Author: ishika-banerjee

  • Weather Update: বৃষ্টি বিদায়ের আগেই জাঁকিয়ে শীত! দেশের বিভিন্ন প্রান্তে আগাম ঠান্ডা পড়ার ইঙ্গিত

    Weather Update: বৃষ্টি বিদায়ের আগেই জাঁকিয়ে শীত! দেশের বিভিন্ন প্রান্তে আগাম ঠান্ডা পড়ার ইঙ্গিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি বিদায় (Weather Update) নেয়নি এখনও। দেশ তথা রাজ্যের নানা প্রান্তে মাঝেমাঝেই হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তারই মধ্যে উত্তর-ভারতে (North India) শীতের পরশ লাগতে শুরু করেছে। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ও জম্মু–কাশ্মীরের (Jammu Kashmir) অধিকাংশ এলাকায় তুষারপাত হয়েছে। পাশাপাশি দিল্লি এবং সমতলের অনেক রাজ্যে তাপমাত্রার পারদও নামতে শুরু করেছে। এই আবহেই মৌসভ ভবনের (IMD) পূর্বাভাস, চলতি বছর নির্ধারিত সময়ের আগেই দেশে শীত (Winter Prediction) পড়তে পারে। শহর কলকাতাতেও ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। জোড়ে পাখা বা এসি কোনওটাই চালানো যাচ্ছে না।

    কবে বিদায় নিতে পারে বর্ষা?

    আবহাওয়া দফতর (Weather Update) বলছে, গুজরাটের বড় অংশ থেকেই বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। যে অংশে বর্ষা এখনও থমকে রয়েছে সেখান থেকে আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা চলে যেতে পারে। পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশেও বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এখান থেকেও বর্ষা বিদায় নিতে পারে বর্ষা। আর তার পরের ফেজেই বাংলাতেও বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেছেন আবহবিদদের বড় অংশ। তবে, শুক্রবারও বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে এদিনও থাকছে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

    শীতের অনুকূল পরিবেশ

    আইএমডি (Winter Prediction) জানিয়েছে, অক্টোবর মাসে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। পরিসংখ্যান বলছে, ১৯৭১–২০২০ সালের গড় ৭৫.৪ মিলিমিটারের তুলনায় এবারের বৃষ্টি সেই গড় ছাড়িয়ে যাবে। তবে, মধ্য ও দক্ষিণ ভারতের বাইরে দেশের অধিকাংশ স্থানে অক্টোবর মাসে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অক্টোবর–ডিসেম্বর মাসে দক্ষিণের রাজ্যগুলিতে (South Indian States) আর্দ্রতা বাড়ার সম্ভাবনা। বিশেষ করে তামিলনাড়ু, কেরল ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে গড়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের ইঙ্গিত, এই পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহ চলবে এবং তার জেরেই আগাম শীতের পরিবেশ তৈরি হতে পারে। বর্ষা বিদায়ের পর শীত আসার আগে শুরু হবে সাইক্লোনের মরসুম। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের সময় চলবে। এর মাঝেই ঘটবে শীতের আগমন।

    উত্তর-পশ্চিম ভারতে তুষারপাত

    এরইমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহেই ব্য়াপক তুষারপাতের ছবি দেখা গিয়েছে উত্তর-পশ্চিম ভারতে। উত্তর ভারতের বড় অঞ্চল বরফের চাদরে ঢাকা পড়েছে। কাশ্মীর, হিমাচলপ্রদেশের বড় অংশ তো বটেই, তুষারপাত দেখা গিয়েছে উত্তরাখণ্ডের বড় অংশেও। কেদারনাথ থেকে গুলমার্গ, মানালি ধবধবে সাদা বরফে ঢাকা পড়তেই খুশির হাওয়া পর্যটকদের মধ্যেও। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও তুষারপাতের ছবি দেখা যায়। অন্যদিকে, উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুন্ড সাহিব গুরুদ্বার বরফে ঢাকা পড়ে। একইসঙ্গে কেদারনাথেও পুণ্যার্থীরা বছরের প্রথম তুষারপাত (Snowfall in Himachal) দেখেন।

    আগে পুজো, আগে শীত

    হাওয়া অফিস (Weather Update) বলছে আচমকা পশ্চিমী ঝঞ্ঝার আগমণের কারণেই বরফ পড়ছে পার্বত্য অঞ্চলে। তবে অক্টোবরের শুরুতে এভাবে পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত দেখা যায় না। সেদিক থেকে দেখলে এবার যেন সবটাই আগাম। আগে পুজোর মতোই, আগে শীতের নাচন। এই তুষারপাতের জেরে ঠান্ডা শীতল বাতাস পেতে শুরু করে দিচ্ছে দিল্লি, পঞ্জাবের বড় অংশ। দিল্লি এবং উত্তরের সমতলভূমির বহু অংশে বৃষ্টির পরে তাপমাত্রা কমে গিয়েছে হু হু করে। বাংলাতে যদিও এখনও শীতের পরিবেশ আসেনি। পাওয়ার-প্লে-র শেষের দিকে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে বর্ষা। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গেও মাঝেমাঝেই চলছে ধারাপাত। পুজোর মুখে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গ। আর পুজো কাটতে ভেসেছে উত্তরবঙ্গ। এখনও পাহাড়ের বিভিন্ন জায়গায় দুর্যোগের ক্ষতচিহ্ন স্পষ্ট।

    কলকাতার আকাশ রোদ ঝলমল!

