Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Asteroid: কাল পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে গোল্ডেন গেট ব্রিজের মতো বড় গ্রহাণু

    Asteroid: কাল পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে গোল্ডেন গেট ব্রিজের মতো বড় গ্রহাণু

    মাধ্যম নিউজ ডেস্ক:  আগামীকাল আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের আকারের একটি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে আসতে চলছোন ঘেঁষে চলে যাওয়ার কথা। ঘণ্টায় ২৫ হাজার কিমি গতিতে গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছে নাসা।

    গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ‘৪১৮১৩৫(২০০৮এজি৩৩)’। সাধারণত পৃথিবীর পাশ দিয়ে এত বড় আকারের কোনও গ্রহাণু গেলে বিপদের আশঙ্কা থাকে। তবে এই গ্রহাণুর ফলে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা আপাতত নেই বলেই নাসার পক্ষ থেকে জানানো হয়েছে। নাসা সূত্রে খবর, পৃথিবী থেকে ৩,২৪০,০০০ কিমি দূর দিয়ে চলে যাবে গ্রহাণুটি। এর ব্যাস ৪৫০ মিটার।  তবে এই গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে গেলেও, সেটিকে খালি চোখে দেখা যাবে না বলেই নাসা সূত্রে খবর। তবে ছোট টেলিস্কোপের সাহায্যে দেখা যেতে পারে।

    নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশে এখনও পর্যন্ত ১,০৩১,৪৮৮টি গ্রহাণু তৈরি হয়েছে। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগৎ তৈরি হওয়ার শুরুর দিকে এই পাথুরে, বাতাসহীন গ্রহাণুগুলি তৈরি হয়। এই গ্রহাণুগুলি পৃথিবীর কক্ষপথে এলে কিছুটা প্রভাব পড়ে। তবে এবার কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে নাসা। শেষপর্যন্ত এর গতিপথের দিকে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে নাসার বিজ্ঞানীরা।

  • Loudspeakers Remove: যোগীর নির্দেশে চার দিনে ২২ হাজার লাউডস্পিকার সরানো হল উত্তরপ্রদেশে

    Loudspeakers Remove: যোগীর নির্দেশে চার দিনে ২২ হাজার লাউডস্পিকার সরানো হল উত্তরপ্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কড়া নির্দেশে সে রাজ্যের একাধিক ধর্মীয় স্থান থেকে সরানো হল লাউডস্পিকার। চারদিনে প্রায় ২২ হাজার লাউডস্পিকার সরানো হয়েছে। এর মধ্যে মসজিগের সংখ্যাই বেশি। তবে মথুরায় শ্রী কৃষ্ণ জন্মভূমি থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে। গোরখনাথ মন্দির থেকেও লাউড স্পিকারের সংখ্যা কমানো হয়েছে, বলে প্রশাসন সূত্রে খবর।

     ধর্মীয় স্থানগুলোতে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা নিজেরাই এই পদক্ষেপ করেছেন। এছাড়াও ১২৫টি জায়গা থেকে লাউডস্পিকার সরানো হয়েছে, একথা জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার। রাজ্যে যাতে সুষ্ঠুভাবে নমাজ পাঠ করা যায়, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি। তিনি জানিয়েছেন,লাউডস্পিকার নিয়ে ৩৭ হাজার ৩৪৪ জন ধর্মীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মাথায় রেখে রাজ্যের আরও ৩৯ হাজার মাইকের আওয়াজ কমিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে লাউডস্পিকারের সংখ্যা কমিয়ে আনার নির্দশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মথুরায় শ্রী কৃষ্ণ জন্মভূমি থেকে লাউডস্পিকার সরানো হয়েছে। গোরখনাথ মন্দির থেকেও লাউড স্পিকারের সংখ্যা কমানো হয়েছে। উল্লেখ্য, ক’দিন আগেই রামনবমীতে অশান্তির ঘটনার আবহে যোগী আদিত্যনাথ বলেছিলেন, উত্তরপ্রদেশে দাঙ্গা তো দূর অস্ত, ‘তু তু ম্যায়’ও হয়নি। অনুমতি ছাড়া সে রাজ্যে কোনও ধর্মীয় শোভাযাত্রা করা যাবে না, এমন নির্দেশিকাই জারি করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে। ধর্মীয় অনুষ্ঠান ঘিরে যাতে উত্তরপ্রদেশে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে পুলিশ-প্রশাসনকে কার্যত ঢেলে সাজিয়েছেন যোগী। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও একটি নির্দিষ্ট জায়গায় ধর্মীয় কর্মসূচি পালন করা যেতে পারে। তবে এর জন্য রাস্তা আটকানো যেন না হয়। লাউডস্পিকার ব্যবহার করা যেতে পারে, তবে তা যেন অন্য কারও বিরক্তির কারণ না হয়। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তাও দেওয়া হয়েছে।

