Author: user

  • Taliban: মহিলাদের পঠন পাঠন ও চাকরিতে তালিবানি নিষেধাজ্ঞা জারি হল আফগানিস্তানে

    Taliban: মহিলাদের পঠন পাঠন ও চাকরিতে তালিবানি নিষেধাজ্ঞা জারি হল আফগানিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী শিক্ষা খুব বেশি কাজের নয় এমনটাই মনে করে তালিবান। তালিবান (Taliban) শাসনে আফগানিস্তানে, সে দেশে নারী শিক্ষা এবং নারী অধিকারের বিষয়ে নানা রকম নিষেধাজ্ঞা জারি করার অভিযোগ উঠেছে ইতিমধ্যে। একসময় নারী শিক্ষার প্রশ্নেই মালালা ইউসুফাকে গুলিবিদ্ধ হতে হয়েছিল তালিবানদের (Taliban) হাতে। বর্তমানে সে দেশে তালিবানের (Taliban) তরফে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এবং চাকরির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    কী বললেন তালিবান (Taliban) মুখপাত্র

    তালিবানদের (Taliban) মুখপাত্র যায়বুল্লাহ মুজাহিদন, এক বিবৃতিতে বলেন যে ইসলামিক আইন লঙ্ঘন হবে এমন কোন কাজের অনুমতি তালিবানরা (Taliban) দেবেনা তাই এই সিদ্ধান্ত। আফগানিস্তানে এই মুহূর্তে সবটাই ইসলামী শরিয়া অনুযায়ী হবে। শরিয়ত আইন অনুযায়ী সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে দেশে এবং সেখানে যা যা অধিকারের কথা বলা হয়েছে নারীদের সম্পর্কে শুধু সেটুকুই দেওয়া হবে।

    ইতিমধ্যে সে দেশে যে কোন এনজিওতে মহিলাদের কাজ করা যাবেনা বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘটনায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং বিশ্বব্যাপী নিন্দাও করা হয়েছে এই ঘটনার।

    তালিবানি (Taliban) সিদ্ধান্তে নিন্দার ঝড় বিশ্বজুড়ে

    বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংগঠন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, রাষ্ট্রসংঘ সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। তালিবান (Taliban) সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বানও জানানো হয়েছে।

     দুদিন আগে ১৩ জানুয়ারি বিশ্বের ১১টি দেশ আফগানিস্তানের প্রশাসনকে নারীদের উপর এমন বিধিনিষেধকে অপসারনের জন্য আহ্বান জানিয়েছিল। প্রতিটি দেশের তরফে বলা হয়েছিল যে নারীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

    অন্যদিকে পৃথিবীর বৃহত্তম মুসলিম সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বলছে যে তালিবান (Taliban) যে শরিয়তের কথা বলে নারীদের উপর বিধিনিষেধ আরোপ করছে সেটি সর্বৈব মিথ্যা এবং ইসলাম এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপছন্দের কোন নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করার পদ্ধতি আরও সহজ হচ্ছে। তার সঙ্গে ক্যামেরাতেও আসছে ফিচার। ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (WhatsApp New Features) এনেই চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে মার্ক জুকারবার্গের অধিকৃত সংস্থার ডেভেলপমেন্ট টিম এবার হোয়াটসঅ্যাপের ক্যামেরা নিয়ে কাজ করছে। বিশ্বের জনপ্রিয় এই মেসেজ প্লাটফর্মে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ড করা যাবে, সুইচিং এর দ্বারা যেকোনও মুহূর্তে বদলানো যাবে ক্যামেরা মোড থেকে ভিডিও মোড। আগামী দিনে এই আপডেটেড ফিচার পাওয়া যাবে এবং তার নাম হবে ক্যামেরা মোড হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এর তরফ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। শোনা যাচ্ছে নতুন ফিচার (WhatsApp New Features)  চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় আরও অনেক নতুন মৌলিক ফিচারও চালু হতে পারে। অভিজ্ঞ মহলের ধারণা বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটি ট্যাপ করে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায় যেটা সহজ পদ্ধতি নয় এবং বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও করতে খুব সমস্যা দেখা যায় তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিওর মধ্যে সহজে সুইচ করা যাবে।