    বৃহস্পতিবার সকাল থেকে শহরের আকাশে রোদ ঝলমল করছে। কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বৃহস্পতিবারও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অস্বস্তিকর গরম নয়, তবে শুষ্ক থাকবে দিন। বাংলায় এই মুহূর্তে ঠান্ডার কোনও লক্ষণ নেই। বরং ঠান্ডা-গরম আবহাওয়ার মিশ্রণে অনেকেই অসুস্থ হচ্ছেন। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুসারে এই ধরনের আবহাওয়া আপাতত বাংলায় অব্যাহত থাকবে। এই সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি হ্রাস পাবে এটা সত্য, তবে এর অর্থ এই নয় যে শীত (Winter Prediction)  শুরু হবে। বরং এই মাসজুড়ে তাপমাত্রা স্থিতিশীল থাকবে।

  • Indian Railways: কনফার্মড টিকিট বাতিল না করেই বদলানো যাবে যাত্রার তারিখ, নতুন নিয়ম আনল ভারতীয় রেল

    Indian Railways: কনফার্মড টিকিট বাতিল না করেই বদলানো যাবে যাত্রার তারিখ, নতুন নিয়ম আনল ভারতীয় রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলযাত্রীদের জন্য সুখবর। বড়সড় স্বস্তির কথা শুনিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। আগামী জানুয়ারি থেকে যাত্রীরা তাঁদের নির্ধারিত ট্রেন যাত্রার তারিখ অনলাইনে পরিবর্তন করতে পারবেন—তাও কোনো অতিরিক্ত টাকা না দিয়েই। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীদের যাত্রা আরও ঝামেলামুক্ত ও সহজ করতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। আচমকা ফেঁসে গেলে আর টিকিট বাতিল করতে হবে না ট্রেনের। বরং তারিখ এগিয়ে বা পিছিয়ে নেওয়া সম্ভব হবে। যাত্রীদের পকেটের কথা মাথায় রেখে নতুন নিয়ম নিয়ে এসেছে ভারতীয় রেল, যাতে টিকিট বাতিলের ঝামেলাও না থাকে, আবার টাকাও না কাটা যায়।

    এই প্রথম টিকিটের দিন পরিবর্তনের সুবিধা

    দূরপাল্লার যাত্রায় এই প্রথম টিকিটের দিনক্ষণ পরিবর্তনের সুবিধা নিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)। তবে এখনই নয়, আগামী বছর জানুয়ারি মাস থেকে এই নতুন সুবিধা পাবেন যাত্রীরা। কনফার্ম হয়ে যাওয়া টিকিটের ক্ষেত্রেও যাত্রার দিনক্ষণ পাল্টানো সম্ভব হবে। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করলেন। বর্তমানে, যাত্রার তারিখ পরিবর্তন করতে হলে যাত্রীদের নিশ্চিত (confirmed) টিকিট বাতিল করে নতুন করে টিকিট কাটতে হয়। এর ফলে কেবল অতিরিক্ত খরচই বাড়ে না, বরং নতুন তারিখে টিকিটের প্রাপ্যতা নিয়েও অনিশ্চয়তা থেকে যায়। চলতি নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হয়। আবার ট্রেন ছাড়ার ১২ থেকে ৪ ঘণ্টা আগে বাতিল করলে সেই কাটছাঁটের পরিমাণ আরও বেড়ে যায়। ট্রেনের চার্ট তৈরি হয়ে গেলে টিকিট বাতিল করলেও কোনও অর্থ ফেরত মেলে না। মন্ত্রী বৈষ্ণব বলেন, “বর্তমান ব্যবস্থা যাত্রীদের পক্ষে অন্যায্য এবং তাঁদের স্বার্থবিরোধী। তাই যাত্রীদের সুবিধার্থে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।”

    লক্ষ লক্ষ যাত্রীর সুবিধার্থে সিদ্ধান্ত

    টিকিটের দিনক্ষণ পরিবর্তনেই লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী অশ্বিনী। তবে নতুন নিয়মে কিছু সীমাবদ্ধতাও থাকবে। যাত্রার তারিখ বদলানোর পরেও নতুন দিনে আসন পাওয়া যাবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করবে সেদিনের আসন-উপলব্ধতার উপর। নতুন যে তারিখ দেওয়া হবে, তাতে আগে থেকে কত বুকিং হয়ে রয়েছে, তার উপরই টিকিট কনফার্ম হওয়া নির্ভর করছে বলে জানিয়েছেন। পাশাপাশি, নতুন টিকিটের দাম যদি বেশি হয়, তাহলে বাড়তি টাকা মেটাতে হবে যাত্রীকে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক প্রকল্পেরও ঘোষণা করেন অশ্বিনী। বিভিন্ন রুটে লাইন বাড়ানোর ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় রেল অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করেছে। ১ অক্টোবর থেকে ট্রেনের সংরক্ষিত টিকিট কাটতে এখন বাধ্যতামূলক হয়েছে আধার যাচাই (Aadhaar verification)। নতুন নিয়ম অনুযায়ী, সংরক্ষণের সময় খোলার প্রথম ১৫ মিনিটে শুধুমাত্র আধার-প্রমাণিত আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্ট থেকেই টিকিট কাটা যাবে। রেল মন্ত্রকের মতে, এই দুই পদক্ষেপ যাত্রীসেবা আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করে তুলবে এবং টিকিট সংক্রান্ত দুর্নীতি ও জটিলতাও অনেকটা কমাবে।

  • Nagrakata Incident: ‘নাগরাকাটায় পরিকল্পিত হামলা চালায় তৃণমূল’, মমতা ও রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় বিজেপির

    Nagrakata Incident: ‘নাগরাকাটায় পরিকল্পিত হামলা চালায় তৃণমূল’, মমতা ও রাজ্য সরকারকে নিশানা কেন্দ্রীয় বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে নয় কেবলমাত্র ফটোশুট, ভিডিও শুট করতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠক করেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এমনই দাবি করলেন।। জলপাইগুড়ির নাগরাকাটার ঘটনা নিয়ে ফের তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র তৃণমূলকে তালিবানি মানসিকতার বলে কটাক্ষ করেন। তিনি এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি সাংসদ ও বিধায়কদের মারার ঘটনার প্রসঙ্গে রাজ্যের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

    কেন গিয়েছিলেন মমতা?

