Tag: WhatsApp

WhatsApp

  • Whatsapp New Communities Feature: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার 

    Whatsapp New Communities Feature: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি আরও সহজ ও আকর্ষণীয় করার জন্য প্রতিদিনই নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে।হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে (WhatsApp New Features) একসঙ্গে ভিডিও কল করা যাবে ৩২ জনের সঙ্গে। কোনও নির্দিষ্ট একটি গ্রুপে রাখা যাবে ১ হাজার ২৪ জনকে। যে সংখ্যাটা এখন রয়েছে ২০০।

    কোনও ছবিতে রি-অ্যাকশনের সুযোগ আগেই যোগ হয়েছিল, এবার আসছে পোল। অর্থাৎ ভোটাভুটির সুযোগ। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে তাদের অন্যতম নতুন ফিচার তথা আপডেট। কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে আসলে একাদিক গ্রুপকে এক ছাতার তলায় রেখে কথোপকথনে আর সুবিধা মিলবে।

     

    ইনস্টাগ্রামে (Instagram) একটি ভিডিও বার্তায় মেটা(Meta)-র সিইও মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন হোয়াটসঅ্যাপের একাধিক ফিচার সামনে আনার কথা। এবার থেকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠানো যাবে আরও বড় ফাইল। গ্রুপের অ্যাডমিন মুছতে পারবেন যে কোনও মেসেজ।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Mark Zuckerberg (@zuck)


     

    হোয়াটসঅ্যাপ কমিউনিটি-র (Whatsapp Communities) মাধ্যমে এক ছাতার রাখা যাবে একাধিক গ্রুপকে। অর্থাৎ অফিস বা বাড়ির একাধিক গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে থাকার বদলে আপনার সুবিধামতো জায়গায়, বলা ভাল আরও বেশি হাতের কাছে থাকবে। পাশাপাশি বেশ কিছুদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এবার ইন-চ্যাট পোল তথা কথোপকথনের মাঝেই ভোটাভুটির অবকাশের সুযোগ সামনে আনল হোয়াটসঅ্যাপ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার, জেনে নিন এই ফিচারগুলি সম্পর্কে

    Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার, জেনে নিন এই ফিচারগুলি সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি সহজ করে তোলার জন্য প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত করছে। হোয়াটসঅ্যাপ ওয়েব এবং হোয়াটসঅ্যাপ মোবাইলে আসা ফিচারগুলো নিয়ে নিম্নে আলোচনা করেছি।

    নিজের হোয়াইসঅ্যাপে চ্যাট করা

    বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের মেসেজ পাঠাতে পারেন। “message yourself” অপশনটিকে হাইলাইট করা যাবে।যাতে সহজেই প্রয়োজনীয় মেসেজগুলো করে রাখা যায়।

    [tw]


    [/tw] 

    গ্রুপ চ্যাটে প্রোফাইল ফটো প্রদর্শন হবে

    গ্রুপে মেসেজ করলে যে মেসেজ পাঠিয়েছে তার ছবি প্রদর্শন হবে। কিন্তু সদস্যের প্রোফাইল ছবি না থাকলে বা তাদের গোপনীয়তা সেটিংসের কারণে ছবি প্রদর্শন হবে না  সেক্ষেত্রে ডিফল্ট প্রোফাইল আইকনটি চ্যাটে প্রদর্শিত হবে।

    আরও পড়ুন: টাকা জালিয়াতির হাত থেকে বাঁচতে চান? মোবাইলে রাখবেন না এই অ্যাপগুলি 

    ছবির ক্যাপশন সহ ফরোয়ার্ড করা যাবে

    হোয়াটসঅ্যাপ শীঘ্রই ব্যবহারকারীদের একটি ক্যাপশন সহ ছবি, ভিডিও, জিআইএফ এবং নথি ফরওয়ার্ড করার অনুমতি দেবে। বৈশিষ্ট্যটি বর্তমানে Google Play Store থেকে Android 2.22.23.15 আপডেটের জন্য সর্বশেষ WhatsApp বিটাতে উপলব্ধ। এটি অন্যান্য ডিভাইসেও উপলব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ছবির জন্য নতুন ব্লার টুল

