Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Amit Shah: জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ, পরিদর্শন করলেন আন্তর্জাতিক সীমান্তের ফরোয়ার্ড পোস্ট

    Amit Shah: জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ, পরিদর্শন করলেন আন্তর্জাতিক সীমান্তের ফরোয়ার্ড পোস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মুর কাঠুয়া জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের (Jammu Kashmir) একটি ফরওয়ার্ড পোস্ট পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই এলাকায় গত দুই সপ্তাহ ধরে পাক জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ জম্মু থেকে হেলিকপ্টারে হিরানগর সেক্টরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বিএসএফ আউটপোস্ট ‘বিনয়’-এ পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

    সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    ৬ এপ্রিল জম্মু-কাশ্মীরে তিনদিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে জনসভাও করবেন তিনি। একইসঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর পদস্থ কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। বিএসএফের ডিরেক্টর জেনারেল দালজিৎ সিং চৌধুরী, জম্মু ফ্রন্টিয়ার বিএসএফের ইন্সপেক্টর জেনারেল শশাঙ্ক আনন্দ এবং জম্মু জোনের ইন্সপেক্টর জেনারেল ভীম সেন তুতি এবং জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান নলিন প্রভাত স্বরাষ্ট্রমন্ত্রীকে উপত্যকায় স্বাগত জানান। রবিবার রাতে শাহ জম্মু পৌঁছানোর পর বিজেপি বিধায়ক ও দলের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। প্রায় দুই ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে, শাহ ‘এক্স’ প্ল্যাটফর্মে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিজেপি জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধির জন্য কাজ করে যাবে।”

    উপত্যকায় উচ্চ সতর্কতা

    স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূস্বর্গে থাকাকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও একান্তে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। এই কাঠুয়াতেই (Jammu Kashmir) গত কয়েক সপ্তাহ ধরে জঙ্গি দমন অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। যদিও শাহের সফরের সঙ্গে এই অভিযানকে যুক্ত করতে রাজি নন মুখ্যমন্ত্রী আবদুল্লা। তিনি বলেন, ‘কাঠুয়ার অভিযানের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কোনও যোগ নেই। অভিযানের আগেই এই সফরের দিনক্ষণ ঠিক হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি জম্মুতে সভা করবেন তিনি। তারপর শ্রীনগরে বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন।’ উল্লেখ্য জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রথম সফর। তাঁর সফরের জন্য উপত্যকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

  • Shaheen Bagh: পাল্টে গেল শাহিনবাগ! ওয়াকফ আইনের সমর্থনে মুসলিমদের মিছিল, মোদির প্রশংসায় উঠল স্লোগান

    Shaheen Bagh: পাল্টে গেল শাহিনবাগ! ওয়াকফ আইনের সমর্থনে মুসলিমদের মিছিল, মোদির প্রশংসায় উঠল স্লোগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে চলে এল দিল্লির শাহিনবাগ (Shaheen Bagh)। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে এই শাহিনবাগেই দীর্ঘদিন ধরে চলেছিল আন্দোলন। কয়েকশো মহিলা এক বছরেরও বেশি সময় ধরে সেখানে ধর্নায় বসেছিলেন (Waqf Property)। রবিবার সেই শাহিনবাগেই বের হল বিশাল মিছিল। নয়া ওয়াকফ আইনের সমর্থনেই এদিন পদযাত্রায় যোগ দেন মুসলিমরা। ‘ক্লিন ওখলা গ্রিন ওখলা’ সংগঠনের আহ্বায়ক শাহজাদ আলি ইদ্রিসি বলেন, ‘ক্লিন ওখলা গ্রিন ওখলা’ সংগঠনের এই সমাবেশে শাহিনবাগ ও পার্শ্ববর্তী ওখলা – উভয়ই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে ৭০ জনেরও বেশি মুসলিম পদযাত্রায় অংশ নিয়েছিলেন।

    পদযাত্রায় মুসলিমরা (Shaheen Bagh)

    তিনি বলেন, “ওয়াকফ সংশোধনী বিলের সমর্থনে সংগঠনের কর্তারা বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।” ইদ্রিসি বলেন, “এতকাল ধরে স্বঘোষিত মুসলিম নেতারা, আইএমপিএলবি এবং রাজনৈতিক সুবিধাবাদীরা আমাদের সম্প্রদায়ের কথাকে হাইজ্যাক করে রেখেছে। আজ শাহিনবাগ দেখিয়ে দিয়েছে যে তারা প্রগতির পক্ষে, তাদের পক্ষে নয় যারা ওয়াকফ সম্পত্তি ব্যবহার করে তাদের সাম্রাজ্য গড়ে তোলে বা অশান্তির সৃষ্টি করে।” তিনি বলেন, মুসলিম নারীরা, যাঁদের অনেকেই একসময় একই রাস্তায় সিএএ-বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ প্রতীক্ষিত সংস্কার আনার জন্য কৃতজ্ঞতা জানাতে পদযাত্রায় অংশ নিয়েছেন। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন সিদ্দিকি। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশ কিছু মুসলিম ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তিনি বলেন, “এটি রাজনীতি সম্পর্কিত কোনও বিষয় নয়। এটি গরিব ও প্রান্তিক সম্প্রদায়ের অধিকার ফিরে পাওয়ার বিষয়। ওয়াকফ লুটের মাধ্যমে যারা নিজেদের (Waqf Property) পকেট ভারী করেছে, তাদের মুখোশ খুলে দেওয়ার বিষয় (Shaheen Bagh)।”

    ওয়াকফ সংশোধনী বিল

    প্রসঙ্গত, ৩০ মার্চ লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। বিলটি রাজ্যসভায়ও পাশ হয়ে যায়। পরে অনুমোদনের জন্য সেটি পাঠানো হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করায় মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যেই বিলটি পরিণত হয় আইনে। ওয়াকফ সম্পত্তি নিয়ে নানা সময় বিস্তর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ধর্মীয়, সামাজিক ও দাতব্য কাজের জন্য দান করা ওয়াকফ সম্পত্তি (Waqf Property) রাজনৈতিকভাবে প্রভাবশালী ধর্মগুরু ও মধ্যস্বত্বভোগীদের ব্যক্তিগত জমিদারিতে পরিণত হয়েছিল।

