Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ayodhya Deepotsav: এবছর অযোধ্যায় জ্বলবে ২৬ লক্ষ প্রদীপ, ফের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য তৈরি রামনগরী

    Ayodhya Deepotsav: এবছর অযোধ্যায় জ্বলবে ২৬ লক্ষ প্রদীপ, ফের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য তৈরি রামনগরী

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় (Ayodhya) এ বছরের দীপাবলিতে (Ayodhya Deepotsav) হতে চলেছে অনন্য এক আয়োজন। রামনগরীতে আসন্ন দীপোৎসব ২০২৫-এ রাম কি পৈড়ি এবং সরযূ ঘাট জুড়ে জ্বালানো হবে প্রায় ২৬ লক্ষ প্রদীপ। রাজ্যের পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে গড়া হতে পারে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

    কী বললেন রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং?

    রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন, এবার দীপোৎসবকে (Ayodhya Deepotsav) আরও মহিমান্বিত ও বিশ্ব মানের করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “এইবার ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। এর সঙ্গে থাকছে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব আতশবাজির প্রদর্শনী, যা ভক্তদের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে।”

    বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সবুজ আতশবাজির শো

    বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সবুজ আতশবাজির শো। প্রায় ১০ মিনিট ধরে চলবে এই প্রদর্শনী (Ayodhya Deepotsav)। ভক্তদের জন্য থাকছে সঙ্গীত, লেজার লাইট ও আধুনিক নৃত্যশৈলীর সঙ্গে রঙিন আতশবাজির অনন্য সমন্বয়। সরযূ নদীর জলে আতশবাজির প্রতিবিম্ব পুরো দৃশ্যকে করে তুলবে আরও মনোমুগ্ধকর। পর্যটন ও সংস্কৃতির প্রধান সচিব মুখেশ কুমার মেশ্রাম জানিয়েছেন, এ বছরের দীপোৎসবের মূল ভাবনা হলো ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। পরিবেশবান্ধব আতশবাজির মাধ্যমে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে টেকসই উন্নয়নের বার্তা।

    গত বছর ২৫ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে গড়া হয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

    ২০১৭ সালে যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে অযোধ্যায় প্রতি বছর দীপোৎসবের (Ayodhya Deepotsav) আয়োজন করা হচ্ছে। গত বছর ২৫ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে গড়া হয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। প্রসঙ্গত, চলতি বছরে দীপোৎসব ২০২৫ আয়োজন করা হবে ১৯ অক্টোবর। ঐতিহ্য, ভক্তি আর পরিবেশ সচেতনতার এক অনন্য সংমিশ্রণে ভরে উঠবে অযোধ্যার (Ayodhya) আকাশ।

  • Hindus: দেশে-বিদেশে বাড়ছে হিন্দু নির্যাতন, দেখুন এ সপ্তাহের ছবিটা

    Hindus: দেশে-বিদেশে বাড়ছে হিন্দু নির্যাতন, দেখুন এ সপ্তাহের ছবিটা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত তো বটেই, বিদেশেও হিন্দু (Hindus) এবং হিন্দু ধর্মের ওপর আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। দশকের পর দশক (Roundup Week) ধরে চলা এই আক্রমণের প্রকৃত গভীরতা এবং বিস্তার অগ্রাহ্য করে চলেছে বিশ্ব। তার জেরেই বাড়ছে হিন্দু নিধন কিংবা নির্যাতন। এক ঝলকে দেখে নেওয়া যাক, গত ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশ-বিদেশের ছবিটা।

    প্যালেস্তাইনের সমর্থনে মিছিল (Hindus)

    সম্প্রতি অনুষ্ঠিত থিরুভোনমের দিনে উত্তর কেরালার কন্নুর জেলায় এক দল তরুণী প্যালেস্তাইনের সমর্থনে মিছিল করে। মিছিলটি আবার নিয়ে যাওয়া হয় কয়েকটি মন্দিরের সামনে দিয়ে। কেরালার কমিউনিস্ট শাসক এবং উন্মুক্ত চিন্তাবাদী অনুসারীরা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ধর্মনিরপেক্ষতার বাণী প্রচার করলেও, নিজের রাজ্যে ওড়ায় প্যালেস্তাইনের পতাকা, হামাস জঙ্গিদের সমর্থনে মিছিল হয়, যাহিয়া সিনওয়ার মতো ব্যক্তিদের জন্য জানাজা পড়া হয়, অথচ সেখানে পিনরাই বিজয়ন সরকার একটি ওনম পুক্কোলামে অপারেশন সিন্দুর লেখা শব্দটি কেটে দেয়। এদিকে, স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করতে গিয়ে বজরং দল জেনেছে, এক হিন্দু মহিলাকে বিয়ে করে হিন্দু নামধারী এক মুসলমান যুবক। মনীশ চৌধুরী নাম নিয়ে সে ওই মহিলাকে প্রতারণা করে।

