Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Modi Govt: দেশ, প্রধানমন্ত্রী নিয়ে রাহুলের ‘মিথ্যাচার’, স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে বিজেপি?

    Modi Govt: দেশ, প্রধানমন্ত্রী নিয়ে রাহুলের ‘মিথ্যাচার’, স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চলেছে বিজেপি। ভারত-চিন সীমান্ত সমস্যা ও বিদেশমন্ত্রী জয়শঙ্করের মার্কিন সফর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু গান্ধীর মন্তব্যে আপত্তি জানিয়ে বলেন, ‘‘কংগ্রেস নেতা দেশের সম্মান, প্রধানমন্ত্রীপদ এবং সংসদের মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করেছেন।’’

    জয়শঙ্করের মার্কিন সফর প্রসঙ্গ

    সোমবার সংসদে রাহুল বলেছিলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বন্দোবস্ত করানোর জন্য আমাদের বিদেশমন্ত্রীকে আমেরিকায় পাঠাব না।’’ বিজেপির অভিযোগ, গত বছর ডিসেম্বরে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ওয়াশিংটন সফরকেই ইঙ্গিত করেছেন রাহুল। বোঝাতে চেয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানোর জন্যই ছিল ওই সফর। সোমবার বিকেলে জয়শঙ্কর সরাসরি রাহুলকে নিশানা করে এক্স পোস্টে লেখেন— ‘‘বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমার ২০২৪ সালের ডিসেম্বরের আমেরিকা সফর সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন ৷’’

    ক্ষমা চান রাহুল

    বিদেশমন্ত্রীর দাবি, তিনি আমেরিকার তৎকালীন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে দেখা করার পাশাপাশি ভারতের কনসাল জেনারেলের একটি বৈঠকে সভাপতিত্ব করার জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন। তাঁর মন্তব্য, ‘‘কোনও পর্যায়েই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সংক্রান্ত বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা সকলেই জানেন যে, আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানে যোগ দেন না। সাধারণত ভারতের প্রতিনিধিত্ব করেন তাঁর বিশেষ দূতেরা।’’ প্রসঙ্গত, ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদির দূত হিসাবে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর নিজেই। এ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী রিজিজু বলেন, ‘‘তিনি কীভাবে এমন কথা বলতে পারেন? প্রধানমন্ত্রী এবং পুরো সরকার এক। রাহুল গান্ধী সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের বিপরীতে কথা বলেছেন, তা চ্যালেঞ্জ করা উচিত।’’

    চিনা আগ্রাসন নিয়ে মিথ্যাচার রাহুলের

    লাদাখে চিনা আগ্রাসন নিয়ে এ দিন লোকসভায় মুখর হন রাহুল গান্ধী। প্রথমে অভিযোগ তুলে কংগ্রেসের এই সাংসদের প্রশ্ন, ‘‘লাদাখ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বক্তব্যের অ-মিল রযেছে। দু’পক্ষের দাবি পরস্পর-বিরোধী। প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলছেন চিনা আগ্রাসন হয়নি। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা চিন দখন করে রেখেছে। কোনটা ঠিক?’’ এ প্রসঙ্গে রিজিজু বলেন, ‘‘বিজেপি সাংসদরা গান্ধীকে তাঁর দাবির প্রমাণ দিতে বলবেন। তিনি মিথ্যা বলছেন। রাহুল গান্ধী যতটা চিনকে প্রশংসা করেছেন, তা আগে কেউ করেনি। তিনি এমন একটি দলের সদস্য, যাদের পরিবার ১৯৫৯ ও ১৯৬২ সালে চিনকে আমাদের জমি দখল করতে দিয়েছে। তাঁর পরিবারের ভুলের জন্য তাঁকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’’

  • Indias Border: গৃহযুদ্ধ চলছে মায়ানমারে, শরণার্থীরা ঢুকছে মণিপুরে! সীমান্তে সতর্ক ভারত

    Indias Border: গৃহযুদ্ধ চলছে মায়ানমারে, শরণার্থীরা ঢুকছে মণিপুরে! সীমান্তে সতর্ক ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: গৃহযুদ্ধ চলছে মায়ানমারে। যুদ্ধ যত তীব্র হচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে ভারতের (Indias Border)। প্রত্যাশিতভাবেই মণিপুর (Manipur) সীমান্ত বরাবর শরণার্থী পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি।

    মায়ানমারের শরণার্থী মণিপুরে (Indias Border)