    দেশজুড়ে সমীক্ষা

    বিলটি লোকসভায় পেশ করার আগে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে একটি সমীক্ষা করে। সেই সমীক্ষায় উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বেরেলিতে ওয়াকফ সম্পত্তি হিসেবে একটি বাড়ির উল্লেখ থাকলেও, প্রকৃত পক্ষে সেখানে ছিল ২১টি দোকান, দুটি বাড়ি এবং একটি মসজিদ। হাথরাসে তহশিল রেকর্ডে ওয়াকফ সম্পত্তিকে অবৈধভাবে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। ছত্তিশগড়ের রায়পুরে ৫ হাজার কোটি টাকা মূল্যের ওয়াকফ সম্পত্তি থেকে আয় হয়েছিল মাত্র ৫ লাখ টাকা। রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সালিমরাজ স্বীকার করেন, “প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ রেজিস্ট্রির পর প্রাইম ওয়াকফ সম্পত্তিতে দোকান ও শোরুম খুলেছে।” বিহারে শিয়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে (Shaheen Bagh)।

    এআইএমপিএলবির বিরুদ্ধাচরণ করার ডাক

    ভামসি ডিজিটাল পোর্টালে হাজার হাজার আনভেরিফায়েড ওয়াকফ সম্পত্তি জমা হয়েছে। তা সত্ত্বেও উত্তরপ্রদেশের সুন্নি ও শিয়া বোর্ড সহ রাজ্য ওয়াকফ বোর্ডগুলি দুবছর আগে জমা দেওয়া সমীক্ষায় প্রাপ্ত ডেটা যাচাই করতে ব্যর্থ হয়েছে। রাজস্থানেই ৭০৬টি সম্পত্তি অবৈধভাবে দখল হওয়ায় ভাজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যস্তরে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, এদিনের পদযাত্রাটি কেবল ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার কারণেই নয়, এটি ছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) বিরুদ্ধে এক হওয়ার ডাক। কারণ এই সংস্থাই সুপ্রিম কোর্টে নয়া আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছে (Waqf Property)।

    কী বললেন সিদ্দিকি

    এদিন সিদ্দিকি সাফ জানিয়ে দেন, “এআইএমপিএলবির কোনও আইনি সংস্থা নয়, জনমানসে তাদের কোনও গ্রহণযোগ্যতাও নেই, অথচ তারা দাবি করে যে তারা সব মুসলমানের পক্ষে কথা বলে। আমি আগেই তাদের ‘বোর্ড’ শব্দটি সরানোর জন্য লিখিত অনুরোধ করেছি। এখন আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাদের অর্থনীতি, কার্যক্রম এবং মুসলমানদের ভুল পথে চালিত করার ভূমিকা তদন্তের অনুরোধ করব (Shaheen Bagh)।”

    উল্লেখ্য, এই সংস্থাটি মূলত ধর্মীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য গঠিত হলেও, এখন এর বিরুদ্ধে অভিযোগ, সংস্কারে বাধা দেওয়া, অবৈধ ওয়াকফ সম্পত্তি দখল রক্ষা করা এবং চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে সম্প্রদায়কে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার। ইদ্রিসি বলেন, “ওয়াইসি ও মাদানি পরিবার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে আছে। এই দেশের গরিব মুসলমানদের চাকরি, শিক্ষা ও নিরাপদ বাসস্থান (Waqf Property) চাই, কেবল বিক্ষোভ নয় (Shaheen Bagh)।”

  • Stock Market Crash: রক্তাক্ত শেয়ার বাজার! চার হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, কেন এমন হাল? রইল ৫ কারণ

    Stock Market Crash: রক্তাক্ত শেয়ার বাজার! চার হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, কেন এমন হাল? রইল ৫ কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক দেশের উপরে বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার জেরে রক্তক্ষরণ গোটা বিশ্বের শেয়ার বাজারে (Stock Market Crash)। বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার আগেই বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে ওয়াল স্ট্রিটে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকেই ওয়াকিবহাল মহলের আশঙ্কা ছিল ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মানডে’র মতোই শেয়ার বাজারে বিরাট ধস নামতে পারে। সোমবার সেই আশঙ্কাই সত্যি হতে শুরু করেছে বিশ্বের বাজারে। চিনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স ৪.২১ শতাংশ পড়ে গিয়েছে। ৭ শতাংশ পড়ে গিয়েছে জাপানের নিক্কেই সূচক। দক্ষিণ কোরিয়ার কোসপির সূচক পড়েছে ৪.৮ শতাংশ। হংকংয়ের শেয়ার বাজার পড়েছে ৯ শতাংশেরও বেশি। অস্ট্রেলিয়া এবং তাইওয়ানের শেয়ার বাজার যথাক্রমে ৬ এবং ৯.৮ শতাংশ পড়েছে। শেয়ার বাজারে (Share Market) রক্তক্ষরণের একই ছবি দেখা যেতে পারে ভারত এবং আমেরিকাতেও। সবমিলিয়ে, ব্ল্যাক মানডের সেই বিপুল ধসের স্মৃতি আবারও ফিরছে বিশ্বের বাজারে।