    ব্লক করার ক্ষেত্রে কেমন ফিচার আসছে 

    শোনা যাচ্ছে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেখানে কোন ইউজার কে মানে আপনার অপছন্দের কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সহজেই ব্লক করতে পারবেন এর জন্য ডান দিকে উপরের কোনে নোটিফিকেশনের পাশে থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। যেখানে একটি সুইচ অপশন ক্লিক করলেই হয়ে যাবে ব্লক।

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপের বিভিন্ন চ্যাটের রিপোর্ট করা যেত এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে যদি মনে হয় যে সেটি হোয়াটসঅ্যাপের গাইড লাইন মানছে না, তাহলে সেক্ষেত্রে সেখানে রিপোর্ট করা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Army Day: আজ জাতীয় সেনা দিবস, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    Army Day: আজ জাতীয় সেনা দিবস, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ জাতীয় সেনা দিবস (Army Day)। এই প্রথমবারের জন্য সেনা দিবসের প্যারেড রাজধানী দিল্লির বদলে আয়োজিত হতে চলেছে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর প্যারেড গ্রাউন্ডে তা সম্পন্ন হবে।

    কী কী অনুষ্ঠান হবে দেশ জুড়ে

    আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে, এদিনের প্যারেডে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্যারেডের পাশাপাশি আরও নানা রকমের অনুষ্ঠানও দেখা যাবে। মোটরসাইকেল প্রদর্শনীও থাকবে। আকাশ পথে স্কাই ড্রাইভিং করবেন সেনা জওয়ানরা। প্রসঙ্গত প্রতি বছর ১৫ জানুয়ারি ভারতের সেনা দিবস (Army Day) পালিত হয়। এর আগে অবধি জাতীয় সেনা দিবসের (Army Day) প্যারেড দিল্লি ক্যান্টনমেন্টের ক্যারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতো। তবে এ বছরের সেনাবাহিনীর সেনা দিবসের (Army Day) যাবতীয় অনুষ্ঠান দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেই হবে। ১৯৪৯ সালে কে এম ক্যারিয়াপ্পা সেনা বাহিনীর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন  ফ্রান্সিস রবার্ট রায় বুচারের হাত থেকে। অর্থাৎ ব্রিটিশ কমান্ডারের হাত থেকে দায়িত্ব যায় প্রথম কোনও ভারতীয় কমান্ডারের কাছে। তখন থেকেই সেনা দিবস পালিত হওয়ার রীতি রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন ফিল্ড কমান্ডে এই সেনা দিবস আজকে উদযাপিত হবে বলে সেনা সূত্রে জানা গেছে। এই বছরের সেনা দিবসের যাবতীয় দায়িত্বভার অর্পণ করা হয়েছে দক্ষিণ ভারতের কমান্ডের উপর, যার সদর দপ্তর হল পুণে। 

    সেনা দিবসে (Army Day) শুভেচ্ছা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    সেনা দিবসে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি লিখছেন, “আজ সেনা দিবসে (Army Day) আমি আমার শুভেচ্ছা জানাই সমস্ত সেনা ব্যক্তিত্বদের এবং তাঁদের পরিবারকে। প্রত্যেক ভারতবাসী গর্ব করে আমাদের সেনার জন্য এবং কৃতজ্ঞ থাকে তাঁদের প্রতি। আমাদের সেনা সর্বদাই আমাদের দেশকে নিরাপদে রাখে”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ayodhya: রেল পরিষেবায় জুড়ছে অযোধ্যা এবং নেপালের জনকপুর

    Ayodhya: রেল পরিষেবায় জুড়ছে অযোধ্যা এবং নেপালের জনকপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেলের পরিষেবায় এবার সংযোগ হতে চলেছে দুটি ঐতিহাসিক তীর্থস্থান। একটি ভারতের অপরটি নেপালের। রামজন্মভূমি অযোধ্যার সঙ্গে এবার সংযুক্ত হতে চলেছে নেপালের জনকপুর।  এই বিশেষ ট্রেন ভারত গৌরব ডিলাক্স এসি টুর নামে পরিচিত হবে।

    কবে থেকে শুরু হবে এই ট্রেনযাত্রা

    জানা যাচ্ছে পর্যটকদের জন্য এই ট্রেনযাত্রা শুরু হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে।  যার সরকারি উদ্যোগ নেওয়া শুরু হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হবে এবং সাংস্কৃতিক আদান-প্রদানও হবে।

