Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PIB Fact Check: ট্যারিফ-কাণ্ডের জেরে আমেরিকার সঙ্গে চুক্তি স্থগিত করেছে ভারত! ‘ভুয়ো খবর’ বলল পিআইবি

    PIB Fact Check: ট্যারিফ-কাণ্ডের জেরে আমেরিকার সঙ্গে চুক্তি স্থগিত করেছে ভারত! ‘ভুয়ো খবর’ বলল পিআইবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যিক উত্তেজনার আবহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়ো খবরকে খণ্ডন করল ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। ওই খবরে বলা হয়েছিল, ভারত সরকার নাকি আমেরিকার (India-US Tariff) সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তিগুলি পর্যালোচনা বা স্থগিত করার পরিকল্পনা করছে। এ প্রসঙ্গে পিআইবি-র (PIB Fact Check) ফ্যাক্ট চেক ইউনিট এক স্পষ্ট বিবৃতিতে জানায়, “বিদেশ মন্ত্রক এমন কোনও বিবৃতি দেয়নি। বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন এবং সরকারের বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া কোনও খবর শেয়ার করবেন না।”

    ভুয়ো খবর থেকে সাবধান

    ভারত-আমেরিকা বাণিজ্য নিয়ে গুজব (PIB Fact Check) ছড়িয়ে পড়েছিল একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে। যেখানে ভারত-আমেরিকা বাণিজ্য নিয়ে বিদেশ মন্ত্রক উদ্বিগ্ন বলে প্রচার করা হয়। এতে বলা হয়, ভারতের বিরুদ্ধে আমেরিকার ‘চড়া শুল্ক, নয়া অর্থনৈতিক নীতি’র প্রতিক্রিয়ায় দিল্লি দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩০ জুলাই ঘোষণা করেন যে ভারতের রফতানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা ১ অগাস্ট থেকে কার্যকর হয়েছে। মূলত ভারতীয় বস্ত্র, রত্ন ও গয়না, ইলেকট্রনিক্স ও পোশাক খাত এই শুল্কের আওতায় পড়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত “অন্যায্য বাণিজ্যনীতি” অনুসরণ করছে এবং রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি বজায় রাখার ফলেই এই পদক্ষেপ করা হয়েছে।

    ভারতীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ

    এই শুল্কবৃদ্ধির ফলে ভারতীয় ব্যবসায়ী (India-US Tariff) মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত ভারতীয় দ্রব্য রফতানি ও আমেরিকায় চাকরির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে জল্পনা চলছে। কিন্তু বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র ইতিমধ্যেই জানিয়েছেন, “ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা চলছে। কোনও দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা বা স্থগিত করার প্রশ্নই ওঠে না। আমরা একটি সুষম বাণিজ্যিক অংশীদারিত্বের লক্ষ্যে একযোগে কাজ করে চলেছি।” সাউথ ব্লক সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যুক্তরাষ্ট্রের জন্য কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দিক নয়াদিল্লি। কিন্তু, কেন্দ্রের মোদি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এ দেশের কৃষক এবং দুগ্ধশিল্পের সঙ্গে জড়িতদের লোকসান করে কোনও সমঝোতা সম্ভব নয়। তাই বিকল্প পথের সন্ধানেই দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

  • Poll Body: তেজস্বীর দাবি নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন, কী বলল জানেন?

    Poll Body: তেজস্বীর দাবি নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন, কী বলল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় জনতা দলনেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) দাবি নস্যাৎ করে দিল নির্বাচন কমিশন (Poll Body)। কমিশনের দাবি, তেজস্বীর ওই আইডি কার্ডের এপিক নম্বর আনুষ্ঠানিকভাবে ইস্যু করা হয়নি। কমিশনের তরফে তাঁকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন তাঁর ভোটার আইডি কার্ডের বিবরণ দেন।

    তেজস্বীর দাবি (Poll Body)

    প্রসঙ্গত, সম্প্রতি বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তার পরেই তেজস্বী দাবি করেন, খসড়া ভোটার তালিকায় নাম নেই তাঁর। এর পরেই কমিশনের তরফে তেজস্বীকে একটি নোটিশ পাঠানো হয়। তাতে লেখা, তদন্তের পর জানা গিয়েছে, আপনার নাম বিহার অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির লাইব্রেরি ভবনের ভোটকেন্দ্র নম্বর ২০৪-এর ক্রমিক নম্বর ৪১৬-এ তালিকাভুক্ত রয়েছে, যার এপিক নম্বর আরএবি০৪৫৬২২৮। অথচ আপনি ০২.০৮.২০২৫ তারিখের প্রেস কনফারেন্সে যে এপিক নম্বর আরএবি২৯১৬১২০ উল্লেখ করেছেন, সেই অনুযায়ী আপনার দাবি মেলে না।”

