Category: পরম্পরা

Get updated History and Heritage and Culture and Religion related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ramakrishna 368: পারার মধ্যে সীসা অনেকদিন থাকলে সেটাও পারা হয়ে যায়

    Ramakrishna 368: পারার মধ্যে সীসা অনেকদিন থাকলে সেটাও পারা হয়ে যায়

    শ্রী রামকৃষ্ণ- সমাধির পরে অবতারাদির আমি আবার ফিরে আসে। বিদ্যার আমি, ভক্তের আমি, এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয়। শংকরাচার্য বিদ্যার আমি রেখেছিল।

    চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন। ভক্তি ভক্ত নিয়ে থাকতেন। ঈশ্বরীয় কথা কইতেন। নাম সংকীর্তন করতেন।

    আমি তো সহজে যায় না। তাই ভক্ত জাগ্রত স্বপ্ন- প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থায় লয়। সত্ত্ব রজ তমো- তিন গুণও লয়। ভক্ত দেখে তিনি চতুরবিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। জীবজগৎ হয়ে রয়েছেন। আবার দেখে সাক্ষাৎ চিন্ময় রূপে তিনি দর্শন নেন।

    ভক্ত বিদ্যা, মায়া আশ্রয় করে থাকে। সাধু সংঘ, তীর্থ, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এইসব আশ্রয় করে থাকে। সে বলে যদি ‘আমি’ সহজে চলে না যায় তবে থাক শালা দাস হয়ে ভক্ত হয়ে।

    ভক্তেরও একাকার জ্ঞান হয়। সেটা কি ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। স্বপ্নবৎ বলে না। তবে বলে তিনি এইসব হয়েছেন। মোমের বাগানে সবই মোম তবে নানা রূপ।

    তবে পাকা ভক্তি হলে এরূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে। তখন দেখে যে সবই হলদে। শ্রীমতি শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে। আর নিজেকে শ্যামবোধ হল। পারার মধ্যে সীসা অনেকদিন থাকলে সেটাও পারা হয়ে যায়। কুকুরে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়। নড়ে না শেষে কুকুরে পোকাই হয়ে যায়। ভক্ত তাকে ভেবে ভেবে অহমশূন্য হয়ে যায়। আবার দেখে তিনিই আমি। আমিই তিনি। আরশোলা যখন কুকুরে পোকা হয়ে যায়, তখন সব হয়ে গেল। তখনই মুক্তি।

  • Ramakrishna 367: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি- জীবের এই তিন অবস্থা

    Ramakrishna 367: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি- জীবের এই তিন অবস্থা

    গিরিশ মন্দিরে জ্ঞান ভক্তি সমন্বয় কথা প্রসঙ্গ (Ramakrishna )

    ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কবিতেছেন। বেলা তিনটা বাজে। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আজ বুধবার ১৫ ফাল্গুন শুক্লা একাদশী, ২৫ শে ফেব্রুয়ারি ১৮৮৫ খ্রিস্টাব্দ। গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে। আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বিষকেতুর অভিনয়ে দর্শন করিতে যাইবেন।

    শ্রীরামকৃষ্ণ (গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি)- জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি- জীবের এই তিন অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থাই উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার। সত্ত্ব রজ তম তিন গুণের পার। সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে। প্রতিবিম্ব কিন্তু বস্তু নয়।
    ব্রহ্ম জ্ঞানীরা আরও বলে দেহাত্মবোধ থাকলেই দুটো দেখায়। প্রতিবিম্ব টাও সত্য বলে বোধ হয়। ওই বুদ্ধি চলে গেলে সোহম। আমিই সেই ব্রহ্ম। এই অনুভূতি হয়।

    একজন ভক্ত- তাহলে কি আমরা সব বিচার করব (Ramakrishna )