    বুধবার সাংবাদিক বৈঠক করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, “কেবলমাত্র ফটোশুট, ভিডিও শুট করতে, লোক দেখাতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক মিনিটের কম সময় থাকেন। আর বাইরে বেরিয়ে এসেই ভিডিও শুট করে বলেন, কেবল কানের নীচে একটু চোট লেগেছে। আসলে চোখের নীচের কয়েক সেন্টিমিটার দূরত্বেই হাড় ভেঙেছে, চোখটা নষ্ট হয়ে যেতে পারত।” শেহজাদ বলেন, “আমাদের আদিবাসী সম্প্রদায়ের সাংসদ খগেন মুর্মুকে ঘৃণ্যভাবে মারা হয়েছে। ওনার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। ওনার পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক, চোখটা নষ্ট হতে বসেছিল। কোনওভাবে রক্ষা করা গিয়েছে। আইসিইউ তে ভর্তি রয়েছেন। তাঁর এক্স রে রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছে, মুখে চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে। আরেকজন আদিবাসী সম্প্রদায়ের বিধায়ক মনোজ ওঁরাওকে হেনস্থা করা হয়েছে।”

    গোটাটাই তৃণমূলের পরিকল্পিত হামলা

    পুরো হামলার নেপথ্যে তৃণমূল জড়িত বলে আরও একবার অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ। তিনি বলেন, “গোটাটাই তৃণমূলের পরিকল্পিত হামলা। উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষের পাশে যাঁরা দাঁড়াতে গিয়েছিলেন, তাঁদের ওপর হামলা হল। তৃণমূল নেতাকর্মীরা তালিবানি সংস্কৃতি পালন করছে। শঙ্কর ঘোষের ওপর হামলা হয়েছে। শঙ্কর ঘোষও বলেছেন, কীভাবে তৃণমূলের নেতাকর্মীদের নেতৃত্বে পরিকল্পিত হামলা ছিল। কেন্দ্রীয় জওয়ানরাও রক্ষা পাননি।” উল্লেখ্য, মঙ্গলবারই এমন দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেন। একই দাবি করেন শুভেন্দু অধিকারীও। এই হামলার পিছনে রোহিঙ্গা, বাংলাদেশিরা জড়িত বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।

    এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা

    বর্তমানে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খগেন। ওষুধের ও বিশ্রামের মাধ্যমে আপাতত তাঁর চোখের নীচের হাড় জোড়ার চেষ্টা চলছে। চার সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। যদি তাতে উন্নতি না হয়, তাহলে অপারেশন করে পাত বসানো হতে পারে। সেক্ষেত্রে দিল্লির এইমসেও নিয়ে যাওয়ার হতে পারে খগেনকে। ইতিমধ্যেই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। কিন্তু ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত এক জনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

  • Success Story: বাবার পানের দোকান, মা আশা কর্মী! আইটিআই-তে পূর্ব ভারতে প্রথম ক্যানিংয়ের সায়ন

    Success Story: বাবার পানের দোকান, মা আশা কর্মী! আইটিআই-তে পূর্ব ভারতে প্রথম ক্যানিংয়ের সায়ন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবার পানের দোকান রয়েছে। মা আশাকর্মী ছেলে আইটিআই (IT) তে ৬০০-তে ৬০০ নম্বর পেয়ে চমকে দিলেন সকলকে (Success Story)। ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়সিং গ্রামের সুব্রত নস্কর ও রিনা নস্করের এক মাত্র সন্তান সায়ন নস্কর (Sayan Naskar) আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড ফর গভর্নমেন্ট-এ এবারে পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। শংসাপত্র নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত থেকে। গর্বে বুক ভরে গিয়েছে বাবা-মা-এর।

    সায়নের সাফল্যে (Success Story) অবাক সকলে

    তালদি রেল স্টেশনের কাছে একটি ছোট্ট ঠান্ডা পানীয়ের দোকান রয়েছে সুব্রতর। মা রিনা নস্কর আশা কর্মী। পরিবার যে খুব স্বচ্ছল এমনটা নয়। আইটিআইতে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এবার পূর্ব ভারতের এক নম্বর স্থানটা দখল করেছে তাঁদেরই ঘরের এক মাত্র ছেলেটা। খুশির হাওয়া গোটা পরিবারে (Success Story)। ছোট থেকেই এলাকায় মেধাবী বলে পরিচিত সুব্রত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ক্যানিং থানার তালদি মোহনচাঁদ স্কুল থেকে। তারপর ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করার পর আইটিআই-তে পা। আইটিআই নিয়ে ট্যাংরাখালি আইটিআই গভর্মেন্ট কলেজ থেকে পড়াশোনা। ছেলে পড়াশোনায় ভাল, ছেলেকে নিয়ে উচ্চাশাও ছিল মা-বাবার। কিন্তু রেজাল্টে (Success Story) যে এক্কেবারে ফুল মার্কস এসে যাবে তা ভাবতে পারেননি কেউই।

    প্রধানমন্ত্রী মোদির হাত থেকে সম্মান গ্রহণ

    সায়নের অভাবনীয় ফল তাঁকে নিয়ে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে। খোদ দেশের প্রধানমন্ত্রী তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়ায় খুশির রেশ গোটা এলাকা, আত্মীয়-স্বজনদের মধ্যেও। তাঁর এই কৃতিত্ব (Success Story) তাঁর বা মা ও কলেজের প্রিন্সিপাল-সহ শিক্ষকদের সঙ্গেও ভাগ করেছেন সায়ন। তাঁদেরই এই রেজাল্ট উৎসর্গ করতে চান বলেও জানিয়েছেন সায়ন। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার পেয়ে খুবই ভাল লাগছে। এর পিছনে সবথেকে বড় অবদান আমার পরিবারের, আমার শিক্ষকদের। আগামীতে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতে চাই। রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব।”