    জানা গিয়েছে, ২৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত আনুমানিক ২৬০ জন মায়ানমারের শরণার্থী মণিপুরের মোরেহতে ঢুকেছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্তারা বিশ্বাস করেন মায়ানমারে মণিপুরী যুবকদের হতাহত সংক্রান্ত প্রতিবেদনগুলি অতিরঞ্জিত হতে পারে। এগুলি বিদ্রোহী গোষ্ঠীগুলির প্রচারের অংশ হতে পারে। গত সপ্তাহে মণিপুরের ইম্ফল পূর্ব জেলার অন্দ্রোয় পিপলস লিবারেশন আর্মির এক সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। পিপলস লিবারেশন আর্মি একটি নিষিদ্ধ মেইতেই বিদ্রোহী সংগঠন, যা মণিপুরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার পক্ষে আন্দোলন চালায়।

    প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া

    অবশ্য ভারতীয় কর্তৃপক্ষের দাবি, অন্ত্যেষ্টিক্রিয়াটি প্রতীকীভাবে অনুষ্ঠিত হয়েছিল। কারণ কোনও দেহ উপস্থিত ছিল না। অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর, সরকার একটি তদন্তের নির্দেশ দেয়। যদিও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদন অনুযায়ী, নিহত ক্যাডার (Indias Border) ২৭ জানুয়ারি মণিপুর-মায়ানমার সীমান্তের কাছে একটি সশস্ত্র সংঘর্ষে মারা যান। পিএলএর রাজনৈতিক শাখা বিপ্লবী জনগণের ফ্রন্ট এক বিবৃতিতে দাবি করে, ক্যাডারটি ভারতীয় সেনাবাহিনীর হামলায় জখম হয়ে মারা যান। তাদের দাবি, ওই ক্যাডার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পিএলএতে যোগ দেন।

    এই ঘটনাটি ঘটেছিল মণিপুরে ৩ মে ২০২৩ সালে কুকি-জো ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসা ছড়িয়ে পড়ার কয়েক মাস পরেই। নিষিদ্ধ মেইতেই বিদ্রোহী গোষ্ঠীগুলি ভ্যালি-বেইজড ইনসারজেন্ট গ্রুপস নামেও পরিচিত। এই গোষ্ঠী মায়ানমার থেকে তাদের কার্যকলাপ পরিচালনা করে। তারা (Manipur) প্রায়ই মায়ানমারের সামরিক জুন্টার বিরুদ্ধে যারা লড়াই করছে, সেই পিপলস ডিফেন্স ফোর্স এবং কুকি ন্যাশনাল আর্মি (বর্মা)-এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি তামু শহরের কাছে (এলাকাটি মণিপুরের মোরেহ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে) পিডিএফ ও মায়ানমারের জুন্টা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে (Indias Border)।

  • Rahul Gandhi: ৪৫ মিনিটে মুখে ৩৪ বার চিনের নাম! রাহুলকে ‘জিনপিং’ বলে কটাক্ষ বিজেপির

    Rahul Gandhi: ৪৫ মিনিটে মুখে ৩৪ বার চিনের নাম! রাহুলকে ‘জিনপিং’ বলে কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্তব্য মাত্র ৪৫ মিনিটের। এই পৌনে এক ঘণ্টার বক্তব্যে অন্তত ৩৪ বার চিনের নাম নিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার এহেন ‘চিন-প্রীতি’তে বেজায় চটেছে বিজেপি। রাহুলকে তীব্র আক্রমণ শানান পদ্ম নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, “৪৫ মিনিটের বক্তব্যে রাহুল গান্ধী অন্তত ৩৪ বার চিন শব্দটি উল্লেখ করেছেন।”

    রাহুলের অভিযোগ (Rahul Gandhi)

    দেশের উৎপাদন ক্ষেত্র নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, “চিন অন্তত এই ক্ষেত্রে ভারতের চেয়ে ১০ বছর এগিয়ে আছে। চিন ব্যাটারি, রোবট, মোটর-সহ নানা ক্ষেত্র নিয়ে কাজ করছে। গত ১০ বছর ধরে তারা এই সব নিয়ে কাজ করছে। আর আমরা এই কাজে পিছিয়ে রয়েছি।”

