Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Agni missile: পরমাণু কেন্দ্র নিয়ে শঙ্কায় পাকিস্তান! ভারত তৈরি করছে বাঙ্কার বাস্টার ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্র

    Agni missile: পরমাণু কেন্দ্র নিয়ে শঙ্কায় পাকিস্তান! ভারত তৈরি করছে বাঙ্কার বাস্টার ‘অগ্নি’ ক্ষেপণাস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয় পাচ্ছে চিন, পাকিস্তান! ভারত তার সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে আরও মারাত্মক করে তুলতে চলেছে, এর জন্য ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে বিস্ফোরকের পরিমাণ বাড়ানো হবে। যা বি-২ বম্বার বিমান থেকে নিক্ষেপ করা জিবিইউ-৫৭ বোমার চেয়েও বেশি মারাত্মক হবে। অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন, বিস্ফোরক বহনকারী রূপ তৈরি করা হচ্ছে। ৭.৫ টন অর্থাৎ ৭৫০০ কেজি ওজনের বিশাল বিস্ফোরক ওয়ারহেড সহ এই নতুন ক্ষেপণাস্ত্রটি এক ধাক্কায় শত্রুর আস্তানা ধ্বংস করে দেবে। এই উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নির্মাণের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক আধিপত্য আরও জোরালোভাবে প্রতিষ্ঠা পাবে, বলে অভিমত বিশেষজ্ঞদের।

    আমেরিকার মতোই বাঙ্কার ধ্বংসকারী অস্ত্র

    সম্প্রতি ইরান ইজরায়েল যুদ্ধের মাঝেই ইরানে সরাসরি হামলা চালিয়েছিল আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকার বাহিনী। মাটির নীচে ওই পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্রের ‘জিবিইউ ৫৭/এ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’। ভারতও এরকমই বাঙ্কার বাস্টার তৈরি করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ করেছে। এর ফলে ভারতও তৈরি করছে তার নিজস্ব ভারী বাঙ্কার ধ্বংসকারী অস্ত্র। তবে এটি বিমানের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পৌঁছাবে—যা এক অভিনব কৌশল।

    কী করবে ভারতের বাঙ্কার বাস্টার

    ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এখন ‘অগ্নি-৫’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বিশেষ সংস্করণ তৈরি করছে, যা বহন করবে ৭,৫০০ কেজির একটি অত্যন্ত শক্তিশালী ওয়ারহেড। এই ওয়ারহেড ৮০ থেকে ১০০ মিটার গভীর পর্যন্ত শক্ত কংক্রিটের নিচে লুকানো শত্রুপক্ষের বাঙ্কার, কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা পারমাণবিক পরিকাঠামো ধ্বংসে সক্ষম। মূল অগ্নি-৫ যেখানে ৫,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে, সেখানে এই ভারী সংস্করণের পাল্লা কমে ২,৫০০ কিলোমিটারে দাঁড়াবে। তবে এর বিধ্বংসী শক্তি ও নিখুঁত নিশানার ক্ষমতা এটিকে আঞ্চলিক প্রতিরোধের কৌশলে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে গণ্য হবে। অগ্নি-৫ এর বর্তমান পরিসর কমানোর পেছনের আসল উদ্দেশ্য হল দূরত্বের চেয়ে পেলোড ক্ষমতা বৃদ্ধি করা, যাতে শত্রুর লক্ষ্যবস্তুতে সঠিক এবং মারাত্মক আক্রমণ করা যায়। বিশেষ করে চিন ও পাকিস্তানের সম্ভাব্য হুমকির মুখে এই ক্ষেপণাস্ত্র দেশকে ভরসা জোগাবে।

    কী থাকবে নয়া সংস্করণে

    এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে যুক্ত থাকবে উন্নত ন্যাভিগেশন ও গাইডেন্স সিস্টেম, যার ফলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার সক্ষমতা অর্জিত হবে। পাশাপাশি, ডিআরডিও একে ‘এয়ারবাস্ট’ মোডে ফাটানোর ব্যবস্থাও রাখছে, যাতে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরণ ঘটিয়ে আশেপাশের রাডার, বিমানঘাঁটি বা সাঁজোয়া যানবাহন ধ্বংস করা যায়। এটি একটি তিন-স্তরের, কঠিন জ্বালানি-চালিত ক্ষেপণাস্ত্র। অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি ভিন্ন ওয়ারহেড কনফিগারেশনে সজ্জিত থাকবে।

    ১. এয়ারবার্স্ট ওয়ারহেড- এই ওয়ারহেডের উদ্দেশ্য হল বিশাল ভূপৃষ্ঠের উপর শত্রুর স্থল লক্ষ্যবস্তুতে সর্বাধিক ক্ষতি সাধন করা। ওয়ারহেডটি লক্ষ্যবস্তুর ঠিক উপরে বিস্ফারিত হবে, যার ফলে একটি শক্তিশালী শক ওয়েভ তৈরি হবে যা পরিকাঠামো, সামরিক ঘাঁটি এবং অন্যান্য পৃষ্ঠতল লক্ষ্যবস্তু ধ্বংস করবে।