    কমিশনের নোটিশ

    কমিশনের নোটিশে এও বলা হয়েছে, “প্রাথমিক তদন্ত অনুযায়ী এপিক নম্বর আরএবি২৯১৬১২০ আনুষ্ঠানিকভাবে ইস্যু করা কোনও নম্বর নয় বলেই মনে হচ্ছে। তাই অনুরোধ করা হচ্ছে আপনি উক্ত এপিক কার্ডের বিস্তারিত তথ্য (মূল কপি সহ) নির্বাচন কমিশনের তদন্তকারী আধিকারিককে সরবরাহ করুন যাতে এটি পূর্ণাঙ্গভাবে যাচাই করা যায়।”  উল্লেখ্য যে, শনিবার সাংবাদিক সম্মেলনে তেজস্বী (Tejashwi Yadav) বলেন, “নির্বাচন কমিশন ৬৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার কারণ হিসেবে দাবি করেছে মৃত্যু ও অন্যত্র স্থানান্তরকে (Poll Body)। কিন্তু নির্বাচন কমিশন আমাদের যে তালিকা দিয়েছে, তাতে চতুরভাবে কোনও ভোটারের ঠিকানা, বুথ নম্বর কিংবা এপিক নম্বর দেওয়া হয়নি, যাতে আমরা জানতে না পারি কার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”

    এদিন ক্যামেরার সামনে তিনি নিজের এপিক নম্বর দেখিয়ে তথ্য যাচাই করার চেষ্টা করেছিলেন। এই এপিক নম্বরটি হল একটি অনন্য বর্ণসংখ্যার কোড যা ভোটার আইডিতে ছাপা থাকে। যদিও তেজস্বী জানান, কমিশনের অনলাইন পোর্টালে সেই তথ্য পাওয়া যায়নি। এদিকে, নির্বাচন কমিশনের একটি সূত্রের দাবি, সিপিআই(এমএল)-এর সাংসদ সুধামা প্রসাদের স্ত্রীর নামে দু’টি এপিক (Tejashwi Yadav) রয়েছে। সূত্রগুলি ওই এপিক কার্ডগুলির বিস্তারিত তথ্যও শেয়ার করেছে। তাঁর দল সুপ্রিম কোর্টে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে একটি মামলার আবেদনকারী (Poll Body)।

  • Hindus under Attack: ভারত-বাংলাদেশে গত ১ সপ্তাহে হিন্দু নির্যাতনের কতগুলি ঘটনা

    Hindus under Attack: ভারত-বাংলাদেশে গত ১ সপ্তাহে হিন্দু নির্যাতনের কতগুলি ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ ও দেশের বাইরে হিন্দু ধর্মের (Hindus under Attack) উপর আঘাত ক্রমাগত বাড়ছে। হিন্দু হত্যা, জোরপূর্বক ধর্মান্তরণ, জমি দখল, হিন্দু উৎসবে আক্রমণ, হিন্দু নারীদের উপর নির্যাতন—এই সব ঘটনা নানা প্রান্তে ঘটেই চলেছে। ২৭ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এমন কিছু ঘটনার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিচে তুলে ধরা হল।

    ভারতের ঘটনাগুলি (Hindus under Attack)

    বিহার

    সীতামারহির এক মন্দিরে কাশিম নামে এক ব্যক্তি ছয় মাসেরও বেশি সময় ধরে পুরোহিত সেজে ছিলেন। তিনি নিজেকে “কৃষ্ণ” নামে পরিচয় দিতেন এবং হিন্দু পূজারী সেজে আসল পরিচয় গোপন রেখেছিলেন।

    উত্তরপ্রদেশ, আগ্রা

    অগাস্ট মাসের শুরুতেই (Hindus under Attack) আগ্রা পুলিশ একটি বড়সড় ধর্মান্তরণ চক্র ফাঁস করে, যার আন্তর্জাতিক যোগসূত্র থাকার প্রমাণ মিলেছে।

    পশ্চিমবঙ্গ, কলকাতা

    ২৬ বছর বয়সি এক হিন্দু মহিলা বাগুইআটি থেকে সল্টলেক যাওয়ার পথে এক ক্যাব চালকের দ্বারা লাঞ্ছিত হন (Hindus under Attack)। সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে তিনি চালককে পুলিশের হাতে তুলে দেন এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

    উত্তরাখণ্ড

    রানিখেত অঞ্চলে হিন্দু মহিলাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার একটি বড় চক্র ফাঁস করেছে পুলিশ (Hindus under Attack)।

    হায়দরাবাদ

    ২৪ জুলাই, পবিত্র পেদ্দাম্মা থাল্লি মন্দির প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয়। অভিযোগ, মূর্তিগুলিকে গোপনে সরিয়ে ফেলা হয়েছে।

    মহারাষ্ট্র

    কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান “সনাতনী সন্ত্রাস” নামক নতুন একটি শব্দ ব্যবহার করে বিতর্ক সৃষ্টি করেন। গেরুয়া সন্ত্রাসের ব্যর্থ তত্ত্বের পর, এটি কংগ্রেসের নতুন রাজনৈতিক কৌশল বলেই অনেকে মনে করছেন।

    মণিপুর

    ৩১ জুলাই এনআইএ-র একটি বড় সফলতা—জিরিবাম গণহত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার। এই হামলায় এক মেইতেই পরিবারের ৬ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

    বাংলাদেশে হিন্দু নির্যাতন (Bangladesh)

    রংপুর, গঙ্গাচড়া

    রঞ্জন রায় নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়।
    পরবর্তীতে, ৫০০ থেকে ৬০০ জন মৌলবাদী একত্রিত হয়ে ওই উপজেলার তের বেতগাড়ি ইউনিয়নের ১৫টিরও বেশি হিন্দু বাড়িতে হামলা চালায়।

