Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India-Pakistan War: ভাসতে পারে শিয়ালকোট, চেনাবের ৪টি লকগেট খুলল ভারত, হু হু করে জল ঢুকছে পাকিস্তানে

    India-Pakistan War: ভাসতে পারে শিয়ালকোট, চেনাবের ৪টি লকগেট খুলল ভারত, হু হু করে জল ঢুকছে পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার স্ট্রাইকের পাশাপাশি পাকিস্তানে ‘ওয়াটার স্ট্রাইক’ (India-Pakistan War)। খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে। ভারতের দিকে কুনজর দিলে, কী পরিণতি হতে পারে, তা জল-স্থল-আকাশপথে বুঝিয়ে দিচ্ছে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ভারতের মিশাইল হানায় লন্ডভন্ড পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ শহর। এবার ভসে যেতে পারে চন্দ্রভাগার তীরবর্তী পাকিস্তানের বিভিন্ন জেলা।

    বন্যার আশঙ্কা শিয়ালকোটে

    পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবেই প্রথমে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত সরকার। বন্ধ হয়ে গিয়েছিল সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল। পাকিস্তানের রাতারাতি শুকিয়ে মরার মতো অবস্থা হয়, কারণ এই নদীগুলির উপরই নির্ভরশীল পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ। এবার খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। রামবানসহ জম্মু-কাশ্মীরের অনেক স্থানে ভারী বৃষ্টিপাত চলছে কয়েকদিন ধরে । পাশাপাশি রামবানে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। এর ফলে জলের স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। তাই বাঁধের লকগেট খুলে দেওয়া হয়েছে। রামবানে সালাল বাঁধের চারটি গেট খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ ছিল এই লকগেট। সেই লকগেটগুলো খোলার কিছুক্ষণের মধ্যেই কয়েকগুন বেড়ে যায় চন্দ্রভাগার জল। যেকোনও মুহূর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের শিয়ালকোট। এই আশঙ্কায় সেখানকার শয়ে শয়ে মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে।

    চন্দ্রভাগা নদীতে বেড়েছে জলস্রোত

    দুই দিন আগে, চেনাব বা চন্দ্রভাগার বাগলিহার বাঁধ আটকে জলের মর্ম বুঝিয়ে দিয়েছিল ভারত। কয়েক ঘণ্টা জল আটকে দেওয়ায় শুকিয়ে মরার আতঙ্কে হাহাকার করে উঠেছিল পাকিস্তান। সেদেশের কৃষি-শিল্পের অনেকটাই নির্ভর করে এই চেনাবের জলের উপর। এবার সেই চেনাবেরই চার চারটি লক গেট খুলে দিল ভারত। এর জেরে এবার বন্যায় ভাসতে পারে পাকিস্তান। জম্মুতে অতি ভারী বৃষ্টির পর পাকিস্তানে এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেনাব নদীতে নির্মিত বাগলিহার বাঁধের চারটি ফটক খুলে দেওয়া হয়েছে শুক্রবারই। বৃহস্পতিবার এই চেনাব নদীতেই নির্মিত রিয়াসি সালাল বাঁধের ৩টি ফটকও খুলে দেওয়া হয়। বাঁধের ফাটক দিয়ে প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। শুক্রবারের খবর অনুসারে, চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের ৪টি লকগেট খুলে দিয়েছে ভারত। এর ফলে চন্দ্রভাগা নদীতে একলাফে বেড়েছে জলস্রোত। ভারত জল ছাড়ায় এবার পাকিস্তানের শিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে হু হু করে। এমন চলতে থাকলে পাকিস্তানের ওই অঞ্চল বন্যায় ভেসে যেতেও পারে।

  • India Pakistan War: হার্পির আতঙ্কে হাসি উড়েছে পাকিস্তানের, ইহুদি ড্রোনে ছিন্নভিন্ন চিনা-কবচ

    India Pakistan War: হার্পির আতঙ্কে হাসি উড়েছে পাকিস্তানের, ইহুদি ড্রোনে ছিন্নভিন্ন চিনা-কবচ

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর’-এর এক দিনের মাথাতেই লাহোরের (India Pakistan War) এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করল নয়াদিল্লি। ইসলামাবাদের দাবি, এতে ইজরায়েলি মানববিহীন উড়ুক্কু যান ব্যবহার করেছে ভারতীয় সেনা। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সূত্রের খবর, লাহোরে সেনাছাউনি সংলগ্ন এলাকায় চিনের তৈরি এইচকিউ-৯পি নামের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ মোতায়েন রেখেছিলেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। পাক গণমাধ্যমগুলির দাবি, ইজরায়েলি ‘হার্পি’ দিয়ে সেটি উড়িয়েছে ভারত।

    পাকিস্তানের আতঙ্ক

    পাক সেনার জনসংযোগ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি জানিয়েছেন, ইজরায়েলে তৈরি ওই ড্রোন দিয়ে একাধিক শহরকে নিশানা করে ভারতীয় বাহিনী। সেই তালিকায় ছিল করাচি, বহাওয়ালপুর, শিয়ালকোট এবং রাওয়ালপিন্ডি। এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ আরও বলেন, ‘‘ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে আগ্রাসন দেখিয়েছে ভারত। সেগুলির অধিকাংশকেই নিষ্ক্রিয় করা হয়। কিন্তু তা সত্ত্বেও একটি লাহোরের সেনাছাউনিতে ঢুকে পড়ে। সংশ্লিষ্ট ড্রোনটির বিস্ফোরণে চার জন সৈনিক আহত হন।’’

