Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India-Pakistan War: যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব, ৩২টি বিমানবন্দরে অস্থায়ীভাবে পরিষেবা বন্ধের নির্দেশ কেন্দ্রের

    India-Pakistan War: যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব, ৩২টি বিমানবন্দরে অস্থায়ীভাবে পরিষেবা বন্ধের নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে বড় পদক্ষেপ করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী ১৪ মে পর্যন্ত দেশের ৩২টি বিমানবন্দরে যাত্রী পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাক সীমান্তবর্তী উত্তর ও পশ্চিম ভারতের বিমানবন্দর গুলিতে অসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। ১৫ মে সকাল সাড়ে ৫টা থেকে ফের এখানে পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। শুক্রবার মধ্যরাতে ঘোষিত এই সিদ্ধান্তটি ভারত ও পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে।

    কোন কোন বিমানবন্দরকে নির্দেশ

    কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) এবং সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ বিমানকর্মীদের (NOTAMs) জন্য একাধিক নোটিস জারি করেছে। যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পাটিয়ালা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাটিণ্ডা, জৈসলমের, জোধপুর, বিকানের, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্‌, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ। ইতিমধ্যে এই ৩২টি বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল যে সব বিমানের, সেগুলি বেশির ভাগই বাতিল করে দিয়েছে সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ্‌, জোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভূজ, রামনগর, রাজকোটে যাতায়াতকারী তাদের সমস্ত বিমান বাতিল করেছে। যাত্রীদের ভাড়া ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থা। বিমান সংস্থা ইন্ডিগোও বেশ কিছু বিমান বাতিল করেছে।

    কেন বন্ধ বিমান চলাচল

    অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে। লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে পাকিস্তান থেকে। যার বেশিরভাগই মাঝ আকাশে নষ্ট করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই অবস্থায় সীমান্তবর্তী রাজ্যগুলির বিমানবন্দর থেকে বিমান চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সরকার। সে কথা মাথায় রেখেই আগামী ১৪ মে পর্যন্ত ৩২টি বিমানবন্দরে যাত্রী পরিষেবা বন্ধ করা হয়েছে।

    কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট

    ভারত-পাকিস্তানের যুদ্ধ আবহে কলকাতা বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাতিল করে দেওয়া হয়েছে সিআইএসএফের সমস্ত কর্মীদের ছুটি। যারা ছুটিতে ছিলেন, তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর চত্বরে অ্যারাইভাল, ডিপারচারে কোন গাড়ি দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রকের তরফে দেশের সমস্ত বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যাত্রীদের উড়ানের ৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে। দেড় ঘণ্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে।

  • Indus Waters Treaty: বিশ্বব্যাঙ্কের ভূমিকা শুধু সাহায্যকারী হিসাবে, সিন্ধু চুক্তি নিয়ে বললেন অজয় বঙ্গা

    Indus Waters Treaty: বিশ্বব্যাঙ্কের ভূমিকা শুধু সাহায্যকারী হিসাবে, সিন্ধু চুক্তি নিয়ে বললেন অজয় বঙ্গা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করা নিয়ে বিশ্বব্যাঙ্কের ভূমিকা নিয়ে একাধিক রিপোর্ট সামনে এসেছে। এই আবহে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিশ্ব ব্যাঙ্কের (World Bank President) প্রেসিডেন্ট অজয় বঙ্গা। অত্যন্ত নির্দিষ্টভাবে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন তিনি। বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বঙ্গার মতে, ‘‘সাহায্যকারীর বাইরে আমাদের কোনও ভূমিকা নেই। মিডিয়াতে নানা জল্পনা ছড়াচ্ছে কীভাবে বিশ্বব্যাঙ্ক এনিয়ে পদক্ষেপ নেবে ও এই সমস্যাটা ঠিকঠাক করবে। কিন্তু এগুলি সব বাজে কথা। বিশ্বব্যাঙ্কের ভূমিকা কেবলমাত্র একজন সাহায্যকারী হিসাবে।’’