  • Suvendu Adhikari: “ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুদ সহ বদলা হবে”, নাগরাকাটার ঘটনায় হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: “ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুদ সহ বদলা হবে”, নাগরাকাটার ঘটনায় হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সুদ সহ তার বদলা নেবে মানুষ। শাসক দল তৃণমূলকে এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার নাগরাকাটার ঘটনায় (Nagrakata Incident) পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করছে বিজেপি। নাগরাকাটার বিজেপি মণ্ডল সভাপতি এই মামলা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

    এনআইএ তদন্তের দাবি

    মঙ্গলবার শিলিগুড়ির হাসপাতালে আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান শুভেন্দু (Suvendu Adhikari)। সেখান থেকে বেরিয়েই তিনি বলেন, ‘ছাব্বিশে (election 2026) এই রক্তের বদলা হবে, সুদ সহ উসুল করবে বাংলার মানুষ। বিজেপি ক্ষমতায় এলে চব্বিশ ঘণ্টার মধ্যে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এসটি কমিশন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা হস্তক্ষেপ করেছেন। জলপাইগুড়ির এসপি আর ডিজি রাজীব কুমার দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখুন। ডাক আসবেই। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সিবিআই অথবা এনআইএ তদন্তের যে দাবি জানিয়েছেন, তাকে আমি সমর্থন করি।’

     মুখ্যমন্ত্রীর আচরণের কড়া সমালোচনা

    এদিনই শিলিগুড়ির হাসপাতালে গিয়ে বিজেপি-র আহত সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও ওই হাসপাতালেই আহত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে যাননি তিনি। মুখ্যমন্ত্রীর এই আচরণেরও কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘মুখ্যমন্ত্রী এসেছেন, তা নিয়ে আমাদের দলের অনেক কর্মী সমর্থকই ক্ষুব্ধ ছিলেন। তাঁরা বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। কিন্তু আমরা সৌজন্য বজায় রাখতে বলেছি। উনি একজনের সঙ্গে দেখা করেছেন একজনের সঙ্গে করেননি। উনি এখানে এসে প্রশ্ন তুলেছেন, কীভাবে লাগল? অথচ যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করছেন না।’

    শাসকদলের মদত স্পষ্ট, বললেন শুভেন্দু

    নাগরাকাটায় (Nagrakata Incident) বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে চোখের নীচে হাড় ভেঙে গিয়েছে খগেন মুর্মুর। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে জানিয়েছেন চিকিৎসকরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দুর্গত এলাকায় ৩০-৪০টা কনভয় নিয়ে যাওয়া হয়েছিল। আর তাতেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে স্থানীয় বাসিন্দাদের। এই নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “৮ জন বিধায়ক, ৩ জন সাংসদ ছিলেন, পাঁচ খানা গাড়ি ছিল, আর ১২টা মিডিয়ার গাড়ি ছিল।” এরপরই মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, “কে বলছেন! যাঁর জন্য চার ঘণ্টা রাস্তা বন্ধ থাকে, দড়ি ঘেরা থাকে, আর যিনি ২৫০-৩০০ গাড়ি নিয়ে বের হন। যাঁর জোড়া হেলিকপ্টার রয়েছে, জোড়া চার্টার্ড ফ্লাইট রয়েছে, তারপরও যখন রাস্তায় বের হন, রাস্তা বন্ধ করে দেন। তাঁর মুখ থেকে এসব কথা মানায় না।” এই ঘটনার পিছনে শাসকদলের মদত স্পষ্ট, বলে জানান বিরোধী দলনেতা। একই সঙ্গে এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। দলের সাংসদের ওপর হামলার ২৪ ঘণ্টা পরও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। ‘শূন্য’ গ্রেফতারি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির।

  • SIR: বাংলায় এসআইআর ঘোষণা সময়ের অপেক্ষা! বুধ-বৃহস্পতিতে রাজ্যে একগুচ্ছ বৈঠক কমিশনের বিশেষ দলের

    SIR: বাংলায় এসআইআর ঘোষণা সময়ের অপেক্ষা! বুধ-বৃহস্পতিতে রাজ্যে একগুচ্ছ বৈঠক কমিশনের বিশেষ দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর (SIR)  নিয়ে প্রস্তুতি তুঙ্গে। পুজো মিটতেই বাংলায় এসআইআর নিয়ে বুধবার বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে বাংলায় এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। সেই টিমে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চার কমিশন কর্তা। বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে কমিশনের বিশেষ টিমের। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ওসি (ইলেকশন)-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার।

    কোথায় কোথায় বৈঠক কমিশনের

    বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এরাজ্যেও বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হতে চলেছে। জানা গিয়েছে, এসআইআর (SIR) নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই মঙ্গলবার রাতে বাংলায় এসেছে কমিশনের বিশেষ টিম। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দিচ্ছে তারা। ওই তিন জেলার সঙ্গে আলাদা বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। এছাড়া রাজারহাট-গোপালাপুরে সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। উত্তরবঙ্গে দুর্যোগের কারণে পরিস্থিতি খারাপ। তাই বুধবার সকাল দশটা থেকে উত্তরবঙ্গ বাদে সব জেলার জেলাশাসক, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার(ERO)-দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। বৈঠক শেষে প্রথমে রাজারহাট-গোপালপুর তারপর বারাসত যাবেন। বৃহস্পতিবার সকাল দশটায় কোলাঘাটে পৌঁছবেন। সেখানে তিন জেলা-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