    বিজেপির নিশানায় রাহুল

    রাহুলকে (Rahul Gandhi) নিশানা করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রও। তিনি ব্যঙ্গ করে তাঁকে ‘রাহুল জিনপিং’ (চিনের প্রেসিডেন্ট শি জিনপিং) বলে অভিহিত করেন (Rahul Gandhi)। তিনি বলেন, “আমি তাঁকে ‘রাহুল জিনপিং’ বলেই সম্বোধন করতে চাই। তিনি চিনের নাম ৩৪ বার উচ্চারণ করেছেন। তিনি নিশ্চয়ই প্রার্থনা করছেন যেন পরের জন্মে তিনি চিনা হতে পারেন।”

    তিনি বলেন, “২০০৪-১৪ সালের কংগ্রেস শাসন আমলে ভারত ও চিনের মধ্যে বাণিজ্য ঘাটতি ২৫ গুণ বৃদ্ধি পেয়েছিল।” তিনি রাহুলের ব্যাঙ্কিং খাত সংক্রান্ত মন্তব্যও উড়িয়ে দেন। তিনি এও উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মুদ্রা প্রকল্পের আওতায় ৫১ কোটি মানুষকে ঋণ দিয়েছে, সেখানে কংগ্রেস ইউপিআইয়ের মতো আর্থিক উদ্ভাবনের বিরোধিতা করেছিল। এটি বর্তমানে দৈনিক ৫০ কোটি লেনদেন পরিচালনা করছে।’

    প্রসঙ্গত, রাহুল বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামের প্রস্তাব করেছিলেন। আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া। আর তার ফল তো আপনাদের সামনেই হাজির। ২০১৪ সালে (BJP) উৎপাদন ক্ষেত্রে জিডিপি ছিল ১৫.৩ শতাংশ। সেটা আরও নেমে গিয়ে হয়েছে ১২.৬ শতাংশ। ৬০ বছরে এটা সর্বনিম্ন (Rahul Gandhi)।”

  • Trump-Modi Meeting: প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নৈশভোজ! আগামী সপ্তাহেই সাক্ষাৎ ট্রাম্প-মোদির?

    Trump-Modi Meeting: প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নৈশভোজ! আগামী সপ্তাহেই সাক্ষাৎ ট্রাম্প-মোদির?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বন্ধু মোদির জন্য বিশেষ নৈশভোজেরও আয়োজন করতে পারেন ট্রাম্প। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, চলতি মাসের ১২ তারিখই ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

    ট্রাম্প-মোদি সাক্ষাৎ ১৩ ফেব্রুয়ারি

    হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রথম বার মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ১০ এবং ১১ ফেব্রুয়ারি সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিটে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, এই সামিট শেষে ১২ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি-এর উদ্দেশে রওনা হবেন মোদি। সূত্রের দাবি, ১৩ তারিখ ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। হোয়াইট হাউজের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে, কোন কোন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের শপথগ্রহণের দু-এক সপ্তাহের মধ্যে আমেরিকা সফরে আসবেন, বৈঠক করবেন। সেই তালিকায় নাম রয়েছে মোদির। প্রেসিডেন্ট পদে ফেরার পর হাতে গোনা রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই এখনও পর্যন্ত ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের কথা শোনা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতও।

    কী কী বিষয়ে আলোচনা

    বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নৈশভোজের আয়োজন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে বাণিজ্যের ঘাটতি হ্রাস করতে চান ট্রাম্প। সেই সম্পর্কিত আলোচনার সঙ্গে অবশ্যই তালিকায় অভিবাসন নীতিও থাকবে। ট্রাম্প এর আগে নিজের ভাষণে বলেছিলেন, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন এবং মোদি অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই তিনি মনে করেন। তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা নিয়ে কোনও সরকারি ঘোষণা করেনি বিদেশ মন্ত্রক। সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চেষ্ট করা হচ্ছে যাতে দ্রুত মোদি-ট্রাম্প বৈঠকে করেন। সেখানে নিঃসন্দেহে শুল্ক যুদ্ধ নিয়েও কথা হবে। কথা হবে সামরিক অস্ত্র, চিনের ‘দাদাগিরি’র মতো বিষয় নিয়েও ।

  • Indian Railway: বাজেটে বরাদ্দ বৃদ্ধি, ছুটবে আরও ২০০ বন্দে ভারত, ১০০ অমৃত ভারত, ৫০ নমো ভারত

