Tag: Yashasvi Jaiswal

Yashasvi Jaiswal

  • India Beats Sri Lanka: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৬৫ রানে জয় ভারতের

    India Beats Sri Lanka: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৬৫ রানে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের জয়ের জন্যই যেন অপেক্ষা করছিলেন বরুণ দেবতা! শ্রীলঙ্কার শেষ উইকেট পতনের পাঁচ মিনিটের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামল গলে। তার আগে অবশ্য প্রথম টেস্টে ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ভারত। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল শুভমন গিলরা। জয়ে বড় ভূমিকা রাখলেন তরুণ স্পিনার মানব সুতার। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট তুলে নিলেন। ফলে ৩৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০৬ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ১০ উইকেট নিলেন মানব।

    মানব-ম্যাজিক

    শুরু থেকেই ভাল খেলছিল তারা। প্রত্যাশামতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ভারত। বুধবার টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের বাকি ছ’টি উইকেট ফেলে দিল তারা। টেস্ট জিততে শ্রীলঙ্কার দরকার ছিল ৩৭২ রান। তাদের ইনিংস শেষ হয়ে যায় ২০৬ রানেই। ভারত জিতেছে ১৬৫ রানে। মানব সুতার এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শ্রীলঙ্কার শেষ চারটি উইকেট ফেলেন তিনিই। সারাংশ জৈন না মানব, কাকে প্রথম টেস্টে খেলানো হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। শেষমেশ শিকে ছেঁড়ে মানবের। সুযোগ পেয়েই আস্থার দাম রাখলেন এই বাঁহাতি স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন তিনি। এক সময় গলে রাজ করেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। সোমবার গল দেখল আর এক বাঁহাতি স্পিনারের দাপট। পঞ্চম দিনে লড়াই করার আপ্রাণ চেষ্টা করেছে শ্রীলঙ্কা। কিন্তু দু’ওভারে চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে একাই শেষ করে দেন মানব।

    ভারতের জয়ের কারিগর

    ভারতের জন্য এই টেস্টের জয়ের সবথেকে ইতিবাচক বিষয়টি হল জয়ের কারিগররা। গিল, রাহুল বা জাডেজার মতো প্রতিষ্ঠিত মহাতারকারা নন, বরং এই ম্যাচে ভারতের জয়ের কারিগর দ্বিতীয় টেস্ট খেলা সুথার ও তৃতীয় টেস্টে মাঠে নামা দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। সুথার বোলিংয়ে ১০ উইকেট নেন, আর পাড়িক্কাল ব্যাট হাতে ম্যাচের দুই ইনিংসে ২০০-র অধিক রান করেন। তবে, টেস্ট জিতলেও ভারতের চিন্তা থাকবে শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের ফর্ম নিয়ে। শুভমন প্রথম ইনিংসে ১৬ করার পর দ্বিতীয় ইনিংসে ৮ রান করেন। যশস্বী দুই ইনিংসে যথাক্রমে ৩২ এবং ০ রান করেছেন। দু’জনের খারাপ ফর্মের কারণে টপ অর্ডার বেশি অবদান রাখতে পারেননি। দেবদত্ত পডিক্কলের ইনিংসের সৌজন্যে বড় রান তোলা গিয়েছে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংও ভাল হয়নি ভারতের।

  • India vs West Indies: দ্বিশতরানের পথে যশস্বী, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

    India vs West Indies: দ্বিশতরানের পথে যশস্বী, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেদাবাদের পর দিল্লিতেও দাপট দেখালেন ভারতের ব্যাটাররা। ফের একবার ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে একটা গোটা দিন আধিপত্য ধরে রাখল ভারতীয় দল। মাত্র দুই উইকেট হারিয়ে প্রথম দিনে ৩১৮ রান তুলে ফেলল টিম ইন্ডিয়া। দিনের শেষে যশস্বী ১৭৩ ও শুভমন গিল ২০ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। তবে অল্পের জন্য এদিন শতরান হাতছাড়া হল সাই সুদর্শনের।

    টস জিতলেন শুভমন

    ভারতের (India vs West Indies) টেস্ট অধিনায়ক হওয়ার পর সপ্তম টেস্টে প্রথম টস জিতলেন শুভমন। ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। শুভমন টসে জেতায় মাঠেই তাঁরে শুভেচ্ছা জানান কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে সতীর্থেরা। ব্যাট করতে নেমে শুরুটা সাবধানে করেন যশস্বী ও লোকেশ রাহুল। নতুন বল ধরে খেলেন তাঁরা। প্রথম ঘণ্টা শেষ হওয়ার পর আক্রমণ শুরু করল ভারত। হাত খোলেন রাহুল। স্পিনারকে এগিয়ে এসে ছক্কাও মারেন। দ্বিতীয় বার সেই শট মারতে গিয়ে জোমেল ওয়ারিকানের বলে স্টাম্প আউট হন রাহুল।

