Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mohan Bhagwat: ঐক্যের আহ্বান জানিয়ে দ্বিজাতি তত্ত্বের বিপদ বোঝালেন আরএসএস প্রধান

    Mohan Bhagwat: ঐক্যের আহ্বান জানিয়ে দ্বিজাতি তত্ত্বের বিপদ বোঝালেন আরএসএস প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ জুন বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত (Mohan Bhagwat) উপস্থিত ছিলেন নাগপুরে। সেখানে চলছে আরএসএস-এর কার্যকর্তা বিকাশ বর্গ। এখানেই নিজের বক্তব্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান বলেন, ‘‘যতক্ষণ না পর্যন্ত দ্বিজাতি তত্ত্বের চিন্তা ভাবনা আমাদের দেশ থেকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দেশ অনেক হুমকির মুখে থাকবে।’’

    বলপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে সরব ভাগবত

    এদিনের বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধ পদ্ধতি, সন্ত্রাসবাদ থেকে শুরু করে দেশের নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে বলপূর্বক ধর্মান্তকরণের কথাও। বলপূর্বক ধর্মান্তকরণ নিয়ে মোহন ভাগবত বলেন, “আমাদের প্রশ্ন—ধর্মান্তকরণ হচ্ছে কেন? যদি এর মধ্যে স্বার্থপরতা এবং লোভ না থাকে, তাহলে সবকিছুই একই পথে পরিচালিত হয়। যে কোনওভাবে উপাসনা করা বৈধ। কিন্তু কাউকে জোর করা এবং বলা যে তোমার পথ ভুল এবং ধর্মান্তরিত করা হিংস্রতা। অতএব, যারা লোভ করে ধর্ম পরিবর্তন করেছেন বা যাদের জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়েছে এবং এখন ফিরে আসতে চান, তাদের গ্রহণ করা উচিত।

    আমরা কাউকে আমাদের শত্রু বলে মনে করি না

    নিজের বক্তব্যে আরএসএস প্রধান (Mohan Bhagwat) বলেন, ‘‘আদর্শগত বিভাজনের কারণেই ভারতের সামাজিক কাঠামো প্রতিমুহূর্ত চ্যালেঞ্জের মুখে পড়ছে।’’ তিনি বলেন, ‘‘যুদ্ধের পদ্ধতি পরিবর্তিত হয়েছে। প্রযুক্তি পরিবর্তিত হয়েছে। এর সঙ্গে সত্যও সামনে এসেছে দেশের পক্ষে কারা দাঁড়িয়েছে।’’ এদিন নিজের বক্তব্যে মোহন ভাগবত সাইবার যুদ্ধ এবং প্রক্সি যুদ্ধেরও উল্লেখ করেন। নিজের ভাষণে তিনি বলেন, ‘‘ভারতের এ নিয়ে নিজস্ব সক্ষমতা তৈরি করতে হবে।’’ নিজের বক্তব্যে আরএসএস (RSS) প্রধান বলেন, ‘‘আমরা কাউকে আমাদের শত্রু বলে মনে করি না। কিন্তু আমাদের সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আত্মনির্ভরতাই তাই হল একমাত্র এগিয়ে যাওয়ার উপায়।’’ নিজের বক্তব্যে মোহন ভাগবত (Mohan Bhagwat) আরও বলেন, ‘‘দেশের আসল শক্তি কেবলমাত্র সেনাবাহিনী বা প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের আসল শক্তি হল জনগণের মনোবল। এখানেই রয়েছে শক্তি।’’

    সারা ভারত ঐক্যবদ্ধ হয় পহেলগাঁওয়ের ঘটনায়

    পহেলগাঁওয়ে সাম্প্রতিক যে সন্ত্রাসী হামলা হয় এই হামলায় সারা দেশের মধ্যে ক্ষোভ তৈরি হয়,শোকের পরিস্থিতি তৈরি হয় সেটাও তিনি উল্লেখ করেন নিজের বক্তব্যে। একইসঙ্গে তিনি বলেন, ‘‘সারা ভারত ঐক্যবদ্ধ হয় পহেলগাঁওয়ের ঘটনায়।’’ যেভাবে পাল্টা প্রত্যাঘাত করা গিয়েছে পাকিস্তানকে, সেটারও উল্লেখ করেন তিনি। প্রশংসা করেন ভারত সরকারের। নিজের বক্তব্যে মোহন ভাগবত (Mohan Bhagwat) জানিয়েছেন যে দেশের আভ্যন্তরীণ যে ইস্যুগুলি রয়েছে সেখানে যেন নাগরিকরা কখনও উস্কানি না দেন অথবা হিংসার শিকার না হন। নিজের বক্তব্য তিনি বলেন, ‘‘সহিংসতা কোনও পথ নয়, সমাজের কোনও অংশই কখনও অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না।’’

  • BSF: সুন্দরবন অঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্ত নজরদারিতে জোর! ডিআরডিও-র দ্বারস্থ বিএসএফ

    BSF: সুন্দরবন অঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্ত নজরদারিতে জোর! ডিআরডিও-র দ্বারস্থ বিএসএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) সাহায্য চাইল বিএসএফ (BSF)। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তপার জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযানের প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে বিএসএফ (DRDO)। ভারতের সুন্দরবনের সঙ্গে যুক্ত ১১৩ কিলোমিটার গুরুত্বপূর্ণ ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ব্যবস্থাপনার সাহায্য চেয়েছে বিএসএফ। এর মধ্যে রয়েছে, ড্রোন, রেডার এবং স্যালেটাইটও। অপারেশন সিঁদুরের পরে স্বরাষ্ট্রমন্ত্রকের নর্থ ব্লকে উচ্চ পর্যায়ের উপকূল নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে এ নিয়ে সবিস্তার আলোচনা হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের সচিব।