    নেপালে বাড়ছে মৌলবাদী তৎপরতা

    ভারতের বাইরে একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ নেপালে মৌলবাদী সংগঠনগুলি “তাবলীগ” নামের কর্মসূচি চালিয়ে ধর্মীয় জনসংখ্যা পরিবর্তনের অপচেষ্টা করছে। এতে জেহাদি কার্যকলাপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

  • Operation Akhal: জঙ্গি দমনে জম্মু-কাশ্মীরে চলছে অপারেশন অখল, তিনদিনে খতম ৬ জঙ্গি

    Operation Akhal: জঙ্গি দমনে জম্মু-কাশ্মীরে চলছে অপারেশন অখল, তিনদিনে খতম ৬ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) তিনজন জঙ্গির নিহত হওয়া এবং একজন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে সেখানে “অপারেশন অখল” (Operation Akhal) নামে একটি সন্ত্রাস দমন অভিযান চলছে, যা চলতি বছরের অন্যতম বড় অভিযান বলে মনে করা হচ্ছে। রবিবার এই অভিযান তৃতীয় দিনে পা দিয়েছে, এবং এখনও পর্যন্ত মোট ছয়জন জঙ্গি নিহত হয়েছে।

    শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন জঙ্গি নিহত হয় (Operation Akhal)

    এর আগে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন জঙ্গি নিহত হয়। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল বনাঞ্চলে শনিবার রাতে সারারাত বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা যায়। জানা গেছে, জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল এই অভিযান চালাচ্ছে এবং তারা সন্ত্রাসবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার পরই নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি শুরু করে। আখাল বনাঞ্চলকে চারদিক থেকে ঘিরে ফেলে সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের গোপন আস্তানাগুলিতে গুলি চালাতে শুরু করে (Operation Akhal)। শুরু হয় ব্যাপক সংঘর্ষ।

    শনিবার নিহত জঙ্গিরা “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)”-এর সদস্য ছিল

    প্রাথমিক পর্যায়ে গুলি বিনিময়ের পর, শুক্রবার রাতে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার আবার অভিযান শুরু হলে, নিরাপত্তা বাহিনী তিনজন জঙ্গিকে খতম করতে সমর্থ হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী (Operation Akhal), শনিবার নিহত জঙ্গিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা-র শাখা “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)”-এর সদস্য ছিল। গোয়েন্দাদের দাবি, এই সংগঠন পহেলগাঁও হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সেই হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছিলেন।

    অপারেশন মহাদেব

    জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) সন্ত্রাস দমন অভিযানে যৌথ বাহিনী বর্তমানে উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা, ড্রোন, এবং উন্নত পরিকাঠামো ব্যবহার করছে। এর আগে, “অপারেশন মহাদেব” চালানো হয়, যেখানে শ্রীনগরের দাঁচিগাঁও এলাকায় পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত লস্করের জঙ্গিদের খতম করা হয়। পরদিন, অর্থাৎ ২৯ জুলাই, চালানো হয় আরেকটি অভিযান “অপারেশন শিবশক্তি”, যেখানে আরও দুই সন্ত্রাসীকে নিকেশ করা হয়। তথ্য অনুযায়ী, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে এখন পর্যন্ত মোট ২০ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। এছাড়া, ৬ ও ৭ মে তারিখে ভারত “অপারেশন সিঁদুর” চালায়, যেখানে পাকিস্তানি সীমান্তে অনুপ্রবেশকারী ১০০-র বেশি সন্ত্রাসবাদীকে হত্যা করা সম্ভব হয় (Operation Akhal)।

  • Crude Politics: অপরিশোধিত তেল নিয়ে রাজনীতি, রাশিয়া থেকে ভারতের জ্বালানি কেনার জল গড়াবে কতদূর?

    Crude Politics: অপরিশোধিত তেল নিয়ে রাজনীতি, রাশিয়া থেকে ভারতের জ্বালানি কেনার জল গড়াবে কতদূর?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত তিন বছরে ভারতের জ্বালানি কৌশলে একটি বড়সড় পরিবর্তন এসেছে, যেখানে রাশিয়াকে অপরিশোধিত তেলের (Crude Politics) আমদানির কেন্দ্রে জায়গা দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল মাত্র ০.২ শতাংশ। কিন্তু যুদ্ধকালীন-পর্বে রাশিয়ান তেল ভারতের প্রধান উৎসে পরিণত হয়েছে (Donald Trump Tariff)। ঠান্ডা যুদ্ধের সময় ভারত নিরপেক্ষতার নীতি অবলম্বন করেছিল। সোভিয়েত-নেতৃত্বাধীন কমিউনিজমের বিরুদ্ধে পশ্চিমী প্রচেষ্টাকে সমর্থন করতেও অস্বীকার করেছিল। এর ফলে মস্কোর সঙ্গে ভারতের এক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে ব্যাপক অস্ত্র স্থানান্তর, প্রযুক্তি ভাগাভাগি এবং কূটনৈতিক সহায়তা।

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Crude Politics)

    ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর পশ্চিমী বিশ্বের একটি বড় অংশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর মধ্যে রয়েছে তেল আমদানিও। যুদ্ধের আগে ভারতের অপরিশোধিত তেল আমদানির মধ্যে রাশিয়ার অংশ ছিল মাত্রই ০.২ শতাংশ। ২০২৩ সালের মে মাসে সেই হার লাফিয়ে হয়ে যায় ৪০ শতাংশেরও বেশি। রিয়েল-টাইম তথ্য ও বিশ্লেষণ সংস্থা কেপলারের (Kpler) মতে, ২০২৩ সালের মে মাসে রাশিয়া থেকে তেল আমদানি সর্বোচ্চ ২১.৫ লাখ ব্যারেল ছুঁয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসে রাশিয়া প্রতিদিন ২০ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে, যা ভারতের মোট আমদানির ৪১ শতাংশ। সেই তুলনায় ইরাকের অংশ ছিল ২০ শতাংশ, সৌদি আরবের ১১ শতাংশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র ৪ শতাংশ। বর্তমানে প্রতি মাসে গড় রাশিয়ান তেল আমদানির পরিমাণ ১৭.৫ থেকে ১৭.৮ লাখ ব্যারেল। উল্টো দিকে, ইরাক এবং সৌদি আরব প্রতিদিন সরবরাহ করে যথাক্রমে প্রায় ৯ লাখ ও ৭ লাখ ব্যারেল তেল (Crude Politics)।

    তেল বিক্রির জন্য রাশিয়া ঝোঁকে ভারত ও চিনের দিকে

    ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তেল বিক্রির জন্য রাশিয়া ঝোঁকে ভারত ও চিনের মতো দেশের দিকে। ডিসকাউন্টের তুঙ্গ সময়ে রাশিয়ান অপরিশোধিত তেল ব্রেন্ট দামের চেয়ে প্রায় ৪০ মার্কিন ডলার কমে বিক্রি হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ছাড়ের পরিমাণ কমে এসেছে। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারত রাশিয়ান তেলের প্রতি মেট্রিক টনে গড়ে ৫২৫.৬০ মার্কিন ডলার মূল্য দিয়েছে, যা ইরাক থেকে আমদানি করা তেলের দামের চেয়ে প্রতি ব্যারেলে প্রায় ৫ মার্কিন ডলার কম। আইসিআরএর দাবি, গত দুই অর্থবর্ষে তেল আমদানিতে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করেছে ভারত (Donald Trump Tariff)।

    ট্রাম্পের হুঁশিয়ারি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান তেল কৌশলকে নতুন চাপে ফেলেছেন। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখায় ধার্য করা হয়েছে জরিমানাও। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, “ভারতকে তাই ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, সঙ্গে থাকবে একটি জরিমানাও।” তাঁর হুঁশিয়ারি, “মস্কো যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তিতে না পৌঁছায়, তাহলে রাশিয়ান তেল কেনা সব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।” উল্লেখ্য, ভারত প্রতিদিন প্রায় ৫.২ মিলিয়ন ব্যারেল তেল খরচ করে, যার প্রায় ৮৫ শতাংশই আমদানি করতে হয়। এই চাহিদা ক্রমশই বাড়ছে (Crude Politics)।

    ভারতের অবস্থান

    রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় নয়াদিল্লি বরাবরই নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি বহুবার বলেছেন, “ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল না কিনত, তাহলে তেলের দর আকাশ ছুঁতো (Donald Trump Tariff)।”

    ট্রাম্পের দাবি

    এদিকে, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার দাবি করেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়ার তেল কিনবে না। তিনি একে একটি ভালো পদক্ষেপ আখ্যা দেন। উল্লেখ্য, এর কয়েকদিন আগেই তিনি মস্কোর সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্য ও সামরিক সম্পর্ক নিয়ে কড়া মন্তব্য করেছিলেন। ট্রাম্প বলেন, “আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি জানি না এটা ঠিক কি না, তবে এটি একটি ভালো পদক্ষেপ। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।” মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের আড়ালে রয়েছে একটি প্রচ্ছন্ন হুমকি। কারণ তিনি জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন তিনি।

    সাফ কথা ভারতের

    এহেন আবহে শনিবার প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্তারা জানিয়েছেন, নীতিতে কোনও পরিবর্তন হয়নি। একজন কর্তা তো বলেই দিলেন, সরকার তেল আমদানিকারী সংস্থাগুলিকে রাশিয়া থেকে আমদানি কমাতে কোনও নির্দেশই দেয়নি (Donald Trump Tariff)। পশ্চিমী নিষেধাজ্ঞার জেরে তেলের দাম কমে যাওয়ায় রাশিয়া থেকে ভারতের তেল কেনা বেড়েছে এবং এর মাধ্যমে মস্কো গুরুত্বপূর্ণ রফতানি রাজস্ব ধরে রাখতে পেরেছে। একই সঙ্গে ভারত পাচ্ছে সস্তায় জ্বালানি। যাতে পূরণ হচ্ছে তার ক্রমবর্ধমান চাহিদা।

    ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার

    প্রসঙ্গত, গত সপ্তাহের শুরুতে ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে প্রায় ৭০টি দেশের রফতানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যার মধ্যে ভারতও রয়েছে। যদিও ওই অর্ডারে রাশিয়া থেকে ভারতের জ্বালানি কেনার কারণে অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকির কথা উল্লেখ করা হয়েছিল না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও সেই ব্যবস্থা নিতেই পারে (Crude Politics)। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের জ্বালানির প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য এবং সেই সময়কার বৈশ্বিক পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি।”

