Tag: World Test Championship

World Test Championship

  • India vs Australia: রেকর্ড সংখ্যক দর্শক গ্যালারিতে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয়ই লক্ষ্য ভারতের

    India vs Australia: রেকর্ড সংখ্যক দর্শক গ্যালারিতে! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর রয়েছে মাত্র একটি টেস্ট। নাগপুরে এবং দিল্লিতে পরপর দুটি টেস্ট জিতে সিরিজ জয়ের অত্যন্ত কাছাকাছি চলে এসেছিল ভারতীয় দল (Team India)। কিন্তু ইনদওরের টেস্ট (Indore Test) ম্যাচটি জিতে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই জমিয়ে দিয়েছে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়া (India vs Australia)। এখন ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC) নিশ্চিত করতে গেলে আহমেদাবাদের টেস্টটি (Ahmedabad Test) জিততেই হবে। ওই ম্যাচ হারলে বা ড্র করলে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ভারত

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ইতিমধ্যে ‘কনফার্ম’ করে ফেলেছে অস্ট্রেলিয়া (India vs Australia)। আহমেদাবাদে শেষ টেস্ট জিতে স্মিথরা চায় সিরিজে সমতা ফেরাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে ফাইনালের দ্বিতীয় দলে হিসেবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াই চলছে। সেই লড়াইয়ে ভারত কিছুটা এগিয়ে থাকলেও দ্বীপরাষ্ট্রের সামনেও ফাইনালে ওঠার সুযোগ আছে। ভারত আমদবাদ টেস্টে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের উপর নির্ভরশীল হতে হবে না। ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ড্র হলেই অঙ্কের মারপ্যাঁচ চলে আসবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানে জিতে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। যদি শ্রীলঙ্কা একটা জেতে আর একটা ম্যাচ হারে তাহলেও ভারতের রাস্তা খোলা। শ্রীলঙ্কা একটা ড্র করলেও ফাইনালে উঠবে ভারত (India vs Australia)।

    আরও পড়ুন: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে রেকর্ড দর্শক সংখ্যা

    আহমেদাবাদ টেস্টে (India vs Australia) রেকর্ড সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হবে, বলে মনে করছেন গুজরাটের ক্রিকেট কর্তারা। ২০১৩-১৪ মরশুমে অ্যাশেজের বক্সিং ডে টেস্টটি হয়েছিল মেলবোর্নে। এমসিজিতে প্রথম দিন মাঠে বসে খেলা দেখেছিলেন ৯১,১১২ জন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন সেই রেকর্ড ভেঙে যাবে বলেই মনে করা হচ্ছে। এই স্টেডিয়ামে দর্শকসংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। এদিন মাঠে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। তাঁদের সুরক্ষার স্বার্থে কিছু দর্শকাসন ফাঁকা রাখা হবে। নিয়ন্ত্রিত হবে দর্শকদের গতিবিধি। তবুও টেস্টের টিকিট বিক্রি হয়েছে ভালোই। সেই সঙ্গে স্কুলপড়ুয়ারাও মাঠে আসবে। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি আসতে পারেন অভিভাবকরাও। সবমিলিয়ে গুজরাটের ক্রিকেট কর্তারা আশাবাদী, এমসিজির দর্শকসংখ্যার রেকর্ড অবলীলায় ভেঙে দেবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ১ লক্ষ ১০ হাজার দর্শক ভারত-অস্ট্রেলিয়া টেস্টের (India vs Australia) প্রথম দিন মাঠে থাকবেন বলেও মনে করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    World Test Championship: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র কী পাবে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তার ফলে বিরাট কোহলিদের ফের এই প্রতিযোগিতার ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল। পাঁচটি সিরিজ শেষে টিম ইন্ডিয়ার পয়েন্ট শতকরা ৫৮.৯৩।  তার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫৪.৫৫ পিটিসি)। আর ৭৬.৯২ শতকরা পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। এখন ঠিক হবে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ হবে কোন দল। ভারতের সম্ভাবনাই বেশি। কারণ, রোহিত শর্মাদের পরের সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুই দল খেলবে চার ম্যাচের সিরিজ। 

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র

    দেখে নেওয়া যাক, কী ফল হলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার ছাড়পত্র পাবে-
    ১) ভারত যদি অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারায় তাহলে শতকরা পয়েন্ট হবে ৬৮.০৬। সেক্ষেত্রে সরাসরি ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া।
    ২) ভারত যদি ৩-১ কিংবা ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে ৬২.৫০ শতকরা পয়েন্ট দাঁড়াবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রেও অন্য কারও উপর নির্ভর করতে হবে না ফাইনালে ওঠার জন্য।
    ৩) এমনকী ভারত যদি ২-০ বা ১-০ ব্যবধানে যেতে, তাহলে শতকরা পয়েন্ট হবে ৬০.৬২। তাও অবশ্য রোহিত শর্মাদের ফাইনালে খেলার জন্য যথেষ্ট হতে পারে।
    তবে সিরিজ যদি ০-০, ১-১ কিংবা ২-২ ফলে অমীমাংসিত থাকে, তাহলে ভারতের শতকরা পয়েন্ট ৬০-এর নীচে নেমে যাবে। তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। তখন, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের ফল গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    এখন প্রশ্ন হল, ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তাহলে কি রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাবে?
    এই পরিস্থিতিতে অঙ্ক অবশ্যই জটিল হবে। দেখতে হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা যেন তাদের আসন্ন টেস্ট সিরিজ হারে। আর এই অঙ্ক তখনই গুরুত্ব পাবে, ভারত যদি ০-১ ব্যবধানে সিরিজ হারে। পরাজয়ের ব্যবধানে বেশি হলে ছিটকে যাবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share