    ভারতীয় শেয়ার বাজারে পতন

    ভারতের শেয়ার বাজারেও (Stock Market Crash) নামল ধস। সোমবার বাজার খুলতেই একধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স। হাজার পয়েন্ট পড়েছে নিফটিও। বেলা গড়াতে বাজারের হাল খানিকটা ফিরলেও রক্তক্ষরণ অব্যাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করার পরেই নিম্নমুখী ভারতের শেয়ার বাজার। লাগাতার পড়েছে সেনসেক্স-নিফটির সূচক। তবে সোমবার বড়সড় পতন হবে গোটা বিশ্বের শেয়ার বাজারে, সেই আশঙ্কা ছিলই। আশঙ্কা সত্যি করে বিরাট পতন হল শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতে সোমবার বাজার খুলতেই দেখা যায়, প্রায় চার হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। ৩৯৩৯.৬৮ পয়েন্ট পড়ে ৭১ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্স। প্রায় ৩.৯ শতাংশ পতন হয়েছে সোমবার সকালে।

    ধাক্কা নিফটি-সেনসেক্সে

    ট্রেন্ট, টাটা স্টিল, টাটা মোটরস, জেএসডব্লিউ স্টিল, শ্রীরাম ফিনান্স- একের পর এক সংস্থার শেয়ারের দাম হুহু করে পড়ছে। ৪ থেকে ৭ শতাংশ পড়ে গিয়েছে গাড়ি-আইটি সংস্থাগুলির শেয়ার। ৭ শতাংশ পড়েছে আদানি গোষ্ঠীর একাধিক সংস্থার শেয়ার। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বাজার বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। শুধু দালাল স্ট্রিট নয়, রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই। মার্কিন শেয়ার সূচক ন্যাসড্যাক এবং ডাও জোন্স-এও বড় ধস নেমেছিল আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক নীতি ঘোষণার পর পরই। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ভারতের শীর্ষ ৩০টি সংস্থার মিলিত সূচক ২,৫০০ পয়েন্টেরও বেশি কমে। বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা এক নিমেষে উধাও হয়ে যায় সপ্তাহের প্রথম দিনেই। বিএসই তালিকাভুক্ত শীর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা স্টিল (-১০%), টাটা মোটরস (-৭.৮৬%), ইনফোসিস (-৬.৯৮%), টেক মাহিন্দ্রা (-৬.৩৬%) এবং এল অ্যান্ড টি (-৬.৪৫%)। পরে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার।

    ভারতীয় শেয়ার বাজারে (Stock Market Crash) ধসের প্রধান ৫টি কারণ

    ১. বৈশ্বিক বাজারে বিক্রির প্রবণতা: বিশ্বের প্রায় সব দেশের বাজারে সোমবার ধস নেমেছে। যার মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতিতে কোনও ছাড়ের লক্ষণ না থাকা। তিনি রবিবার বলেছেন যে, শুল্ক একটি ‘ওষুধ’ হিসেবে কাজ করছে এবং তিনি আশা করছেন যে বিদেশি সরকারগুলো শুল্কের হার কমানোর জন্য ব্যাপকভাবে অর্থ প্রদান করবে। ট্রাম্প বলেছেন, “আমি চাই না কিছুই নষ্ট হোক। কিন্তু কখনও কখনও কোনও কিছু ঠিক করতে ওষুধের প্রয়োজন হয়।” এর পরিপ্রেক্ষিতে, এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক ধস নেমেছে। বিশেষ করে এশিয়ায়, তাইওয়ান ওয়েটেড ১০ শতাংশ এবং নিক্কেই ৭ শতাংশ কমেছে।

    ২. শুল্ক প্রভাব: ট্রাম্প প্রশাসন ১৮০টিরও বেশি দেশের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছে, যা বাজারে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের শেয়ার বাজারে এই শুল্কের প্রভাব পুরোপুরি মূল্যায়ন করা হয়নি, যার ফলে পরবর্তী সময়ে আরও পতন হতে পারে। এমকেয় গ্লোবাল বলেছে, “প্রথম ত্রৈমাসিকে ভারতের শেয়ার বাজারে আরও অবনতি হতে পারে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রতি ভারতের সাড়া এখনও যথেষ্ট উদ্বেগজনক।”

    ৩. বৃদ্ধির ধীর গতি: এ নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্পের শুল্কের কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে, যা কর্পোরেট লাভ কমিয়ে দেবে এবং গ্রাহক মনোভাবকে ক্ষতিগ্রস্ত করবে। যেহেতু ট্রাম্প এপ্রিল ২ তারিখে পাল্টা শুল্ক আরোপ করেছেন এবং চিন ৩৪ শতাংশ শুল্ক বাড়িয়েছে, বিশ্ব অর্থনীতির উপর তার প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েছে। জেপি মরগান তাদের পূর্বাভাস বাড়িয়ে দিয়েছে, বলেছে যে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অর্থনৈতিক মন্দার ঝুঁকি ৬০ শতাংশে পৌঁছেছে।

    ৪. বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) তহবিলের প্রবাহে হ্রাস: গত মাসে ভারতীয় শেয়ার বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা কেনাকাটা শুরু করলেও, এপ্রিল মাসে তারা আবার শেয়ার বিক্রি করতে শুরু করেছে। এপ্রিল মাসে ১৩,৭৩০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে, যার ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অনুকূল চুক্তি না করতে পারে তবে বিদেশি তহবিল প্রবাহ আরও কমে যেতে পারে।

    ৫. আরবিআই মনিটরি পলিসি কমিটি (MPC): এপ্রিল ৯ তারিখে রিজার্ভ ব্যাঙ্কের বৈঠক এবং চতুর্থ ত্রৈমাসিক কোম্পানি ফলাফলগুলির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, আরবিআই সুদের হার কমাতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অন্যান্য পদক্ষেপ নিতে পারে। টিসিএস তার মার্চ ত্রৈমাসিক ফলাফল ১০ এপ্রিল প্রকাশ করবে। শেয়ার বাজারের ওপর এই ফলাফল প্রভাব ফেলতে পারে। ভারতীয় বাজারের পতন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। তাদের অনুমান, আগামী দিনে বাজারে আরও ঝুঁকি বাড়তে পারে, যা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক।