    তেল কেনা অব্যাহত রইবে

    শনিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শাস্তির হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে। কারণ এগুলি দীর্ঘমেয়াদি তেলের চুক্তি। রাতারাতি কেনা বন্ধ করে দেওয়া সহজ নয়। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারত রাশিয়া থেকে প্রতিদিন গড়ে ১৭.৫ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি।

    রাশিয়ান তেল আমদানির ব্যাখ্যা

    ভারতের পক্ষ থেকে রাশিয়ান তেল আমদানির ব্যাখ্যায় আর এক সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়ান গ্রেডের তেল আমদানির ফলে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ঊর্ধ্বগতি এড়ানো গিয়েছে। যদিও পশ্চিমী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রিতই রয়েছে। ওই সূত্রটি আরও জানিয়েছে, ইরান ও ভেনেজুয়েলার তেলের মতো রাশিয়ান অপরিশোধিত তেল সরাসরি নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। তাই ভারত সেটি ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত দামের সীমার নীচে কিনছে। অবশ্য সংবাদ মাধ্যম সূত্রে খবর, জুলাই মাসে ডিসকাউন্টের পরিমাণ কমে যাওয়ায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন সংস্থাগুলি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে (Donald Trump Tariff)। ছাড়ের পরিমাণ ২০২২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল তখন, যখন মস্কোর ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড তাদের কত রাশিয়ান তেলের প্রয়োজন, গত এক সপ্তাহে তা জানায়নি তারা (Crude Politics)।

  • Indigo Flight: অভিযুক্ত ও আক্রান্ত উভয়েই মুসলিম, ইন্ডিগো কাণ্ডে টিকল না বামেদের হিন্দু আগ্রাসন তত্ত্ব

    Indigo Flight: অভিযুক্ত ও আক্রান্ত উভয়েই মুসলিম, ইন্ডিগো কাণ্ডে টিকল না বামেদের হিন্দু আগ্রাসন তত্ত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: গত শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে বামপন্থীদের (Leftists) একটি বিভ্রান্তিকর প্রচার শুরু হয়, যেখানে তারা দাবি করে যে ইন্ডিগো বিমানে (Indigo Flight) একজন হিন্দু ব্যক্তি একজন মুসলিম যাত্রীকে লাঞ্ছিত করেছেন। পরে স্পষ্ট হয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার—কারণ ওই ঘটনার অপরাধীও একজন মুসলিম।

    বামেদের মিথ্যাচার

    বামপন্থীরা এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য করতে থাকেন, এবং অপরাধীকে ‘হিন্দু সন্ত্রাসী’ বলে আখ্যা দেওয়া শুরু করেন। কেউ কেউ সঙ্ঘীও বলতে শুরু করে। কিন্তু তারা বারবার এড়িয়ে যান যে, ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন মুসলিম। প্রসঙ্গত, কলকাতা থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন হোসেন আহমেদ মজুমদার নামের এক যাত্রী (Indigo Flight)। অভিযোগ, ফ্লাইটে তাঁর এক সহযাত্রী তাঁকে চড় মারেন। জানা যায়, আক্রান্ত ব্যক্তি অসমের কাছাড় জেলার বাসিন্দা। ঘটনার পর ফ্লাইটে কিছু সময় দেরি হয় এবং অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে সিআইএসএফ (CISF) তাকে আটক করে। ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অভিযুক্তের নাম হাফিজুর রহমান।

    ইন্ডিগোর বিবৃতি (Indigo Flight)

    ইন্ডিগো (Indigo Flight) তাদের বিবৃতিতে বলে, “আমাদের ফ্লাইটে একটি অপ্রীতিকর ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ‘অবাধ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাকে নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।” এই ঘটনার পর যে ভিডিওটি ভাইরাল হয়, সেটিকে ঘিরেই সমাজমাধ্যমে বামপন্থী গোষ্ঠী (Leftists) অভিযোগ তোলে যে হিন্দু সম্প্রদায়ের কেউ মুসলিম যাত্রীর ওপর হামলা চালিয়েছেন। অনেকেই ধর্মনিরপেক্ষতার বিপন্নতা নিয়ে মন্তব্য করতে থাকেন। কিন্তু পরে, দ্য হিন্দু পত্রিকার একজন সাংবাদিক প্রথম স্পষ্ট করে জানান—অভিযুক্ত ও আক্রান্ত দুজনেই মুসলিম। এই তথ্য সামনে আসার পর স্পষ্ট হয়, পুরো ঘটনা ঘিরে প্রথম দিকে ছড়ানো তথ্য ছিল বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

  • FASTag Annual Pass: ফাস্ট ট্যাগের নতুন বার্ষিক পাস ১৫ অগাস্ট থেকে চালু, কেন নেবেন? জানুন ৫ সুবিধা

    FASTag Annual Pass: ফাস্ট ট্যাগের নতুন বার্ষিক পাস ১৫ অগাস্ট থেকে চালু, কেন নেবেন? জানুন ৫ সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সড়ক পরিবহন মন্ত্রক প্রতিদিন যাতায়াত করা যাত্রীদের সুবিধার্থে একটি নতুন বার্ষিক ফাস্ট ট্যাগ (FASTag) পাস চালু করার ঘোষণা করেছে। এই ফাস্ট ট্যাগ (FASTag Annual Pass) পাস ২০২৫ সালের ১৫ই আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বার্ষিক পাস বাধ্যতামূলক নয়; অর্থাৎ, আগের মতো ফাস্টট্যাগ ইকোসিস্টেম যেভাবে চলছে, তেমনভাবেই চলবে। তবে যাত্রীরা চাইলে এই বার্ষিক ফাস্টট্যাগ পাসটি ঐচ্ছিকভাবে গ্রহণ করতে পারবেন।