    পহেলগাঁও হামলার পরেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত

    এইভাবেই কার্যত নিজেদের অবস্থান জানিয়ে দিল বিশ্বব্যাঙ্ক। প্রসঙ্গত, পহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গি হানার পরেই একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করে ভারত। তারমধ্যে অন্যতম ছিল সিন্ধু জল চুক্তি স্থগিত। ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের ((Indus Waters Treaty) ) মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। এই দুই দেশ ছাড়াও অতিরিক্ত স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাঙ্ক। এই চুক্তিতে সিন্ধু এবং এর উপনদীগুলির জল দুই দেশের মধ্যে ন্যায্যভাবে ভাগ করার কথা বলা হয়েছিল। চুক্তির অধীনে, পূর্বাঞ্চলীয় ৩ নদী – বিপাশা, রবি এবং শতদ্রুর জল ভারতকে এবং পশ্চিমাঞ্চলীয় ৩ নদী – চেনাব, সিন্ধু এবং ঝিলামের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল (Indus Waters Treaty)। এই চুক্তির মাধ্যমে দুই দেশকে নির্দিষ্ট উদ্দেশ্যে একে অপরের নদী ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যেমন ছোট জলবিদ্যুৎ প্রকল্প চালু, জলসেচ ইত্যাদি কাজে।

    বৃহস্পতিবারই বিদেশ সচিব বিক্রম মিস্রি এই সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন

    প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবারই বিদেশ সচিব বিক্রম মিস্রি এই সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘সিন্ধু জলচুক্তি নিয়ে কিছু ইস্যু আমি বলতে চাই। কিছু ভুল তথ্য দেওয়া হচ্ছে এই ইস্যু সম্পর্কে। আসল বিষয়টি হল পরিস্থিতির মূলগত কিছু পরিবর্তন হয়েছে যার জেরে সিন্ধু জলচুক্তিটা (Indus Waters Treaty) আপাতত স্থগিত রাখা হচ্ছে।’’

  • Vikram Misri: ‘‘গোটা বিশ্বের কাছে মিথ্যে তথ্য তুলে ধরছে পাকিস্তান’’, বললেন বিদেশ সচিব বিক্রম মিস্রি

    Vikram Misri: ‘‘গোটা বিশ্বের কাছে মিথ্যে তথ্য তুলে ধরছে পাকিস্তান’’, বললেন বিদেশ সচিব বিক্রম মিস্রি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বিকালেই ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিদেশমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। সেখানেই পাকিস্তানের তৈরি করা ভুয়ো খবর নিয়ে হাটে হাড়ি ভাঙলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। এদিন তিনি বলেন, ‘‘কোণঠাসা হয়ে গোটা বিশ্বের কাছে মিথ্যে তথ্য তুলে ধরছে পাকিস্তান (India Pakistan War)।’’

    কী বললেন বিক্রম মিস্রি (Vikram Misri)?

    তিনি (Vikram Misri) আরও বলেন, ‘‘গত রাতে পাকিস্তান যে হামলা চালিয়েছে, সেই সম্পর্কে দেশের জনগণ জ্ঞাত। ভারতীয় সেনাও তাদের মোক্ষম জবাব দিয়েছে। তবে পাকিস্তান বারংবার দাবি করেছে, ওরা কোনও ধর্মীয় স্থানে আক্রমণ চালায়নি। উল্টে ভারতীয় সেনাবাহিনীর দিকে অভিযোগ তুলে বলেছে, আমরা নাকি অমৃতসরের নানা জায়গায় হামলা চালিয়ে, ওদের দিকে দোষ ঠেলছি। কিন্তু গোটাটাই ভুয়ো। কাশ্মীরের পুঞ্জের একটি গুরুদ্বারে এই সময় হামলা চালায় পাকিস্তান। যার জেরে ওই ধর্মীয় স্থানের এক প্রধানের মৃত্য়ু হয়।’’ ভারতের বিদেশ সচিব আরও বলেন, ‘‘শুধুই পুঞ্চ নয়। ভারতের একাধিক এলাকাতেও হামলা চালিয়েছিল পাকিস্তান। এমনকি, ওরা কোণঠাসা হয়ে ভারতের বিরুদ্ধে আরও একটি ভুয়ো অভিযোগ করে। পাকিস্তানের দাবি, ভারত নাকি তাদের দেশের অন্দরে থাকা গুরুদ্বারে হামলা চালিয়েছে। আসলে ওরা গোটা ব্যাপারটাকে একটা সাম্প্রদায়িক হিংসার রূপ দিতে চাইছে।’’

    ৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলারও চেষ্টা করে পাকিস্তান

    প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের বৈঠকে বিদেশসচিব বিক্রম মিস্রি ছাড়াও হাজির ছিলেন সেনার দুই মহিলা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। কর্নেল কুরেশি বলেন, ‘‘রাত আটটা থেকে ৯টার মধ্যেই সবথেকে বেশি হামলার চেষ্টা করে পাকিস্তান (India Pakistan War)। পশ্চিমী সেনা ঘাঁটিগুলিতে সবথেকে বেশি হামলার চেষ্টা। বারবার বায়ুসীমা পার করার চেষ্টা করে পাক বায়ু সেনা। ৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলারও চেষ্টা হয়েছে। কিন্তু, সিংহভাগ ক্ষেত্রেই সমস্ত ড্রোনকে ভেঙে গুড়িয়ে দিতে সমর্থ হয় ভারতীয় সেনা।’’

  • India-Pakistan War: ভাসতে পারে শিয়ালকোট, চেনাবের ৪টি লকগেট খুলল ভারত, হু হু করে জল ঢুকছে পাকিস্তানে

    India-Pakistan War: ভাসতে পারে শিয়ালকোট, চেনাবের ৪টি লকগেট খুলল ভারত, হু হু করে জল ঢুকছে পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার স্ট্রাইকের পাশাপাশি পাকিস্তানে ‘ওয়াটার স্ট্রাইক’ (India-Pakistan War)। খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। হু হু করে জল ঢুকছে পাকিস্তানে। ভারতের দিকে কুনজর দিলে, কী পরিণতি হতে পারে, তা জল-স্থল-আকাশপথে বুঝিয়ে দিচ্ছে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ভারতের মিশাইল হানায় লন্ডভন্ড পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ শহর। এবার ভসে যেতে পারে চন্দ্রভাগার তীরবর্তী পাকিস্তানের বিভিন্ন জেলা।

    বন্যার আশঙ্কা শিয়ালকোটে

    পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবেই প্রথমে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিল ভারত সরকার। বন্ধ হয়ে গিয়েছিল সিন্ধু ও উপনদী চন্দ্রভাগা, ঝিলমের জল। পাকিস্তানের রাতারাতি শুকিয়ে মরার মতো অবস্থা হয়, কারণ এই নদীগুলির উপরই নির্ভরশীল পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ। এবার খুলে দেওয়া হল চন্দ্রভাগা বাঁধ। রামবানসহ জম্মু-কাশ্মীরের অনেক স্থানে ভারী বৃষ্টিপাত চলছে কয়েকদিন ধরে । পাশাপাশি রামবানে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে। এর ফলে জলের স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। তাই বাঁধের লকগেট খুলে দেওয়া হয়েছে। রামবানে সালাল বাঁধের চারটি গেট খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ ছিল এই লকগেট। সেই লকগেটগুলো খোলার কিছুক্ষণের মধ্যেই কয়েকগুন বেড়ে যায় চন্দ্রভাগার জল। যেকোনও মুহূর্তেই ভেসে যেতে পারে পাকিস্তানের শিয়ালকোট। এই আশঙ্কায় সেখানকার শয়ে শয়ে মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে।

    চন্দ্রভাগা নদীতে বেড়েছে জলস্রোত

    দুই দিন আগে, চেনাব বা চন্দ্রভাগার বাগলিহার বাঁধ আটকে জলের মর্ম বুঝিয়ে দিয়েছিল ভারত। কয়েক ঘণ্টা জল আটকে দেওয়ায় শুকিয়ে মরার আতঙ্কে হাহাকার করে উঠেছিল পাকিস্তান। সেদেশের কৃষি-শিল্পের অনেকটাই নির্ভর করে এই চেনাবের জলের উপর। এবার সেই চেনাবেরই চার চারটি লক গেট খুলে দিল ভারত। এর জেরে এবার বন্যায় ভাসতে পারে পাকিস্তান। জম্মুতে অতি ভারী বৃষ্টির পর পাকিস্তানে এখন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেনাব নদীতে নির্মিত বাগলিহার বাঁধের চারটি ফটক খুলে দেওয়া হয়েছে শুক্রবারই। বৃহস্পতিবার এই চেনাব নদীতেই নির্মিত রিয়াসি সালাল বাঁধের ৩টি ফটকও খুলে দেওয়া হয়। বাঁধের ফাটক দিয়ে প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। শুক্রবারের খবর অনুসারে, চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের ৪টি লকগেট খুলে দিয়েছে ভারত। এর ফলে চন্দ্রভাগা নদীতে একলাফে বেড়েছে জলস্রোত। ভারত জল ছাড়ায় এবার পাকিস্তানের শিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে হু হু করে। এমন চলতে থাকলে পাকিস্তানের ওই অঞ্চল বন্যায় ভেসে যেতেও পারে।