    গণেশ বিসর্জনের শোভাযাত্রায় পাথর

    মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার ভিরোদা গ্রামে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ইসলামি উগ্রবাদীরা পাথর ছোড়ে। পাথরের ঘায়ে জখম হন বেশ কয়েকজন। প্রেমিকার বাড়িতে গণেশপুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা আলি গোনি। তাঁর অমুসলিম প্রেমিকা গণপতি বাপ্পা মোরিয়া বললেও, তিনি ছিলেন নীরব। তা নিয়ে ব্যাপক হইচই হয়। প্রত্যুত্তরে আলি বলেন, “আমার ধর্মে পূজা করা নিষেধ। কোরআনেও এটি বলা হয়েছে। আমি প্রথমবার গণেশ পূজায় গিয়েছিলাম। আমাকে টার্গেট করা হয়েছে কারণ আমি মুসলিম। তবে কেউ যদি আমার সামনে গালাগালি করে, আমি তার গলা কেটে ফেলব।” তাঁর এই বক্তব্য ইসলামিক ফান্ডামেন্টালিজমের মানসিকতারই পরিচয় দেয়। কর্নাটকের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয় গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায়। কোথাও মূর্তির ওপর থুতু ফেলা হয়, কোথাও আবার পাথর ছোড়া হয় মসজিদ থেকে। ওই ঘটনাগুলিতে সব মিলিয়ে গ্রেফতার করা হয়েছে ২১জনকে। ঘটনার প্রতিবাদে অংশ নেওয়া হিন্দুদের ওপর লাঠিচার্জও করা হয়েছে বলে অভিযোগ (Roundup Week)। মহারাষ্ট্রের কেশব নগরের গোদরেজ ইনফিনিটি হাউজিং সোসাইটিতে অবস্থিত শিব মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পবিত্র শিবলিঙ্গটি গাছের গোড়ায় উল্টে ফেলা হয়। তার ওপর ফেলা হয় নোংরা আবর্জনা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় (Roundup Week)।

    এক মাসে নিখোঁজ ৫৬ জন মেয়ে

    অম্বেদকর নগর জেলায় মাত্র এক মাসে নিখোঁজ হয়েছেন ৫৬ জন মেয়ে। এঁদের অধিকাংশই হিন্দু অপ্রাপ্তবয়স্ক, তফশিলি জাতি ও দরিদ্র পরিবারের। পুলিশি রেকর্ড থেকেই জানা গিয়েছে, ১৮টি থানায় মোট ৫৬টি অপহরণের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তবে বেশ কিছু হিন্দু পরিবার সামাজিক কলঙ্কের ভয়ে অভিযোগ দায়ের করেনি। উত্তরপ্রদেশের নয়ডায় এক হিন্দু মহিলাকে মিথ্যে পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইহসান হুসেন। পরে তাঁকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। চেন্নাই থেকে উদ্ধার করা হয়েছে ওই মহিলাকে (Hindus)।গোরখপুরের রামগড়তল এলাকায় বছর ছাব্বিশের এক হিন্দু মহিলাকে যৌন নিপীড়ন ও প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। কাঠগড়ায় শামশাদ আলম নামে এক ব্যক্তি। ওই মহিলার অভিযোগ, শামশাদ বিহারের বেতিয়া জেলার বাসিন্দা। ইনস্টাগ্রামে সে নিজেকে রাকেশ নিশাদ পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শামশাদ তাঁর কাছ থেকে প্রথমে ৫০ হাজার টাকা ও পরে বিদেশ যাওয়ার কথা বলে আরও ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় (Hindus)। অন্যদিকে, কেরল হাইকোর্ট কর্তৃক নিযুক্ত বিশেষ কমিশনারের রিপোর্ট অনুযায়ী, প্রাচীন শবরীমালা মন্দিরের ভেতরে মণ্ডপের দু’পাশে যে দুজন দ্বারপাল রয়েছেন, আগাম অনুমতি ছাড়াই তাঁদের গা থেকে খুলে নেওয়া হয়েছে সোনার মোড়ক।

    লাভ জিহাদ

    ইনস্টাগ্রামে সানি বলে পরিচয় দিয়েছিল শানু নামের এক মুসলমান যুবক। সে তফশিলি জাতির এক মহিলাকে প্রতারণার জালে ফাঁসিয়ে ধর্ষণ করে। তদন্তে জানা গিয়েছে, শানু হিন্দু নামে নকল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে বিশ্বাসযোগ্যতা অর্জন করত মহিলাদের। কথা বলার সময় সে এমন ভান করত যে সে যেন ওই মহিলার জাতি ও সম্প্রদায়ের লোক। এভাবে সে তাদের আস্থা অর্জন করে ফাঁদে ফেলত (Hindus)।মুম্বইয়ের বিক্রোলি পার্কসাইট এলাকায় এক অটোরিকশা চালক নীরজ উপাধ্যায়কে মুসলমানরা ‘সর তন থেকে জুয়া’ হুমকি দেয়। তিনি ছত্রপতি সাম্ভাজির নামফলক ঈদের পোস্টার দিয়ে ঢেকে ফেলার প্রতিবাদ করেন। তাই এই হুমকি।

    খালিস্তানপন্থী জঙ্গিকে নিরাপত্তা

    এবার তাকানো যাক বিশ্বের দিকে। ভারতের পড়শি দেশ নেপালে পশুপতিনাথ দর্শনে গিয়ে দুষ্কৃতীদের হাতে সর্বস্ব খুইয়েছেন অন্ধ্রপ্রদেশের এক তীর্থযাত্রী দল। হামলাকারীরা বাসে পাথর ছোড়ে। যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেয় ব্যাগ, নগদ অর্থ ও মোবাইল ফোন (Roundup Week)। কানাডা দীর্ঘদিন ধরেই খালিস্তানপন্থীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছে। সম্প্রতি সে দেশের সরকার খালিস্তানপন্থী জঙ্গি ইন্দরজিৎ গোসলকে সুরক্ষা দিয়েছে। সে ব্র্যাম্পটন হিন্দু মন্দিরে হামলার ঘটনায় যুক্ত ছিল (Hindus)।