    যশস্বীর জমকালো ইনিংস

    টেস্টে (India vs West Indies) প্রথম শতরানের পথে এগোচ্ছিলেন সাই সুদর্শন। কিন্তু ৮৭ রানের মাথায় জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন ভারতীয় ব্যাটার। ২৫১ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল। মধ্যাহ্নভোজের বিরতির পর রান তোলার গতি বাড়ায় ভারত। বল কিছুটা পুরনো হয়ে যাওয়ায় বিশেষ কিছু হচ্ছিল না। ১৪৮ বলে নিজের শতরান পূর্ণ করেন যশস্বী। টেস্টে এটি তাঁর সপ্তম শতরান। টেস্টে তাঁর সাতটি শতরানের মধ্যে পাঁচটিই ১৫০-র বেশি। দ্বিতীয় দিন দ্বিশতরানেরও সুযোগ রয়েছে ভারতীয় ওপেনারের। ইতিমধ্যে তিনি ৩ হাজার রান পূরণ করে ফেলেছেন যশস্বী। এখনও পর্যন্ত তিনি একটাই মাত্র ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ভারতের কাছে এই সিরিজটা যে একেবারেই ‘ছেলেখেলা’ তা বলা যেতে পারে। প্রথম ম্য়াচে তো টিম ইন্ডিয়া ইতিমধ্যেই জয়লাভ করেছে। এবার দ্বিতীয় ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে তিন দিনের মধ্যে এই ম্য়াচও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চাইবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার ঝুলিতে পয়েন্ট আসবে।

  • Asia Cup 2025: দল ঘোষণা আগামী মঙ্গলবার, এশিয়া কাপে ভারতের ব্যাটন কার হাতে?

    Asia Cup 2025: দল ঘোষণা আগামী মঙ্গলবার, এশিয়া কাপে ভারতের ব্যাটন কার হাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2025) শুভমন নন ভারতীয় দলের ব্যাটন থাকছে সূর্যকুমার যাদবের হাতে। এমনই খবর শোনা যাচ্ছে। আগামী মঙ্গলবার, ১৯ অগাস্ট ঘোষিত হতে পারে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক প্যানেল দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। এশিয়া কাপে ভারতের দলে তিন তারকা জায়গা না-ও পেতে পারেন। তাঁদের মধ্য নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং-এর।

    অধিনায়ক সূর্য

    সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৯ অগাস্ট এশিয়া কাপের (Asia Cup 2025) দল নির্বাচন হবে। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যালয়ে দল নির্বাচন করবে অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি। বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধান কোচ গৌতম গম্ভীর ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন সূর্য। সেখান থেকে মুম্বইয়ে যাবেন তিনি।

    কে কোথায় খেলবে

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, “১৯ অগাস্ট দল নির্বাচন হবে। তার পরে নির্বাচক প্রধান এক সাংবাদিক বৈঠক করবেন। সেখানে দল ঘোষণা করবেন তিনি।” রিপোর্টে বলা হয়েছে, সূর্যকুমারই অধিনায়ক থাকছেন। টেস্ট দলের পর শুভমনকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার জল্পনা শোনা যাচ্ছিল। তবে সূর্যের উপরেই আস্থা রয়েছে গম্ভীর ও আগরকরের। ওই আধিকারিক বলেছেন, “ওপেনার হিসাবে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার উপরেই ভরসা করছেন নির্বাচকেরা। ফলে শুভমনকে কোথায় খেলানো হবে তা নিয়ে ভাবা হচ্ছে। যশস্বী জয়সওয়ালকে বলা হয়েছে, লাল বলের ক্রিকেটে মন দিতে। লোকেশ রাহুলেরও খেলার সম্ভাবনা কম। এই তিন তারকাকে এশিয়া কাপের দলে না-ও দেখা যেতে পারে।”

    সুযোগ কী পাবে রিঙ্কু

    বেশ কয়েক বছর আগে যশ দয়ালের ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে প্রচারের আলোয় চলে এসেছিলেন রিঙ্কু। তাঁকে ভারতীয় দলে একজন ফিনিশার হিসেবেই দেখা হত। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে জন্য ভারতীয় দলে জায়গা না পাওয়ার পর থেকে রিঙ্কুর কেরিয়ারের গ্রাফ কিছুটা হ্রাস পেয়েছে। উল্লেখ্য, আলিগড়ের এই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হয়েছিল। ২০২৪ সালের আইপিএলে মাত্র ১১৩ বল খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। এমনকী গত আইপিএলেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। খেলেছিলেন মাত্র ১৩৪ বল। মজার বিষয় হল, ২০২৪ সালে গম্ভীরই ছিলেন কেকেআরের মেন্টর। সেই গম্ভীর এখন টিম ইন্ডিয়ার হেডকোচ। সেই কারণে রিঙ্কুতে কতটা আস্থা রাখবেন গম্ভীর , তা প্রশ্নাতীত।

     

     

     

  • India vs England: দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুরন্ত! একাধিক নজির, শুভমনের শতরানে ভালো জায়গায় ভারত