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অন্য কাউকে ছবি পাঠাতে গেলে এবার থেকে ব্যক্তিগত তথ্য গুলিকে ব্লার বা অস্পষ্ট করে পাঠাতে পারবে। এর জন্য মোবাইলে অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না।

    আরও পড়ুন: জানেন আপনিও পেতে পারেন ট্যুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট 

    ডেস্কটপ ভার্সনে স্বয়ংক্রিয়ভাবে ছবি ভিডিও ডাউনলোড

    হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার ডেস্কটপ (Windows এবং macOS ) ব্যবহারকারীদের জন্য ফটো, ভিডিও এবং নথিগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করার অনুমতি দিয়েছে। এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র বিটা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    Facebook’s new feature: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়া খবর ছড়ানো ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)। এ লক্ষ্যে বেশ কয়েকটি নতুন টুল চালু করেছে মেটার মালিকানাধীন কোম্পানিটি। নতুন ফিচার (Facebook’s new feature) ভুয়া তথ্য শনাক্তে সহায়তা করবে শুধু তাই নয়; ফেসবুক গ্রুপের অ্যাডমিনদের কাজের চাপও কমিয়ে দেবে। এতে করে গ্রুপের কর্মযজ্ঞ আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন অ্যাডমিনরা। গ্রুপে কোনও তথ্য পোস্ট করার আগে ওই তথ্যটির সত্যতা সম্পর্কে ফ্যাক্ট চেকার টুল (Fact Checker Tool) সেই তথ্যটির সত্য বা মিথ্যা সম্পর্কে গ্রুপটির আডমিনের কাছে সঠিক তথ্য তুলে ধরবে।এমনকি যদি তথ্যটি মিথ্যে হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পোস্টটিকে সরিয়ে ফেলা হবে তবে সেক্ষেত্রে অ্যাডমিনের অনুমতি নেওয়া হবে।

    চলতি বছরের মার্চ মাস থেকেই ফেসবুক ভুল তথ্য সম্বলিত পোস্টগুলিকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলছে।

    ফেসবুকের পরিসংখ্যান অনুযায়ী প্রতিমাসে, ১.৮ বিলিয়নের ও বেশী মানুষ রাজনীতি থেকে শুরু করে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই গ্রুপগুলিতে জড়ো হয়।

    ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন, প্রতিদিন পৃথিবীর প্রায় ১০০ মিলিয়নের বেশী ফেসবুক ব্যবহারকারী নতুন গ্রুপে সদস্যতা গ্রহণ করে চলেছে।

    এ ছাড়াও হালনাগাদ ডেস্কটপ সংস্করণের জন্য ‘অ্যাডমিন হোম’ ডিজাইন টুলও যুক্ত করা হয়েছে। মোবাইল ফোনের জন্য নতুন বিন্যাস যুক্ত হয়েছে। অ্যাডমিনদের জন্য ফেসবুক গ্রুপের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে কিআর কোড যুক্ত হয়েছে। এতে করে ব্যবহারকারীরা কিআর কোড স্ক্যান করে গ্রুপ সম্পর্কে সহজেই বিস্তারিত জানতে পারবেন।

    ভুয়ো খবর বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মেটা (Meta)। হোয়াটসঅ্যাপেও (Whatsapp) বিশেষ ফিচার ব্যবহার করা হবে। যার মাধ্যমে কোনও একটি চ্যাট শুধুমাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা সম্ভব হবে। আগে 5জনকে ফরোয়ার্ড করা হলেও কিছুদিনের মধ্যে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন ব্যবহারকারীরা।

    বর্তমানে এই ফেসবুক গ্রুপ বা ফেসবুকে ফেক আইডি খুলে কোন সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে আকছার বিষোদগার করে চলেছে একদল কুচক্রী মানুষ। মুখোশের পিছনে থেকে সমাজে অশান্তি বাধিয়ে চলেছে। বর্তমানে ভারতের বেশ কিছু সাম্প্রদায়িক অশান্তি সোস্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে হয়েছে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ২০২১ সালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূর্গাপুজোর সময় অশান্তি ঘটেছিল। তাই বর্তমানে সোস্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে হাতিয়ার করে যাতে পুনরায় অশান্তি না ঘটে তার জন্য সোস্যাল মিডিয়া কোম্পানি গুলি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের সকলে সচেতন না হই। সেক্ষেত্রে সমাজে সোস্যাল মিডিয়ার উপকারিতা দেখা যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Whatsapp Edit Feature: এবার ট্যুইটারের মতো হোয়াটসঅ্যাপেও মিলবে এডিটের সুযোগ