    হার্পির সুবিধা

    গত কয়েক বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই হাতিয়ারটিকে সযত্নে অস্ত্রাগারে সাজিয়ে রেখেছিল নয়াদিল্লি। মোক্ষম সময়ে এর এক আঘাতেই দিশেহারা পাকিস্তান, মুখ পুড়েছে বেজিঙেরও। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ‘হার্পি’ ড্রোনে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর। একটানা ন’ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে এর। লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে বিশেষ একটি পদ্ধতিতে পরিকল্পনামাফিক বিভিন্ন কোণ থেকে আক্রমণ চালাতে সক্ষম ইজরায়েলের তৈরি এই মানববিহীন উড়ুক্কু যান। শুধু তা-ই নয়, হামলার সময়ে ‘গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’-এর (জিএনএসএস) সাহায্যে একে নিষ্ক্রিয় করাও সম্ভব নয়। উল্লেখ্য, প্রতিকূল পরিবেশেও অপারেটরের সঙ্গে দিব্যি যোগাযোগ রেখে চলে ‘হার্পি’। একে যুদ্ধজাহাজ বা সামরিক ট্র্যাকের উপর বসানো লঞ্চার থেকে শত্রুর ঘাঁটির দিকে ছোড়া যায়। ২০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে সক্ষম ‘হার্পি’।

    হার্পির সংখ্যা এখন ১০০

    নির্মাণকারী সংস্থা হল ‘ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ’। ২০০৯ সালের সেপ্টেম্বরে মানববিহীন এই আত্মঘাতী উড়ুক্কু যানটিকে বহরে সামিল করার কথা ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা। এর জন্য ১০ কোটি ডলার খরচ করেছিল কেন্দ্র। চুক্তি অনুযায়ী, প্রথমে ১০টি ‘হার্পি’ ড্রোন সরবরাহ করে ইজরায়েল। ২০২০ সালের মধ্যে ফৌজের অস্ত্রাগারে ইজরায়েলি ‘হার্পি’-র সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

  • RSS: ‘‘ন্যায় বিচার প্রতিষ্ঠায় জরুরি ছিল অপারেশন সিঁদুর’’, মোদি সরকার ও সেনাকে অভিনন্দন জানাল আরএসএস

    RSS: ‘‘ন্যায় বিচার প্রতিষ্ঠায় জরুরি ছিল অপারেশন সিঁদুর’’, মোদি সরকার ও সেনাকে অভিনন্দন জানাল আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর (Operation Sindoor) সফল হওয়ার জন্য ভারত সরকারকে অভিনন্দন জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। ৯ মে আরএসএস-র তরফে এই বিবৃতি সামনে এসেছে। এখানেই দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে আরএসএস বলেছে, ‘‘ অপারেশন সিঁদুর সত্যিই জরুরি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং দেশের মনোবলকে অক্ষুণ্ণ রাখতে।’’ প্রসঙ্গত,  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে এই বিবৃতি দেন সরসংঘ চালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। নিজেদের বিবৃতিতে তারা বলেন, ‘‘আমরা অভিনন্দন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে এবং আমাদের সশস্ত্র সেনাবাহিনীকে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল।’’

    সমগ্র ভারতবর্ষ সরকার এবং সেনার পক্ষে দাঁড়িয়েছে

    সশস্ত্র সেনা অভিযানকে সমর্থন করে আরএসএস-র দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আমরা (RSS) সম্পূর্ণভাবে সমর্থন করছি এই সামরিক অভিযানের যা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে। পাকিস্তানে থাকা তাদের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছে এই অপারেশন। দেশের নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ খুবই জরুরি ছিল। বর্তমানে দেশের এমন পরিস্থিতিতে সমগ্র ভারতবর্ষ সরকার এবং সেনার পক্ষে দাঁড়িয়েছে (Operation Sindoor)।’’

    জম্মু-কাশ্মীর সীমানায় পাকিস্তান কর্তৃক হামলার কড়া নিন্দা জানিয়েছে আরএসএস

    একইসঙ্গে পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে নিরীহ ভারতীয় নাগরিকদের উপর তারও নিন্দা জানিয়েছে আরএসএস (RSS)। আরএসএস-এর ওই বিবৃতিতে জানানো হয়েছে, পাক সেনাবাহিনী ধর্মীয় প্রতিষ্ঠান এবং নিরীহ নাগরিকদের উপর যেভাবে হামলা চালিয়েছে, তা সত্যিই নিন্দনীয়। একইসঙ্গে আরএসএস সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে প্রত্যেক নাগরিক যেন সরকারের নির্দেশিকা মেনে চলেন। এর পাশাপাশি, নাগরিক কর্তব্য পালন করতেও অনুরোধ জানিয়েছে সংঘ। দেশের এমন পরিস্থিতিতে কোনও নাগরিক যেন ভারত বিরোধী চক্রান্তের ফাঁদে না পড়েন সে বিষয়েও দেশবাসীকে সতর্ক করেছে আরএসএস (RSS)। আরএসএস জানিয়েছে,  যুদ্ধের আবহে দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অনেক ফাঁদ পাতা হবে। সেবিষয়ে দেশবাসীকে সদা জাগ্রত থাকতে হবে দেশের ঐক্য ও নিরাপত্তার স্বার্থে।

  • India Pakistan War: যুদ্ধের আবহে জম্মু-কাশ্মীরে বড়সড় অনুপ্রবেশ রুখল সেনা, খতম ৭ জইশ জঙ্গি

    India Pakistan War: যুদ্ধের আবহে জম্মু-কাশ্মীরে বড়সড় অনুপ্রবেশ রুখল সেনা, খতম ৭ জইশ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানি সেনার (India Pakistan War) গোলাবর্ষণের মধ্যেই জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) সীমান্ত দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্বা সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। তবে তা ব্যর্থ করল বিএসএফ। একইসঙ্গে নিকেশ করা হয়েছে সাত জইশ জঙ্গিকে। বিএসএফে তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাম্বা জেলার সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। তবে জওয়ানরা সেই চেষ্টা ব্যর্থ করেছেন।

    পহেলগাঁওয়ের পর থেকেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান

    প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (India Pakistan War) পর থেকে সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তানি সেনা। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ প্রয়োগ করে। এর পরেই পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় গোলাবর্ষণও শুরু করে সীমান্তে। বৃহস্পতিবারও ফের সীমান্ত এলাকাগুলিতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি সেনা। ছু়ড়তে থাকে মিসাইল, চলে ড্রোন হামলা। তবে এসব কিছুই প্রতিহত করে ভারতের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম।

    ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে শুধু জঙ্গিঘাঁটিতেই আঘাত হানা হয়