    পহেলগাঁও হামলা (BSF)

    প্রসঙ্গত, এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ৩০ দিনের মধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। অপারেশন সিঁদুরের পর থেকে তাতে আরও গতি এসেছে। সরকারিভাবে না হলেও, বেসরকারিভাবে এই অভিযানের নাম অপারেশন পুশ-ব্যাক। এই অভিযানের অংশ হিসেবে বিএসএফ সীমান্তে নজরদারি জোরদার করেছে এবং এখন সংবেদনশীল এলাকা, বিশেষ করে সুন্দরবন, যা দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশের জন্য পরিচিত রুট, সেখানে ফাঁক পূরণের জন্য উচ্চমানের নজরদারি প্রযুক্তির ওপর আরও বেশি করে নির্ভর করার চেষ্টা করছে (BSF)।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা বলেন, “বিএসএফ প্রায় ১১৩ কিলোমিটার এলাকা প্রযুক্তিগত নজরদারির আওতায় আনার প্রস্তাব দিয়েছে। তারা ইতিমধ্যেই ইসরো এবং ডিআরডিওর সঙ্গে পরামর্শ করে একটি সম্ভাব্য সমীক্ষা পরিচালনা করেছে এবং সব চেয়ে কার্যকর সমাধানগুলি শনাক্ত করার জন্য ডিআরডিওকে মাঠ পরিদর্শন করতে বলেছে। তবে গুজরাটের খাঁড়ি এলাকায় একই ধরনের প্রকল্পের বর্তমান কাজ শেষ করার পরেই ডিআরডিও (DRDO) সুন্দরবনের জায়গাটা নেবে বলে আশা করা হচ্ছে।

    বিএসএফ

    বর্তমানে বিএসএফ সুন্দরবন সেক্টরের প্রায় ১২৩ কিলোমিটার এলাকায় নজরদারি চালায়। এর সিংহভাগই খাল এবং ঘন ম্যানগ্রোভ বনে ভরা কঠিন ভূখণ্ড। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের পর প্রযুক্তি নির্ভর পদ্ধতির চাহিদা বেড়েছে যে জঙ্গি গোষ্ঠীগুলি ভারতের নদী এবং সমুদ্র সীমানা, বিশেষ করে সুন্দরবনের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে পড়ার পথ খুঁজছে। প্রত্যন্ত দ্বীপপুঞ্জজুড়ে বিস্তৃত এবং জোয়ারের জলপথ দ্বারা আড়াআড়ি এই অঞ্চলটি প্রচলিত টহলদারির জন্য অনন্য চ্যালেঞ্জ তৈরি করে।

    বিএসএফের শক্তি

    বর্তমানে বিএসএফ আটটি ভাসমান সীমান্ত ফাঁড়ি এবং ৯৬চি অন্যান্য টহলদারি জাহাজের সাহায্যে নজরদারি চালায়। সাতটি নজর মিনার নির্মাণের জন্য জমি এবং আরও বন-পোস্টের সহ-অবস্থানের অনুমতি দেওয়ার জন্য এটি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও যোগাযোগ করেছে। এটি এমন একটি মডেল যেখানে বিএসএফ কর্মীরা বনকর্তাদের সঙ্গে পরিকাঠামো ভাগ করে নেয় (BSF)। ইতিমধ্যেই এই ধরনের তিনটি পোস্ট রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা বলেন, “অগ্রগতি কিছুই হচ্ছে না। বারবার সমীক্ষা করা সত্ত্বেও, বন ও রাজ্য রাজস্ব বিভাগের কর্তারা অংশগ্রহণ করেননি, যার ফলে প্রক্রিয়াটি স্থবির হয়ে পড়েছে।” মে মাসে বৈঠক হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের, সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের শীর্ষ কর্তা (DRDO) দলজিৎ সিং চৌধুরীও। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা বলেছিলেন যে তাঁরা সাতটি জায়গা সমীক্ষা করেছেন। এর মধ্যে দুটি জায়গায় জমি দিতে রাজি হয়েছে। তিনি বলেন, “আরও তিনটি বিএসএফ পোস্টের জন্য তাঁরা অপেক্ষায় রয়েছেন বন বিভাগের ছাড়পত্রের। উভয় পক্ষকেই প্রয়োজনে বিকল্প জায়গা অনুসন্ধান ও প্রতিটি জায়গায় যৌথভাবে সম্ভাব্যতা মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।”

