Tag: winter in bengal

winter in bengal

  • Weather Report: ধীরে ধীরে শীতের চাদরে মুড়ছে বাংলা, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও নামবে

    Weather Report: ধীরে ধীরে শীতের চাদরে মুড়ছে বাংলা, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও নামবে

    মাধ্যম নিউজ ডেস্ক: ধীরে ধীরে শীতের চাদরে মুড়তে চলেছে বাংলা। আবহাওয়া দফতর (Weather Report) ইতিমধ্যে জানিয়েছে, মেঘলা আকাশ আর দেখা যাবে না। ধীরে ধীরে নামতে থাকবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে গত কয়েক দিনে হালকা বৃষ্টি হয়েছে। তবে ৯ নভেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    আগামীকাল থেকেই কমবে তাপমাত্রার পারদ

    মঙ্গলবার রাত থেকেই সর্বনিম্ন তাপমাত্রা (Weather Report) নামতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের মতে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বুধবারের মধ্যেই ২০ ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে যে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ৭ নভেম্বর রাত থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাব ফেলবে। এর ফলে জম্মু-কাশ্মীর, গিলগিট, বালতিস্থান, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাতে কোনও প্রভাব সেরকম পড়বে না। রবিবার কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ ছিল, সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাসও দেয়নি হাওয়া অফিস। রবিবারই কলকাতা এবং তার আশেপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং শহর কলকাতায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি নেমেছে।

    উত্তরবঙ্গেও শীতের অনুভূতি

    উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও থাকবে শীতের অনুভূতি (Weather Report)। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গে নামতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দরজায় দাঁড়িয়ে রয়েছে শীত। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে জেলাগুলিতে। দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। শীতের আমেজ ক্রমশ বাড়বে উত্তরবঙ্গে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: সরস্বতী পুজোয় বৃষ্টির শঙ্কা! শীতের বিদায় লগ্নে ভিজবে কোন কোন জেলা?

    Weather Update: সরস্বতী পুজোয় বৃষ্টির শঙ্কা! শীতের বিদায় লগ্নে ভিজবে কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের বিদায়বেলাতেও ফের একবার বৃষ্টির ভ্রুকুটি। সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার সকাল থেকেই শহরে মেঘলা আকাশ। তাপমাত্রাও বেড়েছে বেশ খানিকটা। ইতিমধ্যেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাব। বাড়বে দখিনা বাতাস ও পূবের বাতাসের দাপট। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে বলে অনুমান।

    বৃষ্টির পূর্বাভাস

    শীতের গোটা মরশুমেই দফায় দফায় বৃষ্টির (Rainfall) মুখ দেখেছে বাংলা। শহর কলকাতার (Kolkata) পাশাপাশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। মঙ্গলবার ও বুধবার সরস্বতী পুজো (Saraswati Puja) এবং ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)-র দিনে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    আরও পড়ুুন: “লোকসভা ভোটে বিজেপি ছাড়াবে ৩৭০ আসন”, মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী

    শীত বিদায়

    গত সপ্তাহে শীতের শেষ স্পেল ভালোই অনুভব করেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে ধীরে ধীরে বিদায় নেবে শীত। চড়বে তাপমাত্রার পারদ। কলকাতায় আপাতত সোমবার সকাল-সন্ধে শীতের হালকা আমেজ থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আংশিক মেঘলা আকাশ। বুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে-র দিন ও পরের দিন বৃহস্পতিবার হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ধীরে ধীরে পারদ চড়বে। শহর কলকাতার পারদও চড়ছে। উত্তরবঙ্গে এখনও রয়েছে শীতের আমেজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: শীতের শেষ স্পেল! পারদ নামল কয়েক ধাপ, শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যে 