    কোন কোন বিষয়ে আলোচনা

    কমিশন সূত্রে খবর, ৮ দফা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

    ১) ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, বর্তমান তালিকায় তাঁদের নাম রয়েছে কী না, তা দেখা হবে।

    ২) বিএলও নিয়োগ ও প্রশিক্ষণ

    ৩) বিএলও-দের সহযোগিতা করতে স্বেচ্ছাসেবক চিহ্নিত করা

    ৪) বিএলও-দের কিটে কী কী থাকবে, তা নির্দিষ্ট করে দেওয়া

    ৫) এসআইআর-এর ফর্ম তৈরি করতে হবে এ-ফোর সাইজের পাতার ম্যাপে

    ৬) সাম্প্রতিককালে ফর্ম ৬ অর্থাৎ ভোটার তালিকায় কত আবেদন জমা পড়েছে, কতজনের নাম বাদ দেওয়া হয়েছে এবং কতজন ঠিকানা বদল করার জন্য আবেদন জানিয়েছেন, তার স্ট্যাটাস রিপোর্ট তৈরি করা

    ৭) এসআইআর সংক্রান্ত বিস্তারিত ইস্যু

    ৮) বিএলও নিয়োগ বা বুথ পুনর্গঠন নিয়ে অভিযোগ থাকলে তা নিয়ে আলোচনা করা হবে।

    কেন তিন জেলাকে গুরুত্ব

    বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। তাই এই জেলায় বাড়তি নজর দেওয়া হচ্ছে, বলে অনুমান। সূত্রের খবর, বিজেপি অভিযোগ করেছে, সরকারি কর্মীদের বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে নিয়োগ করা হচ্ছে। এতে ভোটার তালিকায় গরমিল হতে পারে। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি ছিল। কমিশনের আধিকারিক জানাচ্ছেন, বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের অনেকের নাম ২০২৫ সালের তালিকায় পাওয়া যায়নি। সবকিছু খতিয়ে দেখবে কমিশন। সূত্রের খবর, রাজারহাট গোপালপুর নিয়েও তৎপর কমিশন। রাজারহাটের ডিস্ট্রিক্ট অফিসার (ডিইও), আইটি সেল, ইআরও-দের নিয়ে বৈঠক করবে কমিশন। রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন, এই দুটি বিধানসভা কেন্দ্রের সব বিএলও-দের নিয়ে বৈঠক আছে। ইতিমধ্যেই সেখানকার ইআরও-দের বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশন। বাংলায় এসআইআর-এর (SIR) আগে সবদিক খুঁটিয়ে দেখে এগোতে চায় কমিশন।

  • Unified Payment Interface: পিন ছাড়াই ইউপিআই লেনদেন, এবার মুখ দেখিয়ে ও আঙুলের ছাপেই পেমেন্ট

    Unified Payment Interface: পিন ছাড়াই ইউপিআই লেনদেন, এবার মুখ দেখিয়ে ও আঙুলের ছাপেই পেমেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে যেতে চলেছে ইউপিআই (Unified Payment Interface) লেনদেনের অভিজ্ঞতা। সূত্রের খবর, আজ ৮ অক্টোবর বুধবার থেকে নাকি বড় বদল আসতে চলেছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই নেটওয়ার্কে। এখন থেকে নাকি অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক সংখ্যাভিত্তিক পিন দিতে হবে না। জানা গিয়েছে পিনের বদলে গ্রাহকরা আঙুলের ছাপ বা ফেসিয়াল রেকগনিশন ব্যবহার করে অনুমোদন দিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ আধারের ডেটাবেস ব্যবহার করে এই বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে। নতুন এই পিন বিহীন ব্যবস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই-এর সাম্প্রতিক গাইডলাইন মেনে চালু হচ্ছে।

    গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে প্রদর্শন

    বর্তমানে মুম্বাইতে চলা গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই নয়া এই ফিচারটি প্রদর্শন করার পরিকল্পনা করেছে। ডিজিটাল লেনদেনে এক নতুন দিগন্ত খুলে দেবে এই ব্যবস্থা। পিন ছাড়া ইউপিআই হলে একাধিক সুবিধা হতে পারে। প্রথমত, কোনও পেমেন্টের সময় ৬টি বা ৪টি ডিজিট প্রেস করে তারপর পেমেন্ট হত। সেটা বন্ধ হবে। ফলে, একটা টাচেই পেমেন্ট ডান। এ ছাড়াও যাঁরা রোজ ইউপিআই ব্যবহার করেন না, তাঁরা অনেক সময় পিন মনে রাখতে পারেন না। আর সেই কারণেই পিন-মুক্ত লেনদেন ইউপিআই ব্যবহারকারী কোটি কোটি মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    বায়োমেট্রিক অথেন্টিকেশন-এর সুবিধা

    ইউপিআই (Unified Payment Interface) ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের মেরুদণ্ড হয়ে উঠেছে, প্রতি মাসে কোটি কোটি লেনদেন হয় এর মাধ্যমে। বায়োমেট্রিক প্রমাণীকরণ প্রবর্তনের ফলে ব্যবহারকারীদের সুবিধা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে, পিনের উপর নির্ভরতা হ্রাস পাবে এবং সুরক্ষা মান বজায় থাকবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন পিন-ভিত্তিক সুরক্ষার চেয়ে অনেক বেশি নিরাপদ। এর ফলে আর্থিক প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যাবে। পিন টাইপ করার ঝামেলা না থাকায় কেনাকাটার সময় বা অন্য যেকোনও জরুরি মুহূর্তে খুব দ্রুত পেমেন্ট করা সম্ভব হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত, যেমন গ্রামের মানুষ বা বয়স্ক ব্যক্তিরা, তাঁরাও সহজে এই পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। যেহেতু বায়োমেট্রিক তথ্য, যেমন মুখ বা আঙুলের ছাপ চুরি করা কঠিন, তাই ইউপিআই সম্পর্কিত জালিয়াতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং এটি যাতে কোনওভাবেই অপব্যবহার না হয়, তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। পরিকাঠামোগত উন্নয়ন এবং সমস্ত ব্যবহারকারীর কাছে এই প্রযুক্তি পৌঁছে দেওয়াও একটি গুরুত্বপূর্ণ দিক।