    সুন্দরবনে নজরদারি

    সুন্দরবনে নজরদারির ক্ষেত্রে এই পদক্ষেপটি এমন একটা সময়ে এসেছে যখন নিরাপত্তা বাহিনীর মধ্যে উদ্বেগ বাড়ছে যে জরুরি ভিত্তিতে পূর্ব সীমান্ত বন্ধ করা না হলে অবৈধ অভিবাসন এবং জঙ্গিদের অনুপ্রবেশ রোধের চেষ্টা ব্যাহত হতে পারে (BSF)। বৃহত্তর সীমান্ত কৌশলের অংশ হিসেবে কেন্দ্র ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে, নির্বাসন প্রচেষ্টা জোরদার করেছে এবং বিভিন্ন সংস্থায় গোয়েন্দা সমন্বয় বৃদ্ধি করেছে। বছরভর টুকটাক অনুপ্রবেশ চলতে থাকলেও, গত অগাস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশে শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। এই ডামাডোলের বাজারে প্রত্যাশিতভাবেই বাড়তে শুরু করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রবণতা। এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। একই সঙ্গে চলছে অপারেশন পুশ-ব্যাকও। এমন আবহেই ডিআরডিওর (DRDO) কাছে উন্নত প্রযুক্তির সাহায্য চেয়ে বিএসএফ যে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা আরও পোক্ত করতে চাইছে, তা বলাই বাহুল্য (BSF)।

  • Chhattisgarh: ছত্তিশগড়ে খতম মাওবাদী নেতা সুধাকর, মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা

    Chhattisgarh: ছত্তিশগড়ে খতম মাওবাদী নেতা সুধাকর, মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: নকশাল দমনে ফের বড়সড় সাফল্য। বৃহস্পতিবারই নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর জেলায় খতম হল মাওবাদী কমান্ডার তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। জানা গিয়েছে এই নেতার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। বহুদিন ধরেই সুধাকরের খোঁজ চলছিল। অবশেষে বৃহস্পতিবার খতম করা গেল এই মাওবাদী নেতাকে। এর পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক (Top Maoist Leader)।

    তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে সক্রিয় ছিলেন সুধাকর

    তেলেঙ্গানা, ছত্তিশগড় (Chhattisgarh) এবং মহারাষ্ট্রে সক্রিয় ছিলেন সুধাকর। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে অভিযান শুরু করে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সঙ্গে ছিল জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোবাহিনী ‘কোবরা’। জঙ্গলে ওই অভিযানের সময়ই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের।

    মে মাসে খতম হয় ২৯ মাওবাদী (Chhattisgarh)

    প্রসঙ্গত, গত মে মাসেই অপর এক শীর্ষ মাওবাদী নেতা তথা সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুকে খতম করে বাহিনী। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। ছত্তিশগড়ের নারায়ণপুরের অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন তিনি। ওই অভিযানে ব্যাপক সাফল্য পায় নিরাপত্তা বাহিনী। বাসবরাজের পাশাপাশি আরও ২৯ মাওবাদীর মৃত্যু হয়েছিল (Top Maoist Leader)।

    কেন তাৎপর্যপূর্ণ ছিল মে মাসের অভিযান (Chhattisgarh)

    মে মাসের ওই অভিযানটি নিরাপত্তাবাহিনীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, তিন দশকের লড়াইয়ে প্রথম কোনও অভিযানে সাধারণ সম্পাদক পদমর্যাদার মাওবাদী নেতাকে খতম করতে সমর্থ হয় নিরাপত্তা বাহিনী। এনিয়ে নিজেদের সমাজমাধ্যমের পাতায় নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত মাসে মাওবাদী দমন অভিযানে ওই সাফল্যের পর বৃহস্পতিবার আরও এক শীর্ষ মাওবাদী নেতাকে খতম করতে সমর্থ হল নিরাপত্তাবাহিনী।প্রসঙ্গত, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  • Rafale Fuselages: দেশেই তৈরি হবে রাফাল যুদ্ধ বিমান! দাসোলের সঙ্গে বড় চুক্তি টাটার

    Rafale Fuselages: দেশেই তৈরি হবে রাফাল যুদ্ধ বিমান! দাসোলের সঙ্গে বড় চুক্তি টাটার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাফাল যুদ্ধবিমান (Rafale Fuselages) তৈরি করে দাসোল অ্যাভিয়েশন (Dassault)। তারাই এবার ভারতের টাটা গ্রুপের সঙ্গে একটি বড় চুক্তি করল। এর মাধ্যমে এবার ওই কোম্পানি ভারতের হায়দরাবাদে রাফাল যুদ্ধবিমানের বডি তৈরি করবে। জানা গিয়েছে, দাসোল অ্যাভিয়েশন এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভারতে রাফাল যুদ্ধবিমানের ফিউসেলাজ (মূল মাঝের অংশ) তৈরির জন্য ৪টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশের বিমান উৎপাদন ক্ষমতাও বাড়বে। এক্ষেত্রে বলা দরকার, প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে ফিউসেলাজ উৎপাদন করছে দাসোল অ্যাভিয়েশন। এই খাতে ভারতেও বিপুল বিনিয়োগ হবে। যার ফলে কর্মসংস্থান বাড়বে বলে মনে করা হচ্ছে।

    ২০২৮ সালের মধ্যেই রাফালের প্রথম ফিউজেলেজ উৎপাদিত হবে

    এই চুক্তি দেশের কৌশলগত এবং সামরিক বিমান তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে করছেন অনেকে। ভারতেই এবার রাফাল যুদ্ধবিমানের (Rafale Fuselages) গুরুত্বপূর্ণ অংশ তৈরি করা হবে। বিমানের ফিউসেলাজ, পুরো পিছনের অংশ, সেন্ট্রাল ফিউসেলাজ এবং সামনের অংশ এবার সবই তৈরি হবে দেশে। সময় কতদিন লাগবে? মনে করা হচ্ছে যে ২০২৮ সালের মধ্যেই রাফালের প্রথম ফিউসেলাজ, এই উৎপাদন কেন্দ্র থেকে বেরিয়ে আসবে। কারখানাটি সম্পূর্ণরূপে নির্মিত হলে প্রতি মাসে ২টি ফিউসেলাজ তৈরি করা হবে।

    রাফাল জেটের ফিউসেলাজ কী?