    এদিকে, ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে আইন প্রণয়ন করে দিক কেন্দ্র সরকার , এমনই প্রস্তাব দিয়েছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। এই ইস্যু নিয়ে আলোচনা করতে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে প্রতিনিধি পাঠানো হবে বলেও জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে। যদিও উত্তরপ্রদেশ সরকারের অতিসক্রিয়তারই প্রশংসা করেছেন রাজ ঠাকরে। উদ্ধব ঠাকরের সরকারের সমালোচনা করে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”হৃদয় থেকে সর্বান্তকরণে যোগী সরকারকে শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত ধর্মীয় স্থান বিশেষত মসজিদ ( Masjid) থেকে লাউডস্পিকার (loudspeakers) সরিয়ে নেওয়ার পদক্ষেপে আমি কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত মহারাষ্ট্রে কোনও ‘যোগী’ নেই। আমাদের এখানে শুধুই ভোগী। এদের একটু শুভ বুদ্ধির জন্য প্রার্থনা আর আশা করা ছাড়া কিছুই করার নেই।”

  • Jobless: হতাশ হয়ে চাকরি খোঁজাই ছেড়ে দিচ্ছেন অর্ধেক ভারতীয়

    Jobless: হতাশ হয়ে চাকরি খোঁজাই ছেড়ে দিচ্ছেন অর্ধেক ভারতীয়

    মাধ্যম নিউজ ডেস্ক: পছন্দের বা নিজের জীবনযাপন পদ্ধতির জন্য উপযুক্ত চাকরি না পাওয়ায় ক্রমেই হতাশ হয়ে পড়ছেন ভারতীয়েরা। গত কয়েক বছরের মধ্যে লাখ লাখ ভারতীয় এই কারণে কাজের জগত থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। বিশেষ করে মেয়েদের মধ্যে এই প্রবণতা আশঙ্কাজনক ভাবে বেড়েছে। মুম্বাইয়ের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট লিমিটেডের (সিএমআইই) গবেষণায় এ চিত্র উঠে এসেছে। বহু মানুষ আর কাজ খুঁজছেন না।

    অথচ বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির চাকা চালু রাখতে ভারত তরুণ কর্মীদের ওপরই বাজি ধরেছে। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান সেই সম্ভাবনার ক্ষেত্রে ভুল বার্তা দিচ্ছে। 

    মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে সামগ্রিকভাবে কাজে অংশগ্রহণের হার ৪৬ শতাংশ থেকে কমে ৪০ শতাংশে নেমে এসেছে। এই সময়ের মধ্যে কাজের জগত থেকে প্রায় ২ কোটি ১০ লাখ কর্মী হারিয়ে গেছে! কর্মক্ষম জনশক্তির মাত্র ৯ শতাংশ এখন কাজে নিযুক্ত বা আরও ভালো চাকরির সন্ধানে আছেন। 

