Tag: world champion

world champion

  • R Praggnanandhaa:  এই নিয়ে দুবার! বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ফের কিস্তিমাত ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের

    R Praggnanandhaa: এই নিয়ে দুবার! বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ফের কিস্তিমাত ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) প্রমাণ করে দিলেন, বিশ্বের এক নম্বর দাবাড়ু  ম্যাগনাস কার্লসেনের সঙ্গেও পাঙ্গা নিতে পারেন। বুধবার নরওয়ে চেস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে এক রোমাঞ্চকর ম্যাচে কার্লসেনকে পরাজিত করে তিনি (Norway Chess 2026) পান পুরো ৩ পয়েন্ট।

    গুকেশের কঠিন সময় (R Praggnanandhaa) 

    এদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কঠিন সময় যেন আর কাটছেই না! ক্লাসিক্যাল খেলায় দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর ড্র হলেও, তিনি আলিরেজা ফিরুজজার বিরুদ্ধে আর্মাগেডন খেলায় পরাজিত হন এবং আরও একবার ধাক্কা খান। প্রজ্ঞানন্দর এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসলোয় অনুষ্ঠিত নরওয়ে দাবা প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন তিনি। সুপারবেট চেস ক্লাসিক রোমানিয়া (বুখারেস্ট)-এ ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর তিনি গিয়েছেন নরওয়ে। এদিকে, গুকেশ বর্তমানে ৩.৫ পয়েন্ট নিয়ে ছ’জন খেলোয়াড়ের ওপেন বিভাগে চতুর্থ স্থানে রয়েছেন। নরওয়েতেও তাঁর খারাপ ফর্মের কোনও উন্নতির লক্ষণ এখনও দেখা যায়নি। ২০২৪ সালের নরওয়ে দাবা প্রতিযোগিতায়ও প্রজ্ঞানন্দ প্রথমবারের মতো ক্লাসিক্যাল ফরম্যাটে কার্লসেনকে হারিয়েছিলেন। এটি বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে বড় মঞ্চে তাঁর ক্রমবর্ধমান সাফল্যের প্রমাণ।

    বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট রক্ষার দায়

    প্রায় পাঁচ ঘণ্টার ক্লাসিক্যাল লড়াই ড্র হওয়ার পর আর্মাগেডনে ফিরুজজার কাছে হারের পরে গুকেশ স্বীকার করেন, তাঁর প্রতিপক্ষ পুরো খেলাজুড়েই জয়ের জায়গায় ছিলেন (R Praggnanandhaa)। ভারতীয় বিশ্বচ্যাম্পিয়নের জন্য এই পরাজয় বিশেষভাবে হতাশাজনক। কারণ এ বছরই তাঁকে তাঁর বিশ্বচ্যাম্পিয়নশিপের মুকুট রক্ষা করতে হবে (Norway Chess 2026) চ্যালেঞ্জার জাভোখির সিনদারভের বিরুদ্ধে খেলে। বিশ্বখেতাব জয়ের পর থেকে তাঁর সাম্প্রতিক একাধিক পারফরম্যান্স আশানুরূপ হয়নি (R Praggnanandhaa)। অন্যদিকে, প্রজ্ঞানন্দ কার্লসেনের বিরুদ্ধে এই জয়কে তাঁর পক্ষে খুব বড় একটি জয় বলে বর্ণনা করেছেন। তিনি স্বীকার করেন, উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারাতে তাঁর ভাগ্যও সহায় ছিল।

     

  • Praggnanandhaa Rameshbabu: বার বার তিনবার! বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে ফের হারালেন প্রজ্ঞানন্দ

    Praggnanandhaa Rameshbabu: বার বার তিনবার! বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে ফের হারালেন প্রজ্ঞানন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবার ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে দেশ তথা গোটা বিশ্বকে অবাক করেছিলেন ভারতের ক্ষুদে গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (Praggnanandhaa)। গত ছয় মাসে এই নিয়ে তৃতীয়বার। ফের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতের তরুণ দাবাড়ু প্রজ্ঞানন্দ। ১৭ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ এবার মায়ামিতে ক্রিপটো কাপে শেষ রাউন্ডে কার্লসেনকে হারালেন। যদিও ভারতীয় গ্র্যান্ডমাস্টারের কাছে হারলেও প্রতিযগিতার চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। নির্ধারিত সময়ে স্কোর ২-২ ছিল। শেষ অবধি ব্লিৎজ টাইব্রেকারে জেতেন প্রজ্ঞানন্দ। নিজের হারে হতবাক বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) কার্লসেন। 

    মাত্র ১০ বছরেই ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে নজির গড়েছিলেন প্রজ্ঞানন্দ। এ বছর মে মাসে এয়ারথিংস মাস্টার্স ব়্যাপিড চেস প্রতিযোগিতায় কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। এবারের প্রতিযোগিতায় অনবদ্য শুরু করেছিলেন প্রজ্ঞানন্দ। টানা চারটি ম্যাচে জিতেছিলেন। এর মধ্যে বিশ্বের ৬ নম্বর লেভন অ্যারোনিয়ানের বিরুদ্ধে ৩-১’র জয়ও রয়েছে। শুরুতে আলিরেজা ফিরোউজা, আরেক ভারতীয় গ্র্যান্ডমাস্টার অনিশ গিরি এবং হান্স নিয়েমানকে হারান প্রজ্ঞানন্দ। তাঁর জয়ের ধারা ধাক্কা পায় চিনের কোয়াং লিয়েম লি’র বিরুদ্ধে। পঞ্চম রাউন্ডের ম্যাচে হারেন প্রজ্ঞানন্দ। ষষ্ঠ রাউন্ডে পোল্যান্ডের জান-কিজিস্টফ ডুডার কাছে টাইব্রেকারে হারেন। এই সময়ই পয়েন্টে পিছিয়ে পড়েন প্রজ্ঞানন্দ।

    আরও পড়ুন: কেন্দ্রের আবেদন মেনে ফিফার নিয়মকে মান্যতা শীর্ষ আদালতের! সিওএ বাতিলের নির্দেশ

    শেষের দিকে ভালো খেললেও পয়েন্টের বিচারে চ্যাম্পিয়ন হতে পারেননি ভারতীয় দাবাড়ু। তাও মাত্র এক পয়েন্টের ব্যবধান। শেষ দিকে পর পর তিনটি গেম জিতলেও পয়েন্টের বিচারে দ্বিতীয় হন প্রজ্ঞা। প্রজ্ঞার পয়েন্ট ১৫। অন্য দিকে ১৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা জিতেছেন কার্লসেন। প্রজ্ঞার কাছে হারলেও প্রতিযোগিতা জিততে পেরে খুশি কার্লসেন। তিনি বলেছেন,’সারা দিন ধরে খুব খারাপ খেলেছি। তার পরেও জিতেছি। হারতে ভাল লাগে না। কিন্তু সব দিন সমান থাকে না।’ অন্য দিকে দ্বিতীয় হয়ে খুশি নন প্রজ্ঞা। আরও ভাল ফলের আশা করেছিলেন তিনি। ভারতের ১৭ বছরের দাবাড়ু বলেছেন,’আরও ভাল ফল হতে পারত। কয়েকটা ম্যাচ খারাপ খেলেছি। তবে সব মিলিয়ে দ্বিতীয় স্থানে শেষ করা খারাপ ফল নয়।’

LinkedIn
Share