    ট্রেনটি কেমন হবে

    জানা যাচ্ছে যে ট্রেনটির ভিতরে থাকবে দুটি উন্নতমানের রেস্টুরেন্ট। ট্রেনের ভিতরে আধুনিক কিচেনও থাকবে। এবং প্রতিটি ওয়াশরুমে সেন্সর থাকবে। সম্পূর্ণ ট্রেনটিতে থাকবে এসি পরিষেবা। ট্রেনের দুটি স্তর থাকবে, ফার্স্ট ক্লাস এসি এবং সেকেন্ড ক্লাস এসি। গোটা ট্রেনের নজরদারি সিসিটিভির মাধ্যমে চালানো হবে।
    কোথায় কোথায় যাবে এই ট্রেন

    সাত দিন ধরে চলবে এই ট্রেন যাত্রা। শুরু হবে দিল্লি থেকে। যার প্রথম স্টপেজ হবে অযোধ্যা। যেখানে তীর্থযাত্রী এবং পর্যটকরা রাম জন্মভূমির মন্দির এবং হনুমান মন্দির দর্শন করতে পারবে। অযোধ্যার পরে এই ট্রেন থামবে একেবারে সিতামারহি রেলওয়ে স্টেশনে যেটি  বিহারে অবস্থিত, এখান পর্যটকরা জনকপুর অবধি বাসে যেতে পারবেন। সীতামারহি রেলওয়ে স্টেশন থেকে জনকপুরের দূরত্ব ৭০ কিলোমিটার এবং সেখানে গিয়ে যাত্রীরা জানকী মন্দির, সীতারাম বিবাহ মণ্ডপ  এ সমস্ত কিছুই দেখতে পারবেন এমনটাই জানা গেছে ভারতীয় রেলসূত্রে। জনকপুরের দর্শনীয় স্থানগুলি দেখার পরে পরের দিন পর্যটকরা সিতামারহিতে  পুনরায় ফিরে আসবেন এবং সেখান থেকে ট্রেন বারাণসীতে থামবে। সেখানে বিশ্বনাথ মন্দির দেখা যাবে। এরপরে প্রয়াগরাজ হয়ে সেই ট্রেন দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। মোট আড়াই হাজার কিলোমিটার এই যাত্রা হবে বলে জানিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Makar Sankranti: জানেন সনাতন ধর্মে মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ কেন?

    Makar Sankranti: জানেন সনাতন ধর্মে মকর সংক্রান্তি এত গুরুত্বপূর্ণ কেন?

    শুভ্র চট্টোপাধ্যায়: আজ মকর সংক্রান্তি (Makar Sankranti)। হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে এই দিনটির গুরুত্ব সম্পর্কে লেখা রয়েছে। যেমন জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তি (Makar Sankranti) হল এক বিশেষ দিন যে দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সৌর ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ১৪ জানুয়ারী মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছর সূর্য ১৪ জানুয়ারী রাত ৮.২১ টায় মকর রাশিতে প্রবেশ করবে। এদিন বাঙলার ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার রীতি রয়েছে। গ্রাম বাংলায় পৌষবুড়িও করে শিশুরা।

    দেশের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন নানা উৎসব

    শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, মকর সংক্রান্তিকে (Makar Sankranti) কেন্দ্র করে সারা দেশ জুড়ে পালিত হয় নানা উৎসব। যেমন তামিলনাড়ুতে হয় পোঙ্গল, মূলত এই উৎসব হল দেবরাজ ইন্দ্রের পূজা। আবার পাঞ্জাব হরিয়ানাতে হয় লোহরি, আগুন জ্বালিয়ে তার চারপাশে এদিন মহিলারা গান গাইতে গাইতে ঘোরেন এবং আগুনে চিড়ে, মুড়ি ইত্যাদি আহুতি দেওয়া হয়। উত্তরপ্রদেশে এই উৎসব খিচড়ি উৎসব নামে পরিচিত। এদিন ভক্তরা গঙ্গাস্নান করেন। মাঘ মেলার শুরু হয় সেখানে। গুজরাটে এদিন ঘুড়ি ওড়ানোর রীতি দেখা যায়, বড়রা ছোটদের উপহার দেয়। গুজরাটে এই উৎসব উত্তরায়ণ নামে প্রসিদ্ধ। আসামে, মকর সংক্রান্তি (Makar Sankranti) উৎসব মাঘ বিহু এবং ভোগালী বিহু নামে পরিচিত।