    ব্যবহারকারীরা কেন এই নতুন বার্ষিক ফাস্ট ট্যাগ গ্রহণ করবেন, তার পাঁচটি মূল সুবিধা নিচে তুলে ধরা হল

    ১. এই পাসের মাধ্যমে জাতীয় সড়কে অবস্থিত টোল প্লাজাগুলিতে মোট ২০০টি যাত্রা (ট্রিপ) বা এক বছর মেয়াদ পর্যন্ত বিনামূল্যে চলাচল করার অনুমতি দেওয়া হবে, যা আগে ঘটে তার উপর নির্ভর করে।

    ২. ব্যক্তিগত গাড়ি, জিপ এবং ভ্যান — অর্থাৎ বেসরকারি, অ-বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য (FASTag Annual Pass)।

    ৩. এই পাস হস্তান্তরযোগ্য নয় এবং শুধুমাত্র যেসব গাড়ির গায়ে বৈধ ফাস্টট্যাগ লাগানো আছে, সেগুলির জন্যই কার্যকর।

    ৪. এই পাস শুধুমাত্র জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে বৈধ (FASTag)। এটি রাজ্য সরকার বা স্থানীয় সংস্থার নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে বা টোল প্লাজায় প্রযোজ্য নয়।

    ৫. কোনও বাণিজ্যিক গাড়ি এই পাস ব্যবহার করলে তা তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে (FASTag Annual Pass)।

    এই বার্ষিক পাস “রাজমার্গ যাত্রা” নামক একটি নতুন মোবাইল অ্যাপ এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (NHAI)-এর ওয়েবসাইটের মাধ্যমে সক্রিয় করা যাবে।

    ২০২৫–২৬ বর্ষের জন্য ব্যবহারকারীদের মাত্র ₹৩,০০০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের ২ ঘণ্টার মধ্যে এই বার্ষিক পাস সক্রিয় হয়ে যাবে।

    যাঁদের ইতিমধ্যেই একটি সক্রিয় ফাস্টট্যাগ রয়েছে, তাঁদের নতুন করে ফাস্টট্যাগ কেনার প্রয়োজন নেই। সেই বিদ্যমান ট্যাগের সাথেই এই বার্ষিক পাস সক্রিয় করা যাবে (FASTag Annual Pass)।

  • Ancient Hindu Idols: খননকার্যে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় উদ্ধার প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি

    Ancient Hindu Idols: খননকার্যে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় উদ্ধার প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) অনন্তনাগ জেলার একটি ঝর্নার কাছে খনন কাজ চলাকালীন সময়ে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিগুলোর মধ্যে একটি শিবলিঙ্গও রয়েছে। খনন কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, এগুলি সবই পাথরের তৈরি এবং হিন্দু দেব দেবীদের মূর্তি (Ancient Hindu Idols)।

    গবেষণার কাজে ব্যবহার করা হবে মূর্তিগুলি (Jammu And Kashmir)

    জম্মু-কাশ্মীরের পূর্ত (PWD) বিভাগ জানিয়েছে, শ্রমিকরা খননের সময় এই মূর্তিগুলি আবিষ্কার করেন এবং সেগুলি সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের আর্কাইভ, প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।তাঁরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মূর্তিগুলিকে পরীক্ষার জন্য শ্রীনগরে পাঠানো হবে। সেখানে প্রত্নতাত্ত্বিকদের একটি বিশেষজ্ঞ দল মূর্তিগুলির উপাদান, নির্মাণ পদ্ধতি এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই করবেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই মূর্তিগুলি অনেক পুরনো এবং কারকোট রাজবংশ বা তারও পূর্ববর্তী কোনো সময়ে তৈরি হতে পারে। তবে সঠিক সময়কাল, নির্মাণশৈলী ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হতে হলে, জিও-কেমিক্যাল অ্যানালাইসিস, পাথর বিশ্লেষণ এবং অন্যান্য আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে গবেষণা করা হবে।বিশেষজ্ঞরা এই পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে নির্ধারণ করবেন, এই নিদর্শনগুলির ঐতিহাসিক মূল্য কতটা, এবং এগুলির সঙ্গে ওই এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস কীভাবে জড়িত।

    কারকোট রাজবংশের সময়কার মূর্তি হতে পারে (Ancient Hindu Idols)

    প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনন্তনাগ জেলার এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, এটি কারকোট রাজবংশের সময়কার কোনও প্রাচীন মন্দিরের স্থান হতে পারে। এক গবেষক জানিয়েছেন, যেখানে মূর্তিগুলি পাওয়া গেছে, সেটি জেলার সদর শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। তিনি আরও বলেন, খননের সময় (Ancient Hindu Idols) ঝর্নার পাশের একটি পুরোনো পুকুর থেকে এই মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আমরা চাই এই প্রাচীন নিদর্শনগুলো সুরক্ষিত থাকুক। আমরা সরকারের কাছে আবেদন করছি, যেখানে আগে একটি মন্দির ছিল, সেখানে একটি নতুন মন্দির নির্মাণ করা হোক এবং এই উদ্ধার হওয়া মূর্তিগুলিকে সেখানেই স্থাপন করা হোক।”

  • PM Modi: ট্রাম্পের ‘শুল্ক-যুদ্ধে’র জবাব দিতেই কি মোদির মুখে ‘স্বদেশি আন্দোলনে’র ডাক?