    প্রসঙ্গত, ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় সেনা শুধু জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে (India Pakistan War)। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। কোনও সাধারণ নাগরিকের ওপর হামলা হয়নি। তারপরও পাকিস্তান সেনা ভারতে হামলা চালানোর চেষ্টা চালায়। ভারতীয় সেনা অবশ্য তার যোগ্য জবাব দেয় বৃহস্পতিবার রাতেই। পাকিস্তানের প্রত্যেকটি হামলার চেষ্টা প্রতিহত করেছে ভারতীয় সেনা। পাল্টা হামলায় বিপর্যস্ত হয়েছে পাক ভূখণ্ডের একাধিক গুরুত্বপূর্ণ শহর। সেদেশের রাজধানী ইসলামাবাদেও অভিযান চালায় ভারতের বায়ুসেনা। প্রসঙ্গত, সাংবাদিক বৈঠকে  আগেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি স্পষ্ট করে দিয়েছিলেন, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে প্রথম হামলা চলেছিল পাকিস্তানের মদতেই। ভারত কোনও হামলা চালায়নি। শুধুমাত্র জবাব দিয়েছে।

  • India Pakistan War: ‘সুদর্শন চক্রে’ ছিন্ন ভিন্ন পাক ক্ষেপণাস্ত্র! কীভাবে পাকিস্তানের আক্রমণ প্রতিহত করল ভারত?

    India Pakistan War: ‘সুদর্শন চক্রে’ ছিন্ন ভিন্ন পাক ক্ষেপণাস্ত্র! কীভাবে পাকিস্তানের আক্রমণ প্রতিহত করল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর পরই ভারতের ১৫টি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান (India Pakistan War)। কিন্তু সেই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোনোর আগেই সেগুলিকে নষ্ট করে দেয় ভারতের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। সুদর্শন চক্রের (ভারতের দেওয়া নাম) আঘাতে ছিন্নভিন্ন হয় যায় পাক ড্রোন ও বিমান। বৃহস্পতিবার রাতে উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এস -৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোড়া হয়। যেগুলির প্রায় সবক’টি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

    সুদর্শন চক্রে আটকে গেল পাকিস্তান

    উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান (India Pakistan War)। তার মধ্যে ছিল অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং ভুজ। কিন্তু পাকিস্তানের সেই হামলা পুরোপুরি ভেস্তে দেয় এ-৪০০। যা ভারতের আকাশকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রেখেছে। ভারতীয় সেনায় এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘সুদর্শন চক্র’। আকাশপথে যে দিক থেকেই হামলা হোক না কেন, এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলাকে রুখে দিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। রাশিয়া থেকে কেনা এই যুদ্ধাস্ত্র এখনও পর্যন্ত পুরোপুরি সফল।

    পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত

    বৃহস্পতিবার রাতে ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিণ্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই ও ভূজে হামলার চেষ্টা করে । কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের মোট ৬০টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকটি জায়গায় পর পর হামলায় চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক বায়ুসেনার মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের দু’টি চিনা জেএফ-১৭ যুদ্ধবিমানও। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হয়েছিল। তা-ও প্রতিহত করা হয়েছে। আখনুরে একটি ড্রোনকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়েছে।

    ব্ল্যাকআউট, সাইরেনের শব্দ

    সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে সাইরেন বাজতে শুরু করে। সাইরেনের শব্দ শোনা গিয়েছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এ ছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পঞ্জাবের বিভিন্ন অংশেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বায়ুসেনা কর্তৃপক্ষের নির্দেশে শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ‘ব্ল্যাকআউট’ চলবে। অমৃতসরেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। জম্মুর বিমানবন্দর, সামবা, আরএস পুরা, আর্নিয়া-সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।

    সুদর্শনের সহায়তায় অন্যরা

    এরইমধ্যে আবার সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল নিয়েও উধমপুরে হামলা চালায় পাকিস্তান। রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর সহ দেশের নানা প্রান্ত থেকে পাক আক্রমণের খবর আসতে থাকে। কিন্তু, ভারতের ডিফেন্স সিস্টেম ভেদ করে কিছুতেই ভারতীয় ভূখণ্ডে হামলা করতে পারেনি পাক সেনা। তার আগেই এস-৪০০ এর পাশাপাশি পাকিস্তানকে প্রতিহত করতে মাঠে নেমে পড়ে এল-৭০, জেডএসইউ-২৩, শিলকার মতো শক্তিশালী সব ডিফেন্স সিস্টেম।

    কোথায় পাক প্রধানমন্ত্রী

    জয়সলমিরে পাকিস্তানের (India Pakistan War) ঘাতক যুদ্ধবিমান এফ-১৬ নামিয়ে আনা হয়। লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালায় ভারত। জ্বলন্ত ছবি ধরা পড়ে ক্যামেরায়। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চলে। এরইমধ্যে শোনা যায় ইসলামাবাদ সহ পাকিস্তানের ৭ শহরে হানা দিয়েছে ভারতীয় সেনা। খবর আসে, বাঙ্কারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। সূত্র মারফত এও জানা যায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির।

    প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বেঠক সেনাপ্রধানের

    বৃহস্পতিবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। এরইমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বড় বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইসলামাবাদের মিসাইল হামলার চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পাকিস্তানের একের পর এক শহরে প্রত্যাঘাত করেছে ভারত। আর উত্তেজনার এই পরিবেশেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়। সীমান্তের বর্তমান পরিস্থিতি ও সামরিক বাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • India Pakistan War: ব্যর্থ চেষ্টা! পাক বায়ুসেনার ১টি এফ-১৬, দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান, ১টি অ্যাওয়াক্সকে নামাল ভারত