    India vs England: দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুরন্ত! একাধিক নজির, শুভমনের শতরানে ভালো জায়গায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে দলকে জয় দিতে না-পারলেও ব্যাট হাতে এসেছিল শতরান। ইংল্যান্ড (India vs England) সফরের দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুরন্ত গিল। লিডস টেস্টের পর বার্মিংহ্যামেও ধ্রুপদী শতরান এল ভারত অধিনায়কের ব্যাটে। আর ক্যাপ্টেনের ব্যাটেই পাঁচ উইকেটের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টের প্রথমদিন ঘুরে দাঁড়াল ভারত। অপরাজিত ষষ্ঠ উইকেটে ৯৯ রানের জুটি। ২১১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ধসে পড়তে পারত ভারতের ইনিংস। বিশেষ করে প্রথম টেস্টে যে ভাবে মিডল এবং লোয়ার-মিডল অর্ডার ব‍্যর্থ হয়েছিল। সেখান থেকে পরিস্থিতি সামলালেন অধিনায়ক শুভমন গিল (Shubhman Gill) ও রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩১০। দিনের শেষে ১১৪ রান করে শুভমন এবং ৪১ রান করে জাদেজা অপরাজিত রয়েছেন।

    রেকর্ড বুকে শুভমন

    অধিনায়ক (India vs England) হিসেবে প্রথম দু’টি টেস্টে সেঞ্চুরির বিরল রেকর্ড গড়ে বুধবার বার্মিংহ্যামে গিল স্পর্শ করলেন বিজয় হাজারে, সুনীল গাভাসকর এবং বিরাট কোহলিকে। এই তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা অ্যালিস্টার কুক (পাঁচ)। তারপর আছেন স্টিভ স্মিথ (তিন)। আর তারপর যুগ্মভাবে অধিনায়ক হিসেবে প্রথম দুটি টেস্টে শতরান হাঁকানোর খেলোয়াড়দের মধ্যে আছেন বিজয় হাজারে, জ্যাক ম্যাকগ্লিউ, সুনীল গাভাসকর, বিরাট কোহলি এবং গিল। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি এল গিলের ব্যাটে। ধর্মশালা (2024) এবং লিডসে (2025) এর আগের দু’টি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন পাঞ্জাব ক্রিকেটার। এই নজির গড়ে গিল মহম্মদ আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকর এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে বসে পড়লেন একাসনে। আর বার্মিংহ্যামে শতরান করা ভারতের দ্বিতীয় অধিনায়ক হলেন শুভমন গিল। এর আগে একমাত্র ভারত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এই ভেন্যুতে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডে প্রথম দিনেই দু’বার শতরান হাঁকানোর নজির গড়লেন শুভমন।

    ঝলমলে যশস্বীর ব্যাটও

    ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। ১৩ রানের জন্য শতরান হাতছাড়া হলেও একটি নজির গড়েছেন তিনি। তরুণ ওপেনার ব্যাটারের ব্যাটে ভেঙে গিয়েছে ৫১ বছরের পুরনো রেকর্ড। ১৯৭৪ সালে এজবাস্টনে মাইক ডেনেসের ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক। এত দিন পর্যন্ত ইংল্যান্ডের এই মাঠে কোনও ভারতীয় ওপেনিং ব্যাটারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটাই। বুধবার ৮৭ রানের ইনিংস খেলে সুধীরের সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। এজবাস্টনে টেস্ট ম্যাচে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন যশস্বী। দ্বিতীয় স্থানে চলে গেলেন সুধীর। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ১৯৭৯ সালে সুনীল গাওস্করের ৬৮ রানের ইনিংস।

    বুমরাহীন দলে ভরসা ব্যাটাররাই

    টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম দু’ম্যাচে শতরান করলেও, টস হারলেন শুভমন গিল (Shubhman Gill)। ইংল্যান্ড (India vs England) টসে জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। লিডসে পরাজয়ের পর এজবাস্টনে সমতা ফেরানোর লড়াই টিম ইন্ডিয়ার। যদিও দ্বিতীয় ব্যাট করা দল এজবাস্টনে শেষ চারটি টেস্টের প্রতিটিতেই জিতেছে। এখানে ভারতের অতীতও ভালো নয়। তার ওপর দলে নেই ভারতের ব্রহ্মাস্ত্র বুমরা। টসের পর এদিন অধিনায়ক শুভমন জানিয়েছেন, তাঁদের মনে হয়েছে লর্ডসে তৃতীয় টেস্টে পিচ থেকে বেশি সাহায্য পাবেন বুমরা। তাই তাঁকে সেখানে খেলানো হবে। কিন্তু লর্ডসে যাওয়ার আগে যদি ভারত ০-২ পিছিয়ে পড়ে, তা হলে বুমরা তৃতীয় টেস্টে একা কী করবেন? সে ক্ষেত্রে তো সিরিজ জিততে হলে বাকি তিনটে টেস্টই জিততে হবে ভারতকে।