    PM Modi: ট্রাম্পের ‘শুল্ক-যুদ্ধে’র জবাব দিতেই কি মোদির মুখে ‘স্বদেশি আন্দোলনে’র ডাক?

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা কেবল সেই জিনিসগুলিই কিনব, যা ভারতীয়দের তৈরি। স্থানীয়দের জন্য আওয়াজ তুলতে হবে আমাদের।” শুক্রবার বারাণসীর সভায় ভাষণ দিতে গিয়ে ‘স্বদেশি আন্দোলনে’র কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দিন কয়েক আগেই ‘শুল্ক-যুদ্ধে’র প্রসঙ্গে বলতে গিয়ে ভারতকে ‘মৃত অর্থনীতির দেশ’ বলে কটাক্ষ করেছিলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেও মস্কো থেকে জ্বালানি কিনে চলেছিল নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে ভারতকে একাধিকবার রক্তচক্ষু দেখিয়েছে ট্রাম্প প্রশাসন।

    মার্কিন রক্তচক্ষু উপেক্ষা (PM Modi)

    তাকে কার্যত উপেক্ষা করেই রাশিয়া থেকে জ্বালানি কিনে চলেছে ভারত। তার জেরেই ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, রাশিয়া এবং ভারতের ব্যাপারে ভাবতেই চান না তিনি। মৃত অর্থনীতি নিয়ে ডুবে যেতে পারে দুই দেশই। এই আবহেই প্রধানমন্ত্রীর মুখে এল ‘স্বদেশি আন্দোলনে’র কথা। তিনি বলেন, “ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সরকার দেশের সব চেয়ে ভালো করার স্বার্থে যা কিছু প্রয়োজনীয়, সব করছে।”

    কী বললেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “তামাম বিশ্বে অস্থিরতার পরিবেশ বিরাজ করছে। সব দেশ তাদের নিজস্ব স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। তাই ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সতর্ক থাকতে হবে।” তিনি বলেন, “আমাদের সরকার দেশের সর্বোত্তম স্বার্থে যথাসাধ্য চেষ্টা করছে। যারা দেশের জন্য সব থেকে ভালোটা চান এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে দেখতে চান, তা সে যে কোনও রাজনৈতিক দলই হোক না কেন, তাদের উচিত মতপার্থক্য ভুলে গিয়ে স্বদেশি পণ্যের জন্য একটি সংকল্প তৈরি করা।” এর পরেই তিনি বলেন, “আমরা কেবল সেই জিনিসগুলিই কিনব, যা ভারতীয়দের তৈরি (PM Modi)। স্থানীয়দের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে (Donald Trump)।”

  • One Nation One Application: পূরণ হতে চলেছে মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন, আইন প্রণয়ন প্রক্রিয়া কাগজবিহীন করতে আপগ্রেড করা হচ্ছে ‘নেভা’

    One Nation One Application: পূরণ হতে চলেছে মোদির ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন, আইন প্রণয়ন প্রক্রিয়া কাগজবিহীন করতে আপগ্রেড করা হচ্ছে ‘নেভা’

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুত ডিজিটালাইজেশনের পথে এগিয়ে চলেছে ভারত (One Nation One Application)। ভারতীয় সংসদ ও বিভিন্ন রাজ্য বিধানসভাগুলিও ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) (NeVA)-এর মাধ্যমে যাচ্ছে এক ডিজিটাল বিপ্লবের মধ্যে দিয়ে। এই উদ্যোগের লক্ষ্যই হল, আইন প্রণয়নের প্রক্রিয়াকে কাগজবিহীন, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করে তোলা। যখন প্রশাসন ডিজিটাল পরিকাঠামো বাড়ানোর দিকে মনোনিবেশ করছে, তখন নেভা ভারতের উচ্চাকাঙ্ক্ষার এক রূপান্তরকারী প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যা আইন প্রণয়ন ব্যবস্থার জন্য “এক দেশ, এক অ্যাপ্লিকেশন” প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

    নেভা একটি মিশন মোড প্রকল্প (One Nation One Application)

    জানা গিয়েছে, নেভা একটি মিশন মোড প্রকল্প। এটি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অংশ হিসেবে সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হল, দেশের সমস্ত আইনসভাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করা। অর্থাৎ সেগুলিকে একটি “ডিজিটাল হাউসে” রূপান্তরিত করা।  ই ব্যবস্থার মাধ্যমে আইনসভার কার্যকলাপ হবে পুরোপুরি কাগজবিহীন (paperless), যেখানে বিধানসভার সদস্য ও সাংসদরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সমস্ত সংসদীয় কাজকর্ম করতে পারবেন। নথিপত্র দেখা, প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করা, বক্তৃতা দেওয়া এবং ভোট দেওয়া – এ সবই করা যাবে এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। ভারতীয় আইনসভাগুলিতে ঐতিহ্যগতভাবে বিল, বিধি, কার্যবিবরণী, প্রশ্নোত্তর, কমিটি রিপোর্ট ইত্যাদি সবক্ষেত্রেই বিপুল পরিমাণ কাগজ ব্যবহার করা হয়। সংসদীয় কার্যকলাপ বাড়ার সঙ্গে সঙ্গে এর লজিস্টিকাল ও পরিবেশগত চাপও (NeVA) বেড়েছে। এই প্রেক্ষাপটে আইনসভা প্রক্রিয়াকে আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে ভারত সরকার নেভার পরিকল্পনা করেছে।