    বিক্রির চাপ, সব সেক্টরে নেতিবাচক প্রবণতা

    বাজারে এমন অস্থিরতা দেখা গেছে যে, প্রতিটি সেক্টরেই নেতিবাচক প্রবণতা ছিল। ব্যাঙ্কিং, টেকনোলজি, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল—সবই বড় ধাক্কা খেয়েছে। এমনকি ঐতিহ্যগতভাবে নিরাপদ বলে বিবেচিত সেক্টরগুলোও বাজারের এই পতনে বাদ পড়েনি। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক স্পষ্ট, যেহেতু কোনও সেক্টরেই ইতিবাচক সংকেত ছিল না।

    বিশ্ব বাজারেও (Stock Market Crash) ধস, ভারতের আশা

    বিশ্ববাজারে এমন পতন শুধু ভারতেই নয়, অন্যান্য বড় বাজারেও দৃশ্যমান। এমএসসিআই এশিয়া এক্স-জাপান ইনডেক্স ৬.৮% কমেছে, জাপানের নিক্কেই ৬.৫% পড়ে গেছে। এদিনের ধসের পেছনে মূল কারণ ছিল শুক্রবার ইউএস ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্য। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ‘‘অপ্রত্যাশিতভাবে বড়’’ এবং এটি মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিতে বিশাল প্রভাব ফেলবে। ড. বিজয়কুমার ভারতের জন্য কিছু আশার দিকও দেখছেন। তিনি বলেন, ‘‘আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য খুবই সীমিত, দেশের জিডিপির মাত্র ২ শতাংশের সমান, তাই ট্রাম্পের শুল্ক ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না।’’ এছাড়াও, তিনি আশা প্রকাশ করেন যে, ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। কিছু সেক্টর যেমন ফাইন্যান্স, এভিয়েশন, হোটেল, সিমেন্ট, প্রতিরক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম কোম্পানিগুলি এই সংকটের মধ্যেও তুলনামূলকভাবে ভালো পারফর্ম করবে। বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব ভারতীয় শেয়ার বাজারে (Share Market) বড় ধস সৃষ্টি করেছে, তবে এই পরিস্থিতি সাময়িক হতে পারে। বিনিয়োগকারীদের জন্য এখন সেরা কৌশল হল ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’।

  • PM Modi: আরোগ্যই হল পরম সৌভাগ্য, বিশ্ব স্বাস্থ্য দিবসে জানালেন মোদি

    PM Modi: আরোগ্যই হল পরম সৌভাগ্য, বিশ্ব স্বাস্থ্য দিবসে জানালেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day)। প্রতিবছর ৭ এপ্রিল এই দিনটি পালন করা হয়। স্বাস্থ্যই সম্পদ- এ কথাই ফের একবার চর্চিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবসে। এদিন স্বাস্থ্যের গুরুত্ব ব্যাখ্যা করতে শোনা গেল ১৪০ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রীকেও। ভালো স্বাস্থ্য গড়ে তুলতে কী কী করণীয়, সে উপায়ও বাতলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) জানালেন স্বাস্থ্যের গুরুত্ব ঠিক কতটা।  তাঁর মতে, ‘‘আরোগ্যই হল পরম সৌভাগ্য।’’  অর্থাৎ ভালো স্বাস্থ্যই হল প্রকৃত সৌভাগ্য। বিশ্ব স্বাস্থ্য দিবসে নিজের এক্স মাধ্যমে এ নিয়ে লেখেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘‘আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবসে সংকল্প নিতে হবে, যাতে স্বাস্থ্যকর বিশ্ব আমরা তৈরি করতে পারি।’’

    ভালো স্বাস্থ্য যেকোনও সমাজের ভিত মনে করেন মোদি

    প্রসঙ্গত, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে (World Health Day) উন্নত করতে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার (PM Modi)। বিগত ১০ বছরে চালু হয়েছে অসংখ্য প্রকল্প। দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাঁর সরকারের লক্ষ্য রয়েছে বলেও নিজের পোস্টে জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকার সরকারের লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের কল্যাণ করা।’’ ভালো স্বাস্থ্য যে কোনও সমাজের ভিত বলেও মন্তব্য করেন মোদি।

    কমাতে হবে রান্নার তেলের পরিমাণ, স্বাস্থ্য রক্ষায় আহ্বান মোদির

    একইসঙ্গে নিজের এক্স মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী এবং তিনি সেখানে লেখেন (PM Modi), ‘‘ওবেসিটি বা স্থূলত্ব হল বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’’ এনিয়ে জনগণের কাছে তিনি আবেদনও জানান। মোদির মতে, বর্তমানে গৃহস্থের বাড়িতে যে পরিমাণে তেল ব্যবহার করা হয়। তার ১০ শতাংশ যেন কম খরচ করেন তাঁরা। এর পরেই তিনি লেখেন, ‘‘আরোগ্যম পরম ভাগ্যম।’’ অর্থাৎ আরোগ্যই হল পরম সৌভাগ্য। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি লাইফ স্টাইল রোগগুলির ওপরেও বলেন। বিশেষত তাঁর বক্তব্য উঠে আসে স্থূলত্ব নিয়ে। প্রসঙ্গত, বর্তমানে সারা বিশ্বের কাছে স্থূলত্ব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘একটি রিপোর্টে বলছে ২০৫০ সালে সারা পৃথিবীতে ৪৪ কোটি মানুষ স্থূলত্বের সমস্যায় ভুগবেন।’’