    এদিন থেকেই বসন্তের আগমন হয় বলে বিশ্বাস

    মকর সংক্রান্তি (Makar Sankranti) থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয় এবং এদিনই বসন্তের আগমন ঘটে। এমনটাই জানা যায় বিভিন্ন হিন্দু শাস্ত্র অনুযায়ী। মকর সংক্রান্তির (Makar Sankranti) পরথেকেই দিনের দৈর্ঘ্য বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে। 

    মকর সংক্রান্তির (Makar Sankranti) অন্য গুরুত্ব

    মকর সংক্রান্তিতে (Makar Sankranti) সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যায়। হিন্দু ধর্ম শাস্ত্রে দক্ষিণায়ণ হল দেবতাদের রাত এবং উত্তরায়ণ হল দেবতাদের দিন। এই দিনে পূজা ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই দিনে দান করলে এর ফল বহুগুণ হয়।

    এদিনই দেহত্যাগ করেন পিতামহ ভীষ্ম

    পুরাণ মতে, কুরুক্ষেত্রের যুদ্ধকালে নিজের প্রাণত্যাগ করার জন্য মকর সংক্রান্তির (Makar Sankranti) তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম। 

    কপিল মুনির আশ্রম হয়ে গঙ্গা এদিন সাগরে মিশেছিল 

    পুরাণ মতে, এই তিথিতেই ভগীরথের পিছু চলতে চলতে কপিল মুনির আশ্রম হয়ে সাগরে মিশে যান গঙ্গা। তাই এই উপলক্ষে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দেখা যায় এদিন। মকর সংক্রান্তির (Makar Sankranti) পূণ্য স্নান করেন ভক্তরা।

    অন্য পৌরাণিক মতে এদিন পুত্র শনির গৃহে প্রবেশ করেন সূর্য

    পৌরাণিক আখ্যান অনুযায়ী, শনিদেব কালো তিল দিয়ে সূর্য পুজো করেন। শনির পুজোয় প্রসন্ন সূর্য আশীর্বাদ করেন তাঁকে। আশীর্বাদে তিনি বলেন, শনির অপর ঘর মকরে যখন তিনি প্রবেশ করবেন সেদিন মর্ত্য লোক ধন-ধান্যে ভরে যাবে। সূর্যের মকরে প্রবেশ করার তিথিই মকর সংক্রান্তি (Makar Sankranti) নামে পরিচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    Laser Show: ভাইরাল ভিডিও! লেজার শো-তে চলা গানের তালে নাচলেন বিরাট ও ঈশান

    মাধ্যম নিউজ ডেস্ক:  ইডেন গার্ডেন্সে চার উইকেটে শ্রীলঙ্কাকে (IND vs SL 2nd ODI) হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বল হাতে স্পিনারদের দাপট ও ব্যাট হাতে কেএল রাহুলের অপরাজিত ৬৪ রানের ইনিংস ভারতীয় দলকে জয় এনে দেয়। বিরাট-রোহিতরা দ্রুত ফিরে যাওয়ায় ক্ষণিকের নিস্তব্ধতা ধরা পড়ে ইডেনের গ্যালারিতে। কিন্তু ভারতের জয় ও ম্যাচ শেষে  ইডেনের চোখধাঁধানো লেজার শো দর্শকদের মন জিতে নেয়। বিনোদনের ষোল কলা পূর্ণ করে সিএবি।

    আরও পড়ুন: ভিড়ে ঠাসা ইডেন! দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

    ভাইরাল ভিডিও

    ভারতের জয় ও লেজার শোয়েই শেষ নয়, বিরাট কোহলির (Virat Kohli) নাচেরও সাক্ষী হয়ে থাকলেন ইডেনের দর্শকরা। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ঠিক আগে, ছয় মিনিটের লেজার শোর আয়োজন করা হয়েছিল সিএবির তরফে। যা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা পৌনে ছটায়। তবে শ্রীলঙ্কার ইনিংস নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। ঘড়িতে তখন সাড়ে চারটে। দিনের আলো নিভে যাওয়ার আগেই অল আউট শ্রীলঙ্কা (Ind vs SL)। কিন্তু আঁধার না নামলে লেজার শো হবে কী করে? অগত্যা, লেজার শো পিছিয়ে দিতে হয় সিএবি-কে। ম্যাচ শেষ হওয়ার পরই শুরু হয় মায়াবী আলোর খেলা, আর সুর-তাল-ছন্দ।