    ২. বাঙ্কার বাস্টার ওয়ারহেড- এই ওয়ারহেডটি এতটাই মারাত্মক হবে যে এটি বি-২ বম্বারে ব্যবহৃত জিবিইউ-৫৭ বাঙ্কার বাস্টার বোমার চেয়েও বেশি মারাত্মক হবে। জিপিইউ-৫৭ বোমা ৬০ মিটার গভীরতা পর্যন্ত নির্মিত বাঙ্কারগুলিকে ধ্বংস করতে পারে, যেখানে অগ্নি-৫ এর বাঙ্কার বাস্টার ওয়ারহেড ৮০-১০০ মিটার গভীরতায় নির্মিত শক্তিশালী ভূগর্ভস্থ কাঠামো, বাঙ্কার এবং কমান্ড সেন্টারগুলিকে এক ধাক্কায় ধ্বংস করতে পারে। এটি পাকিস্তানের কাছে শঙ্কার কারণ। পাকিস্তানের কিরানা পাহাড়ে থাকা পারমাণবিক কেন্দ্রকে যে কোনও সময় উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে।

     ভারতের প্রতিরোধমূলক কৌশলের মূলস্তম্ভ

    ভারতের এই সাহসী পদক্ষেপ শুধুমাত্র কৌশলগত স্বাধীনতা অর্জনের প্রয়াস নয়, বরং দেশীয় প্রতিরক্ষা শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বাঙ্কার বাস্টার অগ্নি ক্ষেপণাস্ত্র ভারতের অস্ত্রভাণ্ডারে এক যুগান্তকারী সংযোজন। অগ্নি ক্ষেপণাস্ত্র সিরিজ বহুদিন ধরেই ভারতের প্রতিরোধমূলক কৌশলের মূলস্তম্ভ। এখন এই সিরিজে বাঙ্কার বাস্টার সংস্করণ যুক্ত হতে চলেছে। এর ফলে ভারত একটি অভিজাত দেশসমূহের তালিকায় যুক্ত হয়ে যাবে, যারা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা রাখে—এবং এর ফলে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

  • RSS: সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদ দেওয়ার আর্জি আরএসএস নেতার

    RSS: সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদ দেওয়ার আর্জি আরএসএস নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৭৬ সালের জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি যুক্ত করে। আরএসএস-এর ‘সরকার্যবাহ’ দত্তাত্রেয় হোসাবলে (Dattatreya Hosabale) ওই দুটি শব্দ বাদ দেওয়ার জানালেন। বৃহস্পতিবারই এই মন্তব্য করেন তিনি। আরএসএস (RSS) নেতার মতে, এগুলি জরুরি অবস্থার সময়ে চাপিয়ে দেওয়া হয়েছিল।

    জোর করে আনা হয় এই দুই শব্দ

    উল্লেখযোগ্যভাবে, ইন্দিরা সরকার জরুরি অবস্থার সময় একপ্রকার জোর করে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ‘সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ পরিবর্তিত করে ‘সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ যোগ করে। প্রসঙ্গত এর আগে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী-সহ কয়েক জন এই শব্দ দুটি বাদ দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। জরুরি অবস্থায় ৫০ বছরের আবহে আরএসএস (RSS) নেতার এমন বিবৃতি ফের প্রশ্ন তুলল আদৌ কি এই শব্দ দুটির প্রয়োজনীয়তা রয়েছে সংবিধানে?

    ‘ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম অধ্যায়’

    দিল্লিতে ‘জরুরি অবস্থার ৫০ বছর’ শীর্ষক এক আলোচনা সভায় হোসাবলে বলেন (RSS), ‘‘জরুরি অবস্থার সময় কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছিল। সে সময় সংবিধানের প্রস্তাবনায় যে শব্দ যুক্ত করা হয়েছিল, তা কি আর বহাল রাখা উচিত!’’ প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন ইন্দিরার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছিল। চলেছিল ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত। প্রায় ২১ মাসের ওই পর্বকে ‘ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম অধ্যায়’ বলে আখ্যা দেন দত্তাত্রেয় হোসাবলে (RSS)।

    সংবিধান হত্যা দিবস

    প্রসঙ্গত, চলতি বছরে জরুরি অবস্থার ৫০তম বার্ষিকী উপলক্ষে ২৫ জুনকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চলা এই জরুরি অবস্থায় গণতন্ত্রকে কারারুদ্ধ করা হয়েছিল বলে মত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে বিবৃতি দেন এবং তিনি বলেন, জরুরি অবস্থার ঘটনা ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। কংগ্রেস শুধু সংবিধানের চেতনাকেই লঙ্ঘন করেনি, উপরন্তু গণতন্ত্রকে কারাগারে বন্দি করেছিল। একাধিক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন যে, ভারত কখনও ভুলবে না এই সময়কালকে। এই সময় দেশের সংসদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছিল এবং আদালতকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল।

  • PFI: উদ্দেশ্য ২০৪৭ সালের মধ্যে হিন্দু মুক্ত ভারত! পিএফআই-এর অ্যাজেন্ডা সামনে আনল এনআইএ

    PFI: উদ্দেশ্য ২০৪৭ সালের মধ্যে হিন্দু মুক্ত ভারত! পিএফআই-এর অ্যাজেন্ডা সামনে আনল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিস্ফোরক তথ্য সামনে আনল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। জাতীয় তদন্তকারী সংস্থার মতে, ইসলামিক মৌলবাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া তৈরি করেছে তাদের গোয়েন্দা বিভাগ, যার নাম দেওয়া হচ্ছে ‘রিপোর্টার উইং’। এদের কাজই হবে বিভিন্ন অমুসলিম ব্যক্তিত্বদের চিহ্নিত করা ও তাঁদের হত্যা করার জন্য প্রস্তুতি নেওয়া। এই নিয়ে একটি রিপোর্ট জাতীয় তদন্তকারী সংস্থা জমা দিয়েছে কেরল হাইকোর্টে। জাতীয় তদন্তকারী সংস্থা তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) অন্যতম বড় ষড়যন্ত্র হল ‘ইন্ডিয়া ২০৪৭’-এর মাধ্যমে ভারতবর্ষকে হিন্দুশূন্য করে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নেওয়া।