  • India Pakistan War: হার্পির আতঙ্কে হাসি উড়েছে পাকিস্তানের, ইহুদি ড্রোনে ছিন্নভিন্ন চিনা-কবচ

    India Pakistan War: হার্পির আতঙ্কে হাসি উড়েছে পাকিস্তানের, ইহুদি ড্রোনে ছিন্নভিন্ন চিনা-কবচ

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর’-এর এক দিনের মাথাতেই লাহোরের (India Pakistan War) এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করল নয়াদিল্লি। ইসলামাবাদের দাবি, এতে ইজরায়েলি মানববিহীন উড়ুক্কু যান ব্যবহার করেছে ভারতীয় সেনা। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রের মোদি সরকার। সূত্রের খবর, লাহোরে সেনাছাউনি সংলগ্ন এলাকায় চিনের তৈরি এইচকিউ-৯পি নামের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ মোতায়েন রেখেছিলেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। পাক গণমাধ্যমগুলির দাবি, ইজরায়েলি ‘হার্পি’ দিয়ে সেটি উড়িয়েছে ভারত।

    পাকিস্তানের আতঙ্ক

    পাক সেনার জনসংযোগ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি জানিয়েছেন, ইজরায়েলে তৈরি ওই ড্রোন দিয়ে একাধিক শহরকে নিশানা করে ভারতীয় বাহিনী। সেই তালিকায় ছিল করাচি, বহাওয়ালপুর, শিয়ালকোট এবং রাওয়ালপিন্ডি। এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ আরও বলেন, ‘‘ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে আগ্রাসন দেখিয়েছে ভারত। সেগুলির অধিকাংশকেই নিষ্ক্রিয় করা হয়। কিন্তু তা সত্ত্বেও একটি লাহোরের সেনাছাউনিতে ঢুকে পড়ে। সংশ্লিষ্ট ড্রোনটির বিস্ফোরণে চার জন সৈনিক আহত হন।’’

    হার্পির সুবিধা

    গত কয়েক বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই হাতিয়ারটিকে সযত্নে অস্ত্রাগারে সাজিয়ে রেখেছিল নয়াদিল্লি। মোক্ষম সময়ে এর এক আঘাতেই দিশেহারা পাকিস্তান, মুখ পুড়েছে বেজিঙেরও। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ‘হার্পি’ ড্রোনে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর। একটানা ন’ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে এর। লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে বিশেষ একটি পদ্ধতিতে পরিকল্পনামাফিক বিভিন্ন কোণ থেকে আক্রমণ চালাতে সক্ষম ইজরায়েলের তৈরি এই মানববিহীন উড়ুক্কু যান। শুধু তা-ই নয়, হামলার সময়ে ‘গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’-এর (জিএনএসএস) সাহায্যে একে নিষ্ক্রিয় করাও সম্ভব নয়। উল্লেখ্য, প্রতিকূল পরিবেশেও অপারেটরের সঙ্গে দিব্যি যোগাযোগ রেখে চলে ‘হার্পি’। একে যুদ্ধজাহাজ বা সামরিক ট্র্যাকের উপর বসানো লঞ্চার থেকে শত্রুর ঘাঁটির দিকে ছোড়া যায়। ২০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে সক্ষম ‘হার্পি’।

    হার্পির সংখ্যা এখন ১০০

    নির্মাণকারী সংস্থা হল ‘ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ’। ২০০৯ সালের সেপ্টেম্বরে মানববিহীন এই আত্মঘাতী উড়ুক্কু যানটিকে বহরে সামিল করার কথা ঘোষণা করে ভারতীয় বায়ুসেনা। এর জন্য ১০ কোটি ডলার খরচ করেছিল কেন্দ্র। চুক্তি অনুযায়ী, প্রথমে ১০টি ‘হার্পি’ ড্রোন সরবরাহ করে ইজরায়েল। ২০২০ সালের মধ্যে ফৌজের অস্ত্রাগারে ইজরায়েলি ‘হার্পি’-র সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

  • RSS: ‘‘ন্যায় বিচার প্রতিষ্ঠায় জরুরি ছিল অপারেশন সিঁদুর’’, মোদি সরকার ও সেনাকে অভিনন্দন জানাল আরএসএস