    উন্নত স্বাস্থ্যচর্চা আমাদের ভালো ভবিষ্যতকে নির্মাণ করে, জানালেন মোদি

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘উন্নত স্বাস্থ্যচর্চা আমাদের ভালো ভবিষ্যতকে নির্মাণ করে। আমাদের প্রতিদিনের যে জীবন যাত্রার পরিবর্তন হচ্ছে এতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদূর ভবিষ্যতে ৪৪ কোটি মানুষ স্থূলত্বের সমস্যায় ভুগবেন। এত সংখ্যা সত্যিই আশঙ্কার। আমাদেরকে এর উপর কাজ করতে হবে। যে পরিমাণ রান্নার তেল আমরা ব্যবহার করি তা কমাতে হবে। এর সঙ্গে প্রতিদিন আমাদের শারীরিক অনুশীলনও করতে হবে। এতেই সুস্থভাবে বাঁচতে পরারব আমরা। নিজেকে ফিট রাখতে হবে আমাদের। যাতে বিকশিত ভারতের উন্নতির জন্য আমরা অবদান রাখতে পারি।’’ দেশের মানুষের স্বাস্থ্যপরিষেবার উন্নতির জন্য সদা পদক্ষেপ করছে মোদি (PM Modi) সরকার। যেমন আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন দেশজুড়ে অসংখ্য মানুষ। এর পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাতেও অনেক পদক্ষেপ করা হয়েছে। শিশু স্বাস্থ্য দিকেও নজর দিয়েছে কেন্দ্র সরকার।

    চলতি বছরে হু-এর থিম ‘স্বাস্থ্যকর সূচনা, আশাব্যঞ্জক ভবিষ্যৎ’

    প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ (WHO) থিম রেখেছে ‘স্বাস্থ্যকর সূচনা, আশাব্যঞ্জক ভবিষ্যৎ’। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবসে সচেতনতা ছড়ানো হয় স্বাস্থ্যের গুরুত্বর ওপর। এনিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সেমিনার ইত্যাদি। ভালো স্বাস্থ্য রাখতে কী কী প্রয়োজন সে বিষয়ের ওপরেও আলোকপাত করেন বক্তারা। একই সঙ্গে বর্তমান বিশ্বে, স্বাস্থ্যের বিষয়ে চ্যালেঞ্জ কী কী রয়েছে সে নিয়েও আলোচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৫০ সালে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ৭ এপ্রিলকে ঘোষণা করে। বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং নানা গোষ্ঠী এই দিনটি পালন করে থাকে।এদিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সরকারি বিবৃতি সামনে এসেছে। ওই বিবৃতি অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) ভারতের জনস্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই উদ্যোগগুলি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

  • Mohan Bhagwat: “ভারত মাতা কি জয় বললেই সংঘের শাখায় স্বাগত,” বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: “ভারত মাতা কি জয় বললেই সংঘের শাখায় স্বাগত,” বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: “শাখায় সব ভারতীয়কে স্বাগত জানানো হয়। একমাত্র শর্ত হল শাখায় যোগ দিতে আসা প্রত্যেকের ‘ভারত মাতা কি জয়’ বলতে কোনও দ্বিধা থাকবে না এবং গেরুয়া পতাকাকে শ্রদ্ধা করতে হবে।” রবিবার বারাণসীতে কথাগুলি বললেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। চারদিনের সফরে বারাণসীতে গিয়েছেন সরসংঘচালক।

    ভারত মাতা কি জয় (Mohan Bhagwat)

    এদিন তিনি উপস্থিত হয়েছিলেন লাজপত নগর কলোনির একটি শাখায়। সেখানে তিনি বর্ণ বৈষম্য দূর করে একটি শক্তিশালী সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পরিবেশ, অর্থনীতি এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করছিলেন সংঘপ্রধান। তখনই একজন স্বয়ংসেবক জানতে চান, মুসলমানরা কি সংঘের শাখায় যোগ দিতে পারবেন? তারই উত্তরে ভাগবত বলেন, “যারা ভারত মাতা কি জয় স্লোগান ও গেরুয়া ঝান্ডাকে শ্রদ্ধা করে, শাখা তাদের সবাইকে স্বাগত জানাবে।”

    শাখায় সবাই স্বাগত

    ভাগবত বলেন, “যদিও ভারতীয়দের ধর্মীয় আচার-অনুষ্ঠান ভিন্ন ছিল, তাদের সংস্কৃতি একই ছিল। তাই ভারতের সমস্ত ধর্ম, সম্প্রদায় ও বর্ণের মানুষ শাখায় স্বাগত।” লাজপত নগরের ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে শনিবার সন্ধ্যায় ভাগবত কাশীর বৈদিক পণ্ডিতদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে তিনি তাঁদের ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন।

    ‘হিন্দু’ যে কোনও উপাসনা পদ্ধতি নয়, তা নানা সময় বলতে শোনা গিয়েছে ভাগবতকে। চলতি বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন তিনি। সেই সময় পূর্ব বর্ধমানের তালিতের সাইয়ের ময়দানে ‘মধ্যবঙ্গ প্রদেশের একত্রীকরণ’ সমাবেশে যোগ দিয়েছিলেন সরসংঘচালক। সেই সময় ‘হিন্দু’ শব্দের সংঘীয় ব্যাখ্যা দিয়েছিলেন। বলেছিলেন (Mohan Bhagwat), “হিন্দু কোনও উপাসনা পদ্ধতি বা কোনও সম্প্রদায় নয়। হিন্দু হল ভারতীয়দের পরিচয়।” ভাগবত বলেন, “ভারতের নানা প্রান্তে নানা ভাষা, নানা রীতি, নানা সম্প্রদায়, নানা খাদ্যাভ্যাস। কিন্তু তবুও তাদের মধ্যে একটা সাংস্কৃতিক মিল রয়েছে। একটা অভিন্ন সংস্কৃতি। এটাই (RSS) ভারতের স্ব-ভাব। আর এর নামই হিন্দুত্ব।” ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই যে কোনও হিন্দুই সংঘের শাখায় স্বাগত বলে ভাগবত (Mohan Bhagwat) জানিয়েছেন।

  • New Pamban Bridge: দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সি-ব্রিজ! জানুন মোদির হাতে উদ্বোধন হওয়া পাম্বান রেলসেতুর বৈশিষ্ট্য

    New Pamban Bridge: দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সি-ব্রিজ! জানুন মোদির হাতে উদ্বোধন হওয়া পাম্বান রেলসেতুর বৈশিষ্ট্য