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাফালের ফিউসেলাজ (Rafale Fuselages) হল বিমানের প্রধান কাঠামো। এর মাধ্যমেই পাইলট ককপিট, ইঞ্জিন, ইলেকট্রনিক সিস্টেম এবং অস্ত্রের সঙ্গে সংযোগ স্থাপিত হয়। এর পাশাপাশি বিমানের ডানা এবং লেজকে সাপোর্ট দেয় এই ফিউসেলাজ। দাসোল অ্যাভিয়েশন জানিয়েছে, রাফালের ফিউসেলাজ হালকা এবং শক্তিশালী যৌগিক পদার্থ দিয়ে তৈরি করা হয়। এ বিষয়ে দাসোল অ্যাভিয়েশনের চেয়ারম্যান বলেন, ‘‘প্রথমবার রাফালের ফিউসেলাজ ফ্রান্সের বাইরে তৈরি করা হবে। ভারতে আমাদের সরবরাহ শৃঙ্খলকে (Rafale Fuselages) শক্তিশালী করার দিকে এটি একটি নির্ধারক পদক্ষেপ। ভারতের বিমান শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা TASL (Tata Advanced Systems limited)-কে ধন্যবাদ।’’

  • Ayodhya: রামলালার পরে রাজা রাম! যোগীর উপস্থিতিতে অযোধ্যায় ৮ মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

    Ayodhya: রামলালার পরে রাজা রাম! যোগীর উপস্থিতিতে অযোধ্যায় ৮ মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন অর্থাৎ ৫ জুন অযোধ্যার রাম মন্দিরে ফের হল প্রাণ প্রতিষ্ঠা। গর্ভগৃহের পর এবার রাম দরবারে ৮টি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হল (Ayodhya)। এদিনের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    কোন কোন দেবতার মূর্তি বসল (Ayodhya)

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকেই অনুষ্ঠান শুরু হয় রাম মন্দিরে। তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, তিনদিন ধরে হয়েছে এই অনুষ্ঠান। এদিন তিথি মেনে সকাল ১১ টা ২৫ মিনিট থেকে শুরু হয় প্রাণ প্রতিষ্ঠা। চলে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত। এরই মধ্যে রাম দরবারে আট দেব-দেবীর মূর্তির অভিষেক অনুষ্ঠিত হয়। বৈদিক রীতি মেনে যজ্ঞ, পঞ্চ গব্য ও মন্ত্রোচারণের মাধ্যমে দেবতাদের অভিষেক করা হয়। ২০২৪ সালে গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়েছিল রামলালা বালক রামের মূর্তি (Ayodhya)। এবার রাম দরবারে পূর্ণবয়স্ক রাজা রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল। শ্রীরামের পাশাপাশি মা সীতা, সূর্য দেবতা, দেবী দুর্গা, হনুমানজী, সপ্ত ঋষি, অন্নপূর্ণা দেবী সহ একাধিক দেব-দেবীর প্রাণ প্রতিষ্ঠাও করা হয় এদিন।

    কী বলছেন রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক?

    রাম জন্মভূমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই এনিয়ে বলেন, “মন্দিরের ৯৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে (Ayodhya)। কলসও বসানো হয়ে গিয়েছে। দেবতাদের মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরে। প্রাণ প্রতিষ্ঠার আগে যাবতীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান পালিত হয়েছে। আজ প্রাণ প্রতিষ্ঠার শেষ দিন।” সংবাদমাধ্যমকে তিনি আরও জানিয়েছেন, মন্দিরে আগের মতোই দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা। তবে মন্দিরের দ্বিতীয় তলের মন্দির অর্থাৎ রাম দরবারে দর্শন আপাতত বন্ধ থাকবে। প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার পুণ্যার্থী রাম মন্দিরে আসছেন বলে জানান চম্পত রাই।

    গঙ্গা দশেরা উপলক্ষে রাম জন্মভূমি প্রাঙ্গণে চলছিল উৎসব, এদিন সম্পন্ন হল

    রাম দরবারে রাজা রামের প্রাণ প্রতিষ্ঠার এই উৎসবে গোটা অযোধ্যায় এক আলাদা পরিবেশ তৈরি হয়। প্রসঙ্গত, গঙ্গা দশেরা উপলক্ষে রাম জন্মভূমি প্রাঙ্গণ বিগত তিন দিন ধরেই চলছিল ধর্মীয় অনুষ্ঠান। এদিন তা সমাপ্ত হয়। আর এই দিনে প্রাণ প্রতিষ্ঠিত হল রাম দরবারের আটটি মূর্তির। বৈদিক মন্ত্র, শঙ্খধ্বনিতে মেতে ওঠে গোটা অযোধ্যা। ৫ জুন সকাল সাড়ে ছয়টা নাগাদ মূল পুজো শুরু হয় বৈদিক রীতি মেনে। সকালেই যজ্ঞ বেদীতে দেবতাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয় (Ayodhya)। এরপরে সকাল ন’টা নাগাদ অনুষ্ঠিত হয় হোম। প্রাণ প্রতিষ্ঠার সময়ে এক বিশেষ আরতিরও ব্যবস্থা করা হয় এদিন অযোধ্যায়। একেবারে শেষে প্রসাদ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রসাদ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাধু-সন্ত বৈদিক পণ্ডিত, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্মকর্তা ও সদস্যরা। এছাড়াও দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত হাজির ছিলেন এদিন।

