Tag: world news

world news

  • PM Modi US Visit: ‘ভারত মাতা কি জয়, মোদি মোদি’ ধ্বনিতে নিউইয়র্কে স্বাগত প্রধানমন্ত্রীকে

    PM Modi US Visit: ‘ভারত মাতা কি জয়, মোদি মোদি’ ধ্বনিতে নিউইয়র্কে স্বাগত প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর (PM Modi US Visit) বিশেষ বিমান নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনেক আগে থেকেই সেখানে হাজির প্রায় শ’খানেক প্রবাসী ভারতীয়। সকলের হাতে তেরঙা। বিমানবন্দর থেকে বের হতেই শুরু হল ‘ভারত মাতা কি জয়’ ও ‘মোদি মোদি’ জয়ধ্বনি। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার গোটা রাস্তার দুধারেও সারি সারি মানুষ। সেখানেও সকলের হাতে তেরঙা, মুখে ভারতের জয়ধ্বনি। কোথাও আবার আয়োজন করা হয়েছে নাচ-গানের আসরের। ওদিকে, বিখ্যাত হাডসন নদীর ওপর তখন দেখা গেল ২৫০ ফুটের ব্যানার আকাশে উড়ছে। এভাবেই মার্কিন মুলুকে স্বাগত জানানো হলো নরেন্দ্র মোদিকে। 

    বিমানবন্দরের বাইরে ভিড়

    বাইডেন প্রশাসনের আমন্ত্রণে তিনদিনের সফরে মার্কিন মুলুকে গিয়েছেন মোদি। এটিই তাঁর প্রথম স্টেট ভিজিট বা সরকারি সফর। ভারতীয় সময় গতকাল রাতে নিউইয়র্কের মাটি ছুঁয়েছে তাঁর বিমানের চাকা। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো হয়। বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভিড় করেছিলেন প্রবাসীরা। নাচে-গানে মোদিকে স্বাগত জানালেন তাঁরা। উপস্থিত ভক্তদের কাউকেই নিরাশ করেননি প্রধানমন্ত্রীও। হাত মেলান প্রবীণ থেকে নবীন সকলের সঙ্গে। 

    হোটেলের বাইরে উৎসবের মেজাজ

    হোটেলের বাইরে দেখা যায় নাচ-গানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে (PM Modi US Visit) স্বাগত জানানোর প্রস্তুতি সারা। ভারতীয় পোশাকেই সেজেছিলেন প্রবাসীরা। অনেকের হাতে ছিল ভারতের পতাকা। আবার অনেকের জ্যাকেটে দেখা গেল মোদির মুখ। হোটেলে পৌঁছতেই প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় উপচে পড়ে। নরেন্দ্র মোদিও সকলের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনা জানান। সেই সময় হাডসন নদীর ওপর ২৫০ ফুটের ব্যানার দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। 

    তিনদিনের সফরে কী কী কর্মসূচি মোদির?

    আজ সফরের প্রথম দিন নিউইয়র্ক স্থিত রাষ্ট্রসংঘের সদর দফতরে রয়েছে। আজ (স্থানীয় সময় সকালে) ২১ জুন রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী মোদি যোগ দিবসের অনুষ্ঠানের পর ২২ জুন ওয়াশিংটন ডিসিতে যাবেন। যেখানে তাকে হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী সংবর্ধনা দেওয়া হবে। ২২ জুন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন প্রধানমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন। সেই দিনই আমেরিকান কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)।

    আরও পড়ুন: ‘একতাই যোগ, এর মধ্য দিয়ে বিবিধতাকে উদযাপন করে ভারত’, বার্তা প্রধানমন্ত্রীর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India surpasses UK: ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত

    India surpasses UK: ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির (Largest Economy) দেশ হিসেবে স্বীকৃতি পেল ভারত (India)। এর আগে ওই জায়গায় ছিল ব্রিটেন (UK)। এবার ব্রিটেনকে ছাপিয়ে পঞ্চম স্থান দখল করল মোদির ভারত। রানির দেশ ছিটকে গিয়ে দাঁড়াল ছয়ে। এই উন্নয়ন এল এমন একটা সময়ে যখন গত চল্লিশ বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর মুদ্রাস্ফীতির (Inflation) সম্মুখীন ব্রিটেন। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে ব্লুমবার্গ। সেই রিপোর্টেই দেখা গিয়েছে, শেষ তিন মাসে ব্রিটেনকে পিছনে ফেলে সামনে চলে এসেছে ভারত। যে হিসেবের সাপেক্ষে প্রকাশ্যে এসেছে এই ফল, সেটির মানদণ্ড হল মার্কিন ডলার। রিপোর্ট অনুযায়ী, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় রুপির তুলনায় দাম কমেছে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। ভারতীয় মুদ্রার তুলানায় ৮ শতাংশ কমেছে পাউন্ডের দর।

    প্রায় দুশো বছর ধরে ভারত শাসন করেছে ব্রিটিশ। ১৯৪৭ সালে ভারত অর্জন করে কাঙ্খিত স্বাধীনতা। তার পর এই প্রথম অর্থনীতিতে ভারত হারাল ব্রিটেনকে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের আগে রয়েছে মাত্র চারটি দেশ। এগুলি হল, আমেরিকা, চিন, জাপান এবং জার্মানি। এদের মধ্যে আমেরিকা প্রথম, চিন দ্বিতীয়, জাপান তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি। দেশের অর্থনীতির এই ছবি বড়সড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর কাছে। ৫ সেপ্টেম্বর কনজার্ভেটিভ পার্টি জানাবেন প্রধানমন্ত্রী পদে বসবেন তাঁদের দলের কে। তবে যিনিই হোন না কেন, তাঁকে সামলাতে হবে বিরাট এক চ্যালেঞ্জ। ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরির মূল দৌড়ে রয়েছেন প্রাক্তন সচিব লিজ ট্রাস এবং এক্সচেকারের প্রাক্তন চান্সেলর ঋষি সুনক। রিপোর্ট অনুযায়ী, আশা করা যায় সুনককে ধরাশায়ী করে প্রধানমন্ত্রী পদে বসবেন ট্রাস।

    আরও পড়ুন : বাড়ল ভারতের জিডিপি, প্রথম ত্রৈমাসিকে কত জানেন?

    সদ্যই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে ভারত। বেড়েছে জিডিপিও। জারি রয়েছে মুদ্রস্ফীতির সঙ্গে লড়াইও। এহেন পরিস্থিতিতে ভূতপূর্ব শাসকের দেশ ব্রিটেনকে হারিয়ে হাসছে মোদির ভারত। এবং এই সাফল্য এল এমন একটা সময়ে, যখন দেশজুড়ে চলছে অমৃত মহোৎসব।  

     

LinkedIn
Share