    Indian Railway: বাজেটে বরাদ্দ বৃদ্ধি, ছুটবে আরও ২০০ বন্দে ভারত, ১০০ অমৃত ভারত, ৫০ নমো ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে রেল খাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি করেছে মোদি সরকার। জানা গিয়েছে, মোদি সরকার স্লিপার এবং চেয়ারকার এই উভয় ধরনের ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি ১০০টি অমৃত ভারত এবং ৫০টি নমো ভারত ট্রেন (Indian Railway) চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদি সরকার। একইসঙ্গে রেলের পরিকাঠামো বৃদ্ধির প্রকল্প তারা হাতে নিয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েক বছরে ১৭ হাজার ৫০০টি জেনারেল কোচ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর পাশাপাশি রেলওয়ে প্রকল্পের জন্য মোট ৪.৬৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘২০০টি নতুন বন্দে ভারত (Vande Bharat) ট্রেন, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত এবং ১৭,৫০০ জেনারেল নন এসি কোচ আগামী দু তিন বছরের মধ্যে জনগণের পরিষেবায় চলে আসবে।’’

    নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে ১.১৬ লক্ষ কোটি টাকা

    রেলমন্ত্রী আরও বলেন, ‘‘ভারতীয় রেল (Indian Railway) আরও দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত এবং সেই লক্ষ্যে পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে।’’ কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রককে ২.৫২ লক্ষ কোটি টাকার মোট বাজেটে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এটি খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রেলমন্ত্রী (Indian Railway) অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘রেলওয়ে নেটওয়ার্ক উন্নত করার জন্য ৪.৬৪ লক্ষ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে নিরাপত্তা সংক্রান্ত কাজেই ব্যবহার করা হবে ১.১৬ লক্ষ কোটি টাকা।’’

    ১,৪০০ কোচ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে

    তিনি আরও বলেন, ‘‘আগামী চার থেকে পাঁচ বছরে নতুন প্রকল্পের জন্য ৪.৬ লক্ষ কোটি টাকা (Indian Railway) অনুমোদন করা হয়েছে, যার মধ্যে নতুন প্রকল্প অন্তর্ভুক্ত যেমন রয়েছে, তেমনি ট্র্যাক নির্মাণ, ট্র্যাক সম্প্রসারণ, স্টেশন পুনর্নির্মাণ, ফ্লাইওভার, আন্ডারপাস এবং আরও অনেক কিছু আছে।’’ জানা গিয়েছে, চলতি অর্থবছের যে ২,০০০ জেনারেল কোচের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তারমধ্যে ১,৪০০ কোচ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে।’’

  • Maoist Guerrilla Killed: মাও দমনে ফের সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ১

    Maoist Guerrilla Killed: মাও দমনে ফের সাফল্য, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম ১

    মাধ্যম নিউজ ডেস্ক: মাও দমনে ফের মিলল সাফল্য। সোমবার, বসন্ত পঞ্চমীর দিন দুপুরে ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তার ডিভিশনের কাঁকের জেলায় গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদীদের (Maoist Guerrilla Killed) সশস্ত্র শাখা পিএলজিএর এক সদস্যের। এ নিয়ে গত মাসের অভিযানে বস্তার ডিভিশনে সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি-সহ মোট ৩৪ জন গেরিলা খতম হল। শনিবারই রাতে কাঁকেরের পাশের জেলা বিজাপুরে এনকাউন্টারে নিকেশ হয়েছিলেন আট মাওবাদী।

    মাও দমনে অভিযান (Maoist Guerrilla Killed)

    এদিন উত্তর বস্তার ও মাঢ় ডিভিশনের সীমানায় অবুঝমারের জঙ্গলের দুর্গম এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ ও ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে বলে দাবি পুলিশের। গত ৩ জানুয়ারি থেকে বস্তার ডিভিশনজুড়ে নতুন করে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বিজাপুর ও সুকমার পাশাপাশি মাও অধ্যুষিত নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড়-জঙ্গলেও চলছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান।

    পুলিশ কর্তার বক্তব্য

    অভিযানের পাশাপাশি মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফেরার জন্য ধারাবাহিক প্রচারও চালানো হচ্ছে। প্রশাসনের সেই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন গান্ধী তাঁতি ওরফে কমলেশ, মাইনু ওরফে হেমলাল কোররাম, রঞ্জিত লেকামি ওরফে অর্জুন এবং তাঁর স্ত্রী কোসি ওরফে (Maoist Guerrilla Killed) কাজল। ছত্তিশগড় পুলিশের এক আধিকারিক বলেন, “বেশ কয়েকজন মাওবাদী খতম হওয়ার সম্ভাবনা রয়েছে। জখমও হয়েছেন অল্প কয়েকজন। মাওবাদীদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।”