  • ABVP: ১৮ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ইস্তেহার প্রকাশ এবিভিপির

    ABVP: ১৮ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ইস্তেহার প্রকাশ এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল। এই ইস্তেহারটি পড়ুয়াদের সুযোগ- সুবিধা এবং ছাত্র কল্যাণের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (DUSU Election 2025) পাঁচ হাজারেরও বেশি পড়ুয়ার মতামতের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে এবিভিপি।

    মেট্রোর ভাড়া কমানো, ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই-এর আশ্বাস

    ইস্তেহারে এবিভিপি মূলত পড়ুয়াদের দৈনন্দিন জীবন সহজ করার এবং শিক্ষাজীবনকে সমৃদ্ধ করার লক্ষ্য রেখেছে। পাঠ্যক্রমের বাইরে পড়ুয়ার জীবনকে আরও সুষ্ঠু ও নিরাপদ করতে এবিভিপি (ABVP) একগুচ্ছ আশ্বাস দিয়েছে। এবিভিপি প্রতিশ্রুতি দিয়েছে মেট্রোর ভাড়া হ্রাস, ক্যাম্পাসে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা এবং সহায়ক স্বাস্থ্য বীমা প্রদানের। এছাড়া বিশেষভাবে সক্ষম পড়ুয়ার জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং খেলাধুলার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। এবিভিপি জানিয়েছে, তারা কলেজের সাংস্কৃতিক, সামাজিক ও অ্যাকাডেমিক সংগঠনগুলির (DUSU Election 2025) বাজেট বৃদ্ধি করবে। হস্টেলে নানা সুযোগ-সুবিধার দেওয়া হবে বলেও জানিয়েছে এবিভিপি। নতুন হস্টেল নির্মাণের কথাও ইস্তেহারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

    এবিভিপি পড়ুয়াদের জন্য বৃত্তি এবং চাকরির সুযোগ বৃদ্ধি করবে

    পড়ুয়াদের ভবিষ্যতকে আরও সমৃদ্ধ করতে এবিভিপি (ABVP) বৃত্তি এবং চাকরির সুযোগ বৃদ্ধি করবে। এছাড়া ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে পড়ুয়ারা নিরাপদ পরিবেশে তাদের শিক্ষা অর্জন করতে পারে। এই প্রতিশ্রুতিগুলো ইস্তেহারের মাধ্যমে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তাদের প্রধান লক্ষ্য হল পড়ুয়াদের এক উন্নত, নিরাপদ এবং সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয় জীবন নিশ্চিত করা। ইস্তেহারটি প্রকাশিত হয়েছে ১৩ সেপ্টেম্বর ২০২৫-এ। প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ২০২৫। এবিভিপির (ABVP) এই ইস্তেহার পড়ুয়াদের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও প্রতিশ্রুতির মাধ্যমে তাদের ভোটে প্রভাব ফেলতে চায়। বিশেষভাবে পড়ুয়ার সুবিধা, নিরাপত্তা এবং শিক্ষাজীবনের মান বৃদ্ধিই এই ইস্তেহারের মূল লক্ষ্য।

  • SIR: এসআইআর পরিচালনা সাংবিধানিক অধিকার, নির্দেশ দিতে পারেনা আদালত, সুপ্রিম কোর্টে বলল কমিশন

    SIR: এসআইআর পরিচালনা সাংবিধানিক অধিকার, নির্দেশ দিতে পারেনা আদালত, সুপ্রিম কোর্টে বলল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেছে। সেখানে তারা জানিয়েছে যে ভোটার তালিকায় চলমান বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) পরিচালনার সম্পূর্ণ অধিকার তাদেরই রয়েছে। নির্বাচন কমিশন তাদের হলফনামায় উল্লেখ করেছে, দেশজুড়ে পর্যায়ক্রমে যে এসআইআর পরিচালনার পরিকল্পনা রয়েছে, তা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। তাই আদালত এই বিষয়ে কোনও নির্দেশ দিতে পারে না। যদি আদালত এই ধরনের নির্দেশ দেয়, তাহলে তা নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার উপর হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে।

    আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের জনস্বার্থ মামলা

    সম্প্রতি আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। মামলায় তিনি আদালতের কাছে আবেদন করেছিলেন, যাতে ভারতে যে কোনো নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) করার নির্দেশ দেওয়া হয়। তার যুক্তি ছিল, দেশের রাজনীতি এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের অধিকার নিশ্চিত করতে এটি জরুরি। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা চায় না শীর্ষ আদালত এই ধরনের নির্দেশ দিক। কমিশনের পক্ষ থেকে আদালতে দাখিল করা হলফনামায় বলা হয়েছে, সংবিধানের ধারা ৩২৪ অনুযায়ী ভোটার তালিকা তৈরি ও সংশোধনের একমাত্র কর্তৃপক্ষ নির্বাচন কমিশন, এবং অন্য কোনো সংস্থা বা ব্যক্তি এতে হস্তক্ষেপ করতে পারবে না। কমিশন আরও জানিয়েছে, ভোটার তালিকার যথাযথতা নিশ্চিত করতে এসআইআর অপরিহার্য, এবং তারা সর্বদা এই দায়িত্বের বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ভোটার তালিকাকে সঠিক রাখার বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং এই কাজ নিয়মিতভাবে সম্পন্ন করা হয় (SIR)।