    নেভার যাত্রা শুরু

    নেভার যাত্রা শুরু হয় ‘ই-বিধান’ প্রকল্প দিয়ে, যা ২০১৪ সালে হিমাচল প্রদেশে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু হয়েছিল। পরে এটি প্রথম রাজ্য বিধানসভা হয়ে সম্পূর্ণরূপে ডিজিটাল রূপ নেয়। এই ডিজিটাল উদ্যোগ সাফল্যের মুখ দেখায় সংসদ বিষয়ক মন্ত্রক ২০১৯ সালে একটি কেন্দ্রীয় অ্যাপ্লিকেশন হিসেবে ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন চালু করে, যাতে এটি সারা দেশে কার্যকরভাবে প্রয়োগ করা যায় (One Nation One Application)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮২তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সে নেভা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সকল সংসদের কার্যক্রমের রিয়েল-টাইম তথ্য সাধারণ নাগরিক ও দেশের অন্য সংসদগুলির জন্য সহজলভ্য হওয়া উচিত। এর জন্য একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যার নাম ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (NeVA)।”

    নেভা কি

    নেভা কেবল কাগজের নথির একটি ডিজিটাল বিকল্প নয়। এটি একটি বিস্তৃত ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্ম, যা আইনসভাগুলির জটিল চাহিদা পূরণের জন্য শক্তিশালী বৈশিষ্ট্য সরবরাহ করে। ‘ভাষিণী’ প্ল্যাটফর্মের মাধ্যমে টেক্সট-টু-টেক্সট মেশিন অনুবাদ হল নেভার একটি নয়া সংযোজন, যা জাতীয় ভাষা অনুবাদ মিশনের অধীন একটি প্রকল্প। এটি নেভার পাবলিক পোর্টাল (এবং রাজ্য বিধানসভার হোমপেজগুলি)-কে সংবিধান স্বীকৃত ২২টি ভারতীয় ভাষা ও ইংরেজিতে অনুবাদ করতে সাহায্য করে, যার ফলে বিভিন্ন অঞ্চলে ভাষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত হয়।

    নাগাল্যান্ডে প্রথম নেভা চালু

    নাগাল্যান্ড উত্তর-পূর্বাঞ্চলের প্রথম রাজ্য যারা নেভা চালু করে। পরে এতে যুক্ত হয় ত্রিপুরাও। এই উদ্যোগ নেওয়ার ফলে উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলিও এটি বাস্তবায়নে আগ্রহী হয়। কারণ এটি ৯০:১০ অনুপাতে অনুদান-ভিত্তিক মডেলে (NeVA) দেওয়া হয়। উত্তরপ্রদেশ বিধানসভা ২০২৩ সালে নেভা ইকোসিস্টেমে যুক্ত হয় এবং ২০২৪ সালে প্রথম সম্পূর্ণ কাগজবিহীন অধিবেশন করে। এই পরিবর্তনের ফলে মুদ্রণ খরচ কমে যায় এবং সাধারণ জনগণের জন্য আইন প্রণয়ন সংক্রান্ত তথ্য আরও সহজলভ্য হয়। এটি আইন প্রণয়ন সংক্রান্ত তথ্যকে ডিজিটালি গণতান্ত্রিক করে তোলে, ভোটার ও তাঁদের প্রতিনিধিদের মধ্যে দূরত্ব ঘুঁচিয়ে দেয় (One Nation One Application)।

    নেভা প্রয়োগে সমস্যা

    যদিও নেভা সর্বত্র প্রশংসিত হয়েছে, তবুও কিছু সমস্যা রয়ে গিয়েছে। ডিজিটাল শিক্ষার অভাব এখনও একটি বড় বাধা। কারণ সব সাংসদ এবং বিধায়ক ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে অভ্যস্ত নন। প্রশিক্ষণ মডিউল চালু করা হয়েছে। তাই বাস্তবায়নে সময় লাগবে। যেসব রাজ্যে ইন্টারনেট সংযোগ দুর্বল, সেখানে পরিকাঠামোগত ঘাটতি রয়েছে। যার ফলে রিয়েল-টাইম তথ্য প্রবাহ ও অবিরাম কাজকর্মে ব্যাঘাত ঘটে। আর একটি জরুরি সমস্যা হল তথ্য নিরাপত্তা। তথ্য চুরি এবং গোপনীয়তা রক্ষায় শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সংসদীয় বিষয়ক মন্ত্রক ২০২৬ সালের মধ্যে সমস্ত সংসদীয় কক্ষকে নেভা প্ল্যাটফর্মে একশোভাগ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে (NeVA)। নিয়মিত আপডেট করা হচ্ছে যাতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হয়, এআই-চালিত অনুবাদ এবং স্বয়ংক্রিয় নথি সংরক্ষণ কার্যকর হয় (One Nation One Application)।

LinkedIn
Share