    Weather Update: শীতের শেষ স্পেল! পারদ নামল কয়েক ধাপ, শৈত্যপ্রবাহের সতর্কতা রাজ্যে 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদায় নেওয়ার মুখে ফের ফিরল শীত। আবার ফেব্রুয়ারিতে সক্রিয় উত্তুরে হাওয়ার দাপট। শুক্রবার রাজ্যের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সঙ্গে চলছে কনকনে হাওয়া। পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পারদ পতন হয়েছে কলকাতাতেও। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির উপরে উঠে গিয়েছিল, সেখানে সপ্তাহান্তে তাপমাত্রা নেমেছে ১৪.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। 

    ফের কাঁপন পুরুলিয়া থেকে কলকাতা

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত শীতের এই আমেজ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়তে পারে মঙ্গলবার থেকে। অর্থাৎ সরস্বতী পুজো থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।  শুক্রবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়ায় ৭.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে শৈত্যপ্রবাহ চলতে পারে। কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপতে পারে এই জেলাগুলির মানুষ। পুরুলিয়া জেলায় রবিবারও শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২  ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। আগামী সপ্তাহের শুরুর দিকেই তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। এরপর পারদ ঊর্ধ্বমুখী হবে হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

    আরও পড়ুন: সরকারি চাকরির নিয়োগে ‘চিটিং’ করলেই শাস্তি! নতুন বিল আনছে কেন্দ্র

    কবে শীত বিদায়

    উত্তরবঙ্গেও কয়েক দিন শীত জাঁকিয়েই পড়বে বলে জানিয়েছেন আবহবিদেরা।  উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে। শুক্রবার পাহাড় লাগোয়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২.৪ ডিগ্রি। গোটা রাজ্যেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। সরস্বতী পুজোর পর থেকে বিদায় নেবে শীত, এমনই পূর্বাভাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের নামল পারদ, শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    Weather Update: ফের নামল পারদ, শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শীতের হাওয়ায় লাগল নাচন। শুক্রবারের ভোরের হিমেল হাওয়াই জানান দিয়ে দিল, শীত এখনও আছে। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষ। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে।

    শীতের শেষ স্পেল!

    বৃহস্পতিবারই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমে যায়। মাঝ মাঘেই যেমন গ্রীষ্মের অনুভূতি হচ্ছিল, তা থেকে মিলেছে সাময়িক স্বস্তি।  শীতপ্রেমীদের জন্য সুখবর, আবহাওয়া দফতর জানাচ্ছে,  আরও দুদিন তাপমাত্রা নামবে। সপ্তাহের শেষে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। আগামী দুদিন সকাল শুরু হবে হালকা কুয়াশা গায়ে মেখে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শীতের শেষ স্পেল চলবে সরস্বতী পুজো পর্যন্ত। তারপর থেকেই পারদ চড়বে। শীত বিদায় নেবে পাকাপাকি, পূর্বাভাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: কী ছিল, কী হল! গত ১০ বছরে মোদি সরকারের অর্থনীতির শ্বেতপত্রে বিধ্বস্ত কংগ্রেস

    বৃষ্টির পূর্বাভাস

    আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে, সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ঠান্ডা আর থাকবে না। আগামী সপ্তাহে বুধবার সরস্বতী পুজো। তার মধ্যেই আবহাওয়া বদলে যাবে কার্যত। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রের খবর, ভ্যালেন্টাইন’স ডে’তে বাড়তে পারে উষ্ণতা। সরস্বতী পুজোর দিন ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘেই শীত উধাও। ক্যালেন্ডারে শীত শেষ হতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আর জাঁকিয়ে শীত ফিরবে না এই মরশুমে। হালকা ঠান্ডার আমেজ থাকলেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

    বৃ্ষ্টির পূর্বাভাস

    কখনও ঘন কুয়াশা, কখনও মেঘ, এমনকী বৃষ্টিও। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে (Weather Update) ভিজেছে শহরতলি। আজ শুক্রবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কাটবে মেঘ। তবে নতুন ঝঞ্ঝার প্রভাবে ফের মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের আকাশে। বৃষ্টি-কুয়াশা-মেঘলা আকাশে চাষে ক্ষতির আশঙ্কা বাড়ছে। চিন্তায় চাষিরা। শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যানসার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    শীত বিদায়