    কেরলের পালাক্কাড় জেলার আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনের হত্যাকাণ্ড

    প্রসঙ্গত, সম্প্রতি সামনে এসেছে কেরলের পালাক্কাড় জেলার আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনের হত্যাকাণ্ড, যেখানে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সরাসরি যোগ এবং অ্যাজেন্ডা স্পষ্টভাবে ধরা পড়েছে। এনআইএ তাদের রিপোর্টে আরও উল্লেখ করেছে যে, তাদের কাছে বিভিন্ন তথ্যপ্রমাণ এবং নথি তথা কল রেকর্ডিং রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে কেরলের ওই আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনকে হত্যার কাজে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যুক্ত ছিল। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ২০২২ সালে কেন্দ্রীয় সরকার একটি অভিযোগ দায়ের করে, যেখানে তাদের দেশবিরোধী কার্যকলাপের উল্লেখ করা হয়। এরপর থেকেই এই মৌলবাদী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে, কেরলের আরএসএস কার্যকর্তা শ্রীনিবাসনের হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য সামনে আসে।

    তৈরি করা হচ্ছে ‘হিট লিস্ট’, ক্যাডারদের দিচ্ছে অস্ত্র প্রশিক্ষণ (PFI)

    এনআইএ কোর্টে আরও জানিয়েছে, কীভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামক এই মৌলবাদী সংগঠনটি তাদের ‘হিট লিস্ট’ তৈরি করছে এবং সেখানে বিভিন্ন ব্যক্তিত্বের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে, যাতে পরবর্তীকালে তাদের টার্গেট করা যায়। এই তথ্য সংগ্রহ করা হচ্ছে জেলা স্তর থেকে এবং পরে তা পাঠানো হচ্ছে পিএফআই নেতৃত্বের কাছে। এই ব্যক্তিগত তথ্যগুলি বিভিন্ন সময়ে আপডেটও করা হচ্ছে এবং এই কাজে বিভিন্ন শাখা সংগঠনও তৈরি করেছে পিএফআই। পিএফআই এর পাশাপাশি, তাদের ক্যাডারদের অস্ত্র প্রশিক্ষণও দিচ্ছে। যাতে তাদের সন্ত্রাসের কার্যকলাপে কাজে লাগানো যায়। ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, পেরিয়ার ভ্যালি ক্যাম্পাস, যা কেরলের এর্নাকুলাম জেলায় অবস্থিত, সেই ক্যাম্পাসকেই অস্ত্র প্রশিক্ষণের কাজে ব্যবহার করছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এভাবেই তারা সমাজে ভয়, সন্ত্রাস এবং আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বলে রিপোর্টে উল্লেখ করেছে এনআইএ।

    যে কোনও মুসলিম ইস্যুতে যুক্ত থাকবে পিএফআই (PFI)

    জাতীয় তদন্তকারী সংস্থা তাদের রিপোর্টে আরও জানিয়েছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনা করেছে যে মুসলিম সম্পর্কিত যে কোনও ইস্যুতে তারা সক্রিয়ভাবে যুক্ত থাকবে। ব্যবহার করবে অস্ত্র। এর মাধ্যমে একটি সমান্তরাল বিচারব্যবস্থা গড়ে তুলতে চায় এই সংগঠন, যার নাম তারা দিয়েছে ‘দারুল কাজা কোর্ট’। জানা গিয়েছে, পিএফআই-এর ‘রিপোর্টার উইং’ কাজ করছে তাদের ইন্টেলিজেন্স শাখা হিসেবে। এভাবেই তারা হিন্দু নেতা, সমাজের বিশিষ্ট ব্যক্তি, এবং অন্যান্য ব্যক্তিত্বদের প্রতিদিনকার গতিবিধি ও ব্যক্তিগত তথ্যের রিপোর্ট তৈরি করছে, যা পাঠানো হচ্ছে জেলা কমিটিতে। রিপোর্টার উইং যে তথ্য দেবে, সেই তথ্যের ভিত্তিতেই কাজ করবে ‘হিট টিম’এবং তাদের মূল দায়িত্ব হবে হত্যা করা।

    পিএফআই-এর অন্যতম উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা দখল করা

    এনআইএ আরও জানিয়েছে, পিএফআই-এর অন্যতম উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা দখল করা এবং সেটা তারা করতে চায় ‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া’ নামক রাজনৈতিক সংগঠনের মাধ্যমে। এইভাবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা ভারতবর্ষকে ২০৪৭ সালের মধ্যে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায়। জমা দেওয়া রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে, পিএফআই-এর হিট লিস্টে এখনও পর্যন্ত ৯৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম রয়েছে—যার মধ্যে রয়েছেন আরএসএস এবং বিজেপি নেতারা, প্রাক্তন বিচারপতিরাও।

    গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছে থেকে উদ্ধার তালিকা

    প্রসঙ্গত, এনআইএ ওই হিট লিস্ট বাজেয়াপ্ত করে সিরাজুদ্দিনের কাছ থেকে। সিরাজুদ্দিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা এবং শ্রীনিবাসন হত্যাকাণ্ড মামলার ৫১ তম অভিযুক্ত। এর পাশাপাশি, অপর এক পিএফআই সন্ত্রাসবাদী আব্দুল ওহাবের কাছ থেকে একটি তালিকা উদ্ধার হয়েছে, যেখানে পাঁচজন ব্যক্তির নাম রয়েছে—যাঁদের মধ্যে একজন প্রাক্তন বিচারপতির নামও পাওয়া গেছে। এছাড়াও, মহম্মদ সাদিক নামের আরেক পিএফআই সন্ত্রাসবাদী, যে এই মামলার ১৭ তম অভিযুক্ত, তার কাছ থেকে ১৫৭ জনের ব্যক্তিগত তথ্য উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অপর এক সন্ত্রাসবাদী আইয়ুব, যে ৬৯ তম অভিযুক্ত, তার কাছ থেকে প্রায় ৫০০ জন ব্যক্তির ব্যক্তিগত তথ্য উদ্ধার করা হয়েছে।