     

     

     

     

     

     

  • Danish Kaneria: ‘ভারতই আমার মাতৃভূমি!’ নাগরিকত্ব বিতর্কে বড় মন্তব্য, সিএএ নিয়ে সওয়াল প্রাক্তন পাক স্পিনার কানেরিয়ার

    Danish Kaneria: ‘ভারতই আমার মাতৃভূমি!’ নাগরিকত্ব বিতর্কে বড় মন্তব্য, সিএএ নিয়ে সওয়াল প্রাক্তন পাক স্পিনার কানেরিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভারত ও ভারতীয় সংস্কৃতির প্রতি নিজের গভীর আনুগত্য প্রকাশ করলেন প্রাক্তন পাক লেগ স্পিনার দানিশ কানেরিয়ায় (Danish Kaneria)। তিনি জানান, পাকিস্তান তাঁর জন্মভূমি হতে পারে, কিন্তু ভারত তাঁর মাতৃভূমি। তাঁর কাছে ভারত একটি মন্দিরের মতো। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেননি। এই মুহূর্তে তাঁর তেমন কোনও পরিকল্পনাও নেই। তবে ভবিষ্যতে কখনও তিনি ভারতীয় নাগরিকত্ব নিতে চাইলে তার জন্য সিএএ (CAA) মানে ২০১৯ সালে গৃহীত নাগরিকত্ব সংশোধনী আইন রয়েছে।

    ভারতীয় নাগরিকত্ব প্রসঙ্গে কানেরিয়া

    দানিশ কানেরিয়া স্পষ্ট ভাষায় জানান, পাকিস্তানের সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা পেলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তিনি বারবার বৈষম্যের শিকার হয়েছেন। বলেন, “পাকিস্তান আমার জন্মভূমি হতে পারে, কিন্তু ভারত আমার মাতৃভূমি। আমার কাছে ভারত একটি মন্দিরের মতো।” বারবার তাঁকে ভারতীয় নাগরিকত্ব (Danish Kaneria on CAA) নিয়ে মন্তব্য করতে বলায় তিনি বলেন, “অনেকেই প্রশ্ন করছেন কেন আমি পাকিস্তান নিয়ে কথা বলি না, কেন ভারতীয় বিষয় নিয়ে মন্তব্য করি। কেউ কেউ বলেন আমি শুধু ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য এটা করছি। তাই আমি চাই সত্যিটা পরিষ্কার করতে।” তিনি জানান, বর্তমানে তাঁর ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে যদি তিনি বা তাঁর মতো পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ভারতের নাগরিকত্ব চাইতে চান, তাহলে ২০১৯ সালে গৃহীত নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) তাঁদের জন্যই সহায়ক।

    ধর্ম ও সংস্কৃতির প্রতি অটল থাকার প্রতিশ্রুতি

    দানিশ কানেরিয়া বলেন, নাগরিকত্ব না থাকলেও তিনি তাঁর ধর্ম ও সংস্কৃতি রক্ষায় অটল থাকবেন। তিনি আরও বলেন, “আমি এমন কোনও স্বার্থে ভারতীয় মূল্যবোধকে সমর্থন করি না। আমি আমার ধর্ম রক্ষা করব, দেশবিরোধীদের ও ভণ্ড ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে দাঁড়াব।” নিজের দীর্ঘ পোস্টের শেষে দানিশ কানেরিয়া লেখেন, “আমার নিরাপত্তা নিয়ে যারা উদ্বিগ্ন, তাঁদের জানাতে চাই— প্রভু শ্রী রামের আশীর্বাদে আমি ও আমার পরিবার নিরাপদ ও সুখে আছি। আমার ভাগ্য শ্রী রামের হাতে।”

    আরএসএস-এর প্রশংসা

    সম্প্রতি, আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে দানিশ কানেরিয়া শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বিশ্বের আরও অনেক সংগঠন থাকা উচিত আরএসএস-এর মতো, যারা স্বীকৃতি ছাড়াই সামাজিক সেবায় নিয়োজিত। আমি তাঁদের কাজ বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখেছি— কোনও জাত, ধর্ম বা সীমানা নেই, শুধু নিঃস্বার্থ সেবা।” দানিশ কানেরিয়ার এই সাহসী ও স্পষ্ট বক্তব্য বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাঁর ভারতীয় শিকড়ের প্রতি গর্ব এবং প্রকাশ্যে সেটি নিয়ে কথা বলার সাহস অনেকের প্রশংসা কুড়িয়েছে।