    বিহারে বাদ ৬৫ লাখ নাম (SIR)

    প্রসঙ্গত, কয়েক মাস পর বিহারে ভোট অনুষ্ঠিত হতে চলেছে। জানা গেছে, সেই রাজ্যে ইতিমধ্যেই এসআইআর-এর (SIR) মাধ্যমে প্রায় ৬৫ লাখ অবৈধ ভোটারের নাম বাদ গেছে। এদের মধ্যে বেশিরভাগ মৃত ভোটারের নাম, কিছু স্থায়ীভাবে অন্য রাজ্যে বসবাসকারী ভোটার, এবং এমন কিছু ভোটারও রয়েছে যাদের নাম একাধিক জায়গায় তালিকাভুক্ত ছিল।

  • Maharashtra: মহারাষ্ট্রের আহমেদনগর রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হল রানি অহল্যাবাঈয়ের নামে

    Maharashtra: মহারাষ্ট্রের আহমেদনগর রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হল রানি অহল্যাবাঈয়ের নামে

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) আহমেদনগর রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অহল্যাবাঈ রেলস্টেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনের পর একথা জানিয়েছে তারা। জেলার নামও ইতিমধ্যেই আহমেদনগর থেকে অহল্যাবাঈ করা হয়েছে। এই পদক্ষেপটি করা হয়েছে হোলকার সাম্রাজ্যের রানি, পুণ্যশ্লোক অহল্যাবাঈ (Ahalyabai) হোলকার-এর ৩০০তম জন্মবার্ষিকী স্মরণে, যিনি তাঁর প্রশাসনিক দক্ষতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রসিদ্ধ।

    নাম পরিবর্তনের উদ্যোগ (Maharashtra)

    এই নাম পরিবর্তনের প্রস্তাবটি প্রথমে সামনে এনেছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি জানিয়েছেন, এই নাম পরিবর্তন বহু বছর ধরে স্থানীয় জনগণের এবং ইতিহাসপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ দাবি ছিল। আমাদের প্রয়াসকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনুমোদন করেছেন। মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নাম পরিবর্তনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

    নামে পরিবর্তনের প্রক্রিয়া ও ধাপসমূহ

    নাম পরিবর্তনের পর রেলস্টেশনের সকল সাইনবোর্ড, ডিজিটাল তথ্য ব্যবস্থা, মানচিত্র এবং যাত্রীসেবা সংক্রান্ত ঘোষণা ধাপে ধাপে নতুন নাম অনুযায়ী পরিবর্তিত হবে। সাধারণ যাত্রীরা সময়ের সঙ্গে সঙ্গে নতুন নামের সঙ্গে পরিচিত হবেন।

    আদর্শ রানি লোকমাতা অহল্যা বাঈ (Ahilyabai)

    নারী ক্ষমতায়নের দিক থেকে তিনি একটি আদর্শ উদাহরণ তৈরি করতে পেরেছিলেন তিনি। পাশ্চাত্যের সঙ্গে যদি ভারতীয় সভ্যতার তুলনা টানা হয় মধ্যযুগের নারী সশক্তিকরণের ক্ষেত্রে, সেখানে লোকমাতা অহল্যা বাঈ নয়া অধ্যায় লিখতে পেরেছিলেন। অহল্যা বাঈ হোলকার জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের (Maharashtra) এক অখ্যাত গ্রাম নাম চন্ডীতে। জন্মের পরেই পারিবারিকভাবে তিনি ক্ষমতার অলিন্দে প্রবেশ করেননি। বর্তমান দিনের পাশ্চাত্যের যে আধুনিক ফেমিনিজম, সেটিকে দূরে সরিয়ে, বিপরীতে হেঁটে রানি পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন অহল্যা বাঈ। প্রাচীন ভারতে এবং মধ্যযুগে নারীদের নাকি কোনও ক্ষমতাই ছিল না এবং তাঁদেরকে নাকি পর্দা প্রথার মধ্যে থাকতে হত। প্রচলিত এই মিথ-কে একেবারেই ভেঙে তছনছ করে দিয়েছেন অহল্যা বাঈ। সুশাসন, জনকল্যাণ মূলক কাজ, মন্দির প্রতিষ্ঠা- এই সমস্ত কিছুর ভিত্তিতে তিনি দেখিয়ে গিয়েছেন যে মধ্যযুগেও এই ভারতবর্ষের নারী শক্তি কতটা এগিয়েছিল। একজন বিধবা নারী যাঁকে হয়তো ঘরের ভিতরেই থাকতে হত। কিন্তু তাঁর ভাগ্য, তাঁর জন্য অন্য কিছু পরিকল্পনা করেছিল। তাঁর শ্বশুর ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক মালহার হোলকার। তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন অগ্রণী সেনা নায়ক। অহল্যা বাঈ তাঁর কাছ থেকেই শিক্ষা পেয়েছিলেন। প্রশিক্ষণ নিয়েছিলেন সুশাসনের এবং কূটনীতির।