    প্রসঙ্গত, নতুন বছরের প্রথম থেকে এ পর্যন্ত সব মিলিয়ে এনকাউন্টারে ছত্তিশগড়ে নিকেশ হয়েছে ৫০ জন মাওবাদী। এর মধ্যে ৩৪ জনই বস্তারের। মাওবাদীদের আক্রমণে শহিদ হয়েছেন ৯জন জওয়ান এবং একজন সাধারণ নাগরিক। এদিকে, নকশাল-মুক্ত ঘোষণা করা হল কর্ণাটককে। তার আগে আত্মসমর্পণ করেছেন শেষ মাওবাদী। চিক্কমাগালুরু জেলায় আত্মসমর্পণ করেছেন ওই মাওবাদী। পুলিশ সুপার বিক্রম আমাথে বলেন, “এই আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে এখন সম্পূর্ণ নকশাল-মুক্ত হল কর্ণাটক।”

    প্রসঙ্গত, শুক্রবারই নিঃশর্তে শৃঙ্গেরিতে এসপি আমাথের কাছে আত্মসমর্পণ করেন বছর চুয়াল্লিশের কোটেহোল্ডা রবীন্দ্র (Chhattisgarh)। তিনি ‘এ’ ক্যাটেগরির নকশাল (Maoist Guerrilla Killed)।

  • Delhi Elections 2025: “দিল্লিতেও উন্নয়নের নতুন বসন্ত শুরু হবে,” বললেন প্রধানমন্ত্রী

    Delhi Elections 2025: “দিল্লিতেও উন্নয়নের নতুন বসন্ত শুরু হবে,” বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “বসন্ত পঞ্চমীর আগমনের সঙ্গে যেভাবে ঋতুর পরিবর্তন হয়, ঠিক তেমনি দিল্লিতেও একটি উন্নয়নের নতুন বসন্ত শুরু হবে।” নয়াদিল্লির (Delhi Elections 2025) আরকে পুরমে আয়োজিত এক সভায় কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    আপকে নিশানা প্রধানমন্ত্রীর (Delhi Elections 2025)

    সোমবার নয়াদিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় আম আদমি পার্টিকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আপ সরকার শুধুমাত্র ভালো নম্বর পাওয়া শিক্ষার্থীদেরই নবম শ্রেণির পর এগিয়ে যাওয়ার অনুমতি দেয়, যাতে তাদের নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।” প্রধানমন্ত্রী বলেন, “আমি শুনেছি, দিল্লিতে তারা (আপ সরকার) নবম শ্রেণির পর শিক্ষার্থীদের এগোতে দেয় না। শুধুমাত্র যাদের পাস করার নিশ্চয়তা আছে, তারাই যেতে পারে। কারণ যদি তাদের ফল খারাপ হয়, তাহলে সরকারের সুনাম নষ্ট হবে। এই কারণে খুবই অসৎ কাজ করা হয়।”

    ১১ বছর নষ্ট

    তিনি বলেন, “কয়েক দিনের মধ্যে দিল্লিতে উন্নয়নের নতুন বসন্ত আসতে চলেছে। এবার দিল্লিতে বিজেপি সরকার গঠিত হতে চলেছে। ‘আপ-দা পার্টি’ ১১ বছর নষ্ট করেছে। আমার সবচেয়ে বড় অনুরোধ হল, আমাদের দিল্লির জনগণের সেবা করার সুযোগ দেওয়া হোক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতিটি সমস্যার সমাধানে আমি যে কোনও সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। দিল্লিতে একটি ডবল-ইঞ্জিন সরকার আসবে, যা প্রতিটি গরিব ও মধ্যবিত্ত পরিবারের জীবনকে সমৃদ্ধ (Delhi Elections 2025) করবে।” তিনি বলেন, “বস্তিবাসীদের জন্য ৫ টাকায় পুষ্টিকর খাবার দেওয়া হবে। অটো চালক ও গৃহকর্মীদের জন্য একটি কল্যাণ বোর্ড গঠন করা হবে।” চালু কোনও কল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, “অটোচালক ও গৃহকর্মীদের জন্য একটি কল্যাণ বোর্ড গঠন করা হবে, যা তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিমা কভারেজ প্রদান করবে। বিজেপি সরকার শিশুদের স্কুলের ফি দিয়েও সহায়তা করবে।” তিনি বলেন, “আমি আরও একটি গ্যারান্টি দিচ্ছি। এই আপ-দা লোকেরা মিথ্যা প্রচার করছে। দিল্লির একটি (PM Modi) বস্তিও ভাঙা হবে না। দিল্লির জনগণের জন্য চালু থাকা কল্যাণমূলক প্রকল্পগুলিও বন্ধ করা হবে না (Delhi Elections 2025)।”