    সিএমআইইর হিসাবে, ভারতের আইন অনুযায়ী যাদের কর্মক্ষম ধরা হয় সেই জনসংখ্যা এখন ৯০ কোটি। এই সংখ্যাটি কিন্তু যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিলিয়ে মোট জনসংখ্যার সমান। এর অর্ধেক মানুষ আর চাকরি খুঁজছেন না। 

    বেঙ্গালুরুতে সোসাইট জেনারেল জিএসসি প্রাইভেট লিমিটেডের অর্থনীতিবিদ কুনাল কুন্ডু বলেন, “নিরুৎসাহিত কর্মীদের সংখ্যা বেশ বড়।” কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ভারতের  প্রতিকূলতা স্পষ্ট এবং ভালোভাবে নথিভুক্ত। জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে। অদক্ষ শ্রমিকের বাইরে প্রতিযোগিতা মারাত্মক। সরকারে স্থিতিশীল পদগুলোতে নিয়োগের জন্য নিয়মিত লাখ লাখ আবেদন পড়ে। শীর্ষ ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে প্রবেশের পথ কার্যত অত্যন্ত অনিশ্চিত। 

    ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট ২০২০ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুসারে, যুবসমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ভারতকে ২০৩০ সালের মধ্যে অ-কৃষি খাতে কমপক্ষে ৯ কোটি নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। 

    চাকরি ছেড়ে দিয়ে বেকার হয়ে যাওয়ার তরুণদের মধ্যে একজন শিবানী ঠাকুর (২৫)। সম্প্রতি হোটেলের চাকরি ছেড়ে দিয়েছেন কারণ, সেখানে কর্মঘণ্টার কোনো ঠিক-ঠিকানা নেই। শিবানী বলেন, ‘আমি এখন প্রতিটি পয়সার জন্য অন্যের ওপর নির্ভরশীল।’ 

    যদিও অর্থনীতি উদারীকরণের দিক থেকে দারুণ অগ্রগতি করেছে ভারত। অ্যাপল, আমাজন-এর মতো জায়ান্টদের আকর্ষণ করতে পেরেছে। এখন এই পরিস্থিতিতে ভারতের নির্ভরতা অনুপাত (পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি ও সদস্য সংখ্যার অনুপাত) শীঘ্রই বাড়তে হবে। 

    অবশ্য কর্মশক্তির এই অংশগ্রহণ প্রত্যাহারের একাধিক ব্যাখ্যা থাকতে পারে। বেকার ভারতীয়রা মূলত শিক্ষার্থী বা গৃহিণী। তাদের অনেকেই ভাড়া থেকে আয়, পরিবারের বয়স্ক সদস্যদের পেনশন বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। মেয়েদের ক্ষেত্রে এই প্রবণতার পেছনের কারণগুলো নিরাপত্তা বা পরিবারে তাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের বাধ্যবাধকতা সম্পর্কিত। 

  • WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও আকর্ষণীয় হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আগামী মাসের জন্য কিছু নতুন আপডেট ঘোষণা করেছে কোম্পানি। এই নতুন ফিচারের মাধ্যমে বদলে যাবে গ্রুপে আলোচনার ভাবনা। 
    WhatsApp Communities: মেটা-র অধীনস্থ হোয়াটসঅ্যাপ সম্প্রতি কমিউনিটি (WhatsApp Communities) নামের নতুন ফিচারের কথা খোলসা করেছে। এর মাধ্যমে বিভিন্ন গ্রুপকে একই ছাতার তলায় আনতে পারবে সংশ্লিষ্ট গ্রুপগুলির অ্যাডমিনরা। 

    এর পাশাপাশি চ্যাটিংয়ে (whatsapp chat) কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কমিউনিটির পাশাপাশি, হোয়াটসঅ্যাপ স্কুল, লোকাল ক্লাব, এনজিওগুলিকেও তাদের কথোপকথনে সমন্বয় ঘটাতে এই বিশেষ ফিচার দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার বিভিন্ন গোষ্ঠীকে এক ছাদের তলায় একত্রিত করতে সক্ষম হবে। এই ফিচারের ফলে সব কমিউনিটির কাছে পাঠানো আপডেটগুলি পেতে সবার সুবিধা হবে।