    পিএফআইয়ের অ্যাজেন্ডা

    আদালতে এনআইএ (NIA) বারবার জানিয়েছে যে, শ্রীনিবাসনের হত্যাকাণ্ডের পর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অনেক গোপন তথ্য ও এজেন্ডা সামনে এসেছে। এনআইএ আরও জানিয়েছে, শ্রীনিবাসনকে যারা হত্যা করে, তাদের সঙ্গে ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না, এমনকি হত্যাকাণ্ডে যুক্ত অনেকেই তাঁকে ব্যক্তিগতভাবে চিনত না। তবুও, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যা ছিল সংগঠনের পূর্বনির্ধারিত সন্ত্রাসমূলক ষড়যন্ত্রের অংশ।

  • Indian Railways: ১ জুলাই থেকে সামান্য ভাড়া বৃদ্ধি পাচ্ছে দূরপাল্লার ট্রেনে, অপরিবর্তিত লোকালের টিকিট

    Indian Railways: ১ জুলাই থেকে সামান্য ভাড়া বৃদ্ধি পাচ্ছে দূরপাল্লার ট্রেনে, অপরিবর্তিত লোকালের টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১ জুলাই থেকে ভারতীয় রেল এসি এবং নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং দ্বিতীয় শ্রেণির টিকিটের ক্ষেত্রে খুবই সামান্য ভাড়া বৃদ্ধি করতে চলেছে বলে জানিয়েছে (Indian Railways)। রেল সূত্রে খবর, ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য দ্বিতীয় শ্রেণির টিকিটে কোনও ভাড়া বৃদ্ধি করা হবে না। পাশাপাশি, মাসিক সিজন টিকিটের ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত থাকবে। তবে ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে দ্বিতীয় শ্রেণিতে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় রেল প্রতি কিলোমিটারে আধা পয়সা ভাড়া বাড়াবে বলে জানিয়েছে। অন্যদিকে, নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে প্রতি কিলোমিটারে ১ পয়সা ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এসি ক্লাসের টিকিটে প্রতি কিলোমিটারে ভাড়া ২ পয়সা পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের উপর আর্থিক চাপ না ফেলে এই সামান্যতম ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

    টিকিটের দাম শেষবার বাড়ানো হয়েছিল ২০২০ সালের ১ জানুয়ারি

    রেলের আধিকারিকরা জানিয়েছেন (Indian Railways), ট্রেনের টিকিটের দাম শেষবার বাড়ানো হয়েছিল ২০২০ সালের ১ জানুয়ারি। এবার ভাড়া বৃদ্ধি অত্যন্ত সীমিত, বিশেষ করে ২০১৩ এবং ২০২০ সালের তুলনায়। নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবেই লোকাল ট্রেন এবং মাসিক টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে।

    ২০২০ সালে কত বেড়েছিল

    উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে সাধারণ দূরপাল্লার (Indian Railways) ট্রেনের দ্বিতীয় শ্রেণির টিকিটের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা করে বেড়েছিল। মেল ও এক্সপ্রেস ট্রেনের (Railways) দ্বিতীয় শ্রেণিতে তা ছিল ২ পয়সা। স্লিপার ক্লাসের ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা এবং এসি ক্লাসে ৪ পয়সা বৃদ্ধি পেয়েছিল।

    ২০১৩ সালে কত বেড়েছিল (Indian Railways)

    এর আগে, ২০১৩ সালে সাধারণ ট্রেনের দ্বিতীয় শ্রেণির ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা এবং মেল ও এক্সপ্রেস ট্রেনে ৪ পয়সা বাড়ানো হয়েছিল। স্লিপার ক্লাসে সেই বৃদ্ধি ছিল প্রতি কিলোমিটারে ৬ পয়সা। এসি টু টিয়ার বাদে অন্যান্য এসি শ্রেণিতে ভাড়া বাড়ে ১০ পয়সা করে। এসি টু টিয়ারে ভাড়া বৃদ্ধি হয় ৬ পয়সা প্রতি কিলোমিটারে।

  • Operation Sindhu: ইরান ও ইজরায়েল থেকে এখনও ফিরছেন ভারতীয়রা, অপারেশন সিন্ধু চলবে কতদিন?

    Operation Sindhu: ইরান ও ইজরায়েল থেকে এখনও ফিরছেন ভারতীয়রা, অপারেশন সিন্ধু চলবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিন্ধুর (Operation Sindhu) আওতায় ইরান থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৫৪ জন। মঙ্গলবার ভারত ইরান ও ইজরায়েল থেকে ১,১০০-র বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে ‘অপারেশন সিন্ধু’ শুরু করে ভারত। ইজরায়েল থেকে ৫৯৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার ২৯৬ জন ভারতীয় নাগরিক এবং ৪ জন নেপালের নাগরিককে ইরান থেকে সরিয়ে নিয়েছে ভারত। তবে ধীরে ধীরে অপারেশন সিন্ধুর গতি কমানো হচ্ছে। কারণ এখন ইরান ও ইজরায়েল দুই দেশের মধ্যেই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইজরায়েল থেকে কীভাবে ফেরানো হল