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সাধু-সন্তরা

    উল্লেখযোগ্যভাবে এই দিনই হল আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিন (Yogi Adityanath)। সেই উপলক্ষে তিনি ভগবান রামের কাছে আশীর্বাদও চান। আবার এই দিনটি হল সরযূ নদীর ত্রয়োদশী জন্মোৎসব। অর্থাৎ এদিনের তিথির আধ্যাত্মিকতার তাৎপর্যকে অনেক বেশি। রাম দরবারে রাজা রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যে সমস্ত সাধুসন্তরা উপস্থিত ছিলেন, তাঁরা প্রত্যেকেই অযোধ্যার প্রাচীন গৌরবকে পুনরুদ্ধারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেন।

    অযোধ্যার উন্নয়ন যজ্ঞ

    প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) হন যোগী আদিত্যনাথ। বিগত আট বছর তিনি উত্তরপ্রদেশের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অযোধ্যার উন্নয়নে বিশেষ নজর দিয়েছে তাঁর সরকার। অযোধ্যায় ৩২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প বাস্তবায়িত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট, রেলপথের উন্নয়ন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সরযূ নদীর তীরের সৌন্দর্যায়ন এবং উন্নত পর্যটন ব্যবস্থা। প্রসঙ্গত, অযোধ্যা নগরীতে বর্তমানে রাম কথা পার্ক, সরযূ ঘাটের উন্নয়ন বেশ চোখে পড়ে। প্রতিদিন জাঁকজমকপূর্ণভাবে সরযূ মাতার আরতিতে অংশ নেন হাজার হাজার ভক্ত। সারা বিশ্বের হিন্দুদের কাছে আধ্যাত্মিকতার মানচিত্রে অযোধ্যা এক বিশেষ স্থান দখল করেছে।

    এদিন জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা

    প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বেশ জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। অযোধ্যার রাম মন্দির এবং আশেপাশের অঞ্চলগুলিতে ব্যাপক নজরদারি চালানো হয়। সেখানে উত্তরপ্রদেশ সরকারের সন্ত্রাস দমন শাখা, সিআরপিএফ, স্থানীয় পুলিশ মোতায়ন করা ছিল। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ব্যাপক নজরদারির মাধ্যমে অযোধ্যাকে এদিন দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল।

  • UPI: ডিজিটাল ইন্ডিয়ার বিরাট সাফল্য! ভিসাকে ছাপিয়ে দৈনিক লেনদেনে বিশ্বের শীর্ষে ভারতের ইউপিআই

    UPI: ডিজিটাল ইন্ডিয়ার বিরাট সাফল্য! ভিসাকে ছাপিয়ে দৈনিক লেনদেনে বিশ্বের শীর্ষে ভারতের ইউপিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থা (UPI) উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছেছে। প্রসঙ্গত, নয় বছর আগেই শুরু হয় এই ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম। নগদহীন ইউপিআই প্লাটফর্ম বর্তমানে লেনদেনের পরিমাণের দিক থেকে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এবং বড় ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ভিসাকেও ছাপিয়ে গিয়েছে। ইউপিআইয়ের (UPI) সাফল্য ভারতের বাইরেও ব্যাপকভাবে নজরে পড়ছে। বিশ্বব্যাপী অনেক দেশেই এই প্ল্যাটফর্ম বর্তমানে কাজ চালাচ্ছে। মোদি সরকারের আমলে তৈরি ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অন্যতম অংশ ছিল এই ইউপিআই ব্যবস্থা। আজ তা সাফল্যের শীর্ষে পৌঁছল।

    ইউপিআই ছাপিয়ে গিয়েছে ভিসাকেও

    ইতিমধ্যে যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, ২০২৫ সালের ১ জুন ইউপিআই-এর (UPI) মাধ্যমে ৬৪.৪ কোটি লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২ জুন ইউপিআই লেনদেনের সংখ্যা পার করে ৬৫ কোটির গণ্ডী, যা ছাপিয়ে গেছে গিয়েছে ভিসার লেনদেনকে। ২০২৪ সালের আর্থিক বছরে ভিসার গড় দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৬৩.৯ কোটি। অর্থাৎ যে পরিসংখ্যার সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, বিশ্বের জনপ্রিয়তম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভিসাকেও ছাপিয়ে গিয়েছে ভারতের ইউপিআই। ভারতের ইউপিআইয়ের (UPI) দৈনিক লেনদেন বর্তমানে ভিসার চেয়ে অনেকটাই বেশি।

    ভিসার (Visa) পরেই রয়েছে মাস্টারকার্ড

    ভিসার পরে স্থান রয়েছে মাস্টার কার্ডের। প্রতিদিন প্রায় ৪৫ কোটি লেনদেন হয় এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের যে সর্বশেষ তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ডিজিটাল পেমেন্টে ভারতের অংশ ৪৮.৫ শতাংশে পৌঁছেছে। যা মূলত ইউপিআই-এর (UPI) মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