    RSS: ‘‘ন্যায় বিচার প্রতিষ্ঠায় জরুরি ছিল অপারেশন সিঁদুর’’, মোদি সরকার ও সেনাকে অভিনন্দন জানাল আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর (Operation Sindoor) সফল হওয়ার জন্য ভারত সরকারকে অভিনন্দন জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। ৯ মে আরএসএস-র তরফে এই বিবৃতি সামনে এসেছে। এখানেই দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে আরএসএস বলেছে, ‘‘ অপারেশন সিঁদুর সত্যিই জরুরি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং দেশের মনোবলকে অক্ষুণ্ণ রাখতে।’’ প্রসঙ্গত,  রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে এই বিবৃতি দেন সরসংঘ চালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। নিজেদের বিবৃতিতে তারা বলেন, ‘‘আমরা অভিনন্দন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে এবং আমাদের সশস্ত্র সেনাবাহিনীকে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল।’’

    সমগ্র ভারতবর্ষ সরকার এবং সেনার পক্ষে দাঁড়িয়েছে

    সশস্ত্র সেনা অভিযানকে সমর্থন করে আরএসএস-র দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আমরা (RSS) সম্পূর্ণভাবে সমর্থন করছি এই সামরিক অভিযানের যা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে। পাকিস্তানে থাকা তাদের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করেছে এই অপারেশন। দেশের নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ খুবই জরুরি ছিল। বর্তমানে দেশের এমন পরিস্থিতিতে সমগ্র ভারতবর্ষ সরকার এবং সেনার পক্ষে দাঁড়িয়েছে (Operation Sindoor)।’’

    জম্মু-কাশ্মীর সীমানায় পাকিস্তান কর্তৃক হামলার কড়া নিন্দা জানিয়েছে আরএসএস

    একইসঙ্গে পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে নিরীহ ভারতীয় নাগরিকদের উপর তারও নিন্দা জানিয়েছে আরএসএস (RSS)। আরএসএস-এর ওই বিবৃতিতে জানানো হয়েছে, পাক সেনাবাহিনী ধর্মীয় প্রতিষ্ঠান এবং নিরীহ নাগরিকদের উপর যেভাবে হামলা চালিয়েছে, তা সত্যিই নিন্দনীয়। একইসঙ্গে আরএসএস সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে প্রত্যেক নাগরিক যেন সরকারের নির্দেশিকা মেনে চলেন। এর পাশাপাশি, নাগরিক কর্তব্য পালন করতেও অনুরোধ জানিয়েছে সংঘ। দেশের এমন পরিস্থিতিতে কোনও নাগরিক যেন ভারত বিরোধী চক্রান্তের ফাঁদে না পড়েন সে বিষয়েও দেশবাসীকে সতর্ক করেছে আরএসএস (RSS)। আরএসএস জানিয়েছে,  যুদ্ধের আবহে দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অনেক ফাঁদ পাতা হবে। সেবিষয়ে দেশবাসীকে সদা জাগ্রত থাকতে হবে দেশের ঐক্য ও নিরাপত্তার স্বার্থে।

  • India Pakistan War: যুদ্ধের আবহে জম্মু-কাশ্মীরে বড়সড় অনুপ্রবেশ রুখল সেনা, খতম ৭ জইশ জঙ্গি

    India Pakistan War: যুদ্ধের আবহে জম্মু-কাশ্মীরে বড়সড় অনুপ্রবেশ রুখল সেনা, খতম ৭ জইশ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানি সেনার (India Pakistan War) গোলাবর্ষণের মধ্যেই জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir) সীমান্ত দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্বা সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। তবে তা ব্যর্থ করল বিএসএফ। একইসঙ্গে নিকেশ করা হয়েছে সাত জইশ জঙ্গিকে। বিএসএফে তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাম্বা জেলার সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। তবে জওয়ানরা সেই চেষ্টা ব্যর্থ করেছেন।

    পহেলগাঁওয়ের পর থেকেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান

    প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (India Pakistan War) পর থেকে সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তানি সেনা। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ প্রয়োগ করে। এর পরেই পাকিস্তানি সেনা বিনা প্ররোচনায় গোলাবর্ষণও শুরু করে সীমান্তে। বৃহস্পতিবারও ফের সীমান্ত এলাকাগুলিতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি সেনা। ছু়ড়তে থাকে মিসাইল, চলে ড্রোন হামলা। তবে এসব কিছুই প্রতিহত করে ভারতের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম।

    ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে শুধু জঙ্গিঘাঁটিতেই আঘাত হানা হয়