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার সি-১৭ ভারী পরিবহণকারী বিমান ব্যবহার করে ৪০০ জনের বেশি মানুষকে জর্ডান ও মিশরের স্থলপথ দিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে ভারতে ফিরিয়ে আনা হয়। ১৬১ জন ভারতীয় প্রথমে স্থলপথে ইজরায়েল থেকে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছান। সেখান থেকে একটি চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে দিল্লি নিয়ে আসা হয় তাঁদের। বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। ইজরায়েল থেকে জর্ডানে যাওয়া আরও ১৬৫ জন ভারতীয়কে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমানে দিল্লি ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অভ্যর্থনা করেন প্রতিমন্ত্রী এল মুরুগান। এছাড়াও, ইজরায়েল থেকে মিশরে যাওয়া ২৬৮ জন ভারতীয়কে শারম-এল-শেখ শহর থেকে সি-১৭ বিমানে তুলে দিল্লি আনা হয়েছে।

    ইরান থেকে এল কতজন

    বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুটি চার্টার্ড বিমানে মোট ৫৭৩ জন ভারতীয়, তিনজন শ্রীলঙ্কান এবং দু’জন নেপালিকে ইরান থেকে ফিরিয়ে আনা হয়েছে। গত কয়েকদিনে ইরান থেকে সরিয়ে নেওয়ার পরে আরও বেশ কয়েকটি বিমান ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে এনেছে। এক সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েল ও ইরান একে অপরের শহর, সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। রবিবার সকালে ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে মার্কিন বোমা হামলার পর উত্তেজনা আরও বেড়ে যায়। গত ১৮ জুন থেকে ইরানের মাশহাদ শহর, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান ও তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ থেকে চার্টার্ড ফ্লাইটে নাগরিকদের সরিয়ে নিয়েছে ভারত। ইরান মাশহাদ থেকে তিনটি চার্টার্ড ফ্লাইট সুবিধার্থে ২০ জুন আকাশসীমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। প্রথম বিমানটি গত সপ্তাহের শুক্রবার গভীর রাতে ২৯০ জন ভারতীয়কে নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করেছিল এবং দ্বিতীয় বিমানটি শনিবার বিকেলে ৩১০ জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে অবতরণ করেছিল। বৃহস্পতিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে আরেকটি বিমান দেশে পৌঁছায়।

  • Rath Yatra: পহেলগাঁওকাণ্ডের পরে প্রথম রথযাত্রা, দূর্গে পরিণত পুরী, এআই ক্যামেরা, মোতায়েন ১০ হাজার নিরাপত্তা কর্মী

    Rath Yatra: পহেলগাঁওকাণ্ডের পরে প্রথম রথযাত্রা, দূর্গে পরিণত পুরী, এআই ক্যামেরা, মোতায়েন ১০ হাজার নিরাপত্তা কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ২৭ জুন পালিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা। উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে পুরীতে। এই প্রেক্ষিতে নিরাপত্তার দিক থেকে পুরীকে (Puri) একপ্রকার দুর্গে পরিণত করা হয়েছে। জানা যাচ্ছে, ১০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে শহরজুড়ে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর এই বছরের রথযাত্রা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ (Rath Yatra)।

    পুরীর ২৫০-এর বেশি স্থানে বসানো হল এআই ক্যামেরা (Puri)

    পুরীর ২৫০টিরও বেশি স্থানে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (AI) নজরদারি ক্যামেরা। এর মাধ্যমে ট্রাফিক, ভিড় ও যে কোনও অস্বাভাবিক পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হবে (Rath Yatra)। নিরাপত্তা কর্মীরা ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে ও জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।

    কী বলছেন ওড়িশা পুলিশের ডিজিপি ওয়াই বি খুরানিয়া?

    ওড়িশা পুলিশের ডিজিপি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, প্রথমবারের মতো এনএসজি (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) কমান্ডো মোতায়েন করা হয়েছে। আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন প্রযুক্তি। গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে সাব কন্ট্রোল রুম। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে পুলিশ ড্রোনের সাহায্যে নজরদারি চালাবে। এছাড়া মোতায়েন করা হয়েছে অ্যান্টি-সাবোটাজ টিম, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড (Rath Yatra)।

    ভক্তদের সহায়তায় চালু চ্যাটবট অ্যাপ্লিকেশন

    সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতেও রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ওড়িশা মেরিন পুলিশ, কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। রথযাত্রায় আগত ভক্তরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেজন্য অ্যাপ্লিকেশনও চালু করেছে পুলিশ। জানা যাচ্ছে, ভক্তদের (Rath Yatra) সহায়তার জন্য চালু করা হয়েছে একটি চ্যাটবট অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে পার্কিং, রথযাত্রার রুটম্যাপ ও অন্যান্য তথ্য পাওয়া যাবে। ওড়িশা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগত ভক্তদের সকলরকম পরিষেবা, সুরক্ষা ও সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এই বছরের পুরীর রথযাত্রা।

  • Rajasthan: সত্যিই বইত সরস্বতী! ঋগ্বেদে উল্লিখিত নদীর হদিশ পেলেন পুরাতত্ত্ববিদরা, জানুন বিশদে