    ডিজিটাল পেমেন্টের ৮৫ শতাংশই ইউপিআইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে

    যে তথ্য সামনে এসেছে সেখানে আরও দেখা যাচ্ছে, টাকার অঙ্কে ভিসা (Visa) এবং মাস্টারকার্ড- এই দুটোকেই ছাপিয়ে গিয়েছে ইউপিআই। ২০২৫ সালের মে মাসে ইউপিআই-এর লেনদেনের মূল্য অন্যান্য সমস্ত কার্ড লেনদেনের থেকে ১২ গুণ বেশি ছিল। পরিসংখ্যান বলছে এই সময়কালে ২৫ লক্ষ কোটি টাকার লেনদেন ইউপিআই-এর মাধ্যমে করা হয়েছিল। ভারতের সমস্ত ডিজিটাল লেনদেনের ৮৫ শতাংশ বর্তমানে ইউপিআইয়ের মাধ্যমেই পরিচালিত হয় বলে জানা গিয়েছে।

  • Amarnath Yatra: আশঙ্কা জঙ্গি হামলার, অমরনাথ পুণ্যার্থীদের নিরাপত্তায় এবার ‘অপারেশন শিব’

    Amarnath Yatra: আশঙ্কা জঙ্গি হামলার, অমরনাথ পুণ্যার্থীদের নিরাপত্তায় এবার ‘অপারেশন শিব’

    মাধ্যম নিউজ ডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরে চলতি বছরের অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে মোদি সরকার। জানা গিয়েছে, এনিয়ে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কার কারণে জম্মু-কাশ্মীরে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ২০২৫ সালের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩ জুলাই থেকে। এই যাত্রা চলবে ৯ অগাস্ট পর্যন্ত। সূত্রের খবর, ৩ জুলাই পুণ্যার্থীদের প্রথম বাসটি ছাড়া হবে শ্রীনগর থেকে (Terror Threat)। একারণেই তীর্থযাত্রীদের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না সরকার। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’।

    সর্বক্ষণের নজরদারি (Amarnath Yatra)

    এক্ষেত্রে উল্লেখ করা দরকার, দিনকয়েক আগেই (Amarnath Yatra) গত ২৯ মে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ইতিমধ্যেই অমরনাথের যাত্রাপথের থ্রিডি ম্যাপিং তৈরি করে ফেলেছে নিরাপত্তাবাহিনী। জানা যাচ্ছে, যাত্রাপথ, বেসক্যাম্প সহ সব ক’টি স্পর্শকাতর এলাকাতেই সেনা মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সেনা মোতায়েন থাকবে পুণ্যার্থীদের আবাসস্থলগুলিতেও। নজরদারির জন্য সর্বক্ষণ ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে (Terror Threat) বলে জানিয়েছে সেনা। এ ছাড়াও ব্যবহার করা হবে বডি স্ক্যানার এবং সিসিটিভি ক্যামেরা।

    পহেলগাঁওয়ের পরে অপারেশন সিঁদুর

    প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয়। এই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর ভারত পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে অপারেশন সিঁদুর প্রয়োগ করে ভারত। ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। তার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহও তৈরি হয়। পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত। পরে দুই দেশের সংঘর্ষবিরতি হয়।

  • Caste Census: ১৬ বছর পর জাতীয় জনগণনা হবে ২০২৭ সালে, এবার হবে জাতিভিত্তিক গণনাও

    Caste Census: ১৬ বছর পর জাতীয় জনগণনা হবে ২০২৭ সালে, এবার হবে জাতিভিত্তিক গণনাও

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর জাতীয় জনগণনা (Population Count) হবে ২০২৭ সালে। এই প্রথমবার এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকবে জাতিভিত্তিক গণনাও (Caste Census)। বুধবার সরকারি এক ঘোষণায় জানানো হয়েছে এই তথ্য। জানা গিয়েছে, এই জনগণনা পরিচালিত হবে দুটি ধাপে। প্রথম ধাপে হবে হাউসলিস্টিং ও জনসংখ্যা নিরূপণ এবং দ্বিতীয় ধাপে সংগ্রহ করা হবে জাতিগত ও সামাজিক-অর্থনৈতিক তথ্য। সর্বভারতীয় এই গণনায় এবার প্রথমবারের মতো যুক্ত হতে চলেছে জাতি ও উপজাতি সংক্রান্ত প্রশ্নপত্র। গণনার রেফারেন্স তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মার্চ, ২০২৭। তবে লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয় ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা সেই সময় তুষারাবৃত থাকবে। তাই ওই এলাকাগুলিতে ২০২৬ সালের অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ। মোদি জমানায় এটাই হবে প্রথম জনগণনা। ২০২৮ সালে সামনে আসতে পারে এ সংক্রান্ত তথ্য।

    জনগণনা (Caste Census)

    সরকারি রীতি অনুযায়ী, ১০ বছর অন্তর জনগণনা হওয়ার কথা। শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। সেই হিসেবে জনগণনা হওয়ার কথা ছিল ২০২১ সালে। করোনা অতিমারির কারণে সেবার জনগণনা হয়নি। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় সরকার জানায় যে জনগণনা হতে চলেছে। আগামী জনগণনায় জাতিভিত্তিক সুমারিও হবে। প্রসঙ্গত, গৃহতালিকা প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ২০১০ সালে। সর্বশেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। সেই জনগণনায় জানা গিয়েছিল ভারতের জনসংখ্যা ১২১ কোটির বেশি রেকর্ড করা হয়, যা ১৭.৭ শতাংশ বৃদ্ধির হারকে নির্দেশ করে।