  • India: গত ১০ বছরে প্রায় তিন গুণ বেড়েছে ভারতের  কৃষি রাসায়নিক রফতানি

    India: গত ১০ বছরে প্রায় তিন গুণ বেড়েছে ভারতের  কৃষি রাসায়নিক রফতানি

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ১০ বছরে প্রায় তিন গুণ বেড়েছে ভারতের (India) কৃষি রাসায়নিক রফতানি। ২০২৫ অর্থবর্ষে এই রফতানি পৌঁছেছে ৩.৩ বিলিয়ন মার্কিন ডলারে। ২০১৪-’১৫ সালে এর পরিমাণ ছিল ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। এভাবে ভারত চিন ও আমেরিকার পর কৃষি রাসায়নিক রফতানিতে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ পেয়েছে ভারতের এগ্রো-কেমিক্যালস ফেডারেশন (ACFI) ও ডেলয়েটের তৈরি একটি রিপোর্টে (Agrochemical Exporter)।

    সরকারকে প্রস্তাব (India)

    এই প্রবৃদ্ধি বজায় রাখতে এসিএফআই সরকারকে প্রস্তাব দিয়েছে একটি প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম তৈরি করতে। এই খাতের জন্য কর ছাড় ঘোষণা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। সংস্থাটির দাবি, এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ মলিকিউল আমদানির ওপর নির্ভরতা কমাবে এবং ভারতের বিভিন্ন জায়গায় কৃষি রাসায়নিক উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে সাহায্য করবে। এর ফলে বৃদ্ধি পাবে দেশীয় উৎপাদন। ভারতের প্রধান কৃষি রাসায়নিক কোম্পানিগুলির প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি আরও জানিয়েছে, গবেষণা ও উন্নয়নে আরও বেশি পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের প্রয়োজন। বাড়াতে হবে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSMEs)-এর সক্ষমতা।

    ভারতীয় কৃষি রাসায়নিক বাজারের মূল্য

    প্রসঙ্গত, ভারতীয় কৃষি রাসায়নিক বাজারের মূল্য ২০২৪ অর্থবর্ষে প্রায় ৬৯ হাজার কোটি টাকা অনুমান করা হয়েছে। এর মধ্যে রফতানি অংশীদারিত্ব ৫১ শতাংশ এবং দেশীয় ফর্মুলেশন ৪৯ শতাংশ (India)। এটি মূলত একটি মাল্টিসোর্স জেনেরিক্স বাজার, যার অংশীদারিত্ব প্রায় ৮০ শতাংশ। বিশ্বব্যাপী আরও বেশি পণ্য পেটেন্ট মুক্ত হওয়ায় জেনেরিক্সের অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলেই অনুমান। রিপোর্টে বলা হয়েছে, ’২৪ অর্থবর্ষে ভারতীয় কৃষি রসায়ন বাজারে কীটনাশকের অবদান ৪১ শতাংশ, আর আগাছানাশকের অবদান ২২ শতাংশ। বাকিদের অবদান যথাক্রমে ছত্রাকনাশকের ২১ শতাংশ, উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকের ৬ শতাংশ, বায়োস্টিমুল্যান্টের ৮ শতাংশ এবং বীজ চিকিৎসা পণ্যের ২ শতাংশ।

    অর্থবর্ষ ’২১ থেকে অর্থবর্ষ ’২৪ পর্যন্ত কীটনাশক সেগমেন্টটির বার্ষিক যৌগিক বৃদ্ধির হার ৬ শতাংশ, ছত্রাকনাশক ৮ শতাংশ এবং আগাছানাশক ১০ শতাংশ। যার ফলে আগাছানাশক হয়ে উঠেছে কৃষি রাসায়নিকের (Agrochemical Exporter) মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেগমেন্ট। জানা গিয়েছে, কৃষি রাসায়নিক বাজারে ধান, তুলো, গম, সোয়াবিন, মরিচ, আঙুর, দারুচিনি এবং ছোলার অবদান প্রায় ৬৫ শতাংশ (India)।

  • Kishenjis Wife: মাথার দাম ছিল ১ কোটি টাকা, এবার আত্মসমর্পণ কিষেনজির বউয়ের

    Kishenjis Wife: মাথার দাম ছিল ১ কোটি টাকা, এবার আত্মসমর্পণ কিষেনজির বউয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১১ সালে এনকাউন্টারে খতম হয়েছিলেন মাওবাদী (Maoist) কমান্ডার কিষেনজি। তার পর তাঁর ঘাড়েই বর্তেছিল সংগঠনের দায়। তিনি কিষেনজির স্ত্রী (Kishenjis Wife) তথা সংগঠনের শীর্ষ নেত্রী পোথুলা পদ্মাবতী। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। সেই তিনিই এবার আত্মসমর্পণ করলেন তেলঙ্গনা পুলিশের কাছে। বছর বাষট্টির পদ্মাবতী কল্পনা ওরফে সুজাতা নামেও পরিচিত। ১৯৮২ সাল থেকে পুলিশ খুঁজছিল তাঁকে। গোপন আস্তানা থেকেই চালাচ্ছিলেন সংগঠনের যাবতীয় কাজকর্ম। সংগঠনের বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সামলেছেন দক্ষিণ উপ-জোনাল ব্যুরো সেক্রেটারির দায়িত্ব। দণ্ডকারণ্য বিশেষ জোনাল কমিটিতে জনতান্ত্রিক সরকারের প্রধানও ছিলেন তিনি। নিষিদ্ধ সংগঠন মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন পদ্মাবতী। শনিবার হায়দরাবাদে তেলঙ্গনা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