    শ্রীরামকৃষ্ণ- বিচার পথ আছে (Ramakrishna )। বেদান্তবাদীদের পথ। আরেকটি পথ আছে ভক্তি পথ। ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে, ব্রহ্মজ্ঞানের জন্য সে তাও পায়। জ্ঞানযোগ ও ভক্তিযোগ- দুই পথ দিয়েই ব্রহ্ম জ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্ম জ্ঞানের পরেও ভক্তি নিয়ে থাকে। লোক শিক্ষার জন্য। যেমন অবতারাদি। দেহাত্মবুদ্ধি কিন্তু সহজে যায় না, তাঁর কৃপায় সমাধিস্থলে সমাধিস্থ হলে যায়। নির্বিকল্প সমাধি, জড় সমাধি।

  • Ramakrishna 367: পরমহংসের সর্বদা এই বোধ ঈশ্বরই সত্য আর সব অনিত্য

    Ramakrishna 367: পরমহংসের সর্বদা এই বোধ ঈশ্বরই সত্য আর সব অনিত্য

    (শ্রীরামকৃষ্ণ কি অবতার- পরমহংস অবস্থা)

    ভক্তিই সার। সকাম ভক্তি আছে, আবার নিষ্কাম ভক্তি, শ্রদ্ধা ভক্তি, অহেতুক ভক্তি এও আছে। কেশব সেন ওরা অহেতুক ভক্তি জানত না। কোনও কামনা নেই। কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি।

    আবার আছে ঊর্জিতা ভক্তি। ভক্তি যেন উথলে পড়ছে। ভাবে হাসে কাঁদে নাচে গায়। যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষণকে, ভাই যেখানে দেখবে ঊর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান।

    ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? নিজের অবস্থা, ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন?

    গিরিশ- আপনার কৃপা হলে এই সব হয়। আমি কি ছিলাম কি হয়েছি।

    শ্রীরামকৃষ্ণ- ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে। সময় না হলে হয়না। যখন রোগ ভালো হয়ে এল তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও। তারপর রোগ ভালো হল। তা রোগ মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনা আপনি ভালো হলো কে বলবে?

    লক্ষণ লব কুশকে বললেন, তোরা ছেলে মানুষ। তোরা রামচন্দ্রকে জানিস না তাঁর পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লব কুশ বললে, ঠাকুর সব জানি সব শুনেছি। পাষাণী যে মানবী হল সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগের রামচন্দ্র, ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুনে না মুনিবাক্যে কে বলবে বল!

    সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতুমাত্র। চাঁদ মামা সকলের মামা। ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে।

    গিরিশ- ঈশ্বরের ইচ্ছায় তো। আমিও তো তাই বলছি।

    শ্রীরামকৃষ্ণ- সরল হলে শীঘ্রই ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না। প্রথম যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার শুচিবাই, তৃতীয় যারা সংশয় আত্মা।

    ঠাকুর নিত্য গোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন

    এখনো ৩-৪ জন ভক্ত ওই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করার। দুধে জল যদি মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে। প্রেম ভক্তি, থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়। ঈশ্বরের অনুভূতি হয় ঈশ্বর দর্শন হয়।

  • Ramakrishna 366: ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া গিরিশের হাতে হাত দিয়া গান গাহিতেছেন

    Ramakrishna 366: ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া গিরিশের হাতে হাত দিয়া গান গাহিতেছেন

    জন্মোৎসব রাত্রে গিরিশ প্রভৃতি ভক্তসঙ্গে প্রেমানন্দে

    সন্ধ্যা হইল। ক্রমে ঠাকুরদের আরতি শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্ল অষ্টমী। ৬-৭ দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে।

    সন্ধ্যা হইলেও ঠাকুরবাড়ির মন্দির প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষ, চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এখনে উত্তর বাহিনী। জোৎস্নাময়ী মন্দিরের গা দিয়ে যেন আনন্দে উত্তরমুখ হইতে প্রবাহিত হইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগৎ মাতার চিন্তা করিতেছেন।

    উৎসবান্তে এখনও দুই একটি ভক্ত রহিয়া আছেন। নরেন্দ্র আগেই চলিয়া গিয়েছেন। আরতি হইয়া গেল ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পদচারণ করিতেছেন। মাস্টার সেইখানে দন্ডায়মান আছেন। ও ঠাকুর কে দর্শন করিতেছেন।

    ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্মোধন করিয়া বলিতেছেন, আহা নরেন্দ্রর কি গান!