    Rajasthan: সত্যিই বইত সরস্বতী! ঋগ্বেদে উল্লিখিত নদীর হদিশ পেলেন পুরাতত্ত্ববিদরা, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: হদিশ মিলল ঋগ্বেদে উল্লিখিত সরস্বতী নদীর! ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই) রাজস্থানের দীগ জেলার বাহাজ গ্রামে ২৩ মিটার গভীরে একটি পুরানো নদীধারা (এএসআইয়ের ভাষায়, পালিওচ্যানেল) খুঁড়ে বের করেছে। ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের একাংশ একে ঋগ্বেদে উল্লিখিত (Rajasthan) পৌরাণিক সরস্বতী নদী বলে উল্লেখ করেছেন। খনন কার্য শুরু হয় ২০২৪ সালের এপ্রিল মাসে। শেষ হয় চলতি (Saraswati River) বছরের মে মাসে। এই খনন কার্যের ফলে ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ে এই নদীর তীরে জনবসতিরও প্রমাণ মিলেছে।

    সরস্বতী অববাহিকা (Rajasthan)

    এখানে যেসব নিদর্শন পাওয়া গিয়েছে, তার অধিকাংশই কুষাণ, মগধ এবং শুঙ্গ রাজবংশের সময়ের। এদের মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হল পালিওচ্যানেলটি। এএসআইয়ের জয়পুর বিভাগের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট বিনয় গুপ্ত বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বলেন, “এই প্রাচীন নদী ব্যবস্থা প্রাথমিক মানব বসতিগুলিকে পুষ্টি জুগিয়েছিল এবং বাহাজকে বৃহত্তর সরস্বতী অববাহিকা সংস্কৃতির সঙ্গে যুক্ত করেছিল।” পালিওচ্যানেলটিকে একটি অভূতপূর্ব আবিষ্কার হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এটি প্রমাণ করে যে এই অঞ্চলে প্রাচীন জল ব্যবস্থার ওপর নির্ভর করে একটি সভ্যতা বিকাশ লাভ করেছিল।”

    কী বলছেন ইতিহাসবিদরা

    মথুরা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাহাজ গ্রাম। এই জায়গার সংরক্ষণ নিয়ে সিদ্ধান্ত নিতে সংস্কৃতিমন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়েছে এএসআই। অন্যান্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাটির খুঁটি সহ আবাসিক কাঠামোর অবশিষ্টাংশ, প্রাচীরযুক্ত খাত, চুল্লি এবং নানা ধরণের লোহা ও তামার নিদর্শন। ইতিহাসবিদদের মতে, মাইক্রোলিথিক সরঞ্জাম বা ক্ষুদ্র পাথরের যন্ত্রপাতি থেকে বোঝা যায় যে এই বসতির শেকড় প্রাক-হোলোসিন যুগ পর্যন্ত বিস্তৃত (Rajasthan)। গত মাসে দীগে এক প্রত্নবস্তুর প্রদর্শনী চলাকালীন গুপ্ত বলেন, “চুল্লি ও ধাতব বস্তু আবিষ্কারের মাধ্যমে বোঝা যায়, এখানকার বাসিন্দারা ধাতুবিদ্যায় যথেষ্ট উন্নত জ্ঞানের অধিকারী ছিলেন।”

    খননকারী দলের খুঁজে পাওয়া আধ্যাত্মিক নিদর্শনের মধ্যে রয়েছে ১৫টি যজ্ঞকুণ্ড, শক্তি উপাসনার জন্য উৎসর্গীকৃত মানতের জলাধার এবং শিব ও পার্বতীর টেরাকোটার মূর্তি, যেগুলির ইতিহাস কমপক্ষে খ্রিস্টপূর্ব ১০০০ সাল পর্যন্ত প্রসারিত। পুরাতত্ত্ববিদরা চারটি সিলও খুঁজে পেয়েছেন। এর মধ্যে দুটি ব্রাহ্মী লিপিতে (Saraswati River) খোদাই করা। এগুলিকে উপমহাদেশে ব্রাহ্মী লিপির সবচেয়ে প্রাচীন নিদর্শন বলে মনে করা হয়। গুপ্ত বলেন, “বাহাজের এই খননকার্য ভারতের প্রাচীন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে ফের লেখার দাবি রাখে (Rajasthan)।”

  • Pakistani Spy: অপারেশন সিঁদুর-এর সময়ে পাকিস্তানে তথ্য পাচার, গ্রেফতার নৌসেনা কর্মী

    Pakistani Spy: অপারেশন সিঁদুর-এর সময়ে পাকিস্তানে তথ্য পাচার, গ্রেফতার নৌসেনা কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistani Spy) অভিযোগে ভারতীয় নৌসেনার এক কর্মীকে গ্রেফতার করা হল। অপারেশন সিঁদুর অভিযান চলার সময়ে পাকিস্তানকে তথ্য সরবরাহ করার অভিযোগ উঠেছে বিশাল যাদব নামে নৌবাহিনীর ওই কর্মীর বিরুদ্ধে। নৌসেনার দিল্লির সদর দফতরে কর্মরত ওই কর্মী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ‘স্পাই’ হয়ে কাজ করত বলে অভিযোগ।

    ‘হানি ট্র্যাপের’ কবলে

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশাল যাদব। নৌসেনার সদর দফতরে ক্লার্ক হিসেবে কর্মরত ছিল বিশাল। তাকে গ্রেফতার করেছে রাজস্থানের গোয়েন্দা শাখা। পুলিশের তরফে জানানো হয়, হরিয়ানার বাসিন্দা বিশাল প্রথমে ‘হানি ট্র্যাপের’ কবলে পড়ে। সে দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহ করত। অপারেশন সিঁদুর অভিযান চলার সময়েও গুরুত্বপূর্ণ তথ্য তার মাধ্যমেই পেয়েছে আইএসআই। পুলিশের দাবি, তার মোবাইল ফোন ঘেঁটেই এই কথা জানা গিয়েছে। বিশাল যাদব টাকার বিনিময়ে নৌবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা ইউনিট সম্পর্কিত গোপন তথ্য এক মহিলাকে সরবরাহ করেছিল। ওই মহিলা তার ‘পাকিস্তানি হ্যান্ডলার’ ছিল।

    সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ

    পুলিশ আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্ত জানিয়েছেন, রাজস্থানের সিআইডির গোয়েন্দা ইউনিট কারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছে তার ওপর ক্রমাগত নজর রাখছে। এই কাজ করতে গিয়ে বিশাল যাদবের কাজ সম্পর্কে জানা গিয়েছে। তখনই জানা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ওই মহিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বিশালের। পুলিশের দাবি, ওই মহিলা নিজেকে প্রিয়া শর্মা বলে পরিচয় দিত। বিশালের কাছ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানার জন্য তাকে নিয়মিত টাকাও দিত ওই মহিলা।

    টাকা নিয়ে তথ্য পাচার

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনলাইন গেমসে আসক্ত ছিল বিশাল। খেলায় হেরে যাওয়ার পরে তার টাকার দরকার পড়ত। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিপটোকারেন্সি ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা পড়ত বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এখন জয়পুরে নিয়ে গিয়ে বিশালকে জেরা করছে বিভিন্ন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কোন কোন তথ্য বিশাল ওই মহিলার মাধ্যমে পাকিস্তানে পাচার করেছে তা জানতে তৎপর গোয়েন্দারা। পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বেশির ভাগই পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। পাক গুপ্তচর-যোগের অভিযোগে ধৃত নেট-প্রভাবী জ্যোতি মালহোত্রার ভূমিকাও তদন্তকারীদের নজরে রয়েছে। এরই মধ্যে নৌসনার অফিসে কর্মরত বিশালের গ্রেফতারিতে পাক গুপ্তচর-যোগের তদন্তে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

  • PM Modi: জরুরি অবস্থা জারির ‘সুবর্ণ জয়ন্তী’, কংগ্রেসকে শানিত আক্রমণ প্রধানমন্ত্রীর

    PM Modi: জরুরি অবস্থা জারির ‘সুবর্ণ জয়ন্তী’, কংগ্রেসকে শানিত আক্রমণ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জারি হয়েছিল জরুরি অবস্থা। আজ, বুধবার ওই দিনটির পঞ্চাশ বছর পূর্তি। দিনটিকে প্রধানমন্ত্রী কংগ্রেসের ষড়যন্ত্রের একটি প্রধান উদাহরণ বলে বর্ণনা করেন। তিনি একে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের (Emergency) অন্যতম অন্ধকার অধ্যায় বলে আখ্যায়িত করেন। তিনি (PM Modi) বলেন, “কংগ্রেস কর্তৃক জরুরি অবস্থা জারির মাধ্যমে শুধু সংবিধানের আত্মাকেই লঙ্ঘন করা হয়নি, গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল।”

    প্রধানমন্ত্রীর পোস্ট (PM Modi)

    এদিন এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটিতে লেখেন, “কোনও ভারতীয় কখনও ভুলবে না কীভাবে আমাদের সংবিধানের চেতনাকে পদদলিত করা হয়েছিল, সংসদের কণ্ঠ রোধ করা হয়েছিল এবং আদালতগুলোকেও নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। ৪২তম সংশোধন তাদের (কংগ্রেসের) ষড়যন্ত্রের এক প্রধান নিদর্শন। দরিদ্র, প্রান্তিক ও নিপীড়িত মানুষদের বিশেষভাবে টার্গেট করা হয়েছিল, তাঁদের মর্যাদাকেও অপমান করা হয়েছিল।” ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ – এই একুশ মাস দেশে জারি ছিল জরুরি অবস্থা। প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের ইন্দিরা গান্ধী। এই পর্বে দেশে এক দমনপীড়নের ঢেউ নেমে এসেছিল। লাখ লাখ মানুষকে বিনা কারণে কারাবন্দি করা হয়। স্তব্ধ করে দেওয়া হয় সংবাদমাধ্যমের কণ্ঠ। এই ‘এমার্জেন্সি’র সময় নাগরিকদের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের গণতান্ত্রিক কাঠামো।

    কী লিখলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) তৎকালীন কংগ্রেস সরকারকে সংবিধানের মূল চেতনা লঙ্ঘনের, মৌলিক অধিকার স্থগিত করার, সংবাদমাধ্যমের স্বাধীনতা দমন করার এবং রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিকদের জেলে পাঠানোর জন্য কাঠগড়ায় তোলেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে, ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায় শুরু হয়েছিল — এমার্জেন্সি জারি করা হয়েছিল। দেশবাসী এই দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে স্মরণ করে। এই দিনে ভারতের সংবিধানে লিপিবদ্ধ মূল্যবোধকে পদদলিত করা হয়েছিল, মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল এবং বহু রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র ও সাধারণ নাগরিককে কারারুদ্ধ করা হয়েছিল। যেন সেই সময়ের কংগ্রেস সরকার গণতন্ত্রকেই বন্দি করে ফেলেছিল!”