    কৃষক পরিবারে জন্ম সুজাতার (Kishenjis Wife)

    তেলঙ্গনার জোগুলাম্বা গাদওয়াল জেলার এক কৃষক পরিবারে জন্মেছিলেন পদ্মাবতী। ১৯৮৪ সালে তিনি মাওবাদী শীর্ষ নেতা কিষেনজিকে বিয়ে করেন। কিষেনজি ছিলেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সেক্রেটারি। ২০১১ সালের ২৪ নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকার বুড়িশোলের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হন কিষেনজি। জানা গিয়েছে, তুতো ভাই প্যাটেল সুধাকর রেড্ডির হাতেই বিপ্লবে হাতেখড়ি কল্পনা ওরফে সুজাতার। ২০০৯ সালে মারা যান সুধাকর। সুজাতাকেই ধরা হয় মাওবাদীদের প্রথম প্রজন্মের অন্যতম প্রতিনিধি। তিনি ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলঙ্গনা এবং ওড়িশা দাপিয়ে বেড়াতেন। তাঁর খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয় (Maoist)। সেই সুজাতাই তাঁর তিন মহিলা সঙ্গীকে নিয়ে এদিন করেন আত্মসমর্পণ। বিভিন্ন রাজ্যে সুজাতার বিরুদ্ধে মোট ১০৬টি মামলা দায়ের করা হয়েছে। তিনি সব সময় ঘুরতেন একে-৪৭ নিয়ে (Kishenjis Wife)।

    কেন আত্মসমর্পণ

    হঠাৎ কেন আত্মসমর্পণ করলেন কিষেনজির পত্নী? পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্য সংক্রান্ত কারণে আত্মসমর্পণ করেছেন তিনি। ডিজিপি জানিয়েছেন, পদ্মাবতী ২০২৫ সালে মে মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে সংগঠন ছেড়ে দিতে চেয়েছিলেন। সে কথা দলের বাকিদের তিনি জানিয়েওছিলেন। এদিন নিজেই ধরা দিলেন পুলিশের হাতে। প্রসঙ্গত, চলতি বছরে এ পর্যন্ত সব মিলিয়ে ৪০৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বাকি মাওবাদীদের প্রতি আবেদন জানিয়ে তেলঙ্গনা পুলিশের ডিজি জিতেন্দ্র বলেন, “অস্ত্র জমা দিন, আপনারা গ্রামে ফিরে যান এবং তেলঙ্গনার উন্নয়নে যোগ দিন।”

    উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারি মাসেই মহারাষ্ট্রে আত্মসমর্পণ করেন কিষেনজির ভাইবউ। তাঁর স্বামী (Maoist) মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে বিবেক ওরফে সোনু মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য (Kishenjis Wife)।

  • PM Modi in Manipur: ‘সন্তানদের ভবিষ্যতের জন্য সবাইকে শান্তির পথে এগোতে হবে’, মণিপুরবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদির

    PM Modi in Manipur: ‘সন্তানদের ভবিষ্যতের জন্য সবাইকে শান্তির পথে এগোতে হবে’, মণিপুরবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিই উন্নয়নের মূল ভিত্তি। মণিপুর মানেই সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক। শনিবার হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রেখে এমনই অভিমত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর সফরে গিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। মণিপুরের মানুষের অদম্য মনোবলকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মণিপুরের এই পাহাড়সমৃদ্ধ ভূমি প্রকৃতির অমূল্য উপহার। একই সঙ্গে এটি আপনার পরিশ্রমের প্রতীক। আমি মণিপুরের মানুষের মনোবলের প্রতি স্যালুট জানাই।” এদিন মণিপুরে ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। শুনলেন তাদের দুঃখ-কষ্টের কথা। বিগত দুই বছরে কী কী হয়েছে মণিপুরে, তা তাদের কাছ থেকেই জানলেন। ২ বছর ধরে হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। বর্তমানে পরিস্থিতি শান্ত। রাষ্ট্রপতির শাসন চলছে মণিপুরে।

    ঘরছাড়াদের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

    ২০২৩ সালের ৩ মে হিংসার আগুন জ্বলেছিল মণিপুরে। কুকি ও মেতেই জনগোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা মাসের পর মাস, বছর পার করেও চলে। মণিপুরের হিংসায় এখনও পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া ৬০ হাজার মানুষ। শনিবার মণিপুরের রাজধানী ইম্ফলে নেমেই দুর্যোগের মুখে পড়েন প্রধানমন্ত্রী মোদি। ভারী বৃষ্টির মধ্যেই সেখান থেকে সড়কপথে ৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে চুড়াচন্দপুরের পিস গ্রাউন্ডের ত্রাণ শিবিরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। হিংসার মূলকেন্দ্র চুড়াচন্দপুরে ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদি। শিশুদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের হাতে আঁকা ছবি ও ফুলের তোড়া নেন। উপহার দেওয়া পালকের টুপিও পরেন প্রধানমন্ত্রী। চুড়াচন্দপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল, মহিলাদের হস্টেল সহ ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। এর জন্য খরচ হবে ৭৩০০ কোটি টাকা।

    মণিপুরের নামেই ‘মণি’