    India Pakistan War: ব্যর্থ চেষ্টা! পাক বায়ুসেনার ১টি এফ-১৬, দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান, ১টি অ্যাওয়াক্সকে নামাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিমান হামলা প্রতিহত করল ভারত (India Pakistan War)। ভারতীয় সেনা ও বায়ুসেনা একযোগে পাকিস্তানের একটি এফ-১৬ ফাইটার জেট এবং দুইটি জেএফ-১৭ যুদ্ধবিমান গুলি করে নামায় (F-16 shot down)। এছাড়াও, পাকিস্তানের জন্য এক বড় কৌশলগত আঘাত হিসেবে, পাঞ্জাব প্রদেশের অভ্যন্তরে পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান, অ্যাওয়াক্স (AWACS) বিমানও নামানো হয়েছে। যা ইসলামাবাদের আকাশসীমায় নজরদারির ক্ষমতাকে দুর্বল করে দেবে অনেকটাই।

    একাধিক জায়গায় হামলার চেষ্টা 

    জম্মু, রাজস্থান ও পাঞ্জাবের একাধিক এলাকায় (Jammu drone attack) বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে প্রায় ৩৫ মিনিট ধরে পাকিস্তানের (India Pakistan conflict) তরফে চালানো হয় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের প্রতিরক্ষা বাহিনী এই হামলা রুখে দেয় এবং পাল্টা আক্রমণ চালায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হামাসের মতোই হামলা চালায় পাকিস্তান। ভারতের শক্তিশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম (সুদর্শন চক্র), LU-70, ZSU-23-4 এবং অন্যান্য মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে (Pakistani missiles)।

    নামানো হল পাকিস্তানের এফ-১৬ বিমান

    এফ-১৬ (F-16) হল মাল্টিরোল অ্যাডভান্সড কমব্যাট ফাইটার। পরমাণু অস্ত্র বা মিসাইল বহনে সক্ষম। ১৯৭৮ সালে প্রথম আমেরিকায় তৈরি হয় এই মার্কিন যুদ্ধবিমান। ১৯৮৩ সালে আমেরিকার থেকে সেই যুদ্ধ বিমানের আধুনিক ভার্সান কেনে পাকিস্তান। যে যুদ্ধবিমানে রয়েছে ২০এমএম মাল্টিব্যারেল ক্যানন যা ৫০০ রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে। এফ ১৬-এ ৬টি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোঁড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। সর্বোচ্চ ২১ হাজার ৭৭২ কিলোগ্রাম ওজনের অস্ত্রবহনে সক্ষম এই যুদ্ধ বিমান। ৩ হাজার ২২২ কিলোমিটার দূরে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এফ ১৬। সর্বোচ্চ ৫০ হাজার ফুট পর্যন্ত উড়তে পারে। শব্দের দ্বিগুণ বেগে ওড়ে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২ হাজার ৪১৪ কিমি। আমেরিকায় তৈরি, বিশ্বের অন্যতম পরীক্ষিত এই এফ ১৬ বিমানকেই গুলি করে ভারতীয় ভূখণ্ডে নামিয়ে আনে ভারতীয় সেনা।

    চিন থেকে কেনা  জেএফ ১৭ যুদ্ধবিমানও ব্যর্থ

    পাশাপাশি গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ২টি জেএফ ১৭ যুদ্ধবিমান। সিঙ্গল ইঞ্জিন, মাল্টি-রোল এই ফাইটার জেট, চিনের থেকে কিনেছিল পাকিস্তান। ওজনে হাল্কা, দৈর্ঘ্য় প্রায় ১৪.৯ মিটার, দেড় হাজার কেজি অস্ত্র বহনে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১ হাজার ৯১০ কিমি। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে জেএফ ১৭ বিমানে। রয়েছে জাহাজ-বিধ্বংসী ক্ষেপনাস্ত্রও (India Pakistan War)। যা আকাশ থেকে লক্ষ্য়বস্তুতে আঘাত হানতে পারে। চিন থেকে কেনা যুদ্ধবিমান, জেএফ ১৭-এ রয়েছে আধুনিক এভিওনিক্স, কম্পিউটারাইজড ফ্লাইট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে, ডেটা লিঙ্ক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এত ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট ভারতে ঢোকামাত্র, কুপোকাত হয়ে গেল। গুলি করে শত্রুর যুদ্ধ বিমান এক নিমেষে মাটিতে নামিয়ে আনল ভারতীয় সেনা।

  • Operation Sindoor: অপারেশন সিঁদুরে খতম কান্দাহার বিমান ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মাসুদের ভাই রউফ

    Operation Sindoor: অপারেশন সিঁদুরে খতম কান্দাহার বিমান ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মাসুদের ভাই রউফ

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে প্রয়োগ করা হয় অপারেশন সিঁদুর (Operation Sindoor)। একদিন পরেই বৃহস্পতিবার এই অভিযানের অন্যতম বড় খবর সামনে এল। গোয়েন্দা সূত্রে খবর, জইশ-ই-মহম্মদের কমান্ডার আবদুল রউফ আজহার পাক পাঞ্জাবের বাহাওয়ালপুর জঙ্গি ঘাঁটি নিকেশের সময়ই খতম হয়ে গিয়েছে। প্রসঙ্গত, রউফ আজহার হল জইশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই। ১৯৯৯ সালে ভারতীয় বিমান (আইসি ৮১৪) ছিনতাইয়ে সে ছিল মাস্টারমাইন্ড (Abdul Rauf Azhar)। জইশের অপারেশন হেড হিসেবে ছিল তার পরিচয়।

    ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার প্রথম পাঁচে ছিল রউফ

    একাধিক সন্ত্রাসী কার্যকলাপে তার নাম উঠে আসে। কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা ছাড়াও আবদুল রউফ আজহার (Abdul Rauf Azhar) ২০০১ সালের সংসদে হামলায় অভিযুক্ত ছিল। এছাড়া, ২০০৩ সালের নাগরোটা সেনা শিবিরে হামলাতেও সে ছিল অন্যতম মাস্টার মাইন্ড। শুধু তাই নয়, ২০১৯ সালের পুলওয়ামায় জঙ্গি হানার অন্যতম চক্রী ছিল সে। সেই রউফকে এবার খতম করল ভারতীয় সেনা। প্রসঙ্গত, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার প্রথম পাঁচে ছিল রউফ।

    ২৬ বছর পরে বদলা ভারতীয় সেনার (Operation Sindoor)