    অভিজ্ঞতার অভাব প্রকট

    এজবাস্টন টেস্টে (India vs England) প্রথম দিনের শেষে আরও ভালো জায়গায় থাকা উচিত ছিল ভারতীয় দলের। বার্মিংহামের ২২ গজে ব্যাট করা কঠিন নয়। বল পিচে পড়ে ভালো ভাবে ব্যাটে আসছে। আকাশও মেঘলা ছিল না। পরিবেশ ব্যাটারের জন্য কঠিন ছিল না। তবু অকারণে পরিস্থিতি কঠিন করলেন ভারতীয় ক্রিকেটারেরা। করুণ নায়ার (৩১) দ্বিতীয় টেস্টেও ভরসা করার মতো খেলতে পারলেন না। নীতীশ কুমার রেড্ডি (১) ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে আউট হলেন বলের লাইন-লেংথ বুঝতে না পেরে। অভিজ্ঞ লোকেশ রাহুলও এ দিন ব্যর্থ (২)। সহ-অধিনায়ক ঋষভ পন্থ (২৫) উইকেট উপহার দিলেন অহেতুক আগ্রাসী হতে গিয়ে। শুভমন-যশস্বী-জাদেজা ধরে না খেললে দিনের শেষে কোহলি-রোহিতদের অভিজ্ঞতার অভাব ফের প্রকট হত ভারতীয় দলের সাজঘরে।

  • India Vs England: টেস্টে শুরু তরুণ প্রজন্মের দাপট! যশস্বী-গিলের যাদুতে ইংল্যান্ডের মাটিতে শুভ সূচনা ভারতের

    India Vs England: টেস্টে শুরু তরুণ প্রজন্মের দাপট! যশস্বী-গিলের যাদুতে ইংল্যান্ডের মাটিতে শুভ সূচনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দাপটের সঙ্গেই টেস্টে নতুন যুগে পা রাখল ভারত। তরুণ দল, অকুতোভয়। ইংল্যান্ডের (India Vs England) মাটিতেই ইংরেজ বোলারদের শাসন করলেন ভারতীয় ব্যাটাররা। প্রথমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তার পর শুভমন গিল (Shubman Gill)। দুই তরুণ ক্রিকেটারের শতরানে লিডসে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। ক্রিজে রয়েছেন শুভমন গিল (১২৭) এবং ঋষভ পন্থ (৬৫)। ইংল্যান্ডে কোনও টেস্টের প্রথম দিনে এটাই ভারতের সর্বোচ্চ রান। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই কিংবদন্তি সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাঁদের পরবর্তী সময়ে প্রথম সিরিজ। নিজেদের নামের প্রতি সুবিচার করলেন গিল-যশস্বীরা। বুঝিয়ে দিলেন ২২ গজে ভারতের পতাকা উড়ছে, উড়বে।

    ক্যাপ্টেন্স নক, গিল-যুগের শুরু!

    টেস্ট ক্যাপ্টেন হিসেবে প্রথম দিনটা টস হেরে শুরু করলেও ব্যাট হাতে আত্মবিশ্বাসের শিখরে দেখাল শুভমনকে। ইংল্যান্ডের (India Vs England) বহুচর্চিত ‘বাজবল’ যেন গিলের ব্যাটেই জীবন্ত হয়ে উঠল। ধ্রুপদী ঘরানার ব্যাকরণ মেনেই স্টোকসদের উপর ছড়ি ঘোরালেন গিল। অধিনায়কোচিত ইনিংসে ভরসা দিলেন ড্রেসিং-রুমকে। ১৪০ বলে দুর্দান্ত একটা ড্রাইভে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন। সব মিলিয়ে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে শুভমন শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সার্বিক ভাবে ইংল্যান্ডে এর আগে তিনটে টেস্ট খেলেছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হয়েছিলেন। প্রবল সমালোচনাও হয়েছিল। ক্যাপ্টেন হিসেবে পরীক্ষা। তেমনই ব্যাটিংয়ে কিং কোহলির জায়গায় নামা। সব মিলিয়ে পাহাড়প্রমাণ চাপ। সিরিজের শুরুতেই সেঞ্চুরিটা যেন সব চাপ দূরে সরিয়ে দিল। শুভমনের নেতৃত্ব ভারতীয় ক্রিকেটকে কোন পথে নিয়ে যাবে, সময় তার জবাব দেবে। তার আগে শুভমানের সাফল্য নিয়ে মজে রয়েছেন তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা।

    অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই শতরান

    অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই (India Vs England) শতরান করা ২৩তম ক্রিকেটার হলেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্যাপ্টেন্সি অভিষেকেই সেঞ্চুরির রেকর্ড ছিল বিজয় হাজারে, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, বিরাট কোহলির মতো কিংবদন্তিদের। এ বার এই তালিকায় নাম লেখালেন শুভমন গিল (Shubman Gill)। কে বলতে পারে, সচিন-কোহলি পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে গিল-যুগের শুরু! টেস্ট শুরুর আগে আগ্রহ ছিল, বিরাটের চার নম্বর পজিশনে কে ব্যাট করবেন? এমআরএফ-এর লোগো দেওয়া ব্যাটই দেখা গেল চার নম্বরে। ক্যাপ্টেন শুভমন গিল নামলেন। ক্যাপ্টেন্সি অভিষেক, সেই এমআরএফ ব্যাট এবং চার নম্বরে নেমে সেঞ্চুরি, হেলমেট খুলে মাথানত করে গ্যালারিকে সম্মান জানানো। বারবার কোহলিকে মনে করিয়ে দিলেন গিল।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডে টেস্টের (India Vs England) পয়লা দিনের সকাল মানেই ওপেনারের অগ্নিপরীক্ষা— প্রচলিত ধারণা এটাই। মজা করে বলা হয়, টিকে থাকতে হলে প্রথম দু’ঘণ্টায় সব শট ড্রেসিং-রুমে রেখে এসো। কিন্তু প্রথম ওভারেই ক্রিস ওকসকে চার মেরে শুরু করেছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। বিলেতে এটাই ছিল যশস্বীর জীবনের প্রথম টেস্ট ইনিংস। দুরন্ত সেঞ্চুরিতে তিনি বড় ইনিংসের ভিত মজবুত করার পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই কিংবদন্তির অবসরের আক্ষেপকেও টের পেতে দিলেন না। লিডস বরং সাক্ষী থাকল ২৩ বছর বয়সির তারুণ্যের দাপটের। আর সেটাও দু’হাতে টান নিয়ে, বারবার অস্বস্তিতে পড়ে। ১০১ রানের ইনিংসে কার্যত সিরিজের সুরটাই বেঁধে দিলেন বাঁহাতি ওপেনার।

    দাপট ভারতের

    লোকেশ রাহুলকেও দেখাচ্ছিল প্রত্যয়ী। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে যোগ করেন ৯১। মনে হচ্ছিল লাঞ্চে বিনা উইকেটেই যেতে চলেছে ভারত। তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো ব্রাইডন কার্সের দেরিতে ভাঙা সুইংয়ে ব্যাট চালিয়ে ফিরলেন রাহুল। টেস্ট অভিষেক অবশ্য মধুর হল না সাই সুদর্শনের। চেতেশ্বর পূজারার হাতে থেকে টেস্ট ক্যাপ নেওয়া বাঁ-হাতি লেগসাইডে অনেক বাইরের বলে অহেতুক খোঁচা দিলেন। সঙ্গে সঙ্গে হল লাঞ্চ। স্কোর তখন ৯১-২। লড়াইয়ে ফেরার পথ খুঁজে পাওয়া ইংল্যান্ড মুহূর্তে উজ্জীবিত। কিন্তু পরের দু’ঘণ্টায় যশস্বী-গিল পকেটে পুরে ফেললেন ম্যাচের রিমোট। শেষ লগ্নে ঋষভ পন্থ। আইপিএলে ব্যর্থ পন্থ বোঝালেন, লাল বলের ক্রিকেটে তিনি আলাদা জাতের ব্যাটার। স্টোকসকে এগিয়ে এসে মাথার উপর দিয়ে যে চারটা মারলেন তা দেখে তাজ্জব হয়ে গেল গোটা স্টেডিয়াম। পরিচিত কায়দায় স্টোকস চাইছিলেন পন্থকে স্লেজিং করতে। পাত্তাই দিলেন না ভারতের উইকেটকিপার। অর্ধশতরান করলেন। অতীতে কবে সিরিজের (Tendulkar Anderson Trophy) প্রথম দিনে ভারতের দুই ব্যাটার শতরান করেছেন তা জানতে গেলে মাথা চুলকোতে হবে। অবিশ্বাস্য ভাঙন না ধরলে প্রথম ইনিংসে ভারতের সাড়ে চারশো নিশ্চিত। সেক্ষেত্রে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক হওয়ার যথেষ্ট রসদ থাকবে।

  • India Vs Bangladesh: বাংলাদেশকে ক্লিন স্যুইপ! ২-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের

    India Vs Bangladesh: বাংলাদেশকে ক্লিন স্যুইপ! ২-০ ব্যবধানে সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত যে পাকিস্তান নয় তা সহজে প্রমাণ করে দিল রোহিত ব্রিগেড। বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ২-০ টেস্ট সিরিজে পরাজিত শাকিবরা। এই সিরিজ খেলতে নামার আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছিল আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারতকে কঠিন চ্যালেঞ্জ জানানোর কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তাদেরই হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলেও শীর্ষস্থান আরও মজবুত হল ভারতের।

    টাইগারদের স্বপ্ন চুরমার

    চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে বিশাল ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। কানপুরে বৃষ্টির কারণে প্রথম তিন দিন মাত্র খেলা হয়নি বললেই চলে। মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, এই টেস্ট ম্যাচটা হয়ত ড্র হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ কিছুটা হলেও নিজেদের সম্মান বাঁচাতে পারত। কিন্তু, শেষ ২ দিন রোদ ঝলমলে আকাশে টাইগারদের সেই স্বপ্নটাও কার্যত চুরমার হয়ে গেল রোহিত-যশস্বী-জাদেজা-অশ্বিনদের হাতে। জোড়া অর্ধ শতরান করে ম্যাচের সেরা হলেন যশস্বী জয়সওয়াল।