    Whatsapp Edit Feature: এবার ট্যুইটারের মতো হোয়াটসঅ্যাপেও মিলবে এডিটের সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নতুন ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি এবার মেসেজ এডিটিংয়ের সুবিধা নিয়ে আসছে। মেটা মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহারকারীকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে মেসেজটিকে এডিট করার সুযোগ দেবে। এই ফিচারটি এখন অ্যান্ড্রয়েড 2.22.22.14 ভার্সনে উপলদ্ধ থাকবে।

    হোয়াটসঅ্যাপের তরফ থেকে এবিষয়ে  তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে  এই ফিচারটি সম্পর্কে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন আপডেট অনুযায়ী এবার থেকে যে কোনও পাঠানো মেসেজ এডিট করা সম্ভব। ইতিমধ্যে গুগল চ্যাটে (Google Chat) এই সুবিধা পাওয়া যায়।

    [tw]


    [/tw] 

    তবে শুধুমাত্র এখন নয়। এর আগেও ২০১৭ সালে এই ফিচারটি টেস্ট করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এবার ফের নতুন করে হোয়াটসঅ্যাপের এই ফিচারটিকে বাজারে আনা হয়েছে।

    জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার ব্যবহারকারীদের বহু-অনুরোধে এডিট বোতামটি চালু করেছে। যদিও শুধুমাত্র কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ফিচারটি উপলব্ধ এবং শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যুইটার এই ফিচারটি শীঘ্রই আনা হবে।

    নতুন এই এডিট ফিচারটির আইকন থাকবে মেসেজ বক্সের একদম উপরে। যেখানে Info, কপি অপশন থাকে ঠিক তার পাশেই থাকবে এডিট অপশন। এর জন্য কোনও পাঠানো মেসেজের উপর লং প্রেস করতে হবে। এবং তারপর ওই মেসেজের উপরে দেখা যাবে একাধিক অপশন। তার মধ্যেই থাকবে এডিট মেসেজ অপশন।

    বর্তমানে ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সনের বিটাতেই পাওয়া যাবে। কয়েকদিনের মধ্যেই ডেস্কটপ এবং iOS-এও এই ফিচারের বিটা ভার্সন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • PM Modi: হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই ফলোয়ারের সংখ্যা ১০ লাখ পার

    PM Modi: হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেন প্রধানমন্ত্রী, প্রথম দিনেই ফলোয়ারের সংখ্যা ১০ লাখ পার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আর এক দিনেই ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ। ভারত সহ দেড়শোটিরও বেশি দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল পরিষেবা চালু করেছে মেটা। তাই অচিরেই যে প্রধানমন্ত্রীর ফলোয়ার সংখ্যা আরও বাড়বে,  তা সহজেই অনুমেয়।

    হোয়াটসঅ্যাপ চ্যানেল কী?

    প্রশ্ন হল, হোয়াটসঅ্যাপ চ্যানেল কী? হোয়াটসঅ্যাপ চ্যানেল হল একটি ওয়ানওয়ে ব্রডকাস্টিং চ্যানেল, যাতে অ্যাডমিন মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। এই চ্যানেলের অপশনটি মিলবে হোয়াটসঅ্যাপের আপডেটস অপশনে। সেখানে আপনি চ্যানেল দেখে ঠিক করতে পারবেন, কাকে আপনি ফলো করতে পারবেন, আর কাকে পারবেন না। এগুলি সাধারণ চ্যাট বা গ্রুপের চেয়ে আলাদা। প্রধানমন্ত্রীর (PM Modi) হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে পেতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেট ট্যাবে যেতে হবে। তার পর সেখান থেকে নরেন্দ্র মোদি চ্যানেল খুঁজে বের করতে হবে। তার পরেই সেটিকে ফলো করা যাবে।

    ‘আমি শিহরিত’

    নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। ছবিটি নয়া সংসদ ভবনের ভিতরে তোলা। ছবির সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, “হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আসতে পেরে আমি শিহরিত। আপনাদের সঙ্গে যোগাযোগের আরও এক ধাপ কাছাকাছি এসে গেলাম। সঙ্গে থাকুন। নতুন সংসদ ভবন থেকে একটি ছবি দিলাম…।” জানা গিয়েছে, যাঁরা প্রধানমন্ত্রীর ফলোয়ার হবেন, তাঁরা তাঁর প্রতিটি আপডেট সরাসরি ওই চ্যানেলে দেখতে পাবেন। তাঁর প্রতিটি মেসেজ, প্রতিটি আপডেটে রিঅ্যাকশনও জানাতে পারবেন তাঁরা।

    ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই জনগণের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জন্যই তিনি চালু করেছেন ‘মন কি বাত’। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বরাবর সক্রিয়। বিশ্বের সব রাষ্ট্রপ্রধানের চেয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা সব চেয়ে বেশি। এবার যে তাঁর ফলোয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে, তা বলাই বাহুল্য।

    আরও পড়ুুন: মহিলা সংরক্ষণ বিল মোদির ‘মাস্টারস্ট্রোক’, এক সিদ্ধান্তেই দিশেহারা বিরোধী-জোট

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp: ট্র্যাক হবে না আইপি অ্যাড্রেস! হোয়াটসঅ্যাপ কল এখন আরও সুরক্ষিত

    WhatsApp: ট্র্যাক হবে না আইপি অ্যাড্রেস! হোয়াটসঅ্যাপ কল এখন আরও সুরক্ষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) কলকে আরও সুরক্ষিত করা হচ্ছে। এবার থেকে গ্রাহকদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যাবে না। হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষিত করতে এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।

    একদিকে যেমন ব্যবহারকারীদের কাছে যে কোনও প্রযুক্তিকে আরও আকর্ষণীয় করাটা প্রয়োজন, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ ওই প্রযুক্তিকে নিরাপদ করা। ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তার ব্যাপারে বরাবরই সতর্ক মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। তাই, অ্যাপের জনপ্রিয়তা ও ইউজার-ফ্রেন্ডলিনেস বাড়ানোর সঙ্গে সঙ্গে মাথায় রাখা হয়েছে ব্যবহারকারীদের গোপনীয়তা। আর এই ফিচারের মাধ্যমে সেটাই করেছে হোয়াটসঅ্যাপ। যে কারণে, হোয়াটসঅ্যাপের এই ফিচারের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে।

    কেন এই ফিচার প্রয়োজন (WhatsApp)?

    যে কোনও সমাজমাধ্যমকে ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা এবং সুরক্ষার কথা বেশি মাথায় রাখা হয়। হোয়াটসঅ্যাপ একটি বহুল প্রচলিত সামজিক গণমাধ্যম। এই মাধ্যমে তথ্য আদান প্রদান, অডিও, ভিডিও ছাড়াও উন্নতমানের ভয়েস কলের সুবিধা রয়েছে। অবশ্য এই কলের ক্ষেত্রে কল যাতে হ্যাকাররা হ্যাক না করতে পারে, তাই নতুন করে বিশেষ ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। এই ফিচারে কলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যাবে না। ফলে কল আরও নিরাপদ এবং সুরক্ষিত থাকবে।

    অনেক সময়েই হোয়াটসঅ্যাপে গ্রাহকদের আইপি অ্যাড্রেস হ্যাক্ড হয়ে যায়। যার জেরে নানান প্রতারণার ফাঁদে ব্যবহারকারীদের পড়তে হয়। নতুন ফিচারে আইপি অ্যাড্রেস ট্র্যাক করার বিষয়টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফলে, অ্যাপ ও ফোনের সুরক্ষা আরও বাড়বে। হ্যাকাররা আর প্রতারণা করতে পারবে না। তবে, এর ফলে কলের গুণগত মান একটু কমে যেতে পারে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

    কীভাবে কাজ করবে এই ফিচার?