    জানা যাচ্ছে, কয়েক দশক ধরেই ভারতীয় গোয়েন্দা বাহিনী রউফকে খতমের জন্য চেষ্টা চালিয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে এবারে তা সফল হল। ওয়াকিবহাল মহলের মতে, আবদুল রউফের মৃত্যু পাক জঙ্গিদের মনোবল একেবারে ভেঙে দেবে (Operation Sindoor)। প্রসঙ্গত, ১৯৯৯ সালে ভারতীয় সেনা ও গোয়েন্দাদের হাতে ধৃত জইশ প্রধান মাসুদ আজহারকে মুক্তির দাবিতে আইসি ৮১৪ ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করা হয়। মাসুদকে না ছাড়লে সব যাত্রীকে মেরে ফেলা হবে হুমকি দেওয়া হয়। এরপরেই বাজপেয়ী সরকার নাগরিকদের প্রাণ বাঁচাতে মাসুদ আজহার সহ কয়েকজন জঙ্গিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ছিনতাইয়ের পুরো পরিকল্পনা তৈরি করেছিল আবদুল রউফ। ঘটনার ২৬ বছর যাকে খতম (Operation Sindoor) করল ভারতীয় সেনা।

  • Operation Sindoor: আকাশ-যুদ্ধে পালাচ্ছে, সমাজমাধ্যমে রাফাল ধ্বংস করছে! ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অস্ত্র ‘প্রোপাগান্ডা ওয়ার’

    Operation Sindoor: আকাশ-যুদ্ধে পালাচ্ছে, সমাজমাধ্যমে রাফাল ধ্বংস করছে! ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অস্ত্র ‘প্রোপাগান্ডা ওয়ার’

    সুশান্ত দাস

    পি ফর পাকিস্তান। পি ফর প্রক্সি। পি ফর প্রোপাগান্ডা। ভারতের পশ্চিম প্রান্তের প্রতিবেশি রাষ্ট্রের জন্য এটা একেবারে ধ্রুব সত্য। ভারতের আত্মায় আঘাত হানার পরিণাম কী ভয়ানক হতে পারে, তা মঙ্গলবার রাতে হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। এখনও টের পাচ্ছে। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে সারাজীবন জঙ্গিদের দিয়ে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ চালানো পাকিস্তানের কঙ্কালসার সামরিক শক্তির হাড়ির হাল একেবারে বিশ্বের সামনে উন্মুক্ত করে দিয়েছে ভারত। ইসলামাবাদ ভালোই বুঝে গিয়েছে, গোলাবারুদের যুদ্ধে (India Firepower) ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। ফলে, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে (India Pakistan War) না উঠতে পেরে, পাকিস্তান এখন সেই কৌশল অবলম্বন করেছে, যা তারা ভালো পারে— প্রোপাগান্ডা ওয়ার (Pakistan Propaganda War)। অর্থাৎ, ফেক প্রোপাগান্ডা তৈরি করে চারদিকে প্রচার করো। লক্ষ্য, ভুয়ো তথ্য এবং মিথ্যে খবর এত ছড়িয়ে দিতে হবে যে, যাতে কেউ সত্যিটাকেই না বিশ্বাস করে। সব সত্যি মিথ্যের আড়ালে চাপা পড়ে যায়। ওই যে কথায় বলে, দশচক্রে ভগবান ভূত! এটাই পাকিস্তানের মন্ত্র। আর তাদের সঙ্গী হিসেবে এই মিথ্যে তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযানে অবতীর্ণ তাদের বি-টিম (অর্থাৎ, বি ফর বাংলাদেশ)। এটা একেবারে বাস্তব। করাচি ও রাওয়ালপিন্ডি থেকে যখন যা নির্দেশ দেওয়া হচ্ছে, তা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে পদ্মাপাড়ে বাস করা মৌলবাদীর দল।

     

    নেটওয়ার্ককে অ্যাক্টিভেট পাকিস্তানের…

    মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে ৯টি জঙ্গি-ঘাঁটি ধ্বংস করেছে ভারত। ওই অভিযানে অংশ নিয়েছিল ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গোটা ফেক প্রোপাগান্ডা (Pakistan Propaganda War) নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করে ইসলামাবাদ। ব্যাস, কালক্ষেপ না করে কাজে লেগে পড়ে পাকিস্তান ও বাংলাদেশের ‘সাইবার-জেহাদি’রা। ভুলে গেলে চলবে না, তাতে যোগ দেয় ভারতেও বসবাসকারী গুটিকয়েক পাক-সমব্যথী। গোড়া থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতের অভিযানকে (Operation Sindoor) ‘ব্যর্থ’ দেখানোর শত চেষ্টা করা হয় এবং এখনও হয়ে চলেছে। এর জন্য গড়ে তোলা হয়েছে একের পর এক ফেক বা ভুয়ো ন্যারেটিভ (Fake Narrative) ও স্টোরি। আর সেই ভুয়ো তথ্যকে সমাজমাধ্যমে সত্যি বলে চালানোর জন্য ব্যবহার করা হয়েছে একাধিক প্রযুক্তিগত ও ছলচাতুরি কৌশল।

     

    সমাজমাধ্যমে ভুয়ো দাবির বম্বিং…

    কখনও বলা হয়েছে, ভারতের তিন রাফাল (Rafale Shotdown) সহ পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ভারতের পাইলটকে আটক করা হয়েছে। তো কখনও বলা হয়েছে পাকিস্তান ভারতের শ্রীনগর, অমৃতসর বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে। আবার কখনও বলা হয়েছে ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার নাকি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। এখানেই শেষ নয়। কোথাও এও দেখানো হয়েছে যে, ভারতীয় সেনা সাদা পতাকা হাতে আত্মসমর্পণ করেছে। প্রত্যেকটি দাবির (Pakistan Propaganda War) ক্ষেত্রে কখনও পুরনো ছবি, তো কখনও বিদেশের ছবি তো কখনও দাবানলের ছবিও ব্যবহার করে ভারতের বিরাট ক্ষতি করা হয়েছে বলে দেখোনোর চেষ্টা চলছে। এমনকি, ভিডিও গেমসের ফুটেজকে ব্যবহার করেও চালানোর চেষ্টা হয়। যুদ্ধবিমানের ড্রপ-ট্যাঙ্ক (যুদ্ধবিমানের ডানায় থাকা অতিরিক্ত জ্বালানির ট্যাঙ্ক, যা খালি হলে ফাঁকা জায়গা দেখে মাঝ-আকাশ থেকেই ড্রপ বা ফেলে দেওয়া হয়) দেখিয়ে বলা হয়েছে এটা রাফালের ধ্বংসাবশেষ। আবার কোথাও, প্রযুক্তির সাহায্যে রাফাল বিমানের নকল ছবি দেখিয়ে বলা হয়েছে— এই যে রাফাল ধ্বংস হয়েছে।