    এই লেজার শো চলাকালীনই সাজঘরের সামনে বিরাট ও ঈশান কিষাণকে (Ishan Kishan) মুহূর্তের জন্য নাচতে দেখা যায়। আচমকাই বিরাট, ঈশানের নাচ দর্শকরা ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই প্রথম নয়, এর আগেও বিরাট কোহলিকে দেখা গিয়েছে ম্যাচের মাঝে নাচ করতে। এবার ইডেন গার্ডেন্সে তাঁকে দেখা গেল। তবে এটা ম্যাচ চলাকালীন হল না, ম্যাচের পর নাচলেন তিনি। লেজার শো-তে চলা গানের তালে নাচতে দেখা যায় বিরাট ও ঈশানকে। নাচতে নাচতে তাঁরা ড্রেসিংরুমের দিকে ঢুকে যান। কোনও এক সমর্থক গ্যালারি থেকে এই ভিডিয়োটি করেন। যা এখন ভাইরাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Pakistan High Commission: দিল্লির পাক দূতাবাসে যৌন হেনস্থা! ভিসার জন্য অস্বস্তিকর প্রশ্নের সামনে ভারতীয় মহিলা

    Pakistan High Commission: দিল্লির পাক দূতাবাসে যৌন হেনস্থা! ভিসার জন্য অস্বস্তিকর প্রশ্নের সামনে ভারতীয় মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির পাক দূতাবাসে যৌন হেনস্থার অভিযোগ করলেন এক ভারতীয় মহিলা। পেশায় অধ্যাপক ওই মহিলার অভিযোগ, নয়া দিল্লির পাকিস্তান দূতাবাসে তিনি ভিসার আবেদন করতে গিয়েছিলেন। সেখানে এক কর্তা তাঁকে যৌন হেনস্থা করেছে। মহিলার দাবি, লাহোরে যাওয়ার জন্য পাক ভিসা দরকার ছিল তাঁর। ভিসার আবেদন করার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তিনি। ভিসার ইন্টারভিউয়ের সময় তাঁকে বেশ কিছু আপত্তিকর প্রশ্ন করেন পাক দূতাবাসের জনৈক কর্তা তাহির আব্বাস।

    কী ঘটেছিল

    এই অভিযোগ প্রমাণিত হলে ওই আধিকারিকদের ছেড়ে কথা বলবে না পাকিস্তান, এমনই অভিমত পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচের। মুমতাজ বলেন, ‘‘আমাদের দূতাবাসে আসা কোনও ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার আমরা মেনে নেব না। এই অভিযোগ শুনে আমরা হতবাক। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’ ওই সিনিয়র অধ্যাপিকা জানান, ভিসার ইন্টারভিউয়ের সময় পাক দূতাবাসের এক কর্তা, তাঁর লাহোর সফরের উদ্দেশ্য জিজ্ঞেস করেছিলেন।  অধ্যাপিকা জানিয়েছিলেন, তাঁকে লাহোরের এক বিশ্ববিদ্যালয় থেকে একটি বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে তিনি লাহোরের বিভিন্ন স্মৃতিসৌধের ছবি তুলতে চান। এরপরই ওই ঘরে প্রবেশ করেছিলেন পাক দূতাবাসের আরেক কর্তা।

    নিন্দা পাকিস্তানের

    অধ্যাপিকার দাবি, এরপর তাহির আব্বাস তাঁকে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন করা শুরু করেছিল। তিনি বলেছেন, “তিনি আমায় জিজ্ঞেস করেছিলেন, আমি বিয়ে করিনি কেন? বিয়ে না করে আমি কীকরে জীবন কাটাই? আমার যৌন চাহিদা মেটাতে আমি কী করি?” শুধু তাই নয়, এক সময় ওই পাক কর্তা তাঁর হাতও চেপে ধরেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধাচরণ করে নিবন্ধ লেখার প্রস্তাবও দেওয়া হয় তাঁকে। এ প্রসঙ্গে মুমতাজ বলেন, ‘‘পাকিস্তান সমস্ত ভিসা আবেদনকারীদের প্রতি যথাযথ আচরণ করে। আমাদের সমস্ত কূটনৈতিক কর্মীকে পেশাদার আচরণের নির্দেশ দেওয়া হয়েছে।’’

  • Cold Wave: আগামী সপ্তাহেও উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে -৪ ডিগ্রিতে

