতে পারে ভারতে। 

    আরও পড়ুন: মুম্বই বিমানবন্দর সংলগ্ন ৪৮টি বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ বোম্বে হাই কোর্টের, জেনে নিন কী কারণ

    সংবাদসংস্থা সূত্রে খবর, হুমকি বার্তায় বলা হয়েছে, “মুম্বইয়ে একটা হামলা চালানো হবে। এই হামলা ফিরিয়ে আনবে ২৬/১১- এর স্মৃতি। আমার ফোন নম্বর যদি খতিয়ে দেখা হয়, তা হলে লোকেশন হিসাবে ভারতই দেখাবে। বিস্ফোরণ ঘটাবে ছ জন। মুম্বই শহরে বিস্ফোরণ হবে। ওসামা বিন লাদেন, আজমল কাসব ও আয়মান আল-জওয়াহিরিকে হত্যা করা হয়েছে, এমন আরও অনেক কিছু ভবিষ্যতে ঘটবে।” কবে চালানো হবে এই হামলা সেই বিষয়ে কিছু জানানো হয়নি। 

    আরও পড়ুন: ফোন ট্যাপিং কাণ্ডে গ্রেফতার মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার

    সম্প্রতি মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে এমনই হুমকি বার্তা দেওয়া হয়েছে। ওই হুমকি মেসেজে বলা হয় , “২৬/১১- হামলা, উদয়পুরে দরজি খুন বা পাঞ্জাবে সিধু মুসেওয়ালা খুনের মতোই ভয়ঙ্কর কিছু করা হবে। ছয় জঙ্গি ভারতে হামলা চালাবে। আর সেই হামলা হবে মুম্বইতেই।” প্রসঙ্গত, এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। এই মেসেজ হালকাভাবে নিতে নারাজ প্রশাসন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার দাবি তুলেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পওয়ার।  

    যে এই বার্তা পাঠিয়েছে, সে এই হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ৭ ভারতীয়র নাম এবং ফোন নম্বরও পাঠিয়েছে। এদের মধ্যে একটি ফোন নম্বর উত্তরপ্রদেশের আতঙ্কবাদ দমন শাখার এক আধিকারিকের। ওই আধিকারিকের নম্বর কেন উল্লেখ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

    শনিবার এই নিয়ে সাবংবাদিক বৈঠক করেন মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফানশালকার। শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সমস্তভাবে প্রস্তুত আতঙ্কবাদ দমন শাখা। 

    ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি হয়েছে শহরজুড়ে। শুরু হয়েছে নাকা চেকিং। মহম্মদ আসিফ বলে এক সন্দেহভাজনকে জেরাও করছে পুলিশ। এই ব্যক্তি সম্প্রতি কাজের সন্ধানে উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে এসেছেন। ওই তালিকায় এই ব্যক্তির ফোন নম্বরও রয়েছে। যদিও তিনি জানান, কী করে তাঁর নম্বর এল তা জানেন না তিনি। 

     

LinkedIn
Share