    মাস্টার- আজ্ঞা, নিবিড় আঁধারে ওই গানটি।

    শ্রীরামকৃষ্ণ- হ্যা ও গানের খুব গভীর মানে। আমার মনটা এখনও যেন টেনে রেখেছে।

    মাস্টার- আগে হ্যাঁ।

    শ্রী রামকৃষ্ণ- আঁধারে ধ্যান এইটি তন্ত্রের মত। তখন সূর্যের আলো কোথায়।

    শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাইতেছেন।

    মা কি আমার কালো রে
    কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলো রে

    ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া গিরিশের হাতে হাত দিয়া গান গাহিতেছেন

    গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কেবা চায়
    কালি কালি বলে আমার অজপা যদি ফুরায়
    ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়
    সন্ধ্যা তার সন্ধানে ফিরে কভুসন্ধি নাহি পায়
    দয়া ব্রত দানা আদি আর কিছু না মনে লয়
    মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙ্গা পায়

  • Ramakrishna 365: যাদের টাকা আছে তাদের দান করা উচিত, কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়

    Ramakrishna 365: যাদের টাকা আছে তাদের দান করা উচিত, কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়

    সুরেন্দ্রর প্রতি উপদেশ

    শ্রীরামকৃষ্ণ- তুমি যে দান ধ্যান করো খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়। দাতার ধন রক্ষা হয়। সৎ কাজে যায়। ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনও কখনও জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায়। আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেদা করে রাখে। তাকে ঘোগ বলা হয়। জল ঘোগ দিয়ে একটু বেরিয়ে যায়। তখন জলের তোড়ে আর আল ভাঙ্গে না। আর ক্ষেতের উপর পলি পড়ে। আর সেই পলিতে খেত উর্বর হয়। আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে (Ramakrishna 364) সে অনেক ফল লাভ করে। চতুর বর্গ ফল।

    ভক্তেরা সকলে ঠাকুরের শ্রী মুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন

    সুরেন্দ্র- আমার ধ্যান ভালো হয় না। মাঝে মাঝে মা মা বলি (Kathamrita)। আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি।

    শ্রীরামকৃষ্ণ- তাহলেই হবে স্মরণ মনন তো আছে (Ramakrishna 364)।

    মনোযোগ ও কর্মযোগ, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্মকরার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন, তার নামও কর্মযোগ। যোগিরা যা স্মরণ মনন করেন তার নাম মনোযোগ (Ramakrishna 364)।

    আবার ভাবি কালীঘরে গিয়ে, মা মন তো তুমি। তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস।

    সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর (Ramakrishna 364) পশ্চিমের বারান্দায় গিয়েছেন। ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন।

  • Ramakrishna 364: ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে, সাধুসঙ্গ সর্বদাই দরকার

    Ramakrishna 364: ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে, সাধুসঙ্গ সর্বদাই দরকার

    শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রর প্রতি উপদেশ- গৃহস্থ ও দানধর্ম-মনোযোগ ও কর্মযোগ

    ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ছোট খাটটিতে আসিয়া বসে আছেন। ভক্তেরা এখনও মেঝেতে বসিয়া আছেন। সুরেন্দ্র তাঁহার কাছে বসে আছেন। ঠাকুর তাঁহার দিকে সস্নেহের দৃষ্টিপাত করিতেছেন। কথাচ্ছলে তাঁহাকে নানা উপদেশ দিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (সুরেন্দ্রের প্রতি)- মাঝে মাঝে এসো। ন্যাংটা বলত, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধুসঙ্গ সর্বদাই দরকার।

    সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে। আর তাঁকে ব্যাকুল হয়ে ডাকবে। তোমরা মনে মনে ত্যাগ করবে। বীরভক্ত না হলে দু দিক রাখতে পারেনা। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাত জ্ঞান আর কর্ম।

    এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন-

    এই সংসার মজার কুটি।
    আমি খাই দাই আর মজা লুটি।।
    জনক রাজা মহাতেযা, তার কিসে ছিল ত্রুটি।
    সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি।।

    তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্তসেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হাউসের কাজ আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি অফিসে মিথ্যা কথা কও। তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে। তোমার যা আয় হয়, তার চেয়ে বেশি দান করো। বার হাত কাঁকুড়ের তের হাত বিচি।

    কৃপণের জিনিস খাই না। তাদের ধন এই কয় রকমই উড়ে যায়। প্রথম মামলা মোকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা- সেইসব টাকা উড়িয়ে দেয়।

  • Ramakrishna 363: নরেন্দ্রর প্রতি ঠাকুরের শিক্ষা, ‘‘জ্ঞান-অজ্ঞানের পার হও’’

    Ramakrishna 363: নরেন্দ্রর প্রতি ঠাকুরের শিক্ষা, ‘‘জ্ঞান-অজ্ঞানের পার হও’’

    নরেন্দ্রকে শিক্ষা (জ্ঞান অজ্ঞানের পার হও)

    নরেন্দ্র কাছে বসিয়া আছেন (Ramakrishna)। তার বাড়িতে কষ্ট। সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল। বেদন্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষুনি বয়স ২৩ বছর হইবে। ঠাকুর নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে নরেন্দ্রের প্রতি)- তুই তো ‘খ’ (আকাশবৎ)। তবে যদি এ ট্যাক্সোবাড়ির ভাবনা না থাকত। (সকলের হাস্য)

    কৃষ্ণকিশোর বলত, আমি ‘খ’। একদিন তার বাড়িতে গিয়ে দেখি (Kathamrita) সে চিন্তিত হয়ে বসে আছে। বেশি কথা কচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, কী হয়েছে গো! এমন করে বসে রয়েছ। কেন সে বলল ট্যাক্সওয়ালা এসেছিল। সে বলে গেছে টাকা যদি না দাও, তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব। তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কী গো! তুমি তো ‘খ’ (আকাশবৎ) যাক শালারা ঘটিবাটি নিয়ে যাক। তোমার কী।

    তাই তোকে বলছি তুই ‘খ’, এত ভাবছিস কেন (Ramakrishna)? কী জানিস শ্রীকৃষ্ণ অর্জুনকে (Kathamrita) বলছেন, অষ্ট সিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে। কিন্তু আমায় পাবে না। সিদ্ধাই এর দ্বারা শক্তি বল টাকা এসব হতে পারে কিন্তু ঈশ্বরকে লাভ হয় না।

    আরেকটি কথা জ্ঞান-জ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী। বস্তুত তা নয় বশিষ্ট এত বড় জ্ঞানী। পুত্র শোকে অস্থির হয়েছিল। তখন লক্ষণ বললেন, রাম একি আশ্চর্য। তিনিও তো এত শোকার্ত। রাম বললেন, ভাই যার জ্ঞান আছে, তার অজ্ঞান আছে। যার আলোবোধ আছে তার অন্ধকার বোধ আছে। যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যার সুখ বোধ আছে তার দুঃখবোধও আছে (Ramakrishna)। ভাই তুমি দুইয়ের পারে যাও। সুখ দুঃখের পারে যাও। তাই তোকে বলছি জ্ঞান-অজ্ঞানের পার হও।

  • Falharini Kali Puja: মেলে দুঃখ-দুর্দশা থেকে মুক্তি! জানুন ফলহারিণী কালীপুজোর মাহাত্ম্য

    Falharini Kali Puja: মেলে দুঃখ-দুর্দশা থেকে মুক্তি! জানুন ফলহারিণী কালীপুজোর মাহাত্ম্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার ফলহারিণী কালীপুজো। বাংলায় কালীপুজোর চল সারা বছর ধরেই দেখা যায়। দুর্গাপুজোর পরে যে কালীপুজো হয় তা জনপ্রিয় দীপান্বিতা কালী পুজো নামে পরিচিত। এছাড়াও রয়েছে রক্ষাকালী পুজো। স্থানীয়ভাবেও বাংলার নানা প্রান্তে কালীপুজো হয়। কোনও কোনও গৃহস্থের বাড়িতেও কালী পুজো বছরের বিশেষ সময়ে দেখা যায়। জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে যে কালীপুজো হয় তা ফলহারিণী কালীপুজো (Falharini Kali Puja) নামে প্রসিদ্ধ।

    কখন লাগছে তিথি?

    গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে এবছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে সোমবার সকাল ১১টা বেজে ৭মিনিট ১৯ সেকেন্ডে। চলবে মঙ্গলবার ২৭ তারিখ সকাল ৮টা ৪৪মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। অন্যদিকে, বিশুদ্ধ পঞ্জিকা মতে, অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে। ছেড়ে যাবে পরের দিন ২৭ তারিখ সকাল ৮টা ৩২ মিনিটে।

    ফলের মালা পরানোর রীতি দেখা যায়

    ভক্তদের বিশ্বাস, মা কালী জীবের কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করেন। তিনি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। পাশাপাশি জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিলে দেবী সন্তুষ্ট হন বলে বিশ্বাস। আম, জাম, কলা, লিচু-সহ বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রীতি দেখা যায়।

    এই দিনেই সারদা দেবীকে পুজো করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ

    জানা যায়, রামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালীপুজোর দিনে সারদা দেবীকে পুজো করেছিলেন জগত কল্যাণের জন্য। ১২৮০ বঙ্গাব্দের জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে ঠাকুর দক্ষিণেশ্বরে ষোড়শী রূপে পূজা করেছিলেন সারদা মা’কে। পরবর্তীতে এই সময়ের কালী পুজো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ফলহারিণী কালী (Falharini Kali Puja) পুজো নামেই প্রসিদ্ধি পায়।

    কেন এই পুজো ফলহারিণী কালীপুজো (Falharini Kali Puja) নামে পরিচিত?

    শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, জৈষ্ঠ্য মাসে আম, জাম, লিচু, কাঁঠাল সমেত নানারকম মরসুমী ফল পাওয়া যায়। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে এই ফল নিবেদন করে থাকেন। দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদেরকে মোক্ষফল প্রদান করেন। ভক্তদের বিশ্বাস, ফলহারিণী কালীপুজো করলে বিদ্যা, কর্ম এবং অর্থ ভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ের বাধা দূর হয়, দাম্পত্য সংসারী জীবনেও সুখ শান্তি বিরাজ করে। এককথায় এই বিশেষ পুজোয় ভক্তরা আধ্যাত্মিক, নৈতিক, মানসিক শক্তি পেয়ে থাকেন বলে তাদের বিশ্বাস।

  • Ramakrishna 362: নরেন্দ্র গান গাহিতেছেন, ঠাকুর ছোটখাটটিতে বসিয়া শুনিতেছেন

    Ramakrishna 362: নরেন্দ্র গান গাহিতেছেন, ঠাকুর ছোটখাটটিতে বসিয়া শুনিতেছেন

    এইবার গিরিশ ঘরে আসিয়াছেন।

    শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি)- হ্যাঁগা, আমার কথা সব তোমরা কী করছিলে? আমি খাই দাই থাকি।

    গিরিশ- আপনার কথা আর কী বলব! আপনি কি সাধু? (Kathamrita)

    শ্রীরামকৃষ্ণ- সাধু সাধু নয়, আমার সত্যিই তো সাধু বোধ নাই (Ramakrishna)।

    গিরিশ- ফচকিমিতেও আপনাকে পারলুম না।

    শ্রীরামকৃষ্ণ- আমি লাল পেড়ে কাপড় পরে জয় গোপাল সেনের বাগানে গিয়েছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেড়ে কাপড় দেখে বলল, আজ বড় যে রং। লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভোলাতে হবে তাই বাহার দিয়ে এসেছি।

    এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাধিতেছেন ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন।

    বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে গান আর একদিন হবে। (সকলের হাস্য)

    শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কী টিং টং আবার তানা নানা নেড়ে নুম হবে।

    ভাবনাথ- যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়।

    নরেন্দ্র- (বাঁধিতে বাধিতে) সে না বুঝলেই হয়।

    শ্রীরামকৃষ্ণ- ওই আমাদের সব উড়িয়ে দিলে (Ramakrishna)।

    (নরেন্দ্রর গান ও শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ- অন্তর্মুখ ও বহির্মুখ-স্থির জল ও তরঙ্গ)