    প্রসঙ্গত, ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় সেনা শুধু জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে (India Pakistan War)। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। কোনও সাধারণ নাগরিকের ওপর হামলা হয়নি। তারপরও পাকিস্তান সেনা ভারতে হামলা চালানোর চেষ্টা চালায়। ভারতীয় সেনা অবশ্য তার যোগ্য জবাব দেয় বৃহস্পতিবার রাতেই। পাকিস্তানের প্রত্যেকটি হামলার চেষ্টা প্রতিহত করেছে ভারতীয় সেনা। পাল্টা হামলায় বিপর্যস্ত হয়েছে পাক ভূখণ্ডের একাধিক গুরুত্বপূর্ণ শহর। সেদেশের রাজধানী ইসলামাবাদেও অভিযান চালায় ভারতের বায়ুসেনা। প্রসঙ্গত, সাংবাদিক বৈঠকে  আগেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি স্পষ্ট করে দিয়েছিলেন, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে প্রথম হামলা চলেছিল পাকিস্তানের মদতেই। ভারত কোনও হামলা চালায়নি। শুধুমাত্র জবাব দিয়েছে।

  • India Pakistan War: ‘সুদর্শন চক্রে’ ছিন্ন ভিন্ন পাক ক্ষেপণাস্ত্র! কীভাবে পাকিস্তানের আক্রমণ প্রতিহত করল ভারত?

    India Pakistan War: ‘সুদর্শন চক্রে’ ছিন্ন ভিন্ন পাক ক্ষেপণাস্ত্র! কীভাবে পাকিস্তানের আক্রমণ প্রতিহত করল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর পরই ভারতের ১৫টি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান (India Pakistan War)। কিন্তু সেই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোনোর আগেই সেগুলিকে নষ্ট করে দেয় ভারতের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। সুদর্শন চক্রের (ভারতের দেওয়া নাম) আঘাতে ছিন্নভিন্ন হয় যায় পাক ড্রোন ও বিমান। বৃহস্পতিবার রাতে উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এস -৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোড়া হয়। যেগুলির প্রায় সবক’টি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

    সুদর্শন চক্রে আটকে গেল পাকিস্তান

    উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান (India Pakistan War)। তার মধ্যে ছিল অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং ভুজ। কিন্তু পাকিস্তানের সেই হামলা পুরোপুরি ভেস্তে দেয় এ-৪০০। যা ভারতের আকাশকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রেখেছে। ভারতীয় সেনায় এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘সুদর্শন চক্র’। আকাশপথে যে দিক থেকেই হামলা হোক না কেন, এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলাকে রুখে দিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। রাশিয়া থেকে কেনা এই যুদ্ধাস্ত্র এখনও পর্যন্ত পুরোপুরি সফল।

    পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত

    বৃহস্পতিবার রাতে ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিণ্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই ও ভূজে হামলার চেষ্টা করে । কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের মোট ৬০টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলি আটকানো হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবের কয়েকটি জায়গায় পর পর হামলায় চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক বায়ুসেনার মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের দু’টি চিনা জেএফ-১৭ যুদ্ধবিমানও। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হয়েছিল। তা-ও প্রতিহত করা হয়েছে। আখনুরে একটি ড্রোনকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়েছে।

    ব্ল্যাকআউট, সাইরেনের শব্দ

    সমগ্র জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে সাইরেন বাজতে শুরু করে। সাইরেনের শব্দ শোনা গিয়েছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এ ছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পঞ্জাবের বিভিন্ন অংশেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বায়ুসেনা কর্তৃপক্ষের নির্দেশে শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ‘ব্ল্যাকআউট’ চলবে। অমৃতসরেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। জম্মুর বিমানবন্দর, সামবা, আরএস পুরা, আর্নিয়া-সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।

    সুদর্শনের সহায়তায় অন্যরা

    এরইমধ্যে আবার সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল নিয়েও উধমপুরে হামলা চালায় পাকিস্তান। রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর সহ দেশের নানা প্রান্ত থেকে পাক আক্রমণের খবর আসতে থাকে। কিন্তু, ভারতের ডিফেন্স সিস্টেম ভেদ করে কিছুতেই ভারতীয় ভূখণ্ডে হামলা করতে পারেনি পাক সেনা। তার আগেই এস-৪০০ এর পাশাপাশি পাকিস্তানকে প্রতিহত করতে মাঠে নেমে পড়ে এল-৭০, জেডএসইউ-২৩, শিলকার মতো শক্তিশালী সব ডিফেন্স সিস্টেম।