    দুরন্ত ভারত

    কানপুরে ভারত টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথমদিন ৩৫ ওভার শেষে বাংলাদেশ ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল। এরপর চতুর্থদিন তারা ২৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কার্যত নতিস্বীকার করে। ১৪৬ রানে তারা অলআউট হয়ে যায়। ভারতের সামনে জয়ের জন্য ৯৪ রানের টার্গেট ছিল। রোহিত-গিল দ্রুত ফিরলেও দ্বীতিয় ইনিংসেও স্বপ্রতিভ ছিলেন যশস্বী। তিনি অর্ধ শতরান করেন। কোহলির অপরাজিত ২৯-এর সুবাদে ভারত সহজেই জয় হাসিল করে। এর ফলে, দুম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Vs Bangladesh: ৩ ওভারে ৫১, ১০ ওভারে ১০০! রোহিত-যশস্বী-গিলের যাদুতে জোড়া রেকর্ড ভারতের

    India Vs Bangladesh: ৩ ওভারে ৫১, ১০ ওভারে ১০০! রোহিত-যশস্বী-গিলের যাদুতে জোড়া রেকর্ড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট চলছে না টি২০, বোঝা দায়। ইংল্যান্ডের বাজবলের ছোঁয়া রোহিত-যশস্বীর ব্যাটে। ওপেনিং জুটিতে তাঁদের ঝোড়ো ইনিংসের সুবাদে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জোড়া রেকর্ড করল ভারত। ব্যাট করতে নেমে ৩ ওভারে ৫১ রান করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১০.১ ওভারে হল ১০০ রান। টেস্টে দ্রুততম শতরানের রেকর্ড করল ভারত। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে ১০০ করেছিল ভারত। নিজেদেরই নজির ভেঙে দিল টিম ইন্ডিয়া। 

    দ্রুত রান তোলাই লক্ষ্য

    কানপুরে বৃষ্টি ও তার জেরে মাঠ ভিজে থাকায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা হয়নি। ভারত-বাংলাদেশ ২য় টেস্টের প্রথম দিন  বাংলাদেশ ব্যাট করার পর ফের চতুর্থ দিন নামে। ২৩৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। জিততে হলে ভাল শুরু করতে হত ভারতকে। দ্রুত রান তুলতে হত। সেটাই করেন রোহিত ও যশস্বী। প্রথম ওভার থেকে বড় শট খেলা শুরু করেন দু’জনে। প্রথম ওভারে ওঠে ১২ রান। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দু’টি ছক্কা মারেন রোহিত। তিনিও হাত খোলেন। সেই ওভারে ওঠে ১৭ রান। তৃতীয় ওভারে আরও ভয়ঙ্কর দেখায় দুই ব্যাটারকে। ২২ রান তোলেন তাঁরা। ৩ ওভারে ৫১ রান করে ভারত। রোহিত ৬ বলে ১৯ ও যশস্বী ১৩ বলে ৩০ রান করেন। টেস্টের ইতিহাসে প্রথম কোনও দল এত কম বলে ৫০ রান করল।

    বুদ্ধিমত্তার সঙ্গেই ব্যাটিং করে প্রথম ইনিংসে ৫২ রানের লিড নেয় ভারতীয় দল। যেখানে আজকের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৮ রান রেটে কখনও ১০০ রানই ওঠেনি, সেখানে ভারতীয় দল ২৮৫ রান তুললে ৩৪.৪ ওভারে, অর্থাৎ রান রেট ৮.২২। গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের সর্বোচ্চ ৭.৫৪ রান রেটে করেছিল ২ উইকেটে ১৮১ রান। ২৪ ওভারে সেই রান তুলে ডিক্লিয়ার করেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দল সেই রান রেটকেও ছাপিয়ে গেল।

    জাদেজার রেকর্ড

    বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে এক জোড়া মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের খালেদ আহমেদকে আউট করে টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করলেন বাঁহাতি অলরাউন্ডার। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন তিনি। টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেটও নিলেন ভারতীয় অলরাউন্ডার। আপাতত রবীন্দ্র জাদেজা এশিয়ার অলরাউন্ডারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ৩,০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেট শিকার করলেন। তবে গোটা ক্রিকেট বিশ্বে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে জাদেজা এই কৃতিত্ব কায়েম করলেন। রবীন্দ্র জাদেজার থেকে দ্রুত এই রেকর্ড কায়েম করেছেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার ইয়ান বোথাম। ৭২ টেস্ট ম্য়াচেই বোথাম এই রেকর্ড কায়েম করেন। সেখানে জাদেজা ৭৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ তিন টি২০-র দল ঘোষণা ভারতের, কারা এলেন, কারা গেলেন?