    মাধ্যম নিউজ ডেস্ক: রামনবমীতে সমুদ্রে অবস্থিত ভারতের প্রথম উল্লম্বভাবে উত্তোলিত রেলসেতু পাম্বান ব্রিজের (New Pamban Bridge) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মান্নান উপসাগরের অবস্থিত আগের সেতু পুরনো হয়ে যাওয়াতেই নয়া ব্রিজ তৈরি করা হয়। উদ্বোধনের আগে রেল মন্ত্রকের তরফে বলা হয়, ‘‘অতীতের সেতু, নতুনকে তুলে ধরছে, অবিশ্বাস্য সৌন্দর্যের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাম্বান। এই রামনবমীতে ভারতের প্রথম ভার্টিকাল লিফট রেলওয়ে সি ব্রিজের (প্রথম উল্লম্বভাবে উত্তোলিত রেলসেতু) সাক্ষী থাকুন।’’

    ১৭ মিটার উঠে যাবে পাম্বান ব্রিজের উলম্ব অংশ (New Pamban Bridge)

    প্রসঙ্গত নয়া যে পাম্বান ব্রিজ (New Pamban Bridge) তৈরি করা হয়েছে, তা মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যুক্ত করেছে। রেলের তরফে জানানো ইতিমধ্যে জানানো হয়েছে, নয়া পাম্বান ব্রিজের দৈর্ঘ্য হল প্রায় ২.০৮ কিলোমিটার। দু’প্রান্তের প্রায় ৩৫ মিটার উঁচু স্তম্ভ থেকে এই সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে। জাহাজ এলেই সরে যাবে সেতু। সেজন্য পাম্বান সেতুর মাঝ বরাবর ৭২.৫ মিটার লম্বা এবং ৬৪০ টনের উলম্ব অংশ আছে, যা ১৭ মিটার পর্যন্ত উঠে যাবে। সেতু উঠে যাওয়ার সময় যাতে রেললাইনের সংযোগ এবং ওভারহেড তারের সংযোগ কোনওভাবে বিচ্ছিন্ন না হয়, সেজন্য বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সেতু সরে যেতে মাত্র ৫ মিনিট সময় লাগবে। এর ফলে জাহাজ চলাচল করতে পারে। রেলের (Vertical Lift Railway Sea Bridge) তরফে দাবি করা হয়েছে, নয়া পাম্বান সেতুর ফলে একদিকে যেমন সহজেই বড় জাহাজ চলাচল করত পারবে, তেমনই ট্রেন পরিষেবা আরও ভালো হবে।

    খরচ হয়েছে ৫৫০ কোটি টাকা

    জানা যায়, রামেশ্বরমকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ১৯১৪ সালে পাম্বান ব্রিজ তৈরি করেছিল ব্রিটিশরা। নয়া ব্রিজ (New Pamban Bridge) নির্মাণ করতে ৫৫০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা যাচ্ছে। এই ব্রিজের ক্ষেত্রে স্টেনলেস স্টিল এবং বিশেষ রং ব্যবহার করা হয়েছে। সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ৭৫ কিমি বেগে ট্রেন চলাচল করতে পারবে। প্রসঙ্গত, ২০১৯ সালে নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। রেল বিকাশ নিগম লিমিটেডের নকশায় আধুনিক প্রযুক্তিতে এই সেতু নির্মাণ করা হয়েছে।

  • Ram Navami: বাংলায় রামনবমী পালনে বাধা! মমতা সরকারকে তোপ বিজেপি নেতা মহসিন রাজার

    Ram Navami: বাংলায় রামনবমী পালনে বাধা! মমতা সরকারকে তোপ বিজেপি নেতা মহসিন রাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে রামনবমী পালনে মমতা সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে একাধিক হিন্দু সংগঠন। এই আবহে তৃণমূল সরকারকে একহাত নিলেন বিজেপি (BJP) নেতা মহসিন রাজা। এনিয়ে মহসিন রাজা বলেন, ‘‘এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের রামভক্তদের রামনবমী (Ram Navami) পালনের জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। তার কারণ হল পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিচ্ছে ও রোহিঙ্গাদের থাকতে দিচ্ছে।’’

    মূর্তি তৈরিতেও বাধা দেওয়ার অভিযোগও উঠেছে

    পশ্চিমবঙ্গে রামের মূর্তি তৈরি করতেও ভয় দেখানোর অভিযোগও উঠেছে শাসক দলের বিরুদ্ধে। রামনবমীর (Ram Navami) এক উদ্যোক্তা বলছেন, ‘‘রামের মূর্তি তৈরির জন্য, এবার শিল্পী খুঁজতে বেশ বেগ পেতে হয়েছে। অনেকেই আমাদের মূর্তির অর্ডার নিতে চাইছিল না। কিন্তু শেষমেশ রুদ্র পাল নামের একজন আমাদের মূর্তি করছেন। অনেকেই নিতে চাইছে না। তাঁরা বলছেন এই সময় করতে পারব না। সরাসরি তো কেউ বলতে পারে না। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। আমরা তো ৬ বছর ধরে পুজো করে আসছি কিন্তু এ বছর এখনও পর্যন্ত আমরা সিপি অফিস, পিডাব্লুডি অফিস, ডিএম অফিস, আমাদের লোকাল পুলিশ স্টেশন ও থানাগুলোতে ঘুরে যাচ্ছি। এখনও পর্যন্ত পরিষ্কার করে আমাদের কোনও অনুমতি এখনও দেওয়া হয়নি।’’ কুমোরটুলির শিল্পী মালা পাল বলেন, ‘‘রামের অর্ডার এসেছিল। তা একটু রাজনীতির মধ্যে চলে গেছে বলে ওই জন্য রামটা আর এবছর করলাম না। মানে অনেকটা রাজনীতির মধ্যে চলে গেছে বলে অনেকে একটু নিতে ভয়ও পাচ্ছে। আমাদের এটা পেশা। বানাতেও ভয় লাগে। কে যে কী বলবে না বলবে।’’