     

    এআই-এর নজরে সবকিছুই…

    সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে পাকিস্তান ও বাংলাদেশের ‘সাইবার-জেহাদি’দের দল। ছবিতে দেখা যাচ্ছে, মাঠে পড়ে রয়েছে একটা ধাতব টুকরো, যার সঙ্গে যুদ্ধবিমানের টেল(লেজ) অংশের দৃশ্যত মিল রয়েছে। ওই টুকরোর এক প্রান্তে ইংরেজি হরফে লেখা ‘BS 001’। অন্যদিকে, ইংরেজিতে লেখা ‘Rafale’। দাবি করা হয়, এটি ভারতের প্রথম রাফাল যুদ্ধবিমানের লেজের অংশ। প্রমাণ হিসেবে, ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমানের ছবি দেখানো হয়, যাতে লেজের দিকে এই দুই শব্দবন্ধ জ্বলজ্বল করছে। এক ঝলকে দেখে জনসাধারণের মনে হতেই পারে, এটা রাফাল যুদ্ধবিমানেরই অংশ। কিন্তু, প্রযুক্তি-কারবারিরা সহজেই ধরে ফলেবে কোথায় কারচুপি করা হয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এআই ব্যবহার করে যেমন ভুয়ো জিনিস সহজেই তৈরি করা যায়, তেমনভাবেই, সহজেই ভুয়ো জিনিস ধরাও যায়। এছাড়া, ‘ডুপ্লিচেকার’ বা ‘রিভার্স ইমেজ সার্চ’ সহ ইন্টারনেটে একাধিক ‘টুল’ এবং ওয়েবসাইট আছে, যা দিয়ে এধরেনর কারচুপি ও সত্য-মিথ্যে যাচাই করা যায়। এমনকি, এক্স হ্যান্ডলের (সাবেক ট্যুইটার) নিজস্ব এআই প্ল্যাটফর্ম ‘গ্রোক’-ও জানিয়ে দিয়েছে, এই (পাকিস্তানের) দাবি ভুয়ো। এই দাবির কোনও সারবত্তা নেই। ইসলামাবাদের কুকীর্তি দুনিয়ার সামনে ফাঁস করে দেয় মার্কিন সমাজমাধ্যম সংস্থা (Pakistan Propaganda War)।

     

    রাফালের লেজ-বিতর্ক…

    পাকিস্তানের ফেক প্রোপাগান্ডা ধরে পড়ে যায় সেখানেই। দেখা যায়, রাফালের ছবি বলে বিভিন্ন পাকিস্তানি, বাংলাদেশি ও ভারত-বিরোধী হ্যান্ডল থেকে প্রচার করা হচ্ছে যে ছবি, তা আদতে ৭ মাস পুরনো। সেই ছবিতে এডিট করে ‘BS 001’ এবং ‘Rafale’ শব্দটি জুড়ে ছেড়ে দেওয়া হয়। তাহলে তফাত কোথায়? দেখা যাচ্ছে দুটো ছবির মধ্যে আসল রাফালের টেল সেকশনের নাম্বারিং এবং ফেক এডিটিং করা ছবির অক্ষরের পজিশন ও তার আকারে পার্থক্য আছে। এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবি তো না হয় এডিট করা যাবে। কিন্তু, রেকর্ড তো থেকে যাবে! আর ভারতীয় বায়ুসেনায় রাফালের কোড অন্য কথা বলছে। বায়ুসেনায় বর্তমানে দুটি রাফাল স্কোয়াড্রন আছে। একটা পশ্চিমে পাক-সীমান্ত লাগোয়া আম্বালায়। অন্যটি পূর্বে চিন-সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের হাসিমারায়। আম্বালাস্থিত ১৭ নম্বর স্কোয়াড্রনে থাকা রাফালগুলির বিমানের টেল (লেজে) ইংরেজি হরফে ‘RB’ থাকে, প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরএস ভাদৌরিয়ার নামে। অর্থাৎ, এই স্কোয়াড্রনের সবকটি বিমানগুলি ‘RB’ সিরিজের। অন্যদিকে, হাসিমারাস্থিত ১০১ স্কোয়াড্রনে থাকা রাফালগুলির লেজে রয়েছে ‘BS’। এটা প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার নামে। এখানকার বিমানগুলি ‘BS’ সিরিজের। এটা বোধহয় ‘সাইবার-জেহাদি’রা জানত না। বা তাড়াহুড়োয় ভুল করে ফেলেছে। যার ফলে, এই কাঁচা কারচুপির কাজ ধরা পড়ে গেছে। কারণ, তাদের দাবি অনুযায়ী, আম্বালা বাদ দিয়ে হাসিমারা থেকে রাফাল পাঠানো হয়েছিল ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) অংশ নিতে! যুক্তি ও বাস্তব জ্ঞান বলে, এটা হতে পারে না, এটা অবাস্তব। ফলে, ‘সাইবার-জেহাদি’দের দাবিকে হাস্যকর বললেও কম বলা হয়।

     