    আসন পুনর্বিন্যাস

    ২০২৭ সালের জনগণনা শেষ হওয়ার পর নতুন জনসংখ্যা তথ্যের (Population Count) ভিত্তিতে লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস প্রক্রিয়াও শুরু হতে পারে (Caste Census)। এর লক্ষ্য হল, প্রতিটি সাংসদ বা বিধায়ক প্রায় সমসংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করেন এবং জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা যায়। প্রসঙ্গত, ভারতে এই প্রক্রিয়া সাধারণত প্রতিটি জনগণনার পর সংবিধান অনুযায়ী সম্পন্ন হওয়ার কথা। কিন্তু ১৯৭৬ সাল থেকে এই আসন পুনর্বিন্যাস স্থগিত রয়েছে। এর প্রধান কারণ হল সেই সময়কার সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণকে উৎসাহ দিতে চেয়েছিল এবং চাইছিল না যে যেসব রাজ্যে জন্মহার বেশি (প্রধানত উত্তর ভারত) তারা বেশি আসন পেয়ে যাক, যার ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলি আসন হারাতে পারে। এই পুনর্বিন্যাস ফের চালু হলে ভারতের রাজনৈতিক ভারসাম্যে (Population Count) উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে (Caste Census)।

  • BJP: বেঙ্গালুরুর স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১, কংগ্রেস সরকারকে নিশানা বিজেপির

    BJP: বেঙ্গালুরুর স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১, কংগ্রেস সরকারকে নিশানা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে মৃত অন্তত ১১। বুধবারের ওই ঘটনায় জখমও হয়েছেন বেশ কয়েক জন। এই ঘটনায় কর্নাটকের কংগ্রেস সরকারকে দায়ী করেছে বিজেপি (BJP)। পদ্ম শিবিরের অভিযোগ, এত বড় জমায়েতের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা তেজস্বী সূর্য লেখেন, “চিন্নাস্বামী থেকে আসা মর্মান্তিক খবরে ভীষণ শোকাহত। এটি আনন্দ ও অনুগত ভক্তির এক উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু তা এক মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে। রাজ্য সরকার ও নেতৃত্ব যখন আরসিবির জয়ের কৃতিত্ব নেওয়ার লড়াইয়ে ব্যস্ত, মুখ্যমন্ত্রী নিজে যখন উৎসবে খোলাখুলি আমন্ত্রণ জানাচ্ছিলেন, তখন মাটিতে কোনও প্রস্তুতিরই ব্যবস্থা ছিল না।” তিনি লেখেন, “সরকার এই পুরো পরিকল্পনাটি ব্যর্থ করেছে এবং শেষ মুহূর্তে উদ্ভট সিদ্ধান্ত নিয়েছে।”

    আরসিবির জয় (BJP)

    ১৮ বছর পর শেষমেশ আইপিএল ট্রফি জিতেছে আরসিবি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)। দলের জয়ের উচ্ছ্বাসে ভাসছে গোটা বেঙ্গালুরু শহর। তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির জয় সেলিব্রেট করতে কোহলিদের জড়ো হওয়ার কথা ছিল। সেই স্টেডিয়ামের গেটেই দর্শকদের হুড়োহুড়ির জেরে ঘটল দুর্ঘটনা। ভিড় সামলাতে লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে। এই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। জখম হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের সকলকেই ভর্তি করা হয়েছে শিবাজি নগরের বাউরিং হাসপাতালে (BJP)।

    সেলিব্রেশনের আগেই বিপত্তি

    এদিন সকালে আরসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ট্রফি নিয়ে দল শহরে পৌঁছতেই সেলিব্রেশন হবে। সেই হিসেবে ছকে ফেলা হয় বিরাটদের গোটা দিনের পরিকল্পনা। বিমানবন্দরে নামার পর থেকে ভিক্ট্রি প্যারেড, চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশনের পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনার কথা সমর্থকদের সঙ্গে শেয়ার করতেই বেঙ্গালুরুতে ভিড় বাড়তে থাকে। একটা সময়ে বাসে করে রাস্তায় ট্রফি নিয়ে সেলিব্রেশনের পরিকল্পনা বাতিল করা হলেও, পরে ফের করা হয়। এই সময়ে বেঙ্গালুরু পুলিশ জানায় তারা পরিস্থিতি (Bengaluru Stampede) সামাল দিতে তৈরি। ফলে সমর্থকরা বেরতে থাকেন রাস্তায়। তার পরেই ঘটে দুর্ঘটনা (BJP)।

  • Pak Spy: পাকিস্তানের চর! ধৃত ইউটিউবার জসবীর সিং, জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য কাশী নিয়ে যাচ্ছে এনআইএ

    Pak Spy: পাকিস্তানের চর! ধৃত ইউটিউবার জসবীর সিং, জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য কাশী নিয়ে যাচ্ছে এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার ও ট্র্যাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদের জন্য বারাণসী নিয়ে যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তদন্তকারীদের মতে, জ্যোতি পাকিস্তান সফরের আগে কিংবা পরেই নিয়মিতভাবে বারাণসীতে যেত। এতেই দানা বেঁধেছে রহস্য। জ্যোতি কেন বারবার বারাণসী যেত তা জানতে চাইছে তদন্তকারীরা। অন্যদিকে পাকিস্তান-সমর্থিত গুপ্তচরচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজন ইউটিউবারকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। ধৃত ব্যক্তির নাম জসবীর সিং। “জান মহল” নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করত জসবীর। যার সাবস্ক্রাইবার সংখ্যা ১১ লক্ষের বেশি।