    Cold Wave: আগামী সপ্তাহেও উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে -৪ ডিগ্রিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতে কাঁপছে সমগ্র উত্তর ভারত। কিন্তু ভোগান্তি এখানেই শেষ না। উত্তর ভারতের জন্যে আরও খারাপ খবর দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের (Cold Wave) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, আগামী সপ্তাহে উত্তর ভারতের সমতলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা -৪ ডিগ্রি অবধি নামতে পারে।

    লাইভ ওয়েদার অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা, নবদীপ দাহিয়া ট্যুইট করে জানিয়েছেন যে, ১৪ থেকে ১৯ জানুয়ারির মধ্যে প্রচণ্ড ঠাণ্ডা (Cold Wave) পড়তে পারে উত্তর ভারতে। ১৬-১৮ জানুয়ারির মধ্যে পারদ পতন হতে পারে সব থেকে বেশি। 
     
    আবহাওয়া বিশেষজ্ঞ ট্যুইটে লেখেন, “১৪-১৯ জানুয়ারি শৈত্যপ্রবাহ (Cold Wave) চলবে। ১৬-১৮ জানুয়ারি তাপমাত্রা হবে সর্বনিম্ন। আমি আমার কর্মজীবনে তাপমাত্রায় এমন পতন দেখি নি। সমতলেই তাপমাত্রা থাকবে -৪ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।” ট্যুইটে আগামী সপ্তাহে উত্তরের সমভূমিতে শৈত্যপ্রবাহ কীভাবে চলবে তার গ্রাফিকও আপলোড করেছেন তিনি।

     


     

    তীব্র শৈত্যপ্রবাহে (Cold Wave) কাহিল উত্তর ভারত। দিল্লির সাফদারজংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পালাম এলাকায় সকালে দৃশ্যমানতা ছিল ৫০০ মিটার। সেই সময় সাফদরজং-এ দৃশ্যমানতা ছিল ২০০ মিটার ছিল। এমনটাই জানিয়েছে মৌসম ভবন।

    আরও পড়ুন: কর্নাটকে নিরাপত্তা বলয় ভেঙে মালা পরাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন যুবক

    এদিন ভোরে পাঞ্জাব, উত্তর-পশ্চিম রাজস্থান, জম্মু, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার এবং ত্রিপুরার কিছু অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশা দেখা গিয়েছে। 

    হাওয়া অফিস (Cold Wave) ট্যুইট করে জানিয়েছে, “বর্তমান পশ্চিমী ঝঞ্জা এবং ফলস্বরূপ শক্তিশালী বাতাসের কারণে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে কুয়াশার অবস্থার উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। যদিও পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারে ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত রয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • China Covid Situation: বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    China Covid Situation: বেজিংয়ের মিথ্যা ফাঁস! উপগ্রহ চিত্রে ধরা পড়ল চিনের বেলাগাম করোনা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে করোনা মহামারীর ঢেউ আবার শুরু হয়েছে। সে দেশে করোনা পরিস্থিতি (China Covid Situation) ২০১৯-২০২০ সালের ছবিকে মনে করাচ্ছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর দাপট চলছে সমগ্র চিন জুড়ে। বেজিংয়ের দাবি, চলতি ঢেউয়ে দেশে মাত্র ৫ হাজার জন মারা গেছেন। কিন্তু,  বেসরকারি মতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটাই বেশি। আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, প্রতিদিন গড়ে ১০ লক্ষ করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এবং ৫০০০ মানুষ করোনাতে মারা যাচ্ছেন। 

    উপগ্রহ চিত্রে ধরা পড়লো চিনের মিথ্যাচার

    চিনের সরকারি বিবৃতি যে পুরোপুরি মিথ্যা তা প্রমাণ হল সাম্প্রতিক প্রকাশিত উপগ্রহ চিত্রে। সেখানে ধরা পড়ল বেলাগাম করোনা পরিস্থিতিতেও কিভাবে সেখানকার মানুষ ভিড় জমাচ্ছেন। Maxar Technologies এর শেয়ার করা উপগ্রহ চিত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। বেজিং থেকে বেশ কিছু দূরে একটি নতুন দেহ সৎকার স্থল তৈরি করা হয়েছে। সৎকার স্থলের বাইরে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। যারফলে প্রশ্ন উঠছে এমন করোনা পরিস্থিতি (China Covid Situation) নিয়ে চিন সরকার কি সত্যিই সিরিয়াস? করোনার দাপটে রোগীদের জন্য হাসপাতালে শয্যা নেই, প্রয়োজনীয় ওষুধ নেই তার সঙ্গে এই ভিড় করোনা পরিস্থিতিকে (China Covid Situation) বেলাগাম করে তুলছে।