    রাফাল-ন্যারেটিভের নেপথ্য…

    কিন্তু, হঠাৎ, রাফাল ধ্বংসের ভুয়ো ন্যারেটিভ নিয়ে কেন এত মাতামাতি পাক ‘সাইবার-জেহাদি’দের? এর নেপথ্যে রয়েছে এক সুনির্দিষ্ট অপ-কৌশল। কী সেটা? পাকিস্তান ভালো করেই জানে, ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী অংশ হল রাফাল যুদ্ধবিমান। অত্যন্ত সচতুরভাবে এই ‘সাইবার-জেহাদি’রা রাফালকে টার্গেট করে। কীভাবে? বুধবার ভোর থেকেই খবর ছড়িয়ে দেওয়া হয়, পাকিস্তান ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। একটা বিষয় পরিষ্কার। এই ‘সাইবার-জেহাদি’রা জানে যে, রাফাল হল বিশ্বের অন্যতম সেরা এবং এই মুহূর্তে ভারতের শ্রেষ্ঠ যুদ্ধবিমান। ফলে, এই বিমান ধ্বংস হয়েছে শুনলে ভারতীয়দের মনোবলে চিড় ধরবে। তাদের আত্মাভিমানে ধাক্কা লাগবে। পাকিস্তান ও তাদের বি-টিম ভীষণভাবে, যাকে বলে প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু, ভারতকে টলানো সম্ভব নয়। ভারত ওদের এক কাঠি ওপরে, ওরা সেটা ভুলে গিয়েছে। তাই, পাকিস্তানের এই ফেক ন্যারেটিভ ভারত, মায় বিশ্ব ধরে ফেলেছে।

     

    যস্মিন দেশে যদাচার…

    ‘সাইবার-জেহাদি’দের ফেক প্রোপাগান্ডাকে হাতিয়ার করে গত ৩৬ ঘণ্টায় বেশ লাফালাফি করছে পাকিস্তানের তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা। কিন্তু, সত্য তো আর চাপা থাকে না। তা ঠিক বেরিয়ে আসে। ফলে, পাকিস্তানের চিনা এয়ার ডিফেন্স সিস্টেমের মতো তাদের রাফাল ধ্বংসের ভুয়ো ন্যারেটিভ মুখ থুবড়ে পড়তেই পালানোর পথ পাচ্ছেন না তাঁরা। রাফাল ধ্বংসের প্রমাণ আছে কিনা জানতে চেয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফকে এই নিয়ে প্রশ্ন করেছিল বিদেশি সংবাদমাধ্যম। অন-এয়ার পাক মন্ত্রী বলছেন, ‘‘প্রমাণ তো সোশ্যাল মিডিয়ায় রয়েছে’’! যখন তাঁকে ফের প্রকৃত তথ্য বা প্রমাণ পেশ করতে বলা হয়, তখন তিনি পালানোর পথ খোঁজেন। এই হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর অবস্থা। সেদেশের প্রতিরক্ষার কী অবস্থা, তা সহজেই অনুমেয়। অবশ্য, তিনি একা নন। খোদ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’-তে দাঁড়িয়ে ভারতের বিমান ধ্বংস করার দাবি করে নিজের দেশের সেনাকে বাহবা দিয়েছেন। সেখানে প্রতিরক্ষামন্ত্রী এসব বলবেন, সেটাই কাম্য। এর চেয়ে বেশি পাকিস্তানের থেকে আশা করাটাও ভুল। এদের চেয়ে বরং বিচক্ষণতা দেখিয়েছে পাক সেনার জনসংযোগ বিভাগ। বিবৃতিতে ভারতের অভিযানের (Operation Sindoor) কথা স্বীকার করলেও, সেখানে কোনও ভারতীয় যুদ্ধবিমানকে মেরে নামানোর কথা উল্লেখ করা হয়নি।

     

    ফলে একটা বিষয় পরিষ্কার। পি ফর প্যাথেটিক। পাকিস্তান এরকমই ছিল, আছে ও থাকবে।

  • Indian Army: ভারতের ১৫ শহরে হামলার চেষ্টা রুখল সেনা, পাল্টা ধ্বংস করা হল পাকিস্তানের রেডার

    Indian Army: ভারতের ১৫ শহরে হামলার চেষ্টা রুখল সেনা, পাল্টা ধ্বংস করা হল পাকিস্তানের রেডার

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার গভীররাতে অপারেশন সিঁদুর প্রয়োগ করে ভারতীয় সেনা। এর পরে পাকিস্তানের এয়ার ডিফেন্স রেডারকে নিশানা করল ভারতীয় সেনা (Indian Army)। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের ১৫টি শহরকে নিশানা করছিল পাকিস্তান। বুধবার রাতেই পাক হামলার এমন প্রচেষ্টা রুখে দেয় ভারতের সেনা। এর পরেই পাকিস্তানের রেডার ধ্বংস করতে শুরু করে ভারত। কাজে লাগানো হয় ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে।

    কোন কোন শহরকে নিশানা করেছিল পাকিস্তান?

    কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপূরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোরি, উত্তরলই, ভুজে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। এই হামলার ক্ষেত্রে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে তাদের হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। ভারতের (Indian Army) বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

    লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়

    মঙ্গলবার গভীররাতে পাকিস্তান (Pakistan) এবং অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত (Indian Army)। অপারেশন সিঁদুরের আওতায় জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। এর পর বুধবার রাতেই ভারতের ওপর হামলার চেষ্টা চালায় পাকিস্তান। উত্তর এবং পশ্চিম ভারতকে নিশানা করে পাকিস্তান। তবে পাকিস্তানের এমন প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় দেশের সেনা। এর পরই বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তানের একাধিক জায়গায় রেডার সিস্টেমকে নিশানা করে। আর তাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানের একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। লাহোর ইসলামাবাদ-সহ (Pakistan) একাধিক জায়গা থেকে এমন ঘটনা সামনে আসতে থাকে। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় পাক নাগরিকরা।এরপরেই পাকিস্তানের তরফ থেকে জানানো হয়, ভারতের ১২টি ড্রোন গুলি করে নামিয়েছে তারা।

  • Operation Sindoor: ‘অপারেশন সিঁদুরে’র জের, পাঞ্জাব-গুজরাট-রাজস্থানে জারি হাই অ্যালার্ট