     

  • Ram Mandir: গুরুতর অসুস্থ রাম মন্দিরের প্রধান পুরোহিত, স্থানান্তরিত লখনউতে

    Ram Mandir: গুরুতর অসুস্থ রাম মন্দিরের প্রধান পুরোহিত, স্থানান্তরিত লখনউতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রেন স্ট্রোকে আক্রান্ত অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত (Ram Mandir) মহন্ত সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das)। জানা যাচ্ছে তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাঁকে অযোধ্যার রাম হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে ভর্তি করা হয় লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। আজ সোমবার হাসপাতালের তরফেই তাঁর স্বাস্থ্যের বিষয়ে জানানো হয়েছে।

    ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীও তিনি (Ram Mandir)

    এক বিবৃতিতে হাসপাতালের তরফে জানানো হয়েছে, রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় ৮৫ বছর বয়সি মহন্ত সত্যেন্দ্র দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেনস্ট্রোকে আক্রান্ত তিনি। এর পাশাপাশি সত্যেন্দ্র দাস ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগীও। বর্তমানে নিউরোলজি বিভাগের এইচডিইউতে ভর্তি রয়েছেন তিনি। সোমবার সন্ধে পর্যন্তও তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলেই জানা যাচ্ছে। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই খবর। তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসঙ্গত, অযোধ্যার মন্দিরে সহকারী পূজারী প্রদীপ দাস, সত্যেন্দ্র দাসের দ্রুত আরোগ্য কামনা করেন।

    আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল মাত্র ২০ বছর বয়সেই

    জানা যায়, রামলালা যখন তাঁবুতে ছিলেন তখন থেকেই অস্থায়ী মন্দিরের পুরোহিত ছিলেন সত্যেন্দ্র। এর পর থেকে তিনি ওই পদেই রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি রাম জন্মভূমি সম্পর্কিত নানা বিষয়ের সঙ্গে যুক্ত। একাধিক ধর্মীয় ইস্যুতে তাঁকে মন্তব্য করতেও শোনা যায় প্রায়ই। রাম মন্দিরের (Ram Mandir) দীর্ঘতম সময়ের পুরোহিত তিনিই। জানা যায়, নির্বাণ আখড়ার এই সন্ন্যাসীর আধ্যাত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল মাত্র ২০ বছর বয়সেই (Ram Mandir)। অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা সংবাদমাধ্যমকে জানান, যাঁরা অযোধ্যা আন্দোলনের ইতিহাস জানেন, তাঁদের অন্যতম মহন্ত সত্যেন্দ্র দাস। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

  • Modi Govt: ভিসা পেলেন না ভারত-বিরোধী ক্ষমা, জাতীয় ঐক্যে আপস নয়, বুঝিয়ে দিল মোদি সরকার

    Modi Govt: ভিসা পেলেন না ভারত-বিরোধী ক্ষমা, জাতীয় ঐক্যে আপস নয়, বুঝিয়ে দিল মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ-বিরোধী কোনও কার্যকলাপ বরদাস্ত করা হবে না, তা আবারও বুঝিয়ে দিল মোদি সরকার। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ ক্ষমা সাওয়ান্তের ভিসা প্রত্যাখ্যান করল কেন্দ্র। প্রাক্তন সিয়াটল সিটি কাউন্সিলর ক্ষমা, সিএএ-বিরোধী বিক্ষোভ সহ বেশ কয়েকটি বিতর্কিত ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরব ছিলেন। তাঁর এই অবস্থানের জন্যই তাঁকে ভিসা দিতে অস্বীকার করল ভারত, এমনই অভিমত কূটনীতিকদের। এই ঘটনা বিশ্বের কাছে কেন্দ্রের জিরো-টলারেন্স বা আপসহীন নীতিকে শক্তিশালী করল।

    কেন ক্ষমা সাওয়ান্তের ভিসা প্রত্যাখ্যান?