    গ্রুপ অ্যাডমিনদের (whatsapp group admin) সুবিধা: হোয়াটসঅ্যাপ-এর মতে, নতুন ফিচারের মাধ্যমে সুবিধা হবে গ্রুপ অ্যাডমিনদের । তারা চাইলেই নতুন টুলের মাধ্যমে কমিউনিটির আওতায় বিভিন্ন গ্রুপে বার্তা পাঠাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কোন গ্রুপকে কমিউনিটির অন্দরে নেওয়া হবে তা আগেই ঠিক করে দেবে কমিউনিটি।  সেই ক্ষেত্রে এই কমিউনিটি ফিচার সুবিধা করে দেবে স্কুলের প্রধান শিক্ষকর। তিনি চাইলেই এই ফিচারের মাধ্যমে স্কুলে বিভিন্ন গ্রুপকে একই সঙ্গে বার্তা দিতে পারবেন। যেমন, তিনি চাইলেই স্কুলে নির্দিষ্ট ক্লাসের গ্রুপ করে ফেলতে পারেন। অভিভাবকদেরও রাখতে পারেন একটি গ্রুপে। স্কুলের কোনও সাধারণ কিছু জানাতে হলে, ওই সব গ্রুপে কমিউনিটির মাধ্যমে এক সঙ্গে চলে যাবে প্রধানশিক্ষকের বার্তা।

    [tw]


    [/tw]

    এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কলে (whatsapp voice call) একসঙ্গে ৩২ জন থাকতে পারবেন। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এখন সম্পূর্ণ নতুন ডিজাইন পাবে গ্রাহকরা। হোয়াটসঅ্যাপে এখন দ্রুত ক্লাস হোস্ট করা যাবে। যাতে লাভবান হবেন ইউজাররা। বর্তমানে, এই মোবাইল অ্যাপ (mobile app) ব্যবহার করে কেবল আটজনকে একটি গ্রুপ ভয়েস কলে যুক্ত করা যায়। ব্যবহারকারীদের মধ্যে ১ গিগাবাইটের বেশি ফাইল শেয়ার করা যায় না এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে  (Instant messaging app)। এবার থেকে ২ গিগাবাইট পর্যন্ত শেয়ার করা যাবে। 

    এছাড়া, নতুন এই ফিচারে আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এতে নতুন ইমোজি (emoji) অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, নতুন ‘অ্যাডমিন ডিলিট’ (Admin delete) বৈশিষ্ট্যও থাকবে যেখানে গ্রুপ অ্যাডমিনরা প্রত্যেকের চ্যাট থেকে ভুল বা সমস্যাযুক্ত বার্তাগুলি সরাতে পারবেন।

    সম্প্রতি এই নিয়ে একটি বার্তা দিয়েছেন মেটা (Meta) প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ(Mark Zuckerberg)। একটি পোস্টে তিনি বলেছেন, “আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলিতে রেসপন্স, বড় ফাইল শেয়ার ও বড় গ্রুপ কল সহ নতুন বৈশিষ্ট্য যুক্ত করছি।”

     

  • Sara Tendulkar: বলিউডে পা রাখছেন সচিন-কন্যা সারা, জল্পনা বি-টাউনে

    Sara Tendulkar: বলিউডে পা রাখছেন সচিন-কন্যা সারা, জল্পনা বি-টাউনে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা-মা বরাবরই তাঁর ইচ্ছেকেই প্রাধান্য দেন। লন্ডনে মেডিসিনের পাঠ শেষ করলেও চিকিৎসা জগত নয় গ্ল্যামার দুনিয়াতেই কেরিয়ার গড়তে চলেছেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর। এমনই জল্পনা শুরু হয়েছে বলিউডে। 

    একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখতে চলেছেন সারা। তাঁর প্রথম ছবির তোড়জোড়ও তুঙ্গে। অভিনয়ে বরাবরই ঝোঁক সচিন-কন্যার। পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন ইতিমধ্যেই। কাজ করেছেন কিছু বিজ্ঞাপনেও। অভিনয় দক্ষতায়  অনেককেই তাক লাগিয়ে দিতে পারেন এই তারকা-কন্যা এমনই দাবি করা হয়েছে সেই রিপোর্টে। 

    বাবা সচিন তেন্ডুলকর, ক্রিকেটের ঈশ্বর। মা অঞ্জলি তেন্ডুলকর ব্যস্ত ডাক্তার। ভাই অর্জুন বাবার মতোই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সারার নাকি গ্ল্যামার জগতেই কেরিয়ার গড়ার সাধ। এর আগেও শোনা গিয়েছিল, শাহিদ কপূরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে সচিন-অঞ্জলির মেয়ের। তবে সে বার বাবা সচিনই জল ঢেলেছিলেন যাবতীয় জল্পনায়। বলেছিলেন, সারা তার পড়াশোনা নিয়েই ব্যস্ত, সে দিকটাই উপভোগ করছে। বলিউডে তার আসার খবর একেবারে ভিত্তিহীন।

  • I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থবর্ষ ২০২১-২২-এ যাঁরা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের হাতে আর খুব বেশি সময় নেই। কারণ চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কোনওভাবেই আয়কর দাখিলের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে আয়কর দফতর। সময় পেরিয়ে গেলে দিতে হতে পারে জরিমানা। 

    একটি নির্দিষ্ট সীমার বেশি আয় করলেই আয়কর দিতে হয়। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়, তারমধ্যেই আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। যদি কেউ ওই নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা না দেন, তবে অতিরিক্ত জরিমানা লাগু করা হয়। এবারও আয়কর জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই। কেন্দ্রীয় সূত্রে খবর, আগে বেশ কয়েকবার আয়কর জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বাড়ানো হলেও, এবার আর তা করা হবে না। 

    আরও পড়ুন: প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণ নয়, জানালেন রেলমন্ত্রী

    সরকারি সূত্রে খবর, আয়কর জমা দেওয়ার মেয়াদ আর না বাড়ানো নিয়ে বদ্ধপরিকর কেন্দ্র। কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই বকেয়া আয়কর রিটার্ন জমা পড়ে যাবে বলে আশাবাদী সরকার। সেই কারণেই এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হচ্ছে না। ২০২১-২২ অর্থবর্ষে ২০ জুলাইয়ের মধ্যে ২.৩ কোটি টাকারও বেশি আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে এই অর্থের পরিমাণ আরও বাড়বে।

    আরও পড়ুন: হত্যার হুমকি! বন্দুক কাছে রাখার আর্জি বজরঙ্গি ভাইজানের

    মেয়াদ না বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “আয়করদাতাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে তারা মনে করেন রিটার্নের মেয়াদ তো বাড়ানো হবেই, সেই কারণে তারা আয়কর জমা দেওয়া নিয়ে গড়িমসি করেন। তবে বর্তমানে প্রতিদিনই ১৫ থেকে ১৮ লাখ আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লাখে পৌঁছবে।” নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

  • Two Full Time Degree: স্নাতকস্তরে একইসঙ্গে দুটো ডিগ্রি কোর্স করা যাবে, নয়া নিয়ম ইউজিসির