    Operation Sindoor: ‘অপারেশন সিঁদুরে’র জের, পাঞ্জাব-গুজরাট-রাজস্থানে জারি হাই অ্যালার্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) পর কমপক্ষে তিনটি সীমান্তবর্তী রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে (Air Defence)। এই রাজ্যগুলি হল পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট। এই রাজ্যগুলিতে সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নজরদারি বাড়ানো হয়েছে স্পর্শকাতর বিভিন্ন এলাকায়।

    দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে ২৭ জন হিন্দু পর্যটককে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার পক্ষকাল পরেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর চালায় ভারত। এই যে জঙ্গি ঘাঁটিগুলিতে ভারত হামলা চালিয়েছে, সেগুলির মধ্যে কয়েকটি সন্ত্রাসী লঞ্চপ্যাডও রয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের বাহাওয়ালপুরে জৈশ-ই-মহম্মদ ও মুরিদকেতে লস্কর-ই-তৈবার জঙ্গি ঘাঁটিগুলিকে  টার্গেট করে গুঁড়িয়ে দিয়েছে ভারত।

    পাঞ্জাবে সতর্কতা জারি (Operation Sindoor)

    ৫৩২ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তবিশিষ্ট পাঞ্জাব প্রথম থেকেই কড়া সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী অমান আরোরা ঘোষণা করেন, সমস্ত সীমান্তবর্তী জেলাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে সরকারি অনুষ্ঠান-সহ সব ধরনের জনসমাবেশ বাতিল করা হচ্ছে। বিবৃতি জারি করে তিনি বলেন, “পাঞ্জাবের মানুষ সেনার পিছনে একজোট হয়ে রয়েছে। জাতির অখণ্ডতা যখনই চ্যালেঞ্জের মুখে পড়ে, পাঞ্জাবিরা জীবন দিতেও পিছপা হয় না।”

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসবিএস নগর ও জলন্ধরে তাঁর নির্ধারিত মাদকবিরোধী কর্মসূচি বাতিল করেছেন। এদিকে, পাঞ্জাব পুলিশকে দ্বিতীয় প্রতিরক্ষা সারি হিসেবে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোনও আকস্মিক ঘটনার মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাঞ্জাব সমন্বয় রেখে চলছে বলেও জানান প্রশাসনের কর্তারা। আরোরা বাসিন্দাদের প্রতি সরকারি নির্দেশ সাবধানে মেনে চলতে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আতঙ্ক ছড়ানো এড়াতে অনুরোধ করেছেন (Air Defence)।

    ধ্বংসাবশেষ মিলেছে পাঞ্জাবের গ্রামে

    এদিকে, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। এর পরপরই ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। জানা গিয়েছে, বুধবার রাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা যা সন্দেহভাজন পাকিস্তানি প্রজেক্টাইলগুলিকে সফলভাবে প্রতিহত করেছে। পাক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষগুলি পাঞ্জাবের সীমান্তবর্তী গ্রামে এসে পড়েছে। প্রসঙ্গত, পাঞ্জাব রাজ্যটি পাক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার একেবারে গোড়ায় অবস্থিত। ফলে, এখানে হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

    ছুটি বাতিল

    এদিকে, রাজ্য পুলিশ সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে পাঞ্জাব। রাজ্য সরকার ছ’টি সীমান্তবর্তী জেলায় স্কুল বন্ধ করে দিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাঞ্জাবের সীমান্তবর্তী ৬টি জেলা – ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসর, গুরুদাসপুর এবং তারন তারানের সমস্ত স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে (Operation Sindoor)। রাজস্থানে, পাকিস্তানের সঙ্গে ১,০৩৭ কিলোমিটার সীমান্তজুড়ে রাজ্য প্রশাসন জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ১০ মে পর্যন্ত কিশানগড় ও যোধপুর বিমানবন্দর বন্ধ রাখার পাশাপাশি বিএসএফের শক্তি বৃদ্ধি করা হয়েছে। সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিট (Air Defence)।

    ৪ ঘণ্টার জন্য ব্ল্যাকআউট

    বারমের, জয়সলমির, যোধপুর, বিকানের ও শ্রী গঙ্গানগর জেলার সব স্কুল, অঙ্গনওয়াডি ও কোচিং সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জয়সলমিরে মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য ব্ল্যাকআউট করা হয়। এদিনের সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করে সদর দফতরে অবস্থান করতে বলা হয়েছে। রাজ্যের হাসপাতালগুলিকে রক্ত ও জরুরি ওষুধ মজুত রাখতে বলা হয়েছে। জ্বালানি স্টেশনগুলিকে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ গ্রামগুলি খালি করার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। জেলা কালেক্টরদের সীমান্তবর্তী সংবেদনশীল স্থান চিহ্নিত করে সুরক্ষিত করতে এবং কেন্দ্রীয় সংস্থা ও সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে (Operation Sindoor)।

    গুজরাটেও জারি হাই অ্যালার্ট

    গুজরাটের কচ্ছ জেলা-সহ সীমান্তবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভুজ ও রাজকোট বিমানবন্দর থেকে সব অসামরিক বিমান পরিষেবা তিনদিনের জন্য স্থগিত করা হয়েছে এবং এখন কেবলমাত্র সামরিক বিমান ব্যবহার করছে এই এয়ারবেসগুলি। জামনগর, হালার সৈকত এবং অন্যান্য উপকূলীয় এলাকায় মেরিন পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, টাস্কফোর্স কমান্ডোদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি স্পর্শকাতর এলাকায় চলছে নিরাপত্তা তল্লাশি (Operation Sindoor)। আহমেদাবাদ রেল স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। রেলওয়ে প্রোটকশন ফোর্স, সরকারি রেল পুলিশ এবং কুইক রিঅ্যাকশন টিম যৌথ টহল দিচ্ছে। লাগেজ স্ক্রিনিং, অ্যান্টি-সাবোটাজ ড্রিল এবং ফ্ল্যাগ মার্চ চালানো হয়েছে (Air Defence)।

    প্রসঙ্গত, অপারেশন সিঁদুরকে ভারতের একটি কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে এর জেরে দেশের সীমান্তবর্তী অঞ্চলে চরম সতর্কতা বজায় রাখা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার (Operation Sindoor)।

LinkedIn
Share