    কোথায় পাক প্রধানমন্ত্রী

    জয়সলমিরে পাকিস্তানের (India Pakistan War) ঘাতক যুদ্ধবিমান এফ-১৬ নামিয়ে আনা হয়। লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালায় ভারত। জ্বলন্ত ছবি ধরা পড়ে ক্যামেরায়। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চলে। এরইমধ্যে শোনা যায় ইসলামাবাদ সহ পাকিস্তানের ৭ শহরে হানা দিয়েছে ভারতীয় সেনা। খবর আসে, বাঙ্কারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। সূত্র মারফত এও জানা যায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির।

    প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বেঠক সেনাপ্রধানের

    বৃহস্পতিবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। এরইমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বড় বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইসলামাবাদের মিসাইল হামলার চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পাকিস্তানের একের পর এক শহরে প্রত্যাঘাত করেছে ভারত। আর উত্তেজনার এই পরিবেশেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়। সীমান্তের বর্তমান পরিস্থিতি ও সামরিক বাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

  • India Pakistan War: ব্যর্থ চেষ্টা! পাক বায়ুসেনার ১টি এফ-১৬, দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান, ১টি অ্যাওয়াক্সকে নামাল ভারত

    India Pakistan War: ব্যর্থ চেষ্টা! পাক বায়ুসেনার ১টি এফ-১৬, দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান, ১টি অ্যাওয়াক্সকে নামাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিমান হামলা প্রতিহত করল ভারত (India Pakistan War)। ভারতীয় সেনা ও বায়ুসেনা একযোগে পাকিস্তানের একটি এফ-১৬ ফাইটার জেট এবং দুইটি জেএফ-১৭ যুদ্ধবিমান গুলি করে নামায় (F-16 shot down)। এছাড়াও, পাকিস্তানের জন্য এক বড় কৌশলগত আঘাত হিসেবে, পাঞ্জাব প্রদেশের অভ্যন্তরে পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান, অ্যাওয়াক্স (AWACS) বিমানও নামানো হয়েছে। যা ইসলামাবাদের আকাশসীমায় নজরদারির ক্ষমতাকে দুর্বল করে দেবে অনেকটাই।

    একাধিক জায়গায় হামলার চেষ্টা 

    জম্মু, রাজস্থান ও পাঞ্জাবের একাধিক এলাকায় (Jammu drone attack) বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে প্রায় ৩৫ মিনিট ধরে পাকিস্তানের (India Pakistan conflict) তরফে চালানো হয় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের প্রতিরক্ষা বাহিনী এই হামলা রুখে দেয় এবং পাল্টা আক্রমণ চালায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হামাসের মতোই হামলা চালায় পাকিস্তান। ভারতের শক্তিশালী এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম (সুদর্শন চক্র), LU-70, ZSU-23-4 এবং অন্যান্য মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে (Pakistani missiles)।

    নামানো হল পাকিস্তানের এফ-১৬ বিমান

    এফ-১৬ (F-16) হল মাল্টিরোল অ্যাডভান্সড কমব্যাট ফাইটার। পরমাণু অস্ত্র বা মিসাইল বহনে সক্ষম। ১৯৭৮ সালে প্রথম আমেরিকায় তৈরি হয় এই মার্কিন যুদ্ধবিমান। ১৯৮৩ সালে আমেরিকার থেকে সেই যুদ্ধ বিমানের আধুনিক ভার্সান কেনে পাকিস্তান। যে যুদ্ধবিমানে রয়েছে ২০এমএম মাল্টিব্যারেল ক্যানন যা ৫০০ রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে। এফ ১৬-এ ৬টি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোঁড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। সর্বোচ্চ ২১ হাজার ৭৭২ কিলোগ্রাম ওজনের অস্ত্রবহনে সক্ষম এই যুদ্ধ বিমান। ৩ হাজার ২২২ কিলোমিটার দূরে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এফ ১৬। সর্বোচ্চ ৫০ হাজার ফুট পর্যন্ত উড়তে পারে। শব্দের দ্বিগুণ বেগে ওড়ে। ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২ হাজার ৪১৪ কিমি। আমেরিকায় তৈরি, বিশ্বের অন্যতম পরীক্ষিত এই এফ ১৬ বিমানকেই গুলি করে ভারতীয় ভূখণ্ডে নামিয়ে আনে ভারতীয় সেনা।