    এমন উদ্ভূত পরিস্থিতিতে (China Covid Situation) রেকর্ড মৃত্যু হচ্ছে সে দেশে। আন্তর্জাতিক কিছু সংবাদ সংস্থা দাবি করেছে করোনা নিয়ে মৃত্যুর পরিসংখ্যানে চিন সরকার মিথ্যাচার করছে। তাদের দাবি আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা চেপে যেতে চাইছে চিন। কিন্তু বিশ্বের মানুষের কাছে চিনের পরিস্থিতি (China Covid Situation) প্রকাশ্যে চলে এলো এই উপগ্রহ চিত্রগুলির দৌলতে।

    তথ্য গোপন করছে চিন, অভিযোগ হু-এর

    চিনে সাংহাই শহরের স্থানীয় প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে যে সে শহরে ৭০% নাগরিকই করোনায় আক্রান্ত হয়েছেন। জনসংখ্যার হিসাব অনুযায়ী, ২ কোটি ৬০ লক্ষ মানুষ। ইতিমধ্যে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে চিনের বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি যে সঠিক পরিসংখ্যান এবং তথ্য চিন প্রকাশ করুক যে করোনাতে (China Covid Situation) সে দেশে কত লোকের মৃত্যু হচ্ছে এবং প্রতিদিন কত আক্রান্ত হচ্ছে।

    সৎকার স্থলের জনৈক কর্মীর দাবি

    চিন সরকারের দাবি, সৎকারের জন্য প্রতিটি পরিবারকে কয়েক মিনিট করেই সময় দেওয়া হচ্ছে এবং কোনও রকমের জমায়েত সেখানে হয়নি। কিন্তু এ যে সম্পূর্ণ মিথ্যা তা প্রমাণিত হল উপগ্রহ চিত্রে। আমেরিকার সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে সৎকার স্থলের জনৈক এক কর্মী বলেন যে আমি এখানে ছয় বছর ধরে কাজ করছি এমন ব্যস্ততা কখনও দেখিনি। ক্রমাগত ফোন বেজেই চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ট্যুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দুর

    Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ট্যুইটে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬০তম জন্মবার্ষিকী দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস হিসেবে। বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন আজকের দিনটি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করছে।

    স্বামীজির (Swami Vivekananda) বাড়ি

    স্বামীজীর (Swami Vivekananda) বসত বাড়ি সিমলাতেও  নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজির (Swami Vivekananda) প্রতিকৃতিতে এদিন মাল্যদান করতে দেখা যায় বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাকে। অনেক স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও আসে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। বেশ কিছু শোভাযাত্রা স্বামীজির বাড়িতে এসে শেষ হয়।
     
    বেলুড় মঠ

    জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে প্রতি বছরের মতো এবারেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের সদস্যরা স্বামীজীর (Swami Vivekananda) প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন। সকাল সাড়ে ন’টা থেকে এদিন বেলুড় মঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। গান, আধ্যাত্মিক আলোচনা, স্বামীজির জীবনী ও বাণী বিষয়ে বক্তব্যের মধ্যে দিয়ে পালিত হতে থাকে বীর সন্ন্যাসীর (Swami Vivekananda) জন্মদিন।

    প্রধানমন্ত্রীর ট্যুইট

    স্বামীজীর (Swami Vivekananda) জন্মদিন উপলক্ষে এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের শ্রদ্ধা জানাতে দেখা যায়। ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। জাতীয় যুব দিবস উপলক্ষে ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “আজকে আমি কর্নাটকের হুবালিতে থাকবো, সেখানে ২৬তম জাতীয় যুব উৎসব পালিত হবে, স্বামী বিবেকানন্দের আদর্শ দেশ গঠনে আমাদের যুবসমাজকে পরিচালিত করুক”।

    শুভেন্দু অধিকারীর ট্যুইট

    অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন স্বামীজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ট্যুইট করেন। জাতীয় যুব দিবসে তিনি ট্যুইটে লেখেন স্বামীজীর শিক্ষা, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতা ভারতবর্ষের তরুণ সমাজকে সর্বদাই উদ্দীপ্ত করবে।

LinkedIn
Share