    প্রত্যেক ব্যক্তিকে প্রণাম

    প্রধানমন্ত্রী লিখেছেন, “আমরা সেই প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই, যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে অটল ছিলেন! এঁরা ছিলেন ভারতের নানা প্রান্ত থেকে আসা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন মতাদর্শের অনুসারী —যাঁরা একসঙ্গে কাজ করেছেন একটিমাত্র লক্ষ্য নিয়ে: ভারতের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করা এবং সেই আদর্শগুলিকে সংরক্ষণ করা, যাঁদের জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের সম্মিলিত সংগ্রামের ফলেই তৎকালীন কংগ্রেস সরকারকে গণতন্ত্র পুনঃস্থাপন করতে এবং নতুন নির্বাচন ঘোষণা করতে বাধ্য হতে হয়েছিল, যাতে তারা বিপুল ভোটে হেরে যায় (Emergency)।”

    বিকশিত ভারতের স্বপ্ন

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমরা আমাদের সংবিধানে বর্ণিত নীতিগুলোকে ফের একবার আরও মজবুত করার প্রতিশ্রুতি দিচ্ছি। বিকশিত ভারতের স্বপ্ন পূরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করছি। আমরা যেন উন্নতির নতুন উচ্চতায় পৌঁছাতে পারি এবং গরিব ও প্রান্তিক মানুষের স্বপ্ন পূরণ করতে পারি।” প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫শে জুন তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ সংবিধানের ৩৫২ অনুচ্ছেদের অধীনে অভ্যন্তরীণ অশান্তির আশঙ্কার অজুহাত দেখিয়ে দেশে জরুরি অবস্থা জারি করেন। এই জরুরি অবস্থা ঘোষণার নেপথ্যে ছিল ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা এবং বিচার বিভাগের কিছু পদক্ষেপ, যা শাসক দলের নেতৃত্বের বৈধতার ভিত নাড়িয়ে দিয়েছিল। সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস নোটে কিছু ব্যক্তিকে পুলিশ ও সশস্ত্র বাহিনীকে আদেশ অমান্য করতে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছিল। এটি ছিল ভারতের ইতিহাসে তৃতীয় জরুরি অবস্থা ঘোষণা। পূর্ববর্তী দুটি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল চিন (১৯৬২) ও পাকিস্তানের (১৯৭১) সঙ্গে ভারতের যুদ্ধের সময় (PM Modi)।

    জরুরি অবস্থা

    প্রসঙ্গত, আজ থেকে ৫০ বছর আগে দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। নির্বাচনে অসদুপায় অবলম্বনের অভিযোগে এলাহাবাদ হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করেছিল। ছ’বছরের জন্য সংসদ থেকে বহিষ্কারও করা হয়েছিল তাঁকে। তার পরেই দেশে জারি হয় জরুরি অবস্থা (Emergency)। কেবল প্রধানমন্ত্রীই নন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনিও এই দিনটিকে ভারতের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। এ ছাড়াও মঙ্গলবার দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ নিয়ে কংগ্রেস ও ইন্দিরা গান্ধীকে আক্রমণ করেছিলেন (PM Modi)।

  • Defence Ministry of India: সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতীয় সেনার ক্ষমতা বাড়াতে প্রায় ২,০০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন

    Defence Ministry of India: সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতীয় সেনার ক্ষমতা বাড়াতে প্রায় ২,০০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাস দমনে সক্রিয় ভারত। কোনওভাবেই সন্ত্রাসের সঙ্গে আপোষ করতে নারাজ মোদি সরকার। তাই ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী (CT) অভিযানে দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বড় পদক্ষেপ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। জরুরি ক্রয় (Emergency Procurement – EP) ব্যবস্থার আওতায় মোট ১,৯৮১.৯০ কোটি টাকার ১৩টি প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত করা হয়েছে। এই চুক্তিগুলি প্রতিরক্ষা বাজেটে অনুমোদিত মোট ২,০০০ কোটি টাকার অধীনে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই জরুরি চুক্তিগুলি দ্রুত সম্পন্ন করা হয়েছে। এর ফলে ভারতীয় সেনার তৎপরতা আরও বৃদ্ধি পাবে। শত্রু দমনে তারা সক্রিয় হয়ে উঠবে।

    চুক্তির আওতায় যে প্রধান সরঞ্জামগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হল

    ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন ও ইন্টারডিকশন সিস্টেম (IDDIS)

    লো লেভেল লাইটওয়েট রাডার (LLLR)

    ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS) – লঞ্চার ও মিসাইল

    রিমোটলি পাইলটেড এরিয়াল ভেহিকেল (RPAVs)

    লুইটারিং মিউনিশন (সামরিক ড্রোন) সহ ভিটিওএল সিস্টেম

    বিভিন্ন ধরণের ড্রোন

    বুলেটপ্রুফ জ্যাকেট ও বেলিস্টিক হেলমেট

    হেভি ও মিডিয়াম ক্যাটেগরির কুইক রিঅ্যাকশন ফাইটিং ভেহিকেল (QRFVs)

    রাইফেলের জন্য নাইট সাইট

    আত্মনির্ভর ভারতই লক্ষ্য

    প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই ক্রয়গুলি ৮০% এর বেশি দেশীয় উপাদানসম্পন্ন। আত্মনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে এই চুক্তিগুলি করা হয়েছে।এর আগে, ২৩ জুন ভারতীয় সেনাবাহিনী সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (SDAL) এর কাছ থেকে প্রায় ৪৫০টি নাগাস্ত্র-১আর লুইটারিং মিউনিশন ক্রয়ের আদেশ দিয়েছে। এই নাগাস্ত্র ১-আর সিস্টেমটিতে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও রাত্রিকালীন অভিযানের জন্য থার্মাল ক্যামেরা সংযুক্তির সুবিধা। এটি ভিডিও ও টেলিমেট্রি যোগাযোগে নিজস্ব এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। এই মিউনিশন সিস্টেমগুলি লাদাখ এবং উত্তরপ্রদেশের ঝাঁসির কাছে বাবিনায় সফলভাবে পরীক্ষিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের এই উদ্যোগ সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতীয় সেনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে কার্যকর ও আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জামের দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

LinkedIn
Share