    কেন কাশী যেত জ্যোতি

    ‘ট্র্যাভেল উইথ জো ’ (Travel with Jo) নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর সুযোগ ছিল জ্যোতি মালহোত্রার। কিন্তু বারাণসীতে তার এত ঘন ঘন উপস্থিতি সন্দেহের সৃষ্টি করেছে। তদন্তকারীদের সন্দেহ, বারাণসীর নির্দিষ্ট কিছু স্থানের ভিডিও তৈরি করে জ্যোতি বিশেষ কাউকে পাঠাত। কার নির্দেশে জ্যোতি সেই ভিডিও আপলোড করত? ভিডিওগুলোর মধ্যে কি কোনো সাংকেতিক বার্তা বা গোপন তথ্য লুকিয়ে ছিল? কোন উদ্দেশে এই ভিডিও তৈরি করত জ্যোতি, তা জানতে চায় গোয়েন্দারা। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের পর থেকে এখনও পর্যন্ত চারবার পাকিস্তানে গিয়েছে জ্যোতি। প্রতিবারই পাকিস্তান সফরের আগে বা পরে বারাণসী সফর করত সে। সেইসব সফরের ভিডিও ইউটিউবে আপলোডও করত। প্রথম পাকিস্তান সফর ছিল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। এ সময় জ্যোতি করতারপুর করিডোর যায়। তার পরের মাসেই জ্যোতি বারাণসী যায় এবং বিভিন্ন স্থানের ভিডিও তৈরি করে।

    বারবার কাশী ভ্রমণ

    ২০২৩ সালের এপ্রিল মাসে আবার পাকিস্তানে (Pak Spy) যাওয়ার পর জুলাই মাসে ফের বারাণসী যায় জ্যোতি। ৯ই ডিসেম্বর বাসে করে আবার কাশী যায় সে। উল্লেখযোগ্যভাবে, ১৯শে ডিসেম্বর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসীতে বন্দে ভারত ট্রেন উদ্বোধন করছিলেন, তখন জ্যোতি সেই একই ট্রেনে বারাণসী থেকে দিল্লি যাচ্ছিল এবং ট্রেনের পাইলট কেবিনের ভিডিও ও ক্লোজ-আপ ছবি ধারণ করে। ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও বারাণসীতে গিয়েছিল জ্যোতি। একাধিক স্থানে ভ্রমণও করে সে। এরপর কাশ্মীর ঘুরে মার্চ মাসে আবার পাকিস্তানে যায় হরিয়ানার মেয়ে।

    গ্রেফতার জ্যোতির সঙ্গী জসবীর

    অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে রূপনগরের মাহলান গ্রামের বাসিন্দা জসবীর সিংকে মোহালির স্টেট স্পেশাল অপারেশন সেল (SSOC) গ্রেফতার করে। পুলিশের দাবি, জ্যোতির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জসবীরের। মোহালি আদালত তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সন্দেহভাজন এজেন্ট শাকির ওরফে জাট রনধাওয়ার সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জসবীরের। তাছাড়া, পাকিস্তান হাই কমিশনের প্রাক্তন কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গেও সম্পর্ক ছিল জসবীর সিং-এর। দানিশকে আগে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল গুপ্তচরবৃত্তির অভিযোগে।

    পাকিস্তানে তিনবার ভ্রমণ, দূতাবাসে উপস্থিতি

    জসবীর সিং ২০২০, ২০২১ ও ২০২৪ সালে মোট তিনবার পাকিস্তানে (Pak Spy) সফর করেন। তিনি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে তিনি পাকিস্তানি সেনা কর্মকর্তা ও ভ্লগারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ছবি তোলেন। উক্ত অনুষ্ঠানে তিনি জ্যোতি মালহোত্রা ও দানিশের সঙ্গেও ছবি তুলেছিলেন এবং সেগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। পুলিশ জানিয়েছে, জসবীরের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে বেশ কয়েকটি পাকিস্তান-ভিত্তিক নম্বর পাওয়া গিয়েছে। যা বর্তমানে তদন্তাধীন। জ্যোতি মালহোত্রার গ্রেফতারের পর জসবীর সিং নিজের মোবাইল থেকে সমস্ত সন্দেহজনক যোগাযোগের তথ্য মুছে ফেলার চেষ্টা করে। কিন্তু পুরোটা মুছে ফেলা সম্ভব হয়নি।

    গোটা নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রস্তুতি

    এ পর্যন্ত পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে পাঞ্জাব পুলিশ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অজনালা, অমৃতসর থেকে ফালাকশের মসিহ ও সুরজ মসিহ, মালেরকোটলা থেকে ৩১ বছর বয়সী গুজালা ও ইয়ামিন মোহাম্মদ এবং গুরুদাসপুর থেকে সুখপ্রীত সিং ও করণবীর সিং-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই গোটা নেটওয়ার্কের প্রতিটি সদস্যকে চিহ্নিত করার কাজ চলছে। পুরো নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে পুলিশ।

LinkedIn
Share