    গোরক্ষপুরে কুমারী পুজো যোগী আদিত্যনাথের (Ram Navami)

    প্রসঙ্গত, রবিবার সকালেই অযোধ্যায় সূর্য তিলক অনুষ্ঠান হয় অযোধ্যায়। এই সূর্য তিলক অনুষ্ঠানে সূর্য রশ্মিকে রামলালার (Ram Navami) কপালে ফেলা হয়। এরপরেই রামলালার পুজো করেন পুরোহিতরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কন্যা পুজো করেন এদিন গোরক্ষনাথ মন্দিরে। এরপরে নিজের ভাষণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভারতীয় সংস্কৃতিতে মাতৃজাতির গুরুত্ব ব্যাখ্যা করেন। প্রসঙ্গত, এদিনই হল চৈত্র নবরাত্রির শেষ দিন।

  • Waqf Bill: মুসলিম কল্যাণেই ওয়াকফ বিল পাশ করেছে মোদি সরকার, মত মওলানা শাহাবুদ্দিনের

    Waqf Bill: মুসলিম কল্যাণেই ওয়াকফ বিল পাশ করেছে মোদি সরকার, মত মওলানা শাহাবুদ্দিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য পাশ হয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল। এবার এই বিলকেই সমর্থন করলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মওলানা শাহাবুদ্দিন রাজভী (Waqf Bill)। তাঁর মতে, মোদি সরকারের এমন পদক্ষেপে ভারতের মুসলমানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। বিলটি পাস হওয়ার পরে নিজের প্রকাশ্য় বিবৃতিতে মওলানা শাহাবুদ্দিন মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওয়াকফ (সংশোধনী) বিল সাধারণ মুসলমানদের জন্য এক আশীর্বাদ। কোনওভাবেই তা ক্ষতিকারক নয়। এই বিল তাদের জন্য ক্ষতিকারক যারা অবৈধভাবে মূল্যবান জমি দখল করে রেখেছে।

    মুসলিম কল্যাণেই ওয়াকফ বিল (Waqf Bill)

    মওলানা তাঁরা সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, বিলের প্রাথমিক উদ্দেশ্য হল মুসলিম সম্প্রদায়ের দরিদ্র এবং দুর্বল অংশের স্বার্থ রক্ষা করা। তিনি আরও জানিয়েছেন যে ওয়াকফ (Waqf Bill) জমি থেকে প্রাপ্ত রাজস্ব দরিদ্র মুসলিমদের (Shahabuddin Razvi) আর্থ-সামাজিক অবস্থা উন্নতির জন্য ব্যয় করা হবে। তিনি বলেন, “ওয়াকফ জমি থেকে প্রাপ্ত আয় দরিদ্র মুসলিমদের কল্যাণে, নিম্ন আয়ের পরিবারের শিশুদের উন্নত শিক্ষা পেতে সহায়তা করবে। এটি এতিম ও বিধবাদের আর্থিক উন্নয়নেও সহায়তা করার জন্য ব্যবহার করা হবে”

    মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে এই বিল কখনও প্রভাব ফেলবে না

    ধর্মীয় স্থানের ওপর এই বিলের (Waqf Bill) প্রভাব সম্পর্কে তিনি বলেন, এই বিল মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বা মাজারের জন্য কোনও হুমকি তৈরি করেনি। এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি অক্ষত থাকবে। সরকার কোনওভাবেই তাদের উপর হস্তক্ষেপ করবে না। এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে তিনি বলেন, কিছু রাজনীতিবিদ তাঁদের নিজস্ব স্বার্থে মুসলমানদের বিভ্রান্ত করছেন। আমি মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানাব তাঁদের উস্কানিতে পা না দেওয়ার জন্য।প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে রাজ্যসভায় দীর্ঘ বিতর্কের পর ওয়াকফ (সংশোধনী) বিলটি পাশ হয়। দীর্ঘ আলোচনার পর ১২৮টি ভোট পক্ষে এবং ৯৫ ভোট বিপক্ষে পড়ে। এরপরেই বিলটি অনুমোদিত হয়। প্রায় ১২ ঘণ্টা ধরে আলোচনার পর বিলটি এর আগে লোকসভায় পাশ হয়েছিল।

  • BJP Foundation Day: “পদ্মফুল দেশবাসীর আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হয়েছে,” বিজেপির প্রতিষ্ঠা দিবসে বললেন শাহ

    BJP Foundation Day: “পদ্মফুল দেশবাসীর আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হয়েছে,” বিজেপির প্রতিষ্ঠা দিবসে বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “পদ্মফুলের প্রতীকটি দেশবাসীর হৃদয়ে আশা-আকাঙ্খার নয়া প্রতীকে পরিণত হয়েছে।” রবিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসে (BJP Foundation Day) এমনই মন্তব্য করলেন গেরুয়া নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দলীয় কর্মীদের অভিনন্দনও জানান তিনি।

    কী বললেন শাহ (BJP Foundation Day)

    এক্স হ্যান্ডেলে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শাহ লিখেছেন, “আজ (প্রধানমন্ত্রী) মোদির নেতৃত্বে পদ্ম ফুলের প্রতীক দেশবাসীর হৃদয়ে আস্থা ও আশার নতুন প্রতীকে পরিণত হয়েছে। গত এক দশকে বিজেপি যে সেবা, নিরাপত্তা ও সাংস্কৃতিক জাগরণের কাজ করেছে, তা ভবিষ্যতে মাইলফলক হয়ে থাকবে।” তিনি এও লিখেছেন, “কোটি কোটি বিজেপি কর্মী, ইডিওলজিক্যাল প্রতিশ্রুতিতে অবিচল থেকে জাতি গঠনে অবদান রাখতে থাকবে।”