    T20 India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ তিন টি২০-র দল ঘোষণা ভারতের, কারা এলেন, কারা গেলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলছে ভারত ও জিম্বাবোয়ে (T20 India vs Zimbabwe)। ইতিমধ্যেই সিরিজের দুটি ম্যাচ হয়ে গিয়েছে। তার মধ্যে প্রথমটিতে জিম্বাবোয়ে জিতলেও পরেরটিতে জিতেছে ভারত। ফলে, সিরিজের ফল আপাতত ১-১। আগামী বুধবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ। আর তার আগেই শক্তি বাড়াচ্ছে টিম ইন্ডিয়া। কারণ প্রথমে সিরিজের জন্য একটা দল ঘোষণা করা হলেও পরে টিম ইন্ডিয়া বার্বাডোজে আটকে পড়ায় জিম্বাবোয়ে সিরিজের জন্য ঘোষিত দলে বদল আনা হয়। জানা গিয়েছে, বিশ্বকাপ খেলা তিন প্লেয়ার এবার তৃতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই জিম্বাবোয়ের বিরুদ্ধে আগামী তিনটি টি২০ ম্যাচে ভারতীয় দলে বড়সড় পরিবর্তন হতে চলেছে।

    নতুন স্কোয়্যাডে কারা থাকছে? (Team India squad) 

    প্রথম দুটো ম্যাচে ভারতীয় স্কোয়্যাডে যারা ছিলেন তাদের মধ্যে থেকে তিনজন প্লেয়ারকে বাদ দেওয়া হবে বাকি তিন ম্যাচের জন্য। বদলে নতুন তিনজন সুযোগ পাবেন। আর এই তিনজন হলেন বিশ্বকাপ জয়ী যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন। উল্লেখ্য, ভারতীয় দলের অংশ এই ত্রয়ী, গত মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শিরোপা জিতেছিল।

     আর অন্যদিকে, বি সাই সুধারসন, কেকেআর পেসার হর্ষিত রানা এবং পাঞ্জাব কিংসের উইকেটরক্ষক জিতেশ শর্মার সাথে দেশে ফিরবেন। এই ত্রয়ীকে শুধুমাত্র প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলে রাখা হয়েছিল।

    আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর

    তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ (T20 India vs Zimbabwe)

    জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশের তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সি), অভিষেক শর্মা, রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন (ডব্লিউ কে), শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, মুকেশ কুমার। 

    শেষ তিনটি টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড (Team India squad) 

    আর শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের (T20 India vs Zimbabwe) জন্য ভারতের স্কোয়াডে থাকবেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সি), অভিষেক শর্মা, রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন (ডব্লিউ কে), শিবম দুবে, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, মুকেশ কুমার, খলিল আহমেদ, ধ্রুব জুরেল, তুষার দেশপান্ডে ও রিয়ান পরাগ। 
      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: কাপ জয়ের কথা ভাবছেনই না দ্রাবিড়! ওপেনিং জুটি নিয়ে কী বললেন হেড-কোচ?

    T20 World Cup 2024: কাপ জয়ের কথা ভাবছেনই না দ্রাবিড়! ওপেনিং জুটি নিয়ে কী বললেন হেড-কোচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার, টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচের আগে দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিলেন, বিশ্বকাপ জেতার কথা ভাবছেনই না তাঁরা। উল্লেখ্য, ২০১৩ সালের পর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। তাই টুর্নামেন্ট শুরুর আগে জাতীয় দলের কোচের মুখে একথা শুনে সকলেই হতবাক। আসলে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান হেড স্যার। লক্ষ্যের কাছে পৌঁছলে তবেই তা পূরণের কথা ভাববেন বলে জানালেন রাহুল।

    টি-২০ বিশ্বকাপে সেরাটা দেওয়াই লক্ষ্য

    ভারতীয় দলের প্রস্তুতি শেষে দ্রাবিড় (Rahul Dravid) বলেন, “আমরা প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার কথা ভাবছিই না। কাছাকাছি পৌঁছলে তখন ভাবব। কারণ, আগে সেই জায়গায় পৌঁছতে হবে। তাই আপাতত একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছি আমরা।” দ্রাবিড়ের মতে, শেষ মুহূর্তে দল হোঁচট খেলেও সার্বিক ভাবে গত দু-তিন বছর খারাপ খেলেনি টিম ইন্ডিয়া। তিনি বলেন, “সত্যি বলতে, এই সব প্রতিযোগিতায় আমরা যথেষ্ট ভাল খেলেছি। ধারাবাহিক ভাবে খেলেছি। গত বছর এক দিনের বিশ্বকাপেও টানা ১০টা ম্যাচ জিতেছি। তার থেকেই আমাদের ধারাবাহিকতা প্রমাণিত হয়। শেষ মুহূর্তে গিয়ে আমরা হয়তো জিততে পারিনি। চাপের মুখে ভুল করেছি। এটাই ক্রিকেট। আগে পারিনি বলে আগামী দিনেও পারব না, এমনটা নয়। আমরা টি-২০ বিশ্বকাপেও ভাল খেলার চেষ্টা করব।”