    জানা গিয়েছে, এই ফিচারে একটি নতুন সেটিং অপশন সেট আপ করা হচ্ছে, যাকে বলা হচ্ছে ‘Protect IP address in calls’। এর ফলে, ব্যবহারকারীরা কোনও রকম স্ক্যাম হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। যদি কোনও অজানা নম্বর থেকে আসা ফোন কোনও ব্যবহারকারী রিসিভ করেও ফেলেন, তাহলেও হ্যাকার সেই ব্যক্তির IP address পাবে না। এই ফিচারের আরও একটি সুবিধা হল আপনি যদি কলে কারও সঙ্গে কোনও রকম ব্যক্তিগত তথ্য শেয়ার করেন, তাহলেও তা কোনও হ্যাকার শুনতে পারবে না। সংস্থা জানিয়েছে, বর্তমানে এই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ‘এইচডি’ কোয়ালিটির ভিডিও! শীঘ্রই আসছে আপডেট

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ‘এইচডি’ কোয়ালিটির ভিডিও! শীঘ্রই আসছে আপডেট

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে লো-রেজোলিউশনের ছবি পাঠানোর দিন শেষ হতে চলেছে! কারণ, খুব শীঘ্রই ব্যবহারকারীদের হাই-ডেফিনেশন বা এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর সুবিধা দিতে চলেছে এই মেসেজিং সংস্থা। 

    বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীদের সুবিধার্থে মাঝেমধ্যেই বিভিন্ন আপডেট ও ফিচার্স নিয়ে হাজির হয় মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এবারও এক অত্যন্ত প্রয়োজনীয় ফিচার্স নিয়ে হাজির হলো তারা। এতদিন, হোয়াটসঅ্যাপে কেবলমাত্র তদিন পর্যন্ত ৪৮০ পিক্সেলের ভিডিও পাঠানোর সুযোগ পেতেন ইউজাররা। এতে ছবির গুণগতমান ভালো হতো না। জানা গিয়েছে, নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা চাইলেই ছবির পাশাপাশি হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ৭২০ পিক্সেল রেজোলিউশন পর্যন্ত ভিডিয়ো আদান-প্রদান করতে পারবেন। এর ফলে হোয়াটসঅ্যাপের কার্যকারিতা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে দাবি করা হচ্ছে। 

    কেমন এই পরিষেবা (WhatsApp)?

    আমরা জানি, বর্তমান যুগে সামজিক গণমাধ্যমগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অন্যতম জনপ্রিয়। অফিস, ব্যাঙ্ক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেক কাজ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়ে থাকে। তবে সাধারণত খুব বেশি ভারী বা হাই রেজোলিউশন যুক্ত ছবি, ভিডিও আদান প্রদানে একাটা সীমাবদ্ধতার ব্যাপার ছিল আগে। তাই গতির সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে, এই উন্নত রেজোলিউশন ছবির পাশাপাশি উন্নত মানের ভিডিও পাঠানো বিষয়ে বিশেষ পরিষেবার কথা ভাবা হয়েছে।

    কীভাবে চলবে এই পরিষেবা?

    এই নতুন সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। এই নতুন পরিষেবা অ্যাপের মধ্যে এইচডি আইকনের ক্লিক করলে ৭২০ পিক্সেল ভিডিও আপলোড হতে পারবে। তবে ১০৮০ পিক্সেলের ছবি বা ফটো আপলোড করার মতন এখনও পরিষেবা চালু হয়নি বলে জানা গিয়েছে। গত এক সপ্তাহ আগেই হোয়াটসঅ্যাপে (WhatsApp) এইচডি কোয়ালিটির ছবি (HD Image) পাঠানোর বিশেষ পরিষেবা সমস্ত গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। এবার ছবির পাশাপাশি পাঠানো যাবে উন্নত মানের ভিডিও। 

    হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস রিপ্লাইতে অবতার

    হোয়াটসঅ্যাপে (WhatsApp) অবতার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভবিষ্যতে অবতার দিয়ে রিপ্লাই দেওয়া যাবে। WhatsApp beta for Android 2.23.18.9- ভার্সানে পাওয়া যাবে নতুন ফিচারের সুবিধা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

    ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

    কী জানা গেল? 

    সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। এর আগেও হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর অপশন ছিল। তবে সেই ছবির গুণমানে ব্যাপক প্রভাব পড়ত। এবার সেই ছবির গুণমান সংক্রান্ত নতুন ফিচার লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। প্রথমে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা।

    এতদিন হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস হয়ে যেত। অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। খারাপ হত কোয়ালিটিও। যদি পিডিএফ ফরম্যাটে ইউজার ছবি পাঠান তাহলে তার  কোয়ালিটি জানা সম্ভব হবে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। 

    আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই এই ফিচার লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইমেজ এবং এইচডি কোয়ালিটি ইমেজ বেছে নিতে পারবেন।   

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড বিটা এবং ডেস্কটপ বিটা অ্যাপের জন্য এই ফিচার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন।

    আরও পড়ুন: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি    

    এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগতে পারে। যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগেই প্রস্তুতি নেওয়ার সুবিধা পাবেন।

    জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে (WhatsApp) পাওয়া যাবে নতুন এই ফিচার। তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল ৫টি নতুন স্ট্যাটাস ফিচার, জানেন কি?

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল ৫টি নতুন স্ট্যাটাস ফিচার, জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার এনেই চলেছে। এবার হোয়াটসঅ্যাপের (WhatsApp) স্ট্যাটাস ফিচারে যোগ হল আরও ৫টি নতুন পালক। হোয়াটসঅ্যাপ  (WhatsApp)  টিমের তরফে বলা হয়েছে, এই নতুন আপডেটের মাধ্যমে বাড়বে হোয়াটসঅ্যাপের উপযোগিতা। ব্যবহারকারীরা আরও সহজে বাড়াতে পারবেন তাঁদের যোগাযোগ, ভাববিনিময় আরও সহজ হবে।

    হোয়াটসঅ্যাপে  (WhatsApp) নতুন ৫টি ফিচার কী কী এল

    পাঁচটি আপডেটের মধ্যে অন্যতম প্রধান ফিচারটি হল ‘প্রাইভেট অডিয়েন্স সিলেক্টর’ এই ফিচারের মাধ্যমে প্রতিটি স্ট্যাটাসের জন্য প্রাইভেসি বজায় থাকবে।  আপনার স্ট্যাটাস কারা দেখতে পারবেন আর কারা দেখতে পারবেন না, তা ঠিক করবেন আপনি নিজেই। এতদিন পর্যন্ত এই অপশন চালু ছিল, তবে সেক্ষেত্রে সব স্ট্যাটাস থেকেই ব্লক রাখা যেত আপনার কনট্যাক্ট লিস্টের কোনও ব্যক্তিকে। এবার প্রতিটি স্ট্যাটাসের জন্য ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন এই অপশন। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের  (WhatsApp)  স্ট্যাটাস ফিচার চালু হয়েছিল ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি। সেটা ছিল হোয়াটসঅ্যাপের অষ্টম জন্মদিন। হোয়াটসঅ্যাপ  (WhatsApp)  টিম আরও জানিয়েছে, প্রাইভেট অডিয়েন্স সিলেক্টরের মাধ্যমে একবার বেছে নেওয়া কোনও স্ট্যাটাসের প্রাইভেসি সেটিংস পরের বার আপনা আপনি শো করবে।

    স্ট্যাটাস ফিচারের অন্য আপডেটগুলির মধ্যে রয়েছে ভয়েস স্ট্যাটাস যা ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস রেকর্ড এবং শেয়ার করার সুবিধা দেবে। এর মাধ্যমে পরিচিতদের সঙ্গে নিজেদের ভাববিনিময় এবং অনুভূতির প্রকাশ করা আরও সহজ হবে মনে করছে টিম হোয়াটসঅ্যাপ  (WhatsApp) । সেই সঙ্গে স্ট্যাটাসে রিঅ্যাক্ট করাও যাবে। এরজন্য থাকবে আটটি ইমোজি (Emoji)।

    স্ট্যাটাস রিয়্যাকশন ফিচার ব্যবহারকারীদের টেক্সট, ভয়েস মেসেজ, স্টিকার দেবে, এগুলির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো প্রতিক্রিয়া দিতে পারবেন। পাশাপাশি থাকবে স্ট্যাটাস প্রোফাইল রিং ফিচার, যা পরিচিতর প্রোফাইল ছবির চারপাশে দেখাবে যখনই তারা নতুন কোনও স্ট্যাটাস আপডেট শেয়ার করবে। চ্যাট লিস্ট এবং কনট্যাক্টসেও দেখা যাবে নতুন এই ফিচার। সবশেষে, স্ট্যাটাসে একটি নতুন লিঙ্ক প্রিভিউ ফিচারও থাকবে ব্যবহারকারীদের জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share