    গরিব, বঞ্চিত ও নারীদের কল্যাণ নিশ্চিত করেছে

    শাহ দশকের পর দশক ধরে দলের অবদানগুলির কথাও এদিন স্মরণ করিয়ে দেন। এর মধ্যে রয়েছে ৩৭০ ধারা বাতিল এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আন্দোলন। শাহ বলেন, “দল সব সময় গরিব, বঞ্চিত ও নারীদের কল্যাণ নিশ্চিত করেছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “শ্রীরাম মন্দির আন্দোলনকে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হোক, ৩৭০ ধারা অপসারণকে তার সংকল্পে পরিণত করা হোক, বা গরিব, বঞ্চিত ও নারীদের কল্যাণ নিশ্চিত করা হোক – বিজেপি তার প্রতিষ্ঠার সময় থেকেই জাতির স্বার্থকে তার সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে।”

    ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপি প্রতিষ্ঠার পর থেকে কীভাবে একটি রাজনৈতিক দল ঐতিহ্যকে সম্মান করা ও কৃষকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, তা বিজেপি সব সময় দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিজেপির এই সৈনিক লিখেছেন, “চার দশকের যাত্রায়, বিজেপি দেখিয়ে দিয়েছে কীভাবে একটি রাজনৈতিক দল একই সঙ্গে ঐতিহ্য রক্ষা, প্রতিটি গরিব মানুষকে বাসস্থান, খাদ্য, স্বাস্থ্যবিমা এবং কৃষকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারে (BJP Foundation Day)।”

    দলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপির সমস্ত কর্মকর্তাদের শুভেচ্ছা। গত কয়েক দশক ধরে যারা আমাদের দলকে শক্তিশালী করতে আত্মনিয়োগ করেছেন, তাঁদের সকলকে আমরা স্মরণ করছি। এই গুরুত্বপূর্ণ দিনটি আমাদের ভারতের অগ্রগতির (Amit Shah) দিকে কাজ করার ও একটি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের অতুলনীয় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে (BJP Foundation Day)।”

  • Ram Navami 2025: বিহারে ৫০ বছর ধরে রামনবমীর পতাকা তৈরি করছেন ইউনূসরা

    Ram Navami 2025: বিহারে ৫০ বছর ধরে রামনবমীর পতাকা তৈরি করছেন ইউনূসরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের গয়াতে সেলাইয়ের কাজ করেন মহম্মদ ইউনূস। গয়ার স্থানীয় কেপি রোডের রাস্তার এক ধারেই তিনি বসেন। সেলাইয়ের কাজে তাঁকে সাহায্য করেন পরিবারের অন্যান্য সদস্যরা। রামনবমীর (Ram Navami 2025) আবহে দেখা যাচ্ছে, ভগবান রাম এবং হনুমানের ছবি আঁকা পতাকা ইউনূস পরিবারের প্রত্যেকেই সেলাই করছেন। অত্যন্ত ব্যস্ততার সঙ্গে তাঁরা এই কাজ করছেন। কোনও রকম সময় নষ্ট না করে। এক সংবাদ মাধ্যমকে ইউনূস বলেন, ‘‘এই কাজটি শুধু আমি করছি না। আমার দাদুর বাবার আমল থেকেই শুরু হয়েছে এই কাজ। আমরা আজও সেই ঐতিহ্য বজায় রেখেছি এবং নিজেদের পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি।’’

    ইউনূসের পরিবার আজ ৫০ বছরেরও বেশি সময় ধরে এই কাজ করছেন

    বিহারের গয়াতে ইউনূসদের এমন পতাকা সেলাই সত্যিই এক সম্প্রীতির নয়া উদাহরণ তৈরি করেছে। জানা গিয়েছে, ইউনূসের পরিবার আজ ৫০ বছরেরও বেশি সময় ধরে রামনবমী (Ram Navami 2025) উদযাপনের জন্য ব্যবহৃত পতাকা তৈরি করেন। ইউনূসের তৈরি পতাকাগুলি তিন ফুট থেকে শুরু করে ৪৫ ফুট পর্যন্ত হয়। বিভিন্ন রামনবমীর শোভাযাত্রাতে সেগুলি ব্যবহৃত হয়। তবে কেবল গোয়াতে নয়, তাঁর তৈরি করা পতাকাগুলি অন্যান্য জায়গাতেও পাঠানো হয় বলে জানা গিয়েছে।

    অন্যান্য রাজ্য থেকেও আসে অর্ডার

    এ নিয়ে ইউনূস সংবাদ মাধ্যমকে বলছেন, ‘‘আমরা বিহার ঝাড়খণ্ডের অনেক জায়গাতেও পতাকা সেলাই (Ram Navami) করে পাঠাই এবং সেখান থেকে মানুষজন আমাদেরকে অর্ডার দেন।’’ ইউনূসের পরিবারের অন্যতম সদস্যদের মহম্মদ সেলিম বলছেন, ‘‘এটা আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা ছোট থেকেই আমাদের বাবা-মাকে যা করতে দেখেছি আমরা সেটাই করছি।’’

    চৈত্র নবরাত্রি শুরু হতেই চাহিদা থাকে তুঙ্গে

    প্রতিবছর এই চৈত্র নবরাত্রির শুরু হতেই ইউনূসের বাড়ি এবং তাঁর কর্মক্ষেত্রে ব্যাপক ব্যস্ততা শুরু হয়ে যায়। গেরুয়া, হলুদ, লাল রঙের পতাকা তৈরি হতে থাকে। রামনবমী উদযাপনের সময় চাহিদা থাকে একেবারে তুঙ্গে। এই নিয়ে ইউনূসরা জানাচ্ছেন যে তাঁদের সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস আছে। তাঁদের আরও দাবি,এমন পতাকা তৈরি করতে তাঁরা কখনও অস্বস্তিবোধ করেন না। বিহারের স্থানীয় বাজারগুলিতে পতাকার আকার এবং নকশার উপর ভিত্তি করে তা বিভিন্ন দামে বিক্রি হয়। ১০০ থেকে হাজার টাকা পর্যন্ত দাম থাকে।

LinkedIn
Share