    শুক্রবার সারা দিনে কলকাতার (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে এখনও ঠান্ডা রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আবহবিদদের অনুমান, সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে পারে শীত। হালকা আমেজ থাকলেও শীত বিলাস এই মরশুমে আর নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: কনকনে ঠান্ডার স্পেল চলবে আরও কয়েকদিন, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: কনকনে ঠান্ডার স্পেল চলবে আরও কয়েকদিন, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের  পারদ পতন রাজ্যে। বুধবার কলকাতার সর্বনিম্ন (Weather Update) তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার তা কমে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের পশ্চিমাঞ্চলে হাড়কাঁপানো ঠান্ডা পড়বে। পারদ থাকবে ৬ থেকে ৯ ডিগ্রির ঘরে। আগামী ২ দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও আশঙ্কা নেই বাংলায়।

    প্রতিদিন পারদ পতন

    গত কয়েকদিনে পারদের (Weather Update) ওঠানামা দেখেছে বঙ্গবাসী। কখনও তাপমাত্রা বেড়েছে তো কখনও কমেছে। কোনও একদিন ঠান্ডা গায়েব তো ঠিক পরের দিনই হাড় কাঁপাচ্ছে শীত। পরিসংখ্যানের দিকে নজর রাখলেই বোঝা যাবে ঠান্ডার এই খামখেয়ালিপনা। কলকাতায় গত ১৩ জানুয়ারি তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৮ জানুয়ারি ১২ থেকে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রায় পৌঁছয়। ২১ জানুয়ারি তাপমাত্রা দাঁড়ায় ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। ২২ জানুয়ারি তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি। ২৩ জানুয়ারি ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ জানুয়ারি তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ২৫ জানুয়ারি ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কাল ২৬ জানুয়ারি থেকে আরও ঠান্ডা পড়ার কথা রয়েছে। সপ্তাহান্তে প্রতিদিনই নামতে পারে পারদ, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের অবসর, ৪১-এ খুললেন গ্লাভস

    জেলায় জেলায় শীতের দাপট

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েক দিন আপাতত বৃষ্টিপাতের সম্ভবনা নেই। মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায়। কনকনে উত্তুরে (Winter In Bengal) হাওয়া রাজ্যে ঢুকবে। ফলে আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই জানিয়েছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলাই ছিল। দুপুর থেকে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টিও হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার আকাশ থেকে মেঘের চাদর সরেছে। আর মেঘ কাটতেই আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengal Weather: ফের জাঁকিয়ে শীত! পারদ পতনের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস?

    Bengal Weather: ফের জাঁকিয়ে শীত! পারদ পতনের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘ-বৃষ্টির শেষে আবার পারদপতন রাজ্যে। রাতের তাপমাত্রা কমল বেশ কয়েক ডিগ্রি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ২৩ জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশের সঙ্গে থাকবে ঘনকুয়াশার দাপট।

    দক্ষিণবঙ্গে শীতের আমেজ

    আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রাতে খুব একটা হেরফের হবে না। আরও বেশ কয়েক দিন জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। ২৪ জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখন মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায়। বিকেলের পর আবহাওয়া শুষ্ক থাকবে।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ত্রুটি রাখবে না ভারত! আশার কথা শোনালেন মোদি

    উত্তরবঙ্গের আবহাওয়া

    কুয়াশার সতর্কতা রয়েছে  উত্তরবঙ্গের সবকটি জেলায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারেও কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতল দিনের পরিস্থিতি। কোল্ড -ডে থাকবে রবিবার পর্যন্ত। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লেপ-কম্বলের তলায় সারা দিন কাটাচ্ছে ডুয়ার্স সংলগ্ন অঞ্চলগুলোও। দুপুর ১১টা বেজে গেলেও রোদের দেখা মিলছে না কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এরই মধ্যে শীত উপভোগ করতে পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। ডুয়ার্সে হাতি, গণ্ডার, হরিণ দেখার ভিড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বিকেলে বৃষ্টির পূর্বাভাস! কনকনে শীতে ভিজবে কোন কোন জেলা?