    ক্ষমা সাওয়ান্ত একজন ফায়ারব্র্যান্ড সমাজকর্মী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শহর সিয়াটেলের প্রাক্তন কাউন্সিলর, প্রায়ই ভারত সরকারের সমালোচনা করতেন তিনি। সিএএ-বিরোধী বিক্ষোভের প্রতি তাঁর সমর্থন, ভারতের রাজনৈতিক আবহাওয়ার সমালোচনা এবং দূর-বাম মতাদর্শের সঙ্গে সারিবদ্ধতা তাঁকে একটি মেরুকরণকারী ব্যক্তিত্বে পরিণত করেছে। যদিও দিল্লির তরফে আনুষ্ঠানিকভাবে ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে মন্তব্য করা হয়নি। তবে, কূটনৈতিক মহলের অনুমান বিদেশি প্রভাব থেকে ভারতকে রক্ষা করার জন্য মোদি সরকার এই পদক্ষেপ করেছে। সাওয়ান্তকে ভিসা দিতে মোদি সরকারের প্রত্যাখ্যান, জাতীয় ঐক্যকে অস্থিতিশীল করার চেষ্টা রুখবে বলেই অভিমত বিশেষজ্ঞদের। সর্বোপরি, কেন ভারত তাঁদের আতিথেয়তা বাড়াবে যাঁরা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের নীতিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানায়।

    ভারত-বিরোধী কাজ

    ক্ষমা সাওয়ান্তের ভিসার আবেদন প্রত্যাখ্যান করে মোদি সরকার দেশ বিরোধীদের একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। সরকারের তরফে বার্তা, দেশ-বিরোধী কার্যকলাপকে সমর্থন করলে, আপনাকে স্বাগত জানানো হবে না। শুধু সিএএ নয়, সিয়াটেল সিটি কাউন্সিলে থাকাকালীন, ক্ষমা ভারতের নীতির বিরুদ্ধে একাধিক প্রস্তাব পেশ করেছিলেন। ২০২৩ সালে তিনি একটি প্রস্তাব পেশ করেন, যেখানে হিন্দু ধর্মকে অতিরিক্ত আইনি নিরীক্ষণের আওতায় আনার আহ্বান জানানো হয়েছিল। এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই আবহে কেন্দ্র ক্ষমার ভিসা মঞ্জুর না করে বুঝিয়ে দিয়েছে, ভারতের জাতীয় ঐক্যের ক্ষতি করতে পারে এমন প্রচেষ্টা মেনে নেবে না মোদি সরকার।

  • Budget Textile Industry: বাংলাদেশের হারানো বস্ত্রশিল্পের বাজার ধরতে ময়দানে ভারত, বাজেটে ইঙ্গিত

    Budget Textile Industry: বাংলাদেশের হারানো বস্ত্রশিল্পের বাজার ধরতে ময়দানে ভারত, বাজেটে ইঙ্গিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার বাজেট পেশ (Budget Textile Industry) করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে বস্ত্রশিল্পের (Bangladesh) জন্য বড় ধরনের বুস্ট ঘোষণা করেছেন। গত অর্থবর্ষের চেয়ে এবার এই খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে ১৯ শতাংশ। এবার বরাদ্দ করা হয়েছে ৫ হাজার ২৭২ কোটি টাকা। গত অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৪ হাজার ৪১৭.০৩ কোটি টাকা। দেশে তুলোর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছরের তুলো মিশন ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে অতিরিক্ত লম্বা প্রধান তুলোর উৎপাদন স্থবিরতার সমস্যার সমাধান করার পরিকল্পনা করা হয়েছে।

    বস্ত্র মন্ত্রণালয়ের বক্তব্য (Budget Textile Industry)

    বস্ত্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘এই মিশনের অধীনে (Bangladesh) কৃষকদের বিজ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। এটি কৃষকদের আয় বৃদ্ধি করবে এবং গুণমানসম্পন্ন তুলোর স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে।’’ প্রসঙ্গত, ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে পুনরুজ্জীবিত করার এই প্রচেষ্টা এমন একটা সময়ে এসেছে, যখন দেশে তুলো উৎপাদনে উদ্বৃত্ত নেই। বর্তমানে, ভারত প্রতি হেক্টরে ৪৫০ কিলোগ্রাম তুলো উৎপাদন করে, যা বৈশ্বিক গড় ৮০০ কিলোগ্রামের তুলনায় অনেক কম।