    ওপেনিংয়ে রোহিতের সঙ্গে বিরাট না যশস্বী

    টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) কি ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটিকে? না কি রোহিতের সঙ্গে শুরুতে ব্যাট হাতে নামবেন যশস্বী জয়সওয়াল? বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগের দিনও সেই বিষয়ে ধোঁয়াশা রাখলেন দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর কথায়, “আমাদের কাছে বিকল্প রয়েছে। এখনই হাতের তাস ফেলছি না। আমাদের মাথায় নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে। সব রকম বিকল্পই আমরা তৈরি রাখছি। পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী সিদ্ধান্ত নেব যে তিন জনের মধ্যে কোন দু’জন ওপেন করতে নামবে।” তিনি বলেন, “আমরা তিন দিন অনুশীলন করেছি। তৃতীয় দিন পিচ অনেকটা ভাল ছিল। তাই এখনই এই পিচ খারাপ না ভাল সেটা বলব না। যে পরিস্থিতিই হোক না কেন, তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। অজুহাত দিয়ে কিছু হবে না।”

    আরও পড়ুন: “কোচ হিসেবে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি, তবে আর নয়”, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

    প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ

    টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) প্রথম ম্যাচে ভারতের সামনে আয়ারল্যান্ড। তুলনায় সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকা মনে করছেন না দ্রাবিড় (Rahul Dravid)। তিনি বলেন, “আমরা যে ভাবে পাকিস্তান বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার আগে প্রস্তুতি নিই, ঠিক সেই ভাবেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের তৈরি করব। কারণ, কয়েক দিন আগেই আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে। ওরা এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলে। তাই ওদের হালকা ভাবে নেওয়া যাবে না। ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs England: কুলদীপ-অশ্বিনের ঘূর্ণি, ব্যাটে যশস্বী-রোহিত, ধর্মশালা টেস্টে দাপট ভারতের

    India vs England: কুলদীপ-অশ্বিনের ঘূর্ণি, ব্যাটে যশস্বী-রোহিত, ধর্মশালা টেস্টে দাপট ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মশালা টেস্টের প্রথম দিনেই এগিয়ে ভারত (India vs England)। কুলদীপ, অশ্বিনের ঘূর্ণির পর ব্যাট হাতে রোহিত, যশস্বী ও শুভমনের দাপটে দিশেহারা ইংল্যান্ড। বৃহস্পতিবার পঞ্চম টেস্টের শুরুতে কার্যত ভারতের স্পিন আক্রমণের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল  ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের রান ১ উইকেটে ১৩৫।  রোহিত ৫২ ও শুভমন ২৬ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের থেকে ভারত এখনও ৮৩ রানে পিছিয়ে থাকলেও হাতে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে টিম ইন্ডিয়া।

    ভারতের স্পিনে বেহাল ইংল্যান্ড

    এদিন টস জিতে ভারতের (India vs England) বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের প্রত্যাশায় ছিল ইংল্যান্ড। শুরুটা ভালই হয়েছিল, কিন্তু কুলদীপের ধাক্কা সামলে উঠতে পারল না ব্রিটিশ ব্যাটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। সেইসঙ্গে কেরিারের শততম টেস্টের মঞ্চে চার উইকেট শিকার রবিচন্দ্রন অশ্বিনের। ১৭৫ রানের মাথায় তিনটি উইকেট পড়ে ইংল্যান্ডের। তারপর ছিল শুধু যআওয়া-আসার পালা।

    যশস্বীর যাদু

    ইংল্যান্ডের (India vs England) ২১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে রোহিত ও যশস্বী শুরু থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে থাকেন।  কেউ তাড়াহুড়ো করেননি। বল দেখে খেলছিলেন। রোহিতকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল। মার্ক উডের বলে ছক্কাও মারেন তিনি। ধীরে ধীরে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার। খেলা যত গড়াচ্ছিল, তত হাত খুলছিলেন যশস্বী। অর্ধশতরান করেন তিনি। প্রতিটা ম্যাচে নিজের গুরুত্ব প্রমাণ করছেন যশস্বী  (Yashasvi Jaiswal)। টেস্ট কেরিয়ারে ১ হাজার রান করে ফেললেন তিনি। সেই সঙ্গে এক টেস্ট সিরিজে ৭০০র বেশি রানও হয়ে গেল তাঁর।

    দেশের মাটিতে ইংল্যান্ড (India vs England) সিরিজে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli)। এক সিরিজে সবচেয়ে বেশি রানের দিক থেকে কিং কোহলিকে টপকে গেলেন যশস্বী জয়সওয়াল। এ বার তাঁর সামনে শুধু কিংবদন্তি সুনীল গাভাসকর। ৫৭ করে আউট হয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও অবধি করেছেন ৭১২ রান। দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করলেই গাভাসকরকে টপকে যাবেন যশস্বী। এর আগে ১৯৭১ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে সুনীল গাভাসকর করেছিলেন ৭৭৪ রান।

    আরও পড়ুন: নারী দিবসে মহিলাদের অনন্য সম্মান, লিঙ্গভেদ দূর করতে সক্রিয় বিআরও

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share