    চিন থেকে কেনা  জেএফ ১৭ যুদ্ধবিমানও ব্যর্থ

    পাশাপাশি গুলি করে নামানো হয়েছে পাকিস্তানের ২টি জেএফ ১৭ যুদ্ধবিমান। সিঙ্গল ইঞ্জিন, মাল্টি-রোল এই ফাইটার জেট, চিনের থেকে কিনেছিল পাকিস্তান। ওজনে হাল্কা, দৈর্ঘ্য় প্রায় ১৪.৯ মিটার, দেড় হাজার কেজি অস্ত্র বহনে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১ হাজার ৯১০ কিমি। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র রয়েছে জেএফ ১৭ বিমানে। রয়েছে জাহাজ-বিধ্বংসী ক্ষেপনাস্ত্রও (India Pakistan War)। যা আকাশ থেকে লক্ষ্য়বস্তুতে আঘাত হানতে পারে। চিন থেকে কেনা যুদ্ধবিমান, জেএফ ১৭-এ রয়েছে আধুনিক এভিওনিক্স, কম্পিউটারাইজড ফ্লাইট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে, ডেটা লিঙ্ক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এত ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট ভারতে ঢোকামাত্র, কুপোকাত হয়ে গেল। গুলি করে শত্রুর যুদ্ধ বিমান এক নিমেষে মাটিতে নামিয়ে আনল ভারতীয় সেনা।

  • Operation Sindoor: অপারেশন সিঁদুরে খতম কান্দাহার বিমান ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মাসুদের ভাই রউফ

    Operation Sindoor: অপারেশন সিঁদুরে খতম কান্দাহার বিমান ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মাসুদের ভাই রউফ

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে প্রয়োগ করা হয় অপারেশন সিঁদুর (Operation Sindoor)। একদিন পরেই বৃহস্পতিবার এই অভিযানের অন্যতম বড় খবর সামনে এল। গোয়েন্দা সূত্রে খবর, জইশ-ই-মহম্মদের কমান্ডার আবদুল রউফ আজহার পাক পাঞ্জাবের বাহাওয়ালপুর জঙ্গি ঘাঁটি নিকেশের সময়ই খতম হয়ে গিয়েছে। প্রসঙ্গত, রউফ আজহার হল জইশ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই। ১৯৯৯ সালে ভারতীয় বিমান (আইসি ৮১৪) ছিনতাইয়ে সে ছিল মাস্টারমাইন্ড (Abdul Rauf Azhar)। জইশের অপারেশন হেড হিসেবে ছিল তার পরিচয়।

    ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার প্রথম পাঁচে ছিল রউফ

    একাধিক সন্ত্রাসী কার্যকলাপে তার নাম উঠে আসে। কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা ছাড়াও আবদুল রউফ আজহার (Abdul Rauf Azhar) ২০০১ সালের সংসদে হামলায় অভিযুক্ত ছিল। এছাড়া, ২০০৩ সালের নাগরোটা সেনা শিবিরে হামলাতেও সে ছিল অন্যতম মাস্টার মাইন্ড। শুধু তাই নয়, ২০১৯ সালের পুলওয়ামায় জঙ্গি হানার অন্যতম চক্রী ছিল সে। সেই রউফকে এবার খতম করল ভারতীয় সেনা। প্রসঙ্গত, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকার প্রথম পাঁচে ছিল রউফ।

    ২৬ বছর পরে বদলা ভারতীয় সেনার (Operation Sindoor)

    জানা যাচ্ছে, কয়েক দশক ধরেই ভারতীয় গোয়েন্দা বাহিনী রউফকে খতমের জন্য চেষ্টা চালিয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে এবারে তা সফল হল। ওয়াকিবহাল মহলের মতে, আবদুল রউফের মৃত্যু পাক জঙ্গিদের মনোবল একেবারে ভেঙে দেবে (Operation Sindoor)। প্রসঙ্গত, ১৯৯৯ সালে ভারতীয় সেনা ও গোয়েন্দাদের হাতে ধৃত জইশ প্রধান মাসুদ আজহারকে মুক্তির দাবিতে আইসি ৮১৪ ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করা হয়। মাসুদকে না ছাড়লে সব যাত্রীকে মেরে ফেলা হবে হুমকি দেওয়া হয়। এরপরেই বাজপেয়ী সরকার নাগরিকদের প্রাণ বাঁচাতে মাসুদ আজহার সহ কয়েকজন জঙ্গিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ছিনতাইয়ের পুরো পরিকল্পনা তৈরি করেছিল আবদুল রউফ। ঘটনার ২৬ বছর যাকে খতম (Operation Sindoor) করল ভারতীয় সেনা।

LinkedIn
Share