    বাংলাদেশে ডামাডোলের বাজার

    বাংলাদেশে চলছে ডামাডোলের বাজার। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে বস্ত্রশিল্পের বহু প্রতিষ্ঠান। ওয়াকিবহালের মতে, সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে ভারত। বস্ত্রশিল্পে বাংলাদেশের খ্যাতি বিশ্বজোড়া। মসলিন থেকে শুরু করে জিনস ও অন্যান্য পোশাকের চাহিদা তামাম বিশ্বেই তুঙ্গে। বিদেশের বহু ব্যবসায়ীই লগ্নি করেন বাংলাদেশের বস্ত্র কারখানাগুলিতে। গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে পালান আওয়ামি লিগ সুপ্রিমো শেখ হাসিনা। তার পর থেকে কার্যত দেশে চলছে অব্যবস্থা। ডামাডোলের বাজারে কাঁচামালের দাম আকাশছোঁয়া। ব্যবসায়ীরা যেমন খুশি জিনিসপত্রের দাম হাঁকাচ্ছেন। গত অক্টোবরে বস্ত্র শ্রমিকদের প্রতিবাদে (Budget Textile Industry) কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ঢাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন দুই শ্রমিক। পড়শি দেশের এই অস্বাস্থ্যকর পরিস্থিতিই ভারতের বস্ত্রশিল্পের বাজারকে আরও চাঙা করছে।

    বাংলাদেশে সংকট

    প্রতিবেশী দেশ বাংলাদেশের (Bangladesh) চলমান রাজনৈতিক সংকট ভারতের পোশাক শিল্পকে রফতানি বৃদ্ধি করে সমৃদ্ধ হতে সাহায্য করছে। বাংলাদেশ একসময় বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ ছিল। তবে অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ সংকট এবং হিংসার কারণে দেশটির পোশাক শিল্প অনিশ্চয়তার মুখে পড়েছে। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস ইত্যাদি দেশে তুলোর রফতানি বাড়ানোর সুযোগ পেতে পারে ভারত।

    পোশাক শিল্পের ক্ষতি

    রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে আমদানিকারক দেশগুলি বিকল্প সরবরাহকারীদের সন্ধান করছে। এর ফলে, ভারত এই পরিবর্তনের অন্যতম প্রধান সুবিধাভোগী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটির টেক্সটাইল ও পোশাক রফতানি বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ভারতের মার্কিন বাজারে পোশাক রফতানি ৪.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশের মার্কিন বাজারে রফতানি ০.৪৬ শতাংশ হ্রাস পেয়ে ৬.৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।

    ভারতের টেক্সটাইল শিল্প

    এদিকে, ভারত সরকার টেক্সটাইল শিল্পকে শক্তিশালী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আর্থিক সহায়তা দান, কাঁচামাল ও যন্ত্রপাতির ওপর শুল্ক হ্রাস, এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া (Bangladesh)। ১লা ফেব্রুয়ারি প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ভারত বিশ্বব্যাপী টেক্সটাইল ও পোশাক রফতানিতে ষষ্ঠ বৃহত্তম দেশ, যা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP), শিল্প উৎপাদন এবং রফতানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে (Budget Textile Industry)।

    রফতানির খতিয়ান

    ২০২৩ সালে ভারত ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের টেক্সটাইল পণ্য রফতানি করেছে, যেখানে পোশাক খাত রফতানি আয়ের ৪২ শতাংশ অংশ নিয়েছে। এরপরে ৩৪ শতাংশ ছিল কাঁচামাল ও আধা-সমাপ্ত সামগ্রী এবং ৩০ শতাংশ ছিল সমাপ্ত পোশাক নয় এমন সামগ্রী। ইউরোপ ও আমেরিকা মিলে ভারতের পোশাক রফতানির প্রায় ৬৬ শতাংশ দখল করেছে। ৫৮ শতাংশ সমাপ্ত পোশাক ছাড়া অন্যান্য সামগ্রী এবং ১২ শতাংশ কাঁচামাল ও আধা-সমাপ্ত সামগ্রী রফতানির অংশীদার হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে কোভিড-১৯ অতিমারির সময়েও ভারতের টেক্সটাইল রফতানি স্থিতিশীল ছিল।

    ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ২০৩০ সালের মধ্যে ভারতের টেক্সটাইল শিল্প ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে এবং এতে ৩.৫ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। ১লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্ত শ্রেণির সুবিধার (Bangladesh) কথা মাথায় রেখে তৈরি এই বাজেটের মধ্যে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন-শৃঙ্খলা, অর্থনীতি, ব্যবসা, পরিকাঠামো-সহ বিভিন্ন খাতে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে (Budget Textile Industry)।

LinkedIn
Share