    বৈষম্যের শিকার, সিএএ-র হয়ে সওয়াল

    কানেরিয়ার এই বক্তব্যের পর তাঁকে ঘিরে পাকিস্তানে সমালোচনার ঝড় উঠেছে। তবে ভারতে অনেকে তাঁর সাহসের প্রশংসাও করছেন। কানেরিয়া একটি দীর্ঘ পোস্টে (X-এ) লিখেছেন, তিনি পাকিস্তানের মানুষের কাছ থেকে প্রাপ্ত ভালবাসার জন্য কৃতজ্ঞ। তবে তিনি নিজের ক্রিকেট কেরিয়ারে বারবার বৈষম্যের শিকার হয়েছেন। বরাবর সে দেশে তিনি নানা ধরনের অস্বস্তির সম্মুখীন হয়েছেন। এই ধরনের আচরণে তাঁর আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও দাবি করেন। পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাত্র দুইজন হিন্দু ক্রিকেটার এখনও পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। এঁদের মধ্যে একজন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। পাকিস্তানি এই ক্রিকেটার ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। প্রায় এক দশক দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। কানেরিয়া জানান, খেলোয়াড় জীবনে বারংবার তাঁর ধর্ম বদল করার প্রচেষ্টা করা হয়েছে।

    দেশকে সম্মান করেছি

    উল্লেখ্য, সিএএ-এর অধীনে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান) ভারতীয় নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারেন। সম্প্রতি, সরকার ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের মধ্যে ভারতে আসা এই ব্যক্তিদের পাসপোর্ট এবং ভিসার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক আদনান সামিকে ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এই বছর তাকে পদ্মশ্রীও দেওয়া হয়েছে। কানেরিয়ার কথায়, ‘আমি সবসময় আমার দেশকে সম্মান করেছি। কিন্তু কিছু অভিজ্ঞতা গভীরভাবে আহত করেছে।’ স্বভাবতই, তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল। অনেকে প্রশংসা করেছেন নির্ভীক অবস্থানকে, আবার কেউ কেউ ছুড়ে দিয়েছেন কটাক্ষ। তবে কানেরিয়া হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ। ঠান্ডা ভাষায়, সংযত মেজাজে বলেছেন—‘আমি কোনও দেশের বিরুদ্ধে নই। শুধু সত্যিটা বলেছি

  • Nagrakata Incident: নাগরাকাটা নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি, উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শুভেন্দু

    Nagrakata Incident: নাগরাকাটা নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি, উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় (Nagrakata Incident) বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার পর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পোস্টে ফিরল কোচবিহার স্মৃতি। ছবি দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে বিরোধী দলনেতা দাবি করলেন, একই দুষ্কৃতীদের বারবার বিভিন্ন এলাকায় পাঠানো হয় বিজেপি বিধায়কদের উপর হামলা করার জন্য। পাশাপাশি এর সঙ্গে জুড়লেন তৃণমূলের সন্ত্রাসবাদ মডেল-এর তত্ত্বও। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। দার্জিলিং, জলপাইগুড়ি সহ বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে সোমবার নাগরাকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করবেন তিনি।

    শুভেন্দুর নিশানায় কারা

    ফেসবুক পোস্টে চার জনের ছবি দিয়ে নাম উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি…এই চারজন হলেন সইফুল হক, আইনুল আনসারি, রমজান আলি এবং পিঙ্কি খাতুন। এরপর ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, ঠিক যেই সব দুর্বৃত্তদের এনেছিল কোচবিহারের খাগড়াবাড়িতে আমার ওপর আক্রমণ করতে, সেই ভাবেই এখানেও একই ভাবে সেই ‘বিশেষ সম্প্রদায়ের’ কিছু উচ্ছৃঙ্খল আইন অমান্যকারীদের পরিকল্পিত ভাবে জড়ো করা হয় এই ঘৃণ্য অপরাধ-অরাজকতা ঘটাতে। এরপর তিনি আরও লেখেন, এরা নিজেরাই আতঙ্কিত যে মমতা সরকার চলে গেলে এদের বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত যে ক্ষমতায় টিকে থাকতে হলে এদের খোলা ছাড় দিতে হবে, নয় তো এরাই কোনও দিন ঘটী উল্টে দেবে। এরা একে অপরের পরিপূরক তাই রাজ্যে আইনের শাসন বিলুপ্ত হয়ে গিয়েছে।

    হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

    নাক-মুখ থেকে গলগল করে রক্ত ঝরছে। রুমাল, গামছা কোনও কিছু দিয়েই রক্ত বন্ধ করা সম্ভব হচ্ছে না। সোমবার এই ভয়াবহ ছবি দেখা গিয়েছে নাগরাকাটায় (Nagrakata Incident)। গুরুতর ভাবে আহত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে তাঁকে। আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। এই ঘটনা মোটেই সাধারণ নয়। ফলত বেলা যত গড়িয়েছে ততই চড়েছে রাজনৈতিক পারদ। কিন্তু গ্রেফতারি থেকেছে শূন্য। ইতিমধ্য়েই এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির জন্য পুলিশকে ‘সময় বেঁধে’ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন উত্তরবঙ্গ যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, কারা এই ঘটনাটা ঘটিয়েছে। পুলিশ আজ বিকালের মধ্য়ে কোনও ব্যবস্থা না নিলে আগামিকাল আমরা কলকাতা হাইকোর্টের ভ্য়াকেশন বেঞ্চে দ্বারস্থ হব।’

    সন্ত্রাসবাদ মডেল

    সোমবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ একটি পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, ‘তৃণমূলের সেই এক ‘সন্ত্রাসবাদ মডেল’, দেখুন কাদের ব্যবহার করা হয় আজকের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষদের ওপর এই নির্মম প্রাণঘাতী আক্রমণ ঘটাতে।’ এর পরেই তিনি ছবিতে গোল দাগ দিয়ে বেশ কয়েকজনকে চিহ্নিত করে তাদের নামও লিখে দেন সেখানে। তাঁর দাবি, এঁরাই কোচবিহারে তাঁর কনভয়ে হামলা চালিয়েছিল। আর কিছুটা সময় পেরলেই পূর্ণ হবে ২৪ ঘণ্টা। কিন্তু বিজেপি সাংসদকে ঘিরে মারের ঘটনায় অভিযুক্তদের কি পাকড়াও করা যাবে? রাজ্য পুলিশের দিকে সেই প্রশ্নই তুলে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, গতকালের ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাদের মধ্য়ে কাউকেই পাকড়াও করতে পারেনি পুলিশ। বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার ঘটনায় তৃণমূলের দিকেই দায় ঠেলেছে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও সরব হতে দেখা গিয়েছে এই নিয়ে। সমাজমাধ্যমে একটি পোস্ট করে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।