    মণিপুরের নামেই ‘মণি’ রয়েছে, যা আগামী দিনে পুরো উত্তরের আভা বাড়াবে। প্রধানমন্ত্রী মোদি জানান, কেন্দ্র সরকার মণিপুরের রেল ও সড়ক সংযোগ প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ বাড়িয়েছে। তিনি বলেন, “ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগোচ্ছে, এবং আমাদের লক্ষ্য যে উন্নয়নের সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছক।” তিনি উল্লেখ করেন, ২০১৪ সাল থেকে মণিপুরে সংযোগ ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, মোট ৪,৭৪৬ কোটি টাকারও বেশি বিনিয়োগে এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পরিকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যপরিষেবা, শিক্ষা এবং ডিজিটাল উন্নয়ন।

    শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী মোদি সকল সম্প্রদায়ের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য সবাইকে শান্তির পথে এগোতে হবে। মণিপুরের এই অঞ্চলে হিংসার প্রভাব পড়েছিল, কিন্তু এখন সকল সম্প্রদায় শান্তির পথে এগোচ্ছে। আমি সকল সংগঠন এবং গোষ্ঠীকে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। ভারত সরকার মণিপুরের জনগণের পাশে আছে।”

    রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ল আইজল

    এদিন রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে গেল আইজল। ৮০৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈরাবি-সায়রাং রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর মিজোরামের বৈরাবি রেলপথ অসমের শিলচরের সঙ্গে যুক্ত। এই রেলপথ ধরে প্রথম বারের জন্য ট্রেনের চাকা গড়াতে চলেছে মিজোরামে। এই রেলপ্রকল্পের উদ্বোধন করে মোদি বলেন, “আজ থেকে মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটল।” শনিবার আইজলে মোট ৯০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাহাড়ি পথে বৈরাবি-সায়রাং রেললাইন তৈরি করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। নিজের বক্তৃতায় বৈরাবি-সায়রাং রেললাইন তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, “পাহাড়ি রাস্তায় বহু প্রতিকূলতার সঙ্গে মোকাবিলা করে আজ এই রেললাইনের উদ্বোধন হল। আমাদের ইঞ্জিনিয়র এবং কর্মীদের মনোবলের জন্যই এটা সম্ভব হল।” বিরোধীদের নিশানা করে মোদি বলেন, “দীর্ঘ দিন ধরে কিছু রাজনৈতিক দল ভোটব্যাঙ্কের রাজনীতি করে এসেছে। কেবল ভোট আর আসন নিয়েই তারা ভেবে এসেছ‌ে। গোটা উত্তর-পূর্ব ভারত, মিজোরামের মতো রাজ্য এই মনোভাবের জন্য এত কাল ক্ষতিগ্রস্ত হয়েছে।”

  • Supreme Court: ‘অযথা জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না’, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

    Supreme Court: ‘অযথা জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না’, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অযথা জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না। অপ্রয়োজনীয়ভাবে জামিন না-দেওয়া অবিচার এবং তা অভিযুক্তের মৌলিক অধিকার লঙ্ঘন করে।’ এক মামলার (Bail Petitions) প্রেক্ষিতে শুক্রবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সঙ্গে দেশের সমস্ত হাইকোর্ট এবং ট্রায়াল কোর্টকেও দেশের শীর্ষ আদালতের নির্দেশ, কোনও অভিযুক্ত জামিন পাবেন কিনা, তা নির্ধারণ করতে সর্বোচ্চ দু’মাস সময় দেওয়া হবে। অন্তর্বর্তী জামিন এবং মামলার প্রথম শুনানির জন্যও এই সময়সীমা ধার্য করা হচ্ছে।

    জামিনের আবেদনে দীর্ঘসূত্রিতা (Supreme Court)

    ২০১৯ সালে বম্বে হাইকোর্টে করা হয়েছিল একটি জামিনের আবেদন। শুনানি পিছোতে পিছোতে হয়ে যায় ২০২৫। ৬ বছর পরে হাইকোর্ট অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেয়। এই দীর্ঘসূত্রিতা এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। সেই মামলার শুনানিতেই এদিন এমন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বম্বে হাইকোর্টের সংশ্লিষ্ট নির্দেশ বহাল রাখলেও, দীর্ঘসূত্রিতার জেরে হাইকোর্টকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।

    খর্ব করা যাবে না নাগরিকের অধিকার

    শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চের মন্তব্য, দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে খর্ব করা যাবে না নাগরিকের অধিকার। এই প্রেক্ষিতে বম্বে হাইকোর্টকে আক্রমণ শানায় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ‘ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত আবেদনগুলি বছরের পর বছর মুলতুবি রাখা যায় না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিচ্ছে, জামিনের মামলা হোক বা অন্তর্বর্তী জামিনের আবেদন, নির্দিষ্ট সময়ের মধ্যে সে সব শুনতে হবে। কারণ শুনানির জন্য দীর্ঘ মেয়াদি অপেক্ষা কেবল ওই মামলার গতি রোধ করে না, বিচারব্যবস্থার পক্ষেও তা হতাশাজনক। এভাবে সংবিধানের ১৪ (সমতার অধিকার) এবং ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার) ধারা খর্ব করা যায় না।’ এর পরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, জামিনের আবেদন নিষ্পত্তি করতে হবে আদালতগুলিকে। তবে আবেদনকারী বা মামলাকারী কোনওভাবে দেরি করলে সেটা আলাদা বিষয়।