    Weather Update: বিকেলে বৃষ্টির পূর্বাভাস! কনকনে শীতে ভিজবে কোন কোন জেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডার মাঝেই এবার বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা সহ গোটা রাজ্য। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধবার রাতের দিক থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। বুধবার ভিজতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম।

    বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

    বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকা। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে থাকবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিও। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। 

    আরও পড়ুন: অলিম্পিক্সের দৌড়ে! হকিতে ইতালিকে ৫-১ গোলে হারাল ভারতের মেয়েরা

    কুয়াশার দাপট

    গত ২ দিনের মতোই কুয়াশার চাদর মুড়ি দিয়ে বুধবার ঘুম ভাঙে শহরবাসীর। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কাটলেও সারা দিন স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছিল কুয়াশার দাপট। দৃশ্যমানতা কম থাকায় প্রভাব পড়ে ট্রেন চলাচল ও সড়ক পরিবহনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: কাঁপছে কলকাতা থেকে জেলা! কনকনে ঠান্ডার সঙ্গে এবার বৃষ্টিও?

    Weather Update: কাঁপছে কলকাতা থেকে জেলা! কনকনে ঠান্ডার সঙ্গে এবার বৃষ্টিও?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁপছে কলকাতা। আজ, কলকাতার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা পাল্লা দিচ্ছে দার্জিলিং-গ্যাংটকের সঙ্গে। ভোরের দিকে কিংবা সন্ধ্যার পর কুয়াশায় ঢাকছে চারপাশ। এবার সঙ্গী বৃষ্টি। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। শুধু তাই নয়, রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলে।

    শীতের মধ্যে বৃষ্টি

    মাঘের প্রথম দিন, অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। এদিন হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব এবং উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। শীতের বৃষ্টিতে আলু ও সব্জি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। শীতের মধ্যে বৃষ্টিতে বাড়তে পারে ভোগান্তি। স্কুল, কলেজ, অফিস যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণ বঙ্গে। এর ফলে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। ২০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে।

    আরও পড়ুন: উদ্বিগ্ন মায়ানমার সরকার! ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহরের দখল নিল বিদ্রোহীরা

    উত্তরের হাওয়া

    মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ জানুয়ারি বুধবার দার্জিলিং ও কালিম্পংয়ে হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কার্শিয়াং-এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: সপ্তাহান্তে নামবে তাপমাত্রার পারদ! কী বলছে আলিপুর হাওয়া অফিস?

    Weather Update: সপ্তাহান্তে নামবে তাপমাত্রার পারদ! কী বলছে আলিপুর হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার শীতের ঝোড়ো ইনিংস শহরে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়তে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

    সপ্তাহের শেষে শীত

    চলতি বছর সেভাবে শীতের দাপট অনুভূত হয়নি। বারবার বাধা প্রাপ্ত হয়েছে শীত। তবে পৌষের শেষে ফের একবার ঝোড়ো ব্যাটিং করতে পারে হিমেল হাওয়া। সপ্তাহের শেষে শহরে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ। বাড়তে পারে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে একটি শীতের স্পেল আসতে পারে। চার থেকে পাঁচ দিনের একটি ঝোড়ো ইনিংস খেলতে পারে আবহাওয়া। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। 

    আরও পড়ুন: ‘‘সম্পত্তির হিসেব কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন অভিষেক?’’ প্রশ্ন বিচারপতির

    শহরে হিমেল হাওয়া

    আজকে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। এদিকে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের আশেপাশেই। আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১০ এবং ১১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এরপর ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানা গিয়েছে। এদিকে এই ক’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে দাবি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের বুলেটিনে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share