    আজ উত্তরবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী

    একনাগাড়ে ভারী বৃষ্টি আর ভূমিধসে কার্যত লণ্ডভণ্ড উত্তরবঙ্গ (North Bengal Flood)। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে উত্তরবঙ্গে। তবে আজও হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি। এখনও চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রকৃতির ধ্বংসলীলার নমুনা। বৃষ্টি আর ধসে মারাত্মক ক্ষতি হয়েছে মিরিক, দার্জিলিংয়ের। জলের তোড়ে ভেঙে যায় দার্জিলিঙের মিরিক ব্লকের দুধিয়া সেতু। দুর্যোগে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৬ জন। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার মিরিকে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও থাকবেন তাঁর সঙ্গে। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • Nagrakata Incident: নাগরাকাটার ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য! শাহের উত্তরবঙ্গ সফর ঘিরে জল্পনা

    Nagrakata Incident: নাগরাকাটার ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য! শাহের উত্তরবঙ্গ সফর ঘিরে জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শন (Nagrakata Incident) করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সমাজমাধ্যমে বাংলায় লিখেছেন, ‘‘যে ভাবে আমাদের দলের সহকর্মীরা—যাঁদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।’’

    নাগরাকাটার ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য

    ত্রাণ দিতে গিয়ে প্রকাশ্যে হামলার ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য। নাগরাকাটায় আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় ক্যামেরাবন্দি হয়ে আছে হামলাকারীরা। নির্দিষ্ট করে ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। তাও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশের সামনেই বেনজির এই গুন্ডামির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ফেসবুক পোস্টে চার জনের ছবি দিয়ে নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, তৃণমূলের সেই এক ‘সন্ত্রাসবাদ মডেল’। ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এই রাজ্যে কোনও গণতান্ত্রিক ব্যবস্থা, কোনও আইন-শৃঙ্খলা বলে কোনও কিছু অবশিষ্ট নেই। এই সরকার কার্যত একটা লুটেরাদের সরকার হয়ে গেছে।”

    কী ঘটেছিল নাগরাকাটায়

    ডুয়ার্সের নাগরাকাটা। সাম্প্রতিক বন্যায় এলাকার মানুষ একেবারে সর্বস্বান্ত। ঘরবাড়ি জলমগ্ন, ফসল নষ্ট, বহু মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। ঠিক এমন পরিস্থিতিতেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে যান বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ খগেন মূর্মূ। উদ্দেশ্য ছিল বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখা এবং তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। স্থানীয় সূত্রে খবর, বিধায়ক ও সাংসদের গাড়ি নাগরাকাটার ভেতর প্রবেশ করার সময় হঠাৎ একদল উত্তেজিত লোক তাঁদের ঘিরে ধরে। অভিযোগ উঠেছে, ওইসময় ইট-পাথরের বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যেই ভাঙচুর চালানো হয় শংকর ঘোষের গাড়িতে। গাড়ির জানলার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। অভিযোগ বিক্ষোভকারীরা বিজেপি সাংসদ খগেন মুর্মু মাথা নদীর পাথর ছুড়ে ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থাতেই তাঁকে গাড়িতে তুলে দেয় তার নিরাপত্তারক্ষীরা। শঙ্কর ঘোষকেও হেনস্থা করে বিক্ষোভকারীরা।

    খগেন মুর্মুকে এমসে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা

    সোমবার সকালের এই হামলায় রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। খগেন মুর্মুর বেশ কয়েকটি সেলাই পড়েছে। সাংসদকে এমসে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার সন্ধ্যায় শঙ্কর ঘোষকে ফোন করে তাঁর ও খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁরা কেমন রয়েছেন তা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি খগেন মুর্মুকে চিকিৎসার জন্য দিল্লির এমসে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও সুকান্ত মজুমদার জানিয়েছেন।

    মোদির নিশানায় মমতা সরকার

    জলপাইগুড়ির নাগরাকাটায় হিংসার জন্য সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে বার্তা দিয়েছেন রাজ্যের বিজেপি নেতাদেরও। তিনি লিখেছেন, ‘‘আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তাঁরা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।’’

    তীব্র নিন্দা কেন্দ্রীয় নেতৃত্বের

    রাজ্য বিজেপি নেতাদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সাংবাদিক বৈঠক করে নিন্দা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, স্পিকার ওম বিড়লা ও রাজ্যপালকে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার নাগরাকাটায় যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বন্যা বিধ্বস্ত এলাকায় যাবেন সুকান্ত মজুমদারও। বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

    শাহের উত্তরবঙ্গ সফর নিয়ে জল্পনা

    বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর ন্যক্করজনক হামলা নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে। এই আবহে উত্তরবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ৮ অক্টোবর উত্তরবঙ্গে আসতে পারেন তিনি। তবে বঙ্গ বিজেপির নেতারা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না। তাঁদের বক্তব্য, “বর্তমানে আমাদের অগ্রাধিকার দুর্গত মানুষদের পাশে থাকা।” তবে রাজনৈতিক মহলের দাবি, খগেন মুর্মুর উপর হামলার পর বিজেপির কৌশল বদলাতে পারে উত্তরবঙ্গে। তাই শাহের সফর ঘিরে ইতিমধ্যেই বাড়ছে জল্পনা।

LinkedIn
Share