    নরেন্দ্র গান গাহিতেছেন। ঠাকুর ছোটখাটটিতে বসিয়া শুনিতেছেন। নিত্য গোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন।

    ১. অন্তরে জাগিছো ওমা অন্তর যামিনী
    কোলে করে আছো মোরে দিবস যামিনী

    ২. গাওরে আনন্দময়ীর গান
    ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম

    ৩.নিবিড় আঁধারে মা তোর চমকে ও রূপরাশি
    তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরিগুহা বাসি

    ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়ে আসিয়াছেন ও নরেন্দ্রর কাছে বসে আছেন ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ- গান গাইব থু থু! (নিত্য গোপালের প্রতি) তুই কি বলিস উদ্দীপনের জন্য শুনতে হয়? তারপর কী হল আর কী গেল

    আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা (Ramakrishna)।

    গান গাইব আচ্ছা গাইলেও হয়। জল স্থির থাকলেও জল আর হেলে দুললেও জল।

  • Ramakrishna 361: শাস্ত্রের সার গুরুমুখে মুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন

    Ramakrishna 361: শাস্ত্রের সার গুরুমুখে মুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন

    ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রদাদি অনেক ভক্ত বসিয়াছেন। গিরিশও আসিয়া বসিলেন।
    শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি)- আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি। আর আমি ওর অনুগত।

    গিরিশ- আপনি কারও অনুগত নন।

    শ্রীরামকৃষ্ণ (হাস্য)- ওর মদ্দে ভাব (পুরুষ ভাব) আর আমার মেদি ভাব (প্রকৃতি ভাব)। নরেন্দ্র উঁচু ঘর অখণ্ডের ঘর (Ramakrishna)।

    গিরিশ বাহিরে তামাক খাইতে লাগিলেন।

    নরেন্দ্র (শ্রীরামকৃষ্ণের প্রতি)- গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হল। খুব বড়লোক। মাস্টারের প্রতি আপনারই কথা হচ্ছিল।

    শ্রী রামকৃষ্ণ- কী কথা?

    নরেন্দ্র- আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত। এইসব কথা হচ্ছিল (হাস্য)।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) নরেন্দ্র (পাণ্ডিত্য ও শাস্ত্র)

    মণি মল্লিক (ঠাকুরের প্রতি)- আপনি না পড়ে পণ্ডিত।

    শ্রীরামকৃষ্ণ (নরেন্দ্রদাদির প্রতি)- সত্য বলছি আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তে সার। ব্রহ্ম সত্য় জগত মিথ্যা। আবার গীতার সার কী। গীতা ১০ বার বললে যা হয় ত্যাগী ত্যাগী।

    শাস্ত্রের সার গুরুমুখে মুখে জেনে নিতে হয়। তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল চিঠিখানি পড়া হয়নি। হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগল। যখন চিঠিখানা পাওয়া গেল পড়ে দেখলে পাঁচ সের সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে। আর সন্দেশ আর একখানা কাপড় জোগাড় করতে লাগল। তেমনি শাস্ত্রের সার জেনে নিলে আর বই পড়বার কী দরকার। এখন সাধন ভজন।

    এইবার গিরিশ ঘরে আসিয়াছেন।

    শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি) হ্যাঁগা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ আপনার কথা আর কি বলব। আপনি কি সাধু?

    শ্রীরামকৃষ্ণ- সাধু সাধু নয়, আমার সত্যিই তো সাধু বোধ নাই।

    গিরিশ- ফচকিমিতেও আপনাকে পারলুম না।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)- আমি লাল পেড়ে কাপড় পড়ে জয় গোপাল সেনের বাগানে গিয়েছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেড়ে কাপড় দেখে বলল আজ বড় যে রং লাল পাড়ের বাহার। আমি বললুম কেশবের মন ভোলাতে হবে (Kathamrita) তাই বাহার দিয়ে এসেছি।

LinkedIn
Share