    এদিনের পর্যবেক্ষণে শীর্ষ আদালতের (Supreme Court) মন্তব্য, ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত আবেদনগুলি বছরের পর বছর মুলতুবি রাখা যায় না। এর ফলে শুধু বিচারপ্রক্রিয়ার গতি ব্যাহত হয় না, বরং নাগরিকের মৌলক অধিকারও খর্ব হয়। আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের এই রায় দেশের বিচার ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে। বহু অভিযুক্ত দীর্ঘদিন ধরে জামিনের (Bail Petitions) অপেক্ষায় থাকেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে তাঁদের অধিকার রক্ষিত হবে, গতি আসবে বিচার প্রক্রিয়ায় (Supreme Court)।

  • Lanza-N Radar: ঘুম উড়বে শত্রুর! ভারতের হাতে এল বিশ্বের সেরা থ্রিডি এয়ার সার্ভিল্যান্স রেডার ‘ল্যাঞ্জা-এন’

    Lanza-N Radar: ঘুম উড়বে শত্রুর! ভারতের হাতে এল বিশ্বের সেরা থ্রিডি এয়ার সার্ভিল্যান্স রেডার ‘ল্যাঞ্জা-এন’

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের আকাশসীমা সুরক্ষায় বিরাট লাফ ভারতের। একইসঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’-এর দুরন্ত প্রতিফলন। আকাশপথে শত্রুর হামলা ঠেকাতে ভারতীয় নৌসেনার (Indian Navy) হাতে এল বিশ্বের অন্যতম সেরা থ্রিডি এয়ার সার্ভিল্যান্স রেডার (3D-ASR) সিস্টেম।

    ভারতীয় যুদ্ধজাহাজে লাগল ‘ল্যাঞ্জা-এন’

    পোশাকি নাম ‘ল্যাঞ্জা-এন’ (Lanza-N Radar)। ভারতীয় নৌসেনার জন্য স্পেনের সংস্থা ‘ইন্দ্রা-ল্যাঞ্জা’র সঙ্গে যৌথ উদ্যোগে ভারতেই এই সর্বাধুনিক আকাশ নজরদারি ব্যবস্থা তৈরি করেছে দেশীয় কোম্পানি ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’ (টিএএসএল)। ইতিমধ্যেই প্রথম রেডার সিস্টেমটি নৌসেনার (Indian Navy) একটি রণতরীতে মোতায়েন করা হয়েছে। ক্রমশ, এধরনের আরও ১৯টি থ্রিডি এয়ার সার্ভিল্যান্স রেডার সিস্টেম মোতায়েন করা হবে দেশের যুদ্ধজাহাজগুলিতে।

    কর্নাটকে টাটার কারখানায় তৈরি হচ্ছে

    জানা গিয়েছে, এটি ল্যাঞ্জা-এন আসলে ইন্দ্রার তৈরি ল্যাঞ্জা থ্রিডি রেডারেরই নৌ-সংস্করণ। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কর্নাটকে টাটার কারখানাতে এই রেডারগুলি তৈরি হচ্ছে। এই প্রথম স্পেনের বাইরে ল্যাঞ্জা-এন রেডার (Lanza-N Radar) কাজ করতে চলেছে। ২০২০ সালে হওয়া প্রায় ১৪ কোটি ডলারের (প্রায় ১২৮০ কোটি টাকা) চুক্তির আওতায় অবশেষে এটি মাঠে নামছে। কর্নাটকে টাটার কারখানায় এই রেডারগুলি তৈরি করবে। টিএএসএল জানিয়েছে, প্রথম কমিশনিংয়ের পর, ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরীতে অতিরিক্ত এই রেডার সিস্টেমকে জুড়ে ফেলা হবে।

    বিশ্বের সেরা এয়ার ডিফেন্স রেডারগুলির অন্যতম

    বিশ্বের সেরা দূরপাল্লার এয়ার ডিফেন্স এবং ক্ষেপণাস্ত্র-বিরোধী রেডারগুলির মধ্যে এই রেডারের (Lanza-N Radar) স্থান একেবারে উপরের দিকে। এটি ত্রিমাত্রিক মডিউলে কাজ করে। ফলে, আকাশ ও ভূপৃষ্ঠের উভয় লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। রেডারটির সীমা প্রায় ৪৭০ কিমি। এটি ড্রোন, সুপারসনিক যুদ্ধবিমান, বিকিরণ-রোধী ক্ষেপণাস্ত্রের ওপর নজর রাখতে পারে। পাশাপাশি নৌ প্ল্যাটফর্মও সনাক্ত করতে পারে এই রেডার। যে কারণে, দূরপাল্লার নজরদারির ক্ষেত্রেও যেমন এর জুড়ি মেলা ভার।

    ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের জয়জয়কার

    বর্তমানে দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের সংখ্যা বেড়েই চলেছে ভারতে। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) উদ্যোগের ফলে, বিদেশি প্রতিরক্ষা কোম্পানিগুলি ভারতীয় সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করছে একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম। সেই ক্ষেত্রে এই বড় সাফল্য পেল টিএএসএল। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ (Atmanirbhar Bharat) স্লোগানের অন্যতম ফসল এই ত্রিমাত্রিক রেডার। টিএএসএল-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই কৃতিত্ব অর্জন ভারতের প্রতিরক্ষা আত্মনির্ভরতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয়করণের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশন ও অ্যাসেম্বলির ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ।”

LinkedIn
Share