    Two Full Time Degree: স্নাতকস্তরে একইসঙ্গে দুটো ডিগ্রি কোর্স করা যাবে, নয়া নিয়ম ইউজিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নাতকস্তরে দ্বৈত ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (University Grants Commission)। এবার থেকে স্নাতকস্তরে (Under Graduate) পড়ুয়া হিসেবে একসঙ্গে দুটি পাঠক্রমে ভর্তি হওয়া যাবে। এতদিন পর্যনেত এই সুযোগ ছিল না। এবার থেকে নিয়মিত জোড়া কোর্স একসঙ্গে করতে পারবেন পড়ুয়ারা।মঙ্গলবার ইউজিসি কর্তা জগদীশ কুমার জানান, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা চাইলে আরেকটি ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারবেন। এক্ষেত্রে দুটি ডিগ্রিতেই অফলাইন ক্লাস করা যাবে কিংবা একটি ডিগ্রি অনলাইন, আরও একটি অফলাইন ক্লাস বা দু’টি ডিগ্রিই অনলাইনে ক্লাস করলেও ইউজিসির কোনও আপত্তি নেই। ১৩ এপ্রিল অর্থাৎ বুধবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইউজিসি। আগের নিয়ম অনুযায়ী একটি নিয়মিত পাঠক্রমের সঙ্গে শুধুমাত্র একটি ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা যেত। সেটাও করতে হত অনলাইনে। এই নয়া নিয়মে সেই নিষেধাজ্ঞা উঠে গেল। এমনটাই জানান শিক্ষাবিদরা।
    তবে এই পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। দুটি পাঠক্রম যাতে পরম্পরের সঙ্গে জড়িত বিষয়ের না হয়, সে বিষয়টি দেখতে হবে। নিয়মিত পাঠক্রমের ক্ষেত্রে দুটি ভিন্ন বিষয়ের কোর্সের ক্লাস যেন একইসঙ্গে না চলে তা পড়ুয়াকে দেখতে হবে। উল্লেখ্য, বিষয়টি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। এতদিনে তা বাস্তবরূপ পেল। এই নয়া নিয়মে খুশি শিক্ষার্থীরা।

     

  • Xiaomi 12 Pro: ভারতে ২৭ এপ্রিল লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো

    Xiaomi 12 Pro: ভারতে ২৭ এপ্রিল লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় বাজারে শাওমি ১২-প্রো আসতে চলেছে আগামী ২৭ এপ্রিল। এটি প্রথমে চীনে এবং তারপরে বিশ্ব বাজারে লঞ্চ করে। এরপরই ভারতে শাওমির এই নতুন ফোনটি লঞ্চ করার কথা জানায় শাওমি ইন্ডিয়া (Xiaomi India)। সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই কথা জানানো হয়।  চলতি বছরে এখনও পর্যন্ত Xiaomi-এর সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট হল শাওমি ১২ প্রো (Xiaomi 12 Pro)।
    এই ফোনটির ডিসপ্লে ৬.৭৩ইঞ্চি। সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে এই ফোনটিতে। এর  অ্যাডাপটিভ রিফ্রেশ রেট 120hz ,টাচ স্যাম্পলিং রেট 480hz। এছাড়াও রয়েছে ডলবি ভিশন, কর্নিং গরিলা গ্লাস। সফটঅয়্যারের দিক থেকে, Xiaomi 12 Pro সবচেয়ে আধুনিক  Android 12-দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে একটি 50MP প্রধান ক্যামেরা, একটি 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 50MP পোর্ট্রেট ক্যামেরা রয়েছে৷ এছাড়াও রয়েছে একটি 32MP সেলফি স্ন্যাপার।
    এর ব্যাটারিতে 120W তারযুক্ত ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। ডিভাইসটি ইউএসবি টাইপ-সি অডিও, হাই-রেস অডিও,ডুয়াল স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে।

     

  • Niti Aayog: নীতি আয়োগের পরবর্তী ভাইস চেয়ারম্যান সুমন কে বেরি

    Niti Aayog: নীতি আয়োগের পরবর্তী ভাইস চেয়ারম্যান সুমন কে বেরি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২০১৭ সালের অগস্টে অরবিন্দ পানাগড়িয়ার পরে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে বসেছিলেন অর্থনীতিবিদ রাজীব কুমার। আগামী ৩০ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, তার আগেই ওই পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন তিনি। রাজীবের এ ভাবে সরে যাওয়ার কারণ নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে তড়িঘড়ি নীতি আয়োগের পরবর্তী ভাইস চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ সুমন কে বেরি-কে নিয়োগ করেছে সরকার। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ, স্ট্যাটিসটিক্যাল কমিশন এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি বিষয়ক টেকনিক্যাল অ্যাডভাইজ়রি কমিটির সদস্য ছিলেন তিনি। দায়িত্ব নেবেন ১ মে থেকে।

    সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, রাজীবের পূর্বসূরী পানাগড়িয়া তিন বছরের মাথায় নীতি আয়োগ ছেড়েছিলেন। ক্ষমতার অলিন্দে জল্পনা দানা বেঁধেছিল, মূলত মোদী সরকারের সঙ্গে মতের অমিল হওয়ার কারণেই সরকারের এই উপদেষ্টা সংস্থার দায়িত্ব ছেড়ে তিনি মার্কিন মুলুকে পড়াশোনার জগতে ফিরছেন।

    এ দিন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমারের ইস্তফাপত্র গৃহীত হয়েছে এবং ৩০ এপ্রিল ওই পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হবে।

  • Yasin Malik: জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত, দোষী সাব্যস্ত ইয়াসিন মালিক

    Yasin Malik: জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত, দোষী সাব্যস্ত ইয়াসিন মালিক

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) সন্ত্রাসবাদীদের আর্থিক মদত দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত (Convicts) হলেন বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক (Yasin Malik)। দিল্লির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। আগামী ২৫ মে তাঁর কী ধরনের সাজা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    ইয়াসিনকে নিয়ে এই হাইভোল্টেজ মামলা গত কয়েকদিন ধরেই শিরোনামে। ‘আন লফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট’ বা ইউএপিএর আওতায় ইয়াসিনের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এদিন তাঁকে দোষী সাব্যস্ত করল দিল্লির এনআইএ আদালত। জানা গিয়েছে ইয়াসিন মালিক নিজেই জঙ্গিদের আর্থিক সাহায্যের (Terror funding)কথা স্বীকার করেছেন। আর সেই বক্তব্যের ভিত্তিতেই ইয়াসিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

    সূত্রের খবর, পরবর্তী শুনানির আগেই ইয়াসিন মালিককে তাঁর সম্পত্তি সংক্রান্ত হলফনামাও জমা দিতে বলেছে আদালত। সেই হলফনামায় তাঁর আর্থিক অঙ্কের পরিমাণ জানাতে হবে ইয়াসিনকে। তার ওপর ভিত্তি করে ইয়াসিনের সাজার অঙ্কও নির্ধারিত হতে পারে বলে,বিশেষজ্ঞদের মত। মালিকের বিরুদ্ধে অভিযোগ, কাশ্মীর উপত্যকায় ২০১৭ সালে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে প্রত্যক্ষ মদত দিয়েছিলেন তিনি। এর আগের শুনানির দিনই মালিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই মামলায় তিনি আর লড়াই করবেন না। মালিকের বিরুদ্ধে ইউএপিএ আইনের ধারা ১৬, ১৭, ১৮ এবং ২০-তে মামলায় দায়ের হয়েছিল। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি এবং ১২৪ এ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং দেশদ্রোহিতার মামলা রুজু হয়। 

    গত ১০ মে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন (ইউএপিএ)-এর অধীনে নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতা। ইয়াসিনের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের ষড়যন্ত্র, জঙ্গি দলের সদস্য, দেশদ্রোহ এবং ফৌজদারী ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা করা হয়। এনআইএ আদালত আগেই জানিয়েছিল, ‘স্বাধীনতা সংগ্রাম’-এর নামে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছেন ইয়াসিন। সেখান থেকে টাকা সংগ্রহ করে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের আর্থিক সহযোগিতা করছেন। ইয়াসিন ছাড়া জম্মু ও কাশ্মীরের একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে মামলা চলছে ।

LinkedIn
Share